হরিদ্বারঃ-অনেকদিন ট্রেকিং-এ যাইনি। পাহাড়ে না যাবার কারণ অবশ্যই হাঁটু আর বয়স। ভাবলাম একটু তীর্থযাত্রাতেই যাই। ভালো রাস্তাঘাট ও থাকা খাওয়ার সুযোগ সুবিধে পাওয়া যাবে। পাহাড়ের প্রতি আকর্ষণ আমাদের চিরকালই তাই সমতলে না ঘুরে সবসময়ই পাহাড়েই গেছি। ৩২ বছর পাহাড়ে ঘোরার পর এখন বেশিরভাগটাই সমতলে ঘুরি। তবে নেশাটা আবার চাগাড় দিল। পুজো দেবার একটা তাগিদও অবশ্য ছিল। তাই বোন, ভগ্নীপতি আর আমরা দুজন মিলে চললাম তীর্থযাত্রায়। গন্তব্যস্থল মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর ও তুঙ্গনাথ। দুটোর সাথে একটা ফ্রি হিসাবে দেউরিয়াতাল। প্রথমে ট্রেনে করে হরিদ্বার। হরিদ্বারের সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান হ’ল সন্ধ্যাবেলা গঙ্গাআরতি। আগে ব্যাপারটা বড় সুন্দর ছিল কিন্তু বর্তমানে পুলিসের টাকা নেওয়ার পদ্ধতিটা বড় সমস্যার। প্রায় জোর করে চাঁদা আদায় ধরনের। জানিনা প্রশাসন এই ব্যাপারে অবগত আছে কিনা। তবুও অনুষ্ঠান ভালো লাগে। দুদিন হরিদ্বারে কাটিয়ে গাড়ি নিয়ে চললাম রাঁসি গ্রামের দিকে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Haridwar:-We haven't been in trekking for a long time. The reason for not going to the mountains was of course the knees and age. We thought we would go on a small pilgrimage site. Good roads and accommodation would be available. Our attraction towards the mountains is forever, so we had always gone to the mountains without turning to the plains. After 32 years in the mountains, we now visit most of the places are in the plains. However, the intemperance started again. There was, of course, an urge to pay respect to God. So sister, sister’s husband, wife and me went on a pilgrimage together. Destinations are Madamaheshwar or Madhyamaheshwar and Tungnath. Buy two freeone type Deuriatal was a free item with both treks. First by train to Haridwar. The most interesting event of Haridwar is Ganga Aarti in the evening. It used to be a big deal, but now the method of taking money by the police is a big problem. The method was almost forcibly levied. We don't know if the administration is aware of this or not. Still liked the Ganga Arati. After spending two days at Haridwar, we drove towards Ransi village. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoharidwar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
haridwarranshibengali : "হরিদ্বার থেকে রাঁসি গ্রামঃ-হিমালয়–ছোট্ট নাম তবু কি বিশাল। বিচিত্র রং, রূপ ও গন্ধের অমোঘ হাতছানি। ভ্রমণার্থী, তীর্থযাত্রী ও অভিযাত্রীদের হিমালয় বার বার ডাকে। হিমালয়ের প্রেম এমনই যা দিন দিন বাড়তেই থাকে। তার টানে ঘরে থাকা দায়। যে হিমালয় প্রেমে পড়েছে তার মানসেও ঘুরতে থাকে সেই হিমালয়। গাড়ি করে চলতে চলতে কখনও কখনও দেখা মেলে লাস্যময়ী ললনাদের উচ্ছলতা বা ছোট ছোট শিশুদের চপলতা। হিমালয় সবসময়ই নৈসর্গিক সৌন্দর্যের এক বর্ণময় কাহিনী। চলতে চলতে পৌঁছে গেলাম ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমে অবস্থিত দেবপ্রয়াগে। ছবি তোলার পর গাড়ি পৌঁছল শ্রীনগর। লাঞ্চের পর বিকেলের দিকে পৌঁছলাম মন্দাকিনী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থলে অবস্থিত রুদ্রপ্রয়াগে। এবার পূর্বমুখী বদরীনাথের দিকে না গিয়ে গাড়ি চলল উত্তরে উখিমঠের দিকে। প্রায় সন্ধ্যায় উখিমঠ ও রাত আটটায় রাঁসি। এ রাস্তায় আমি অবশ্য এর আগে দুবার এসেছি তবু ভালো লাগছে। পরের দিন সকালে সমস্ত চেনাশুনো মানুষজনের সাথে দেখা হলো। যেন কিছুদিন বাইরে ছিলাম, এখন ঘরে ফিরছি। ১৯৯২ সালে মা’কে তীর্থ করাতে নিয়ে এসেছিলাম। ২০১২ সালে বদ্রী থেকে কেদারের লিজেন্ডারি রুটের একটা অংশ মহাপন্থ কলের উদ্দেশ্যে। High Altitude Trekking করতে এসে প্রায় ৪,৭৫০ মিটার উচ্চতায় ইয়াংবুক কলের কাছে পাথরে পড়ে গিয়ে আমার অর্ধাঙ্গিনীর হাঁটু Twist হয়ে যায়। কেদারনাথে নামতে বাকি ছিল মাত্র দুদিনের ট্রেক কিন্তু তা সত্যেও আমাদেরকে অত্যন্ত অসুবিধের মধ্যে (বিশেষত খাবার) রাঁসি গ্রামে ফিরে আসতে হয়। ব্যর্থতার বেদনার থেকেও একজনকে বাঁচিয়ে নামিয়ে আনাটা আমার কাছে অনেক বেশি পাহাড়ি সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। কালের প্রবাহের সাথে আমার যৌবনের উত্তেজনার আগুনও ম্রিয়মাণ হয়ে পড়েছে। বয়সোচিত বীরত্বের নেশার রঙ ক্রমশ ফিকে হয়ে আসছে। তাই চিন্তাভাবনার মধ্যে অতিরিক্ত আত্মরক্ষাসুলভ সিদ্ধান্তের উপকরণ চলে আসছে। ঐ রুটে ট্রেক করা আজ আর সম্ভব নয় তবু পাহাড়ে এলেই মানসিকভাবে কেমন যুবক হয়ে যাই। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
haridwarranshienglish : "Haridwar to Ransi:-Himalayas, a small name but still huge. It is like infallible handshake of various colors, forms and smells. The Himalayas repeatedly invite travelers, pilgrims and adventurers. The love of the Himalayas is such that it continues to grow day by day. Under the attraction, it is his impossible to stay at home. Those who fall in love to the Himalayas, Himalayas always spins in his mind. While driving, you can sometimes see the playfulness of the smiling ladies or the agility of small children. The Himalayas have always been a colorful story of natural beauty. On the way we reached Devprayag at the confluence of Bhagirathi and Alaknanda rivers. After taking pictures, the car reached Srinagar. After lunch we reached Rudraprayag at the confluence of Mandakini and Alaknanda rivers in the afternoon. This time the car did not go east towards Badrinath but moved towards the north towards Ukhimath. We reached Ukhimath in the evening and Ransi at eight o'clock at night. Of course, I have come to this road twice before, but it feels good again. The next morning, I met all the acquaintances. As if I was out of hone for a while, now I am returning home. I brought my mother on a pilgrimage in 1992. In 2012, a portion of the legendary route from Badri to Kedar was intended for Mahapanth Col. When I came to this High-Altitude Trekking, at an altitude of about 4,650 meters, my wife’s knee gets twisted when she fell on a rock near the Youngbuk Call. The trek to Kedarnath was only two days away but in fact we had to return to Ransi village with great difficulty (especially shortage of food). It seemed to me that saving someone is far more mountainous decision than the pain of failure. With the passage of time, the fire of enthusiasm of my youth has also become dreamy. The color of the passion of age-old heroism is gradually fading. So, the material of extra-defensive decision-making is coming into thinking. Today it is no longer possible to trek on that route, but when I come to the mountains, I become mentally young. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoharidwarranshi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ransikhadarakhalbengali : "রাঁসি থেকে খাডারা খালঃ-মধ্যমহেশ্বর বা চলতি ভাষায় মদমহেশ্বর একটা হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা আছে। উত্তরাখণ্ডের পশ্চিম গাড়োয়াল হিমালয়ের গুপ্তকাশীর থেকে ৩২ কি.মি দূরত্বে ১১,৪৩১ ফুট উচ্চতায় মন্দিরের অবস্থান। পঞ্চকেদার তীর্থ প্রদক্ষিণ পরিকল্পনায়, একটা মন্দির হচ্ছে মদমহেশ্বর। বাকী মন্দিরগুলো হ’ল কেদারনাথ, তুঙ্গনাথ, রূদ্রনাথ ও কল্পেশ্বর। মধ্যমহেশ্বর বা মদমহেশ্বর নাম হবার কারণ শরীরের মধ্য বা নাভির অংশকে নির্দেশ করা হয়। এটা ভগবান শিবের একটা ঐশ্বরিক রূপ। অন্যান্য চারটে মন্দিরের মতো এটাও মহাভারত মহাকাব্যের মহানায়ক পাণ্ডবরা তৈরি করেন বলে সেখানকার মানুষজন বিশ্বাস করেন। পঞ্চকেদারের লৌকিক উপাখ্যানই মদমহেশ্বরের উপাখ্যান যেখানে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধের বিমোহিত করা বর্ণনা রয়েছে। পাণ্ডবরা তাদের কৌরব ভাইদের হত্যা ও ব্রাহ্মণ হত্যার মতো পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে যখন উদ্যমী প্রচেষ্টা চালাচ্ছিলেন, তখন মহাজ্ঞানী ঋষি ও তাঁদের হিতকারী এবং বিশ্বাসী ত্রাতা কৃষ্ণ ভগবানের পরামর্শে, পাণ্ডবরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন যাতে তাঁরা পাপ মুক্ত হয়ে মোক্ষলাভ করতে পারেন। কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনায় যেহেতু শিব তাদের নীতিগত সিদ্ধান্তে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ তাই তিনি এড়িয়ে যাওয়ার জন্য এক ষাঁড়ের রূপ ধারণ করে গাড়োয়াল হিমালয়ের এলাকায় আসেন। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ পাণ্ডবরা যখন দেখেন যে ষাঁড়রূপী শিব গুপ্তকাশীর মাঠে চড়ে বেড়াচ্ছেন তখন তাঁরা বলপূর্বক ষাঁড়ের লেজ ও পিছনের পা চেপে ধরেন। কিন্তু ষাঁড় সাথে সাথে অদৃশ্য হয়ে যায় ও পরে ভগবান শিব রূপে পাঁচ জায়গায় দৃশ্যমান হ’ন। কেদারনাথে একটা কুঁজের আকারে, তুঙ্গনাথে একটা হাত বা বাহুর আকারে, রুদ্রনাথে মুখের আকারে, মদমহেশ্বরে নাভি বা উদরের আকারে ও কল্পেশ্বরে জটার আকারে। পাণ্ডবরা শিব ভগবানকে বিভিন্ন রূপে দেখে পাঁচ জায়গায় পাঁচটা মন্দির তৈরি করেন ও শিবের আরাধনা করতে শুরু করেন। পরিশেষে তাঁরা শিবের আশীর্বাদ অর্জন করেন ও পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। যদিও ইতিহাস অনুযায়ী এই মন্দিরগুলো অষ্টম-নবম শতাব্দীতে নির্মাণ করেন আদি শঙ্করাচার্য। সকাল নটা নাগাদ শুরু হলো চলা। আমরা যাব দুদিনে তাই কোনও চাপ নেই। দারুণ সুন্দর জঙ্গলের মধ্যে উঁচু নিচু পথে কখনও পাথুরে কখনও মাটির রাস্তায় চলতে শুরু করলাম। পাকদন্ডীও আছে তবে ওটা ব্যবহার করার দিন চলে গেছে তাই নিরুদ্বেগে হাঁটছি। রাস্তায় পাহাড়ি মেয়েদের পিঠে করে ঘাস নিয়ে যাবার অসম্ভব পরিশ্রমের দৃশ্যপটও চোখে পড়ল। তা সত্যেও তারা সবসময় হাস্যময়ী। রাস্তা প্রায় পুরোটাই উৎরাই। জঙ্গলের মধ্যে চলতে চলতে কখনও কখনও দেখা মিলছে মদমহেশ্বর গঙ্গার। পৌঁছে গেলাম গৌণ্ডার গ্রামে। রাঁসির পরে এটাই অপেক্ষাকৃত বর্ধিষ্ণু গ্রাম। থাকা খাওয়ার ভালো জায়গা আছে। রাস্তার ধারে একটা বাড়িতে ম্যাগি দিয়ে লাঞ্চ হয়ে গেল। হোমস্টের মালকিন অত্যন্ত আন্তরিক। ফিরে আসার সময় এখানে থাকার আমন্ত্রণ জানালেন। চললাম বানতোলির দিকে। এখানেই মদমহেশ্বর গঙ্গা আর মার্কেণ্ডেয় গঙ্গার সঙ্গমস্থল রয়েছে। এখান থেকে নদী মদমহেশ্বর গঙ্গা নাম নিয়ে চলেছে নীচের দিকে। মদমহেশ্বর গঙ্গার উৎস নন্দীকুণ্ড আর মার্কেণ্ডেয় গঙ্গার উৎস কাচনি খাল। এখান থেকে শুরু হলো চড়াই পথ। আমরা আরও ২ কি.মি. চড়াই ভেঙ্গে পৌঁছে গেলাম খাডারা খালে। এখানেই আমাদের আজকের রাতের আশ্রয়। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
ransikhadarakhalenglish : "Ransi to Khadara Khal:-Madhyamaheshwar or Madamaheshwar in common parlance is a Hindu temple dedicated to Lord Shiva. The temple is located at an altitude of 11,431 feet, 32 km from Guptakashi in the western Garhwal Himalayas of Uttarakhand. In the Panchkedar pilgrimage plan, one temple is Madamaheshwar. The remaining temples are Kedarnath, Tungnath, Rudranath and Kalpeshwar. The name Madhyamaheshwar or Madamaheshwar refers to the middle or navel part of the body. It is a divine form of Lord Shiva. Like the other four temples, it is believed to have been built by the Pandavas, the great heroes of the Mahabharata epic. The folk tale of Panchkedar is the story of Madamaheshwar where there is a fascinating description of Kurukshetra crusade. While the Pandavas were making earnest efforts to atone for sins such as the killing of their Kaurava brothers and the killing of Brahmins, on the advice of the great sage and their benefactor and faithful savior Krishna Bhagavan, the Pandavas sought forgiveness from Shiva so that they could be freed from sin. Since Shiva was very upset and angry at their policy decision in conducting the battle of Kurukshetra, he came to the area of Garhwal Himalayas in the form of a bull to avoid it. But when the determined Pandavas saw that the bull-like Shiva was walking in the field of Guptakashi, they forcibly grabbed the bull's tail and hind legs. But the bull immediately disappeared and later appeared in five places as Lord Shiva. In the form of a hump in Kedarnath, in the form of a hand or arm in Tungnath, in the form of a face in Rudranath, in the form of a navel or abdomen in Madamaheshwar and in the form of a braid in Kalpeshwar. The Pandavas saw Lord Shiva in different forms and built five temples in five places and started worshiping Shiva. Eventually they get the blessings of Shiva and are saved from sin. However, according to history, these temples were built by Adi Shankaracharya in the 8th to 9th centuries.The walk started at nine o'clock in the morning. We would reach in two days so there was no pressure on us. We started walking on the rocky and sometimes muddy roads in the beautiful jungle. There was also shortcut, but the days of using shortcut was gone, so we were walking without any worries. The scene of the girls on the road, taking impossible workload of carrying the grass on the backs are also seen. In spite of that, they are always smiling. The road is almost completely downhill. While walking Madamaheshwar Ganges was sometimes seen in the jungle. We reached the village of Goundar. This is a relatively prosperous village after Ransi. There are good places to stay and eat. We had lunch with Maggie at a house beside the street. The mistress of the homestay was very sincere. She invited us to stay here on return. We walked towards Bantoli. It was the confluence of the Madamaheshwar Ganga and the Markandeya Ganga. From here the river named Madamaheshwar Ganga and flows downwards. The source of the Madamaheshwar Ganges is Nandikund and the source of the Markandeya Ganges is Kachni Khal. The ascent path started from here. We have 2 more km to climb and reached Khadara Khall. This is our shelter tonight. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoransikhadarakhal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
khadarakhalmadmaheswarbengali : "খাডারা খাল থেকে মদমহেশ্বরঃ-মদমহেশ্বর মন্দির উত্তরভারতের স্থাপত্যশৈলীতে তৈরি ও তা অবস্থান করছে সবুজের ঘেরাটোপে যার একদিকে রয়েছে তুষার মুকুট পরা সুউচ্চ পর্বতমালা আর অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর জঙ্গলের আদিমতম রূপ। মন্দিরের গর্ভগৃহে সন্নিবেশিত রয়েছে কালো পাথরের তৈরি নাভি আকারের শিবলিঙ্গ ও আরও অনেক হিন্দু দেবদেবীর মূর্তি। মন্দির পরিসরের চুইয়ে পড়া জল অত্যন্ত পবিত্র। লোককথা অনুযায়ী কয়েক ফোঁটা জল অভিসিঞ্চন করলে সে পাপ মুক্ত হতে পারে। এখানকার পূজারীরা সবাই কেরল, তামিলনাড়ু বা কর্ণাটকের বাসিন্দা। খাডারা খাল থেকে রওনা দিলাম সকাল আটটায়। আস্তে আস্তে চলতে চলতে পৌঁছে গেলাম নান্নুর গ্রাম। আজ থেকে বহু বছর আগে ১৯৯২ সালে এখানেই এক শিশুকে নিয়ে ছবি তুলেছিলাম। এখন সে অনেক বড় হয়ে গেছে। হাল্কা করে প্রসঙ্গটা তুললাম গ্রামর মানুষের কাছে কিন্তু কেউ বুঝতে পারলো না। না বোঝাটাই অবশ্য স্বাভাবিক। চলতে চলতে পৌঁছে গেলাম অঙ্কিতা ভোজনালয়ে। খুবই ছোট্ট একটা হোমস্টে। একটু চা খেয়ে আবার চলা শুরু। প্রায় দু কি.মি. যাওয়ার পর এই রাস্তার শেষ জনপদ কুনচট্টিতে পৌঁছলাম। চটি বন্ধ। ঠাণ্ডা পড়েছে বলে বন্ধ করে দিয়েছে। কিছু ড্রাই ফ্রুট দিয়ে হাল্কা টিফিন করে মদমহেশ্বরের শেষ চড়াই ভাঙা শুরু হলো। বেলা দু’টোর মধ্যে পৌঁছে গেলাম মদমহেশ্বরে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
khadarakhalmadmaheswarenglish : "Khadara Khal to Madmaheswar:-Madamaheshwar Temple is built in the architectural style of North India and is situated in a green enclosure with high snow-capped mountains on one side and the primitive form of a chilling jungle on the other. Inside the sanctum sanctorum of the temple are belly button shaped Shivalingas made of black stone and idols of many other Hindu deities. The oozing water around the temple is extremely sacred. According to folklore, one can be freed from sin by sprinkling a few drops of water. The worshipers here are all residents of Kerala, Tamil Nadu or Karnataka. We left Khadara Khal at eight in the morning. Slowly we reached the village of Nannur. Many years ago, in 1992, I took a picture of a child here. Now she is much older. I took the matter lightly to the villagers but no one understood. Of course, non-perceiving is normal. On the way we reached Ankita Restaurant. It is a very small homestay. Had some tea and start walking again. About 2 km After leaving Ankita Restaurant, we reached Kunchatti, the last restaurant on this road. The restaurant was closed. It was closed because of cold. The last ascent to Madamaheshwar started with a light tiffin of some dry fruits. We reached Madamaheshwar by about 2 pm. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokhadarakhalmadmaheswar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
buramadmaheswarbengali : "বুড়া মদমহেশ্বরঃ-মদমহেশ্বরের মন্দির থেকে চড়াইপথে প্রায় দু কি.মি. হাঁটলে যাওয়া যাবে ১২,৪৩০ ফুট উচ্চতায় অবস্থিত বৃদ্ধমদমহেশ্বর বা বুড়ামদমহেশ্বর। আরম্বরহীন ছোট্ট মন্দিরে রয়েছে একটা শিবলিঙ্গের বিগ্রহ ও এখান থেকে দেখতে পাওয়া যায় বিস্ময়কর চৌখাম্বা ও মান্দানী পর্বতশৃঙ্গ। সামনের জলাশয়ে তুষারমুকুট পরা উচ্চ পর্বতশৃঙ্গের প্রতিবিম্বের অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই।"+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
buramadmaheswarenglish : "Bura madmaheswar:-About 2 km from Madamaheshwar temple, You can walk to Bridhamadamaheshwar or Buramadamaheshwar at an altitude of 12,430 feet. There is a Shivling idol in the small temple without grandeur and from here you can see the wonderful Chaukhamba and Mandani mountain peaks. The beauty of the reflection of the high mountain peaks wearing snow crowns in the front lake will fascinate everyone."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoburamadmaheswar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
deuriatalbengali : "দেউরিয়াতালঃ-চোপতা-উখিমঠের রাস্তায় ২,৪৩৮ মিটার উচ্চতায় অবস্থিত দেউরিয়াতাল একটা চমৎকার লেক। লেকের চতুর্দিক রয়েছে বিমোহিত করা সবুজ জঙ্গলের এক নৈসর্গিক সৌন্দর্য। লেকের জলে চৌখাম্বা ও অন্যান্য পর্বতশৃঙ্গের প্রতিবিম্ব তৈরি করে এক মায়াবী অনুভব। উখিমঠ থেকে ১০ কি.মি. দূরে রয়েছে দেউরিয়াতালের শেষ জনপদ সারি গ্রাম। সারি থেকে মাত্র ৩ কি.মি. ছায়াঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করলেই পাওয়া যাবে এক অনন্ত সৌন্দর্যের ভাণ্ডার। দেউরিয়াতালের এক লোককথা সেখানকার মানুষের মুখে মুখে ঘোরে। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন তাঁদের মা কুন্তি তৃষ্ণার্ত হয়ে একটু বিশ্রামের জন্য এখানে বসেন। এক পুত্র মায়ের জন্যে দেউরিয়াতাল থেকে জল আনতে যান। দেউরিয়াতালে থাকতো এক যক্ষ দেবতা। সর্ত অনুযায়ী তাঁর প্রশ্নের উত্তর না দিয়ে জল নেওয়া যাবে না, আবার ভুল উত্তর দিলেই মৃত্যুদণ্ড। সেই পুত্র তাঁর সমস্ত প্রশ্নের উত্তর ঠিক দিতে না পারার জন্য মারা যান। পরবর্তীকালে একে একে চার পুত্র এইভাবে মারা যান। শেষকালে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির সেই জলাশয়ে গিয়ে যক্ষ দেবতার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মৃত ভাইদের রক্ষা করেন ও জল আনেন। হিমালয়ের গাড়োয়াল পরিসীমায় রয়েছে এক অতুলনীয় সৌন্দর্যের বিচিত্র অলঙ্কার, সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র রূপকথা ও কাহিনী যা গোটা এলাকাকে করেছে দেবভূমি। এসব পরখ করে মানুষ কিছুটা সৌন্দর্যবন্দী হয়ে যায় ও বারবার তার আকর্ষণে চলে আসে। দেউরিয়াতালের স্ফটিকসচ্ছ জলে, চতুর্দিকের পরিবেষ্টনীর ছায়া, গড়ে তোলে এক অন্য ধরনের আবেদন যা প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব। লেকটাকে ঘিরে রেখেছে অনুচ্চ প্রাঙ্গণ যার বেষ্টনীতে রয়েছে ঘন জঙ্গলের প্রাচীর। রাজকীয়ভাবে ঘিরে থাকা পর্বতশৃঙ্গ সমৃদ্ধ চমৎকার পাহাড়ের কোলে দেউরিয়াতাল এক অবশ্য দর্শনীয় ভ্রমণ ঠিকানা। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
deuriatalenglish : "Deuriyatal:-Deuriyatal is a magnificent lake situated at an altitude of 2,438 meter on the Chopta to Ukhimath road. The lake is surrounded by a natural beauty of mesmerizing green forest. A magical feeling created by the reflection of Chaukhamba and other mountain peaks in the water of the lake. 10 km from Ukhimath, the village Sari is the last habitat village of Deuriatal. Only 3 km from here, a trekking through the shady green forest, you will find a treasure trove of eternal beauty. A folktale of Deuriatal revolves around the mouths of the people there. When the Pandavas were in the forest, their mother Kunti was thirsty and sat here for some rest. One son went to fetch water from Deuriatal for his mother. There used to be a Yaksha God in Deuriatal. According to the conditions, water cannot be taken without answering his question, again, if he gives wrong answer, death penalty will be imposed. That son died because he could not answer all his questions. Later four sons died one by one. At last, Yudhisthira, the eldest son, went to the reservoir and rescued the dead brothers with the correct answer to all the questions of the god Yaksha and fetched water. The Garhwal range of the Himalayas is rich in ornaments of unparalleled beauty, intertwined with the myriad myths and legends that have pervaded the whole region. By experimenting with these, people become a bit aesthetically pleasing and repeatedly fall in love with it. In the crystal-clear waters of Deuriatal, the shadow of the surroundings, creates another kind of appeal which is almost impossible to reject. The lake is surrounded by a low courtyard surrounded by a thick forest wall. Deuriatal is a must-see tourist destination nestled in the lap of majestic royal mountains. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodeuriatal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
tunganathbengali : "তুঙ্গনাথঃ-ছোট ছোট বিন্দুর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পাথরের বাড়ি সম্বলিত এক ছোট্ট মালভূমিতে ৩,৬৮০ মিটার উচ্চতায় অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে উঁচু শিবমন্দির ও পঞ্চকেদারের এক কেদার যার নাম তুঙ্গনাথ। মন্দিরটা অনেক উচ্চতায় অবস্থান করলেও মন্দিরের উচ্চতা মাত্র ৫০ ফুট। এই মন্দির গাড়োয়াল হিমালয়ে এক বৈশিষ্টসূচক চিহ্ন রেখে গেছে তার দৃঢ় গ্রানাইট পাথরের গঠনপ্রণালী ও উচ্চতার জন্যে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বাহুর আকারে একটা শিবলিঙ্গের প্রতিকৃতি যা এখানকার মূল আকর্ষণ। স্থানীয় লোককথা অনুযায়ী এই মূর্তি শিবের হাত বা বাহু। পঞ্চকেদারের কাহিনী ও মহাভারত মহাকাব্যের উপাখ্যান অনুযায়ী এখানকার লোককথা চালু আছে। তবে ইতিহাস অনুযায়ী পঞ্চকেদারের মন্দিরগুলো অষ্টম-নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্য তৈরি করেন। তুঙ্গনাথ যাত্রা শুরু হয় এক অপূর্ব জনপদ থেকে যার নাম চোপতা। চোপতা ৯,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এক উচ্চ পর্বতাঞ্চলের চারণভূমি যা অবস্থান করছে উখিমঠ-গোপেশ্বরে রাস্তায়। এই রাস্তাই সোজা চলে গেছে একদিকে কেদারনাথ অন্যদিকে বদরিনাথ। এখানকার সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ আমার জ্ঞানকোষে নেই। রয়েছে বিরামচিহ্নের মতো সর্বত্র বিদ্যমান রডোডেনড্রন গাছের সারি যা বসন্তকালে তৈরি করে এক বাকরূদ্ধ করা সৌন্দর্যের প্রকৃতিমঞ্চ। পাহাড়ি ঢালে রয়েছে বিভিন্ন গাছ ও ফুলের এক রমণীয় দৃশ্যপট এবং তাকে ঘিরে রেখেছে সম্মোহিত করা কেদারনাথ, চৌখাম্বা, নন্দাদেবী ও অজস্র ছোট বড় পর্বতশৃঙ্গ যা চোপতাকে করেছে গাড়োয়ালের রাণী। আর তাই ইউরোপের সুইজারল্যাণ্ডের সাথে এর তুলনা করে নামকরণ করা হয়েছে গাড়োয়ালের সুইজারল্যাণ্ড। তবে চোপতা আমার কাছে এক অন্য অনুভব। ৩২ বছরের পাহাড়ি জীবনে আমি অন্তত তিনবার চোপতা গেছি। কিন্তু যতবারই গেছি ততবারই প্রেয়সী চোপতাকে ছেড়ে আসতে আমার কষ্ট হয়েছে। চোপতার সৌন্দর্যের প্রেমে আমি এতটাই মাতোয়ারা যে চোপতার সাথে প্রেমের কথা লিখতে বললে আমি বেশ কয়েক কালাম লিখে ফেলতে পারি। বর্তমানে চোপতার সৌন্দর্য নষ্ট করে ফেলছে কিছু লোভী ব্যবসায়ী, ফলে এখানকার পুরানো বাসিন্দা মঙ্গল সিংহের মতো প্রকৃতি প্রেমিক মানুষ (মারা গেছেন) আর নেই। খুব মনে পড়ে ২৪ বছর আগে ওনার চটিতে থাকার ঘটনা। স্বাচ্ছন্দ্য না থাকলেও আতিথেয়তা ছিল অসাধারণ। কলেজের ডিগ্রি না থাকলেও পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছিল নজরকাড়া জ্ঞান। বহু গল্পে আর পকোরার স্বাদে মাতিয়ে দিতেন সন্ধেটা। ফিরে এলাম প্রেয়সীর মলিন বেশভুষা আর অপরিচর্যীত মুখমণ্ডলের কান্না দেখে। এখানে আমার ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার দরুন অন্য কোনও ছবি তোলা সম্ভব হয়নি। খুবই দুঃখিত। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
tunganathenglish : "Tungnath:-Tungnath is the tallest Shiva temple in the world and one of the five Kedar Kedars at an altitude of 3,680 meters on a small plateau with some stone houses scattered like small dots. Although the temple is located at a great height, but the height of the temple is only 50 feet. This temple has left a distinctive mark in the Garhwal Himalayas due to its solid granite structure and height. In the sanctum sanctorum of the temple there is an idol of a Shivling in the shape of an arm, which is the main attraction here. According to local folklore, this idol is the hand or arm of Shiva. According to the story of Panchkedar and the anecdote of Mahabharata epic, the folklore of this place is going on. However, according to history, the temples of Panchkedar were built by Adi Shankaracharya in the 8th to 9th centuries. Tungnath Yatra starts from a wonderful place called Chopta. Chopta is a high mountain pasture located at an altitude of 9,000 feet on the Ukhimath to Gopeshwar road. This road goes straight to Kedarnath on one side and Badrinath on the other. There are no words in my encyclopedia to describe the beauty here. There are rows of rhododendron trees everywhere, like punctuation marks, which create a muted nature stage in spring. On the slopes of the hill there is a beautiful view of various trees and flowers and it is surrounded by mesmerized Kedarnath, Chaukhamba, Nanda Devi and innumerable small and big mountain peaks which made Chopta the queen of Garhwal. And that is why Garhwal's Switzerland has been named after comparing it with Switzerland in Europe. But silence is another feeling for me. In my 32 years of mountaineering life, I have been to Chopta at least three times. But every time I went, I had trouble in leaving my beloved Chopta. I am so intoxicated with the beauty of Chopta, that if I am asked to write a love story with Chopta, I can write a few lines. At present, the beauty of Chopta is being ruined by some greedy businessmen, so there are no more nature lovers like the old local resident Mangal Singh. I remember very well the incident of living in his hut 24 years ago. The hospitality was great even though it was not comfortable. Although he did not have a college degree, he had an intense knowledge of the environment. With many stories from him and with the taste of Pokora, we passed the evening and used to get intoxicated. We came back to see the unattendance tearful face and dirty dress of my beloved Chopta. I couldn't take any more pictures here because my camera got corrupt. Very sorry for that. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
রাজাভাতখাওয়াঃ-শনিবার রাত্রের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে সকালে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর এক অসাধারণ সুন্দর জঙ্গুলে রাস্তা দিয়ে ঐ একই ট্রেনে চলে এলাম আলিপুরদুয়ার। ট্রেনটা রাজাভাতখাওয়া স্টেশনে থামে না বলে আলিপুরদুয়ার যেতে বাধ্য হলাম। আলিপুরদুয়ারকে ওখানকার লোকেরা বলে আলিপুর। সেখান থেকে অটো করে চলে এলাম রাজাভাতখাওয়ার মামন ট্রেকার্স হাটে। আগেই এই হাটের মালিক পরিমলকে টাকা দিয়ে বুক করে রেখেছিলাম। এখন অবশ্য এখন সেরকম ভিড় নেই। গিয়েই হাটে গিয়ে উঠলাম। দুপুরের লাঞ্চটা ভালই হল। পরিমল আমাদের গহন অরণ্যের মধ্যে নিয়ে গেল। প্রায় এক কিমি এগিয়ে গেলাম। একটা গা ছমছম করা পরিবেশ। এটা একটা হাতির করিডোর। ফরেস্ট রেঞ্জার দেখি গাড়ি নিয়ে সামনে দিয়ে বেরিয়ে গেলেন। কিছু বললেন না। বোধ হয় পরিমল সঙ্গে ছিল বলে। ফিরে এলাম হাটে। চা মুড়ি খেয়ে চললাম রাজাভাতখাওয়া বাজারের দিকে মোবাইলে টাকা ভরতে। রাস্তা দিয়ে যেতে একটু ভয় ভয় করছিল কারণ কোথা থেকে হাতি বেরিরে আসে তার ঠিক নেই। বাজারে গিয়ে একটু ঘুরে একই রাস্তার চলে এলাম রাজাভাতখাওয়া রেল স্টেশনে। স্টেশনটা আমার খুব পছন্দ। ছোট ছোট প্ল্যাটফর্ম, দুপাশে জঙ্গলের ঘেরাটোপ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। কিছুক্ষণ কাটিয়ে হাটে চলে এলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Rajabhatkhawa:-We reached New Jalpaiguri station in the morning by Kanchankanya Express on Saturday night. Then we took the same train to Alipurduar in a very beautiful forested environment. I was forced to go to Alipurduar as the train did not stop at Rajabhatkhawa station. Alipurduar is called Alipur by the people there. From there we drove to Maman Trekkers Hut at Rajabhatkhawa. Earlier, we had booked the hut by paying Parimal, the owner of this Hut. Now, of course, there is no such crowd. We went to the Hut. Lunch was good. Parimal took us into the deep forest. We went about one km forward. A creepy environment. It's an elephant corridor. We saw the Forest Ranger and drove out. Didn't say anything. Feeling we have as we are with Parimal. We came back to the hut. After having tea, we went to Rajabhatkhawa market to recharge my mobile phone. We were a little scared to cross the road because we don't know from where the elephant came from. Going to the Hut, we turned around and came to the same road at Rajabhatkhawa railway station. We really like the station. Low platforms, jungle enclosures on both sides and clean environment. After a while we went back to the Hut. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photorajabhatkhawamahakal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
raimatangbengali : "রায়মাটাং-আমরা রাজাভাতখাওয়া থেকে রায়মাটাং যাব কিন্তু রাজাভাতখাওয়ায় আবার ফিরে আসব। সকাল আটটার একটা শেয়ার জিপ নিয়ে চলে এলাম কালচিনি। কালচিনি যাবার রাস্তার বেশিরভাগটাই রেল লাইনের পাশ দিয়ে। ভারি সুন্দর রাস্তা। কালচিনি স্টেশন পেরিয়ে চলে এলাম কালচিনি বাজারে। সেখানে থেকে একটা ট্যাক্সি নিয়ে চললাম রায়মাটাং। প্রথমে বেশ খানিকটা চা বাগানের মধ্যে। মনে হচ্ছিল যে গাড়িটা যেন চা বাগানের সবুজ চা পাতার মধ্যে ডুবে গেছে। গাড়ি দাঁড়াল একটা চেকপোস্টের কাছে। সেখান থেকে ছাড়পত্র নিয়ে গভীর জঙ্গল পেরিয়ে গাড়ি এল রায়মাটাং নদীতে। নদী বলতে এক শীর্ণকায় তিরতিরে জলধারা। বর্ষায় এর রূপ হয় ভয়ঙ্কর। পাথর বালির ওপর দিয়ে চলতে চলতে সেই শীর্ণকায় জলধারা অতিক্রম করে গাড়ি আবার ঢুকে পড়ল গভীর জঙ্গলে। খানিকক্ষণ ঢলার পর এলাম রায়মাটাং বনবাংলোর কাছে। বাংলোর অবস্থান জঙ্গলের মধ্যেই। সামনে সবুজ পাহাড় আর বাংলোর চৌহুদ্দিটা নানান ফুল গাছে ভরা। বড় মনোরম পরিবেশ। খুব থাকতে ইচ্ছে করছিল কিন্তু ছাড়পত্র নিতে হবে নিউআলিপুরদুয়ার থেকে। বাংলোর কেয়ারটেকার রান্না করবে, গাইড দিয়ে বা নিজে ঘুরিয়ে দেবে ঘন জঙ্গলের মধ্যে এমনকি সামনের পাহাড়ে ট্রেকিংও করিয়ে দেবে, সামান্য কিছু টাকার বিনিময়ে। কিন্তু সেগুলো সবই আপাতত স্বপ্নই রয়ে গেল। আবার যদি কখনও আসি তবে চেষ্টা করব। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থাও আছে। প্রাইভেট লজও আছে। অবস্থানের পরিপ্রেক্ষিতে ভাল না হলেও চলে যায়। আর বাকী সবই এক শুধু টাকাটা ছাড়া। বেলা দুটো নাগাদ ফিরে এলাম রাজাভাতখাওয়ায়। খেয়ে দেয়ে তৈরি হয়ে নিলাম বিকেলের জঙ্গল সাফারি যাব বলে। বিকেল সাড়ে তিনটেয় গাড়ি এল। এক অসাধারণ অভিজ্ঞতা। একটা গা ছমছমে ভাব। প্রথমে গাড়ি চলল রোপণ করা শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে হাতি খুব দেখা যায়। সবাই চুপচাপ। কি জানি কখন কি জন্তুজানোয়ার দেখা যার। এরপর চললাম ন্যাচারাল ফরেস্টে। ও বাবা, এ তো আর এক সাংঘাতিক জঙ্গল। ভীষণ ঘন আর কোথাও কোথাও আলোও ঢোকে না। তাই জঙ্গলটার মধ্যে স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি। চলতে চলতে পুরো জঙ্গলটা জমাট বাঁধা অন্ধকারে ঢেকে গেল। গাড়ির হেডলাইট আর ফরেস্ট ডিপার্টমেন্টের দেওয়া সার্চলাইট জালিয়ে গাড়ি চলেছে। সবারই গা ছমছম করছে। এইভাবে প্রায় সন্ধ্যে ছটায় ফিরে এলাম রাজাভাতখাওয়ায়। একটা বুনো শুয়োর আর একটা বেজি ছাড়া কিছু দেখিনি এটা ঠিকই, কিন্তু সন্ধ্যার অন্ধকারে জঙ্গল সাফারি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
raimatangenglish : "Raimatang:-We will go to Raimatang from Rajabhatkhawa but come back again to Rajabhatkhawa same day. At eight in the morning, we took a share jeep to Kalchini. Most of the road to Kalchini is along the railway line. The road is very beautiful. We crossed Kalchini station and went to Kalchini market. From there we took a taxi to Raimatang. At first quite a bit in the tea garden. The car seemed to sink into the green tea leaves of the tea garden. The car stopped near a checkpoint. From there, with the clearance, the car crossed the deep jungle and came to the river Raimatang. The river is a narrow stream of water. In the rainy season its form is terrible. Walking on the rocky sand, the car crossed the narrow stream and entered the deep forest again. After descending for a while, we came to Raimatang forest bungalow. The location of the bungalow is in the jungle. The green hills in front and the boundary of the bungalow are full of various flower trees. So pleasant environment. We wanted to stay, but we have to get clearance from New Alipurduar. The caretaker of the bungalow will cook, guide or take you on a trek through the dense jungle and even trek up the hill in front, for a small fee. But all of them remained a dream for the time being. We will try again if we ever come again. However, like satisfying with the taste of card water against milk, there are also private lodges. Although not good in terms of location, yet ok. away. And everything else is same except the money. We came back to Rajabhatkhawa at two in the afternoon. After eating, we were ready to go on a jungle safari in the afternoon. The car arrived at 3:30 pm in the afternoon. An extraordinary experience. A creepy feeling. At first the car drove through the planted shawl teak forest. Elephants are very common here. Everyone is silent. We don't know when we see animals. Then we went to the Natural Forest. Oh God, this is another deadly jungle. Very dense and no light anywhere. So, the feeling of dampness is more in the jungle. On the way the whole forest was covered with frozen darkness. The car is running with the headlights of the car and the searchlight provided by the Forest Department. Everyone's is feeling creepy. In this way we came back to Rajabhatkhawa at about six in the evening. It's okay to see nothing except a wild boar and a mongoose, but a jungle safari in the dark of evening is truly a wonderful experience. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoraimatang :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
lepchakhanbengali : "লেপচাখাঁ-আমরা যাব আমাদের ট্রেকের জন্যে। কিছু জিনিসপত্র রেখে যাব। তাই গোছগাছ করে নিতে হবে। বাসে যাব সান্তালাবাড়ি। কিন্তু আজকের বাস সান্তালাবাড়ি অবধি যায় না। পাঁচ কিমি আগে অন্য এক রাস্তা দিয়ে জয়ন্তী চলে যায়। হঠাৎ দেখি একটা লড়ি যাচ্ছে সান্তালাবাড়ি। আমাদের নিতে রাজী হল। পুরে লড়িটা ভিড়ে ঠাসা। টুলটুলকে ড্রাইভারের কেবিনে তুলে দিয়ে আমি কোনরকমে পেছনে গিয়ে উঠলাম। ঠাণ্ডা হাওয়ায় হাল খারাপ। আধ ঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম সান্তালাবাড়ি। নেমেই আমাদের পুরানো গাইড রাজেশ রাইয়ের খোঁজ করলাম। রাজেশ আর ওর বৌ একটা দোকান চালার। রাজেশ যেতে পারবে না কারণ ওর বৌ খুব অসুস্থ। একটু বিপদে পড়লাম। শেষকালে একটা ব্যবস্থা করে রাজেশ আমাদের সঙ্গে চলল সকাল সাড়ে নটায়। আমাদের প্রোগ্রাম হ'ল, প্রথম দিন যাব বক্সাদুয়ার হয়ে তাসিগাঁও গ্রামে আর সেখান থেকে লেপচাখাঁতে রাত্রিবাস আর দ্বিতীয় দিনে লেপচাখাঁ গেকে জয়ন্তী। বেলা এগারটার পৌঁছলাম বক্সাদুয়ার। সেখানে একটা ট্রেকার দলের সঙ্গে দেখা হ'ল। ওরা রূপম ভ্যালি ঘুরে এসেছে। দুদিন ছিল। ওদের অভিজ্ঞতা শুনলাম। ওখানে টেন্ট করে থাকা যায় তবে ভুটানের পুলিস ঝামেলা করে। একটু তেড়েমেড়ে গেলে আর ইণ্ডিয়ান বর্ডারে এসেছ কেন জিজ্ঞাসা করলে আবার চলে যায়। যাই হোক আমার ব্যাপারটা জানা থাকা দরকার ছিল কারণ আমি খুব শিগগির ওখানে যাব। দলের বেশীরভাগের বয়সই পঁচিশ থেকে তিরিশের মধ্যে। শিলিগুড়ির দল। খুব ভাল লাগল ওদের বেড়ানো দেখে। সবুজ পাহাড়কে ভালবাসা অনেকের মধ্যেই নেই। যাব তো যাব হিমালয়ে, সেখানে একটা দুর্গম টেক করতে পারলে কলকাতায় নাম হবে। অনেকে দাদা দাদা করবে। এই মানসিকতা এদের নেই। ওদের বিদায় দিয়ে আমরা একটা দোকানে চাউমিনের অর্ডার দিলাম। চাউমিন আর কিছু অখাদ্য মোমো খেয়ে রওনা দিলাম তাসিগাঁওয়ের দিকে। রাস্তা কম হলেও চড়াই খুব বেশী তাই তিন কিমি রাস্তা যেতে প্রায় এক ঘণ্টা লেগে গেল। তাসিগাঁও থেকে একটা রাস্তা চড়াইপথে চলে গেছে রূপম ভ্যালির দিকে আর একটা রাস্তা উতরাই পথে চলে গেছে লেপচাখাঁ। এবারে আমরা রূপম ভ্যালি যাব না, তাই তাসিগাঁওয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেমে চললাম লেপচাখাঁর দিকে। গোটা রাস্তা লাল লাল ফুলে ভর্তি হয়ে আছে। যেন সবুজ শাড়ীর গায়ে লাল লাল বুটিকের কাজ। তার মেঠো সোনালী আঁচল এক আবেগভরা আবেদন জানাচ্ছে। আর অনেক নীচে বয়ে চলা কাতলুং নদী যেন তার উচ্ছল ভরা যৌবনের বার্তা বহন করছে। হাঁটু ভাঙ্গা উৎরাই ধরে আস্তে আস্তে নেমে এলাম আমাদের পার্থিব জায়গা লেপচাখাঁতে। বেলা তখন দুটো বাজে। পুলিসের কাছে নাম ঠিকানা লিখিয়ে চলে এলাম গ্রামের মধ্যে। রাজেশ ফিরে গেল সান্তালাবাড়ি আর পরের দিন সকাল সাড়ে সাতটার মধ্যে আসবে বলে কথা দিয়ে গেল। একটা ছোট্ট উপত্যকার মধ্যে কিছু লোক বাড়ি করে বসবাস করে। গোটা চারেক বাড়ি থাকার ঘর হিসেবে এরা ভাড়া দে়য়। একটা শান্ত নিস্তব্ধ মায়াবী পরিবেশ। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম প্রকৃতির রূপ, রস, গন্ধ আর তার মাদকীয় টান। একে উপেক্ষা করে কার সাধ্য। আস্তে আস্তে গোধূলির আলোয় ম্লান হয়ে গেল সমগ্র চরাচর। হালকা মেঘের সঙ্গে মধ্যে লুকোচুরি খেলতে গেলতে পৃথিবীর একচ্ছত্র অধিপতি পশ্চিম দিগন্তে যাত্রা করলেন। খানিক বাদে সারা পাহাড় হালকা রেশমি চাঁদের আলোয় ভরে গেল। এ আর এক মায়াবী রূপ। দুরে জয়ন্তীর আলো দেখা যাচ্ছে। জয়ন্তী আর ঝালা নদীকে মনে হচ্ছে এক ইস্পাতের ফলা। এঁকে-বেঁকে চলেছে তার লক্ষ্যে। জ্যোৎস্না রাতের রূপালী প্রলেপ লোপচাখাঁকে করে রেখেছে এক অন্য স্বাদের ঠিকানা। রাত আটটায় লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
lepchakhanenglish : "Lepchakhan:-We will go for our trek. We will leave some materials at Rajabhatkhawa. So, we have to sort it out. We will go by bus to Santalabari. But today's bus does not go as far as Santalabari. It goes to Jayant by another road leaving five km to Santlabari. Suddenly we saw a Lorry was going on in Santalabari. Lorry driver agreed to take us to Santlabari. The whole lorry was crowded. I somehow managed to keep Tultul into the driver's cabin. Feeling chilled in the air. We reached Santalabari in half an hour. We got down and looked for our old guide Rajesh Rai. Rajesh and his wife run a shop. Rajesh can't go because his wife is very sick. We were in a little problem. At last Rajesh made an arrangement and left with us at half past nine in the morning. Our program is, on the first day we will go to the village of Tasigaon via Boxaduar and from there we will spend the night in Lepchakhan and on the second day we will go to Jayanti from Lepchakhan. At eleven o'clock we reached Boxaduar. There we met a trekker team. They have trekked to Roopam Valley. It was two days trek. We heard their experience. Tents can be set up there, but the Bhutanese police make trouble. After asking why you came to the Indian border, they left again. Anyway, at least we should know the face as we will go there very soon. Most of the team are between the ages of twenty-five and thirty and from Siliguri. It was good to see them trekking. Many do not love the green mountains. They go to the Himalayas, if can take an inaccessible route there, they will get a fame in Kolkata. Many will call him elder brother. They do not have this mentality to see green. After saying goodbye to them, we ordered Chauminh in a shop. After eating Chaumin and some inedible Momo, we left for Tasigaon. The road is short but the climb is very steep so it took about an hour to cover the 3 km road. A road from Tasigaon has gone uphill towards Roopam Valley and another road has gone downhill to Lepchakhan. This time we will not go to Roopam Valley, so we rested for a while in Tasigaon and went down to Lepchakhan. The whole road is filled with red flowers. Like a red boutique work on a green sari. Her muddy golden valance is showing an emotional appeal. And the Katlung River flowing far below seems to carry the message of its merry youth. We slowly descended knee wobbling path to our resting place to Lepchakhant. It was two o'clock in the afternoon. We wrote my name and address to the police and left for the village. Rajesh went back to Santalabari and promised to come by 7.30 am the next day. Some people live in this small valley. They rent out all four houses. A serene magical environment. We started to enjoy the beauty, extract, aroma and the intoxicating pull of Nature. Who can ignore it? Gradually the whole of arear faded in the twilight. The monarch of the earth set out on the western horizon to play hide and seek with the light clouds. Except for a little while, the whole mountain was filled with the silky moon light. This is another magical beauty. The light of the Jayanti can be seen from a distance. Jayanti and Jhala rivers seem to be the sharp edge of one steel. It is twisting and turning towards its goal. The silver coating of the moonlit night has made Lepchakhan the address of another taste of trek. We had dinner at eight o'clock at night and fell asleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photolepchakhan :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
jayantitrekbengali : "মহাকাল ট্রেকঃ-রাজেশ ঠিক সময়েই এল। আমরাও তৈরি হয়েই ছিলাম শুধু একটু চাউমিন খেয়েই রওনা দিলাম বাবা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। প্রথমেই এক বিশাল উৎরাই একদম নদীতট অব্দি। পারিপার্শ্বিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে। ছোট ছোট গ্রাম, সবুজ পাহাড় আর নীচে বয়ে চলা কাতলুং নদী, এক অসাধারণ পরিবেশ। রোমাঞ্চ আর সৌন্দর্যের এক সুন্দর মিশ্রণ। প্রায় দেড় ঘণ্টা বাদে চলে এলাম নদীতটে। নদীর প্রবহমান জলের শব্দ, ছোটছোট নুড়িপাথর আর সবুজ জঙ্গলের ঘেরাটোপ, এক নতুন রোমাঞ্চের ইঙ্গিত। আবহাওয়াও আমাদের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতেছে। আরও এক ঘণ্টা চলার পর পৌঁছলাম কাতলুং নদীর সঙ্গে দিঙ্কু নদীর সঙ্গমে। এখান থেকেই শুরু হয়েছে জয়ন্তী নদী। জলের স্রোত আর গভীরতা দুটোই বাড়ছে। যতই এগোচ্ছি ততই সমস্যা বাড়ছে। কখনও বড় বড় পাথরের বাধা পেরোতে নদী পার হতে হচ্ছে আবার কখনও জলের গভীরতার জন্যে জঙ্গলের পথে ওপর নীচ করতে হচ্ছে। বড় ক্লান্তিকর পথচলা। একটু ভুল হলেই হয় সব জামাকাপড় ভিজে যাবে নয়ত পা ভাঙবে। সব কিছু ছাড়িয়ে রয়েছে সৌন্দর্যের ডালি। কষ্ট করে দেখে যাও আর নিয়ে যাও কিছু স্মৃতি যা অনন্য হয়ে থাকবে জীবনের অ্যালবামে। গোটা ট্রেকটা এটাই দেবে। বেলা একটায় চলে এলাম মহাকাল মন্দিরের ঠিক নীচে। স্থান করে চললাম মন্দিরের দিকে। ওরে বাবা, কি চড়াই। বেশিরভাগ রাস্তায় প্রায় আশি ডিগ্রি ঢাল। দম ফেটে যাবার যো। অনেকক্ষণ চলার পর গজানন্দ মহারাজের আশ্রমে হাজির হলাম। আশ্রম বলতে একটা বড় প্লাস্টিক দিয়ে মাথাটা ঢাকা এক টুকরো জমি। অবশ্য ওনার থাকার একটা সাদামাটা ঘরও আছে। খুব যত্ন করে লাল চা খাওয়ালেন। লাল রংটাই শুধু আছে, চা বলে অবশ্য কিছু নেই। তবু ওনার আতিথেয়তার প্রশংসা না করে পারা যায় না। খানিকটা গলাধঃকরণ করে বাকীটা ফেলে দিলাম। শুধু চা খেয়ে উনি পাঁচ বছর বেঁচে আছেন। আমি জিজ্ঞাসা করলাম যে, উনি এই পাণ্ডব বর্জিত জায়গায় গত বাইশ বছর আছেন কি করে৷ একটু হেসে উত্তর এল, কিছু না পেলে কি এমনি এমনি রয়েছি। বছরে পাঁচ মাস ভ্রমণে বেরিয়ে যান আর সাত মাস এখানে থাকেন। এবার চললাম মহাকাল মন্দিরের দিকে। প্রায় এগারো তলা বাড়ির মাথায় উঠতে হবে লোহার সিঁড়ি বেয়ে। কুচবিহারের মহারাজ নাকি সিঁড়িগুলো এই মন্দিরের জন্য দান করেন। শিবরাত্রির সময় সিঁড়িগুলো পরীক্ষা করা হয় কারণ সেই সময় অজস্র লোকের সমাগম হয়। আমরাও ওই সিঁড়ি দিয়ে উঠে গেলাম মন্দিরের প্রবেশদ্বারের নীচে। সেখানে একটা কাঠের মই রয়েছে। সেটা দিয়ে উঠে একটা ছোট্ট পাথরের গলতা দিয়ে চলে এলাম মহাকাল মন্দিরের ভেতরে। পূজারি গজানন্দ গিরি মহাশয় আগের থেকেই মোমবাতি জ্বালিয়ে মন্দির আলো করে রেখেছিলেন, তাই জমাট বাঁধা অন্ধকার বুঝতে পারিনি। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের বিগ্রহেই পুজো দেওয়া হ'ল। বাকী অনেক দেবদেবীর মুতি তৈরি হয়েছে প্রকৃতির আপন খেয়ালে। আসলে এটা একটা ডলোমাইটের পাহাড়। জলের প্রবাহের সাথে সাথে বিভিন্ন রকম নক্সা কাটা হয়ে থাকে আর তাই সেগুলো বিভিন্ন দেবদেবীর মূর্তির মত লাগছে। এই ধরণের পাহাড় আমি আন্দামানের বারাটাং-এ দেখেছি। প্রণামী দিয়ে নীচে নেমে এলাম। ফিরে আসার সময় উনি কিছু চাঁদা দেবার অনুরোধ করলেন। একটা ধর্মশালা তৈরি করবেন। একশো টাকা চাঁদা দিলাম। উনিও রসিদ দিলেন। কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়ে রওনা দিলাম নীচের দিকে। উনিও আশীর্বাদ করলেন। ঘড়ির কাটা তখন তিনটে ছুঁইছুঁই। নীচে নামাটা আরও ঝামেলার। একে তো খুব ঢাল তার ওপর কিছু কিছু জায়গায় জলে কাদায় পিছল হয়ে রয়েছে। সাবধানে চলতে চলতে চলে এলাম নদীতটে। এরপর একটা বীভৎস ব্রিজ পেরোতে লাগলাম। ব্রিজ বলতে একটা কাঠ লাগানো আছে আর একটা বাঁশ ধরে পেরিয়ে যেতে হবে কোনরকমে। নীচে দিয়ে গর্জন করে বয়ে চলেছে জয়ন্তী নদী। একবার ভুল হলেই সজোরে ধাক্কা মারবে বিশালাকার সব বোল্ডারের গায়ে। বন্ধ করে দেবে হৃৎপিণ্ডের স্পন্দন। ঠিকমত পেরোনো হল। এবার বড় বড় পাথরের ওপর দিরে চলে এলাম জোডাপাহাড় বলে একটা জায়গায়। তারপর অজস্রবার নদী এপার ওপার করতে করতে সন্ধেবেলা পৌঁছলাম জয়ন্তীতে নাইডু বাবুর নেচার হাটে। ভাড়া অন্যান্যদের তুলনায় কম কিন্তু অবস্থান আবার জয়ন্তী নদীর ঠিক পাড়েই। বড় আন্তরিক ওনার আতিথেয়তা। এত পরিশ্রমের পর এটা একটা বড় পাওনা। সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি তাই নাইডুবাবুর দেওয়া গরম গরম চপ, মুড়ি আর চা পেয়ে তো আমরা আপ্লুত, সঙ্গে রয়েছে জয়ন্তীর জঙ্গলের বিভিন্ন জন্তুজানোয়ারের ধারা বিবরণী। ঘণ্টা দুয়েক কেটে গেল। হঠাৎ পটকার আওয়াজ, হাতি এসেছে। নদীতেই ঘুরছে। চললাম টর্চ নিয়ে। না কিছুই দেখতে পেলাম না। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
jayantitrekenglish : "Mahakal Trek:-Rajesh arrived just in time. We also got ready, ate a little chumin and left for Baba Mahakal temple. At first there was a huge descent along the river. The surrounding scenery is captivating. Small villages, green hills and the Katlung River flowing below, a wonderful environment. A beautiful combination of thrill and beauty. After about an hour and a half we reached the river bank. The sound of flowing river water, small pebbles and green forest enclosures, hints at a new adventure. The weather is also happy like us. After another one hour we reached the confluence of Dinku River with Katlung river. The river named Jayanti has started from here. Both the current and the depth of the water are increasing. The problem is getting worse as we move forward. Sometimes we have to cross the river to bypass the big stone barrier and sometimes we have to go down the forested path for the depth of water. It is a great tiring walk. If you make a mistake, all the clothes will get wet or your legs will break. There is beauty beyond all things. Grasp the tiring trek to look and take some memories that will be unique in the album of life. This is what the whole trek will give. At about one o'clock we reached just below the Mahakala temple. We walked towards the temple. Oh God, what a climb. Most roads have a slope of about eighty degrees. difficult to breathe. After walking for a long time, we came to the ashram of Gajananda Maharaj. Ashram is a piece of land covered with a large plastic head. Of course, he also has a simple house. He gave red tea very lovingly. There is only red color, of course there is no such thing as tea. Yet his hospitality cannot be ignored. We swallowed a little and left the rest. He has been living for five years just by drinking tea. I asked him how he had been in this lonely place for the last twenty-two years. The answer came with a little smile, I am not sitting idle here got something. He travels five months a year and stay seven months here. This time we walked towards the Mahakala temple. You have to climb the iron stairs to the top of the eleven-story house. The Maharaja of Cooch Behar donated the stairs to this temple. The stairs are inspected during Shivaratri because a large number of people gather at that time. We also climbed up the stairs to the bottom of the temple entrance. There is a wooden ladder. With that we got up and went inside the Mahakala temple with a small rock alley. Priest Gajananda Giri had already lit a candle in the temple, so I could not understand the frozen darkness. The idols of Brahma, Vishnu and Maheshwar were worshiped. Many other gods and goddesses have been made according to the whims of nature. In fact, it is a dolomite hill. Different designs are made with the flow of water and so they look like statues of different deities. This type of hill I have seen in Baratang of Andaman. We came down by giving Pranami. While we were returning, he asked for some money to build a Dharamsala. We contributed one hundred rupees. He also issued the receipt. We invited him to come to Calcutta and left. He also blessed us. The clock struck three. Getting down is even more troublesome. It has a very steep slope and, in some places, it was slippery with the mud. We walked cautiously to the river bank. Then we started to cross a horrible bridge. This bridge is a piece of wood and you have to cross it with a bamboo as its two sides. The river Jayanti is roaring here. Once made a mistake, it will hit all the giant boulders and stop the heartbeat. We crossed safely. This time we came to a place called Jodapahar on a big rock. After crossing the river countless times, we reached Naidu Babu's Nature hut in the evening at Jayanti. The rent is lower than others but the location is again on the right bank of Jayanti River. Great hospitality. After so much hard work it is a big owing. We hadn't eaten a bit like all day, so we were overwhelmed by the hot Pakora, Muri and tea given by Naidubabu, along with the descriptions of various animals of the jungle. A couple of hours passed. Suddenly the sound of firecrackers, elephants came. Roaming on the river. We went with a torch. Oh No, I didn't see anything. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
তমসা থেকে বাসপাঃ-হিমালয়ের অজানা গভীরে অরণ্যশ্যামলীলা সবুজ মখমল তৃণভূমি, কল্লোলিনী নদীনির্ঝর, পশুপক্ষীকুল, শীতল শুভ্র হিম অঙ্গন, সরল অনাবিল মানুষজন, তাদের সমাজ, সংস্কার, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য শিল্প, কৃষি, পুজোপার্বণ এসব দেখতেই পাহাড়ে যাওয়া। রূপের খনির অগাধ ঐশ্বর্য, দুর্মর দুর্গমতা, দুঃসহতা ও রোমাঞ্চের মধ্যে দিয়ে তৈরি হওয়া এক আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয় জীবনের ঝুলিতে ভরে নিয়েছি। দেখে নিয়েছি দুচোখ ভরে নিসর্গের রূপাতীত রূপের মাদকতা আর প্রকৃতির ভয়াল ভৈরবী মূর্তির করাল রূপের বীভৎসতা। ভয় হয় হিমালয় ভ্রমণ যে ভাবে দিনে দিনে বাণিজ্যে পরিণত হচ্ছে তাতে ঐ সরল মানুষগুলোর সঙ্গে হৃদয়ের প্রত্যক্ষ অনায়াস যোগসূত্রটা একদিন অনিবার্যভাবে শিখিল হয়ে যাবে৷ তখন আমার মতন পথিকজনের পরম বন্ধু ও নিশ্চিন্ত আশ্রয়দাতা, সিংহহৃদয় সেই সমস্ত মানুষের ছবি আগামী সময়ে ঝাপসা হতে হতে হয়ত মুছে যাবে। এই ভাবনা আমাকে কষ্ট দেয় বলে তাদের কিছু কথা এই অবিন্যস্ত লেখনীর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। তমসা ও বাসপা উপত্যকার মাঝে রয়েছে ধৌলাধার গিরিশিরা। এই দুটো উপত্যকার মাঝে যাতায়াতের জন্যে বেশ কয়েকটা পথ আছে। যেমন বরুণঘাটি, গুনাসঘাটি, রুপিনঘাটি, নালগানঘাটি, সিংকাঘাটি ইত্যাদি। এদের মধ্যে রুপিনঘাটি বেশি ব্যবহৃত পথ। রুপিন ঘাটির উচ্চতা ১৪,৬৪০ ফুট। এপথে গাড়োয়াল ছাড়িয়ে হিমাচলের মধ্যে প্রবেশ করতে হয়। সুন্দর গ্রাম, সবুজ বনানী, বিস্তীর্ণ চারণভূমি ও নানা প্রজাতির ফুলের মেলা দেখতে দেখতে পথ চলা। টেনে হরিদ্বার, তারপর হৃষীকেশ ও শেষ পর্যন্ত দেরাদুন থেকে বাসেই চললাম নৈটিয়ার অভিমুখে। চেষ্টা করেছিলাম হরিদ্বার বা হৃষীকেশ থেকে জীপ নিয়ে একটু তাড়াতাড়ি যাবার জন্যে কিন্তু তা আর হ'ল না। বিকেল ৫টা নাগাদ পৌঁছলাম নৈটিয়ার। ভীষণ গরম। একটাই থাকার হোটেল। ওখানেই থাকতে হবে। হোটেলের মালিক আবার সেই রকম হাড়কিপটে। হোটেলে উঠলাম। ওখানে ঔরঙ্গালাল নামে একজন এসে বলল সে নাকি দুবার রুপিন ঘাটি গেছে ও আমাদের সঙ্গে যেতে চায়। সঙ্গে একজন যাবে যে আবার কখনও ও রাস্তায় যায়নি। নাম তার বীরুলাল। রাজী হয়ে গেলাম। রাজী না হয়ে উপায়ও নেই, কারণ আর কাউকে দেখতে পেলাম না যে যেতে ইচ্ছুক। রাতে শরীরটা ভাল গেল না। বমি পায়খানা নিয়েই মোটামুটি ভোর রাত অব্দি কাটল। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Tamasha to Baspa:-We go to the mountains to see the unknown deep forests of the Himalayas, the green velvet meadows, the flow of rivers, the flora and fauna, the cool white snowy courts, the simple and limpid people, their society, reforms, religion, culture, education, health, industry, agriculture, Puja, rituals. We have filled our life with the self-confidence and self-assurance created by the immense richness of Nature, the inaccessibility, misery and thrill. We have seen the intoxication of the transcendental form of the Nature and the horror of the horrible form of the terrible Nature. The fear is that in the way Himalayan travel is becoming a business day by day, the direct effort of the heart with those simple people will inevitably be skinny one day. Then the best friend of the traveler like me and a safe haven of trekkers, the lion-hearted people may be blurred in the future and consequently wiped out. This assumption pains me, so we want to highlight some of their words through this unorganized writing. Between Tamsa and Baspa valleys are the Dhauladhar hills. There are several routes between these two valleys. Such as Varunghati, Gunasghati, Rupinghati, Nalganghati, Singkaghati etc. Among these, Rupinghati is the most used path. The height of Rupin Ghati is 14,640 feet. In this way you have to cross the Garhwal and enter Himachal. Walk along to see beautiful villages, green forests, vast pastures and the fairs of flower of various species. By train to Haridwar, then to Hrishikesh and finally to Dehradun by bus towards Naitiyar. We tried to take a jeep from Haridwar or Hrishikesh to reach a little earlier but it didn't work out. We reached Naitiyar around 5 pm. It's too hot. There is only one to stay. We have to stay there. The owner of the hotel is very much curmudgeon person. We got up at the hotel. A man named Aurangalal came there and said that he had gone to Rupin Ghati twice and wanted to go with us. There would be one who had never went on this route ever. His name is Birulal. We agreed. There is no way without agreeing, because we did not see anyone else willing to go. The body did not go well at night. I spent the whole night up to morning with the vomiting and toilet. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
phototamoshabaspa :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
naitiarsewadogribengali : "নৈটিয়ার থেকে সেওয়া ডোগরিঃ-২৭ মে ২০১০- সকালে শরীর একটু ঠিক হতেই বেরিয়ে পড়লাম। ঔরঙ্গালালকে বললাম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে কিন্তু ও বলল এ পথের শেষ গ্রাম থেকে নিয়ে নেবে। ধওলা গ্রাম অব্দি গাড়ি চলে, তাই এই ১৫ কিমি পথ গাড়ি করেই গেলাম। মাঝে বনদপ্তরের অনুমতি নিতে হ’ল। অসাধারণ সুন্দর এক রাস্তা দিয়ে গাড়ি চলেছে। পাইন বনের মধ্যে কখনও নদীর ধারে কখনও সুউচ্চ পথে চলেছে গাড়ি। ঘন্টাখানেক বাদে ধওলা পৌঁছে গেলাম। যে যার মালপত্র নিয়ে রুপিন নদীর ওপর ব্রিজ পেরিয়ে শুরু হল হাঁটা। এই রাস্তায় নাকি জল পাওয়া যার না তাই সবাই বোতলে জল ভরে নিলাম, কিছু খেয়েও নিলাম। আমাদের গন্তব্যস্থল সেওয়াডোগরি। চলতে চলতে পৌঁছে গেলাম পিসা গ্রামে। দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও গরমে তা উপভোগ করা যাচ্ছে না। এবার শুরু হল উত্তরমুখী চড়াইপথ। নীচে আমাদের সর্বক্ষণের সঙ্গী রুপিন নদী। চলতে চলতে পৌঁছে গেলাম দন্তবাবার মন্দিরে। এটা পঞ্চায়েত প্রধানের বাড়ীও বটে। বড় সুন্দর আপ্যায়ন করল। ঠাণ্ডা জল খাওয়াল। আমাদের সঙ্গে যা জল ছিল তা প্রায় ফুটন্ত জলের মত গরম হয়ে আছে। একটা চৌকিতে গালচে পেতে বসতে দিল। শুয়ে ঘুমিয়েই পড়লাম। গরমে ক্লান্ত ঘর্মাক্ত কলেবরটা আরও কিছুটা বিশ্রাম চাইছিল কিন্তু বাদ সাধল ঘড়ির কাঁটা। ধরমর করে ঘুম থেকে উঠেই চলা শুরু। পৌঁছে গেলাম সারিডোগরি গ্রামে। ওখান থেকে সোজা পথে প্রায় সন্ধেবেলা পৌঁছলাম সেওয়াডোগরি গ্রামের শেষ প্রান্তে একটা মন্দিরের সামনে। একটাই হোটেল। হোটেলেই থাকা খাওয়া করে ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
naitiarsewadogrienglish : "Naityer to Sewa Dogri:-27 May 2010:-In the morning we got out when the illness got a little better. we told Aurangalal to take the necessary things but he said he would take them from the last village of this road. The car goes to Dhaola village, so we drove this 15 km on road. Within the road we had to get permission from the forest department. The car was moving along a very beautiful road. In the pine forest, sometimes along the river, sometimes on the high road. After an hour we reached Dhaola. We started walking across the bridge over the river Rupin with our belongings. There was no water on this road, so everyone filled a bottle with water and ate something. Our destination is Sewadogri. On the way we reached the village of Pisa. Although there is a beautiful natural beauty, it is not going to be enjoyed in summer. This time the northbound ascent began. Below is the Rupin River, our constant companion. On the way we reached Dantbaba's temple. It is also the house of the panchayat head. Big beautiful reception. Drank cold water. The water that was with us is almost as hot as boiling water. He let us sat on a bench to get a rest. we fell asleep. Exhausted in the heat, the sweaty body wanted some more rest, but the clock ticked. we started walking. We reached the village of Saridogri. From there we reached the village of Sewadogri at the end of a straight road in front of a temple. There is only one hotel. we stayed at the hotel, ate and fell asleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonaitiarsewadogri :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
sewadogrijiskunbengali : "সেওয়া ডোগরি থেকে জিসকুনঃ-২৮ মে ২০১০- সকালে উঠে মন্দিরের ছবি নিলাম। মন্দিরে কর্ণের বিগ্রহ আছে। এই বিস্তীর্ণ অঞ্চলের লোকজনেরা পুজো করে কৌরবদের¸ বিশেষত দুর্যোধন ও কর্ণই এদের আরাধ্য দেবতা। অবশ্য শিব দুর্গার পুজোও করে কারণ এরা সবাই হিন্দু। হোটেলে চা খেয়ে পথ চলা শুরু। এখন অত গরম নেই তার ওপর আকাশ মেঘলা। এই গ্রামটাই গাড়োয়ালের শেষ গ্রাম। আমরা তা ছাড়িয়ে চলে এসেছি প্রায় নদীতটে। শুরু হয়ে গেছে হিমাচল প্রদেশ। বদলে গেছে চিত্রটা। পাহাড়ের গায়ে সিমলা জেলার বিভিন্ন গ্রাম দেখা যাচ্ছে। সুন্দর রাস্তা দিয়ে গ্রামগুলো বাঁধা আছে। নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে আরও গ্রামকে বাঁধার জন্যে। আজ আমরা যাব জিসকুন গ্রামে। চলতে চলতে গোডিনচে নালা পেরিয়ে ওপারে চলে এলাম। সুন্দর জায়গাটা। সবুজের ঘেরাটোপে নালাটা একটা রুপোর পাতের মত লাগছে। আরও বেশ খানিকটা রাস্তা চলার পর চলে এলাম এক অপূর্ব সুন্দর জায়গায়। নাম তার গোরছাঙ্গো। ওখানকার লোকেরা উচ্চারণ করে গোসাঙ্গো বলে। এখানে ডোগরা নালা মিশেছে রুপিন নদীর সঙ্গে। দুপুরের খাবার ব্যবস্থা এখানেই হল। রাস্তার কাজ করার জন্যে কিছু নেপালি এখানে তাঁবু লাগিয়েছে। স্টোভ জ্বালার আগেই এল বৃষ্টি। তাবুতে তখনকার মত আশ্রয় নিলাম। এখানে একটা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হচ্ছে। বৃষ্টি বেশ জোরে এল। সঙ্গে সাবুদানার মত তুষারপাত। আধ ঘণ্টা চলার পর বৃষ্টি থেমে গেল। চলতে শুরু করলাম। একটা ব্যাপার কিন্তু লক্ষ করার মতো। আধুনিকতা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছে। জায়গায় জায়গায় ধ্বস, নেড়া পাহাড় ইত্যাদি দেখার জন্যে অন্তত আমাদের মত লোকের এখানে আপার দরকার নেই। চলতে চলতে পৌঁছে গেলাম বাওটা গ্রামে। খুব সুন্দর জায়গাটা। রুপিন নদীর ধারে ছোট্ট দু একটা বাড়ী নিয়ে গ্রামটা। সুন্দর নদী, সুউচ্চ উপত্যকা, ঝোরা ঝর্ণা আর নদীর দুপারের ঘন জঙ্গল সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। একদম নদীর গায়ে একটা চায়ের দোকান। চা খাওয়া হল। শুরু হল চড়াই ভাঙ্গা। বেশ খানিকটা চড়াই ভাঙ্গার পর পৌঁছে গেলাম জিসকুন গ্রামে। চলে এলাম একমাত্র থাকার জায়গা মমতা লজে। মমতা লজের মালকিনের ব্যবহার সত্যিই ভীষণ আন্তরিক। এমন আন্তরিক ব্যবহার আমি খুব কম পেয়েছি। আমরা দিদি দিদি করতাম। দিদি হোটেলটার ব্যাপারে খুব সচেতন। পুরো হোটেলের ভিডিওগ্রাফি করা হল। খাওয়া দাওয়া সেরে রাতের ঘুম। খুব ভাল বিছানাপত্র একদম টিপটপ। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
sewadogrijiskunenglish : "Sewa Dogri to Jiskun:-28 May 2010:-We got up in the morning and took pictures of the temple. There is an idol of Karna in the temple. The people of this vast region worship the Kauravas, especially their deities Duryodhana and Karna. Of course, Shiva and Durga also worshiped because they are all Hindus. After having tea at the hotel, we started walking. Now the sky was cloudy and weather was not so hot. This village is the last village of Garhwal. We crossed it almost to the river bank. Himachal Pradesh has started. The picture has changed. Various villages of Shimla district can be seen on the hill. The villages are lined with beautiful roads. New roads are being built to connect more villages. Today we will go to Jiskun village. On the way we crossed the Godinche canal and came to the other side. Nice place. The canal looks like a silver plate in a green enclosure. After walking a little further, we came to a beautiful place. Its name was Gorchango. The people there pronounce it Gosango. Here the Dogra canal merges with the Rupin River. Lunch was arranged here. Some Nepalis have set up tents here for street work. It rained before the stove ignited. We took refuge in the tent. There was a hydroelectric project going on here. The rain came down heavily. With barley-like snowfall. After half an hour the rain stopped. We again started walking. One thing is for sure. Modernity, however, has axed the roots of natural beauty. At least people like us don't need to come here to see landslides, barren hills etc. On the way we reached Baota village. Very nice place. The village with a couple of small houses on the banks of the river Rupin. The beautiful river, the high valleys, the flowing springs and the dense jungle of the river all combine to create a captivating atmosphere. A tea shop was there on the bank of the river. The tea was taken. We started climbing. After climbs, we reached Jiskun village. The only place we stayed was at Mamata Lodge. Owner of Mamata Lodge was really sincere. We have rarely received such sincere treatment. We used to call her Didi. Didi was very conscious about the hotel. The whole hotel was video graphed. After dinner we went to bed. The sleeping items were very good and clean. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosewadogrijiskun :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
jiskunjokhavalleybengali : "জিসকুন থেকে জখা ভ্যালিঃ-২৯ মে ২০১০- ছবি ও ঘাসের বীজ পাঠিয়ে দেওয়ার কথা দিয়ে শুরু করলাম যাত্রা। ঘণ্টা দুয়েকের মধ্যে চলে এলাম জখা গ্রামে। এখানে আমাদের লাঞ্চ হবে তারপর চলতে থাকব যত দুর যাওয়া যায়। লাঞ্চের ব্যবস্থা হল একটা হোটেলের বারান্দায়। শুরু হল বৃষ্টি ও সঙ্গে তুষারপাত। এটা দেখে হোটেল মালিক প্রায় গণনা করে বসল যে আর যাওয়া যাবে না ও এখানেই থেকে যেতে হবে। বহু দল ফিরে এসেছে। মারাত্মক বরফ। ইত্যাদি সব ভয়ঙ্কর কথাবার্তা। ওনাকে যত বলছি চেষ্টা করি, না পারলে তো ফিরে আসবই। তখন আপনার হোটেলে উঠবো। এবার জনে জনে বোঝাতে শুরু করল। এই গ্রামটাই এই ট্রেকরুটের শেষ গ্রাম। প্রয়োজনীয় জিনিসপত্র ও পুজোর সব কিছু এখান থেকেই কেনা হল। বেলা দেড়টা নাগাদ আমরা চলা শুরু করলাম। সুন্দর রাস্তা। প্রায় সমতল। দুরের দৃশ্য অত্যন্ত মনোরম। আকাশও কিছুটা পরিষ্কার। দুধারে জঙ্গলের এভিনিউ এর বুক চিরে চলেছে খরস্রোতা রুপিন নদী। এক অসাধারণ নৈসর্গিক শোভা। ফটো তোলা হচ্ছে। জখা গ্রামের লোকেরা কিছু কিছু জায়গায় চাষের জমি বানিয়েছে। সেখানে কাজ করছে গ্রামের মেয়েরা। কিছুটা দুর যাওয়ার পর ঢুকে পড়লাম ঘন পাইন জঙ্গলের মধ্যে। এত ঘন যে কিছু কিছু জায়গায় রোদ ঢোকে না। শুরু হল বৃষ্টি। আধ ঘণ্টা পরে বৃষ্টি থামল। চলা শুরু। বিকেলের দিকে জঙ্গলের শেষ প্রান্তে এসে নীচে নেমে নদী পার হলাম। সেখান থেকে খানিকটা এগিয়ে আমরা তাঁবু লাগালাম ঠিক রুপিন নদীর গায়ে। এক ভীষণ সুন্দর জায়গা। অনেক ফুল হয়েছে। স্নেক লিলি তাদের মধ্যে অন্যতম। ঠিক সাপের মত দেখতে। চতুর্দিকে ঘন জঙ্গল। হঠাৎ দেখি দুজন বিদেশী নেমে আসছে। ওদের জিজ্ঞাসা করতে বলল, খুব বরক হয়েছে তাই রাস্তা চলার অনুপযুক্ত। ওরা বরফের দেশের মানুষ অথচ বরফ দেখে ফিরে যাচ্ছে এটা আমার কি রকম খটকা লাগল। একটু চিন্তায় পড়লাম। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
jiskunjokhavalleyenglish : "Jiskun to Jokha Valley:-29 May 2010:-We started the journey by promising to send pictures and grass seeds. We reached Jakha village in a couple of hours. We would have lunch here and then we will continue as far as we can. Lunch was arranged on the veranda of a hotel. It started raining and snowing. Seeing this, the hotel owner almost calculated that we could no longer go and stay here. Many teams are coming back, huge ice. Etc. All horrible conversations. We try our best to tell him, if we could not go, we will come back. Then we will come at your hotel. This time they started explaining to everybody. This village is the last village of this trek route. Necessary items and puja items were bought from here. We started walking around half past one in the afternoon. It was a beautiful road. Almost flat. The distant view is extremely picturesque. The sky is clear. The fast-flowing river Rupin flows through the avenues of forest on both sides. An extraordinary natural beauty. We are taking photos. The people of Jakha village have made cultivable land in some places. Village girls are working there. After going some distance, we entered in the dense pine forest. It was so dense that in some places, the sun does not reach. It started raining. Half an hour later the rain stopped. We again start walking. In the afternoon we came to the end of the forest and went down and crossed the river. A little further on, we pitched our tents on the Rupin River. A very beautiful place. There have been many flowers. Snake Lily is one of them. Just look like a snake. Dense jungle all around. Suddenly we saw two foreigners were coming down. We asked them about the reason of their return. They told of huge snow fall and the trek route is unsuitable to walk. They are the people of the land of ice, but they are coming back to see the snow. We thought a little. We ate dinner quickly and went to bed. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photojiskunjokhavalley :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
jokhavalleydandorshibugialbengali : "জখা ভ্যালি থেকে দন্ডর্শি বুগিয়ালঃ-৩০ মে ২০১০- জলখাবার খেয়ে চলা শুরু। আধ ঘণ্টা চলার পরই দেখি রুপিন নদীর বেশিরভাগ জায়গাটাই বরফে ঢাকা। মাঝে মধ্যে নদী দেখা যাচ্ছে। সাহেবদের কথা মনে পড়ছিল। উঁচুনীচু টেরাবাঁকা রাস্তায় চলে এলাম প্রকাণ্ড ৮০ডিগ্রি ঢালের এক গ্লেসিয়ারের কাছে। আইস-অ্যাক্স নেই। কলকাতার এক পর্বতারোহীর কাছে একটা আইসঅ্যাক্স চেয়েছিলাম কিন্তু সে বলল, কিস্সু লাগবে না। সেটা ঠিক ভেবেই যাত্রা শুরু করেছিলাম। কিন্তু পরে দেখলাম যে সেই পর্বতারোহী ঠিক কথা বলেনি। একটা চোখা পাথর জোগাড় করে সেটা দিয়ে শক্ত বরফগুলো কেটে খানিকটা গর্ত করে চলতে লাগলাম। ৫০ ফুট রাস্তা পেরোতে সময় লাগল আধ ঘণ্টা। এসে পড়লাম এক সুন্দর ঘাসের গালচে পাতা বুগিয়ালে। থাকতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমরা এখনও অবধি এক দিন পেছিয়ে রয়েছি। পরের রাস্তা কি হবে জানা নেই তাই চলতে লাগলাম। এসে থমকে দাঁড়ালাম আবার প্রায় একই রকমের গ্লেসিয়ারের কাছে। পার্থক্য এই যে আগেরটাতে তবু মালপত্র রাখার মত কিছুটা সমতল জায়গা ছিল কিন্তু এটাতে সেটাও নেই। খাড়া ঢাল। এবার ওই রকম করে স্টেপ কাটা প্রায় অসম্ভব কারণ ঔরঙ্গালাল বা বীরুলাল কেউই কাঁধ থেকে মাল নামাতে পারবে না। হঠাৎ একজন গুর্জরকে আমাদের দিকে আসতে দেখে বাবা বাছা বলে সাহায্য চাইলাম। মানুষটা ভাল। ওর কাস্তেটা দিয়ে রাস্তা করে দিল। চলে এলাম বিস্তীর্ণ এক বুগিয়ালে। নাম তার দণ্ডর্শি বুগিয়াল। সামনেই রুপিন নদী তিনটে ধাপে নেমে আসছে আর সমস্ত দিক সুউচ্চ পাহাড়ে ঘেরা। অনেকের মাথাতেই বেশ বরফ রয়েছে। প্রকৃতি তার অবগুণ্ঠন উন্মুক্ত করেছে। এইসব দেখতে দেখতে বেশ বিভোর হয়ে গেছি সেই সময় তিন চারটে কুকুর তেড়ে এল। হ্যাটহুট করে কাজ হচ্ছে না। এমনকি লাঠিসোটা দেখিয়েও ভয় পাচ্ছে না। বিশাল আকৃতির কুকুরগুলোকে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। গুর্জরদের লোকগুলো এসে পরিস্থিতি সামাল দেয়। প্রকৃতির সৌন্দর্যের প্রতি আমাদের প্রবল আকর্ষণ ও আমাদের প্রতি সারমেয়দের প্রবল বিকর্ষণের মধ্যেই তাঁবু পড়ল ময়দানের এক প্রান্তে। চাঁদ উঠেছে পাহাড়ের মাথায়। দারুণ লাগছে। শুরু হল ঝোড়ো হাওয়া। আমরাও টেন্ট বন্দী হয়ে গেলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
jokhavalleydandorshibugialenglish : "Jokha Dandorshi Bugiyal:-30 May 2010:-We Started after taking snacks. After walking for half an hour, we saw that most of the Rupin River was covered with ice. Occasionally the river is seen. We were remembering the foreigners. We came to a steep, winding road, near a glacier with a huge 80-degree slope. We have no ice axe. I asked a mountaineer in Kolkata for an Ice Axe, but he said that is not required in Rupin Pass. We started our journey with the words of the mountaineer in mind. But later we saw that the mountaineer did not say the right. Gathering a sharp stone, we cut the hard ice with it and started digging a little hole. It took half an hour to cross the 50 feet road. We then came to Bugiyal, with a beautiful grass. We wanted to stay there but we are still one day behind. We didn't know what the next road would be so we started walking. We came to a halt and stood again near the almost similar glacier. The difference is that the previous one still had some flat space for luggage but it doesn't have that either. Very Steep slope. This time it is almost impossible to cut the steps like that because neither Aurangalal nor Birulal will be able to unload the goods from the shoulders. Suddenly we saw a shepherd coming towards us and we requested for help. The man is good. He made his way with his sickle. We moved to a vast Bugiyal. Its name is Dandarshi Bugiyal. In front, the Rupin River descends in three steps, surrounded on all sides by high mountains. Many have a lot of ice on their peaks. Nature has unveiled her beauty. Seeing all this, we became quite bewildered. At that time, three or four dogs came running. Vocal sound did not work. They are not afraid even by showing sticks. We were scared to see the huge dogs. Shepherds came and handled the situation. The tent was pitched at one end of the field between our strong attraction to the beauty of nature and the strong repulsion of the dogs towards us. The moon has risen on the top of the hill. Looks great. The wind began to blow. We also took shelter in the tent. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photojokhavalleydandorshibugial :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
dandorshibugialrupinbugialbengali : "দন্ডর্শি বুগিয়াল থেকে রুপিন বুগিয়ালঃ-৩১ মে ২০১০- চা খেয়ে চলা শুরু। আজ আমরা যাব রুপিন নদী যেখান থেকে তিনটে ধাপে নেমে আসছে সেখানে ও দিনের যাত্রা ওখানেই শেষ করব। মাঝে অনেকগুলো গ্লেসিয়ার পেরুতে হবে৷ আগের দিনই ওই গুর্জর ভাইকে বলে রেখেছিলাম যে গ্লেসিয়ারটা পার করে দিতে কারণ ওর হাতে একটা কাস্তে আছে। কিছু টাকার বিনিময়ে রাজি হয়ে গেল। বুগিয়াল পেরিয়ে শুরু হল গ্লেসিয়ার। ওটা দিয়ে না গিয়ে আমরা বোল্ডারের রাস্তা ধরলাম। অনেকটা উঁচুতে গিয়ে, মানে তিনটে ধাপের প্রথমটার মাথায় চলে এসে একটা ঝর্ণা পেরিয়ে খানিকটা হাটার পর চলে এলাম এক সমতলভূমিতে। আবার একটা প্রকাণ্ড গ্লেসিয়ারের সামনে থেমে গেলাম। গুর্জরভাই কাস্তে দিয়ে বরফ কেটে কেটে রাস্তা তৈরি করতে লাগল আর আমরাও আস্তে আস্তে চলতে চলতে থামলাম এক খাড়া চড়াইয়ের সামনে। চতুর্দিক সুউচ্চ পাহাড় দিয়ে ঘেরা। অনেক নীচে বরফে মোড়া রুপিন নদী এঁকে বেঁকে চলেছে। দৃশ্য অত্যন্ত মনোরম। রুপিন নদীর শেষ যে ঝর্ণা সেটা দারুণ লাগছে। আমরা চড়াই পথে পৌঁছে গেলাম শেষ ঝর্ণার মাথায়। খুব বেশি বেলা হয়নি। মাত্র সাড়ে এগারটা। ঔরঙ্গালালের ইচ্ছা এখানে থাকার। তাই থেকে গেলাম নইলে আরও কিছুটা যাওয়া যেত। অবশ্য জায়গাটা আমারও খুবই পছন্দ। এক বিশাল বুগিয়ালের সবুজ ঘাসের মধ্যে আমাদের তাঁবু পড়ল। ঝলমলে আকাশ। চতুর্দিকের পাহাড়গুলো ঝকঝক করছে। আমরাও এধার ওধার ঘুরে বেড়ালাম। রুপিন নদী খুবই ছোট ধারায় বয়ে চলেছে। বেলা সাড়ে তিনটে নাগাদ শুরু হল তুষারপাত সঙ্গে গুড়ুম গুড়ুম শব্দ করে মেঘের ডাক। গুর্জরদের একটা পাথরের বাড়ীর মাথায় প্লাস্টিক লাগিয়ে ঔরঙ্গালালের বাহিনী আগুন জ্বেলে চা বানাতে শুরু করল আর আমরা তাবুতে বসে উপভোগ করতে লাগলাম তুষারপাত। পুরো এলাকাটা বরফে ঢেকে গেল। সন্ধের দিকে আকাশ একদম পরিষ্কার। মেঘের চিহ্নমাত্র নেই। আকাশে হাজারো তারার মেলা। সাদা পাহাড়ের মাথাগুলো কি রকম এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। সকালে উঠতে হবে তাই তাড়াতাড়ি গুড নাইট। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
dandorshibugialrupinbugialenglish : "Dandorshi Bugiyal Rupin Bugiyal:-31 May 2010:-We srarted trekking after drinking tea. Today we will go to the place where the river Rupin is coming down in three steps and end the day's journey there. We have to cross many glaciers. We requested the Gujjar to help us to cross the glaciers a day before because he has a sickle in hand. He agreed in exchange of some money. The glacier started beyond Bugiyal. Without going through it, we took the boulder road. Going a lot higher, we mean at the head of the first of the three sections, after crossing a fountain and walking a little, we came to a plain. Again, we stopped in front of a huge glacier. Gurjar bhai began to build the road by cutting the ice with his sickle and we also slowly walking and in front of a steep climb we stopped. Surrounded by high hills. The Rupin River, wrapped in ice at the very bottom, continues to meander. The view was extremely picturesque. The last spring of the Rupin River looks great. We reached the top of the last waterfall. We were not too late. It's half past eleven. Aurangalal wants to stay here. So, we stayed, otherwise we could have gone a little further. Of course, we also like the place very much. Our tent was pitched into the green grass of a huge Bugiyal. The sky was glittering. The surrounding hills are glistening. We also wandered around. The Rupin River flows in a very small stream here. At three-thirty in the afternoon, the sound of thunder started with booming. Aurangalal's army started making tea by putting plastic on the head of a stone house of Gujjars and we sat in the tent and started enjoying the snowfall. The whole area was covered with snow. The sky was clear in the evening. There is no sign of clouds. Thousands of stars in the sky. What a creepy environment the heads of the white mountains have created. We have to get up in the early morning so good night. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodandorshibugialrupinbugial :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
rupinbugialrupinkantabengali : "রুপিন বুগিয়াল থেকে রুপিন কাঁটাঃ-১ জুন ২০১০- সকাল 4টের সময় সবাইকে ঘুম থেকে তুলে দিলেও বেরোতে সকাল সাতটা হয়ে গেল। ভীষণ ঠাণ্ডা তার ওপর চড়াইপথে চলা। পথে প্রচুর জায়গায় পাথরের ওপর বরক জমে পেছল হয়ে আছে। খুব সতর্কভাবে চলতে হচ্ছে। একটা ঝর্নার কাছে এসে পথ বন্ধ। দশ ফুট রাস্তা পুরোটাই বিচ্ছিরি রকম বরফের আবরণে ঢাকা। ওগুলো ভেঙে ভেঙে পার হতে হল। বেশ সময় লেগে যাচ্ছে এইসব করতে করতে। ওদিকে তাড়াতাড়ি পাসের মাথায় উঠতে না পারলে আবহাওয়া খারাপ হয়ে যাবে। চলে এলাম আর একটা ময়দানে। এর বেশিরভাগ জায়গাটাই বরফে ঢাকা। এখান থেকে রুপিন কাটার নিশানা দেখা যাচ্ছে। এই অঞ্চলটায় বিভিন্ন জায়গায় প্রচুর ক্যার্ন লাগানো রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। আমার মনে হয় সাহেবরা রাস্তা বুঝতে না পারার কারণেই ফিরে গেছে। তার ওপর গুর্জররা কেউই ওই সময় এখানে ছিল না। আমরা যেদিন দণ্ডর্শি বুগিয়ালে এসেছি সেইদিন সকালে ওরাও এসেছে। সুতরাং ওদের দেখিয়ে দেবার মত লোকও ছিল না। ঢালের মধ্যে দিরে খুব সাবধানে চলতে চলতে পৌঁছে গেলাম ঠিক পাসের পাদদেশে। এখান থেকে প্রায় ৮০ ডিগ্রি ঢাল ধরে উঠতে হবে। পুরো রাস্তাটা শক্ত বরকে ঢাকা। শুরু হল স্টেপ কাটা। আমাদের ভরসা ওই কাস্তে। চলার গতি খুবই মন্থর। একটু অসতর্ক হলেই এক বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। চতুর্দিকের ভয়ঙ্কর সৌন্দর্য পরখ করছি কিন্তু মনের মধ্যে একটা ভয় উকি মারছে, কারণ আবহাওয়া ক্রমেই খারাপ হয়ে আসছে। তাড়াতাড়িও করতে পারছি না। পাসের মাথায় হাওয়া চলা শুরু হলে তো আরও ঝামেলা। বেলা দেড়টা নাগাদ পৌঁছলাম পাসের মাথায়। এই রাস্তাটা পার হতে প্রায় একশোটা স্টেপ কাটতে হল আর সাড়ে তিন ঘণ্টা সময় লাগল। কি রোমাঞ্চকর এই পরিবেশ। দুরে বাসপা ভ্যালি ও তিব্বতের মালভূমির সমস্ত পর্বতচূড়া যেন আমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। উত্তরে দেখা যাচ্ছে কৈলাস কিন্নর অঞ্চলের পর্বত চুড়াগুলোকে। আকাশে কালো মেঘের আনাগোনা। আবহাওয়া খুব খারাপ হয়ে আসছে। আমরা মিনিট পনেরো থেকে পুজো দিয়ে ছবি তুলে সবার মঙ্গল কামনা করে নামতে শুরু করলাম প্রায় ৭০-৭৫ ডিগ্রি ঢাল বেয়ে। কিন্তু বেশী দুর নামতে পারলাম না। অল্প অল্প তুষারপাত শুরু হয়ে গেছে। ওদিকে গুর্জরভাই চলে যেতে চাইলেও কিন্তু ওকে ছাড়লাম না। সঙ্গে রেখে দিলাম। এক নালার ধারে তাঁবু লাগালাম। শুরু হল তুষারপাত। পুরো এলাকাটা হোয়াইট আউট হয়ে গেল। দুহাত দুরের কিছু দেখা যাচ্ছে না। মাঝরাত অব্দি চলল তুষারপাত। তাঁবু নেমে গেছে বরফের ভারে। গেট অবধি বরফে ঢেকে এক বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। শুধু একটু সুপ আর কিছু ড্রাই ফ্রুট দিয়েই কাটিয়ে দিলাম রাতটা। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rupinbugialrupinkantaenglish : "Rupin Bugiyal to Rupin Kanta:-01 Jun 2010:-We woke everyone up at 4 in the morning but it was 7 in the morning to get out. It was very cold to walk on uphill route. On the way, there are many places where snow deposition made the way slippery. We are walking very carefully. We came to a fountain and our way was closed. The ten-foot road is completely covered with snow. We have to break the ice. It takes a long time to do all these things. On the other hand, if you can't get to the top of the pass soon, the weather will be inclined. We moved to another field. Most of it is covered with ice. Rupin Pass target is seen from here. This region has a lot of cairns planted in different places. That means you can go to different places from here. I think the foreigners went back because they did not identify the road. None of the Gurjars were here at that time. They also came in the morning on the day we came to Dandarshi Bugial. So, there was no one to show them. Walking very slowly through the slope, we reached the foot of the pass. From here you have to climb a slope of about 80 degrees. The whole road is covered with hard ice. We began to cut the step. We rely on that sickle. The walking speed is very slow. A little carelessness can lead to a big accident. We were enjoying out the awesome beauty of the surroundings, but we have a fear in our mind because the weather is getting worse and worse. We couldn’t make hurry. If the wind starts blowing at the top of the pass, then there would more trouble. We reached the top of the pass at half past one in the afternoon. It took about a hundred steps to cross this road and it took three and a half hours. What a thrilling environment. All the mountain peaks in the distant Baspa Valley and the Tibetan Plateau seem to be inviting us. To the north are the mountain peaks of the Kailash Kinnar region. There is a movement of black clouds in the sky. The weather is getting very bad. We perform puja, took picture and stayed for 15 minutes and started descending with a slope of about 70 to 75 degrees wishing good for everyone. But we could not go far. A little bit of snow has started. On the other hand, Gurjarbhai wanted to leave, but we did not allow him to leave. We pitched tents along a ditch. It started snowing. The whole area went white out. Nothing can be seen from very near. It snowed till midnight. The tent has come down under the weight of ice. Up to the gate is covered with snow. We spent the night with just a little soup and some dry fruit. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photorupinbugialrupinkanta :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
rupinkantasanglabengali : "রুপিন কাঁটা থেকে সাংলাঃ-২রা জুন ২০১০- সকাল ৮টা নাগাদ আমরা সব গুটিয়ে চললাম সাংলার দিকে। গুর্জর ভাই এক সময় ছেড়ে চলে গেল। এ বিচ্ছেদ হবেই জানা থাকলেও মনটা খারাপ লাগল। অসাধারণ ভ্যালি, পাইনের বন, ঘুমন্ত গ্রাম আর ফুলের মালঞ্চ দেখতে দেখতে পৌঁছে গেলাম সাংলা জনপদে। এখানে একদিন থেকে সিমলা। সিমলায় একদিন সাইটসিন দেখে কালকা হয়ে কলকাতা। শেষ হল রুপিন কাটার গল্প।"+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rupinkantasanglaenglish : "Rupin Kanta to Sangla02 Jun 2010:-By 8 o'clock in the morning we all rolled towards Sangla. Gurjar left us one place. Even though we knew that this separation would happen, we felt bad. weI reached Sangla village by seeing the wonderful valley, pine forest, sleeping village and flower garden. We stayed here for one day and started for Shimla. We made a sightseeing program for a day and then to Kalka to Kolkata. The end is the story of the Rupin Kanta."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
মুখবন্ধঃ-অনেকদিন ধরেই ভার্সেতে রডোডেনড্রন ফুল দেখব বলে ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। ২০১৯ সালে একবার চেষ্টা করেছিলাম কিন্তু তা আর হয়ে ওঠেনি। ২০২০, ২০২১ সালে করোনার জন্যে তো বুকিং দিল না। এমনকি ফোন করলেও সাড়া দিল না। যাই হোক এবার নেশাটা বেশি চাগাড় দিল। কিন্তু ট্রেনে টিকিট নেই। হোমস্টেতে জায়গা নেই। হোক সমস্যা তবু যাবই। কেটে ফেললাম সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাওয়া আসার টিকিট। নিউ জলপাইগুড়িতে একটা হোটেলও বুক করে ফেললাম। এখন যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যে হিলে হোমস্টের মালিক, সজ্জন ব্যক্তি সামদিন শেরপার সাথে কথা বললাম। ওনার মোবাইল নম্বরটা অরিজিৎ দিয়েছিল। উনি বললেন টেন্টে জায়গা হবে, ঘর বুক। এক হাজার টাকা পাঠিয়ে দিলাম ওই টেন্টের জন্যেই। আমাদের প্রোগ্রামটা এরকম। ১২ এপ্রিল ২০২২ ট্রেনে করে নিউ জলপাইগুড়ি ও রাতে সেখানে হোটেলে থাকা। পরের দিন ১৩ তারিখ শেয়ার জিপে জোরথাং ও সেখান থেকে হিলে। হিলেতে সেই রাতটা কাটিয়ে ১৪ তারিখ ভার্সে যাওয়া ও ফিরে আসা। কারণ ভার্সেতে থাকার কোন জায়গা নেই। সব বুক হয়ে গেছে। ১৪ ও ১৫ তারিখ হিলেতেই থাকা। ১৬ তারিখ রিবদি যাব। মাঝে পড়বে ওখড়ে। সেখানটা ঘুরে রিবদি। রিবদি আমরা গেছিলাম আজ থেকে ২৪ বছর আগে। আমরা ওখানকার লোকদের কাছ থেকে অসম্ভব সহযোগিতা পেয়েছিলাম। সে গল্প আমি এই ভ্রমণকাহিনীতেই পরে বলবো। ওনাদের কিছু ছবি আমার কাছে ছিল। সেগুলো দেব ও দুদিন রিবদির আনন্দ অনুভব করে ফিরে আসব ১৮ তারিখ। সেই দিনটা হোটেলে থেকে ১৯ তারিখ আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেই দিনই বাড়ি ফিরব।উত্তরপাড়া থেকে নিউজলপাইগুড়িঃ-১২ এপ্রিলঃ-রাত সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে পড়লাম। আমার ফ্রেস হতে একটু সময় লাগে, তাই তাড়াতাড়ি উঠলাম। ট্রেন ধরবো দক্ষিণেশ্বর স্টেশন থেকে সকাল পৌনে সাতটায়। বাড়ি থেকে দু কিমি হলেও এই উত্তরপাড়া গ্রামে কোন গাড়ির ব্যবস্থা নেই। বুক করতে হবে বালিখাল অব্দি ১৫০ টাকা দিয়ে। তারপর আবার আশি টাকা দিয়ে এক কিমি যাবার জন্যে একটা অটো বুক করতে হবে। মানে ২৩০ টাকা দু কিমির ভাড়া। কিছু করার নেই সব জায়গাতেই মাস্তানি। এই গাড়ি ওখানে যাবে না, সেই গাড়ি এই রাস্তায় চলবে না, এই সমস্ত অলিখিত নিয়ম তৈরি করে ফেলেছে অটো-টোটো সংগঠনের দাদারা। আমরা সাধারণ মানুষ তাই সেই আইনই মেনে চলতে বাধ্য। একটা টোটো আগের দিনই বুক করা ছিল। সে এলো প্রায় পৌনে ছটায়, তাও তিনবার ফোন করে তাঁর ঘুম ভাঙাতে হল। যাই হোক অটো-টোটো করে যখন দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছলাম তখন বাজে সাড়ে ছটা। ট্রেন এলো সাতটা পনেরতে। এদিকে ট্রেনের কোন কামরা কোথায় পড়বে সেসব লেখা নেই, মাইকে বলেও না। আমরা কিছু হকার আর ভেন্ডারদের জিজ্ঞাসা করে এমন একটা জায়গায় দাঁড়ালাম যে আমাদের কোচটা যেন কাছাগাছি থাকে। তবে এবারে দেখলাম মাইকে কোচ অ্যানাউন্স করলো। ট্রেনে উঠে বর্ধমান অব্দি ফাঁকা ট্রেনে ভালই চললাম। বর্ধমান থেকে একটা বিশাল গ্রুপ উঠল যারা নিউ জলপাইগুড়ি যাবে। পুরো ট্রেন ভর্তি হয়ে গেল। একটু চেঁচামেচিও হলো বিভিন্ন কারণে। যাই হোক ওই গ্রুপের সাথে আলাপ হয়ে গেল। সবাই গল্প করতে করতে প্রায় সময়েই পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। একটা রিক্সা নিয়ে চললাম আমাদের বুক করা হোটেলে। টোটোও পাওয়া যাচ্ছিল তবে রিক্সা চালকের মুখ দেখে মায়া হলো, বোধহয় সেরকম কিছু রোজগার হয়নি তাই অনুরোধ করলো রিক্সায় যেতে। পঞ্চাশ টাকা ভাড়া। রিক্সা প্রায় মিনিট পনের নিলো হোটেলে পৌঁছতে। ভাড়া মিটিয়ে হোটেলে ঢুকলাম। ছিমছাম হোটেলটা আমাদের জন্যে ঠিকই আছে। এদিকে হোটেলের সমস্ত খাবারে পেঁয়াজ দেওয়া আছে। টুলটুলের নীল ষষ্টির আগের দিন, তাই ও একেবারে শুদ্ধ শাকাহারি। আমার অবশ্য কোনদিনই খাবার নিয়ে সমস্যা নেই আর ওসব আজগুবি নিয়ম মানিও না। তবু ওর জন্যে একটা ব্যবস্থা করতে লাগলাম। হোটেল ম্যানেজার বললো আলু-বরবটি ভাজা আর রুটি পাওয়া যাবে শুদ্ধ শাকাহারি খাবার হিসাবে। তাই অর্ডার করে দিলাম।নিউ জলপাইগুড়ি থেকে হিলেঃ-১৩ এপ্রিলঃ-খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। মানে প্রায় রাত থাকতে। ফ্রেস হয়ে একটা টোটো নিয়ে চললাম এস এন্ড টি বাস স্ট্যান্ডের কাছে। টোটোওয়ালাকেই বললাম একটা শেয়ার জীপ ধরে দিতে। কিন্তু গিয়ে শুনলাম জোরথাঙের জিপ চলে গেছে। অন্য এক গাড়ির ড্রাইভার বলে সে গ্যাংটক যাবে তবে মেলি বলে একটা জায়গায় নামিয়ে দেবে, যেখান থেকে জোরথাঙের গাড়ি পাওয়া যাবে। এত মালপত্তর নিয়ে একটু সমস্যায় পড়লাম, তবে ওই ড্রাইভারের কথাই মেনে নিলাম। কিন্তু ড্রাইভারের কথাটা যে ঠিক নয় তা মনে হতে লাগল। অনেক লেখাতে দেখেছি যে জোরথাঙের অনেক গাড়ি আছে। এধার ওধার ঘুরতে ঘুরতে দেখি একটা জোরথাঙের ফাঁকা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা মাঝের চারটে সিট নেব তাই বড় কাস্টমার। ভাড়া এক হাজার দুশো টাকা। লোকটাকে বলতেই রাজি হয়ে গেল। তাকে গোটা ঘটনাটা খুলে বললাম। সে তো কোমর বেঁধে আমাদের জন্যে লড়াই করার মানসিকতা নিয়ে গ্যাংটকের জিপের কাছে এলো। দুজনের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হলো ওদের ভাষায়। আমি শুনতে লাগলাম। মোটামুটি যা বুঝলাম যে জোরথাঙের ড্রাইভার নীতিকথা বলছে আমাদের হয়ে যে ট্যুরিস্ট কে নাকাল করছো কেন। আর গ্যাংটকের ড্রাইভার নিয়মের কথা বলছে যে আমার গাড়িতে যখন উঠেছে তখন সে আমার কাস্টমার। কিন্তু নিয়মের বিরুদ্ধে গিয়ে গাড়ির ছাদ থেকে মালপত্র নামিয়ে জোরথাঙের গাড়িতে চলে গেলাম। তবে আমাদের কিছু বলেনি। নিজেদের মধ্যেই ঝগড়া করেছে। গাড়ি ছাড়ল প্রায় সাড়ে সাতটায়। মাঝে অল্প কিছু স্টপ থাকলেও তা ট্যুরিস্টদের কাজে লাগে না। জোরথাং পৌঁছলাম প্রায় সাড়ে দশটায়। গিয়েই হিলের গাড়ি খুঁজতে লাগলাম। একটা গাড়ি পেলাম কিন্তু সীট ভাল নয়। সব বুক করে রেখেছে। তারা গেছে বাজার করতে। যাই হোক দুটো সীট বুক করলাম কিন্তু গাড়ি হিলে যাবে না। হিলে যেতে গেলে আরও এক হাজার টাকা বেশি দিতে হবে। তাই রাজি হয়ে গেলাম। তবে গাড়ি ছাড়বে বেলা একটায়। কি করব তাই ভাবছি। টুলটুলের আজ আবার নীল ষষ্টি। শিবের মাথায় জল না দিয়ে সে নির্জলা উপোসী থাকবে। কুম্ভের মতো এই ধনুর্ভাঙা পণ রক্ষা করার জন্যে জোরথাঙে শিব মন্দির খুঁজতে বেরলাম। পেয়েও গেলাম জীপস্ট্যান্ডের কাছাকাছি। দেখি কটা সাধুবাবা বসে আছে গেরুয়া বসন পড়ে। দেখেই আমার ভয় হলো। মনে পড়ে গেল এক ভয়ানক যোগীর কথা। ও একা যাবে মন্দিরে। তাই সামনে দাঁড়িয়ে রইলাম। মিনিট কুড়ি বাদে টুলটুলের পুজো শেষ হলো।এবার পেঁয়াজ-রসুন ছাড়া খাবারের খোঁজ করতে লাগলাম। ওই পাউরুটি, বিস্কুট, কফি, ফল ইত্যাদি দিয়ে কোনরকমে খাওয়ানো হলো। আমি অবশ্য মোমো, রুটি তরকারি সবই খেলাম পেট ভরে। টুলটুলের পায়ে লাগছে বলে সে গাড়ি থেকে নেমে গেল। সে এক নাটক। শেষকালে দুজন প্যাসেঞ্জারের সহযোগিতায় ড্রাইভারের কাছে একটা সিট ব্যবস্থা করা গেল। গাড়ি ছাড়ল প্রায় দেড়টায়। সঙ্গে থাকা চকোলেট দিয়ে গাড়ির যাত্রীদের সাথে আলাপ পরিচয় হয়ে গেল। বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। একটা নব্য বিবাহিত জোড় যাচ্ছে ওখড়ে। তাদের সাথেও আলাপ হলো। আস্তে আস্তে চলতে চলতে সোমবেড়িয়া পৌঁছতেই তিনটে বাজিয়ে দিল। সেখানে প্রায় আধ ঘণ্টার বিরতি। গাড়ি আবার ছাড়ল, আর ওখড়ে পৌঁছল প্রায় সাড়ে চারটেয়। ওই নব্য বিবাহিত জোড় নেমে গেল ওখড়েতে। ওদের হোমস্টে বুক করা আছে। পরের দিন দেখা হবে এই কথা বলে টা টা বাই বাই। হিলে পৌঁছতে পৌঁছতে বেলা সাড়ে পাঁচটা। সামদিন শেরপা নিজে এসে আমাদের সহযোগিতা করলেন আর বুড়ো মানুষ দেখে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমরা ওনার ব্যবস্থাপনায় আপ্লুত। সঙ্গে সঙ্গে টুলটুল আর এক আবদার করে বসল। ভার্সেতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। উনি একজনকে ডাকলেন যিনি এই ব্যবস্থাগুলো করেন। বললেন হয়ে যাবে। আমরা তো আনন্দে আত্মহারা। আসলের সাথে সুদও পেয়ে গেলাম। মানে রডোডেনড্রন ফুলের সাথে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়। ভারি ভারি লেন্স, ট্রাইপড বয়ে এনেছি ছবি তুলব বলে। শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আধঘন্টার মধ্যে থেমেও গেল। রাত্রে পেঁয়াজ ছাড়া আলুভাজা আর পরোটা সহযোগে হয়ে গেল ডিনার। মাঝ রাত্রে ঘুম থেকে উঠে আকাশটা দেখে নিলাম। দেখলাম ঝকঝকে পরিষ্কার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে দুনিয়া। "+
"Read More..."+ "
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Introduction:-I have been thinking of seeing rhododendron flowers at Versay for a long time, but it is not happening. I tried once in 2019 but it didn’t happen. They didn’t book in 2020 or 2021 for Corona virus pandemic. They did not even answer the phone call. Anyway, this time the intoxication intensified. But there is no train ticket. There is no place in the homestay. Whatever the problem is, I determined to go. I purchase the return ticket of Kanchenjunga Express which runs in the morning. I also booked a hotel in New Jalpaiguri. Just waiting for the day. In the meantime, I spoke to Samdin Sherpa, a gentleman who owns Hillay Homestay. Arijit gave his mobile number. He said there would be space in the tent, room is booked. I sent one thousand rupees for the tent accommodation. Our program is as follows. April 12, 2022 by train to New Jalpaiguri and overnight stay at the hotel. The next day on the 13th-take share jeep to Jorthang and from there to the Hillay. Spend that night at Hillay and go to Versay on 14th and come back on the same day, as there is no place to stay at Versay. Everything is booked. On 14th and 15th, we will stay at Hillay. We will go to Ribdi on the 16th. Okhray will come on the way. We went to Ribdi about two and half decades ago. We received overwhelming cooperation from the people there. I will tell that story later in this travelogue. I have some pictures for them. I will give them and I will come back on the 18th after enjoying Ribdi for two days. We will return home on 19th Kanchenjunga Express.Uttarpara To New Jalpaiguri:-12th April:-I woke up at half past three in the night. It took me a while to get fresh, so I got up early. I will catch the train from Dakshineswar railway station at 7:15 in the morning. Although it is 2 km from our home, there is no transport available in this Uttarpara village. We have to book up to Ballykhal with 150 rupees. Then take an auto to go one km again with eighty rupees. That means 230 rupees for two km only. There is nothing to do here, everywhere is the muscle power. This car will not go there, that car will not run on this road, all these spoken rules have been made by the muscle men of Auto-Toto organization. We common people are therefore bound to oblige and abide by that law. A Toto was booked the day before. He came at about quarter to six, and we had to ring three times to wake him up. Anyway, when we reached Dakshineswar station by auto-toto, it was half past six. The train arrived at 7:15 morning. Meanwhile, it is not written where about the position of the compartments of the train, not even any announcement. We asked some hawkers and vendors and stand at a place where our coach should be nearby. But this time, we saw the announcement of the position of the coaches. We got up on the train and went on empty train till Burdwan. A huge group got up in the train from Burdwan, who would also go to New Jalpaiguri. The whole train was filled. There was a little shouting for various reasons. Anyway, there was a conversation with that group. We reached New Jalpaiguri station almost on time. We took a rickshaw to our booked hotel. Toto was also available, but seeing the face of the rickshaw driver, we were shocked. Maybe he didn't earn anything normal, so he requested us to go by rickshaw. Rent is only fifty rupees rent. The rickshaw took about 15 minutes to reach the Hotel. I paid the rent and entered the hotel. The neat and clean hotel is fine for us. Meanwhile, onions are provided in all the foods items of the hotel. Today is the day before NIL SASTHI, a Hindu ritual, so Tultul is pure vegetarian today even onion and garlic are not allowed. Of course, I never have a problem with food and do not follow those strange rules. Yet I began to make some arrangement for her. The hotel manager said that fried potato plus kidney bean and bread is available as a pure vegetarian food. So, I ordered the same.New Jalpaiguri To Hillay13th April:-We woke up very early in the morning. That means it was almost night. Freshened up and took a Toto to the S&T bus stand. I told Toto driver to arrange for a share jeep. But when we went, we heard that the jeep for Jorthang had already departed. The driver of the other car said that he will go to Gangtok but will drop us at a place named Meli, from where we can get car to Jorthang. We felt a little problem with so much of luggage, but we confirmed the trip to the driver. Don’t know why, but it seemed to me, that the driver was not right. I have read in many writings that Jorthang has many cars to ply till enening. As I was roaming around, I saw an empty car parked at Jorthang jeep stand. We will take four seats in the middle so to them we are big customer. The rent is one thousand two hundred rupees. He agreed with our proposal. I told him the whole story. He came to the jeep of Gangtok with the attitude of fighting for us with his waist tied. A heated argument broke out between the two in their language. I started listening. All I can understand is that the driver of Jorthang is telling the ethics of why the tourist will be harassed. And Gangtok's driver is talking about the rules, that he is my customer when he gets in my car. But I went against the rules, unloaded the luggage from the roof of the car and went to Jorthang's car. But he did not tell us anything. Quarrelled among themselves. The car left at about half past seven. Sometimes there are few stops but it is not useful for tourists. We reached Jorthang at about half past ten. We started looking a car for Hillay. Got a car but the seat is not good. All front seats are booked. They went to the market. Anyway, I booked two seats but the car would not go to Hillay. If we want to go to Hillay, we have to pay one thousand rupees more. So, we agreed. However, the car will leave at one o'clock in the afternoon. I am wondering what to do. Tultul has NIL SASTI, a Hindu ritual, today. Without water on Shiva's head, she will remain fasting waterless. To maintain this uncompromising promise like Kumbha, I went out in search of Shiva temple in Jorthang. I got it closer to jeep stand. I see many saints are sitting wearing saffron clothes. I was scared to see. I remembered the words of a terrible Yogi. She will go to the temple alone. So, I stood in front. Tultul ended the worship after twenty minutes.This time I started looking for food without onions and garlics. She somehow fed with the bread, biscuits, coffee, fruit, etc. Of course, I ate Momo, bread and curry as lunch. She got out of the car as she felt problem in leg space. A drama started. At the end, a seat was arranged in the driver’s cabin with the help of two fellow passengers. The car left at half past one. With the help of few chocolates, conversation with the fellow passengers of the car became friendly. We became friends with the kids for chocolates. A newly married couple is going Okhray. We talked to them. As soon as he reached Somberia, it was almost 3 pm. There was a break of about half an hour. The car left again and reached Okhrey at around 4:30 pm. That newly married couple get down at Okhrey. They have booked homestay here. See you the next day and bade good bye to then. It was half past five when we reached the Hillay. Samdin Sherpa himself came and helped us and seeing we are aged, he arranged for us to stay at room. We are overwhelmed by his management. Immediately Tultul requested for another caprice to make an arrangement to stay at Versay. He called someone who would make these arrangements. He said that it will be done. We are overwhelmed with joy. We got interest along with the capital. Meaning the sunrise of Kanchenjunga with rhododendron flowers. I brought a heavy lens and a tripod to take pictures. It started raining heavily. It stopped within half an hour. Dinner was served at night with fried potato without onion and Paratha. I woke up in the middle of the night and looked at the sky. I saw the world flooding in the light of the bright moon. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohillay :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
versaybengali : "হিলে থেকে ভার্সেঃ-১৪ এপ্রিলঃ-সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সারা চরাচর যেন হাসছে। রোদ ঝলমল করছে। আমরাও আস্তে আস্তে রেডি হয়ে নিলাম। লুচি তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্ট করে গেটের সামনে কাউন্টার থেকে টিকিট কেটে চললাম ট্রেকিং এর মজা নিতে। একটাই রাস্তা সোজা গেছে ভার্সে। গতকালের বৃষ্টিতে রাস্তার মাটি কোথাও ভেজা, কোথাও কাদা, কোথাও রাস্তা পেছল, আবার সদ্য ওটা রোদে কোথাও রয়েছে শুকনো ঝরা পাতা। মাটির সোঁদা গন্ধ প্রায় সারা রাস্তায় রয়েছে। ভার্সে সিকিমের একেবারে পশ্চিম সীমান্তে, প্রায় পশ্চিমবঙ্গ লাগোয় এক জায়গা, যা রডোডেনড্রন ফুলের জন্যে বিখ্যাত। এটা একটা বিশাল ১০৪ বর্গ কিমি রডোডেনড্রন স্যাঙ্কচুয়ারি, যা মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত, ফুলের মরসুমে, ভ্রমণার্থীদের আকর্ষণ করে। রক্ত লাল থেকে দুধ সাদা বিভিন্ন রঙের ছশো রকমের রডোডেনড্রন ফুলের সমারোহে পুরো বন জ্বলজ্বল করে। আর এক একটা রং এক এক জায়গায়। লাল তো লালের মেলা-যেন আবির ছড়িয়ে রেখেছে। আবার কোথাও সাদা, কোথাও পিঙ্ক। ওক, পাইন, ফার, জুনিপার, ধুপি, বহু রংয়ের বাঁশ, ফার্ন ও নানা অজানা প্রজাতির গাছের সমারোহে সমৃদ্ধ এই জঙ্গল। আবার এই অভয়ারণ্যেই রয়েছে বিরল উদ্ভিদজগত ও প্রাণীজগতের আবাস যার মধ্যে বিলুপ্তপ্রায় প্রাণী রেড পাণ্ডা উল্লেখযোগ্য। রয়েছে হিমালয়ান ভালুকও। আর রয়েছে অর্কিডের বৈচিত্র্য ও বিভিন্ন রকমের পাখির ঠিকানা। কয়েকশো বছরের পুরোনো ওক গাছ গুলোকে দেখে মনে হয় যেন অতীতের বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নানা ধরনের রডোডেনড্রনের সাথে রয়েছে বহু বর্ণের গোলাপ ও অর্কিডের ধ্রুপদ যুগলবন্দি। এ ছাড়া এঞ্জেলিয়া, ধুতরা, আমন্ড লিলি, কসমস, প্রিমুলা প্রচুর পরিমাণে ফুটে আছে। আর আছে পথের ধারে অযত্নে ফুটে থাকা কত নাম না জানা সুন্দর সুন্দর ফুল। এরা সম্ভবত পথিকের পথচলার কষ্টকে লাঘব করার জন্যে অন্যমনস্ক ভাবে ফুটে আছে। অসম্ভব সুন্দর এই দৃশ্য।গাছ ভর্তি ফুটে থাকা লাল ম্যাগনোলিয়া, আর লাল, সাদা গোলাপি রডোডেনড্রন এর সমারোহ। এ যেন এক নন্দনকানন। এই ফুলের জলসায়, নিজেকে মনে হচ্ছিল এক অনাহুত অতিথি। শুকনো পাতা মাড়িয়ে বা বুনো ফুলের ঝোপ সরিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চললাম। মাঝে মাঝে কুয়াশা এসে পথ ঢেকে দিচ্ছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দিয়ে চলেছি। যত ভিতরে ঢুকছি গাছপালাগুলো যেন আমাদের আরও কাছে টেনে নিচ্ছে, জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলছে, আরও গভীরে যাও। পাবে আমার অবগন্ঠনহীন সৌন্দর্য। পথের আকর্ষণ আর ফুলের মিষ্টি গন্ধে আমরা আত্মহারা। রাস্তায় এক কিলোমিটার অন্তর বসার জায়গা রয়েছে। নিঃসঙ্গ বেঞ্চটা আমাদের আগমনে বলল-একটু বসে যাও, দু একটা গল্প শোনাও। অবশেষে গিয়ে পৌঁছলাম ভার্সের ক্যাম্পিং গ্রাউন্ডে। ঠিক বিপরীতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ম্যাসিফের সুউচ্চ পর্বতশৃঙ্গের হাতছানি। সূর্যোদয়ে রঙের খেলা দেখা সত্যিই একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য সার্কিট ট্রেক টেথিসের হিমায়িত তরঙ্গের একটা অসাধারণ দৃশ্য দেখায়। ৩,৬০০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে ৮,০০০ মিটার উচ্চতার ঢেউ খেলানো স্তরগুলোয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চারটে একসাথে মিলিত হয়, যার মধ্যমণি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বাকিগুলো মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে এবং মাকালু। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেই সবথেকে কাছে ও সুন্দর দেখায়। বাকিরা তুলনায় অনেক ছোট ও দূরে দেখা যায়।ভার্সে, সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত, যার পশ্চিম প্রান্তে রয়েছে নেপাল সীমান্ত এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ রাজ্য। রাম্মাম খোলা বা নদী, সিকিম ও পশ্চিমবঙ্গকে ভাগ করেছে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ট্রেক করা যায় যা অ্যাডভেঞ্চার প্রেমীদের আকর্ষণ করে। মিনিট পনের হাঁটলেই পাওয়া যাবে ১০০ ডিগ্রি উন্মুক্ত এক ক্যানভাসে জগতস্রষ্টার খেয়ালী তুলির টানে আঁকা সুউচ্চ পর্বতমালা কাঞ্চনজঙ্ঘার ছবি। পাঁচ কিমি দূরে রয়েছে প্রকৃতির অকৃপণ দানে তৈরি হওয়া নীল জলের লেক গুরাসতাল। নৈসর্গিক বৈচিত্র্যের মধ্যে আর একটু হেঁটে ফুটেধারা গেলে, চলে যাওয়া যাবে আদিম সৌন্দর্যের নাট্যমঞ্চের আরও দুই রমণীয়ার কাছে - সোরেং ও হি-বার্মোইক। আরও বেশি চাইলে, যেতে পারা যাবে দেওলিঙ্গা ধাপ, জড়িবুটি, থুলধাপ, কালিঝাড় ইত্যাদি হয়ে সিঙ্গালীলা পাস ও তারপর ফালুট, সান্দাকফু ইত্যাদি। তবে সিঙ্গালীলা ট্রেক মনের মধ্যে রেখাপাত করে যাবে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে। কি নেই তাতে–ঝর্ণা, নদী, গহন অরণ্য, সবুজ গালচে পাতা ভ্যালি, সুউচ্চ পর্বতমালা, নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, পাখির ডাকে মুখরিত এলাকা, প্রকৃতির নিজের হাতে লেখা উপন্যাসে, বিরামচিহ্নের মতো ছোট ছোট গ্রাম ও আরও অনেক কিছু যা আমার মতো নগণ্য মানুষের পক্ষে বর্ণনা করা অসম্ভব। হিলের বাসিন্দা গাইড নিমা শেরপার সাথে এই সিঙ্গালীলা পাসে আমি গেছি প্রায় দু দশকেরও আগে। তখন বর্তমানের থেকে পরিবেশ ছিল অন্যরকম। আজ সেই তুলনায় অনেকটাই পাল্টে গেছে। ভার্সেতে থাকার জন্যে নিজের টেন্ট ও খাবারের সংস্থান নিজেকেই করতে হবে। আর তা নইলে একমাত্র থাকার জায়গা গুরাসকুঞ্জের ডরমিটরি। কিছু টেন্টও ভাড়া পাওয়া যায়। খুব ভিড় হয় ছুটির দিনে, তাই থাকার ব্যবস্থা আগে থেকে করা ভাল। তবে এখানে থাকার ব্যবস্থা অত্যন্ত সীমিত স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে। যেমন থাকার প্রাইভেট ঘর নেই, টয়লেট ইন্ডিয়ান, লাগাতার জলের যোগান নেই, রাত্রে মোমের আলোই ভরসা ইত্যাদি। বস্তুত, নাগরিক সভ্যতার যান্ত্রিক জীবনযাপন থেকে শত যোজন দূরে বেঁচে থাকার এই একমাত্র জায়গা, যেখানে স্বাচ্ছন্দ্য সীমিত হলেও বিস্তৃতি অসীম।আমাদের জন্যে সামদিন শেরপার অনুমোদনের ভিত্তিতে একটা টেন্ট ব্যবস্থা করে দিলেন সেখানকার মহিলা আধিকারিক। আমরা আমাদের জিনিসপত্র রেখে বসলাম রডোডেনড্রন গাছের তলায়। রাস্তায় দেখা হলো সেই নব্য বিবাহিত যুগলের সাথে। ভার্সেতে ওরা আমাদের আগেই পৌঁছে গেছে। কিছু গল্পগুজব হলো। আরও অনেকের সাথে পরিচয় হলো। ফোন নম্বর নোট করে সবাই যখন চলে গেল তখন গুরাসকুঞ্জ সুনসান। আমরা গেলাম সামনের ভিউ পয়েন্টে। এধার ওধার ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। এখন পূর্ণিমার রাত। চাঁদের আলোয় ভেসে গেল সমগ্র চরাচর। নিস্তব্ধ এক অসীমতার কাছে যেন নিজে বিলীন হয়ে গেছি। রাত নটায় খাবার ডাক এলো। একটাই আইটেম। মুরগীর মাংস ও রুটি বা ভাত। আমি ঝোল দিয়ে রুটি খেয়ে নিলাম আর টুলটুলের খাবার টেন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
versayenglish : "Hillay To Versay14th April:-I woke up in the morning. Everything is smiling. The sun is shining. We also slowly got ready. After having breakfast with Luchi and curry in the morning, we bought tickets from the counter in front of the gate to enjoy trekking. There is only one road straight to Versay. The soil of the road is somewhere wet in yesterday's rain, somewhere slippery with mud and somewhere the path is full with dry fallen leaves with the sun arose. The smell of wet soil is almost all over the road. Versay is a place on the very western border of Sikkim, near West Bengal, which is famous for its rhododendron flowers. It is a huge 104 square km rhododendron sanctuary, which attracts tourists during the flowering season from mid-March to mid-April. The whole forest is ablaze with six hundred varieties of rhododendron flowers of different colours from blood red to milk white. And different colours exist at different places in a cluster. Where there is red the whole area is red and looked as some holy red powder is sprayed. Like that somewhere white, somewhere pink. This forest is rich in oak, pine, fir, juniper, cedar, bamboo of many colours, ferns and various unknown species of trees. Again, the sanctuary is a home to rare plant and animal species, most notably the endangered Red Panda. There are also Himalayan bears. And there is the variety of orchids and the address to different kinds of birds. Hundreds of years old oak trees seem to stand as silent witnesses of many events of the past. There are many types of rhododendrons with variety of roses and orchids exists like classical duet. In addition, Angelia, Datura, Almond Lily, Cosmos, Primula are abundant. There are so many unknown beautiful flowers, blooming with extreme neglect. They are carelessly existing along the path probably to alleviate the pain of walking of the traveller. The scene is impossibly beautiful.The tree is full of red magnolias, and red, white and pink rhododendrons in clusters. This looked like a paradise. At this floret party, we felt like an uninvited guest. We walked slowly, trampling dry leaves or removing wild bushes. Occasionally fog comes and covers the road. It seemed to us, as if we are walking through the clouds. As we enter deeper, the trees seem to be pulling us closer, hugging us and whispering in our ears to go deeper. You will find my unveiled beauty. We are overwhelmed by the attraction of the beauty of the path and the sweet smell of flowers. There is seating arrangement at one-kilometre intervals on the road. The lonely bench said on our arrival-sit down for a while, tell me a story. Finally, we reached the camping ground of Versay. Opposite is the beckoning of the high mountains of Kanchenjunga Massif. Watching the drama of colours at sunrise is truly an unforgettable experience. The Versay Rhododendron Sanctuary Circuit Trek shows a spectacular view of the frozen waves of Tethys. Standing at an altitude of 3,600 meters, the four 8,000-meter-high mountain peaks of the world meet together in the liny layers, the central gem of which is Kanchenjunga, the second highest mountain in the world. The rest are Mount Everest, Mount Lhotse and Mount Makalu. But from here, Kanchenjunga looks the closest and most beautiful. Others are much smaller and further away.Versay belongs to the Singalila National Park, which borders Nepal on the west and the state of West Bengal on the south. Ramam Khola or river, divided Sikkim and West Bengal. From here many beautiful treks can be done which attracts adventure lovers. Within a 15-minute walk one can find a picture of towering mountain Kanchenjunga, painted by the whimsical brushwork on a natural canvas with a 100-degree open canopy. Five kilometres away is Lake Guras Tal, a blue-water lake created by the generous gifts of nature. After a short walk through the natural diversity, one can head to the two more floozies of the dramatic stage of Natural Beauty - Soreng and Hi-Bermoic. If you want more, you can go to Deolinga Dhap, Jaributi, Thuldhap, Kalijhar up to Singalila Pass and then Phalut, Sandakfu etc. But the Singalila trek will linger in the mind for its natural beauty. What's not to like - fountains, rivers, deep forests, lush green valleys, towering mountains, white clouds in the blue sky, singing birds, small villages like punctuation marks in nature's own handwritten novels and much more which is impossible to describe for trivial like me. I went to Singalila pass with Hillay resident guide Nima Sherpa almost two decades ago. At that time the environment was different from the present. Today a lot has changed compared to that. To stay at Versay you have to provide your own tents and food. Otherwise, the only place to stay is the dormitory of Gurasakunj. Some tents are also available for rent. It is very crowded on holidays, so it is better to make arrangements in advance. However, accommodation here is based on very limited comfort. For example, there is no private house, toilet is Indian, there is no continuous water supply, candle light at night is the only hope. In fact, it is the only place that survives hundreds of miles away from the mechanical life of civilized society, where comfort is limited but the extent is infinite.A tent was arranged for us by a female officer, which was recommended by Samdin Sherpa. We left our luggage and sat down under the rhododendron tree. We met the newly married couple on the way to Versay. They arrived at Versay before us. There was some gossiping with them. We got acquainted with many more. When most people left after noting the phone number, Gurasakunj was a lonely place. We went to the view point. It was getting late in the evening. Today is the night of the full moon. The whole area was swept away by the moonlight. It is as if I have disappeared into a silence of eternity. The call for dinner came at nine o'clock at night. One item. Chicken and bread or rice. I ate bread with broth and arranged for Tultul's food to be delivered at the tent. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoversay :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
okhraybengali : "ভার্সে থেকে হিলেঃ-১৫ এপ্রিলঃ-ভোর বেলায় উঠে পড়লাম। ফ্রেস হয়ে ট্রাইপড লাগিয়ে ফেললাম কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের ছবি তুলব বলে। খানিক বাদে শুরু হলো সেই দু মিনিটের সিনেমার শো। অসাধারণ। আবার রেডি হয়ে নিলাম হিলে ফিরে আসার জন্যে। বেলা সাড়ে আটটায় ব্রেকফাস্ট করে, ওনাদের বিল মিটিয়ে রওনা দিলাম হিলের উদ্দেশ্যে। রাস্তায় অজস্র লোক আসছে। আজ গুড ফ্রাইডে ছুটির দিন তাই সবাই একটু বেড়াতে এসেছে। রাস্তায় প্রায় সব ছোট বাচ্চাদের একটা দুটো করে চকলেট দিলাম। তারাও খুব খুশি। অনেক মানুষের সাথে পরিচয় হলো। একটা বড় টিম যাচ্ছে ভার্সের পরেও কিছু ট্রেক করতে। তাদের সব জিনিসপত্র, টেন্ট, খাবার দাবারের মেলা চলেছে পোর্টারের মাথায়। বেলা বারোটা নাগাদ পৌঁছে গেলাম হিলের হোমস্টেতে। সামদিন শেরপা আমাদের বললেন যে একটা ঘরের ব্যবস্থা করে দেবেন। আমরা আবারও খুশি। আমাদের যে ঘরটা দেবেন সেটাতেই আমরা আগের দিন ছিলাম। তবে এখন যারা আছেন তারা ঘর ছাড়লে তবে দিতে পারবেন। এখানে ঘর ছাড়ার সময় বেলা বারোটা। তবে ওনাদের দুজন ভার্সে থেকে আসছেন তাই একটু দেরি হবে। আমরা বাইরে বসে রইলাম। তার মধ্যে বেলা দুটো নাগাদ লাঞ্চও করে নিলাম। আজ ছুটির দিন তাই চতুর্দিকে লোকজন থিক থিক করছে। একটা ছবি তুলতে গেলেও অসুবিধা হচ্ছে। ইতিমধ্যে টুলটুলের সাথে দুটো মেয়ের আলাপ হয়ে গেছে। তারাও এসেছে ট্রেক করতে। তবে ওদের জায়গা হয়েছে টেন্টে। বেলা প্রায় তিনটে নাগাদ সামদিন শেরপা আমাদের ঘর দিলেন। এদিকে আস্তে আস্তে পুরো এলাকা খালি হতে লাগল। বিকেল পাঁচটা নাগাদ সুনসান। আমিও হিলের কটা ছবি তুলে নিলাম। হালকা কুয়াশা মাখা বিকেল রোমান্টিক হয়ে উঠেছে। নিস্তব্ধ পরিবেশ। শুধু প্রহরীর মতো দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়গুলো। এরই মধ্যে হালকা করে উঁকি দিল কাব্রু ডোম পর্বতশৃঙ্গ। সূর্য ডুবে যাচ্ছে তবে কুয়াশার জন্যে কিছুতেই বোঝা যাচ্ছে না তার গমনকালের পথরেখা। আস্তে আস্তে পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেল আর আমরাও ঘরবন্দী হয়ে গেলাম। ওই মহিলারা আমাদের ঘরে এলেন গল্প করতে। আমাদের টয়লেট ব্যবহার করলেন। কারণ ওনাদের টয়লেট অত্যন্ত অপরিষ্কার। যাই হোক আমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। রাত্রে অনেকক্ষণ গল্প-গুজোব করা হোল। রাত্রের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমরা ফিরে যাব রিবদি। তাই সামদিন শেরপাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেবার জন্যে অনুরোধ করলাম।হিলে থেকে ওখরে হয়ে রিবদিঃ১৬ এপ্রিলঃ-সকাল বেলায় জানলা খুলেই বাকরুদ্ধ। শুরু হয়েছে সূর্যোদয়ের রঙের খেলা। কে যেন রং তুলি নিয়ে আকাশের ক্যানভাসে এঁকে দিচ্ছে এক অপার্থিব ছবি। নিস্তব্ধ প্রকৃতিতে, গম্ভীর পাহাড়ের উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। পুরো দিগন্ত রাঙিয়ে পৃথিবীর একচ্ছত্র অধিপতি শুরু করেছেন নতুন এক দিনের সূচনা। আর সমগ্র বিশ্ব তা পরখ করছে। সূর্যের প্রথম রশ্মি একটা বিন্দুর মতো দুই পাহাড়ের মাঝখান দিয়ে প্রকাশ পেল। তারপর আস্তে আস্তে গোলাকার কয়েন থেকে থালায় পরিণত হলো। নতুন দিনের সূচনা হলো। সামদিন শেরপা আজ আগের দিনের মতো অত ব্যস্ত নয়, কারণ আজ তেমন ভিড় নেই। ওনাকে আবার গাড়ির কথা মনে করিয়ে দিলাম। বেলা সাড়ে আটটা নাগাদ ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম। টুলটুলের বন্ধুরা আমাদের সঙ্গে দেখা করে রওনা দিল ভার্সের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেল সাড়ে নটার মধ্যে। ভাড়া দেড় হাজার টাকা, তবে ওখরে মনাস্ট্রি দেখিয়ে রিবদি নিয়ে যাবে। সামদিন শেরপা রিবদিতে একটা হোমস্টেতে বলে রেখেছেন, তাই কোন সমস্যা নেই। এমনকি বেলা দুটো নাগাদ লাঞ্চের কথাও বলে দিয়েছেন। সুন্দর জংলী রাস্তা দিয়ে চলেছি। মাঝে মাঝে গাড়ি থামিয়ে ফটো তোলা হচ্ছে। চতুর্দিকে রডোডেনড্রন গাছের সার, তার কোনটাতে ফুল আছে কোনটাতে নেই। এই রকম এক সুন্দর পরিবেশের মধ্যে চললাম ওখরে মনাস্ট্রিতে। পাহাড়ের ওপর অবস্থিত মনাস্ট্রিকে দেখতে খুব ভাল লাগে। একজন লামার সাথে পরিচয় হয়ে গেল। সে আমাদের পুরো মনাস্ট্রি ঘুরিয়ে দেখিয়ে দিল। ওখড়ের উগেন থংমিওংলিং মঠ ১৯০৫ সালে শেরপা বৌদ্ধ অনুগামীদের দ্বারা নির্মিত হয়েছিল। এটা ওখড়ে গ্রামের ওপরে একটা পাহাড়ে অবস্থিত এবং এখানে সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৬৬ সালে ডুকপা লামা এই মঠের দায়িত্ব নেন ও একটা বৌদ্ধ স্কুল তৈরি করেন। ১৯৮৬ সালে এই মঠের দায়িত্ব, গ্যাংটকের দদ্রুবচেন রিংপনচেন মনাস্ট্রির কাছে হস্তান্তর করা হয়েছিল। এটা তিব্বতি বৌদ্ধধর্মের নাইংমাপা সম্প্রদায়কে অনুসরণ করে।ঘন্টাখানেক বাদে চলে এলাম ওখরেতে। দেখি প্রকৃতির অঢেল সৌন্দর্য, অপেক্ষা করে আছে আমাদের আনন্দ দেওয়ার জন্যে যেন শুধু আমাদেরই জন্যে। আস্বাদন করছি, ছোট্ট পাহাড়ি গ্রামটার রূপের ডালি। পায়ে পায়ে অনেকটা এগিয়ে গেলাম রাস্তা দিয়ে। রং বেরঙের ফুলের আসর, কত নাম না জানা পাখির কূজন আর তারই প্রেক্ষাপটে নতুন পরিবেশ আমাদেরকে ভরিয়ে দিল অন্য এক অন্য আবেশে। ভারতবর্ষের এই পরিচয়, কজন জানে ? নাটুকে বক্তৃতা ও দেশপ্রেমের ভণ্ডামি করে যারা আদতে দেশভাগ করতে চায়, তারা জানেনা ভারতবর্ষের আসল রূপ, তার ব্যক্তিত্ব ও তার বহুত্বের সংজ্ঞা। এই সুন্দর ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন।মনোরম এবং মনোমুগ্ধকর ওখড়ে পশ্চিম সিকিমের ভার্সে রডোডেনড্রন স্যাঙ্কচুয়ারি কাছে অবস্থিত একটা ছোট অনামা গ্রাম। এই গ্রামের বেশিরভাগই শেরপা ও ভুটিয়া অধ্যুষিত ও তাদের মূল জীবিকা কৃষিকার্য। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্যে এই গ্রাম ভ্রমণার্থীদের কাছে বেশি পছন্দের। নিকটতম জনপদ রয়েছে প্রায় ২০ কিলোমিটার দূরে সোম্বেরিয়ায়। ওখড়ে বিখ্যাত হয়ে উঠেছে ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্যের প্রবেশদ্বার এবং সেই সঙ্গে চেওয়া ট্রেলসের মিলনস্থল যা দক্ষিণে দার্জিলিং, উত্তরে সিকিম এবং পশ্চিমে নেপালের দিকে নিয়ে যায়। প্রতি বছর মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত, অনেক প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চারিষ্ট এবং উদ্ভিদবিদরা মহিমান্বিত রডোডেনড্রনের গৌরব অনুভব করতে এই ছোট্ট গ্রামে আসেন ও আশেপাশের বনের লাল এবং গোলাপি রঙের প্রাণবন্ত ছায়ায় নিজেদের জীবনকে রাঙিয়ে নিয়ে যান। চতুর্দিকের বনফুল বিনম্রভাবে অভ্যাগতকে শুভেচ্ছা জানায়। পরিষ্কার আকাশ ও মনোরম তাপমাত্রা এই আবেদনে শান্তির এক নতুন মাত্রা যোগ করে।প্রকৃতি সিকিম রাজ্যটার প্রতিটা বাঁক বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। গুটিকতক ছড়ানো ছিটানো কাঠের বাড়ি নিয়ে তৈরি এই ছোট্ট গ্রামটাও এক অনন্য টুরিস্ট স্পট। এখন কিছু কংক্রিটের বাসস্থান গড়ে উঠলেও তা গ্রামের সৌন্দর্যে এখনও শহুরে প্রভাব ফেলতে পারেনি। এখনও নিজের মত করে দিব্যি সতেজ ও সুন্দর রয়েছে ওখড়ে গ্রামটা। এখানকার বেশিরভাগ হোমস্টেতে অকারণ বাহুল্য বা বিলাসিতার চিহ্নমাত্র নেই। তবে রয়েছে স্বাভাবিক জীবনযাপনের পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। আর যারা একটু ভোজন রসিক, তাঁরা খাঁটি সিকিমিজ খাবারের লোভেই শুধুমাত্র চলে আসতে পারেন। অসাধারণ এই গ্রামটায় মেঘ পাহাড়ের আলিঙ্গনের রঙিন ছবি দেখা, চুল এলোমেলো করা ঠাণ্ডা বাতাসে সোঁদা জংলী গন্ধ পরখ করা, পাখির গান শোনা, গ্রামের শিশুদের সঙ্গে খেলা করা (দু-একটা চকোলেট অবশ্যই দিতে হবে), আর আরও অনুভবী হলে পাহাড়ের সঙ্গে গল্প করা যেতে পারে। আর এসব কিছু করতে ইচ্ছে না করলে শুধু বসে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আদিগন্ত সবুজ গালচে বেছানো নিরিবিলি এই গ্রামে ঘুম ভাঙায় হিমালয়ের অচিন পাখিরা। দু-তিন দিনের ছুটি পেলে বেড়িয়ে নেওয়া যায় এই মেঘ পাহাড়ের দেশ, সঙ্গে অবশ্যই থাকবে হিলে ও ভার্সে। একটু সময় থাকলে রিবদিটাও জুড়ে নেওয়া যায়। হেঁটে বা গাড়িতে চলে যাওয়া যেতে পারে ওখড়ে মঠে। ওখড়ের ঠিক উল্টো দিকের পাহাড়টাই দার্জিলিং। নির্জন ওখড়ের নিঝুম রাতকে বড় বেশি মায়াবী করে দেয় দূর পাহাড়ের ওই শৈলশহর। দার্জিলিঙের এক ঝাঁক ঝিকমিকে জোনাকি আলোর সমাহার রাতের তারার সঙ্গে মিশে তৈরি করে এক নক্ষত্রলোক। সঙ্গে যদি থাকে প্রেয়সী, তবে জ্যোৎস্না রাতে ওখড়ে নতুন এক অব্যক্ত প্রেমের সাক্ষী হয়ে থেকে যাবে। নির্ভুল না হলেও অনেকেই ভালোবেসে ওখড়েকে ল্যান্ড অফ রডোডেনড্রন বলে থাকেন। মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল এই এক মাস রডোডেনড্রন ফুলের সিজন। এই সময় টুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভার্সে রডোডেনড্রন স্যাঙ্কচুয়ারি।আবার গাড়ি চড়ে বসলাম। ঘণ্টা খানেকের মধ্যে চলে এলাম রিবদির হোমস্টেতে। একদম যেন নিজের বাড়িতে এলাম। স্বাগত সম্ভাষণ জানালো হোমস্টের মালকিন। বাড়ি থেকে বেরনোর পর আর স্নান করা হয়নি। একটু গরম জল চেয়ে ভাল করে স্নান করা হোল। তারপর অসাধারণ স্বাদের লাঞ্চ খেলাম। একটু বেশিই খেয়ে ফেললাম। আলাপ হয়ে গেল কটা কচিকাচার সাথে। দু একটা চকলেট পেয়েই আমাদের বন্ধু হয়ে গেল। চতুর্দিকের অসাধারণ সৌন্দর্যে আমরা মুগ্ধ। এখানে আসার আগে আমি কটা পুরোনো রিবদির ছবি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখানে আমি এসেছিলাম আজ থেকে প্রায় ২৪ বছর আগে। অর্থাৎ ১৯৯৭ সালের অক্টোবর মাসে পুজোর সময় সিঙ্গালীলা পাস ট্রেকিং করবো বলে। ট্রেনে টিকিট নেই বলে জেনারেল কম্পার্টমেন্টে শিয়ালদা থেকে মালদা ও তারপর অন্য এক ট্রেনে মালদা থেকে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে একটা বাসে করে জোরথাং। জোরথাং থেকে আবার বাসে করে রিবদি। আমাদের মালপত্র ছিল বাসের মাথায়। আমরা কোনরকমে বাসে বসার সিট পেয়েছিলাম। আমরা যাব শেষ পর্যন্ত তাই মালপত্র নিয়ে কোন চিন্তা করিনি। সেদিন ছিল হাটবার। তাই বাসে অসম্ভব ভিড় হয়েছিল। বাস যখন রিবদি পৌঁছল তখন অঝোরে বৃষ্টি পড়ছে। কোথায় যাব, কোথায় থাকব ঠিক না করতে পেরে, ভাবলাম রাতটা বাসেই কাটিয়ে দিই। আমাদের বাসের ভেতর দেখে কন্ডাক্টর আমাদের নেমে যেতে বলল। কোন অনুরোধ শুনল না। এদিকে আমাদের মালপত্র বাসের মাথায়। মাল নামিয়ে দুজনে দুটো স্যাক দুটো কাঁধে নিয়ে ছাতা মাথায় দিয়ে ভাবছি কোথায় যাব। ঘন অন্ধকার তার ওপর অবিশ্রান্ত বৃষ্টি। হঠাৎ দেখি এক মাতাল আমাদের দিকে আসছে। তাকে কোন থাকবার জায়গার কথা জিজ্ঞাসা করতে সে কথা না বলে তাকে অনুসরণ করতে বলল। খানিকটা যাবার পর একটা ঢালের কাছে আমাদের থামতে বলল। মিনিট দশেক তার দেখা না পেয়ে চীৎকার করতে থাকলাম-কোই হ্যায়, কোই হ্যায়। আমাদের অসহায় চীৎকারে একটা বাড়ি থেকে একজন বেরিয়ে আমাদেরকে সেই বাড়িতে আসতে বলল। গিয়ে দেখি সেটা একটা মদের ভাঁটি। একগাদা লোক মদ খাচ্ছে, বাজে বকছে আর মাতলামো করছে। তবে ঐ ভাঁটির কর্মচারী বা মালকিন একজন মহিলা, যিনি মদ তৈরি করছেন। মহিলা দেখে আমার ও টুলটুলের একটু সাহস হলো। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে আগুনের কাছে বসলাম। মহিলা আমাদের মদ খেতে বললেন ও উপদেশ দিলেন যে মদ খেলে শরীর গরম হবে। আমাদের তো সে সব চলে না, তাই অনুরোধ সসম্মানে নামঞ্জুর করলাম। সারাদিন পেটে খাবার পড়েনি তাই খিদেও বেশ পেয়েছে। কিন্তু কোন খাবার সেই মদের ভাঁটিতে নেই। একজন ষণ্ড মার্কা লোক আমাদের সঙ্গে আলাপ করলো। বলল তার বাড়িতে সব ব্যবস্থা আছে। থাকলে কোন সমস্যা নেই। উনি পঞ্চায়েত প্রধান। টুলটুল ঐ চেহারা দেখে ও তা আমার সাথে তুলনা করে, সাথে সাথে নাকচ করে দিল। রাত বাড়ছে। প্রায় রাত এগারোটা নাগাদ একটু বৃষ্টি থামলে, মহিলাকে অনুরোধ করলাম একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে। উনি বললেন একটা ভুট্টার গোডাউনের পাশে একফালি জায়গায় থাকতে পারলে উনি ব্যবস্থা করতে পারেন। আমরা রাজি হয়ে গেলাম। আর রাজি না হয়ে উপায়ও নেই, কারণ আমাদের কাছে আর কোন বিকল্প নেই। গিয়ে দেখি একটা বারান্দা। বারান্দার খোলা জায়গাটা প্লাস্টিক দিয়ে ঘিরে নিলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে। ঠিক হলো প্রথম তিন ঘন্টা আমি জাগবো আর পরের তিনঘন্টা টুলটুল জাগবে। কয়েকটা বিস্কুট আর জল খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু দুজনেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। রাত দুটোর সময় একটা গড়িয়ে পড়ার শব্দ শুনে ঘুম ভেঙ্গে গেল। তখনও মদ্যপদের কোলাহল শোনা যাচ্ছে তবে তা কমতির দিকে মনে হল। দেখি এই জায়গাটা যে বাচ্চা ছেলেটা আমাদের দেখিয়ে দিয়েছিল, সে এসে ভুট্টার গাদার মধ্যেই শুয়ে আছে। এর পর যখন ঘুম ভাঙল তখন সকাল আটটা। চোখ মেলে দেখি ঝকমকে রোদ আর গোডাউনের ঘরের সামনে দাঁড়িয়ে আছে একজন বয়স্কা মহিলা ও কটা কচিকাচার দল মিলে প্রায় আট জন। ভদ্রমহিলা হিন্দি বা ইংরাজি কোনটাই বোঝেন না। উনি চা খেতে দিলেন। নুন চা বা তিব্বতী চা। টুলটুল খেল না তবে আমি অসুবিধা হলেও খেয়ে নিলাম। ইতিমধ্যে গোটা রিবদিতে আমাদের খবর প্রচার হয়ে গেছে। অনেকেই দেখতে আসছে। একজন গ্যাংটকের ছেলে এসে বিস্তারিতভাবে সব জানলো ও একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিল। স্যাক গোছগাছ করতে গিয়ে দেখি স্যাকটা ছুরি দিয়ে কাটা। খাবার দাবার সব উধাও। ম্যাসটিন ও স্টোভ নেই। তবে টেন্ট, স্লিপিং ব্যাগ ও অন্যান্য দরকারি জিনিসপত্র ঠিক আছে। সেই দিনই স্টোভের খোঁজ করা হোল। কিন্তু রিবদি এতই ছোট গ্রাম যে তা পাওয়া গেল না। অগত্যা সিঙ্গালীলা পাস প্রোগ্রাম বাতিল হোল। তবে এখান থেকে গোর্কে হয়ে রিম্বিক যাব। যে বাড়িতে ছিলাম তার মালিক আমাদের গাইড হয়ে যাবেন। গোর্কে রাম্মাম, শ্রীখোলা, রিম্বিক বা সান্দাকফু ফালুট রুটের সমস্ত জায়গা আমরা বহুবার বাচ্চাদের নিয়ে ঘুরেছি। তখন প্রতি বছর মে মাসে বাচ্চা বড়দের নিয়ে আসতাম এই রুটে ট্রেকিং করতে। একদিন রিবদিতে থেকে পরের দিন ট্রেকিং করে চললাম গোর্কে। রিবদির সেই অতিথিপরায়ণ বাড়ির মালিক-মালকিনের কিছু ছবি আমি স্ক্যান করে কমপিউটারে রেখে দিয়েছি। আমাদের পৌঁছ সংবাদ ওনাদের কাছে গেছে। ওনারাও এলেন আমাদের সাথে দেখা করতে। ছবি দেখে আপ্লুত।পাহাড়ের ঢালে সুন্দরভাবে অবস্থিত রিবদি একটা ছোট গ্রাম, যার অর্থ হলো, রডোডেনড্রন ভ্যালি। গ্রামের বাড়িগুলো কাঠের তৈরি ও বিভিন্ন রঙের হয়। একটা পরিচিত সিকিমিজ ল্যান্ডস্কেপ হিসাবে, বাড়িগুলোর সবকটাতেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান, সামনের ছোট্ট জমিতে ধাপ চাষ করে তৈরি হয় অর্গানিক ফসল। এখানকার সব মানুষ অতিথি বৎসল ও সিংহ হৃদয়। রিবদিতে বর্তমানে কয়েকটা হোমস্টে তৈরি হয়েছে, যেখানে ট্যুরিস্টরা আরামে থাকতে পারেন। প্রতি হোমস্টের বাড়ির মালকিন রান্না ও খাওয়ার দায়িত্ব নেন ও পুরুষেরা ট্যুরিস্টদের স্থানীয় জায়গা ঘুরিয়ে দেখান। আবার প্রত্যেক হোমস্টের একটা নাম আছে ও তার একটা মানে আছে যা কোন বোর্ডে লেখা থাকে। বাসিন্দারা শেরপা, তামাং এবং রাই, ও বেশিরভাগই বৌদ্ধ। রিবদি, এই অঞ্চল থেকে কয়েকটা ট্রেক শুরু করার জন্য উপযুক্ত পয়েন্ট, যার মধ্যে গোর্কে ট্রেকারদের কাছে অতি পরিচিত। ভারেং থেকে গোর্কে আর একটা ছোট্ট কিন্তু সুন্দর ট্রেক। রিবদির বৌদ্ধ মন্দির এবং মঠ একটা দেখার জায়গা। ঐতিহ্যবাহী উৎসবগুলো সারা বছর ধরে এখানে পালিত হয়, যার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো লুসার, যা আমাদের নববর্ষের অনুরূপ। এটা শেরপা সম্প্রদায়ের নতুন বছর ও অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে। গ্রামের ছোট ছোট দোকান ও রবিবারের হাট আর একটা দর্শনীয় জায়গা। হাটের দিন স্থানীয় বাজারে ইয়াক পনির, জামাকাপড়, ফল এবং সবজি ইত্যাদি পাওয়া যায়। তাজা বাতাস, তাজা জল, তাজা শাকসবজির স্বাদ গ্রহণ এবং স্থানীয় শেরপা সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক আচার অনুষ্ঠান সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে এখানে কদিন থাকতে হবে। এখানে শেরপারা কিভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং সুরক্ষা করে, তা দেখার জন্য আদর্শ জায়গা রিবদি। রডোডেনড্রন গাছ, সুন্দর পাখি এবং যদি কেউ সৌভাগ্যবান হ’ন তো রেড পাণ্ডা দেখার সুযোগ মেলে এখানে। জঙ্গলে অনেক ভালুক রয়েছে ফলে সন্ধ্যাবেলা বেরনো সমস্যার হতে পারে। ইচ্ছে হলে বিশুদ্ধ রডোডেনড্রন ফুলের রস বা রডোডেনড্রন ওয়াইনের স্বাদ নেওয়া যেতে পারে তবে তা ওষুধের মতো খাওয়াই ভালো নইলে...আজ আমাদের রেস্ট ডে। শুধু রিল্যাক্স করে খাব, রেস্ট নেব ও আমার নতুন ছোট্ট বন্ধুদের সাথে এধার ওধার ঘুরে বেড়াব। একটা কাঠের বেঞ্চে বসে চা খাওয়া হল। শুধু প্রকৃতিকে দেখছি আর তার পরিবর্তন লক্ষ্য করছি। শুরু হল বৃষ্টি। চলে গেলাম ঘরে। ঘর থেকেও পাহাড়ের দৃশ্য খুব ভাল দেখা যায়। কারণ ঘরটা একদম পাহাড়ের ঢালে অবস্থিত। বৃষ্টি দেখে আবার চা খেলাম। সন্ধে হয়ে গেল। প্রথমটা অন্ধকার হলেও পরে গোটা এলাকা জ্যোৎস্নায় ভরে গেল। আমরাও ডিনার করে লেপের তলায়। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
okhrayenglish : "Versay To Hillay15th April:-I woke up in the morning. I freshened up and put the tripod to take pictures of the sunrise on Kanchenjunga. After a while, the two-minute movie show started. Great. We got ready to come back to Hillay again. After breakfast at 8:30 in the morning, we paid their bills and left for Hillay. Lots of people are coming. Today is Good Friday so everyone has come to visit. I gave a couple of chocolates to almost all the little kids on the street. They are also very happy. I got acquainted with many people. A big team is going to do some treks even after the Versay. All their belongings, tents, food are going on in Porter's head. We arrived at Hillay’s homestay around noon. Samdin Sherpa told us that he would arrange a room for us. We are happy again. We were in that room which was provided by him day before. But now the room can only be provided, if the people who are there at present, leave the room. The rule is to vacate the room at twelve o'clock. However, two of them are coming from Versay, so it will be a little late. We sat outside. We also had lunch at two o’clock in the afternoon. Today is a holiday, so huge people are here. It is difficult even to take a picture. Two girls have already talked to Tultul. They also came to trek. However, their place has been in the tent. Samdin Sherpa gave us the room at around three in the afternoon. Meanwhile, the whole area gradually became empty. It was lonely by five in the afternoon. I also took some pictures of the Hillay. Light foggy afternoon has become romantic. Quiet environment. Only the high mountains stand guarded. In the meantime, Kabru Dom peaks lightly peeped into the sky. The sun is setting, but for the fog we did not see anything of its route. Gradually the whole area was covered in darkness and we too became confined at room. Those women came to our room and gossip. They used our toilet, as their toilets were very dirty. Anyway, we became friends. We Gossiped for a long time at night. After dinner we fell asleep. The next day we will go back to Ribdi. So, we requested Samdin Sherpa to arrange for a car.Hillay To Ribdi via Okhray16th April:-We were speechless while opening the window in the morning. The colour glow of sunrise has started. It is as if someone is drawing an unearthly picture on the canvas of the sky with a paintbrush. In the quiet nature, the presence of solemn hills adds another dimension. The supreme ruler of the world has started a new day by painting the whole horizon. And the whole world is witnessing it. The first rays of the sun appeared like a dot between two mountains. Then slowly turned from a round coin to a dish. The new day has begun. Samdin Sherpa is not as busy today as yesterday, because there is not much crowd today. We reminded him of the car again. We had breakfast at half past eight and got ready. Tultul's friends met us and left for Versay. Our car arrived at half past nine and the fare is one thousand five hundred rupees, but at the end he will show us the Okhray monastery and drop at Ribdi. Samdin Sherpa arranged a homestay at Ribdi, so no problem. He even mentioned lunch at two o'clock in the afternoon. Walking along the beautiful wild road, we occasionally stopped the car for photography. Rhododendron trees are all around, some of which have flowers and some of which have not. We started for the monastery in such a beautiful environment. It is very nice to see the monastery located on the hill top. Became familiar with a lama, he showed us around the whole monastery. Ugyen Thong Meon Ling Monastery in Okhary was built in 1905 by Sherpa Buddhists. It is located on a hill above the village of Okhrey and holds various religious ceremonies throughout the year. In 1966, Dukpa Lama took charge of the monastery and built a Buddhist school. In 1986, responsibility for the monastery was transferred to the Dodrupchen Rinpoche Monastery in Gangtok. It follows the Ningmapa community of Tibetan Buddhism.After an hour or so, we left for Okhray. We saw the abundant beauty of nature, waiting for us to give pleasure as if for us only. We eternally felt the vast beauty of this little hilly village. We walked a lot on foot along the road. The festival of colourful flowers, the chirping of countless unnamed birds and the new environment in this context allures us with fascinations. How many people know this identity of India? Those who want to divide the country, by pretending rhetoric lecture and false patriotism, do not know the true composition of India, its personality and its definition of plurality. This beautiful India is my India, homeland is my dream.Okhray is a small anonymous village near the Rhododendron Sanctuary at Versay in west Sikkim. Most of this village is inhabited by Sherpas and Bhutias and their main livelihood is agriculture. Due to its natural beauty and tranquil environment, this village is a favourite destination for travellers. The nearest town is Somberia, about 20 kilometres away. Okhray is famous for being the gateway to the Versay Rhododendron Sanctuary, as well as the meeting point of the Chewa Trails that lead to Darjeeling in the south, Sikkim in the north, and Nepal in the west. Every year from mid-March to mid-April, many nature lovers, adventurers and botanists come to this small village to experience the glory of the glorious rhododendrons and paint their life in the vibrant shades of red and pink of the surrounding forests. The forest flowers greet the visitors in an amatory manner. Clear skies and pleasant temperature add a new dimension of peace to this appeal.Nature has beautifully decorated every turn of the state of Sikkim. This small village with a few scattered wooden houses is also a unique tourist spot. Now some concrete dwellings have been erected, but they have not yet made an urban impact on the beauty of the village. The village is still fresh and beautiful like itself. Most homestays here have no trace of extravagance or luxury. However, there is a clean management of normal life. And those who are a little fond of food, can only go away for the voracity of authentic Sikkimese food. In this wonderful village you can perceive the colourful pictures of the embrace of cloud and mountains, taste the wild aroma in the cool air with the hair shuffled, listen to the birds singing, play with the children of the village (a couple of chocolates must be given), and if your perception surpasses bounds, talk with mountains. And if you don't want to do all these things, you can just sit and spend the whole day idly. You will be awakened with the singing of unknown Himalayan birds in this unspoiled secluded village with its primitive green carpet extended to the horizon. If you get two or three days of vacation, you can go to this country of cloud and mountains, which must be accompanied by Hillay and Versay. Ribdi, another gem, can be covered, if there is a little time in hand. You can walk or drive to Okhary Monastery.Darjeeling hill is just opposite to Okhary. The hilly city of the distant mountains enchants the silent night of the lonely Okhary. The exhibition of the swarm of flickering fireflies from Darjeeling merged with the stars of the night. If sweetheart is with you, Okhrey will be a witness of the new unspoken love in a moonlit night. Although not accurate, many people affectionately call Okhrey, the Land of Rhododendrons. This one-month, rhododendron flowering season, starts from mid-March to mid-April. During this time the Rhododendron Sanctuary became the centre of attraction for tourists.We got in the car again. Within an hour we arrived at Ribdi's homestay. It was as if we reached our home. Homestay mistress presented a warm welcome. We Didn't take a bath since we start for Versay. We requested for hot water and bathed. Then we had a delicious lunch. We ate a little more. The conversation went on with children. After getting couple of chocolates, they became our friends. We are fascinated by the extraordinary beauty of the surroundings. We came here almost two and half decades ago. We brought with us some pictures of old Ribdi. We came for a trekking to Singalila Pass during Durga Puja in October 1997. There were no train tickets and so we went in the General Compartment from Sealdah to Malda and then by another train from Malda to New Jalpaiguri. From there we took a bus to Jorthang. From Jorthang we again took a bus to Ribdi. Our luggage was at the top of the bus. We somehow got seats on the bus. We would go to the end point, so no worries about luggage. There was a local bazar that day. So, there was an impossible crowd on the bus. It was raining heavily when the bus reached Ribdi. We decided to spend the night in the bus. Seeing us inside the bus, the conductor told us to get down ignoring our request. Meanwhile, our luggage is at the top of the bus.After unloading our luggage, we two carried two sacks on our shoulders with umbrellas on our heads, wondering where to go. There was Impenetrable darkness and raining ceaselessly. Suddenly we see a drunk man coming towards us. When we asked him about a place to stay, he didn’t speak but showed a stance to follow him. After walking for a while, he told us to stop at a place near a slope. We didn't see him for next ten minutes and then kept shouting – is there anybody here? With our helpless screaming, someone came out of a house and told us to come to that house. We went and saw that it was a local distillery. A lot of people are drinking, talking nonsense and someone got drunk. But the owner of the distillery was a woman who was making the grog. Seeing the woman, Tultul and me got a little courage. We sat by the fire in shivering cold. The woman told us to drink wine, and advised that drinking alcohol would warm the body. We don't have all that habits, so we respectfully declined the request. We didn't have food all the day, so we got very hungry. But there was no food in that brewery. A muscleman branded drunk talked to us. He said he has all the arrangements and requested us to stay at his home. He is the head of the panchayat. Tultul outrightly rejected the proposal looking at his muscled brand and comparing with my physic. The night was getting dark. When the rain stopped at about eleven o'clock at night, we asked the woman to arrange a place for us to stay. She said, she could make arrangements if we could stay in little space at a corridor next to a corn godown. We agreed. And there is no way without agreeing, because we have no choice. We went and saw a small terrace. We surrounded the open space of the veranda with plastic to protect us from the rain. We fixed, first three hours Tultul will sleep and next three hours me. We ate some biscuits and water and went to bed. But both of them fell asleep in exhaustion. I woke up at two o'clock in mid night by hearing a rolling sound. Even then the noise of drunkens could be heard, but it seemed to be in decline. I saw the little boy who had shown us this place, was lying in a heap of corn. After that when we woke up, it was eight in the morning. We saw the pleasant sun and an old woman with a group of about eight children standing in front of the godown. The lady does not understand either Hindi or English. She offered us tea. But it was Salted or Tibtean tea.Tultul did not take but I took even though it was difficult to drink. Our news has already spread throughout Ribdi. Many are coming to see. A Gangtok resident boy came and took detail information about the incident and arranged a room to stay at Ribdi. When I went to pack the sack, I saw that the sack was severed with a knife. All food materials had gone. There was no mastin and stove. But tents, sleeping bags and other necessities are fine. A new stove was searched that day. But Ribdi is such a small village, that it could not be found. Inevitably the Singalila pass program was cancelled. But from here we would go to Rimbik via Gorkay. The owner of the house was our guide. We had visited all the places here like Rammam, Srikhola, Rimbik or Sandakfu Phalut route many times with children and adults. Every year in May we would bring children and adults for trekking in this route. Next day we will start trekking from Ribdi to Gorkay. I scanned some pictures of the hospitable family of Ribdi and stored them on the computer. The news of our arrival has reached them. They also came to meet us. They were flooded with joy.Ribdi is a small village situated on a beautiful hillside. Ribdi means Rhododendron Valley. The village houses are made of wood and come in different colours. As a familiar Sikkimese landscape, all of the houses have beautiful flower gardens, a small plot of land in front of the house is cultivated with organic crops and each person is hospitable and lionheart. Ribdi currently has few homestays where tourists can stay in comfort. The females of each homestay take charge of cooking and eating, and the men take the responsibility of local tour. Again, each homestay has a name and a meaning that is written on one of the boards nearby. The inhabitants are Sherpas, Tamangs and Rai, and are mostly Buddhists. Ribdi is a good place to start trekking from this area, the best known to trekkers is Gorkey. Another short but beautiful trek from Vareng to Gorkey. Buddhist temple and monastery at Ribdi is a place to visit. Traditional festivals are celebrated here throughout the year, the most important of which is Lusar similar to our New Year. It is the New Year of the Sherpa community and is held in February. The village's small shops and Sunday market is another place of interest. Yak cheese, clothes, fruits and vegetables are available in the local market on mart day.Fresh air, fresh water, tasting of fresh vegetables and gaining knowledge about the various cultural rituals of the local Sherpa community, few days’ stay here is a must. Ribdi is an ideal place to see how the Sherpas conserve and protect the natural environment. Rhododendron trees, beautiful birds, and if you are lucky enough you can have an opportunity to see the red panda. There are many bears in the forest so it can be difficult to get out in the evening. Pure rhododendron flower juice or rhododendron wine can be tasted if desired but it is better to take it as medicine otherwise...Today is our rest day. Just relax, eat, rest and hang out with my new little friends. We sat on a wooden bench and had tea. Just looking at nature and noticing its change. It started to rain. We took shelter in the room. The view of the mountains from the house is very good. Because the house is located on a hillside. We again drank tea in the rain. The evening came quickly. At first it was dark but then the whole area was filled with moonlight. We also had dinner and got under worm blanket. "+
"Read More..."+ "
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photookhray :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ribdibengali : "রিবদিতে ঘুরে বেড়ানোঃ-১৭ এপ্রিলঃ-আজ রবিবার তাই হোমস্টের মালিকের ছুটি। উনি আমাদের নিয়ে বেড়াতে যাবেন। বেড়ানোর দুটো জায়গা। হয় হাঁপাতে হাঁপাতে পাহাড়ে চড়াই ভেঙে ওপরে যাও, নইলে হাঁটু ভেঙে নীচে যাও। আমরা পরেরটা পছন্দ করলাম। ব্রেকফাস্ট করে ওনার সঙ্গে মানে গুরমে শেরপার সাথে প্রথমে চললাম রিবদি মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রি বন্ধ। সকালে খোলে আর বিকেলে খোলে। কিছু ছবি নিয়ে চললাম নীচের দিকে। চতুর্দিকের পরিবেশ অসাধারণ। আমরা ছবি আর ভিডিও করতে করতে চললাম নীচের দিকে। একটা বাঁকের মুখে একটা বাচ্চা আমাদের সঙ্গে চলল। তার বাড়ি পাশেই। তার গার্জেন আমাদের চা খাওয়ার অনুরোধ জানালো। তবে রোদে গরমে চা আর খেলাম না। গুরমে শেরপার সাথে কথা বলতে বলতে আমরা সবাই চললাম। অনেকটা নীচে নেমে একজনের বাড়ি কাম দোকানের কাছে আমাদের যাত্রায় ইতি টানলাম। এসেছি তো নীচে, এবার তো চড়াই ভাঙতে হবে। দেখি একটা মোটরগাড়ি যাচ্ছে। পরের দিনের জন্যে সাড়ে চার হাজার টাকায় নিউ জলপাইগুড়িতে আমাদের বুক করা হোটেলে পৌঁছে দেবে এই সর্তে বুক করা হোল। আর আজকের জন্যে বাচ্চাগুলো সমেত আমাদের হোমস্টে অব্দি পৌঁছে দেওয়া ফ্রি। তাই কষ্ট না করেই ফিরে এলাম হোমস্টেতে। স্নান করে খেয়ে দেয়ে রোদ পোয়াতে লাগলাম। আমার ছোট্ট বন্ধু আমাদের মাঝখানে এসে বসে গল্প করতে লাগল। ওর ভাষা না বুঝলেও ও কি বলতে চাইছে তা বোঝা গেল। ওই কাঠের বেঞ্চিতে বসেই পরের বার দোলের পর ফুল দেখতে আসবো আর গোর্কে-রাম্মাম-শ্রীখোলা-রিম্বিক ট্রেকিং করবো, সেই প্রোগ্রাম ফাইনাল করে ফেললাম। কাল চলে যাব। মনের কোণে একটু বেদনার রেখা দেখা দিয়েছে। এই কচিকাচাদের সঙ্গ ছেড়ে চলে যেতে হবে। ছেড়ে যেতে হবে এই অপূর্ব পরিবেশ ও মানুষজনকে। যাই হোক এটাই নিয়ম। দিনের শেষ ঘোষণা করে আস্তে আস্তে সন্ধ্যা নামলো। শুরু হল প্রবল বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলাম। বিদ্যুৎ তো এমনিতেই থাকে না আর এই ঝড়বৃষ্টিতে তো বিকেল থেকেই বন্ধ। আমার ভিডিও তোলার আলোর সাহায্যে আমাদের প্যাকিং করে নিলাম। আগামীকাল সকাল সাতটায় গাড়ি আসবে। হোমস্টেতে খাবার দিল অনেক তাড়াতাড়ি। আমরাও দিন শেষ করলাম তাড়াতাড়ি।রিবদি থেকে নিউজলপাইগুড়়িঃ-১৮ এপ্রিলঃ-সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমাদের সঙ্গে হোমস্টের মালিক যাচ্ছে নিউ জলপাইগুড়ি। ওখানে ওনার হোমস্টে আছে। অত সকালে জলখাবার আর হয়ে উঠল না। রাস্তায় চলতে চলতে গাড়ি থামলো ড্রাইভারের বাড়ির সামনে। আমাদের চা খাওয়ার নিমন্ত্রণ। বিস্কুট সহযোগে গরম চা ভালই লাগল। মাঝে এক জায়গায় রুটি তরকারি, আর এক জায়গায় মোমো খাওয়া হলো। প্রকৃতির নৈসর্গিক শোভার স্বাদ গ্রহণ করতে করতে পৌঁছে গেলাম করোনেশন ব্রিজ। সেখানকার শিব মন্দির ও কালি মন্দিরে টুলটুল পুজো দিল। আবার চলা। হাইওয়েতে বেশ জ্যাম। তাই গুগুল ম্যাপ দেখে অন্য রাস্তা দিয়ে বেলা তিনটে নাগাদ পৌঁছলাম নিউ জলপাইগুড়িতে আমাদের বুক করা হোটেল জুপিটর লজে। আগেই টাকা দেওয়া ছিল তাই ঘর ওনারা রেডি করে রেখেছিলেন। বাকি দিনটা এধার ওধার ঘুরে রাত্রে ডিনারের অর্ডার করলাম। খাবারের খুব দাম। চারটে পাতলা পাতলা ছোট রুটি আর একশো গ্রাম আলুভাজা একশো টাকা। তাই খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম। কাল সকাল সাতটায় ট্রেন।নিউজলপাইগুড়ি থেকে উত্তরপাড়াঃ-১৯ এপ্রিলঃ-সকালবেলা ফ্রেস হয়ে একটা টোটো নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে এলো। অনেক লোক ট্রেনে উঠল। ট্রেন ভর্তি হয়ে গেল। আমাদের সাথে একটা ষোল জনের গ্রুপ উঠে পুরো ব্যাপারটা চীৎকার চেঁচামেচির পর্যায়ে নিয়ে চলে গেল। ওনারা সবাই বাঁকুড়ার লোক। তাই চপ মুড়ি জল দিয়ে খেতে ভালবাসেন। ট্রেনে চপ নেই তাই তরকারি আর চানাচুর জল দিয়েই মেখে খেয়ে নিলেন। আমরা চানাচুর দিয়ে একটু সাহায্য করলাম। ওনারা নেমে গেলেন বোলপুরে। সেখান থেকে টিটি কে ঘুস দিয়ে একজন লোক উঠলেন। আমাদের সাথে বিভিন্ন কথায় আলাপ হয়ে গেল ও টিটি কত টাকা নিয়েছে তাও জেনে নিলাম। চা খাওয়ালাম। উনি বর্ধমানে নেমে গেলেন। ট্রেনের স্টপেজ এর পর দক্ষিণেশ্বর। ট্রেন অ্যাডভান্স চলছে। আমরা যখন দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছলাম তখন সাড়ে ছটা। ট্রেন এখানে প্রায় আধ ঘণ্টা থামবে। কারণ সাতটায় ছাড়ার কথা। আর সে সময় না হলে ছাড়বে না। আমরা একটা অটো ধরে বাড়ি পৌঁছে গেলাম সন্ধে সাতটায়। শেষ হল আমাদের ট্রেকিং প্রোগ্রাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ribdienglish : "Roaming At Ribdi17th April:-Today is Sunday so the homestay owner has holiday today. He will take us for a walk. Two places to hang out. Either go uphill with a gasp, or break your knees and go down. We liked the later. After having breakfast, we went to see the Ribdi Monastery with Gurmey Sherpa, the homestay owner. Monastery was closed. It Opened in the morning and in the afternoon. We went downstairs and photographed some pictures of the monastery. The surroundings are wonderful. We went downstairs by taking pictures and videos. A child walked with us from a bend of the road. His house is next to the bend. His guardian asked us for tea. However, we did not drink tea in the hot sun. We all walked talking with Gurme Sherpa. We went down a long and ended our journey near someone's house cum shop. Till now we have come down. Now for return, we have to climb the whole road. We saw a car going upwards. We talked to the driver on the condition, that he will drop us at our booked hotel in New Jalpaiguri for four and a half thousand rupees in the next day. And for today, it is free to reach our homestay with children. So, we came back to the homestay without any trouble. After bathing and eating, we started sunbathing. My little friend came and sat in the middle between us and started talking. Even though I didn't understand her language, but can I realise what she meant. Sitting on that wooden bench, we chalked out and finalized our next year’s program from here, that we will come at the time of Holi to see the bloomed rhododendron flowers and will perform a trek to Gorkey-Rammam-Srikhola-Rimbik. We will leave tomorrow. There is a contour of pain in the corner of the mind. We have to leave the company of these children. We have to leave this wonderful environment and people. In any case, this is the rule. Slowly evening tolled the knell of the parting day. It started with strong rain and wind. We closed the doors and windows of the house. There was no electricity in this storm although it had been off since early afternoon. We packed our luggage with the help of my video capture light. The car will arrive tomorrow at seven in the morning. The homestay served us food very early. We also finished the day early.Ribdi To New Jalpaiguri18th April:-In the morning we were all ready. The owner of the homestay is going to New Jalpaiguri with us. He has a homestay there. So, breakfast was not available in the early morning. The car stopped on the road in front of the driver's house. He invited us for tea. We enjoyed hot tea with biscuits. In a place on the way we had our breakfast with bread and curry and in another place with Momo. We reached Coronation Bridge to enjoy the natural beauty. Tultul worshiped at the Shiva and Kali temple there. We start again. There was heavy traffic jam in the highway. So, after looking at the Google map, we took another road and reached our booked hotel Jupiter Lodge in New Jalpaiguri at 3 o'clock in the afternoon. We had already paid the money so they kept the room ready. The rest of the day I wandered around and ordered dinner at night. The food is very expensive. Four thin loaves of bread and one hundred grams of fried potatoes cost one hundred rupees. We ate and fell asleep early. The train will leave at seven tomorrow morning.New Jalpaiguri To Uttarpara19th April:-After freshening up in the morning we started for New Jalpaiguri railway station with a Toto. The train arrived about an hour late. Many people got up in the train. All seats got filled. A group of sixteen people got up with us and took the whole thing to the stage of shouting and frolic. They are all from Bankura district. They love to eat fried something and Muri with water. There is no fry food on the train so they ate Muri with curry and Chanachur along with water. We helped a little by giving Chanachur. They get down at Bolpur. From there a man got up in our compartment by bribing Ticket examiner. We gossiped with him and knew the amount of bribe TT took. We offered him tea. He got down at Burdwan. The next stop is Dakshineswar. The Train is now running in Advance. It was half past six when we reached Dakshineswar station. The train will stop here for about half an hour. Because the schedule departure time is at seven. And the train can’t leave before that time. We took an auto and reached home at 7 pm. This marks the end of our trekking program. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
সান্তলাবাড়ি থেকে চুনাভাঁটিঃ-১৭ ফেব্রুয়ারিঃ-চললাম রাজাভাতখাওয়া থেকে সান্তলাবাড়ি। এখন বাসে খুব ভিড় হয়। তাই জলখাবার খেয়ে একটা অটো বুক করে চললাম সান্তলাবাড়ি। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট ট্যুরিস্টদের ওপর অনেক নতুন নিয়ম কানুন আরোপ করেছে। রাত্রে কোথাও থাকা যাবে না। ফলে যে পারমিটটা আগে তিনদিন বৈধ থাকতো, তা এখন বারো ঘণ্টা বা সন্ধে ছ-টা অব্দি। কিন্তু টিকিটের দাম একই আছে। তবে আত্মীয় স্বজন থাকলে, তার জন্যে এইসব আইন কার্যকর হবে না। আর আমার তো সবাই আত্মীয়। এদের সঙ্গে আমার সম্পর্ক তো হরিহর আত্মার। তাই আমার এসবে সমস্যা নেই। সান্তলাবাড়ির জয় বা রাজেশকে আগেই চুনাভাঁটি-আদমা-সান্তলাবাড়ি ট্রেকের কথা বলা ছিল। তাই কোন সমস্যা নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কেটে ঢুকে গেলাম বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। গহন অরণ্যের মধ্যে দিয়ে আমাদের অটো চলছে। মাঝে মাঝে হালকা রেখার মতো রাস্তা চলে গেছে বনাঞ্চলের গভীরে। কখনও কখনও ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। সবথেকে ভয়ের হচ্ছে হাতি। সে যদি একবার সামনে পড়ে তো খুব মুস্কিল। চলতে চলতে পৌঁছে গেলাম জয়ন্তী আর সান্তলাবাড়ির রাস্তার বিভাজন বিন্দুতে। আমরা সোজা গেলাম সান্তলাবাড়ি আর ডান দিকের রাস্তাটা জয়ন্তীর। গেলাম রাজেশের হোটেলে। সে খুব ব্যস্ত। তবে আমাদের মোমো-চা খাইয়ে রেডি হয়ে নিলো যাবার জন্যে। আমাদের ট্রেক শুরু হবে মাছানি নদী পেরিয়ে। নদী না বলে ঝোরা বলাই ভাল। খুবই ছোট তার কলেবর, আর আরও ছোট তার জলধারা। তবে হড়পা বানে কিন্তু এই ঝোরাই মারাত্মক আকার ধারণ করে। নদী অব্দি পরিবহন আছে। রাজেশ একটা গাড়ির ব্যবস্থা করলো। চললাম নদীর দিকে। বেলা এগারটা নাগাদ আমরা ট্রেক শুরু করলাম। নদীর ওপর ব্রিজ আছে। সেখানে কিছু ছবি তুলে শুরু হল চড়াই ভাঙ্গা। খুব চড়াই। এরকম অনেকটা পথ যেতে হবে। যদিও আমাদের প্রচুর সময় আছে, তবু ভয় হচ্ছে যদি বৃষ্টি হয় তো সমস্যা হবে। এখন শীতকাল। শীতের শেষ হলেও শীতকাল। তাই পাতাঝরা গাছের এক অন্য আকর্ষণ আছে। এখান থেকে মূল বক্সা জঙ্গল এখনও সবুজে মোড়া এক বিশাল সমতলভূমির মতো দেখায়। আমরা আস্তে আস্তে চড়াই ভাঙছি। পুরো রাস্তাটায় রয়েছে ঝরাপাতার এক সৌন্দর্য। ঝরাপাতা হয়তো নিয়ম অনুসারেই হয়, তবু তা জেনেও দেখে কষ্ট হয়। এই পাতাই একদিন আমাদের কত ছায়া দিয়েছে, বৃষ্টি থেকে বাঁচিয়েছে, পৃথিবীর মানুষকে দিয়েছে বেঁচে থাকার রসদ, আর সেই ঝরাপাতা এক ফুঁৎকারে উড়ে যায় একপ্রান্ত থেকে আর একপ্রান্তে, মানুষ হেঁটে যায় তার ওপর দিয়ে। মচমচ শব্দের আর্তনাদ মানুষের কানে যায় না। যেন এক নিরবচ্ছিন্ন অবহেলা। তবে আমার কাছে তাদের অভিমান ধরা পড়ে। কটা ছবি অন্তত ধরে রাখি। তবু এই এরই মধ্যে নতুনের আগমনী, এক অন্য বার্তা দেয়। মাঝে মাঝে কোনও এক গাছে ছোট্ট একটা লাল রঙের ফুল ফুটে আছে। বর্ষাকালে এখানে খুব জোঁক হয়, তবে এখন তাদের দেখা দেখা পাওয়া যায় না। চলতে চলতে একটা ছোট বসার জায়গা পেলাম। সেখানে আমরা তিনজন মিলে কিছু খেলাম। একটু বিশ্রাম। আবার চলা। একটা ব্রিজের কাছে এসে শুরু হল শেষ চড়াই ভাঙ্গা। চড়াইয়ের শেষ বিন্দু থেকে গোটা এলাকা পরিষ্কার দেখা যায়। আসলে সান্তলাবাড়ি থেকে চুনাভাঁটির রাস্তা বক্সাকে পূর্ব ও পশ্চিম এই দুভাগে ভাগ করেছে। পূর্বদিকে রয়েছে বক্সা ফোর্ট, লেপচাখাঁ, তাশিগাঁও ইত্যাদি, ও পশ্চিমদিকে রয়েছে চুনাভাঁটি, আদমা, পোকরি, রায়মাটাং ও অন্যান্য গ্রাম। আমরা এবার কিছুটা নীচে নেমে প্রায় সমতল রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। গ্রামের চতুর্দিকে লাল পাতার গাছ, ফুল, সারি দিয়ে থাকা কলা ও সুপুরি গাছের বিন্যাস, ছোট ছোট পর্ণকুটির, ঢালের মধ্য চাষের ক্ষেত, আর রয়েছে বিশাল পাহাড়ের ঘেরাটোপ। পাহাড় যেন তার ছোট্ট সন্তানকে আগলে রেখেছে। এই আনন্দ অনুভবের কিছুক্ষণের মধ্যেই চলে এলাম আমাদের আজকের আস্তানা ব্লু হোমস্টেতে। গেটের সামনেই রয়েছে ফুলের বাহার। বারান্দা ও বাড়ির চতুর্দিকে ফুলের গাছ। এখন বাজে বেলা দেড়টা। রাজু হয়ত আগেই বলে রেখেছিল এখানকার বুকিং-এর জন্যে। তবে এখানে খুব বেশি লোক আসে না তাই মোটামুটি খালিই থাকে। হোমস্টের মালিক লাজার ডুকপা। তিনি কাজে বেরিয়েছেন তাই তাঁর স্ত্রী আমাদের ঘর দেখিয়ে দিলেন। হোমস্টের মালকিনকে আমরা দিদি বলে সম্বোধন করতাম। ঘরটা খুব বড় না হলেও পরিষ্কার ও ওয়েস্টার্ন টয়লেটের অ্যাটাচ বাথ আছে। ঘর দুটো, কিন্তু অ্যাটাচ বাথ একটাই। কোন এক ঘরের লোক গেলে অন্য ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আবার পরে খুলে দেয়। আমরাও সেই নিয়মটা ফলো করতাম। আমরা দিদিকে খাবার তৈরি করতে বললাম। বললেন ঘণ্টা দেড়েক লাগবে। এখানে জনপ্রতির ব্যাপার নেই। এখানে ঘর ভাড়া আটশো টাকা। আর যা খাবে তার দাম। তবে খাবারের দাম স্বাভাবিক কারণেই একটু বেশি। আমরা চললাম চুনাভাঁটি মনাস্ট্রিতে। অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত। এই গ্রামের সবথেকে উঁচুতে এই মনাস্ট্রি রয়েছে। সব ধর্মের মানুষজনই এখানে আসে। বছরে কোন কোন সময় যখন অনুষ্ঠান হয়, তখন দূরদূরান্তের বহু গ্রাম থেকে মানুষজন এখানে আসেন। তা ছাড়া সারা বছর একজন পূজারী দুবেলা পুজো করে যান, ও দেখভাল করার লোক মনাস্ট্রিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মনাস্ট্রির মূল মন্দির ছাড়াও তিনটে স্তূপা, একটা প্রদীপ জ্বালার জায়গা, একটা কাউন্টারের মত দেখতে ঘর, আর একটা ঢিপির মতো উঁচু জায়গা রয়েছে। ঢিপির পুরো এলাকাটা রংবেরঙের প্রার্থনা পতাকা দিয়ে সাজানো রয়েছে। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। কোথাও বেড়াতে গেলে আমার সাথে সবসময় অনেক চকলেট থাকে। গ্রামের শিশুদের জন্যে এটা খুবই লোভনীয়। তাই বন্ধুত্ব করার একটা আদর্শ গিফট হচ্ছে চকলেট। রাস্তায় সব ছোট বাচ্চাকে চকলেট দিলাম। এদিকে আমাদের হোমস্টেতে লাঞ্চ রেডি। ভাত, ডাল, সবজি আর অমলেট। সাথে পেঁয়াজের স্যালাড। জমে গেল লাঞ্চ। আর খাবার জায়গার জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য। হোমস্টের মালকিন অত্যন্ত বিনয়ী ও স্বল্পভাষী। স্বল্পভাষী সম্ভবত আদান প্রদানের ভাষার কারণে। তবে উনি আমাদের প্রয়োজনের ওপর সবসময় নজর রাখতেন, বিশেষত আমার বার বার চায়ের বিরক্তিকর ফরমাসে। সন্ধেবেলা মালিক এলেন আর টুপ করে কারেন্ট বন্ধ হয়ে গেল। মালিক সাথে সাথে ব্যাটারির আলো নিয়ে এলেন। চা সহযোগে জমে উঠল সান্ধ্য আড্ডা। সেখানকার গ্রামের সমস্যা, মানুষজনের বিভিন্ন রিচুয়াল, অনুষ্ঠান, ধর্ম বিষয়ক ভাবনা ইত্যাদি আলোচনা উঠে এলো। এখানে ধর্ম নিয়ে কোনও সমস্যা নেই। সবাই মিলে মিসে থাকে ও একে অপরের সমস্যায় সাহায্য করে। তবে এখানে বেশিরভাগই বৌদ্ধ, অল্প কিছু হিন্দু ও মুসলমান। আর অনেকটাই খ্রিষ্টান। খ্রিষ্টান মানুষজন সমস্ত ধর্মের মানুষকে টাকা-পয়সা, বুদ্ধি ও জিনিসপত্র দিয়ে সাহায্য করেন। এই দম্পতির দুই মেয়ে। ছোটমেয়ে বাইরে পড়াশুনো করে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট আলিপুরদুয়ারে আর বড় বোম্বাইয়ে থাকে। সবাই শিক্ষিতা। মেয়েরা এখানে এলে তখন এটা হোমস্টে থেকে হোম হয়ে যায়, আর আনন্দের বন্যা বয়ে যায়। ভদ্রলোক কাঠের কাজ করেন। দুজনেরই এখানে থেকে থেকে একটু একঘেয়েমি লেগে গেছে। ফলে মেয়েরা এলে বা কোনও ট্যুরিস্ট এলে এনাদের ভালো লাগে। টাকা পয়সা বাদ দিলেও, কিছুটা সময় কাটানো যায় এই অর্থে। ভদ্রলোক অসম্ভব পরিশ্রমী। পঞ্চাশ কিলো ওজন বয়ে চড়াইপথে আসা ওনার প্রায় অভ্যাসের মধ্যেই পড়ে। আর সময় লাগে এক দেড় ঘণ্টা। গল্প করার মাঝেই কারেন্ট চলে এলো। রাজেশ, আমরা দুজন আর হোমস্টের দম্পতি সবাই মিলে ডিমের ঝোল আর স্যালাড সহযোগে রুটি খেলাম আর গল্প করলাম। খুব ভাল লাগলো এই আত্মিক সম্পর্ক। রাত্রে সবাইকে গুড নাইট জানিয়ে ১৭ তারিখকে বাই বাই। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Santlabari To Chunabhati:-17 February 2022:-We went from Rajabhatkhawa to Santlabari. Now the bus is very crowded. So, we booked an auto and went to Santlabari after having breakfast. Now the forest department has imposed many new rules and regulations on the tourists. You can't stay anywhere at night. As a result, the permit which used to be valid for three days is now valid for twelve hours or till six in the evening only but the ticket price is same as before. However, if there are relatives, these laws will not apply to him. And for me everyone is my relative. My relationship with them is that of soul. So, I don't have a problem with it. Jai or Rajesh of Santlabari was already told about the Chunabhati-Adma-Santlabari trek. So, no problem. After buying a ticket from the Forest Department, we entered the Buxa Tiger Reserve. Our auto is running through the deep forest. At times light streaks of road went deep into the forest. Sometimes small hamlets are seen. Elephants are the most feared. If it comes in front once, it is very difficult. While moving on, we reached the dividing point of Jayanti and Santlabari roads. We went straight to Santlabari and the road on the right is for Jayanti. We went to Rajesh's hotel. He was very busy at that time. We had our momo-tea and were ready to go. Our trek will start by crossing Machani river. It is better to call it stream instead of river. Its width is very small and its stream is rather smaller. However, in flash flood, this stream takes a serious form. There is transport up to the river. Rajesh arranged a car. We went to the river. By eleven o'clock we started the trek. There is a bridge over the river. After taking some pictures there, the climb started. The road is very steep. There is a long way to go. Although we have plenty of time, we are afraid that if it rains, there will be problems. Its winter now. Even though it’s the end of winter, it’s after all winter season. So deciduous trees have another attraction. Although from here the original Buxa forest still looks like a vast plain covered in greenery. We are slowly walking uphill. The entire road has a beauty of foliage. The fall of leaves is obviously as per rule yet I feel sad. These leaves had given us so much shade one day, protected from the rain, gave the people of the world the means of survival, and the leaves fly from one end to the other in a single breath, and people walk over them. The cry of the crackling sound of the leaves does not reach the human ear, like a constant neglect. But I can see their touchiness. Let's keep a few pictures at least. Yet new arrival heralds a new story. Sometimes a small red flower blooms on one of the trees. Leeches are plentiful here during the monsoons, but now they are rare. As we walked, we found a small place to sit. There we three eat together, got some rest and walk again. Approaching a bridge, the final uphill walk began. The entire area is clearly visible from the last point of the climb. In fact, the road from Santlabari to Chunabanti divides Buxa into two parts, East and West. In the east are Buxa Fort, Lepchakhan, Tashigaon etc. and in the west are Chunabhanti, Adama, Pokri, Raimatang and other villages. We went down a bit and started walking on an almost flat road. The village is surrounded by red leaf trees, flowers, rows of banana and betel nut trees, small hamlets, cultivated fields in the middle of the slopes and huge mountain enclosures. The enclosure seems the mountain is holding its little child. Within a few moments of feeling this joy, we came to our guest house, Blue Homestay. In front of the gate there are flowers. Flowering plants are there around the balcony and house. It's half past one. Raju may have talked earlier about the booking here. But not many people come here so it's pretty much empty. Lazar Dukpa is the owner of the homestay. He was out for work so his wife showed us the room. We used to call the owner’s wife of the homestay as Didi. The room is not very big but clean and has attached bath with western toilet. There are two rooms, but with only one attached bath. When a person from one room uses the toilet, the door of the other room is locked. Opens again later. We also followed that rule. We asked Didi to prepare food. She said it would take an hour and a half. There is no per head accounting here. House rent here is eight hundred rupees. And the price of what you eat. But the price of food is a bit high due to normal reasons. We went to Chunabhati Monastery. Located in a beautiful environment, this monastery is at the highest point of this village. People of all religions come here. At certain time of the year, when the festival is held, people from far-off villages come here. Apart from that, a priest performs puja twice a day, throughout the year and caretakers keep the monastery clean. Apart from the main temple, the monastery has three stupas, a lamp-lighting place, a counter-like room, and a mound-like high place. The entire area of the mound is decorated with colourful prayer flags. We came back after spending some time. There is a primary school here. We always have a lot of chocolate with me when we go somewhere. It is very attractive for village children. So, an ideal gift for friendship with children is chocolate. I gave chocolates to all the small children on the way. Meanwhile lunch is ready at our homestay. Rice, pulses, vegetables and omelettes with onion salad. Lunch was amazing. And the view of the mountains is visible from the window of the dining area. The owner of the homestay is very polite and reticent. Reticent is probably due to the exchange language constrain. But she always kept an eye on our needs, especially my annoying need of frequent tea. In the evening the owner came and the electricity went off. The owner immediately brought the battery light. The evening conversation started with tea. The problems of the village, various rituals, ceremonies, religious ideas of the people came up in the chatting. There is no problem with religion here. Everyone lives together and helps each other with their problems. Here most people are Buddhists, few Hindus and Muslims and many are Christian. Christian people help people of all religions with money, intelligence and goods. The couple has two daughters. Both stay outside the village. The elder daughter is married. The younger is in Alipurduar and the elder one is in Bombay. Everyone is educated. When the girls come here, it turns from a homestay into a full-fledged home, and happiness flows. The gentleman works as a wood worker. Both of them are getting a bit bored here. As a result, they like it when girls come or a tourist comes. Aside money aside, they can spend some time with some people. The gentleman is incredibly hardworking. Carrying fifty kilos uphill is almost a habit for him. And it takes an hour and a half. The electricity came in while talking. Rajesh, we two and the homestay couple all ate bread with egg curry and salad and chatted. We all liked the relationship. Bye bye to 17th and good night to everyone. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photochunabhati :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
admabengali : "চুনাভাঁটি থেকে আদমাঃ- ১৮ ফেব্রুয়ারিঃ-আজ আমাদের গন্তব্যস্থল আদমা গ্রাম। ঘুম থেকে উঠে এককাপ গরম চা খেয়ে জলখাবারের জন্যে বলা হলো। মেনু-গরম গরম রুটি ও তরকারি। আমরা সামনের মাঠের চতুর্দিক দেখতে লাগলাম ও মালিকের সাথে গল্প করতে লাগলাম। মালিক আটটায় কাজে বেরিয়ে যাবেন। আমরাও আটটায় বেরুবো। হঠাৎ দেখি একটা কাপড়ের চারদিকে চারজন ধরে এক মহিলাকে নিয়ে যাচ্ছে। সাথে আরো কিছু লোক। জিজ্ঞাসা করতে হোমস্টের মালিক বললেন যে ভদ্রমহিলার বাচ্ছা হয়েছে তাই ওনাকে সবাই মিলে বাড়ি নিয়ে যাচ্ছে। আর বাচ্ছাটা ঠাকুমার কোলে রয়েছে। সবাই এই ডাক্তারের বা চিকিৎসার অসুবিধার কথা বললেন। বছরে বর্ষাকালটা অত্যন্ত ঝামেলার ও কষ্টদায়ক। একদিকে জোঁকের উৎপাত আর অন্যদিকে ধ্বস ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়া। তখন কারুর অসুখ করলে বহুদূর বয়ে নিয়ে যেতে হয়। জলখাবার রেডি। আমরা জলখাবার-চা খেয়ে হোমস্টের টাকা-পয়সা মিটিয়ে পা বাড়ালাম আদমা গ্রামের দিকে। মনটা একটু খারাপ হয়ে গেল। আমাদের ও ওনাদেরও। আবার আসব ধরনের একটা নৈমিত্তিক উত্তর দিয়ে চললাম আদমা গ্রামের দিকে। যদিও জানি এখানে আবার আসা হয়ত হবে না, যদি না কোনও অলৌকিক ঘটনা ঘটে। তবে মনটা বেশ খারাপ হয়ে গেল। কয়েকজন গ্রামের মহিলা একই রাস্তায় যাচ্ছিল। আমাদের দেখে একটু হাসাহাসি করতে লাগলেন। দুটো করে চকলেট দিলাম। তাতে দেখি আমাদের দেখে আরো বেশি হাসতে লাগল। কারণ তো বুঝতে পারলাম না তবে বিরক্ত বোধও করলাম না। যতই হোক ওনারা আমাদের হোস্ট। না বুঝে কোনভাবেই কাউকে কিছু বলা উচিৎ নয়। পরে জানলাম ওদের একটা হোমস্টে আছে ও সেখানে থাকতে বলছিল। খুব ভাল খাবার খাওয়াবে আর টাকাও কম নেবে বলছিল। তবে দিদির হাতের রান্নাও ভালো আর বড্ড ভাল মানুষ। তাই পরে এলেও এরা রিজেক্টের লিস্টেই রয়ে গেল। এবার শুরু হল চড়াই, তবে আগের দিনের মতো নয়। চলতে চলতে একটা নালার কাছে এলাম। সেখানে ভালুকের মলত্যাগের চিহ্ন দেখা গেল। অর্থাৎ এখানে ভালুক আছে। তবে হাতি নেই। নালা পেরিয়ে চড়াই ভাঙতে লাগলাম। এই অঞ্চলে প্রচুর কমলা লেবু গাছ হতো। গাছগুলো এখনও রয়েছে কিন্তু কমলা লেবু হয় না। সম্ভবত গরমের কারণে। কদাচিৎ কোনও কোনও গাছে কিছু কমলা লেবু হয়। আগে এখানকার অর্থকরি ফসলই ছিল কমলালেবু। তবে তা প্রাকৃতিক কারণে না হওয়ায় বর্তমানে লাউ ও আদার চাষ হয়। তাতে জল লাগলেও কিছুটা ফসল হয়। আস্তে আস্তে লোকালয়ের শেষ ঘরটাও পেরিয়ে চলে এলাম। ওপর থেকে চুনাভাঁটি গ্রামটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। চুনাভাঁটি গ্রাম থেকে যেটা দেখতে পাচ্ছিলাম না সেই পাহাড়ের ওপর গ্রামটাও এখন দৃশ্যমান। খুব আস্তে আস্তে উঠছি। মাঝে একটা ঝুরো পাথরের রাস্তা, তাতে আবার ধ্বস। সন্তর্পনে উঠে পড়লাম। দেখি ওপর থেকে একটা ফুটফুটে বাচ্ছা তার বাবার সাথে নীচে যাচ্ছে। একটা ছবি নিলাম আর দুটো চকলেট হাতে দিলাম। চকলেট পেয়ে সেই মিষ্টি হাঁসির ছবিটা ক্যামেরাবন্দী করলাম। আবার চড়াই ভাঙ্গা। খানিকটা এসে বিশ্রাম। কিছু খাওয়া, ছবি তোলার হল্ট। বিড়ি সিগারেট খেলে তার একটা হল্ট থাকে তবে আমাদের সেই স্টপ নেই। এবার শেষ চড়াইটা ভাঙতে শুরু করলাম। আর কিছুক্ষনের মধ্যেই পৌঁছে গেলাম পাহাড়ের মাথায়। স্পষ্ট দেখা যাচ্ছে আদমা ও আশেপাশের গ্রামগুলো। দারুন লাগছে এই অভাবনীয় দৃশ্য। পলকহীন দৃষ্টিতে চেয়ে আছি আর মুগ্ধ হয়ে দেখছি স্রষ্টার সৃষ্টির নিখুত পরিবেশনা। রাজেশের ডাকে সম্বিত ফিরে নামতে শুরু করলাম। এবার নামাটাও বেশ কষ্টের। নতিমাত্রা বেশ বেশি। তার ওপর ঝরা পাতার প্রলেপ। কোথায় যে এবরো খেবরো পাথর আছে বোঝা দায়। তবে মোটের ওপর জঙ্গল বেশ ঘন। রাস্তার ঢাল এত বেশি যে অনেক জায়গায় সোজা হয়ে দাঁড়ানো যায় না। বেশ খানিকক্ষণ নামার পর একটা ভয়ানক ধ্বসের কাছে এসে থমকে দাঁড়ালাম। রাস্তা একদম শেষ। ভাবছিলাম যে বাচ্ছা মেয়েটাকে নিয়ে তার বাবা এই রাস্তা পেরিয়ে গেল কিভাবে ? আমাদের গাইড রাজেশ দাঁড়িয়ে আছে। পা দিয়ে খানিক গর্ত করে পা রাখার জায়গা করে দিল। প্রথমে টুলটুল ও পরে আমি কোনরকমে পার হয়ে গেলাম। আবার উৎরাই পথে চলা শুরু। ওপর থেকে একটা নদীর ওপর কাঠের ব্রীজে দেখতে পাচ্ছি। আমাদের আপাতত ওখানেই যেতে হবে। এক জায়গায় একটু বিশ্রাম নিলাম। তবে রাজেশ আর টুলটুল একটা সিড়ির মতো ধাপে বসলো আর আমি তার নীচে আর একটা পাখরের খাঁজে বসলাম। কিছুটা বিশ্রাম আর জল খেয়ে আবার চলা। আস্তে আস্তে কাঠের ব্রীজের কাছে এলাম। নাম তার নামনা ব্রিজ। নীচ দিয়ে তিরতিরে কাকচক্ষু জলের ধারা নিয়ে চলেছে ক্ষীণতনু প্রবাহিনী নামনা। ছবি তুলছি তখন দেখি এক জোয়ান দম্পতি একটা ছোট্ট বাচ্ছা কোলে করে যাচ্ছে কাছের কোন গ্রামে। ওদের হাতেও কটা চকলেট দিয়ে ছবি তুললাম। কিছুটা চড়াই ভেঙে চলে এলাম নামনা গ্রামে। এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। চললাম জঙ্গলের রাস্তা ধরে। মিনিট চল্লিশ হাঁটার পর আবার এক চড়াই উৎরাই পথে চলে এলাম আদমা নদীর কাছে। দারুন সুন্দর জায়গা। বড় বড় পাথরের ভেতর দিয়ে চলেছে আদমা নদীর জলধারা। আদমার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে একটু ফ্রেস হয়ে নিলাম। খাবার বার করে সবাই মিলে ভাগ করে খেলাম। আদমা ব্রীজ পেরিয়ে আবার চড়াই ভাঙ্গা। তবে তা খুব বেশি নয়। মিনিট কুড়ির মধ্যেই চলে এলাম বিরাট এক মাঠের কাছে। সেখান থেকে মিনিট দুইয়ের রাস্তায় আমাদের হোমস্টে। হোমস্টের মালিক ছিলেন না। তাঁর স্ত্রী আমাদের ঘর দেখিয়ে দিলেন আর চা করে দিলেন। এই হোমস্টেটা চুনাভাঁটির মতো ভাল নয়। প্রথমত টয়লেট ওয়েস্টার্ন নয় আর অ্যাটাচ তো নয়ই। ভাড়া চাইল হাজার টাকা জনপ্রতি খাওয়া থাকা নিয়ে। এখানে একটা হোমস্টে একসময় ছিল। তবে তা বন্ধ। বন্ধ হবার একটা কাহিনী আছে। হোমস্টের মালিক ছিলেন একজন পাদ্রি। তিনি অত্যন্ত নিষ্ঠা ও কঠোর নিয়মের সাথে জীবন যাপন করতেন। তাঁর কোন নেশা বা বদগুন ছিল না। তাঁর হোমস্টেতে নিয়ম ছিল যে ট্যুরিস্টরা কোনও রকম মদ, গাঁজা খেতে বা বেলেল্লাপনা করতে পারবে না। আর তিনি সপ্তাহে একদিন মাত্র হোমস্টের দেখাশুনো করতে পারতেন কারণ তাঁর চাকরি ছিল অন্য জায়গায়। হোমস্টে চালাতো একজন কর্মচারী। বাঙালি ট্রেকাররা ট্রেকিং-এ মদ খাওয়াটা প্রায় বাধ্যতামূলক নিয়ম করে ফেলেছে। সেই ব্যাপারটা একদিন ওনার নজরে আসে ও গ্রামের বহু মানুষ এ ব্যাপারে ওনার কাছে অভিযোগ করেন। তিনি গ্রামের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি তাই তিনি এই হোমস্টেটাই বন্ধ করে দিলেন। বর্তমানে যিনি হোমস্টে বলে ভাড়া দেন তাঁর বাড়িতে হোমস্টের কোনও পরিকাঠামোই নেই। কোনরকমে চলে। হোমস্টে আছে সামনেই পোখরি গ্রামে তবে আমাদের পক্ষে তা চুনাভাঁটি থেকে যাওয়া বেশ কষ্টকর। আমরা আদমাতেই থেকে গেলাম। ব্যাগপত্র রেখে চা খেয়ে আমি আর রাজেশ চললাম গ্রাম ঘুরতে। এই গ্রামে একটা মনাস্ট্রি আছে। সেটা দেখতে গিয়ে একটা কুকুর আমাদের দেখে তেড়ে এল। গ্রামের লোকজন বলল বটে ও আদর করতে আসছে তবে আমার কুকুরের ওপর কোনও ভরষা নেই কারণ আমি কুকুরকে খুব ভয় পাই। যাই হোক মনাস্ট্রি দেখলাম। জায়গাটা অতুলনীয়। পাহাড়ের এক কোলে অবস্থিত। সুন্দর গাছ গাছালিতে ঘেরা একটা জায়গা। এখান থেকেই গোটা গ্রামে জল সরবরাহ করা হয়। পাহাড় থেকে আসা জল বিভিন্ন পাইপের মাধ্যমে বিভিন্ন ইউনিটে পাঠানো হয়। কিছু কিছু সময় জল বন্ধ রাখা হয় যাতে অপচয় না হয় তার জন্যে, বিশেষত রাত্রিবেলা। ফিরে এলাম হোমস্টেতে। লাঞ্চের ব্যবস্থা করলেন হোমস্টের মালকিন। তিনি সম্ভবত কিছুটা অসুস্থ কারণ খুব ভালভাবে কাজ করতে পারছেন না। আজকের লাঞ্চ জলের মতো পাতলা ডাল, আলুভাজা আর ভাত সঙ্গে একটা অমলেট। আলুভাজাও পরিমিত। কোনওরকমে খেয়ে একটু আড্ডা মারলাম আর সবাই মিলে গ্রাম ঘুরতে বেরলাম। সন্ধেবেলা পকোরা চা সহযোগে আড্ডা হল। মালকিন পকোরা করতে পারেন না, তাই রাজেশ পকোরা বানিয়ে নিয়ে এল। হটাৎ গ্রামের কিছু মানুষজন আমাদের নেমতন্ন করলেন মনাস্ট্রির একটা অনুষ্ঠানে। ভোর পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু আর চলবে রাত অব্দি। খাওয়া থাকার সব ব্যবস্থা ওনারাই করবেন। দূর দুরান্ত থেকে আট জন বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন। তাঁরাই সবাই মিলে পুজো করবেন। খুব লোভ হল এরকম একটা অনুষ্ঠান দেখতে, কিন্তু সময় নেই বিশেষত রাজেশের। আমাদের ফিরতেই হবে। রাত্রে আমরা রুটি খাব জানিয়ে দিলাম। মালকিন রুটি তৈরি করতে পারেন না, তাই রাজেশই ভরষা। রাত্রে সেই আলুভাজা, সকালের তৈরি ডাল আর একটা অমলেট। খেয়ে দেয়ে আমরা চলে গেলাম আমাদের ঘরে। রাজেশকে অবশ্য একটা খাট দিয়েছিল। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও-১ "+
"ভিডিও-২"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
admaenglish : "Chunabhati to Adma:-18th February:-our destination is Adma village. After waking up and having a cup of hot tea, I was asked for a breakfast. Menu-hot bread and curry. We looked around the front yard and chatted with the owner. The owner will leave for work at eight o'clock. We also leave at eight o'clock. Suddenly I saw four people holding a woman around a saree. With some other people we there with her. On asking, the owner of the homestay said that the lady had a given birth to a baby so everyone was taking her home. And the child is in the grandmother's arms. Everyone talked about the difficulty of the doctor or treatment. The rainy season of the year is very troublesome and ponderous. On the one hand, the emergence of leeches and on the other hand, road closure due to collapse and falling trees. Then if someone get ill, it has to be carried far away. breakfast is ready. We took breakfast and tea and settled dues with the homestay and moved towards Adma village. The mind became a little unmindful for both ours and theirs. I will come again. With this casual reply and started for Adma village. Although we know we may not be here again, unless something miracle happens. But the mind became very distrait. Some village women were going on the same road. They started laughing at us. I gave two chocolates each. They again started laughing at us. I didn't understand the reason but I didn't feel annoyed either. Anyway, they are our host. One should never say anything wrong without understanding. Later I came to know that they have a homestay and were asking us to stay there. They said that they would give very good food and take less money. But Didi's cooking is also good and she is a very good person. So even if we come later, the low-cost proposal will remain in the reject list. This time we started uphill, but not like the previous day. We came to a stream while walking. There were traces of bear faeces. That is, there are bears here. But there is no elephant. We crossed the stream and started climbing. There were many orange trees in this region. The trees are still there but the oranges do not grow. Probably because of the heat. Rarely any tree bears some oranges. Earlier oranges were the cash crop here. However, as it does not grow due to natural causes, at present gourd and ginger are cultivated. Even if it needs water, it produces some crops. I slowly passed the last house of the locality. The Chunabhati village was clearly visible from above. The hilltop village which we could not see from the Chunabhati village is now visible. Getting up very slowly. There is a rocky road in between, it collapsed again. we got up with extreme care. From above, I saw a young kid going down with his father. I took a picture and gave her two chocolates. She got the chocolate and I captured the picture of that sweet smile. We again walked uphill We came to a top and rest for a while, ate something and took pictures. People with a habit of smoking has stop named Bidi halt, but we don't have that stop. Now we started to climb the last hill. And within a few moments we reached the top of the hill. Adama and surrounding villages are clearly visible. This incredible scene feels great. I am watching with unblinking eyes and am fascinated by the perfect presentation of God's creation. On Rajesh's call, I came to reality and started to come down. It is very difficult to get down now. The downside gradient is quite high. Covering the path with leaves it is difficult to understand where lies some odd stone that can injure the leg. The whole forest is quite dense. The slopes of the path are so acclivous that in many places it is impossible to stand upright. After descending for quite some time, we came to a terrible landslide and stopped. The road is over. I was wondering how her father crossed this road with the baby girl? Our guide Rajesh is standing. He made a small hole with his feet to make a place for his feet. First the Tultul and then me somehow got through. Again, started walking on the slopping road. we can see a wooden bridge over a river from above. We have to go there for now. We rested at one place. But Rajesh and Tultul sat on a ladder-like step and me sat on another step below it. Have some rest and took water and started again. We slowly came to the wooden bridge. Its name is Namna Bridge. A weak current is flowing down with a stream of clear water. While taking pictures, we saw a young couple carrying a small baby in their arms and going to a nearby village. I also took a picture with gave some chocolates. We went uphill a little and came to Namna village. There is no accommodation here. We went along the forest road. After 40 minutes of walking, we came to the Adma River on a downhill road. The place is very beautiful. The water of Adama river flows through the big boulders. We washed our hands and face in Adma's cold water and freshened up a bit. We shared the food together. After a rest we cross the Adma bridge and climbing uphill again. But it is not much. Within twenty minutes we came to a large field. Two minutes from there on the road was our homestay. The owner was not present at that time. So, his wife showed us the room and made tea for us. This homestay is not as good as Chunabhati. First of all, the toilet is not western and not attached. Second, the rent asked thousand rupees per person with food. There was once a homestay here. But its closed now. There is a story for the closure. The owner of the homestay was a clergyman. He lived a life with great devotion and strict rules. He had no addictions or vices. His homestay had a rule that tourists could not consume any alcohol, marijuana, or have an orgy. And he could look after the homestay except a day in a week because his job was elsewhere. The homestay was taking care by an employee. Bengali trekkers have made drinking almost mandatory while trekking. That matter came to his attention one day and many people of the village complained to him about it. He is a very respectable person in the village so he closed this homestay. At present, those who rent as homestay do not have any homestay infrastructure in their houses. There is a homestay in front of Pokhri village but it is quite difficult for us to walk a lot and stay there now. We stayed in Adma. Rajesh and me left our bags, had tea and went to visit the village. There is a monastery in this village. Near the monastery a dog looked at us. The village people said that the dog wants to hug but I don't trust dogs because I am very afraid of them. Anyway, I saw the monastery. The place is incomparable. Located on a hill the place is surrounded by beautiful trees. Water is supplied to the entire village from here. Water from hills is sent to different units through different pipes. Water is sometimes shut off to avoid wastage, especially at night. I came back to the homestay. The lady owner of the homestay arranged the lunch. She is probably bit sick and not working very well. Today's lunch is an omelette with watery lentils, potato fries and rice. Potatoes are also limited. Somehow, we ate and chatted a bit and we all went out to visit the village. In the evening there was a chat with pakora and tea. The lady owner can't make pakoras, so Rajesh made pakoras. Some people of the village invited us in a ceremony at the monastery. The program starts from five in the morning and will continue till night. They will make all arrangements for eating and staying. Eight Buddhist monks came from far away. All of them will worship together. I am very tempted to watch such a show, but I don't have time especially for Rajesh. We must return. At night we ordered bread. Lady owner cannot make bread, so Rajesh did it. The same menu we ate in the morning except rice. After eating we went to our room. However, Rajesh was given a cot in a separate room. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video-2 "+
"Video-2"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoadma :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
santlabaribengali : "আদমা থেকে সান্তলাবাড়িঃ-১৯ ফেব্রুয়ারিঃ-সকালে আলুভাজা রুটি জলখাবার খেয়ে আমরা ফিরে চললাম সান্তলাবাড়ি। সকালে টাকা পয়সার হিসেবের সময় মালিকের সাথে দেখা হলো। নাম মিমো চুচু। টাকা পয়সা মিটে যেতেই উনি চলে গেলেন অনুষ্ঠানে। আমরা চললাম সান্তলাবাড়ি। প্রথমে রাস্তা মাঠের ক্ষেতের ওপর দিয়ে তারপর খানিকটা সমতল আর তারপর একেবারে উৎরাই। আমরা আস্তে আস্তে চলতে লাগলাম। মাঝে মাঝেই দেখতে পাচ্ছি হাতির বজ্য। কোন কোন সময় একটা এলাকায় অনেক বজ্য পড়ে রয়েছে। অর্থাৎ এখানে হাতির উপদ্রব আছে। আমরা খুব সাবধানে চলতে লাগলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। যে কোন সময় কোন অঘটন হয়ে যেতে পারে। অবশ্য আমাদের ভরসা রাজেশ। ও খুবই অভিজ্ঞ আর পুরো রাস্তাঘাট ওর নখদর্পণে। আমরা একটা ব্রিজ পেরিয়ে চললাম একটু চড়াই পথে। আবার জঙ্গল শুরু। অনেক লতাগুল্মতে রং ধরেছে। রাস্তা খুবই সরু তবে একজন চলার মতো। রাস্তা কখনও পাথুরে কখনও মাটির আবার কখনও ঘাসের মাঠের ওপর দিয়ে। মাঝে মাঝেই বিভিন্ন গ্রাম থেকে আদমার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া মানুষজনের সাথে দেখা হচ্ছে। কেউ কেউ আবার বিছানাপত্র নিয়ে যাচ্ছে। কোলে বাচ্চা নিয়েও অনেক মহিলা যাচ্ছেন। এনারা সবাই আজ ওখানেই থাকবেন। সমস্ত বাচ্চাকে চকলেট দেওয়া হল। আমরা একটা উৎরাই ভেঙ্গে নেমে এলাম ডিমা নদীর ধারে। আবার চড়াই উৎরাই পেরিয়ে ঠিক পোকরি গ্রামের নীচে এসে পৌঁছলাম। রাজেশ বলল নদীতে আর কোনও মানুষের দেখা পাওয়া যাবে না। তবে হাতির সম্ভাবনাটা রয়েই গেল। পুরো নদীর কিনারায় হাতির বিষ্ঠা প্রমাণ করে এখানে তাদের চলাচল অবলিলাক্রম ও বাধাহীন। আমরা কখনও নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে আবার কখনও পাথরের রাস্তা ধরে চলতে লাগলাম। সৌন্দর্য ও অ্যাডভেঞ্চারের দিক থেকে মন কেড়ে নেবে এই ট্রেক। পারিপার্শ্বিক দৃশ্য অনবদ্য। ছোট ছোট গ্রাম, সবুজ পাহাড় আর বয়ে চলা ডিমা নদী, এক অসাধারণ পরিবেশ। রোমাঞ্চ আর সৌন্দর্যের এক সুন্দর মিশ্রণ। নদীর প্রবহমান জলের শব্দ, ছোটছোট নুড়িপাথর আর সবুজ জঙ্গলের ঘেরাটোপ, এক নতুন রোমাঞ্চের ইঙ্গিত। আবহাওয়াও আমাদের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতেছে। আরও এক ঘণ্টা চলার পর পৌঁছলাম একটা জায়গায় যেখান দিয়ে কোনভাবেই নদী ধরে যাওয়া সম্ভব নয়। কারণ দুদিকেই রয়েছে বড় বড় বোল্ডার আর ধ্বসা পাহাড়। জলের স্রোত আর গভীরতা দুটোই বেশ বেশি এখানে। আমরা জঙ্গলের পথ ধরলাম। জঙ্গলের পথের সমস্যা হাতি। এখানে প্রচুর হাতির বাস। বড় ক্লান্তিকর ও ভয়ার্ত এই পথচলা। সব কিছু ছাড়িয়ে রয়েছে সৌন্দর্যের ডালি। কষ্ট করে দেখে যাও আর নিয়ে যাও কিছু স্মৃতি যা অনন্য হয়ে থাকবে জীবনের অ্যালবামে। গোটা ট্রেকটা এটাই দেবে। আমরা জঙ্গলের পথে মিনিট চল্লিশ যাওয়ার পর আবার নদীর রাস্তা ধরলাম। এবার এক জায়গায় একটু বিশ্রামের জন্যে বসলাম। রাজেশ বলল এখানে নয় অন্য জায়গায় বিশ্রাম নেব। আমরা তাই মেনে নিলাম। যদিও খুব জল তেষ্টা ও খিদে পেয়েছে। রাজেশ জঙ্গলের মধ্যে প্রবেশের আগে নদীর জলে আমাদের বোতল ভরে নিলো। আমি হালকা প্রতিবাদ করলেও ও বলল এটা নাকি ফিল্টার জলের থেকেও ভাল। চলতে চলতে রাজেশকে বার বার একটু বিশ্রাম নেবার জন্য অনুরোধ করছি আর রাজেশ তা প্রত্যাখ্যান করছে। আমি প্রত্যাখ্যানের কারণটা বুঝলাম মিনিট পাঁচেকের মধ্যেই। বিশালাকার এক বুনো হাতি আমাদের হ্যান্ডশেকিং দূরত্বের মধ্যে। রাজেশ শুধু বলল দাদা পাহাড়ে চড়াইপথে চলুন। আমরা প্রাণের ভয়ে পাহাড়ের চড়াইপথে উঠতে লাগলাম। আর দেখছি সেই হাতি আমাদের ওপর শ্যেন দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছে। এত ভয় পেয়ে গেছি যে ভুলে গেছি দম ফাটা চড়াইয়ে ওঠা কষ্টকর। অনেক উঁচু থেকেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে। রাজেশ আবিষ্কার করল আমার স্ত্রীর একটা কমলা রঙের শালোয়ার কামিজ দেখে হাতি সহজেই আমাদের গতিবিধি বুঝতে পারছে। অনেকটা পাহাড়ের ওপরের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে মূল রাস্তায় নেমে এলাম। এখানেও প্রচুর হাতির বিষ্ঠা পড়ে রয়েছে। তবে একদল লোক এসে খবর দিল যে পরের রাস্তায় হাতি নেই। আমরাও নিশ্চিন্ত হয়ে চলতে লাগলাম যদিও ভয়টা মনের মধ্যে রয়েই গেল। মাঝে মধ্যে দু একটা ছবি ছাড়া ক্যামেরা বার করতে পারিনি। চলে এলাম ডিমা নদীর এক শাখা নদীতে। নদীর মাঝেই একটা বড় কাঠের গুঁড়ির ওপর বসে সবাই মিলে জল ও খাবার খেলাম। তারপর আস্তে আস্তে নদী পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে ছোট ছোট গ্রাম পেরিয়ে সান্তলাবাড়ি যাবার পাকা রাস্তায় এসে থামলাম। এখান থেকে সান্তলাবাড়ি বাজার মাত্র দু কিলোমিটার। আর হাঁটতে ইচ্ছে করছে না। তাই রাজেশ একটা ট্যাক্সি ডাকল। ফিরে এলাম সান্তলাবাড়ি। রাজেশের হোটেলে পেট ভরে মোমো খেয়ে বাকি চকলেটগুলো ওর মেয়েদের দিয়ে একটা অটো করে চলে এলাম রাজাভাতখাওয়ায়। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও-১ "+
"ভিডিও-২"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
santlabarienglish : "Adma to Santlabari:-19th February:-In the morning, we went back to Santlabari after having a breakfast of fried potato and bread. We met the owner for settling the dues. His name is Mimo Chuchu. As soon as the money was settled, he left for the program at Monastery. We started our journey to Santlabari. First the road goes over fields, then a little flat and then steep down. We started walking slowly. Sometimes we can see elephant faeces. Sometimes there is a lot of faeces in an area. That is, there is a problem of elephants here. We proceeded very cautiously. Road runs through dense forest. Any untoward incident can happen at any time. Of course, we trust Rajesh. He is very experienced and has the entire road at his fingertips. We crossed a bridge and went uphill. The jungle starts again. Many vines have got colour. The road is very narrow but worth walking. The road is sometimes rocky, sometimes muddy and sometimes grassy. Sometimes people from different villages are seen attending the Adma ceremony. Some are carrying bedding. Many women are going with babies in their arms. They will all be there today. All children were given chocolates. We walked through a ridge and came down to Dima River. After crossing uphill again, we reached just below Pokhri village. Rajesh said no more people will be seen in the river. But the possibility of an elephant remained. Elephant faeces are seen all over the river banks proves that their movement here is free and unhindered. We continued along the stone path sometimes from one side of the river to the other side. This trek will take away the mind in terms of beauty and adventure. The surrounding scenery is breath-taking. Small villages, green hills and flowing Dima River, a wonderful environment. A beautiful blend of thrill and beauty. The sound of the flowing water of the river, small pebbles and surrounding green forest, beckon a new adventure. The weather is also pleasant. After walking for another one hour or so, we reached a place where it is not possible to cross the river. Because there are big boulders and collapsed mountains on both sides. Both current and depth of water are quite high here. We took the forest path. Elephants are the problem on the jungle path. A lot of elephants live here. This journey is very tiring and scary. Beyond everything is the indescribable beauty. Trek hard and take some memories that will be unique in the album of life. This is what the whole trek will pay. After forty minutes on the forest road, we again took the river road. Now we sat in one place for a little rest. Rajesh said we will rest somewhere else instead of here. So, we accepted. Although we were very thirsty and hungry. Rajesh filled our bottles with river water before entering the forest. I protested mildly but he said it was better than filtered water. As we go along, we repeatedly requested Rajesh to take a break and Rajesh refuses. We understood the reason for rejection within five minutes. A huge wild elephant is within handshaking distance of us. Rajesh just said Dada go uphill. Fearing for our lives, we started to climb the hill. And we saw the elephant observing us with a lyncean eye. I was so scared that I forgot how hard it is to go uphill. He can be seen from a great height. Rajesh discovered that the elephant could easily access our movements by looking at my wife's orange shalwar kameez. We came down to the main road after walking through the thick forest on the hill. There is a lot of elephant faeces here too. But a group of people came and informed that there were no elephants on the next road. We also started walking calmly although the fear remained in the mind. Excepting one or two occasions, I could not open the camera. I came to a tributary of Dima River. We all sat on a big wooden log in the middle of the river and drank water and food together. Then we slowly crossed the river along the forest road, passing small villages and stopped at the paved road to Santlabari. Santlabari market is just two kilometres from here. We don't want to walk anymore. So, Rajesh called a taxi. I came back to Santlabari. After eating Momos in Rajesh's restaurant, we give the rest of the chocolates to his daughters and came to Rajabhatkhawa by an auto. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video "+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
উত্তরপাড়া-নিউ জলপাইগুড়িঃ-২০ মার্চঃ-২২০ মার্চ ২০২৩, রাত তিনটের সময় ঘুম থেকে উঠে পড়লাম। ফ্রেস হয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করে রাস্তায় বেরলাম একটা রিক্সা বা টোটোর খোঁজে। যাব বালিখাল অটো স্ট্যান্ড। কিন্তু কাছাকাছি কোন রিক্সা না পেয়ে চললাম কাঁঠাল বাগান বাজারের কাছে। সেখানে একটা রিক্সা পেলাম কিন্তু ভাড়া চাইলো দ্বিগুণ। এমনিতে আমাদের রিক্সাওয়ালা সুরেশ ভাড়া চায় ষাট টাকা, কিন্তু এই রিক্সাওয়ালা চাইল ১২০ টাকা। ১০০ টাকায় রফা করে চললাম বালিখাল অটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে পঞ্চাশ টাকায় একটা অটো নিয়ে চললাম দক্ষিণেশ্বর রেল স্টেশন। আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় প্রায় সাতটায়। এখনও চল্লিশ মিনিট বাকি। ট্রেন মোটামুটি সময়মত এলো। ট্রেনে উঠেই দেখি আমাদের সীটে একজন শুয়ে আছে। আমরা উঠে বসতে বলতে উনি বললেন যে শরীর খারাপ তাই উঠতে পারবে না। ওনাকে আপার বার্থে শুতে যাবার অনুরোধ করলাম ও ওনার সব জিনিশপত্র ওপরে দিয়ে আমরা নিজেদের সীটে বসলাম। যাই হোক ওনার জন্যে মাঝে মাঝেই বেশ অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। প্রায় সন্ধে ছটায় ট্রেন পৌঁছল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে বেলা আটটা থেকে। তবে ঐ ঘরে যিনি ছিলেন তিনি খানিক বাদেই ঘর ছেড়ে দিলেন। সুইপার এসে ঘর পরিষ্কার করে দিয়ে গেল। আমরাও পারমিশন নিয়ে সাতটা নাগাদ ঘর পেলাম। খাবারের জন্যে ওখানেই একটা ক্যান্টিন আছে। আমরা চা পাউরুটি খেয়ে খানিক বিশ্রাম নিলাম। রাত আটটায় ডিনার করে ঘুম। "+
"Read More..."+
"
Uttarpara-New Jalpaiguri:-20 March:-I woke up at 3am on 20 March 2023 and got fresh. After waiting for a while, I went out in search of a rickshaw or Toto. We will go to Balikhal Auto Stand. But not finding any rickshaw nearby, I went to Kanthal Bagan market. I found a rickshaw there, but the fare was double. Our rickshaw puller Suresh asks for rupees 60, but this rickshaw puller wanted Rupees 120. I bargained for Rupees 100 and went towards Balikhal auto stand. From there I took an Auto Rikshaw for Rupees fifty to Dakshineswar railway station. The timing of our train Kanchenjunga Express is around seven am. Still forty minutes left. The train arrived on time. In the train, I saw someone lying on our seat. When we asked to sit up. He said that he could not get up because he is ill. I requested him to sleep on the upper berth and we helped him by keeping all his belongings on the top and sat on our seats. However, it was difficult for us at times, but there was nothing to be done. The train reached New Jalpaiguri station around 6pm. Retiring room was booked from eight o'clock. The person who occupied the room left after a while. The sweeper came and cleaned the room. We also took permission and got the room by seven o'clock. There is a canteen there for food. We had tea and bread and rested for a while. We took dinner at eight o'clock and sleep. "+
"Read More..."+
"
"+
"পেজ মেনুতে যান",
njpribdibengali : "নিউ জলপাইগুড়ি-রিবদিঃ-২১ মার্চঃ-নিউ জলপাইগুড়ি-রিবদিঃ-বাইচুং-এর ট্যাক্সি বুক করা ছিল। আগের বারে মানে ভার্সে ট্রেকের সময় বাইচুং-এর ট্যাক্সি নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরেছিলাম। এবারেও বুক করেছি। ভাড়া নেবে ৪,৫০০ টাকা। ওদিকে গিরমি শেরপার হোমস্টে বলাই আছে। তাই ঘর ও পরিবহণের কোন অসুবিধা নেই। অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে নদী, পাহাড়, জঙ্গল, ছোট ছোট ছবির মতো পটে আঁকা গ্রাম, গ্রামের মানুষজনের কৌতূহলী দৃষ্টি, ও অপূর্ব সুন্দর রডোডেনড্রন ফুলের বাগানের ভেতর দিয়ে যেতে যেতে বিকেল চারটেয় পৌঁছলাম রিবদি। মাঝে অবশ্য কয়েক জায়গায় ফটো হল্ট, এক জায়গায় চা-হল্ট ও এক জায়গায় লাঞ্চ হল্ট ছিল। রিবদিতে পৌঁছেই বাকরুদ্ধ। এমনিতেই পাহাড়ের কোলে অবস্থিত জায়গাটা বর্ণনাতীত, তার ওপর সেজে আছে নানা রঙের রডোডেনড্রন ফুলের মাধুর্যে। আমদের ট্রেক করার উদ্দেশ্য ফুল দেখা ও ছবি তোলা। আমরা এখানে আরও একদিন থাকব, তাই তাড়াহুড়ো নেই। আকাশ মেঘলা, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। বেশ ঠাণ্ডা। আমরা ম্যাগি ও চা দিয়ে টিফিন করে নিলাম আর শুরু হল বৃষ্টি। ঘরের মধ্যে থেকে বৃষ্টি দেখতে আমার খুব ভাল লাগে, তা সে শহরেই হোক আর পাহাড়ে। রাত নামলো আর আমরাও ডিনার করে গুড নাইট। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
njpribdienglish : "New Jalpaiguri-Ribdi:-21 March:-I woke up at 3am on 20 March 2023 and got fresh. After waiting for a while, I went out in search of a rickshaw or Toto. We will go to Balikhal Auto Stand. But not finding any rickshaw nearby, I went to Kanthal Bagan market. I found a rickshaw there, but the fare was double. Our rickshaw puller Suresh asks for rupees 60, but this rickshaw puller wanted Rupees 120. I bargained for Rupees 100 and went towards Balikhal auto stand. From there I took an Auto Rikshaw for Rupees fifty to Dakshineswar railway station. The timing of our train Kanchenjunga Express is around seven am. Still forty minutes left. The train arrived on time. In the train, I saw someone lying on our seat. When we asked to sit up. He said that he could not get up because he is ill. I requested him to sleep on the upper berth and we helped him by keeping all his belongings on the top and sat on our seats. However, it was difficult for us at times, but there was nothing to be done. The train reached New Jalpaiguri station around 6pm. Retiring room was booked from eight o'clock. The person who occupied the room left after a while. The sweeper came and cleaned the room. We also took permission and got the room by seven o'clock. There is a canteen there for food. We had tea and bread and rested for a while. We took dinner at eight o'clock and sleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonjpribdi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
stayribdibengali : "রিবদি পর্যবেক্ষণঃ-২২ মার্চঃ-রিবদি পর্যবেক্ষণঃ-আজ আমরা শুধু রিবদি ঘুরবো। রিবদি খুবই সুন্দর জায়গা যেখানে পাওয়া যায় বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ জল, তাজা শাকসবজি আর সবচেয়ে সুন্দর সেখানকার মানুষজন। এখানকার মানুষজন সবাই শেরপা, বিভিন্ন সামাজিক শ্রেণীর হলেও কিন্তু শেরপারা হল রিবদির প্রকৃত গ্রামবাসী ও এখানকার পরিবেশকে এরাই রক্ষা করে। এখানে বিভিন্ন বর্ণের রডোডেনড্রন ফুল, বিভিন্ন পাখি ও ভালুক, চিতা সহ রেডপান্ডা ও বিভিন্ন জীবজন্তুর দেখা মেলে। শীতকালে রিবদি অত্যন্ত ঠাণ্ডা হয়ে যায় এমনকি বরফও পড়ে। সিকিম বিখ্যাত তার বন, উপত্যকা, পান্না সবুজ পাহাড়ি ঢালে ছবির মতো সুন্দর সুন্দর গ্রাম ও অ্যডভেঞ্চারের জন্যে। এখান থেকেই শুরু হয় বিভিন্ন অফবিট ভ্রমণ, ট্রেকিং ও মনোমোহিনী অ্যাডভেঞ্চারের রাস্তা। পশ্চিম সিকিমের এই অঞ্চল পশ্চিমবঙ্গ লাগোয়া ও মাত্র ছ কিলোমিটার দূরেই রয়েছে আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোর্কে। সকালবেলা জলখাবার খেয়ে বেরলাম রিবদি সফরে। আগের বারে রিবদি মনাস্ট্রি ঘুরে নিয়েছি তাই আর ওদিকে গেলাম না। ঠিক তার বিপরীতে গেলাম চোর্তেন ঘেরা, রডোডেনড্রন পরিহিত গ্রাম রিবদি ঘুরতে। বিভিন্ন বর্ণের রডোডেনড্রন ছাড়াও নানা রকমের ফুল ফুটে আছে। বেলা দুটো নাগাদ ফিরে এলাম লাঞ্চের জন্যে। আবার বিকেল চারটেয় বেরলাম প্রকৃতির অনবদ্য রং, রূপ, রসের স্বাদ নিতে, কিন্তু প্রকৃতি বিমুখ। বৃষ্টি এলো ঝেঁপে। চলল প্রায় সন্ধে অব্দি। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
stayribdienglish : "Ribdi observation:-22 March:-Today we will only visit Ribdi. Ribdi is a very beautiful place with clean air, clean water, fresh vegetables, and the nicest people. The people here are all Sherpas, though of different social classes, but the Sherpas are the real villagers of Ribdi and they are the ones who protect the environment here. Rhododendron flowers of various colours, various birds and bears, red pandas including cheetahs and various animals can be seen here. In winter Ribdi becomes extremely cold and even snows. Sikkim is famous for its forests, valleys, emerald green hillsides with picture-perfect villages and adventures. Various offbeat tours, trekking and enchanting adventure routes start from here. This region of West Sikkim borders West Bengal and is only six kilometers away from our next destination Gorkeyy. After breakfast in the morning, we went on a visit to Ribdi. We have visited Ribdi Monastery before, so we did not go there again. Just opposite, we went to visit the chorten-encircled, rhododendron-clad village of Ribdi. Apart from rhododendrons of various colours, there are various kinds of flowers in bloom. We came back around two o'clock for lunch. We went out again at four o'clock in the afternoon to taste the incomparable colours, beauty and flavour of nature, but nature turned away. The rain came in torrents. It lasted almost until the evening. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photostayribdi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ribdigorkeybengali : "রিবদি-গোর্কেঃ-২৩ মার্চঃ-আজ আমাদের ট্রেক শুরু। আজ আমরা যাব গোর্কে। আগে যখন বাচ্চাদের নিয়ে ট্রেকিং প্রোগ্রামে আসতাম তখন আমরা গোর্কে অনেকবার গেছি। তবে তা ফালুট থেকে, রিবদি থেকে রুটটা আমাদের কাছে নতুন। আমরা পাথারে নামে একটা জায়গা অব্দি গাড়িতে যাব। দূরত্ব দু কিলোমিটার। তবে গাড়িভাড়া চারশো টাকা। আমরা বাইচুংকে বললাম পৌঁছে দিতে। সকাল সাড়ে আটটায় শুরু হল চলা। গুরমে শেরপার পরিবারকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম। গুরমে শেরপা নিজেই আমাদের পোর্টার কাম গাইড। ও এসব কাজ করে না। পয়সার লোভে করছে এটা বুঝতে পারলাম পরে। গুরমে সাতশো টাকা দিনপ্রতি নেবে শ্রীখোলা অব্দি। আমাদের প্রোগ্রাম তিন দিনের। তাই ২,১০০ টাকায় রফা করে ফেললাম। শুরুতেই বলে স্যাকটা খুব ভারি। অথচ এই স্যাকের ওজন খুব বেশি হলে ১৫ থেকে ১৭ কেজি। আমার ক্যামেরার ব্যাগের ওজনই প্রায় ১২ কেজি। যাই হোক গাঁই গুঁই করতে করতে চলল। অসাধারণ সুন্দর রাস্তা আর স্থানে স্থানে রডোডেনড্রনের ছোঁয়া। অপূর্ব লাগছে। রাস্তা মোটামুটি সমতল বা উৎরাই। আগের দিন ভারি বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় কোথাও কোথাও জল জমে আছে। তবে বেশিরভাগ রাস্তাই শুকনো। আমরা একটা গ্রামের কাছে এলাম, কিন্তু কোন লোকজন দেখতে পেলাম না। হয়তো কাজে গেছে। এবার ঢুকলাম ঘন জঙ্গলে। চতুর্দিকে বিভিন্ন পাখির ডাক, নানা রকমের ফুল ও তার গন্ধ মন মাতিয়ে দিচ্ছে। মাঝে মাঝেই ক্যামেরার শাটারের ঝংকার শোনা যাচ্ছে। যেন কোনও কিছু বাদ না যায়। এককথায় প্রকৃতির এই মনোমোহিনী দৃশ্যে আমরা মুগ্ধ। স্থানীয় লোকজনও যাতায়াত করছে। তাদের সাথেও দু একটা কথা হচ্ছে। মাঝে মাঝে তাদের ছবিও তুলছি। এই করতে করতে চলে এলাম গোর্কে খোলার কাছে। প্রচণ্ড গর্জন করতে করতে চলেছে গোর্কে খোলা। আমরাও বেশ কিছু ছবি ক্যামেরাবন্দী করলাম। তবে রডোডেনড্রন আমাদের সর্বক্ষণের সঙ্গী। সারা পাহাড়ে প্রচুর ফুল ফুটে আছে। একটা ঘোড়া মাল নিয়ে চলে গেল ওপরের দিকে। ঘোড়ার মালিকের সঙ্গে কুশল বিনিময় করে আবার চলা। এখান থেকে গোর্কে গ্রাম দেখা যায়। অপূর্ব গ্রাম। যেন পটে আঁকা এক ছবি। বয়স সত্তর ছুঁই ছুঁই হলেও যেন শিশুর মতো চঞ্চল হয়ে উঠেছি। ভয় হচ্ছে যদি আকাশ মেঘে ঢেকে যায়, যদি বৃষ্টি শুরু হয় ইত্যাদি। গোর্কে খোলার ওপর ব্রিজ দিয়ে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে। ওপর থেকে ছবি তুলতে গিয়ে পিছলে পড়লাম। ভাগ্য ভাল যে ক্যামেরার কিছু হয়নি। গুরমে শেরপা আগেই চলে গেছে। তাই বুঝতে পারছি না কি করব। কাছেই ছিল ফরেস্ট গার্ড। সে আমাদের এন্ট্রি ফি বাবদ একদিনের জন্যে ২২০ টাকা নিলো। এটা সিঙ্গালিলা ন্যাশানাল পার্কে ঢোকার ফি। এদিকে গোর্কে ছাড়া রাম্মাম বা শ্রীখোলায় এই ফি লাগেনা। আমরা এগুতে লাগলাম সরকারি বাংলোর দিকে। এখন অনেক বাংলো হয়ে গেছে। আগে একটাই ছিল। প্রায় সরকারি বাংলোর পাশেই তৈরি হয়েছে লালিগুরাস হোমস্টে। থাকা খাওয়া সমেত ভাড়া ১০০০ টাকা দিনপ্রতি ও জনপ্রতি। গুরমে শেরপা এখানেই বসে ছিল। খাওয়া দাওয়ার পর বলে ও আর যাবে না। আর বিভিন্ন রকমের পরস্পরবিরোধী যুক্তি দিতে শুরু করলো। যাই হোক ওকে সাতশো টাকা দিয়ে বিদায় করলাম। অন্য একজন স্থানীয় ছেলে নিমা শেরপাকে নিলাম পরবর্তী দুদিনের জন্যে ৯০০ টাকা দিনপ্রতি এই শর্তে। গোর্কের সেরা প্রাকৃতিক বিস্ময় হচ্ছে ঘন পাইন বন এবং এর মধ্য দিয়ে বয়ে চলা ছোট্ট নদী গোর্কে খোলা। সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা চিহ্নিত করে এই গোর্কে খোলা। এই গ্রামে আনুমানিক ৩০টা পরিবার বাস করে এবং তারা বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। তবে গ্রামের কিছু লোক হোমস্টে চালানোর একটা ধারণা নিয়ে ব্যবসা শুরু করেছেন যা পর্যটকদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমৃদ্ধ হচ্ছে। গোর্কে দার্জিলিং পাহাড়ের সবচেয়ে কম শোনা ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে একটা এবং এটা ঘন পাইন বন এবং মাঝখানে দিয়ে প্রবাহিত হওয়া ছোট্ট এক নদী দিয়ে পরিবেষ্টিত উপত্যকা। এখানকার মানুষজন খুবই বন্ধুত্বপূর্ণ এবং তারা পর্যটকদের খুব সম্মানের সাথে স্বাগত জানায়। প্রকৃতি মাতার কোলে একাকী কিছু সময় কাটাতে চাইলে, গোর্কের নাম লিস্টের প্রথমের দিকেই থাকবে। হঠাৎ দেখি একগাদা ছেলে মেয়ে এসে হাজির এই বাংলোয়। তারা পরের দিন, একই দিনে ফালুট যাবে ও আসবে। আমি বললাম একদিন ওখানে থেকে যাও। ওরা বলল এন্ট্রি ফি লাগবে তাই একই দিনে যাওয়া-আসা। সরকারি বাংলোটা পড়ে আছে তার অভিমান নিয়ে। কেউ থাকে না ওই বাংলোয়। শুধুমাত্র বড় টিম এলে বুক করে আসে। বৃষ্টি এলো আর আমরাও ঘরবন্দী হয়ে গেলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ribdigorkeyenglish : "Ribdi-Gorkey:-23 March:-Today our trek begins. Today we will go to Gorkey. We have been to Gorkey many times before when we used to come for trekking program with kids. But the route was from Falut, Ribdi to Gorkey is new to us. We will drive to a place called Pathare. The distance is two kilometers. But the car fare is four hundred rupees. We asked Baichung to deliver. The walk started at 8:30 in the morning. Bidding farewell to Gurmey Sherpa family. Gurmey Sherpa himself is our porter-cum-guide. He does not do these things. I realized later that he was doing it for money only. Gurmey will take seven hundred rupees per day Up to Shrikhola. Our program is for three days. So, I finalize it for 2,100 rupees. In the beginning he told, the sack is very heavy. But the sack weights 15 to 17 kg. My camera bag weighs around 12 kg. Anyway, Gurmey continued to hum. The road is amazingly beautiful and there are touches of rhododendrons at places that looks wonderful. The road is fairly flat or down. It had rained heavily in the previous day, so there was water on the road. But most of the roads are dry. We came near a village, but saw no people. Maybe they got out for work. Now we entered the dense forest. The songs of different birds, different types of flowers and their smell are mind blowing. Sometimes sound of the shutter of the camera is heard. So that nothing is left out. In short, We are fascinated by this beautiful scene of the nature. Local people are also travelling. We also talk with them and take picture. While doing this, I came to the opening of Gorkey Valley. The gorge is about to open with a loud roar. We also took several pictures. But rhododendron is our constant companion. There are many flowers blooming all over the hill. A horse went up with the goods. Bade good bye with the owner of the horse and walk again. Gorkey village can be seen from here. Beautiful village. Looks like a picture drawn on canvas. Even though I am approaching seventy years, I became as restless as a child. Fear is that, if the sky is covered with clouds, if it starts raining etc. I entered West Bengal through the bridge over the Gorkey Khola. I slipped while taking pictures from above. Luckily nothing happened to the camera. Gurmey Sherpa has already left. So, we don't know what to do. The forest guard was nearby. He took rupees 220 for one day as our entry fee. This is the entrance fee to Singalila National Park. Except Gorkey, this fee is not charged in Rammam or Srikhola. We started moving towards the government bungalow. Now there are many ne bungalows built. There was only one before. Laliguras Homestay has been built almost next to the government bungalow. Rupees 1000 per day per person including accommodation and food. Gurmey Sherpa was sitting here. After eating, he said he would not go further. And started giving various contradictory arguments. Anyway, we sent him off with seven hundred rupees. we hired another local boy Nima Sherpa for the next two days for Rupees 900 per day. Gorkey's best natural wonder is the dense pine forest and the small river that flows through Gorkey. This gorge marks the border between Sikkim and West Bengal. Approximately 30 families live in this village and they are mostly dependent on agriculture. But some villagers have started a business with an idea of running home stays which is flourishing as the number of tourists increases.Gorkey is one of the least heard travel destinations in the Darjeeling hills and is a valley surrounded by thick pine forests and a small river running through the middle. The people here are very friendly and they welcome tourists with great respect. When it comes to spending some time alone in the lap of Mother Nature, Gorkey's name will be at the top of the list. Suddenly we saw a bunch of boys and girls came to this bungalow. Next morning, they will go to Phalut and come back on the same day. We told them to stay there for one day. They said entry fee will be required, so going and coming back on the same day. The government bungalow is lying with its huff. No one lives in that bungalow. Only big teams come and book. The rain came and we were also confined to the house. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoribdigorkey :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
gorkeyrammambengali : "গোর্কে-রাম্মামঃ-২৪ মার্চঃ-আজ আমাদের ট্রেক রাম্মাম গ্রাম অব্দি। সকাল আটটায় নিমা শেরপা এল। ব্রেকফাস্ট করে আমরা তিনজনে মিলে বেরলাম রাম্মাম গ্রামের দিকে। প্রথমেই এক বিশাল চড়াই। দু কিলেমিটার চড়াই ভাঙতে ভাঙতে প্রচুর ফুলের দেখা পেলাম। আর জঙ্গলের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা। কখনও কখনও রাস্তা জঙ্গলের মধ্যে ডুবে গেছে। নিমা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি আর নিমার কাঁধে মালের বোঝা তবে নিমা কখনই ওজন বা অন্য কিছু নিয়ে কিছু বলেনি। আস্তে আস্তে চলে এলাম সামানদিন নামে এক গ্রামে। সামানদিনকে বলা হয় ‘হারিয়ে যাওয়া উপত্যকা’ ও দার্জিলিং জেলার অন্যতম বিখ্যাত অফ বিট গন্তব্যস্থল। ৭,৫৪৫ ফুট উচ্চতায় অবস্থিত প্রত্যন্ত সামাদিন গ্রামের উত্তরে রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং পূর্বে ভার্সে বন্যপ্রাণী অভয়ারণ্য। সামানদিন সমৃদ্ধ জীববৈচিত্র্যের অধিকারী এবং স্থানীয় ও আঞ্চলিক তাৎপর্যের বিস্তৃত পরিসরে ইকোসিস্টেম পরিষেবা প্রদান করে। গ্রামটা, বিখ্যাত সিঙ্গালিলা রিজ ট্রেকের রুটে অবস্থিত হওয়ায়, প্রতি বছর প্রচুর সংখ্যক ট্রেকার সামানদিনে আসে। এই উপত্যকা সম্পর্কিত একটি খুব মজার গল্প রয়েছে। কিংবদন্তি অনুসারে, বহু বছর আগে একজন লেপচা শিকারী, শিকারের জায়গার নিয়ন্ত্রণের জন্যে কিংবদন্তি হিমালয়ান ইয়েতির এর সাথে লড়াই করেছিল। কিন্তু উভয়ের সমান শক্তির কারণে লড়াইয়ে কোন সিদ্ধান্ত হয়নি ও শেষকালে একটা সমঝোতা হয়েছিল। শান্ত বনে, লেপচা শিকারী এবং ইয়েতির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে একটা বিশাল পাথর স্থাপন করা হয়েছিল। সামানদিনে আমরা অনেক ছবি তুললাম ও পুরো গ্রামটা ঘুরে জঙ্গলের রাস্তায় এলাম। দুটো খুব সুন্দর শিশুকে দুটো করে চকলেট দেওয়াতে তারা খুব খুশি ও যত খুশি ছবি তোলার অনুমতি দিয়ে দিল। ওরা স্কুলে যাচ্ছিল তাই স্কুল ড্রেস পরে ছিল। আমরা অপূর্ব গ্রামের প্যানোরামিক ছবি তুলে ঢুকে গেলাম রাম্মামের গভীর জঙ্গলে। রাস্তা হয় সমতল বা উৎরাই। গভীর জঙ্গলে রয়েছে নানা ধরণের জন্তু জানোয়ার ও প্রচুর পরিমাণ জরিবুটি। পাইন, ফার ও আরো অনেক রকমের মহীরুহ পুরো এলাকাটা ঘিরে রেখেছে। মাঝে মাঝে বড় বড় গাছ ভেঙে পড়ে রাস্তা আটকে দিয়েছে। রাস্তায় কিছু ঘোড়া চলাচল করে আর তারা চলে গেলে নিস্তব্দ বনাঞ্চলে থেকে যায় শুধু ঝিঁ ঝিঁ পোকার শব্দ। মাঝে মাঝে কিছু জন্তু জানোয়ারের ডাক ও অজানা পাখির ডাকও শোনা যায়। আমরা সবাই এই জঙ্গলী রাস্তায় একসঙ্গে চলেছি। মাঝে মাঝে ভয়ও করছে। একটা ব্রীজের কাছে নেমে এলাম। দেখি নদীতে কয়েকজন কিছু একটা করছে। নিমা বলল চলে আসতে। এবার শুরু হল চড়াই। এই চড়াইটা শেষ হবে রাম্মাম গ্রামে গিয়ে। এক জায়গায় দেখি রাস্তা পুরো ভেঙ্গে গেছে। নিমা গাছের শেকড় ধরে উঠতে বলল। বেশ কষ্টকর ও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ এই ভাঙ্গা এলাকা অনেক নীচের জঙ্গলে গিয়ে শেষ হয়েছে। আমরা সবাই খুব আস্তে আস্তে ও সতর্কভাবে ওপরে উঠে মূল রাস্তাটাই ধরলাম। একটু বিশ্রাম নিয়ে আমাদের সাথে খাকা ড্রাই ফ্রুট দিয়ে একটু জলখাবার খেয়ে নিলাম। পথচলতি লোকেদেরও অল্প করে দিলাম। আবার চলা শুরু। বেলা একটা নাগাদ পৌঁছলাম রাম্মামের হোমস্টেতে। হোমস্টেটা খুব ভাল না হলেও আমাদের চলে যায়। মালিকের নাম ধ্রুব মঙ্গার। আমাদের জন্যে খুব যত্ন করে গরম খাবার তৈরি করে দিল। আমরা লাঞ্চ করে এধার ওধার ঘুরতে লাগলাম। আবার শুরু হল বৃষ্টি আর তা চলল রাত অব্দি। আমাদের ঘরে ওনারা খাবার দিয়ে গেলেন। সঙ্গে গরম জল ও মিনারাল ওয়াটার। আমরা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। এই হোমস্টেতে গোটা পাঁচেক ঘর আছে কিন্তু আজ শুধু আমরাই। নতুন একটা হোমস্টে তৈরি হচ্ছে তবে তা এখনও চালু হয়নি। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gorkeyrammamenglish : "Gorkey-Rammam:-24 March:-Today our trek will be till Rammam village. Nima Sherpa came at eight in the morning. After breakfast we three went out towards Rammam village. First a huge uphill. After two kilometres uphill, we saw lot of flowers and a beautiful road through the forest. Sometimes the road plunges into the forest. Nima is walking with us. We are going slowly and the load is on Nima's shoulder but Nima never said anything about weight. we slowly came to a village called Samandin. Samandin is called the 'Lost Valley' and is one of the most famous off-beat destinations in Darjeeling district. Singalila National Park lies to the north of the remote village of Samadin at an altitude of 7,545 feet and Varse Wildlife Sanctuary to the east. Samandin possesses rich biodiversity and provides a wide range of ecosystem services of local and regional significance. The village, being located on the route of the famous Singalila Ridge Trek, attracts a large number of trekkers to Samandin every year. There is a very interesting story related to this valley. According to legend, many years ago a Lepcha hunter fought the legendary Himalayan Yeti for control of the hunting ground. But due to the equal strength of both, the fight was inconclusive and eventually a compromise was reached. In the quiet forest, a huge stone was placed to symbolize the friendship between the Lepcha hunter and the Yeti. On Samandin we took many pictures and went around the whole village and came to the forest road. We met two very cute children on the way. We gave two chocolates to both and they allowed us to take as many pictures as we want. They were going to school so they were wearing school dress. We took panoramic pictures of this beautiful village and entered the deep forest of Rammam. The road is either flat or down. The deep forest has a variety of animals and a large number of plants. Pines, firs and many other types of trees surround the entire area. Sometimes big trees fell and blocked the road. A few horses move along the road and when they are gone, only the rustle of rustling remains in the silent forest. Sometimes the calls of some animals and the calls of unknown birds are also heard. We all walk this wild road together. Sometimes it was scary. We came down to a bridge. we see some people doing something in the river. Nima said to come forward. Now the uphill has started. This climb will end at Rammam village. At one place, the road is completely broken. Nima asked to get up by the roots of the tree. It was very difficult and quite risky. Because this broken area ends up in the lower forest. We all climbed up very slowly and cautiously and took the main road. After some rest we had some snacks with dry fruits. We also distributed to the passer-by. We started walking again. We reached Rammam's homestay at around one o'clock. Homestay is not very good but its ok for us. The owner's name is Dhruv Monger. He prepared hot food for us with great care. We had lunch and started wandering here and there. It started raining again and it continued till night. They served food to our room with hot water and mineral water. We ate and fell asleep. There are five rooms in this homestay but today we are the only one staying here. A new homestay is under construction but not yet to be operational. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogorkeyrammam :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
rammamsrikholabengali : "রাম্মাম-শ্রীখোলাঃ-২৫ মার্চঃ-আজ আমরা যাব শ্রীখোলা। রাম্মাম থেকে শ্রীখোলার রাস্তায় গাড়ি চলে। তবে আমরা এখানকার গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্যে রাস্তা দিয়েই চলা শুরু করলাম। নিমা কাঁধের ব্যাগটা গাড়িতে চাপিয়ে দিল। আর আমার ট্রাইপডটা নিজে নিয়ে নিলো। রাম্মামের খাবার হোটেল ও স্কুলের মাঠ পেরিয়ে আমরা চলতে লাগলাম এবড়ো খেবড়ো রাস্তা ধরে আর উপভোগ করতে লাগলাম নিষ্কলুষ প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। মাঝে মাঝেই পড়ছে ছোট ছোট গ্রাম আর ঝরণা। পথিমধ্যে দেখা হওয়া প্রত্যেক শিশুকে চকলেট দিয়ে ফটো তোলবার অনুমতি নিয়ে নিতাম। রাস্তার প্রত্যেকটা বাঁক নিয়ে আসছিল সিনেমার মতন নতুন নতুন দৃশ্যপট। এভাবে চলতে চলতে পৌঁছে গেলাম কোলেন গ্রামে। কোলেন গ্রাম পেরিয়ে রাস্তা জঙ্গলে ঢুকে পড়ল। এই জায়গাটা একটু জংলী। তাই ঝিঁঝিঁ পোকা ও অন্যান্য পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল। বিশেষত নজরকাড়া ঘণ্টা বাজানো পোকার শব্দ। কিছু পাখির ডাকও শোনা যাচ্ছিল। এক সুন্দর রোমাঞ্চকর অনুভব। মাঝে মাঝে গ্রামের মানুষজন কাঠ বয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ বিভিন্ন কাজে নীচে বা ওপরে যাচ্ছে। বেলা প্রায় বারোটা বাজে। একটু খাবার জন্যে একটা চেয়ারে বসলাম। দারুণ সুন্দর জায়গাটা। চেয়ারগুলো পর্যটন দপ্তর বসিয়েছে ট্রেকারদের বিশ্রাম নেবার জন্যে। কাছে দুটো বাচ্চা ছেলেমেয়ে বসেছিল। তাদেরও কিছু খাবার দিলাম। আস্তে আস্তে পৌঁছে গেলাম ডেরেগাঁও গ্রামে। গোটা পাঁচেক ঘরে কিছু শিশু খেলা করছিল। বড়ির বড় কাউকে দেখতে পেলাম না। হয়ত কাজে গেছে। সেখান থেকে কিছুটা গিয়ে ডেরেগাঁওয়ের মতই আর একটা গ্রামে পৌঁছলাম। এখানে রয়েছে চওড়া উপত্যকা, যার একদিকে পাহাড়ের ঢাল আর অন্যদিকে গভীর জঙ্গল। এক মনকাড়া পরিবেশ। এই উপত্যকার পাশেই নির্মিত হয়েছে ছবির ফ্রেমের মতো সুরম্য কাঠের কটেজ। ফুল দিয়ে সাজানো কটেজগুলো নানা রঙের পেন্ট দিয়ে রং করা হয়েছে। ফলে দেখতে খুব ভাল লাগছে আর পারিপার্শ্বিকতার নিরিখে খুব ফটোজিনিক হয়ে গেছে। চলতে চলতে দেখতে ওপর থেকে দেখতে পেলাম শ্রীখোলার ব্রিজ। তবে তা প্রায় দু কিলোমিটার দূরে। শুরু হল পাকা রাস্তা। সুন্দর পাকা রাস্তা দিয়ে হাঁটতে মন চাইছে না, কিন্তু আবার চতুর্দিকের দৃশ্যও মনোরম বিশেষত শ্রীখোলা। আমার মনের প্রাণের জায়গা। আমি শ্রীখোলার প্রেমে পড়ে গেছি সেদিন থেকে, যেদিন তাকে প্রথম দেখেছি। আমরা শ্রীখোলার রেড পাণ্ডা হোমস্টেতে গিয়ে উঠলাম। ইতিমধ্যে আমাদের স্যাকটা এসে গেছে ও নিমা তা হোমস্টেতে রেখে দিয়েছে। নিমা ফিরে যাবে গোর্কে। রাম্মাম অব্দি গাড়িতে গেলেও তারপর জন্তু জানোয়ার সমৃদ্ধ বিশাল জঙ্গল পড়বে। নিমাকে দু হাজার টাকা আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে ওর শুভকামনা করে বিদায় দিলাম। এই দুদিনের মধ্যে নিমা আমাদের মন কেড়ে নিয়েছে। একটু ফাঁকা লাগছে। হোমস্টের মালিকের নাম রিঙ্কু দাশগুপ্ত। উনি ও ওনার স্ত্রী হোমস্টেটা প্রায় তের বছর ধরে চালাচ্ছেন। এখানেও সরকারী বাংলো অবহেলায় পড়ে আছে, অথচ এটাই আমাদের স্বপ্নের আবাসস্থল ছিল। ঠিক শ্রীখোলার গা থেকে উঠে গেছে এই বাংলো। হোমস্টেতে আমাদের খুব যত্ন করলেন ও ভাল ভাল খাবার খাওয়ালেন। বিকেলে আমি চললাম প্রেমিকার সাথে গল্প করতে আর ছবি তুলতে। আজ প্রেমিকার চেহারা মলিন। অত্যাচারের ছাপ স্পষ্ট। কাছেই ব্রিজ তৈরি হচ্ছে। সেখানে পাথরের প্রয়োজনে শ্রীখোলার বহু পাথর ভেঙ্গে নিয়েছে। পুরো সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। আমার খুব রাগ হল এই আধুনিকতার ওপর। প্রায় ২৫ বছর আগে এখানকার সবথেকে উঁচু পাথরের ওপর আমার ছেলে রাজু উঠেছিল একটা বাজি ধরে। যদিও সেই বাজি যে ধরেছিল সে আজও তা পূরণ করেনি। যাই হোক কিছু ছবি, ভিডিও তুলে ভারাক্রান্ত হৃদয়ে শুধুমাত্র কিছু পুরনো স্মৃতি সম্পদ করে হোমস্টেতে ফিরে এলাম। তবে প্রেমিকাকে কথা দিয়েছি যে আবার আসব। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rammamsrikholaenglish : "Rammam-Srikhola:-25 March:-Today we will go to Srikhola. Cars ply from Rammam to Srikhola. But we started walking along the road to enjoy the beauty of the villages here. Nima put the Ruck sack in the car and took my tripod himself. Passing Rammam's hotel and school grounds, we continued along the bumpy roads and enjoyed the extraordinary beauty of pristine nature. Sometimes small villages and springs are in sight. Every child we met along the way was given chocolates and asked for permission to take photos. Every turn of the road brought a new scene like a movie. In this way, we reached Kolen village. Passing the village of Kolen, the road entered the forest. This place is a bit wild. So, the sound of beetles and other insects was heard. Especially mind catching sound of insects like ringing bell. Some birds chirpings were also heard. A beautiful thrilling feeling. Sometimes village people are carrying wood. Some are going down or up for different jobs. It's almost twelve o'clock. We sat on a chair for some food. The Place was Very beautiful. Chairs are placed by the tourism departmen for trekkers to take rest. Two children were sitting nearby. We also offer them some food. We slowly reached Deregaon village. There are only five-six country house and some children were playing. We didn't see anyone adult there. Maybe they left for some work. From there we reached another village like Deregaon. There are wide valleys with mountain slopes on one side and deep forests on the other. A mind-blowing atmosphere. Picturesque wooden cottages are built next to this valley and looks like a picture in the frame. The cottages decorated with flowers are painted with different colors. The result looks great and is very photogenic in the milieus of surroundings. As we were walking, we saw Sri Khola Bridge from above. But it is about two kilometers away. The paved road began. We didn’t wish to walk on the beautiful paved road, but the scenery around is also beautiful especially Srikhola. It is the place of my heart. I fell in love with Srikhola from the very day I first saw her. We went to Red Panda Homestay in Srikhola. Already our sack has arrived and Nima left it at the homestay. Nima will go back to Gorakey. He will go to Rammam by car but then walk along the huge forest full of animals. We psid two thousand rupees and give some dry fruits to Nima and wished her good luck. Nima stole our hearts in these two days. Feels a little empty. The owner of the homestay is Rinku Dasgupta. He and his wife have been running the homestead for about thirteen years. Here too the government bungalow is lying in neglect, but this was our dream abode. This bungalow is right above Srikhola. They took good care of us in the homestay and fed us good food. In the afternoon, I went to chat with my girlfriend and take pictures. Today the lover's face is gloomy. The impression of torture is clearly visible. A bridge is being built nearby. For the need of stone there, many boulders of Srikhola has smashed and ruined the whole beauty. I am very angry with this modernity. About 25 years ago, my son Raju climbed the highest rock here on a stake. However, the person who made that bet has not fulfilled it even today. Anyway, after taking some pictures and videos, I returned to the homestay with a heavy heart and only some old memories are prominent. But I promised my girlfriend that I will come again to meet you. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
রসার দি নয়:-২০২২ সালের আগস্ট মাসের ৩ তারিখে আমি আর রাজু চললাম সাতাদু পাস ট্রেকিং-এ। রাজু অফিস থেকে ফিরে গাড়ি নিয়ে চললাম মনথ্রু হয়ে হাট ডে খা অব্দি। দারুণ সুন্দর সবুজ পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চলেছে। মাঝে মাঝে জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লেক জেনেভা ও তার দুপাড়ের সৌন্দর্য। পুরো রাস্তাটাই মূলত চড়াই। নীল আকাশ, সবুজ জঙ্গল, নীল জলের লেক আর তার মধ্যে বুটিকের মতো ফুটে থাকা ছোট ছোট ঘরবাড়ি যেন ঝুলন সাজিয়ে বসে আছে। প্রকৃতি যেন মুক্তহস্তে তার সব রূপ ঢেলে দিয়েছে এই সুইজারল্যান্ডে। এখানে যা দেখি তাই যেন ভাল লাগে। আমাদের ট্রেকে আর এক সঙ্গী আছে। তার নাম লুকা। লুকা আদতে ইটালির মানুষ, সুইজারল্যান্ডে এসেছে চাকরি করতে। আমাদের গাড়ি থামল হাট ডে খাতে। সেখানে লুকা তার গাড়ি নিয়ে এলো। দুটো গাড়ি পার্ক করার পর আমরা চললাম কগ রেল স্টেশনে। রাজু তিনটে টিকিট কেটে নিলো রসার দি নয় অব্দি। স্টেশনটা একটা ঢালের মধ্যে একচিলতে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে ট্রেন এলো। মাত্র দুটো প্যাসেঞ্জার কামরা আর ট্রেনের সামনে একটা মাল রাখার খোলা কোচ। সেখানেই সবাই মালপত্র রেখেছে। ট্রেন নির্দিষ্ট সময়ের পর চলতে শুরু করলো, আর প্রকৃতি তার অবগুণ্ঠন সরিয়ে নিলো। আবহাওয়া আমাদের সাথেই আছে, তাই আস্বাদন করতে লাগলাম প্রকৃতি রং, রূপ রস। এক সময় কগ রেল অনেক টানেল জঙ্গল পাহাড়ের চড়াই ভেঙে পৌঁছে গেল রসার দি নয় রেল স্টেশনে। ছবির মতো স্টেশন আর চতুর্দিকে রয়েছে পাহাড়ের ঘেরাটোপ। রয়েছে একটা সুন্দর হোটেল ও রেস্তরাঁ। একটু ওপরেই রয়েছে রসার দি নয় টপ। এখান থেকে লেক জেনেভার অপূর্ব দৃশ্য দেখা যায় সঙ্গে থাকে সূর্যোদয়ে রঙের খেলা, যা লেকের জলে তৈরি করে ঐন্দ্রজালিক রহস্যে ঘেরা এক উপলব্ধি। আর দেখা যায় আইগার, মঁ ব্লাঁর মতো দৈত্যাকার ম্যসিফের সাথে জেনেভার বিখ্যাত জেট ডিউ ফোয়ারা। আমরা অবশ্য সেসব দেখি পরের সপ্তাহে, যখন ফ্যামিলি ট্রিপ করতে আসি। আমরা তিনজনে নীচের দিকে নামতে শুরু করলাম। আমরা যাব সাতাদু পাসে। সেটা রসার দি নয় থেকে একটু নীচে। পুরো রাস্তাটা নুড়ি পাথরে ভর্তি। আমি প্রিয়ঙ্কার ওয়াকিং স্টিকটা নিয়েছি, আর তাই স্কিড করার থেকে রেহাই পাচ্ছি। রাজু আর লুকা কোন স্টিক নেয়নি। মনিট পঁয়তাল্লিশ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের অভীষ্ট লক্ষে। একটা পরিত্যক্ত বাড়ি আছে। সামনে রয়েছে একটুকরো ঘাসের জমি। ফুট দশেক নীচে সম্ভবত টয়লেট। বাড়ির মালিককে সেলাম জানাই এরকম একটা জায়গা মনোনীত করেছে হোটেল বা থাকার জন্যে। আমরা ঐ ঘাসের জমিতেই তাঁবু ফেললাম। তিনটে তাঁবু পড়ল তিনজনের। পরে অন্য এক টিমও তাদের তাঁবু টাঙালো কিছুটা দূরে। আমরা সবাই মিলে প্রিয়ঙ্কার পাঠানো চা আর স্যান্ডউইচ খেলাম। আস্তে আস্তে পৃথিবীর একচ্ছত্র অধিপতি পশ্চিমদিগন্তে অস্ত গেলেন আর শুরু হলো প্রকৃতির হোলি খেলা। রঙের বাহার আর লেকের জলে তার প্রতিফলন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করলো। আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছি আর সৃষ্টিকর্তাকে কুর্ণিশ করছি। ফটো তোলা শেষ হলো। এবার নামল অন্ধকার। আজ সন্ধেবেলা উঠল কাস্তের মতো একফালি বাঁকা চাঁদ। প্রকৃতির সাথে প্রেয়সী চাঁদের রোমান্স দেখতে দেখতে একসময় প্রকৃতির বুকে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। শুরু হল গ্যালাক্সির ছবি তোলা সাথে রইল লেকে ধারে আলোকিত শহর। কোটি কোটি তারা বিন্দুর মতো ফুটে আছে গাড় নীল নভোমণ্ডলে। কত ক্ষুদ্র আমরা তা বোঝা যায় প্রকৃতির অসীম ব্যাপ্তির মধ্যে। রাত বারোটা নাগাদ আমরা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি একটুকরো কুহেলির চাদর লেকের ওপর কে যেন বিছিয়ে দিয়ে গেছে। লেকের জল তার সাথে লুকোচুরি খেলছে। চা খেয়ে তাঁবু গোছানোর কাজ শুরু হল। লুকা হাঁটাপথে নীচের দিকে হাট ডে খাতে চলে গেল। আমরা তাঁবু গুছিয়ে চড়াই পথে চললাম রসার দি নয় রেল স্টেশনে। রাজু পরের সপ্তাহে এখানেই ফ্যামিলি ট্রিপ করবে বলে একটা রুম বুক করে নিলো। মানে পরের সপ্তাহে আমরা আবার এমন একটা সুন্দর জায়গা আবার দেখতে পাব। ট্রেন সময়মত এলো। আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে এলাম বাড়ি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rocherdenayeenglish : "Rocher De Naye:-On 3rd August, 2022 Raju and me went to Sautodoz Pass trekking. Raju returned from the office and drove to Haut De Caux through Montreux. The car drives through the beautiful green environment. Sometimes the beauty of Lake Geneva and its shores can be seen through the openings in the forest. The whole road is basically uphill. Blue sky, green forest, blue water of the lake and small houses like boutiques set in a manner that looked like a Hindu festival ‘JHULAN’. Nature has ungrudgingly dispensed all its beauty in Switzerland. I like whatever I see here. We have another companion on the trek. His name is Luca. Luca is originally from Italy, and came to Switzerland for earning. Our car stopped at Haut De Caux. Luca also reached there with his car. After parking two cars we walked to Cog railway station. Raju bought three tickets to Rocher De Naye. The station stands on a platform projecting into a slope. After a while, the train came. Only two coaches are there for passengers, and an open baggage coach at the front of the train. Everyone kept their luggage there. The train started moving after schedule stoppage time, and Nature unveiled its beauty. The weather is favouring us, so we started to enjoy the elegance, hues and essence of Nature. Cog Rail reached Rocher De Naye ascending through many tunnels uphill and jungle. The railway station is picturesque and surrounded by hills. There is a nice hotel and restaurant. A little higher is Rocher De Naye Top. From here there is a magnificent view of Lake Geneva, accompanied by the colourcast at sunrise, which creates a sense of magical mystery in the waters of the lake. Also, the giant massifs of the Eiger, Mont Blanc and Geneva's famous Jet d’Eau Fountain can be seen from here. We would, however, see them next week, when we come on a family trip. The three of us started trekking down. We will go to Sautodoz Pass. It is a little below Rocher De Naye. The whole track is filled with gravel. I took Priyanka's walking stick, and thus avoid skidding. Raju and Luka took no stick. After forty-five minutes of walking, we reached our destination. There is an abandoned house. There are some grassy lands aside. Ten feet below the house is probably the toilet. Salute to the owner of the house for nominating such a place for hotel or stay. We pitched our tent on that grassy land. Three tents pitched for three persons. Later another team pitched their tent a little further. We all ate tea and sandwiches sent by Priyanka. Slowly the autocratic monarch of the earth perambulated to the western horizon and astounding dispersion of colour in the Nature began. The stream of colours and its reflection in the water of the lake created a heavenly atmosphere. We all look amazingly and praise the Demiurge. We finished taking photo. Darkness covered the whole area. Today in the evening, the crescent moon rose like a sickle. To witness the romance of the beloved moon with the Nature, the frozen darkness once descended on the bosom of the Nature. We all Started photographing the galaxy and the lighted towns beside lake. Billions of stars dot in the deep blue sky. How insignificant we are can be understood in the vastness of Nature. By midnight we ate and fell asleep. We Woke up with the chirping of birds in the morning. When I got up, I saw that someone had spread a piece of mist sheet over the lake. The lake water is playing hide and seek game with her. After tea, we unpitched our tents. Luca trekked down through the walkway towards Haut De Caux. We packed our tents and headed uphill to Rocher De Naye Railway Station. Raju booked a room as he would have a family trip here next week. It means that next week we will see such a beautiful place again. The train arrived on time. We returned home the same way we came. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
মুখবন্ধঃ-ভাগীরথীর পশ্চিমে এবং টনস নদীর এলাকা হল সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় অঞ্চল, যেখানে স্বর্গারোহিনী ম্যাসিফের স্বর্গারোহিনী চূড়া এবং বান্দরপুঞ্ছ ম্যাসিফের ব্ল্যাক পিক, বান্দরপুঞ্ছ ইত্যাদি রয়েছে। টনস ভ্যালি তার অপার্থিব সৌন্দর্যের জন্যে বিখ্যাত। এখানে ধূমধার কান্দি পাস, বালি পাস, বোরাসু পাস ইত্যাদির মতো আকর্ষণীয় ট্রেক ছাড়াও, একজনকে উপহার দেওয়া যায় ঘন বনের সৌন্দর্য, সবুজ ল্যান্ডস্কেপ, গালচে বিছানো হরিত চারণভূমি, ঘুমন্ত গ্রাম, প্রজ্বলিত ক্রিস্টাল লেক এবং স্বর্গারোহিনী ও বান্দরপুঞ্ছ ম্যাসিফের আদিম গরিমা।ধূমধার কান্দি গিরিপথ ৩১°০৪'২৮''উঃ এবং ৭৯°৩২'৫৩''পূঃ স্থানাঙ্কে এবং ৫,৬১০ মিটার উচ্চতায়, ৫,৬৫৪ মিটার উচ্চতার ডনস পিক এবং ৫,৭৯১ মিটার উচ্চতার ইয়োলে টুথ পর্বতশৃঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটা টনস এবং ভাগীরথী নদীর জল বিভাজিকায় অবস্থান করছে। কয়েক দশক আগে ওসলা, গঙ্গার, ডাটমির ইত্যাদিতে পৌঁছানোর জন্যে, মানুষজন এই গিরিপথটা অতিক্রম করতো, এমনকি তারা বাসপা উপত্যকায় পৌঁছানোর জন্যেও বোরাসু গিরিপথ অতিক্রম করতো। এটা একটা স্থানীয় বিশ্বাস যে, তিব্বতি ডাকাতরা এই পাসটা অতিক্রম করে ভাগীরথী উপত্যকায় লুটপাট শুরু করে, এবং তখন থেকে স্থানীয় মানুষজন গিরিপথটা ব্যবহার করা বন্ধ করে দেয়। এই গিরিপথটা টনস এবং ভাগীরথী উভয় উপত্যকা থেকেই অতিক্রম করা যায়, তবে ভাগীরথী উপত্যকার দিক থেকে অতিক্রম করা অপেক্ষাকৃত সহজ। যেহেতু আমরা মাত্র দুজন সদস্য, আমি এবং আমার স্ত্রী টুলটুল, তাই আমরা ভাগীরথী উপত্যকা থেকে গিরিপথটা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ২৬ আগস্ট ২০০৩, হাওড়া স্টেশন থেকে, দুন এক্সপ্রেসে উঠে আমাদের যাত্রা শুরু আর ২৮ তারিখ সন্ধ্যায় উত্তরকাশী পৌঁছই। উত্তরকাশীতে দু দিন থেকে, ট্রেকের জন্যে প্রয়োজনীয় উপকরণ কেনার পর, আমরা ৩১ আগস্ট বাসে চেপে ঝালার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঝালায় পৌঁছলাম সকাল ১০টায়। ঝালা কম জনবসতির একটা ছোট্ট গ্রাম, আর রয়েছে সাধারণ মানের দু একটা হোটেল। হোটেল না বলে থাকার জায়গা বলাই ভাল। ভাগীরথী নদী আর সবুজ পাহাড়ের ঢাল, এই হচ্ছে এই জায়গার সৌন্দর্য। যদিও গ্রামটাতে বিদ্যুৎ এবং টেলিফোন সংযোগ ছিল, তবে তা কদাচিৎ কাজ করে। সমস্যা থাকলেও জায়গাটা কিন্তু খুবই শান্তিপূর্ণ। আমরা সারা গ্রাম হেঁটে বেড়ালাম, আর স্থানীয় লোকজনের সাথে কথা বলে দিনটা উপভোগ করলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Introduction:-West of Bhagirathi and Tons River area is the most popular and interesting area, with Swargarohini Peak of Swargarohini Massif and Black Peak, Bandarpunch of Bandarpunch Massif, etc. Tons Valley is famous for its unearthly beauty. Apart from fascinating treks like Dhumdhar Kandi Pass, Bali Pass, Borasu Pass, etc., one is gifted here with the beauty of dense forests, verdant landscape, lush green pastures, sleepy villages, sparkling crystal lakes and pristine majesty of Swargarohini and Bandarpunch massifs.Dhumdhar Kandi Pass is located at 31°04'28''N and 79°32'53''E and at an altitude of 5,610 m, between Don's Peak at 5,654 metre and Yellow Tooth at 5,791 metres. It is situated at the watershed of Tons and Bhagirathi rivers. Few decades ago, people used to cross this pass to reach Osla, Gangar, Datmir etc. They even used to cross Borasu pass to reach Baspa Valley. It is a local belief, that Tibetan robbers crossed this pass, and began plundering the Bhagirathi valley, and since then, local people stopped using the pass. This pass can be traversed from both the Tons and Bhagirathi valleys, but is easier to traverse from the Bhagirathi valley side. Since we are only two members, me and my wife Tultul, we decided to cross the pass from Bhagirathi valley. On 26 August 2003, from Howrah station, we boarded Doon Express and started our journey and reached Uttarkashi on 28th evening. After two days at Uttarkashi, and after purchasing the necessary materials for the trek, we started our journey to Jhala by bus on 31st August. We reached Jhala at 10 am. Jhala is a small sparsely populated village, and has two average hotels. It's better to call it a place to stay than a hotel. Bhagirathi river and green hill slopes, this is the beauty of this place. Although the village had electricity and telephone connections, these rarely worked. Besides all these problems, the place is very peaceful. We walked around the village, and enjoyed the day talking to the local people. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodhumdharintro :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
dorangghatubengali : "ঝালা থেকে ডোরাংঘাটুঃ-১ সেপ্টেম্বর ২০০৩, সকাল আটটায় একজন গাইড এবং দুজন মালবাহক নিয়ে শুরু হল আমাদের ট্রেক। গাইডের নাম মেমার সিং আর মালবাহকদের ভারপ্রাপ্ত প্রতিনিধি বচন সিং। দুজনেই ওসলা গ্রামের বাসিন্দা ও দুই ভাই। এই অঞ্চলের পুরো এলাকাটা মেমার সিং এর হাতের তালুর মত পরিচিত, আর বচন সিং হচ্ছে নদী পেরোনোয় একটা বিশেষজ্ঞ। আবহাওয়া ঠিক ছিল, কিন্তু দিগন্ত দেখা যাচ্ছিল না। মৃদুমন্দ বাতাসের হালকা ঠাণ্ডা ছোঁয়া ট্রেকের ক্লান্তি দূর করছিল। একটা স্থানীয় স্কুল পেরিয়ে তারপর কয়েকশো ফুট আরোহণের পর আমরা একটা মন্দিরে পৌঁছলাম। মন্দিরের স্থাপত্য, ওসলার মন্দিরের স্থাপত্যের সাথে অনেকটাই মিলে যায়। ঘণ্টাখানেক পর আমরা ভাগীরথী আর সিয়ান গাডের সঙ্গমে পৌঁছে গেলাম। আমরা স্থানীয় লোকজনের তৈরি একটা কাঠের ব্রিজ ধরে সিয়ান গাড পার হয়ে, ভুজ এবং দেওদার গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে শুরু করি। আশেপাশের চমৎকার দৃশ্য আমাদের এই জঙ্গল ট্রেকের মজাকে আরও সুন্দর করে তুলেছে। আবহাওয়ায় একটা শারদীয়া স্পর্শ লেগেছে। গভীর নীল আকাশে টুকরো টুকরো সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। চার ঘণ্টা হাঁটার পর জঙ্গলে সবুজ গালচে বেছানো ছোট্ট এক জমিতে দুপুরের খাবার খেলাম। পথে সিয়ান গাডের পাশে একটা বরফের জায়গা দেখতে পেলাম। সেপ্টেম্বর মাসে এত কম উচ্চতায় বরফ দেখে খুব অবাক হয়েছিলাম। আমাদের সীমিত জ্ঞানের কারণে আমরা কোনো যুক্তি খুঁজে পাইনি। তবে পিন পার্বতী গিরিপথ পেরিয়ে, নিস্তি থেকে মুদ গ্রামে আসার সময়, পিন নদীর পাশে একই ধরনের বরফের জায়গা দেখতে পেয়েছিলাম। আমরা আবার, ট্রেকিং শুরু করি এবং প্রায় বেলা দুটো নাগাদ ৯,৫০০ ফুট উচ্চতায় ডোরাং ঘাটুতে পৌঁছলাম। সিয়ান গাডের ঠিক পাশে আমাদের তাঁবু লাগানোর জন্যে একটা ছোট্ট সমতল জায়গা পরিষ্কার করা হলো। এদিকে আকাশ মেঘলা হয়ে গেল আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। চলল প্রায় আধ ঘণ্টা ধরে। কিন্তু, আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। আমরা প্রকৃতির সবচেয়ে রোমান্টিক পরিবেশের মধ্যে দিনটা অতিবাহিত করলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
dorangghatuenglish : "Jhala To Dorang Ghatu:-September 1, 2003 Our trek started at eight in the morning with a guide and two porters. The Name of the guide is Memar Singh and our Porter in charge was Bachan Singh, brother of Memar Singh. Both are brothers and from Osla village. The Whole area of Tons Valley and associated area is known to Memar sing like his palm. And Bachan Sing is an expert in river crossing. The weather was fine, but the horizon was not visible. The light touch of the gentle breeze was relieving the fatigue of the trek. After passing a local school and climbing several hundreds of feet we reached a temple. The architecture of the temple is very similar to that of Osla temple. After a couple of hours, we reached the confluence of Bhagirathi and Sian Gad. We crossed the Sian Gad on a wooden bridge built by the locals, and started climbing through thick forests of Bhuj and Deodar trees. The wonderful scenery of the surroundings made our enjoyment of this jungle trek even more beautiful. The weather has got a touch of autumn. White clouds are hovering in the deep blue sky. After walking for four hours, we had lunch at a small plot of green grass in the forest. On the way, we saw an Icey place next to Sian Gad. I was very surprised to see snow at such a low altitude in September. Due to our limited knowledge, we could not find any logic. But crossing the Pin Parvati pass, while coming from Nisti to Mud village, we came across a similar ice patch along the Pin River. We, again, started trekking and reached Dorang Ghatu at a height of 9,500 feet around 2 pm. A small flat area was cleared for pitching our tent right next to Sian Gad. Meanwhile the sky turned cloudy and it started drizzling. It lasted for about half an hour. But the sky cleared again. We spent the day in the most romantic settings of nature. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodorangghatu :
""+
" "+
" "+
" "+
""+
"",
kairkotibhagirathibengali : "ডোরাংঘাটু থেকে কেয়ারকোটিঃ-২ সেপ্টেম্বর ২০০৩, আমাদের ট্রেক স্বাভাবিক সময়ে মানে সকাল আটটায়, সিয়ান গাডকে বাঁ দিকে রেখে শুরু করলাম। প্রায় দু ঘণ্টা পর আমরা দেখতে পাই যে বিশাল ধ্বসের কারণে চলার রাস্তা একদম মুছে গেছে। আমরা বিকল্প রাস্তায় উঠতে লাগলাম। এইভাবে আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম, যেখানে প্রায় ৭০° ঢালের আঠালো কাদার একটা বুগিয়ালের মধ্য দিয়ে চলতে শুরু করি। আমাদের জন্যে এটা সত্যিই একটা ভয়ানক ব্যাপার, কারণ স্লিপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আর স্লিপ হলে অনেকটা ফল হয়ে যাবে। আধঘণ্টা পরে, আমরা আশেপাশের কোথাও রাস্তার কোনও চিহ্ন ছাড়াই একটা ঘন জঙ্গলে নেমে গেলাম। আমরা ওপরের রাস্তা ধরার জন্যে আগের জায়গায় ফিরে আসার কথা চিন্তা করছিলাম। কিন্তু সেই রাস্তা অনেক নীচে রয়েছে। পিছলে যাতে না যাই তার জন্যে গাছের শেকড়, ঝোপঝাড় আঁকড়ে ধরে, কোনরকমে আমরা জঙ্গলের মধ্য দিয়ে নেমে আসি। কিছু কাঁটা ঝোপের আঁচড় অবশ্যই লেগেছিল, তবে তা মারাত্মক কিছু নয়। অবশেষে আমরা সিয়ান গাডের পাশে একটা চলার রাস্তায় পৌঁছলাম। হাল্কা চড়াইপথ শেষ হলো ১১,৫০০ ফুট উচ্চতার কেয়ারকোটির ক্যাম্পিং গ্রাউন্ডে। ছোট ছোট ঝোপে ঘেরা একটা সমতল জায়গায় আমরা তাঁবু ফেললাম। এখানে ওখানে সবুজ গালচে বেছানো কেয়ারকোটি একটা অত্যন্ত সুন্দর জায়গা। ভুজ আর দেওদার গাছগুলো মৃদুমন্দ বাতাসে মাথা উঁচু করে দুলছিল আর বৃষ্টিস্নাত গাছের সবুজ পাতা যেন আরও সবুজ হয়ে গেছে। মেঘ ভেদ করে অনুপ্রবেশ করা সূর্যের রশ্মি, বৃষ্টিস্নাত চারণভূমিতে প্রতিফলিত হয়ে মনে হচ্ছিল হাজার হাজার হীরে জ্বলজ্বল করছে। এ এক স্বর্গীয় অনুভূতি। সিয়ান গাড একটু নিচে দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখানে অতিরিক্ত একদিন থাকার জন্য প্রকৃতির সাথে চুক্তিবদ্ধ হলাম। পরের দিন আমরা কেয়ারকোটির অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
kairkotibhagirathienglish : "Dorang Ghatu To Kairkoti:-September 2, 2003, we started our trek at the usual time i.e. eight in the morning, leaving Sian Gad on the left. After about two hours we saw that the road was completely obliterated due to a huge landslide. We started to take alternate path. We reached a place where we began to walk through a bog of sticky sludge with a slope of about 70°. It was really scary for us because the chances of slippage are high. And if you slip, it will be fatal. Half an hour later, we descended into a dense forest with no sign of a road anywhere around. We were thinking of returning to the previous place to take the upper road. But that road is far down. Clinging to the roots of trees and bushes so as not to slip, we somehow descended through the forest. There were definitely some thorn bushes scratches on us, but that’s nothing serious. Finally, we reached a road beside Sian Gad. The gentle ascent ends at the camping ground of Kairkoti at an altitude of 11,500 feet. We camped in a flat area surrounded by small bushes. Kairkoti is a very beautiful place with green pastures here and there. The Bhuj and Deodar trees swayed in the gentle breeze and the green leaves of the rain-soaked trees seemed to turn greener. The sun's rays, penetrating through the clouds, reflected on the rain-soaked pastures, which seemed to sparkle with thousands of diamonds. This is a heavenly feeling. Sian Gad is flowing down a bit. We made a pact with nature to stay here an extra day. Next day we enjoyed the magnificent beauty of Kairkoti. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokairkotibhagirathi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
gantrobengali : "কেয়ারকোটি থেকে গান্ট্রোঃ-৪ সেপ্টেম্বর ২০০৩, স্বাভাবিক সময়ে, মানে সকাল আটটার সময়, আমরা গান্ট্রোর দিকে যাত্রা শুরু করি। কয়েক মিনিট পর আমরা কেয়ারকোটি নালা পার হয়ে সিয়ান গাডের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। কখনও ধ্বসের জন্যে ওপরে যেতে হচ্ছিল, আবার কখনও সিয়ান গাডের কাছে নেমে আসতে হচ্ছিল। সিয়ান গাডের সাথে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। অবশেষে আমরা ওপরে গিয়ে পাথর আর বোল্ডারে ভরা একটা সমতল জায়গায় পৌঁছে গেলাম। আমরা জায়গাটার একদম শেষে একটা গুর্জর বা যাযাবরদের তাঁবু দেখতে পাই। আমরা গুর্জরদের সাথে কিছু কথাবার্তা বলে, চা খেয়ে, রুটের বর্তমান পরিস্থিতির তথ্য নিলাম। আবার চলা শুরু। অনেক ধ্বস, পাথর আর ধ্বসপ্রবন এলাকা পেরিয়ে বেলা দুটো নাগাদ আমরা ১৪,২০০ ফুট উচ্চতায় অবস্থিত গান্ট্রোর ক্যাম্পিং গ্রাউন্ডে পৌঁছলাম। গান্ট্রো হল কাছাকাছি উঁচু পাহাড়ের কোলে একটা খুব ছোট্ট জায়গা, যেখানে একটা ভাল ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে আর রক-ক্লাইম্বিং এর জন্যে রয়েছে অসামান্য বোল্ডার এবং বোল্ডার ফেস। আমরা সেখানে দুটো গুহা পেয়েছিলাম। তার একটা আমাদের রান্নাঘর হিসাবে ব্যবহার হয়েছিল। আকাশ ছিল ঘোলাটে এবং গান্ট্রোকে ঘিরে সিয়ান গাড ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gantroenglish : "Kairkoti To Gantro:-September 4, 2003:- At the usual time, i.e., at 8 am, we started our journey towards Gantro. After a few minutes we crossed the Kairkoti Nala and started walking past Sian Gad. Sometimes we had to go up, and sometimes we had to come down to Sian Gad. We became good friends with Sian Gad. Finally, we went up and reached a flat area full of rocks and boulders. At the far end of the place, we find a Gurjar or nomad tent. We chatted with the Gurjars, had tea, and took stock of the current situation of the route. Start trekking again. By 2 pm we reached Gantro's camping ground at an altitude of 14,200 feet, after crossing many rocks, boulders and landslides. Gantro is a very small place in the nearby high mountains, with a good camping ground, excellent boulders and boulder faces for rock-climbing. We found two caves there. One of them was used as our kitchen. The sky was misty and nothing could be seen but the Sian Gad surrounding Gantro. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogantro :
""+
" "+
" "+
""+
"",
lowerratiabengali : "গান্ট্রো থেকে লোয়ার রাতিয়াঃ-৫ সেপ্টেম্বর ২০০৩, আমরা রাতিয়ার দিকে যাত্রা শুরু করি। জলাবদ্ধ এবং পাথুরে জায়গায় দু ঘণ্টা ট্রেক করার পরে আমরা সিয়ান গাড এবং গান্ট্রো নদীর সঙ্গমে এলাম। এখান থেকে সিয়ান গাড প্রায় ৯০° বাঁক নিয়েছে। আরও আধঘণ্টা ট্রেক করার পর, আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম, যেখান থেকে আমাদের গান্ট্রো নদী পার হতে হবে। দড়ি লাগিয়ে এক এক করে সবাইকে বিলে করা হলো। জলস্তর কোথাও ছিল কোমর সমান কোথাও বা থাইয়ের সমান। ঘড়ির কাঁটায় ইতিমধ্যেই সাড়ে দশটা বেজে গেছে। নদী পারাপার করতে প্রায় বেলা বারোটা বেজে গেল। আমরা নদীর অপর পারে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আবার ট্রেক শুরু হলো। অ্যালপাইন ঘাসের মাঠ থেকে মাঝে মাঝে মাথা উঁচু করা জুনিপার গাছের বুগিয়ালের মধ্যে দিয়ে কঠিন ট্রেক। আধঘণ্টা আরোহণের পর আমরা মাঠটা ট্র্যাভার্স করে একটা সমতল বুগিয়াল পেরিয়ে পাথরের স্তূপের মধ্য দিয়ে ওপরে উঠতে শুরু করি। বৃষ্টি হওয়ায় দৃশ্যমানতা প্রায় কিছুই ছিল না। তবে মাঝে মাঝে ব্রহ্মকমলের দেখা মিলছিল। ভাবছিলাম কত অযত্নে এই সুন্দর ফুল এখানে ফুটে আছে, যা এই এলাকায় মানে গাড়োয়ালে, শিব ঠাকুরের পূজোর অন্যতম ফুল। মনের মধ্যে একটা শক্তি জাগরিত হলো। এরা যদি এত কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে তো আমরাও পারবো আমাদের অভিষ্ট লক্ষে পৌঁছতে। এইভাবে আমরা প্রায় বেলা তিনটে নাগাদ সম্পূর্ণরূপে ভিজে গিয়ে ১৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত লোয়ার রাতিয়ায় পৌঁছলাম। এখানে নবজাতক মেষশাবক লালন পালনের জন্যে পাথর দিয়ে তৈরি কয়েকটা গুর্জরদের কুঁড়েঘর দেখতে পেলাম। এই ধ্বসপ্রবন উপত্যকাটা সুন্দর সিয়ান গাড এবং সাদা লিলি দিয়ে সাজানো। আমরা ক্রমাগত উত্তর পশ্চিম দিকে বাঁক নিচ্ছিলাম। উচ্চতার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্যে আমরা এখানে অতিরিক্ত এক দিন থাকলাম। আবহাওয়া মেঘলা এবং প্রায় দিনভর বৃষ্টি হওয়ায় দূরের ভাঙা পাহাড়গুলো দৃষ্টিগোচর হচ্ছিল না। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
lowerratiaenglish : "Gantro To Lower Ratia:-September 5, 2003:- We started our journey towards Lower Ratia. After a two-hour trek through swampy and rocky terrain, we came to the confluence of the Sian Gad and Gantro rivers. From here the Sian Gad makes a nearly 90° turn. After trekking for another half an hour, we reached a place, from where we had to cross the Gantro river. One by one everyone was roped. The water level was sometimes waist deep or Thai height. It was already half past ten on the clock. It was almost twelve o'clock to cross the river. We went to the other side of the river and had our midday lunch. Trek started again. A difficult trek through alpine meadows through thickets of occasionally towering juniper trees. After half an hour's climb we traversed the field and started climbing up through the rock piles across a flat Bugial. Visibility was almost nothing as it was raining. However, Brahma Kamal was seen occasionally. I wondered how carelessly this beautiful flower bloomed here, which in this area, means Garhwal, one of the flowers for worshipping Lord Shiva. A power awakened in the mind. If they can survive in such difficult conditions, we can also reach our desired goal. Thus, we reached Lower Ratia at an altitude of 15,500 feet by about three o'clock completely drenched. Here I saw some huts of Gurjars made of stone for nurture newborn lambs. This lush valley is adorned with beautiful Sian gad and white lilies. We were steadily turning north-west. We stayed here an extra day to acclimatize ourselves to the altitude. The weather was overcast and it rained almost all the day, making the distant broken mountains invisible. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photolowerratia :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
upperratiabengali : "লোয়ার রাতিয়া থেকে আপার রাতিয়াঃ-৭ ই সেপ্টেম্বর ২০০৩, আমরা আপার রাতিয়ার জন্য আমাদের ট্রেক শুরু করি। আবহাওয়া ভালো ছিল না। এখান থেকে ধূমধার কান্দি গিরিপথ যাওয়া পর্যন্ত আমরা ক্রমশই দক্ষিণ দিকে যাব। আমরা কিছু অ্যালপাইন ঘাসযুক্ত অঞ্চল এবং কিছু জলাবদ্ধ স্থান খুব কষ্টে অতিক্রম করে, অবশেষে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্যে প্রায় ৪৫° ঢাল সহ একটা বড় পাথুরে অঞ্চল অতিক্রম করলাম। সেখান থেকে আমরা কয়েকশো মিটার নেমে ১৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত আপার রাতিয়ায় যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে প্রায় দুটো। রাতিয়া একটা বেসিনের মতো। চার দিকই উঁচু পাহাড়ে ঢাকা। বাঁ দিকে রয়েছে সিয়ান হিমবাহ, সামনে ইয়োলো টুথ শৃঙ্গ, পেছনে এবং ডানে উঁচু পাথরের পাহাড়। কাছাকাছি সমস্ত পাহাড় থেকে বেশ কিছু ঝর্ণা নামছিল, ফলে তা একটা অসাধারণ প্যানোরামা তৈরি করেছিল। এখানে সেখানে ছড়িয়ে থাকা টিন খাবারের কৌটো, পলিপ্যাক এবং অন্যান্য বজ্যের অবশিষ্টাংশ, আগের কোন অসচেতন প্রকৃতি প্রেমিকের উপস্থিতি প্রমাণ করে। ঘন ঘন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে আমরা জায়গাটা ঘুরে দেখতে পারিনি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
upperratiaenglish : "Lower Ratia To Upper Ratia:-September 7, 2003:- We started our trek for Upper Ratia. The weather was not good. From here we would gradually go south till we reach Dhumdhar Kandi Pass. We trudged through some alpine grassy areas and some swampy areas, finally crossing a large rocky area with a slope of about 45° to reach the top of a hill. From there we descended a few hundred meters and reached the Upper Ratia at an altitude of 16,500 feet. It was almost two o'clock. Ratia is like a basin. All four sides are covered with high mountains. On the left is the Sian Glacier, in front is the Yellow Tooth Peak, behind and on the right are high Rocky Mountains. A number of springs were cascading down from all the nearby hills, thus creating a mesmerising panorama. Scattered here and there are remnants of tin food cans, poly packs, and other junk, attesting to the presence of an earlier unwitting nature lover. Due to frequent drizzle, we could not explore the place. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoupperratia :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
glaciercampbengali : "আপার রাতিয়া থেকে গ্লেসিয়ার ক্যাম্পঃ-৮ সেপ্টেম্বর ২০০৩, আমরা রাইট ল্যাটারাল মোরেন ধরে আমাদের ট্রেক শুরু করি। ঢাল বেশ কঠিন ছিল কিন্তু আমরা আস্তে আস্তে একটু একটু করে চূড়ায় পৌঁছলাম। সেখান থেকে আমরা বেলা এগারটায় ১৭,৫০০ ফুট উচ্চতায় একদম হিমবাহের গোড়ায় পৌঁছলাম। হিমবাহের পাথুরে এলাকায় তাঁবু লাগানো হলো। যদিও আকাশ পরিষ্কার ছিল, এবং পাসে পৌঁছানোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে, তবুও আমরা কোন ঝুঁকি নিইনি। কারণ আমরা জেনেছিলাম যে পাসের অপর দিকে প্রায় ৮০° ঢালের এক কঠিন অবতরণ রয়েছে। আমরা এই স্থান থেকে বেশ কয়েকটা চূড়া দেখেছি, কিন্তু শুধুমাত্র ইয়লো টুথ এবং ব্ল্যাক পিক শিখরকে চিনতে পেরেছি। ওই জায়গা থেকে এদেরকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ধূমধার কান্দি পাস আমাদের খুব কাছেই রয়েছে। মাত্র হাজার ফুট বা তার কিছু বেশি হবে। আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো, এমন ক্লান্তিকর প্রচেষ্টার জন্যে সত্যিই একটা মূল্যবান পাওনা। এখানে শুধুমাত্র সমস্যা ছিল জল। কারণ ওখানকার জল, পান করা বা রান্নার জন্যো উপযুক্ত ছিল না। আমাদের দূরবর্তী স্থান থেকে জল আনতে হতো এবং তাই আমরা পান করা বা রান্না করা ব্যতীত আমাদের জলের ব্যবহার কিছুটা সীমাবদ্ধ রেখেছিলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
glaciercampenglish : "Upper Ratia To Glacier Camp:-September 8, 2003, we started our trek along the Right Lateral Moraine. The slope was quite tough but we slowly reached the top. From there we reached the base of the glacier at 17,500 feet at eleven o'clock. Tents were pitched on rocky areas of the glacier. Although the sky was clear, and we had enough time to reach the pass, we did not take any risks. Because we knew that on the other side of the pass there was a steep descent of about 80° slope. We saw several peaks from this point, but only recognized the peaks of Yellow Tooth and Black Peak. They were clearly visible from that place. Dhumdhar Kandi Pass is very close to us. Only a thousand feet or slightly more. The fascinating views and vistas of the surroundings are truly a worthwhile reward for such a tiring effort. The only problem here was water. Because the water there was not suitable for drinking or cooking. We had to fetch water from faraway places, and so, we somewhat restricted our water usage except for drinking or cooking. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoglaciercamp :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
dhumdharcampbengali : "গ্লেসিয়ার ক্যাম্প থেকে ধূমধার কান্দি পাস পেরিয়ে ক্যাম্পঃ-৯ সেপ্টেম্বর ২০০৩, সকালে আবহাওয়ার অবস্থা দেখে আমরা হতাশ হয়ে পড়েছিলাম। সর্বত্র ছিল কুয়াশা আর কুয়াশা। প্রায় আটটা নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে গেল। প্রথমে আমরা মোরেন জোন দিয়ে আরোহণ শুরু করি, এবং তারপর হিমবাহ পেরিয়ে ধুমধারের দেয়ালে পৌঁছে, আবার ওপরে উঠতে শুরু করি। আমাদের বাঁ দিকে প্রায় ৭০° থেকে ৭৫° তুষার ঢাল রয়েছে। দু ঘণ্টা পর আমরা একটা প্রায় সমতল জায়গায় পৌঁছলাম। এখান থেকে পাসটা ছিল মাত্র ৩০ থেকে ৫০ ফুটের মধ্যে। আশেপাশের অসাধারণ দৃশ্যে আমরা রোমাঞ্চিত। দক্ষিণ পশ্চিমে বান্দরপুঞ্ছ ম্যাসিফ, দক্ষিণে ব্ল্যাক পিক এবং ইয়েলো টুথ, উত্তর পশ্চিমে স্বর্গারোহিনী ম্যাসিফ এবং পশ্চিমে ছিল কালানাগ হিমবাহ এবং টনস ভ্যালি। আমরা নারকোল, কাজু, কিশমিশ এবং ধূপকাঠি দিয়ে হিমালয়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম। চতুর্দিকের ছবি নিলাম। আমরা এসেছিলাম এক সংগঠনের প্রতিনিধি হয়ে। ফলে সেই সংগঠনের পতাকা নিয়ে পাসের মাথায় ছবি নেওয়া হলো। আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, আমরা প্রায় ৮০°-র কঠিন হাঁটু ভাঙ্গা খাড়া ঢাল দিয়ে নামতে শুরু করলাম। এরই মধ্যে আমার একটা স্লিপ হয়েছিল সম্ভবত জুতোর কারণে। তবে আমাদের গাইড মেমার সিং এর সদাজাগ্রত দৃষ্টি আমাদের প্রতি থাকায়, একটা দুর্ঘটনা থেকে রেহাই পেলাম। মেমার সিং যদি তার পা দিয়ে আমার ফল না আটকাতো, তবে প্রায় দু হাজার ফুট নীচে পড়ে যেতাম। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্যেও আমরা খুব একটা এগোতে পারিনি। তাই দুপুর দুটো নাগাদ প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় আমরা আমাদের তাঁবু ফেললাম একটা বড় বোল্ডারের পিছনে। এটা একটা রক ফল জোন জেনেও আমরা বাধ্য হয়েছিলাম ওখানে তাঁবু লাগাতে। চমৎকার আবহাওয়া ও চতুর্দিকের মনোরম দৃশ্যাবলী আমাদের মানসিক ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট ছিল। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
dhumdharcampenglish : "Glacier Camp To Camp After Dhumdhar Kandi Pass:-September 9, 2003, in the morning, we were disappointed with the weather conditions. There was mist and fog everywhere. At about eight o'clock the weather cleared. First, we started climbing through the moraine zone, and then cross the glacier to reach the wall of Dhumdhar, and start climbing again. To our left is a snow slope of about 70° to 75°. After two hours we reached an almost levelled place. From here the pass was only 30 to 50 feet. We are thrilled with the wonderful scenery around. Bandarpunch massif to the southwest, Black Peak and Yellow Tooth to the south, Swargarohini massif to the northwest and Kalanag Glacier and Tons Valley to the west. We paid our sincere respects to the Himalayas with coconuts, cashews, raisins and incense sticks. We took pictures of the whole area. We came here as a representative of an organization. As a result, a photo was taken on the top of the pass with the flag of that organization. After half an hour had passed, we started down a hard knee flouting steep slope of about 80°. Meanwhile I had a slip probably due to shoes. But we were spared an accident due to the watchful eye of our guide Memar Singh. If Memar Singh had not caught my fall with his foot, I would have fallen nearly two thousand feet. Despite our best efforts, we did not make much progress. So, at about 2pm we pitched our tent behind a big boulder at about 17,000 feet. Knowing that it is a rock fall zone, we were forced to pitch the tent there. The wonderful weather and the beautiful scenery of the surroundings were enough to satiate our mental hunger. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodhumdharcamp :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
kairkotitonsbengali : "ধূমধার কান্দি ক্যাম্প থেকে কেয়ারকোটিঃ-১০ সেপ্টেম্বর ২০০৩, আমরা সকাল আটটা নাগাদ আমাদের ট্রেক শুরু করি। আমাদের গন্তব্য ছিল কেয়ারকোটি। আমরা কালানাগ হিমবাহে কিছুটা নেমে এসে রাইট ল্যাটারাল মোরেন দিয়ে পশ্চিম দিকে চলা শুরু করি। অনেক ধ্বস আমাদের চলাচলকে আস্তে করে দিচ্ছে। আমরা প্রায় দু ঘণ্টা হিমবাহ পথে চলে ১৬,০০০ ফুটে অবস্থিত ধারাধারী নামে এক জায়গা থেকে ঘাসের ঢাল দিয়ে চলার জন্যে কিছুটা ডানদিকে মোড় নিলাম, এবং আবার চলা শুরু করলাম। পথের কিছু জায়গা পার হওয়া সত্যি সত্যিই বিপদজনক ছিল, কারণ পাহাড় থেকে ঘন ঘন পাথর নেমে আসছিল। আমরা ১৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত স্বর্গারোহিনী এবং ব্ল্যাক পিকের বেস ক্যাম্প কেয়ারকোটিতে পৌঁছলাম তখন বেলা প্রায় দুটো। কোয়াকোটির মূল আকর্ষণ স্বর্গারোহিণী। স্বর্গারোহিনী থেকে নির্গত হওয়া হিমপ্রপাত সত্যিই চিরকাল মনে রাখার মতো একটা দৃশ্য। এখান থেকে কেয়ারকোটি নালা তার উদ্বেগহীন শিশুসুলভ চপলতায় প্রবাহিত হচ্ছে। সেও এক মনকাড়া দৃশ্য। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
kairkotitonsenglish : "Dhumdhar Kandi Camp To Kairkoti:-September 10, 2003, We started our trek around 8 am. Our destination was Kairkoti. We descend a bit on the Kalanag Glacier and start westward through the Right Lateral Moraine. Many landslides are slowing our movement. We walked on the glacier for about two hours and reached at a place called Dharadhari at 16,000 feet. We turned slightly to the right to walk on a grassy slope, and started again. Some portions of the path were really dangerous to cross, as rocks were frequently falling from the mountains. We reached Swargarohini and Black Peak Base Camp Kairkoti at an altitude of 15,500 feet around 2pm. in the afternoon. Swargarohini is the main attraction of Kairkoti. The avalanche emanating from Swargarohini is truly a sight to remember forever. From here the Kairkoti Nala flows in its carefree childlike swiftness. That too is also a mind-blowing sight. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokairkotitons :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ruinsaratalbengali : "কেয়ারকোটি থেকে রুঁইসারা তালঃ-১১ সেপ্টেম্বর ২০০৩, সুতোর মত সরু রুপালী কেয়ারকোটি নালা দিয়ে বিভক্ত, জঙ্গল ও পাহাড়ের সবথেকে সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমরা রুঁইসারা তালের উদ্দেশ্যে আমাদের ট্রেক শুরু করি। কয়েক মিনিট বিশ্রামের জন্য থামলে, কালানাগ, স্বর্গারোহিনী সহ সবুজ পাহাড়ে ঘেরা অনেক নাম না জানা তুষার চূড়ার অপূর্ব দৃশ্যের সাক্ষী হওয়া যায়। আমরা এগিয়ে যেতেই প্রকৃতি তার অবগুন্ঠন খুলে দিল। আমরা প্রায় প্রতি মিনিটে আশেপাশের সৌন্দর্যে বিস্মিত হচ্ছিলাম। আমাদের পথের বাঁ দিকে একেবারে বরফে ঢাকা বালি পাস দেখা গেল। আমরা অবশেষে ১১,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত রুঁইসারা তালে গিয়ে তাঁবু ফেলি। রুঁইসারা তাল, প্রকৃতির মনোরম উপাদানগুলোর সাথে, এক বাস্তব রোম্যান্স, যার সাথে আমরাও জড়িয়ে গেছিলাম। আমরা তালের পাশে আমাদের তাঁবু ফেলেছি ও এখানে আরও অতিরিক্ত একদিন থাকার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত রুঁইসারা তাল, উজ্জ্বল নীলাভ রঙের অতি উচ্চতার একটা হ্রদ, যা নিজ গরিমায় বিদ্যমান। ৩,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদ, হর কি দুন উপত্যকায় ভ্রমণকারীদের জন্য একটা জনপ্রিয় পথ। অ্যালপাইন গাছপালার উজ্জ্বল রং দ্বারা সুশোভিত এই হ্রদ, সীমা গ্রাম থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত। কিংবদন্তি বলে যে পাণ্ডবরা স্বর্গারোহিনী চূড়ার মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার সময় এই পথটা অনুসরণ করেছিলেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ruinsaratalenglish : "Kairkoti to Ruinsara Tal:-September 11, 2003, we started our trek to Ruinsara Tal through the most beautiful places of forest and hills, divided by the thread narrow silvery Kairkoti Nala. Stopping for a few minutes rest, one can witness the magnificent view of Kalanag, Swargarohini and many unnamed snow peaks surrounded by green hills. As we advanced, nature opened its doors. We were amazed by the beauty of the surroundings almost every minute. On the left side of our trail, we saw the snow-covered Bali Pass. We finally camped at Ruinsara Tal at an altitude of 11,500 feet. Ruinsara Tal, along with the beautiful essentials of nature, is a real romance, which we also got involved with. We pitched our tent by the lake and decided to stay here for an extra day. Ruinsara Tal, considered very sacred by the locals, is a high-altitude lake of bright blue colour that stands in its own majesty. Located at an altitude of 3,500 meters, the lake is a popular route for trekkers in the Har Ki Dun Valley. The lake, adorned with the vibrant colours of alpine vegetation, is located just 14 km from Seema village. Legend is that the Pandavas followed this path on their way to heaven through Swargarohini Peak. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoruinsaratal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
seemabengali : "রুঁইসারা তাল থেকে সীমাঃ-১৩ সেপ্টেম্বর ২০০৩, আমরা আমাদের নিত্যসঙ্গী রুঁইসারা গাডকে পাশে রেখে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করি। আমরা দেবসু বুগিয়ালের ঠিক নিচের একটা জায়গায় রুঁইসারা গাড পার হলাম। এটা বন ও উপত্যকার মধ্যে দিয়ে একটা চমৎকার ট্রেক, এবং শেষ পর্যন্ত জি এম ভি এন টুরিস্ট রেস্ট হাউসে আমাদের নাইট হল্ট হিসাবে ৮,৪০০ ফুট উচ্চতার সীমা গ্রামে পৌঁছলাম। সীমা এবং জামদার নালার ঠিক বিপরীতে রয়েছে ২০০ বছরের পুরনো ও ৮,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত ওসলা গ্রাম। ১৪ সেপ্টেম্বর আমরা একটা সুন্দর ট্রেক রুট দিয়ে তালুকা পৌঁছলাম এবং সেখানে ফরেস্ট রেস্ট হাউসে থাকলাম। তালুকা থেকে সাঁকরি পর্যন্ত জিপ চলে তাই এই রাস্তাটা জিপে করে চলে এলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
seemaenglish : "Ruinsara Tal To Seema:-September 13, 2003, we started our journey through the dense jungle with our constant companion Ruinsara Gad by our side. We crossed Ruinsara gad at a point just below Devsu Bugiyal. It is a wonderful trek through forests and valleys, and finally we reached Seema village at an altitude of 8,400 feet as our night halt at GMVN Tourist Rest House. Just opposite the Seema and Jamdar Nala is the 200-year-old village Osla, at an altitude of 8,600 feet. On 14 September we reached Taluka through a beautiful trek route and stayed at the forest rest house. Jeep runs from Taluka to Sankri, so we travel this road by jeep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
মুখবন্ধঃ-১৯ অক্টোবর ২০০১ সাল। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আকাশে বাতাসে শরতের বাতাবরণ। মন চঞ্চল হয়ে ওঠে। হিমালয় ডাকে। তারই ডাকে সারা দিয়ে শুরু হল সিঙ্গালীলা ট্রেক। দু মাস আগেই চারখানা টিকিট কেটে রেখেছিলাম। যাওয়ার কদিন আগে দেবাশীষ বলে যাব। দেবাশীষ এমন একটা ছেলে, যে যাব বললে সম্ভবত কেউই না বলতে পারবে না৷ সুন্দর সুঠাম চেহারা, স্বল্পভাষী কিন্তু বুদ্ধিমান ও শক্তিশালী। যাই হোক ও দলনেতার দায়িত্ব নিলো। আমাদের দলটা হল এই রকম, দেবাশীষ, রাজু, টুলটুল, সুমন ও আমি। শিয়ালদা রেল স্টেশন থেকে দার্জিলিং মেল ছাড়ল রাত দশটায়। ট্রেনে দেবাশীষের রিজার্ভেশন সংক্রান্ত ব্যাপারে টিকিট চেকারের সঙ্গে হালকা সংঘাত ছাড়া, রেলযাত্রা মোটামুটি নির্বিঘ্নেই হলো। সকাল সাড়ে নটায় পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Prelude:-19th October 2001. Devi Paksha means Durga Puja has started. There is an Autumn weather in the environment. The mind becomes restless. The Himalaya is calling. It was on her call that the Singalila trek began. I booked four tickets two months ago. A few days before leaving, Debashis desired to go with us. Debashis is such kind of boy, if wanted to get company, probably, no one can deny. Beautiful attractive face, soft spoken, but intelligent and strong. Anyway, he took the responsibility of the team leader. Our team is like this, Debashish, Raju, Tultul, Suman and me. Darjeeling mail left Sealdah Railway Station at 10 pm. The train journey was fairly uneventful, except for a minor conflict with the ticket checker regarding the reservation of Debashis. We reached New Jalpaiguri station at 9:30 next morning. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonjphillay :
""+
" "+
" "+
" "+
""+
"",
hillayversaybengali : "হিলে থেকে ভার্সেঃ-ভোরবেলা জানলা খুলতেই দিলখুশ। ঝকঝকে সকাল। সবুজ জঙ্গলে ঘেরা হিলে গ্রাম, দুরে তুষারশৃঙ্গ, খেলনার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘরবাড়ী, আর সোনালী রোদের হলুদ আস্তরণ এক মোহময়ী রূপ সৃষ্টি করেছে। বিল মিটিয়ে বেরোতে বেরোতে বেলা নটা। যাব ভার্সে। দূরত্ব চার কিমি। ভার্সের উচ্চতা ১০,০০০ফুট। আমাদের গাইড নিমা শেরপা, মালবাহক পাশাং শেরপা। সবাই মিলে ছবি তুলে শুরু হল চলা। শুরুতেই দুশো ফুটের মত চড়াই। তারপর রাস্তা মোটামুটি সমতল। প্রচুর জঙ্গল। মনে হচ্ছে জঙ্গলের এভিনিউ দিয়ে চলেছি। নিমা দেখিয়ে দেয়, এটা সিকিম ওটা পশ্চিমবঙ্গ ইত্যাদি সীমানা সংক্রান্ত তথ্য। ঘণ্টাখানেক বাদে আমরা এক জলাধারের কাছে পৌঁছলাম। নিমা বলল আগে এখানে বর্ষার জল ধরে রাখা হতো। বর্তমানে ঝর্ণাগুলো শুকিয়ে যাওয়াতে এটা পরিত্যক্ত। জলাধার থেকে ভার্সে খুব বেশী হলে পাঁচ মিনিটের রাস্তা। পৌঁছলাম বনবাংলোতে। প্রথম দর্শনেই প্রেম। এককথায় অসাধারণ। বাংলোর নাম গুরাসকুঞ্জ। গুরাস বা রডোডেনড্রন গাছ দিয়ে ঘেরা বনবাংলোটার চতুর্দিকে রয়েছে পাহাড়। আর দূরে কাঞ্চনজঙ্ঘা এই পরিবেশটাকে আরও রূপসী করে তুলেছে। কাঁধ থেকে স্যাক নামিয়ে কেয়ারটেকারকে ডাকলাম। সে এসে যা বলল, তাতে তো আমার চক্ষু চড়কগাছ। বিশাল চার্জের এক ডালি নিয়ে সে তেড়ে এলো। হয় বরন করতে দাও, নয়ত পাঁচিলের বাইরে যাও। টেন্ট টাঙানো তিনশো টাকা টেন্টপ্রতি, ডরমিটরি একশো টাকা জনপ্রতি, কিচেন ব্যবহার করলে ছশো টাকা টিমপ্রতি ইত্যাদি। ওদের কাছ থেকে জলখাবার নিলে জনপ্রতি ষাট টাকা। খুবই ব্যয়বহুল ব্যাপার। জানলাম এটা প্রাইভেট হয়ে গেছে। আগে যখন সরকারী ছিল তখন সূর্যবাতি, গরম জলের ব্যবস্থা, টেলিফোনের সার্ভিস, সবই ছিল সাধারণের আয়ত্তের মধ্যে। এখন এর কোনও সার্ভিসই নেই, ওপর থেকে চার্জটা খুব বেশী। জানিনা বিশ্বায়নের বাজারে হয়ত এটাই হয়। কেয়ারটেকারকে অনুরোধ করলাম কিচেন চার্জটা মকুব করার জন্যে। কিছু শর্তে রাজি হল। একটা চার মানুষ তাঁবু লাগানো হল। তাঁবুর অবস্থা খুবই শোচনীয়। ভেতরে ফাঁক বইছে। একটু জোরে টানলে পড়পড় শব্দ হচ্ছে। দিনপ্রতি পঁচিশ টাকা ভাড়া ও চল্লিশ টাকা কাচানোর খরচ নিয়ে একটা বাজে ও ব্যবহারের অনুপযুক্ত টেন্ট গছিয়ে দিয়েছে। ভাবলাম একটা পয়সাও দেব না। টেন্টটা দেখে নিইনি তার ওপর পরিচিতের মধ্যে তাই ঠকতেই হল। আমার নিজেরটা ভাল টেন্ট কিন্তু তিন মানুষ। তাই ভাড়া করা টেন্টটাই লাগাতে হলো। সারাদিন ধরে শুধু উপভোগ করলাম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। বড় ভাল লাগল দিনটা। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
hillayversayenglish : "Hillay To Versay:-Opening the window in the morning, it was a great delectation. It was bright morning and Hillay villages surrounded by green forests, snow peaks in the distance, small houses scattered like toys, and the yellow lining of the golden sun create an enthralling scene. We started at nine in the morning after paying the dues to the caretaker. We will go to Versay, just four km away. The altitude of Versay is 10,000 feet. Our guide is Nima Sherpa and the porter is Pashang Sherpa. We took pictures of our own and Nature, and started walking. There is a two hundred feet uphill at the beginning. Then the road is fairly flat. There is a dense forest. It seems to walk through the avenue of the forest. Nima shows the Sikkim, West Bengal etc border information. After an hour we reached a reservoir. Nima said earlier monsoon water was reserved here. As the springs are dried up, it is now abandoned. It’s hardly a five-minute walk from the reservoir to Varsay camping ground. We reached the forest bungalow. Love at first sight. In short, amazing. The name of the bungalow is Guraskunj. Encircled by Guras or Rhododendron trees, the bungalow is surrounded by hills. And the Kanchenjunga at a distance, makes this environment even more beautiful. I took the sack off my shoulder and called the caretaker. He came and what he said made my eyes sparkle. He came rushing in with a basket of huge charge. Either let it happen, or go out of the wall. Tent pitching Rs.300 per tent, dormitory Rs.100 per person, using kitchen Rs.600 per team etc. Taking snacks started from Rs.60 per person. Very expensive matter. Earlier, when it was managed by government, solar lamps, hot water system, telephone service, all were in the domain of common people. Now there is no service, and the charge is too high. I don't know why, maybe this is what happens in the globalized market. We requested the caretaker to waive the kitchen charge. He agreed under some terms and conditions. A four-man tent was pitched. The condition of the tent is very appalling. There is a gap inside. If you pull a little hard, there is a snapping sound. At twenty-five rupees a day for rent, and forty rupees for cleaning, they deliver a bad and unusable tent. I thought, I would not pay a single penny. I didn't check the tent before taking, so I had get juggled upon it. My own tend is a good tent but of three people. So, the rented tent had to be installed. All the day we just enjoyed the views of Kanchenjunga. It was a great day.. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohillayversay :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
versayjaributibengali : "ভার্সে থেকে জরিবুটিঃ-পরের দিন সূর্যোদয় দেখার জন্যে ভোরবেলা উঠে পড়লাম। অসাধারণ। মন ভরিয়ে দিয়েছে। দলনেতার আদেশ, সবাই তৈরি হয়ে নাও, আটটার সময় বেরোবো। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে সকাল আটটা। সমতল রাস্তা দিয়ে চলেছি। সামনে নিমা, পেছনে দলনেতা। জঙ্গুলে রাস্তা। কোথাও কোথাও গাছ পড়ে রাস্তা আটকে গেছে। পথ হারাবার সম্ভাবনা খুবই প্রবল। নিমাকে মাঝে মাঝেই দাঁড় করাচ্ছি। পরে ঠিক হল, প্রথমে যে যাবে সে রাস্তা মার্কিং করে যাবে, যাতে পেছনের সদস্যদের অসুবিধে না হয়। চলেছি আস্তে আস্তে। তাড়া নেই। আজকের ঠিকানা জরিবুটি। বেলা দশটা নাগাদ টুকটাক খাওয়ার হল্ট। আমাদের মধ্যে কেউ বিড়ি সিগারেট খায় না। তাই বিড়ি হল্ট বলে যে প্রচলিত স্টপেজ ট্রেকিং-এ আছে, তা আমাদের টিমে নেই। মিনিট পনের বাদে আবার চলা শুরু। এই রাস্তায় অনেক শেফার্ড হাট দেখা যায়। ওখানকার লোকেরা বলে গোট। পৌঁছে গেলাম খুলধাপ। এক বিশাল ময়দান। শেষ নেই যেন। চলেছি ময়দান ধরে। শুরু হল জলকাদার রাস্তা। ওপরটা ঘাসে ঢাকা। বোঝার উপায় নেই। এরাস্তা ওরাস্তা ঘুরে যখন রাস্তা পাওয়া গেল না, তখন জুতো হাতে করে চলা শুরু। ময়দান শেষ হবার পর চড়াইয়ের মুখে আমরা বিশ্রাম নিলাম। দুপুরের খাবার আলু, ডিম সেদ্ধ, আর কিছু ফল দিয়েই সারা হলো। গ্যাস স্টোভে চা বানানো হল। চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে শুরু হল আবার চলা। শুরুতেই একটু চড়াই। তারপর মোটামুটি সমতল। গত বর্ষায় রাস্তা ভেঙে গেছে। একমানুষ সমান গর্ত হয়ে গেছে। যেন বাড়ি তৈরির ভিত খুঁড়ছে। মিনিট পনের কুড়ি চলার পর শুরু হল জঙ্গলের রাস্তা। খুব ঘন জঙ্গলের রাস্তা। কিছু কিছু জায়গায় ভালো আলো ঢোকে না৷ স্যাঁতস্যাঁতে পরিবেশ। চলতে চলতে একটা চড়াইপথের শুরুতে এলাম। চড়াই ভেঙে পৌঁছে গেলাম দেওরালী টপে। ওখান থেকে জরিবুটি দেখা যায়। সামনেই একটা গোট রয়েছে। মানুষজন নেই। হয়ত গরু চড়াতে গেছে। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর হালকা চড়াই ভেঙ্গে বেলা তিনটে নাগাদ পৌঁছলাম জরিবুটিতে। প্রথমেই দুটো তাঁবু লাগানো হল। আমাদেরটা বেশ সতর্কভাবে লাগাতে হলো। নিমা আর পাশাং বেশ ভালই ছিল। কারণ তিন মানুষ তাঁবুটা খুবই ভাল। দুটো কঞ্চি আর প্লাস্টিক শিট দিয়ে কিচেন বানানো হল। চা বানিয়ে সবাই মিলে বসলাম বৈকালিক আড্ডায়। আড্ডার আসর বসেছে সবুজ ঘাসের গালচের মধ্যে। তিনদিক ঘেরা জঙ্গল পাহাড় দিয়ে। সামনে উদ্ধত কাঞ্চনজঙ্ঘা। আড্ডার বিষয়বস্তু, পরের দিনের ট্রেক। একটু চড়াই আছে তাই তাড়াতাড়ি বেরোতে হবে। দেবাশীষ বলল, সকাল আটটায় বেরোবো। আমরাও সবাই, হ্যাঁ। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। আকাশে হাজারো তারার সমাগম। ঠাণ্ডা লাগছে। কৃষ্ণপক্ষের রাত বলে অন্ধকার বেশ জমাট বাঁধা। রাত আটটায় সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
versayjaributienglish : "Versay to Jaributi:-The next day we got up early in the morning to watch the sunrise. Wonderful! Mind was filled with jubilation. Team leader ordered everyone to get ready, by eight o'clock. We started in the morning after breakfast. We walked on a flat road. Nima is in front, team leader is behind. It was a Jungle Road. Somewhere the road has been blocked by fallen trees. The possibility of losing route is very strong. We stopped Nima frequently. Later it was decided that, whoever go first will mark the road, so that the members behind will not be incommoded. We are going slowly. No urgency to walk fast. Today's address is Jaributi. We stop at a place at about ten o'clock in the morning for some food. None of us smoke bidi or cigarettes. So, that conventional Bidi Halt stoppages in trekking, are not available in our team. Fifteen minutes later we again started. Many shepherd huts can be seen on this road. The local people called Goat. We reached Khuldhap. A huge field as if there is no end. We went onto the grassy field. Suddenly the wetland road began where the top is covered with grass. There is no way to understand. Trying here and there, when the bootable road was not found, we began to walk with our shoes in our hands. After finishing the grass field, we rested at the start of an uphill. Lunch consisted of boiled potatoes, boiled eggs, and some fruits were taken. Tea was made on the gas stove. After forty-five minutes, we started again. There was a little uphill at the beginning. Then fairly flat. The road was broken in the last monsoon. A man size hole is seen here and there, as if digging the foundation of a building. After walking twenty-five minutes, the forest boulevard started. It was a very dense forest. In some places three was no entry to sunlight and so the moist environment. As we continued, we came to the beginning of an uphill path. We went uphill and reached the top of Deorali. Jaributi can be seen from here. There is a goat ahead. There are no people. Maybe they went for grazing cows. After resting for a while, we reached Jaributi by 3 o'clock in the afternoon, after a slight uphill climb. First two tents were put up. We had to pitch our tent very carefully. Nima and Pashang’s tent were pretty good. Because the three-man tent is very good. Kitchen is made with two logs and a plastic sheet. After making tea, we all sat down to chat. The gathering is in a natural sheet of green grass. Surrounded by forested hills on three sides and in front of the mighty Kanchenjunga. Topic of conversation is next day's trek. It's a bit uphill, so we have to leave early at eight in the morning, Debashish said. All of us give affirmative compliance. Slowly the evening came. Thousands of stars seen in the sky. We are feeling cold. It was a night of Krishna Paksha or new moon and is very dark. At eight o'clock in the night, we took our dinner and fell asleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoversayjaributi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
jaributigoshalabengali : "জরিবুটি থেকে গোশালাঃখুব ভোরে ঘুম ভাঙলো। নিমাদের জাগিয়ে দিলাম। বললাম চা বানাতে। ওরা চা বানাতে গেল আর শুরু হল রঙের খেলা। ক্যামেরায় সবাই ছবি তুলতে ব্যস্ত। দাদা চায়ে, নিমা চা হাতে দাড়িয়ে। কি অপূর্ব। চা খেতে খেতে এমন নির্জন পরিবেশে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়। নিমা প্রথমে, সাব সাব করছিল। ওকে বললাম, ভাই, আমি সাব নই। একদম পাতি বাঙালী। তুমি বরং দাদা বলো। সম্পর্ক আরও দৃঢ় হবে। যাই হোক সেই থেকে ও আমায় দাদা বলতো। গোছগাছের পালা শেষ। ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। শুরু হল চলা। প্রথমেই খানিকটা সমতল। তারপর উৎরাই। উৎরাই থেকে নেমে একটা ছোট মাঠের মত জায়গায় এলাম। নিমা এখান থেকে ফালুট দেখালো। কালঝারের রাস্তা ডানদিকে। এখানে একটা ছোট পুকুর আছে, তাই জায়গাটার নাম পোকরি। আমরা ফালুটের রাস্তা ধরলাম। খানিকটা যাবার পর শুরু হল উৎরাই। নামতে নামতে একেবারে নদীর তীরে। কোন ব্রিজ নেই। তাই জল পেরিয়ে যেতে হবে। হাতে জুতো নিয়ে নদী পার হলাম। বেশ স্রোত আছে। খুব বেশী হলে পনের মিনিট হবে, দেখি একটা ব্রিজ। একটা মোটা গাছ ফেলা আছে। নীচ দিয়ে চলেছে নদী। সবাই খুব সতর্কভাবে ব্রিজটা পার হলাম। এবার স্বস্তি। মোটামুটি সমতল রাস্তায় চলতে চলতে পৌঁছে গেলাম ময়দানে নামে এক জায়গায়। একটা গোট আছে। লোকজনও আছে। জায়গাটা বড় সুন্দর। উঁচু পাহাড়, ঘন জঙ্গল, আর নদী। সব মিলিয়ে এক মনকাড়া পরিবেশ। একটা পাথরের ওপর উঠে বসে রইলাম। দুপুরের খাওয়া এখানেই সারা হলো। ভাল মোষের দুধ পাওয়া যাচ্ছিল। সবাই এক গ্লাস করে খেলাম। আবার চলা শুরু। এই চড়াইপথটা পুরো সিঙ্গালীলা অব্দি। শুরুতেই আবার গাছের ব্রিজ। এটাও পেরনো হল সতর্কভাবে। এখানে নদীটা বেশ নীচে। আস্তে আস্তে চলে এলাম চাদরেচকের গোটে। ঘণ্টা দুয়েক লাগল। দুটো ভাল ঘর আছে কিন্তু কেউ নেই। চাদরেচক থেকে সিঙ্গালীলার চৌতেন দেখা যায়। আজ আমরা যাব গোশালায়। ওখানেই থাকব। আবার চলা শুরু। পুরো রাস্তাটার মধ্যে এই রাস্তাটা সবচেয়ে খারাপ। ছোট ছোট পাথর মাটি মিলে বেশ পেছল করে দিয়েছে। আর পিছলে গেলে বেশ খানিকটা ফল হয়ে যাবে। বেলা তিনটে নাগাদ পৌঁছলাম গোশালার গোটে। লোক আর গরু মিলিয়ে গোট ভর্তি। জায়গা নেই। এদিকে টেন্টটাও খারাপ। কি করি ভাবছি এমন সময় নিমা বলল, দাদা ঘর মিল গয়া। একটু দুরেই আর একটা গোট, সেটা ঠিকঠাক করে আজকের আস্তানা তৈরি হলো। হাওয়া চলছে। পাসের খুব কাছাকাছি বলে হাওয়া একটু বেশী। সন্ধেবেলা সবাইমিলে একটু আড্ডায় বসলাম। নিমা কাঞ্চনজঙ্ঘার ওপর সিকিমের প্রচলিত লোকগীতি শোনালো। বড় ভাল লাগল। রাত আটটায় খেয়ে দেয়ে ঘুম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
jaributigoshalaenglish : "Jaributi to Goshala:-We Woke up early in the morning. I wake up Nima and Pasang. We told them to make tea. They went to make tea and the colour game started. Everyone is busy taking pictures with the camera. Dada drink tea, Nima standing with tea in hand. What a wonderful Sunrise of Kanchenjunga in such a secluded environment while drinking tea. At first, Nima was Calling me Sir. I told him to call me elder brother or in Bengali Dada, as I am a very ordinary person. The relationship will be stronger. Anyway, since then he called me Dada. We got ready. It was eight thirty in the morning, we started walking. The path is a bit flat at first. Then downhill. We got down from downhill and came to a place like a small field. Nima showed Phalut from here. Kaljhar track is on the right. There is a small pond here, hence the name Pokri. We took the path to Phalut. After going for a while, downhill started. We came down to the bank of a river. There is no bridge. So, we have to cross through water. We crossed the river with shoes in our hands. There is quite a current in the river. After fifteen minutes we saw a bridge. A trunk of tree fell naturally. The river flows below. Everyone crossed the bridge very carefully. Now its relief. Walking along a fairly flat track, we reached a place called Maidane. There is a goat. There are also people. The place is very beautiful encircled with high mountains, dense forests, and rivers. All in all, a mind-blowing atmosphere. I sat on a rock. Lunch was served here. Good buffalo milk was available. Everyone had taken a glass. We Started trekking again. This climb is all the way up to Singalila. There was a tree bridge again at the beginning. This too was crossed cautiously. Here the river is quite down. We slowly came to Chadrechak. It took a couple of hours. There are two good goats but no one was there. From Chadrechak the flag or Chauten of Singalila can be seen. Today we will go to Goshala. We will stay there. We started trekking again. This part of track is the worst. The small stones have made the ground very slippery. And if it slips, it will be quite a bit of fall. We reached Goshala by three o'clock in the afternoon. It was full of people and cows. There was no place to pitch tent. Meanwhile the tent is also bad. When I was thinking about what to do, Nima said, Dada we got a room, a little further away. Our today’s room is this. The wind is blowing in a above normal pace. As we are bit close to the pass. In the evening, we sat together for a little chat. Nima played traditional folk song of Sikkim on Kanchenjunga. We felt it enjoyable. We Slept at eight o'clock night. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photojaributigoshala :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
goshalaphalutbengali : "গোশালা থেকে ফালুটঃ-ঘড়ির অ্যালার্মের শব্দে পরের দিন ভোর সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেল। দূরে দার্জিলিং এর আলো দেখা যাচ্ছে। আকাশে অনেক তারা। সবাই রেডি হয়ে নিলাম পাঁচটার মধ্যে। শুরু হল চড়াই ভাঙা। ঘাসের গায়ে হালকা বরফের আস্তরণ পড়েছে। খুব ঠাণ্ডা। তার ওপর হাওয়া দিচ্ছে। হাতে গ্লাবস, মাথায় মাংকি ক্যাপ পড়েও যেন ঠাণ্ডা কাটছে না। মাত্র তিনশো ফুট চড়াই ভাঙলেই আমরা পৌঁছে যাব আমাদের ঈপ্সিত লক্ষে, মানে সিঙ্গালীলার মাথায়। উচ্চতা ১২,৮০০ ফুট। এই উচ্চতা নিমার মুখে শোনা। আমি অল্টিমিটার নিয়ে যাইনি, তাই এর সত্যতা যাচাই করতে পারলাম না। চলতে চলতে একটা খুব সরু ট্র্যাকের কাছে এলাম। বাঁদিকে পাহাড়ের ঢাল আর ডানদিকে প্রায় হাজার ফুটের খাদ। খুব সতর্কভাবে জায়গাটা পার হয়ে উঠে এলাম পাসের মাথায়। কালঝারের রাস্তা এখান থেকে দেখা যায়। সান্দাকফু, ফালুট সবই দেখা যায় এখান থেকে। আকাশ পরিষ্কার। মেঘের চিহ্নমাত্র নেই। অপেক্ষা শুধু সূর্য ওঠার। সিঙ্গালীলার চৌতেন এর সামনে কিছু পয়সা ছড়িয়ে আছে। অধীর আগ্রহের সমাপ্তি হল। সমাপ্ত হল মনের আকাঙ্খার, পাসের মাথা থেকে সূর্যোদয় দেখার। অসাধারণ। মনে হচ্ছে হাত বাড়ালে ছুঁতে পারব। এক বাধাহীন দিগন্তের সামনে দাড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ৮৫৯৮মিটার, এভারেস্ট ৮৮৪৮মিটার, লোৎসে ৮৫১১মিটার ও মাকালু ৮৪৮১মিটারের মতো ৮০০০ মিটারের উচ্চতার পর্বতচূড়া। সঙ্গে তাদের পারিষদরা, কাং ৫৫৬০মিটার, কোকথাং ৬১৪৭মিটার, কুম্ভকর্ণ বা জানু ৭৭১০মিটার, রাথং ৬৬৭৯মিটার, কাব্রু ৭৩৩৮মিটার, কাব্রু ডোম ৬৬০০মিটার, পান্ডিম ৬৬৯১মিটার, শিম্ভো ৬৮১১মিটার, নরসিং ৫৮২৫মিটার, সিনিয়ালচু ৬৮৮৭মিটার ও আরও অজস্র পর্বতচূড়া। প্রাণভরে শুধু দেখছি। প্রকৃতির এক অবর্ণনীয় রূপের দর্শনে আমরা সবাই মুগ্ধ। সূর্য উঠছে। রঙ্গিন হয়ে গেছে পূর্ব দিগন্ত। ধ্যানগম্ভীর মৌন এই পর্বতরাশি যেন পৃথিবীর একচ্ছত্র অধিপতিকে স্বাগত জানাচ্ছে। সূর্যদেবও আশীর্বাদ করছে, তথাস্থ। কাঞ্চনজঙ্ঘার মাথায় লাল টিপ। আস্তে আস্তে সোনালী তারপর সব সাদা। খুব বেশী হলে দু মিনিটের শো। কিন্তু সব কিছু ভুলিয়ে দিয়েছে এই দু মিনিট। এই রেঞ্জের মধ্যে সবথেকে সুন্দর পর্বতচূড়ার নাম সিনিয়ালচু। ফটো তোলা হল। পুজো পার্বণের পালা সেরে নামতে শুরু করলাম গোশালার দিকে। আমাদের আজকের আস্তানা ফালুট। বুকিং করাই আছে। গোশালা থেকে ফালুট যাবার দুটো রাস্তা আছে। একটা সিঙ্গালীলা, তেরিফুলে, ফালুট, আর অন্যটা গোশালা থেকে ট্র্যাভার্স করে তেরিফুলে হয়ে ফালুট। গোশালায় পৌঁছে খেয়ে দেয়ে বেরুতে বেরুতে বেলা দশটা। শুধু নামার পালা। হাঁটু খুলে যাবার যো। চতুর্দিকের দৃশ্যাবলী চলার কষ্ট লাঘব করছে। এগারটা নাগাদ পৌঁছে গেলাম তেরিফুলে। কাজু কিসমিস দিয়ে টিফিন ব্রেক। আবার চড়াই। পৌঁছে গেলাম ফালুটের কাঁধে। টপ একটু ওপরেই। এখান থেকে ফালুট বাংলো, সান্দাকফু যাবার রাস্তা সবই দেখা যায়। বাংলোয় পৌঁছলাম বেলা ১২টায়। নিমা আর পাশাং সেই দিনই চলে গেল। ওদের কিছু চাউমিন খাইয়ে আর কয়েকটা বিস্কুটের প্যাকেট দিয়ে বিদায় দিলাম। মনটা খারাপ হয়ে গেল। চার দিনে ওরা আমাদের মন কেড়ে নিয়েছে। ভুলতে পারব না ওদের আতিথেয়তাকে। ছবি দেখলে মনে পড়ে কম লেখাপড়া জানা এই পাহাড়ি ছেলেটাকে। কিন্তু ওর পাহাড়ের মত বিশাল হৃদয়, মানুষকে আপন করে নেবার দক্ষতা, এ বোধহয় লেখাপড়া করে শেখা যাবে না। ফালুটে আমরা পরের দিনটাও ছিলাম। তারপর মোলে, সান্দাকফু, গুরদুং হয়ে রিম্বিকে নেমে এলাম ২৮ অক্টোবর। ২৯ তারিখ ট্রেন ধরে শিয়ালদা। শেষ হল ৮২ কিমি হিমালয় পরিক্রমা। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+ "পেজ মেনুতে যান",
goshalaphalutenglish : "We woke up at 4:30 am the next morning with the sound of the alarm clock. The lights of Darjeeling can be seen at a distance. There are many stars in the sky. We all got ready by five o'clock. The uphill trekking began. A light coating of snow has fallen on the grass. It was intense cold. The wind is blowing. We cannot manage with Gloves on hands, monkey cap on head. After climbing only three hundred feet, we will reach our desired destination, that is, the top of Singalila. Elevation 12,800 feet. This height is heard from Nima. I did not carry any altimeter, so could not verify its authenticity. As we continued, we came to a very narrow track. On the left is the mountain slope, and on the right is a chasm of about a thousand feet. We crossed the place very carefully and came to the top of the pass. Kaljhar road can be seen from here. Sandakphu, Phalut are all visible from here. The sky is clear and there is no sign of clouds. Just waiting for the Sun to rise. Here few coins are scattered in front of the Singalila Chauten. The excitement is over, Ended with the desire of the mind to watch the sunrise from the top of the pass. Wonderful! It seems that I can reach out, I can touch it. Standing in front of an unobstructed horizon there are peaks of 8000 meters such as Kanchenjunga 8598 meters, Everest 8848 meters, Lhotse 8511 meters and Makalu 8481 meters. Along with their companion, Kang 5560 meters, Kokthang 6147 meters, Kumbhakarna or Janu 7710 meters, Rathong 6679 meters, Kabru 7338 meters, Kabru Dome 6600 meters, Pandim 6691 meters, Shimbho 6811 meters, Narsingh 5825 meters, Siniolchu 6887 meters and many more peaks. I am just watching. We are all fascinated by the sight of an indescribable form of nature. the sun is rising, the eastern horizon has become colourful. The meditative silence of this mountain is as if welcoming the sole ruler of the world. The Sun is also blessing. Started with a Red colour tip on the top of Kanchenjunga, slowly became golden then all white. Maximum a two-minute show. But that two minutes have made us forgotten everything. Siniolchu is the most beautiful peak in this range. Photos were taken. After completing Puja, we started going down towards the Goshala. Our shelter today is Phalut. Booking has already done. There are two roads from Goshala to Phalut. One is Singalila, Terifule, Phalut, and the other is traverses from Goshala to Terifule and ultimately to Phalut. After reaching Goshala and taking breakfast, it was ten o'clock in the morning. It's time to get out. It was a Knees breaking slope. The surrounding scenery eases the pain of trekking. We reached Terifuly by eleven o'clock. There was a tiffin Break with Cashew, Raisins etc. We started to trek uphill again. We reached Phalut's shoulder. The top is a little higher. Phalut Bungalow, Sandakphu road can all be seen from here. We reached the bungalow at 12 noon. Nima and Pashang left that day. We fed them some Chowminh and sent them away with few packets of biscuits. I was upset with their departure. They captured our hearts in four days. I can't forget their hospitality. Looking at the picture, I remember this hilly boy with little education. But his big heart like a mountain, the ability to take people as his own, probably cannot be learned through formal education. We stayed at Phalut the next day as well. Then we came down to Rimbik on 28th October via Mole, Sandakphu, Gurdung. We reched Sealdah by train on 29th. The 82 km Himalayan trek is over. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
মুখবন্ধঃ-পঞ্চচুল্লী বেস ক্যাম্প উত্তরাখণ্ড হিমালয়ের পূর্বে কুমায়ুন অঞ্চলে অবস্থিত, এবং এর উচ্চতা ৪,২৬০ মিটার। পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক হল ধারচুলা থেকে একটা মাঝারি কঠিনতার ট্রেক। দার রোড হল পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক বা অভিযানের একটা সূচনা বিন্দু, এবং পূর্ব কুমায়ুন অঞ্চলের শেষে দরমা উপত্যকার কাছে গিয়ে শেষ হয়। পঞ্চচুল্লী পর্বত শিখরের উচ্চতা এক থেকে পাঁচ অব্দি ৬,৩৩৪ মিটার থেকে ৬,৯০৪ মিটার পর্যন্ত বিস্তৃত। পঞ্চচুল্লী ১ পর্বতশৃঙ্গ প্রথম আরোহণ হয়, হুকুম সিং এর নেতৃত্বে ১৯৭২ সালে ইন্দো-টিবেটিয়ান দলের পরিচালনায়, উত্তর বালাটি হিমবাহের মধ্যে দিয়ে। হুকুম সিং একজন স্থানীয় মানুষ ও দক্ষ পর্বতারোহী। তার সম্বন্ধে অনেক কাহিনীও বর্তমান। পঞ্চচুল্লী পর্বতশৃঙ্গগুলো, বিস্ময়কর সুন্দর গৌরিগঙ্গা উপত্যকা, ও অত্যন্ত বিপজ্জনক ও উষসী দরমাগঙ্গা উপত্যকার মধ্যে এক জলবিভাজিকা তৈরি করে।পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক খুবই সুন্দর এবং উত্তেজনাপূর্ণ। এই ট্রেক থেকে হিমালয়ের কুমায়ুন অঞ্চলের সৌন্দর্য ও অ্যাডভেঞ্চারের আনন্দ দুইই পাওয়া যায়। নন্দাদেবী বেস ক্যাম্প ট্রেকের মতো পঞ্চচুল্লী বেস ক্যাম্পও ট্রেকারদের কাছে খুবই আকর্ষণীয় ট্রেক। তুষার-শিখর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা, পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক, নেপাল এবং তিব্বতের সীমানার মধ্যে, পিথোরাগড় জেলার দরমা উপত্যকায় অবস্থিত। কুমায়ুন হিমালয়ের কোলে থাকা পঞ্চচুল্লী হিমবাহের পথ, প্রকৃতির মহিমায় মহিমান্বিত। এই এলাকা মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, তুষার-ঢাকা পর্বত, অগণিত ঝরনা, অ্যালপাইন তৃণভূমি, এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীজগতে সজ্জিত। পূর্ব কুমায়ুন হিমালয়ে অবস্থিত এই ট্রেকিং রুট, পুরোপুরি গৌরি গঙ্গা নদীর তীর ধরে হাঁটা। আগে এই রুটটা ছিল প্রায় ন দিনের ট্রেক যা বোংলিং, সেলা, নাগলিং, বালিং এবং দুগতু হয়ে বেস ক্যাম্পে পৌঁছত। তবে বর্তমানে দুগতু ও ধাতু গ্রাম হয়ে গাড়ি পৌঁছে যাচ্ছে প্রায় হিমবাহের কাছে। সীমান্ত অঞ্চল হওয়ার জন্যে এখানে মিলিটারি তৎপরতা আছে। তবে দুগতু বা ধাতু গ্রাম অব্দি যেতে কোনও ইনারলাইন পারমিট লাগে না। ট্রেক শুরু হয় দুগতু গ্রাম থেকে এক চড়াইপথে। আমরা ২৫ সেপ্টেম্বর, ২০২৩, হাওড়া থেকে রওনা দিয়ে বেরিলি পৌঁছে যাই ২৬ তারিখে। ২৭ তারিখে টনকপুরে থেকে যাই। সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাই ধারচুলা। ধারচুলাতে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের হোটেল মানসে একদিন থাকি। ৩০ সেপ্টেম্বর, ২০২৩-রওনা হলাম দুগতু গ্রামের উদ্দেশ্যে। তবে আমাদের অনলাইন বুক করা গাড়ি ওই রাস্তায় চলার উপযুক্ত নয়। সেটা গাড়ির ড্রাইভারকেও বলেছি, তবে উনি বললেন যে যেতে পারবেন। রাস্তার সৌন্দর্য অপূর্ব। সোবালার পর একটা ব্রিজের কাছে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেল। সামনে ধ্বস। গাড়ি আর যাবে না। নেমে দেখি ঐটুকু ধ্বস পেরিয়ে আমাদের গাড়ি চলে যেতে পারে, কিন্তু স্থানীয় গাড়ির ড্রাইভাররা যেতে দেবে না। অগত্যা ব্রিজ পেরিয়ে অন্য এক গাড়িতে উঠলাম। সেই গাড়ি ঘন্টাখানেক চলার পর আর একটা ধ্বসের সামনে দাঁড় করালো। দেখি এক কিলোমিটার রাস্তা ভেঙে চুরমার। ওপর থেকে এখনও পাথর গড়াচ্ছে। খুব সাবধানে চলতে লাগলাম। আধ ঘণ্টা বাদে চলে এলাম আর এক গাড়ির স্ট্যান্ডে। সেখানে যে গাড়িটা ছাড়বে, সেটাতে একটা বাচ্চা সমেত দম্পতি রয়েছে। আমরাও উঠলাম। হলাম মোট পাঁচ জন। ছ জন না হলে গাড়ি ছাড়বে না। একজনের ভাড়া আমরা সবাই মিলে দিয়ে দেবার কথা বলতেই গাড়ি ছেড়ে দিল। বিস্ময়কর সুন্দর দৃশ্যাবলীর পরিপ্রেক্ষিতে গাড়ি ভ্রমণ এক অসাধারণ মাত্রা পেল। প্রায় বেলা তিনটে নাগাদ দুগতু গ্রাম ছেড়ে পৌঁছলাম ধাতু গ্রামে। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দুগতু গ্রাম থেকেই ট্রেক শুরু হয় ও সেখান থেকে পঞ্চচুল্লীর বেস ক্যাম্প পাঁচ কিলোমিটার ও ক্যাম্প এক মাত্র দশ কিলোমিটার। কিন্তু দুগতু গ্রাম থেকে পঞ্চচুল্লী পুরো দেখা যায় না। তাই ধাতু গ্রামে এসে একটা হোমস্টেতে থাকলাম। এখান থেকে পঞ্চচুল্লীর অপরূপ শোভা সারাদিন ধরে উপভোগ করা যায়। প্রকৃতির মাঝখানে একটা টেবিল চেয়ারে বসে পাহাড় দেখতে দেখতে হয়ে গেল লাঞ্চ। গোধূলির ছায়ামাখা অন্ধকার নামছে দিগ্বলয়ে। আকাশের গায়ে মসিরেখা টেনে এঁকে বেঁকে দুলে দুলে চলেছে মেঘের বলাকা। দিনের শেষে দিনমণি শেষ চুম্বনখানি দিয়ে গেলেন রুক্ষ ধরিত্রীর বুকে। দিগন্তের অন্তিম সীমানায় এঁকে দিলেন কুমকুমের আলপনা। আমরাও ঘরবন্দী হয়ে গেলাম। রাত প্রায় সাড়ে এগারটা নাগাদ উঠলাম নাইট ফটোগ্রাফি করতে। চতুর্দিক শুনশান। হাল্কা হাওয়া দিচ্ছে। দুগতু গ্রামের দু একটা কুকুর ডেকে উঠল। অসাধারণ সুন্দর নভোমণ্ডলে হাজারো তারার মেলা। ঘন্টাখানেক ছবি তোলার পর আবার ঘুম। ১ অক্টোবর ২০২৩-খুব সকালে উঠে পড়লাম সূর্যোদয়ের ছবি তুলব বলে, কিন্তু সব মেঘলা আর হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের হোমস্টের জানলা থেকেই পঞ্চচুল্লী দেখা যায়। তাই জানলা থেকেই দেখলাম। তবে কিছুক্ষণ বাদেই উঠে পড়লাম। ফ্রেস হয়ে কিছু জলখাবার খেয়ে শুরু হল পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেকিং। ততক্ষণে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমাদের হোমস্টে থেকে দুগতু দু কিলোমিটার, আর দুগতু থেকে বেস ক্যাম্প পাঁচ কিলোমিটার। আমাদের সাথে দেখা হওয়া বাচ্চা সমেত ওই দম্পতি আমাদের আগেই বেরিয়ে গেছে। ওনারা আজই ফিরে যাবেন। এক হাজার টাকা দিয়ে একটা গাইড নিলাম। সে আবার ওয়াকি টকি নিয়ে চলেছে। জিজ্ঞাসা করতে বলল, অসুবিধে হলে যাতে কাউকে ডাকতে পারে। এখানকার জঙ্গলে ভালুকের উৎপাত আছে। আমরা ঘণ্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম বেস ক্যাম্প। বেস ক্যাম্পে হাট করা আছে তবে লোকজন কেউ নেই। আমাদের গাইড বলল যে এটা বন্ধ করে দিয়েছে দুটো কারণে। এক পঞ্চচুল্লী অভিযান প্রায় হয় না, আর হলেও এই জায়গা খুব নোংরা করে। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চললাম ক্যাম্প একের দিকে। অনেকক্ষণ রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা একটা চড়াইয়ের কাছে পৌঁছলাম। আমাদের ডান দিক দিয়ে চলেছে দরমা নদী। এই নদীকে দরমা গঙ্গাও বলে। তিদাং-এ দরমা নদী লাসার কান্তি নদীর সঙ্গে মিশে যায় ও নাম হয় ধৌলীগঙ্গা আর শেষ পর্যন্ত তা তাওয়াঘাটে কালী নদীর সঙ্গে মিলিত হয়। চড়াইয়ে উঠতে গিয়ে আমার পা স্লিপ করে বাঁ পায়ে সাংঘাতিক টান ধরে। আমার চলার ক্ষমতা প্রায় শেষ। এমন অবস্থা যে উঠে দাঁড়াতে পারছি না। কোন রকমে ল্যাংচাতে ল্যাংচাতে পৌঁছলাম অ্যাডভান্সড বেশ ক্যাম্পে। উচ্চতা প্রায় সাড়ে পনের হাজার ফুট। আর ঘন্টাখানেক চললেই ১৬,৫০০ ফুটে ক্যাম্প একে যাওয়া যায়। কিন্তু আমার যাওয়া সম্ভব নয়। একটা বিশাল বুগিয়ালের ওপর সবাইমিলে বসে পড়লাম। কিছু খাওয়া হলো। ছবি অনেক তুললাম। পঞ্চচুল্লীকে এখানে চুল্লী বা উনুনের মতো লাগে না। মনে হয় পরপর পাঁচটা পর্বতশৃঙ্গ দাঁড়িয়ে আছে। অসাধারণ সৌন্দর্য পরখ করলাম আর বহুদিনের এক মনোবাসনা পূর্ণ হলো। এবার ফেরার পালা। আবার ল্যাংচাতে ল্যাংচাতে বহু সময় নিয়ে প্রায় বেলা চারটে নাগাদ ফিরলাম আমাদের হোমস্টেতে। কিছু খেয়েদেয়ে বিশ্রাম। পা তুলতে পারছি না। ঠিক করলাম এখানে আর থাকবো না, কারণ যদি ব্যাথাটা বাড়ে তবে খুব সমস্যা হয়ে যাবে। তার ওপর রাস্তায় যদি আরো ধ্বস নামে তবে আরও বড় সংকট দেখা দেবে। পরের দিন বেলা আটটায় গাড়ি বলে দিলাম। টাকাটা একটু বেশি নিলো, তবে সাহায্য করেছিল। একইরকমভাবে পৌঁছে গেলাম ধারচুলা, ও সেখান থেকে মুন্সিয়ারী। শেষ হলো পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Prelude:-Panchachulli Base Camp is located in the eastern Kumaon region of the Uttarakhand Himalayas, and has an altitude of 4,260 meters. Panchachulli Base Camp Trek is a medium difficulty trek from Dharchula. Dar Road is a starting point of the Panchachulli Base Camp trek, and ends near the Darma Valley at the end of the East Kumaon region. The height of Panchachulli Parbat peak ranges from one to five are 6,334 meters to 6,904 meters. The Panchachulli-1 peak was first climbed, by an Indo-Tibetan team led by Hukum Singh in 1972, through the North Balati Glacier. Hukum Singh is a local man and a proficient mountaineer. There are many stories about him. The Panchachulli mountain ranges, form a watershed, between the breathtakingly beautiful Gauriganga valley, and the extremely dangerous and charming Darmaganga valley.Panchachulli Base Camp Trek is very beautiful and exciting. This trek offers both the beauty and adventure of the Kumaon region of the Himalayas. Like the Nanda Devi Base Camp Trek, Panchachulli Base Camp is also a very attractive trek for trekkers. Hidden in the lap of snow-capped mountains, Panchachulli Base Camp Trek is located in the Darma Valley of Pithoragarh district, between the borders of Nepal and Tibet. The Panchachulli Glacier trail in the circuit of the Kumaon Himalayas, is dazzling in the splendour of nature. The area is adorned with enchanting landscapes, snow-capped mountains, innumerable waterfalls, alpine meadows, and diverse flora and fauna. Located in the East Kumaon Himalayas, this trekking route is entirely a walk along the banks of the Gauri Ganga River. Earlier this route was a trek of about nine days passing through Bongling, Sela, Nagling, Baling and Dugutu to reach the base camp. But now, the cars are almost reaching the glaciers through Dugtu and Dhatu villages. There is military activity here for being a border region. However, no inner line permit is required to go up to Dugutu or Dhatu village. The trek starts from Dugtu village on an uphill path. We left Howrah on September 25, 2023 and reached Bareilly on September 26. We stayed at Tankpur on September 27. From there we took a car to Dharchula. We stayed one day at Hotel Manas of Kumaon Mandal Vikas Nigam in Dharchula.September 30, 2023:-We departed for Dugtu village. But our online booked car is not suitable for plying on that road. I told that to the car driver, but he said that he could go. The beauty of the road is wonderful. After Sobala, the car stopped at a place near a bridge. A landslide is seen ahead. The car won't go anymore. We came down and saw that our car could pass through the ruins, but the local jeep drivers would not let us go. We had to cross the bridge and get into another jeep. After driving for an hour, the car stopped in front of another landslide. We saw a kilometre of the road was broken. Stones were still falling from above. We started walking very carefully. After half an hour we came to another jeep stand. The jeep that would leave, had a couple with a child. We got up too. There are five people in total. Jeep would not start till count reached six people. He started the Jeep after getting assurance of the fare of extra one person. Jeep travel went to an extraordinary dimension in the light of the breathtakingly gorgeous backdrop. We left Dugtu village at about three o'clock and reached Dhatu village. Then it was raining. The trek actually starts from Dugutu village and from there the base camp of Panchachulli is five kilometers and camp one is only ten kilometers. But Panchachulli cannot be seen in full from Dugatu village. So, we came to Dhatu village and stayed in a homestay. From here one can enjoy the magnificent beauty of Panchachulli all day long. Sitting on a table and chair in the middle of nature, we had lunch while watching the mountains. Darkness descends on the sky covered with the shadow of twilight. Clouds are swaying in a zigzag way on the sky like stork. At the end of the day, Sun gave the last kiss to the heart of rugged earth. The horizon painted with red colour. We also became housebound. We got up around 11:30 pm to do night photography. Silence was prevailing all around. A light breeze was blowing. Two dogs of the Dugutu village barked. Thousands of stars are seen in the amazingly beautiful sky. After taking pictures for an hour, we went to sleep again.October 1:-We woke up very early in the morning to take pictures of the sunrise, but it was cloudy and raining lightly. Panchachulli can be seen from our homestay window. So, we saw from the window. But after a while we got up. Panchachulli base camp trekking started after freshen up and had some snacks. By then the weather had cleared up. Dugutu village is two kilometres from our homestay and base camp is five kilometres from Dugutu. The couple with the baby we met left before us. They will go back today. I took a guide for rupees one thousand. He was carrying a walkie talkie with him. When asked for the reason, he told, that he could call someone in case of trouble. There is a fear of bears in the forest here. We reached the base camp within an hour and a half. There are huts at the base camp but no people. Our guide said renting camp had stopped for two reasons. The first reason is Panchachulli expedition is almost not organised, and if it is, it makes the place very dirty. We rested for a while and proceeded towards camp one. After walking through the rhododendron forest for a long time, we reached a hill. Darma river is running on our right side. This river is also called Darma Ganga. At Tidang the Darma River merges with the Lashar Kanti River and is named Dhauliganga and finally joins the Kali River at Tawaghat. While going uphill, my foot slipped and took a fatal cramp in the left leg. My ability to walk was almost gone. I couldn't stand up. I arrived at the advanced camp by hopping. The height is about 15,500 feet. And the camp one at 16,500 feet can be reached after an hour's walk. But I couldn't go. We all sat down on a huge pasture. We took some food there. We took a lot of pictures. Panchulli does not look like Chulli or oven here. It seems that five mountain peaks are standing in a row. I saw extraordinary beauty and my long-time desire was fulfilled. It's time to go back. After spending a lot of time in in hopping, we returned to our homestay at around four o'clock. We ate something and took rest. I couldn't lift my legs. We decided not to stay here anymore, because if the pain increases, it will become a big problem. If there are more collapses on the road, it will cause a bigger crisis. The next day at eight o'clock we hired a jeep. The money, the jeep driver, took a little more, but helped us. In the similar way, we reached Dharchula, and from there Munsiary. Panchachulli base camp trek had ended. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
মুখবন্ধঃ-উত্তর আফ্রিকা থেকে ইউরোপ হয়ে এশিয়ার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত বিশাল পর্বতমালার, একটা অংশ হিমালয়। উত্তর-পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে তিব্বতের নামচে বারওয়া হয়ে, অরুণাচল প্রদেশের পূর্ব সীমানা ছাড়িয়ে, একটানা চলেছে হিমালয় পর্বতমালা। এই পর্বতমালার উত্তর পশ্চিমে হিন্দুকুশ এবং কারাকোরাম পর্বতশ্রেণী, ও উত্তরে তিব্বতের মালভূমি। হিমালয় অর্থ হিমের আলয়, কারাকোরাম মানে কালো পাথর, হিন্দুকুশের মর্মার্থ চাঁদের পাহাড়। এই তিন হচ্ছে পৃথিবীর অন্যতম বিশাল পর্বতমালা। মূল হিমালয় সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত প্রায় ১৫০০ মাইল লম্বা ও ২০০ থেকে ৪০০ মাইল চওড়া, এবং ভৌগলিক সীমারেখায় ৭৬০ থেকে ৯৬০ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। বিশ্বের বৃহত্তম ও উচ্চতম পর্বতশ্রেণী হিমালয়ে, ২০,০০০ ফুটের বেশি উচ্চতার শৃঙ্গের সংখ্যা প্রায় সাতশো। এই হিমালয়ের প্রতি বাঙালির টান বহু দিন থেকে। অতীশ দীপঙ্কর থেকে শরৎচন্দ্র দাস, রাধানাথ শিকদার থেকে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, ও আরও অনেকে হয় তীর্থযাত্রীরূপে, আধ্যাত্মবাদী দার্শনিক রূপে, অভিযাত্রী রূপে বা গবেষক রূপে, হিমালয়কে দেখেছেন। সুকুমার রায়ের নেতৃত্বে ১৯৬০ সালে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ২০,৭০০ ফুটের নন্দাঘুন্টি পর্বতাভিযান, সংগঠিত হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পর্বতারোহণের দিক দিয়ে অনেক এগিয়ে যায়। এর থেকে বোঝা যায় বাঙালীর আ্যাডভেঞ্চারের নেশা কত প্রবল। এই নেশার টানেই ৭৭.৮১০ পূর্ব ও ৩১.৭৮০ উত্তর স্থানাঙ্কে অবস্থিত পিন-পার্বতী পাস অভিযান সংগঠিত হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
Prelude:-The Himalayas are part of the vast mountain range that stretches from North Africa through Europe to the east coast of Asia. Starting from Nanga Parbat in the north-west to Namche Barwa in Tibet, the Himalayan range extends beyond the eastern border of Arunachal Pradesh. To the northwest of these mountains are the Hindu Kush and Karakoram Mountain ranges, and to the north is the Tibetan Plateau. Himalayas means snow region, Karakoram means black rock, Hindu Kush means mountains of the moon. These three are one of the largest mountains in the world. The main Himalayas are about 1,500 miles long and 200 to 400 miles wide from the Indus to the Brahmaputra, and extend in geographical boundaries from 760 to 960 east longitude. The world's largest and highest mountain range, the Himalayas, has about seven hundred peaks above 20,000 feet. Bengalis have been attracted to Himalayas for a long time. From Atish Dipankar to Sarat Chandra Das, Radhanath Sikdar to Umaprasad Mukhopadhyay, and many others have seen the Himalayas either as pilgrims, spiritual philosophers, explorers or researchers. Nandaghunti, 20,700 feet, the first expedition from West Bengal, was organized in 1960 under the leadership of Sukumar Roy. Subsequently, West Bengal was far ahead of other states in India in terms of mountaineering. This shows how strong Bengali's addiction to adventure is. Pin Parvati Pass Expedition located at 77.810 East and 31.780 North was organized under the influence of this dependence. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photopppintro :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
howrahbarsenibengali : "হাওড়া থেকে বার্সেনিঃ-২৪ আগস্ট ২০০২- কালকা মেলে যাত্রা শুরু হল। ১৯৯৯ সাল থেকে চেষ্টা করছি পিন পার্বতী পাসে যাব বলে, কিন্তু নানারকম সমস্যার জন্যে যাওয়া হয়ে উঠছে না। ২০০১ সালেও চেষ্টা করেছি। কিন্তু কোনও না কোনও সমস্যার জন্য যাওয়া বাতিল হয়েছে। এবারেও হবেনা হবেনা করে শুরু হল ট্রেকিং। এই বছর দলের চার জনের মধ্যে আশীষের সমস্যা সবথেকে বেশী। ও শেষ দিন ট্রেনে চড়ার আগে অব্দি যাব না যাব না বলে গেল। ওর পরিবারে এক অদ্ভুত সমস্যা হয়ে রয়েছে। সেটা পাত্তা না দিয়েই ও চলে এলো পাহাড়ের টানে। এখন দলটা হল এইরকম, আশীষ গাঙ্গুলী, টুলটুল মুখার্জী, দেবাশীষ চক্রবর্তী ও প্রতিবেদক অসিত মুখার্জী। ট্রেন মোটামুটি ফাঁকাই। এই বর্ষায় টুরিস্ট যায় না। শুধু আমাদের মতন কিছু লোকজন ও ব্যবসাদার যায়। অন্য আর একটা দলও আমাদের কম্পার্টমেন্টে উঠেছে। ওরাও পিন পার্বতী পাসে যাবে। ওদের জন্যে ট্রেনে মালপত্র রাখার কিছু অসুবিধে হলেও, আমরা সমস্যা তৈরি না করেই, অসুবিধে মেনে নিয়েছিলাম। ট্রেন বর্ধমান পৌঁছল রাত দশটায়। বাড়ী থেকে খাবার এনেছিলাম। রাতে তাই খেয়ে ঘুম। সকালবেলা ট্রেন পৌঁছল মুঘলসরাই। তারপর কানপুর হয়ে চণ্ডীগড় পৌঁছলাম পরের দিন ভোর চারটের সময়। চণ্ডীগড় স্টেশনে একটা অটো রিক্সা ধরে মানালি যাবার বাস স্ট্যান্ডে পৌঁছলাম প্রায় সাড়ে চারটেয়। বাস ছাড়বে ৫টায়। চারটে টিকিট কেটে বাসের মাথায় জিনিসপত্র তুলতে তুলতে বাস ছেড়ে দিল। প্লাস্টিক দিয়ে জিনিসপত্রগুলো ঢাকা হল না। বাস চলতে শুরু করল। যাবে বিলাসপুর, মাণ্ডি হয়ে কুলু ও মানালি। সুনীল আকাশের বুকে মেঘের খেলা, সবুজ পাহাড়ের কোলে কুয়াশা, নিস্তব্ধ হিমালয়ের পার্বত্য উপত্যকা, জমকালো পাহাড়ের বর্ণধারা, উচ্ছল নদীর চঞ্চল প্রবাহ, সবুজ অরণ্যের হাতছানি, ও ফুলের মালঞ্চ দেখতে দেখতে পৌঁছে গেলাম, কুলুর দশ কিলোমিটার আগে ভুন্টার বলে একটা জায়গায়। বাস থেকে নেমে পড়লাম। ওখান থেকে মণিকরণ হয়ে বার্সেনি যাব। ঘড়িতে তখন বেলা দুটো। বাস ছাড়বে দুপুর আড়াইটের সময়। বাস এলো ২টো ২০মিনিটে। জিনিসপত্র ছাদে তুলতে তুলতে বাস ছেড়ে দিল। এবারও জিনিসগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা হল না। গাড়ি কিছুক্ষণ চলার পর থেমে গেল। ড্রাইভার চা খেতে গেল। এদিকে বৃষ্টি শুরু হল। আমি আর দেবাশীষ ছাদে গিয়ে জিনিসগুলো প্লাস্টিক চাপা দিয়ে এলাম। বাস আবার ছাড়ল। প্রায় বিকেল পাঁচটায় পৌঁছল মণিকরণ। সেখান থেকে বার্সেনি পৌঁছতে সময় লাগল প্রায় এক ঘন্টা। সন্ধ্যে ছটায় বার্সেনি পৌঁছে শুনি থাকার জায়গা নেই। ভারী বিপদ। এধার ওধার ঘুরতে ঘুরতে একটা টেলিফোন এক্সচেঞ্জের বাড়ির কাছে এলাম। বাড়িটা এখনও তৈরি হচ্ছে। রং হয়নি। ওখানকার লোকজনকে অনুরোধ করতে দিনপ্রতি ১২৫ টাকার বিনিময়ে ঘর দিতে রাজী হল। বাথরুম, পায়খানা সর্বসাধারণের। যাই হোক, নেই মামার চেয়ে কানা মামা ভাল। বাড়িটার নীচে একটা খাবার হোটেল ছিল। খাবার খুবই ব্যয়সাপেক্ষ। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
howrahbarsenienglish : "Howrah to Barseni:-24 August 2002-By Kalka Mail we started our journey. Since 1999, I have been trying to go to Pin Parvati Pass, but due to various problems, I did not able to go. I tried in 2001 also. But the trip was cancelled due to some problem. This time too there was a possibility of cancellation but trekking started. Among the four members of the team this year, Asis has the most problems. He said that he would not go until he boarded the train on the last day. There is a strange problem in his family. Ignoring all the problems, he started to go to the mountain. Now the team is like this, Asis Ganguly, Tultul Mukherjee, Debashis Chakraborty and writer Asit Mukherjee. The train is almost empty. Tourists don't go in this monsoon. Only some people like us and businessmen go. Another group also boarded our compartment. They will also go Pin Parvati Pass. Although there were some inconveniences for them in keeping the luggage in the train, we accepted the inconvenience without creating any problems. The train reached Burdwan at 10 pm. We brought food from home, eat and sleep at night. The train reached Mughalsarai in the morning. Then we reached Chandigarh via Kanpur at four o'clock in the morning the next day. We took an auto rickshaw at the Chandigarh station and reached the bus stand to go to Manali around 4:30 a.m. The bus will leave at 5 o'clock. After buying four tickets and loading our luggage at the roof of the bus, the bus started to run. Luggage was not covered with plastic sheet. The bus started moving. We will go through Bilaspur, Kulu, Manali, via Mandi. We reached a place called Bhuntar, ten kilometers before Kulu, by seeing the drama of clouds under the blue sky, the mist around the green hills, the silent valleys Himalayan Mountain, the colourful mountain ranges, the meandering flow of the river, the lush green forest, and the natural flower beds. We got off the bus. From there We will go to Barsani via Manikaran. The clock struck two PM. The bus to Bersani will leave at 2:30 PM. The bus came in 2:30 PM. The bus again started running while we put out luggage to the roof. This time too luggage were not covered with plastic sheet. The bus stopped after a while. The driver went to have tea. Meanwhile it started raining. Debashish and me went to the roof and covered the things with plastic sheet. The bus left again and reached Manikaran around 5 pm. From there it took about an hour to reach Barsani. After arriving Bersani at six in the evening, we heard that there was no place to stay. Dangerous matter. Wandering here and there, we came to a telephone exchange house. The house was still under construction and still has no painting. The people there agreed to grant a room in telephone exchange for Rupees 125 per day. Bathrooms and toilets are common. Anyway, something is better than nothing. Below the house was a restaurant. Food was very expensive.. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohowrahbarseni :
""+
" "+
" "+
" "+
" "+
""+
"",
barsenirestbengali : "বার্সেনিতে বিশ্রামঃ-২৭ আগস্ট ২০০২-আজ আমাদের বিশ্রাম। পোর্টার গাইড জোগাড় করতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। বার্সেনির বাসে দুর্গা সিং বলে একটা লোকের সঙ্গে আলাপ হয়েছিল। সে নাকি গাইড পোর্টারের কাজ করে। কিন্তু আমার অভিজ্ঞতায় ওকে কখনই গাইড বা পোর্টার বলে মনে হয়নি। তবুও দুর্গাসিং যখন প্রথম অনুরোধ করেছে, তাই ওকেই সুযোগ দিলাম। আমাদের একটা গাইড ও পোর্টার চাই। দুর্গা সিং বেলা ১টা অব্দি দেখা করল না। মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হতে লাগল। ওকে বাদ দিয়ে দিলাম। বার্সেনির একমাত্র এজেন্সি, ঋষিদেব ট্রেকিং এন্ড ট্যুরস এর সঙ্গে কথা বললাম। এজেন্সির মালিক থান সিং। বছর ২৫ এর জোয়ান ছেলে, দেখতে শুনতে বেশ ভাল, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছে, সুন্দর কথা বলতে পারে। বললাম পিন পার্বতী পাস যাব। একটা গাইড ও তিনটে পোর্টার নেব। বাকী সব কথা ওই বলে গেল। একটা হিমাচলী গাইড ও তিনটে নেপালি পোর্টার ঠিক হল। মোটামুটি নিশ্চিন্তে বার্সেনি ঘুরে বেড়ালাম। ছবি তুললাম ও টুকটাক জিনিশপত্র কিনলাম। পার্বতী হাইডেল প্রোজেক্টের খবরও নিলাম। যা হচ্ছে, তাতে এই এলাকাটা শুকিয়ে যাবে। পার্বতী নদীর পুরো জলধারা অন্য একটা জায়গা দিয়ে ঘুরিয়ে দেবে। তার ফলে বার্সেনি, মণিকরণ ও সংলগ্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কাজের জন্যে পার্বতী নদীর উৎসের কাছাকাছি থেকেই প্ল্যানিং করা হয়েছে। ওখানকার মানুষজনদের বক্তব্য কিন্তু প্রোজেক্টের সমর্থনেই। আভি তো কাম মিলতা হ্যায়, বাদ মে কিয়া হোগা দেখা যায়েগা। রাতে খাবার দোকানে গল্প করছিলাম। শীতে এখানে তুষারপাত হয়। তখন বরফে আচ্ছাদিত গাছপালাগুলো মুক্তের মতো ঝলমল করে। মনে হয় হাজার হাজার প্রদীপ জ্বলছে। বসন্তে বরফ গলে যায়। ফুলে ফুলে ভর্তি হয়ে যায় বার্সেনি। শরতের সোনালী ধান গম ক্ষেত এক মোহময়ী রূপ তৈরি করে। তখন বার্সেনি ভরে যায় আপেল, নাসপাতি, চেরি, পিচ ইত্যাদি ফলে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
barsenirestenglish : "Rest at Barsani:- 27 August 2002-Today was our Rest Day. We need to arrange porter and guide and to have some shopping. We talked to a man named Durga Singh of Barsani in the bus. He works as a guide and porter. But to my experience, he never seemed like a guide or a porter. However, when Durga Singh first requested, we offered him a chance. We need a guide and porters. Durga Singh did not meet until 1 PM. Clouds of worry began to thicken in the mind. We cancelled him. We spoke to the only agency in Barsani, Rishi Dev Trekking and Tours. Than Singh is the owner of the agency. A 25-year-old young boy, good looking, done basic mountaineering course, can speak well. We said we will go to Pin Parvati Pass. We need a guide and three porters. He said everything else after my request. A Himachali guide and three Nepali porters were agreed. We wandered around Barsani quite happily. I took pictures and bought some things. we also took information of Parvati Hydel project. Whatever is happening, this area will dry up. The entire course of river Parvati will be diverted through another channel. As a result, Barsani, Manikaran and adjoining areas will be severely affected. Planning for this work has been done near the source of river Parvati. The say of the people there is in support of the project. Avi toh kaam milta hai, baad me kya hoga dekha jayega. I was talking at the restaurant at night. It snows here in winter. Then the snow-covered trees shine like pearl and it seemed thousands of lamps are glittering. Snow melts in spring and Barsani filled with flowers. In autumn golden rice and wheat fields make a mesmerizing look. Then Bersani was filled with fruits such as apples, pears, cherries, peaches, etc. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobarsenirest :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
barsenikhirgangabengali : "বার্সেনি থেকে ক্ষীরগঙ্গাঃ-২৮ আগস্ট ২০০২-সকালে ঘুম থেকে উঠেই সমস্যা। পোর্টার এসেছে কিন্তু গাইড আসেনি। থান সিং এর কাছে ছুটলাম। ও খুব অবাক হল গাইড এর অনুপস্থিতিতে। সঙ্গে সঙ্গে একটা টাটা সুমো নিয়ে চলল মণিকরণ। গাড়ি চলে যাবার পর থান সিং প্রথমে যাকে গাইড হিসেবে ঠিক করেছিল সে এলো। সব দেখে নেবার পর গাইড যাবার জন্যে তৈরি। অপেক্ষা শুধু থান সিং আসার। ঘণ্টা খানেক বাদে থান সিং ফিরে এলো আর একটা গাইড নিয়ে। তার নাম রাম সিং। থান সিং, রাম সিংকেই আমাদের গাইড করে পাঠাল। তিনজন নেপালি পোর্টার, একজন হিমাচলী গাইড ও আমরা চারজন মিলে আটজনের একটা পরিবার তৈরি হল। নেপালিদের সঙ্গে হিমাচলীদের দ্বন্দ্ব বহুদিনের। মূল সমস্যা দুটো। নেপালিরা পরিশ্রমী ও হিমাচলীরা কুঁড়ে। ফলে নেপালিরা ট্রেকারদের কাছে বেশী পছন্দের। আবার নেপালিরা বেশ দায়িত্বজ্ঞানহীন। ট্রেকারদের মালপত্র ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ওরা অনেক ঘটিয়েছে। এদিক দিয়ে হিমাচলীরা অনেক দায়িত্ববান। একবার দায়িত্ব নিলে সেটা পুরো করে। তবে ওদের সমস্যার ব্যাপারটা আমাদের জানা ছিল বলে, ওদের মধ্যে জাতভিত্তিক বিদ্বেষকে কখনও জাগতে দিইনি। রাজু, দীনেশ, ভীম এই তিন পোরটার, গাইড রাম সিং ও আমরা চার জন, বেলা দশটায় শুরু করলাম আমাদের যাত্রা। প্রথমেই থামলাম থান সিং এর অফিসে। পোর্টার দিনে ২০০ টাকা ও গাইড দিনে ৪০০ টাকা হারে, মোট ১০০০ টাকা করে দিনপ্রতি দিতে হবে। নাম এন্ট্রি করে থানসিংকে ৫০০০ টাকা দিলাম। চলা শুরু হল। ঠিকানা ক্ষীরগঙ্গা। আকাশ ঘোলাটে। ২০০ ফুট চলার পর দেখি, একজন পাঞ্জাব বা হরিয়ানার লোক, রাস্তার মাঝখানে সাপ খেলা দেখাচ্ছে। একটা ছবি তুললাম। বলে ১০০ টাকা দাও। ওকে পাত্তা না দিয়ে চলা শুরু করলাম। মিনিট ১৫ চলার পর টস নালার ওপর ব্রিজটা পার হতেই, শুরু হল চড়াই। সঙ্গে ফিসফিসে বৃষ্টি। একটা গাছের তলায় মাথায় প্লাস্টিক দিয়ে কিছুক্ষণ বসে রইলাম। বৃষ্টি একটু কমতেই আবার চলা শুরু। টুলটুল আর দেবাশীষ বেশ খানিকটা এগিয়ে গেছে। নীচে পার্বতী নদী, চতুর্দিকে ঘন জঙ্গল আর মাঝে মাঝে ফলে ভর্তি আপেল গাছের শোভা সত্যিই মনোমুগ্ধকর। বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছলাম নুকথান গ্রামে। প্যান্ট জুতো সব ভিজে গেছে। চা খাওয়া হল। স্যাকটা প্লাস্টিক দিয়ে মুড়ে নিলাম। খানিক বাদে আবার চলা শুরু। জঙ্গল দিয়ে ঘেরা একটা পাহাড়ের ঢাল দিয়ে চলেছি। দূরের বৃষ্টিস্নাত পাহাড়ের এক রোমান্টিক ছবি তুললাম। হালকা কুয়াশা মিশ্রিত এক পাহাড়ি দৃশ্যের ছবি সবারই মন কাড়ে। মনের মধ্যে একটা রোমান্টিক ভাব আসে। পৌঁছে গেলাম রুদ্রনাগ। এখানে একটা শিবমন্দির, একটা ধর্মশালা ও গোটা দুয়েক চায়ের দোকান আছে। রুদ্রনাগ নালা ওপর থেকে নেমে আসছে। এক সুন্দর পরিবেশ। রুদ্রনাথ নালার ব্রিজ পার হয়ে চলে এলাম পার্বতী নদীর ওপর একটা ব্রিজে। ব্রিজটার অবস্থা ভাল নয়। পার্বতী নদী এখানে ভীষণ উত্তাল। এবার শুরু হল চড়াই। কিছু কিছু রাস্তা ভেঙে গিয়ে বেশ ঝামেলা সৃষ্টি করেছে। বিকেল চারটের সময় পৌঁছলাম কল্লোলিনী পার্বতীর তরঙ্গে লীলায়িত ছবির মত একটা জায়গায়। নাম তার ক্ষীরগঙ্গা। কিন্তু গিয়েই মেজাজ খারাপ হয়ে গেল। প্রচুর বিদেশী লোকজন গাঁজা চরস খেয়ে নেশায় বুঁদ হয়ে বসে আছে। দেখে খুব বাজে লাগল। রাম সিংকে অন্য জায়গায় যেতে বললাম। রাম সিং ওপরের দিকে উঠতে লাগল। ক্ষীরগঙ্গায় একটা হর-পার্বতীর মন্দির আছে। পাশেই উষ্ণপ্রস্রবণ রয়েছে। এমনকি থাকার জন্যে মন্দির কমিটির ঘরও আছে। ভাড়া ২৫টাকা জনপ্রতি। এখানে বিদেশীদের ঢুকতে দেয় না। ওখানেই উঠলাম। পোর্টাররাও একটা ঘর নিলো। চললাম গরম জলের কুণ্ডে স্নান করতে ও মন্দিরে পুজো দিতে। মেয়েদের আলাদা ব্যবস্থা আছে। টুলটুল গেল স্নান করতে। আশীষ আর দেবাশীষও স্নান করলো। আমি শুধু পা ডুবিয়ে বসে রইলাম। টুলটুল আর দেবাশীষ খুব ভক্তি সহকারে পুজো দিল। বাহ্যিক আড়ম্বরহীন পাথর সাজানো এই মন্দিরে শিব, পার্বতী ও অন্যান্য ঠাকুরের মূর্তি রয়েছে। ফিরে এলাম ঘরে। রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ক্ষীরগঙ্গা জায়গাটা একটা খোলা ছাদের মতো। দূরে জঙ্গল, পাশেই পার্বতী নদী, নানা রকমের ফুল আর হর-পার্বতীর মন্দির, এই সব মিলিয়ে জায়গাটার শোভা অনন্য। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
barsenikhirgangaenglish : "Bersani to KhirGanga:-28 August 2002-The problem started on waking up in the morning. The porter arrived but the guide did not. We went to Than Singh. He was very surprised at the absence of the guide. He started immediately to Manikaran with a Tata Sumo. After the car had left, the man arrived, whom Than Singh had first appointed as guide. After checking everything the guide was ready to go. Just waiting for Than Singh to come. An hour later, Than Singh returned with another guide. His name is Ram Singh. Than Singh sent Ram Singh as our guide. Three Nepali porters, a Himachali guide and four of us made a family of eight. The conflict between the Himachalis and the Nepalis has been going on for a long time. There are two main problems. Nepalis are hardworking and Himachalis are somehow lazy. As a result, Nepalis are preferred by trekkers. Again, Nepalis are quite irresponsible. They have caused many incidents with trekkers, leaving their luggage and running away. Himachalis are very sincere in this regard. Once the responsibility was taken it completed. But because we knew about their problems, we never allowed class hatred to arise among them. Raju, Dinesh, Bhim these three porters, guide Ram Singh and we four started our journey at ten o'clock. We stopped first at Than Singh's office. Porter Rupees 200 per day and guide Rupees 400 per day, so we have to pay total Rupees 1000 per day. We penned out names in the register and gave Rupees 5000 to Than Singh and started our trek. Our first destination was Khir Ganga. The sky was cloudy. After walking 200 feet, we saw a snake charmer from Punjab or Haryana, showing snakes in the middle of the road. I took a picture. He asked to pay Rupees 100. We started walking without paying attention to him. After walking for 15 minutes, the ascent started after crossing the bridge over the Tos Nala. With drizzling rain, we sat for a while under a tree with plastic on our head. As soon as the rain subsided, we started again. Tultul and Debashis have come a long way. The Parvati River was far down, dense forest around us, and occasional apple tree full of fruits is really appealing. We reached Nukthan village with rains continuing. Pants and shoes are all wringing wet. We took tea. We wrapped our sacks with plastic sheet. After a while we again started walking. We were walking along the slope of a hill surrounded by forest. I took a romantic picture of the distant rain-soaked mountains. A view of mountain mixed with fog is really captivating. A romantic feeling comes in the mind. We reached Rudranag. There is a Shiva temple, a Dharamshala and a couple of tea shops. Rudranag Nala is coming down from above. It was a beautiful environment. We crossed Rudranath Nala bridge and came to a bridge over Parvati river. The condition of the bridge is not good. Parvati river is very turbulent here. Now the uphill has started. Some of the roads have collapsed and caused a lot of trouble. At around 4 PM we reached a place looked like a picture with the elegance of turbulent Parvati River. Its name is Khir Ganga. But our mood went bad. A lot of foreign people are intoxicated by consuming Ganja Charas. It looked very depraved. We asked Ram Singh to go to another place. Ram Singh began to climb upwards. There was a temple of Shiva Parvati at Khir Ganga. There were hot springs next door. There was even a house of the temple committee to stay. The rent was Rupees 25 per person. Foreigners are not allowed here. We got up there. The porters also took a room. We went to take a bath in the hot spring tank and offer puja to the temple. There is a separate structure for women. Tultul went to bath. Asis and Debashis also took bath. Me just sat with my feet immersed in the hot water. Tultul and Debashis performed puja with great devotion. The temple, with an unassuming stone exterior, has idols of Shiva, Parvati and other God Goddess. We came back home. After dinner we fell asleep quickly. The place Khir Ganga was like an open roof. The forest in the distance, Parvati River next to it, different kinds of flowers, and the temple of Shiva Parvati, all these make the place unique. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobarsenikhirganga :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
khirgangatandabhujbengali : "ক্ষীরগঙ্গা থেকে তন্ডাভুজঃ-২৯ আগস্ট ২০০২-সকাল আটটার সময় শুরু হল যাত্রা। বৃষ্টি হচ্ছে। স্যাকের ওজনও বেশ হয়েছে। চলেছি আস্তে আস্তে। বেশ বড় বড় গাছের জঙ্গল। গাছের গুঁড়িতে সবুজ শেওলা পড়ে গেছে। বাঁদিকে পার্বতী নদী, দুরে সবুজ জঙ্গলে ভরা পাহাড়, আর অজস্র ঝোরা, ঝর্ণা এসে আত্মসমর্পণ করেছে পার্বতী নদীর কোলে। আর পার্বতী মা সাদরে বুকে জড়িয়ে রেখেছে তার সন্তানদের। একটা ধ্বসা পাহাড়ের কাছে এসে থমকে দাঁড়ালাম। গাইড ওপরে উঠতে সাহায্য করল। ঘণ্টা দুয়েক চলার পর দারাথাচ ক্যাম্পিং গ্রাউন্ডে এসে থামলাম। লাঞ্চ করা হবে। আলুসেদ্দ, ডিমসেদ্দ ও কিছু ফল সহযোগে ভালই খাওয়া হল। জায়গাটা সবুজ ঘাসে মোড়া। পাশেই একটা ঝর্না রয়েছে। একটু দুরেই রয়েছে কিছু ঝোপ ঝাড় আর সেখান থেকেই আস্তে আস্তে উঠে গেছে পাহাড়ের ঢাল। বাঁদিক দিয়ে আপন মনে বয়ে চলেছে পার্বতী নদী। ঘণ্টা খানেক বিশ্রাম নেবার পর আবার চলা শুরু। মিনিট কুড়ি বাদে এলাম দারাথাচ নালার কাছে। নালাটার ওপর দুটো গাছের ডাল ফেলা আছে। ওটা পেরিয়েই শুরু হল চড়াইপথ। পুরো রাস্তাটা কাদায় ভর্তি। পিছলে আছাড় খাবার সম্ভাবনা প্রবল। সবাই খুব সাবধানে হাঁটছে। ২০০ থেকে ২৫০ ফুট ওঠার পর গোদের ওপর বিষফোড়ার মত শুরু হল বৃষ্টি। ঝমঝমে বা ফিসফিসে নয়, মাঝারি মাপের। ফলে থামতেও পারছি না, আবার চলতেও কষ্ট হচ্ছে। চলতে চলতে ঐ পাহাড়টার মাথায় এলাম। জঙ্গলের রাস্তা এবার নীচের দিকে নামতে লাগল। নীচে এক ভীষণ দুরন্ত নালা। নাম তারাং নালা। নালার ওপর ব্রিজ আছে। ব্রিজ পেরিয়ে এক সমতল মাঠের মত জায়গায় এলাম। মাঠটা পেরিয়ে আবার শুরু হল চড়াই। সারা রাস্তা কাদা আর পেছল এমনকি গাছের যেসব শেকড়গুলো রাস্তার ওপর দিয়ে গেছে, সেগুলোও সাংঘাতিক হয়ে আছে। এইভাবে আর চলা যাচ্ছে না। বারবার আছাড় খাচ্ছি। ঘড়িতে যখন বেলা তিনটে, তখন চলে এলাম একটা ঘাসের মাঠে। তন্ডাভুজ তখনও কিছুটা দূরে। সামনেই রয়েছে তন্ডাভুজ গুহা। ঠিক করলাম গুহাতেই থাকব। সবাই কাকভেজা হয়ে চলে এলাম তন্ডাভুজ গুহায়। গুহাটার দুদিক খোলা। মাঝখানে কিছু কিছু জায়গায় ওপর থেকে জল গড়িয়ে পড়ছে। দুটো শুকনো জায়গা দেখে, একটা আমাদের ও একটা পোর্টারদের থাকার জায়গা করা হল। ত্রিপল দিয়ে খানিকটা ঘিরে দেওয়া হল। সবাই জামাকাপড় বদলে নিলাম। ওদিকে আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে। দূরের কিছুই দেখা যাচ্ছে না। পোর্টাররা আগুন জ্বাললো। জামাকাপড় শুকিয়ে নিলাম। চা মুড়ি সহযোগে জমে উঠল আড্ডার আসর। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
khirgangatandabhujenglish : "Khirganga to Tandabhuj:-29 August 2002-Our journey started at eight o'clock in the morning. It's raining. The weight of the sack has also increased. I'm going slowly. There was a forest of big trees. Green algae have fallen on the tree trunks. Parvati river was on the left, hills full of green forest seen in the distance, and innumerable streams and fountains have surrendered to the lap of Parvati River. And mother Parvati is holding her children in her bosom. We came to a crumbling hill and stopped. The guide helped to climb up. After a couple of hours, we stopped at the Darathach camping ground. Lunch would be served. Boiled potato, boiled egg and some fruits were taken. The place was covered with green grass. There was a fountain next to it. At a little distance there are some bushes and from there the slope of the hill rose slowly. The river Parvati is flowing on the left side. After resting for an hour, the trek started again. After twenty minutes we came to Darathach Nala. Two branches of trees are placed on the Nala. After that, the uphill path started. The whole road is full of mud. The possibility of slip was strong. Everyone was walking very carefully. After climbing 200 to 250 feet, the rain started like trouble over trouble. Not drizzling or heavy rain, but medium. As a result, we couldn't stop and it's hard to walk. We came to the top of that hill. The forest road now began to descend downwards. Below is a very turbulent stream. The name was Tarang Nala. There was a bridge over the Nala. Crossing the bridge, we came to a place like a flat field. After crossing the field, the uphill started again. The entire road is muddy and slippery, even the roots of the trees that have crossed the road are fatal. It didn't go on like this anymore. Repeatedly slipping. When the clock struck three o'clock, we came to a grassy field. Tandabhuj Camping was still some distance away. Tandabhuj cave is in front. We decided to stay in the cave. We came to Tandabhuj cave all sodden. Both sides of the cave are open. Water was coming down from the top in some places in the middle of the cave. Two dry places were found, one for us and one for the porters. A little place was surrounded by canvass. We all changed our clothes. Meanwhile the weather had worsened. Nothing far away is visible. The porters lit the fire. We dried the clothes. Our gossiping started with tea and snacks. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokhirgangatandabhuj :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
tandabhujthakurkuanbengali : "তন্ডাভুজ থেকে ঠাকুরকুঁয়াঃ-৩০ আগস্ট ২০০২-সকালে উঠে দেখি গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সারা পরিবেশ ভিজে। গাছপালাগুলো যেন আনন্দে মেতে উঠেছে। চা জলখাবার খেয়ে বেরুলাম সকাল ৮টায়। যাব ঠাকুরকুঁয়া। প্রথমেই চড়াই। পিছলোতে পিছলোতে গতকালের ঘাসের মাঠের রাস্তায় উঠলাম। আবার সেই পুরনো রাস্তার পুনরাবৃত্তি। এইভাবে পৌঁছে গেলাম তন্ডাভুজের ক্যাম্পিং গ্রাউন্ডে। এখানে গুর্জরদের আস্তানা ও একটা অস্থায়ী বাংলো আছে। নীচে নামলাম তন্ডাভুজ নালা পার হবার জন্যে। ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। কিন্তু আকাশ মেঘলা। নালা পার হয়েই চড়াই। চড়াই ভেঙ্গে অস্থায়ী বাংলোর কাছে এলাম। এখান থেকে রাস্তা মোটামুটি সমতল বা নিম্নমুখী। ঘণ্টা দুয়েক বাদে চলে এলাম নিউতসুলবাড়ী। এখানে পার্বতী নদী পার হতে হবে একটা ব্রিজের ওপর দিয়ে। আগে এই ব্রিজটা ছিল না। তখন রাস্তা ভাল ছিল তাই পার্বতী নদীকে বাঁদিকে রেখেই যেতে হত। এখন রাস্তা ভেঙ্গে যাওয়ার পর ব্রিজ তৈরি হয়েছে। পার্বতী হাইডেল ইলেকট্রিক প্রজেক্টের লোকেরাই এই ব্রিজ তৈরি করেছে। ব্রিজ পেরিয়েই চড়াই। চড়াই ভেঙে এক ভ্যালির কাছে এসে পৌঁছলাম। কিছু খাবার জন্যে সবাই মিলে একটা পাথরের ওপর বসলাম। বললাম লাঞ্চ এখানেই করব। কিন্তু গাইড একটু এগিয়ে করার পক্ষপাতী, কারণ সেখানে জল পাওয়া যাবে। ওর কথা মেনে নিয়ে চলতে শুরু করলাম। পোর্টাররা পেছনে পেছনে আসছে। একটা জায়গায় এসে পাথরের আড়ালে চাউমিন বানানোর উদ্যোগ নেওয়া হল। কিন্তু বৃষ্টি আসছে দেখে আবার চলা শুরু। দুজন কাংড়া ভ্যালির লোকের সঙ্গে দেখা হতেই বলে, ছবি তুলে দাও। নাছোড়বান্দা, ছবি তুলতেই হবে। পার্বতী ভ্যালিতে এসেছে ভেড়া চড়াতে। গড়গড় করে নাম ঠিকানা বলে দিল। ছবি পাঠিয়ে দেওয়ার কাতর অনুরোধের পর জানলাম, এখান থেকে ঠাকুরকুঁয়া মাত্র আধ ঘণ্টা থেকে ৪৫মিনিট লাগবে। চলা শুরু হল। ঠাকুরকুঁয়া পৌঁছলাম বেলা ১২টায়। পার্বতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের লোকদের অনুরোধ করতেই, বিনা প্রশ্নে ওরা একটা ঘর দিল। আমরা যাওয়াতে ওরা বরং খুব খুশিই হল। কারণ ওরা লোকজনের মুখ কমই দেখতে পায়। আমি খাবার বানাতে বসলাম আর প্রজেক্টের লোকদের মধ্যে আনন্দের জোয়ার এসে গেল। একটা সময় স্বীকার করেই নিলো যে, লোক দেখলে ওরা খুবই খুশী হয়। বেলা দেড়টা নাগাদ ঠাকুরকুঁয়া ঘুরতে বেরুলাম। প্রথমেই গেলাম পার্বতী নদীর তীরে। ছোট ছোট ঢেউ তোলা সাদা বুটিকের নীলাভ শাড়িতে শরীর ঢেকে তটিনীর দুকুল মুখর করে নূপুরের মধুছন্দে বয়ে চলেছে পার্বতী। ডিবি বখরি নালা এখানেই পার্বতী নদীর সঙ্গে মিশেছে। নদীর ওপর একটা ঝোলা আছে। ওটাতে চেপে কয়েকবার এপার ওপার করা হল। খুব মজা লাগল। কিছু ফুলের ছবি তোলা হল। বেলা তিনটে নাগাদ বৃষ্টি এলো আর আমাদেরও ঘরবন্দী করে দিল। হাইডেল প্রজেক্টের জেনারেটর চালালো বেলা সাড়ে পাঁটটায়। সারা ঘর আলো হয়ে গেল। বেশ মজা লাগছিল। এরকম একটা জায়গায় বিদ্যুতের স্বাদ একটু অন্যরকম। শুরু হল গান গাওয়া। সবাই মিলে রাত ৮টা অব্দি বেশ মজা করলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
tandabhujthakurkuanenglish : "Tandabhuj to Thakurkuan:-30 August 2002-We woke up in the morning and saw it was drizzling. The whole environment was damply. The plants and trees seemed to be happy. We went out after having tea and snacks at 8 o’clock in the morning. We would go to Thakurkuan. First trek started uphill. We crawled up the road to yesterday's grass fields. Repeating the same old road again. In this way we reached the camping ground of Tandabhuj. There is a shelter of Gurjars and a temporary bungalow. We went down to cross the Tandabhuj Nala. By that time rain had stopped, but the sky was cloudy. We went uphill after crossing the canal. We came uphill to the temporary bungalow. From here the road is fairly flat or downhill. We came to Niutsulbari after a couple of hours. Here the river Parvati has to be crossed over a bridge. This bridge was not there before. Then the road was good so people took the Parvati River on left side. Now the road has been broken and the bridge has been built. The bridge was built by the people of Parvati Hydel Electric Project. We trekked uphill after crossing the bridge. We reached a valley after climbing uphill. We all sat on a rock for some food. We said we would have lunch here. But the guide favoured going a little further, because water would be there. We started following his suggestion. The porters are coming behind. Coming to a place, an initiative was taken to make Chowmin behind the rock. But seeing the rain coming, we started walking again. On the way we met the two people of Kangra Valley. They asked us to take his picture. You have to take pictures, they requested. They came to Parvati valley to graze sheep. He muttered his name and address. They requested to send pictures, and we learned from them that it would take only half an hour to 45 minutes from here to Thakurkuan. We started running. We reached Thakurkuan at 12 noon. Parvati Hydro Electric Project people gave us a room without asking any questions. They were happy for us to go there, because they rarely see people. We sat down to make food and a wave of joy came over the project people. At one time they admitted that they are very happy when they see people. Around 1:30 pm, we went out to visit Thakurkuan. First, we went to the bank of river Parvati. Covering her body with a white boutique blue saree looks like in small waves, Parvati flows with the sweet melodies, overflowing the banks of both sides. Dibibakhri Nala joins Parvati River here. There was a ropeway on the river. We crossed the river several times. It was very fun to us. Some flowers were photographed. By three o'clock the rain came and confined us to the house. The hydel project started the generator at 5:30 pm. The whole house was lit up. It was quite fun. The taste of electricity was little different in a place like this. We all began to sing songs. We all had a lot of fun till 8 pm. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
phototandabhujthakurkuan :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
thakurkuanorithatchbengali : "ঠাকুরকুঁয়া থেকে ওরিথাচঃ-৩১ আগস্ট ২০০২-সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা। তারই মধ্যে সবাই তৈরি হয়ে নিলাম। প্রথমেই ঝোলা পার হওয়া। তারপর একটা ঘাসের ভ্যালি পেরিয়ে চলে এলাম দাওড়াবিহারী। প্রচুর ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। মেঘলা আবহাওয়া না থাকলে জায়গাটা আরও সুন্দর দেখাতো। শুরু হল পাথরের রাস্তা। এবড়ো-খেবড়ো রাস্তা পেরিয়ে চলে এলাম ছোটা পাণ্ডব ব্রিজের কাছে। একটা বড় পাথর রাস্তা আটকে দাড়িয়ে আছে। পাথরটায় ওঠাটা যেমন তেমন কিন্তু নামাটা বেশ ঝামেলার। গাইড সবাইকে পেরোতে সাহায্য করল। ছোটা পাণ্ডব ব্রিজের পর খানিকবাদেই এলো পাণ্ডব ব্রিজ। এটাও ছোটা পাণ্ডব ব্রিজের মতই। কিন্তু এর নামাটা প্রায় ৯০০ কোন করে আছে। তাই মেষপালকরা পাথর সাজিয়ে সিঁড়ি করে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে এলাম নদীর অন্য দিকে। ভীষণ খিদে পেয়েছে। গাইডকে বললাম। ও বলল, সামনের চড়াইটা পেরিয়ে ছোট একটা ক্যাম্পিং গ্রাউন্ডে দুপুরের খাওয়া হবে। রুক্ষ পাহাড়, দূরে ঠুলিনালা গ্লেসিয়ার, আর নীচে দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। সুন্দর জায়গাটায় একটা বড় পাথরের ওভারহ্যাং এর তলায় গ্যাস জ্বেলে খাবার বানানো হলো। আধ ঘণ্টা বাদে চলা শুরু। শুরুতেই চড়াই। এরপর রাস্তাটা ঢেউ খেলানো। মানে গাদা গাদা নালা পেরুতে হচ্ছে। প্রত্যেকটা নালাতেই জল। বর্ষা দেরীতে এসেছে তাই নালাগুলো জলে ভর্তি। জায়গাটা পেরোতে সময় লেগে গেল প্রায় দু ঘণ্টা। চলে এলাম একটা বিরাট ক্যাম্পিং গ্রাউন্ডে। এটাই ওরিথাচ। উল্টোদিকে রয়েছে বক্করবিহারী নালা ও কিছুটা দুরে ওরিথাচ গ্লেসিয়ার। ক্যাম্পিং গ্রাউন্ডটা পেরিয়ে একটা ঘাসের মাঠে এলাম। একটা বিরাট পাথরের তলায় আমরা চারজন বসে রইলাম। গাইড গুর্জরদের সঙ্গে গল্প করছে, আর তিনজন পোর্টার ওরিথাচ ছেড়ে এগিয়ে গেছে। আমাদের চলার শক্তিও শেষ। মিনিট তিরিশ বাদে গাইড এলো। ও এইসব শুনে গালমন্দ করতে করতে চলে গেল পোর্টারদের খুঁজতে। এদিকে ঠাণ্ডা হাওয়ায় আমাদের অবস্থা খারাপ। ভীষণ ঠাণ্ডা লাগছে। ওরিথাচে একটা গুহা আছে। খুঁজতে শুরু করলাম। কিন্তু গুহাটা পাথরের জঙ্গলে খুঁজে পেলাম না। ইতিমধ্যে হাওয়ার বেগ বেড়ে গেছে। গুহাটা নিয়েই যত সমস্যা। গাইড পোর্টারদের বলেছে ঐ গুহাটার কাছে থামতে। পোর্টাররা গুহাটা দেখতে পায়নি বলে অনেক দূরের একটা গুহাকে ওরিথাচ গুহা বলে ভুল করেছে। ওরা ওখানে গিয়ে আমাদের জন্যে চা তৈরি করে রেখেছিল। ঘণ্টাদুয়েক বাদে গাইড ফিরে এলো আর পোর্টাররা তার পেছন পেছন এলো। আমরা ঐ ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছি। কপাল ভাল যে বৃষ্টি হয়নি। পোর্টাররা আমাদের জন্যে একটাই টেন্ট লাগালো। নিজেরা থাকল গুহায়। গুহাটা ছোট হলেও জনা আটেক লোক থাকতে পারে। দূরে দেখা যাচ্ছে ওরিথাচ গ্লেসিয়ার। দুদিকের পাহাড়ের বুক চিরে চলে গেছে পার্বতী নদী। সন্ধ্যে যত বাড়তে লাগল আবহাওয়া ততই খারাপ হতে লাগল। শুরু হল বৃষ্টি। চা তৈরি হল, রান্না শুরু হল। সবাই মিলে গল্প শুরু করলাম। চিঁড়েভাজা চা সহযোগে ওরিথাচের আড্ডা অনেকদিন মনে থাকবে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
thakurkuanorithatchenglish : "Thakurkuan to Orithatch:-31 August 2002-We woke up in the morning and saw that the sky was cloudy. By then everyone was ready. Crossing ropeway first. Then we crossed a grassy valley and came to Daorabihari. Many flocks of sheep are grazing. If the weather was not cloudy, the place would have looked more beautiful. The stone road began. We crossed the bumpy road and came near Chota Pandav Bridge. A big rock is blocking the road. Climbing the rock is difficult but yet ok, but descending was quite troublesome. The guide helped everyone to cross. After the Chhota Pandav Bridge came the Pandav Bridge. It is also similar to Chhota Pandav Bridge. But its descent is about 900. So, shepherds arranged stones and made stairs. We went down the stairs to the other side of the river. We were very hungry and want some food. We told the guide. He said, cross the front hill and have lunch at a small camping ground. The Thulinala Glacier looms over the rugged hills and the Parvati River flows below. At the beautiful place, under a large stone overhang, food was cooked by burning gas. We started after half an hour. At the start, started uphill trek. Then the road is undulating. It means that we have to cross so many streams. All streams were filled with water. Monsoon has come late so the streams were full of water. It took about two hours to cross the place.We came to a big camping ground. That is Orithatch. On the opposite side is the Bakkarbihari Nala and at a distance the Orithatch Glacier. We passed the camping ground and came to a grassy field. Four of us were sitting under a big stone. The guide chated with the Gurjars, and the three porters left Orithatch and moved on. We have no energy to move. The guide came after thirty minutes. Hearing this, he went to look for the porters. Meanwhile, our condition was bad due to cold air. We felt very cold. Orithatch has a cave. We started looking. But we could not find the cave in the forest of stones. The wind speed has already increased. All the problems with the cave. The guide told the porters to stop near that cave. As the porters could not see the cave, they mistook a distant cave for Orithatch Cave. They went there and prepared tea for us. After a couple of hours, the guide came back followed by the porters. We trembled in the cold. Our luck was good that it did not rain. The porters pitched a single tent for us. They stayed in the cave. Although the cave is small, there may be an accommodation of eight people. The Orithatch Glacier could be seen at a distance. Parvati river was flowing through the mountains on both sides. As the evening progressed, the weather worsened. It started raining. Tea was made and cooking began. We all started to gossip together. Orithatcha's chat with tea and snacks would be remembered for a long time. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photothakurkuanorithatch :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
orithatchmantalaibengali : "ওরিথাচ থেকে মানতালাইঃ-১ সেপ্টম্বর ২০০২-ঘুম থেকে উঠেই রাম ভাইয়া কে ডেকে দিলাম। বাইরে খুব ঠাণ্ডা। আকাশ ঘোলাটে হলেও বৃষ্টি হচ্ছে না। জলখাবার খেয়ে বেরুতে বেরুতে সকাল ৮টা। শুরু হল বোল্ডার মার্চ। সবুজের চিহ্নমাত্র নেই। রুক্ষ পাহাড়ের বুক চিরে পার্বতী চলেছে যেন প্রেমিকার মত। আবহাওয়াটাও পার্বতীর সঙ্গে গল্প করার মত। ভরা যৌবন নিয়ে পার্বতী নিজেকে প্রকাশ করেছে। বাঁদিক ডানদিক থেকে অজস্র নালা এসে পার্বতীতে মিশেছে। পার্বতী যেন মহাদেবের জটা থেকে খসে পড়া এক হীরকখণ্ড। পথে অজস্র নদী ও ঝর্ণা তাকে জলের অঞ্জলি দিচ্ছে। মাঝেমাঝে নালা পার হতে গিয়ে জুতো ভিজে যাচ্ছে। থেকে থেকে বিশ্রাম নিচ্ছি। এইভাবে ছোটাজওড়া, বড়াজওড়া, সারাডোরা হয়ে চলে এলাম রামসোডির কাছে। এখান থেকে শুরু হল চড়াই। শুরু হল বৃষ্টিও। পাথর পেছল হয়ে যাচ্ছে। মিনিট ৪৫ ওঠার পর একটা টপে এলাম। প্রকাণ্ড এক ধ্বসা পাহাড়ের মাথায় বসে আছি। খাড়া দেওয়াল নেমে গেছে প্রায় ৫০০ফুট। দূরে পার্বতী সাউথ রিজের গ্লেসিয়ার আর পূর্বদিকে মানতালাই। এক বিশাল জলাশয়। এটাই পার্বতী নদীর উৎসস্থল। সদ্য প্রসূত ক্ষীণতনু পার্বতী এখানে ছোট বোনের মত। বড় আদরের। সে যেন বায়না করছে কাছে যেতে। কিন্তু ঘিরে আছে ভয়ঙ্কর সব জল্লাদেরা। হাজার ক্রিভার্সের গ্লেসিয়ার টপকে যেতে হবে। এককথায় ভয়ঙ্কর সৌন্দর্য। কিছুটা নেমে চলে এলাম মানতালাই। একটা শিবের মন্দির আছে। পার্বতী থাকলে শিব তো থাকবেই। ভক্তি সহকারে পুজো দেওয়া হল। ছবি তোলা হল। এখান থেকে মিনিট ৩০ হেঁটে চলে এলাম মানতালাইয়ের ক্যাম্পিং গ্রাউন্ডে। মানতালাই জলাধারটা সুউচ্চ পাহাড়ে ঘেরা বেসিনের মতো। দেখলে মনে হয় কোন চক্রব্যূহে ঢুকেছি। বেরুনোর কোন রাস্তা নেই। জলের রং কোথাও ঘোলাটে, কোথাও কালো, কোথাও নীল আবার কোথাও বা সবুজ। লেকের ধারে ক্যাম্প লাগানো হল। এখানে একটা গুহা আছে। ঐ গুহায় আমাদের কিচেন বানানো হল। উচ্চতা আর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যে আগামীকালও আমরা মানতালাইয়ে থাকবো। এখানকার উচ্চতা ১৩,৬১২ফুট। দিনভর ঘুরে বেড়ালাম। বিকেলে বৃষ্টি এলো। সবাই টেন্টে আশ্রয় নিলাম। বৃষ্টি প্রায় সারা রাতই চলল। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
orithatchmantalaienglish : "Orithatch to Mantalai:-1 September 2002-We woke up and called Ram Bhaiya. It was very cold outside. The sky was cloudy but it wass not raining. We started at 8:00 a.m. The Boulder March had begun. No trace of green. Parvati is walking like a lover through the chest of rugged mountains. The weather was like talking to Parvati. Parvati revealed herself with full youth. From left and right many streams came and merge into Parvati. Parvati was like a diamond falling from Mahadev's hair net. On the way, many rivers and springs were giving her water. Sometimes the shoes got wet while crossing the canal. We took rest frequently. In this way we came to Ramsodi via Chhotajora, Barajora, Saradora. From here the uphill starts. It started raining. The rock got slippery. After climbing for 45 minutes, we came to a top. We were sitting on the top of a huge collapsed mountain. The steep wall drops about 500 feet. Parvati South Ridge glacier in the distance and Mantalai to the east was seen. Mantalai is a large reservoir. This is the source of River Parvati. Newly born little Parvati is like a younger sister here. She bears a great love. She is requesting to get closer. But she is surrounded by terrible executioners. The Glacier of a Thousand Crevers must be climbed to go to her. In short, terrifying beauty. We came down to Mantalai. There was a Shiva temple. If there is Parvati, there will be Shiva. Puja was offered with devotion. The picture was taken. From here we walked for 30 minutes to the camping ground of Mantalai. The Mantalai reservoir is like a basin surrounded by high mountains. It seems that we had entered a Chakravyuha. There was no way out. The colour of the water is sometimes cloudy colour, sometimes black, sometimes blue and sometimes green. A camp was set up by the lake side. There was a cave here. Our kitchen was made in that cave. We will stay in Mantalai tomorrow to acclimatize to the altitude and weather. The altitude here is 13,612 feet. We wandered all day. It rained in the afternoon. Everyone took shelter in the tent. It rained almost all night. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoorithatchmantalai :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
mantalairestbengali : "মানতালাইয়ে বিশ্রামঃ-২ সেপ্টম্বর ২০০২-পরের দিন সকালে ঝকঝকে আকাশ। নরম রেশমি আলোর পরশ লেগেছে হিমানী শিখরমালায়। অপূর্ব জ্যোতির বর্ণচ্ছটা প্রতিফলিত হচ্ছে। হিমগিরির বিচিত্র শোভায় মন উদাস হয়ে যায়। রকি পাহাড়গুলো ভীষণ ভাল দেখা যাচ্ছে। তাদের মাথায় বরফ পড়েছে। মানতালাইয়ের জল স্থির। ওর কালো জলে পার্বতী ১ এর ছায়া যেন এক মায়াবী সৌন্দর্য। দেখতে পারবে কিন্তু ছুঁতে পারবে না, ভালবাসবে কিন্তু কাছে পাবে না। বেশ উপভোগ করলাম। কিন্তু ঘণ্টা দুয়েক বাদে যে কার সেই। মেঘে ঢেকে গেল পুরো আকাশটা। পুরো এলাকাটা ঘুরে বেড়ালাম। পরের দিনের রাস্তাটা দেখে নিলাম। বেলা ৩টে নাগাদ দেখি অন্য টিমটা এসে গেছে। অর্থাৎ যে টিমটার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল, সেই টিমটা। ওদের আগমনকে স্বাগত জানালাম। ওরা একটু দূরে টেন্ট লাগালো। বিকেলে শুরু হল বৃষ্টি। ওরা আমাদের পকোরা চায়ের নেমতন্ন করল। ভালই লাগল গল্প করতে। বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনলাম। সন্ধেবেলা ফিরে এলাম টেন্টে। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকাল ৭টায় বেরোতে হবে। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mantalairestenglish : "Rest at Mantalai:-2 September 2002-The next morning, the sky was clear. Soft silky light fell on the frozen peaks. Felt like some supernatural beautiful light spectrum was reflected. The mind got unconcerned with the strange beauty of hills. The Rocky Mountains looked great. Snow fell on their heads. The waters of Mantalai are still. The shadow of Parvati 1 in her black water is like an enchanting beauty. One can see but can't touch, love but can't get close. We enjoyed it a lot. But after a couple of hours, the weather deteriorated. The whole sky was covered with clouds. We went around the whole area. We looked at the road the next day. Around 3 o'clock, we saw that the other team had arrived. That is, the team that we met on the train. We welcomed their arrival. They pitched the tent a little away. It started raining in the afternoon. They invited us to have pakora and tea. It was decent to talk with them. We heard about different experiences. We returned to the tent in the evening. We fell asleep quickly. We have to leave at 7am the next day. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomantalairest :
""+
" "+
" "+
" "+
" "+
""+
"",
mantalaibasecampbengali : "মানতালাই থেকে পার্বতী বেস ক্যাম্পঃ-৩ সেপ্টম্বর ২০০২-কিন্তু পরের দিন বেরোতে বেরোতে বেজে গেল সকাল ৮টা। টিপটিপে বৃষ্টি শুরু হল। বৃষ্টির মধ্যেই শুরু হল চলা। যাব বেসক্যাম্প। পুরো এলাকাটা ধ্বসা পাহাড় আর বোল্ডারে ভর্তি। চলতে বেশ অসুবিধে হচ্ছে। ভীষণ সাবধানে চলতে হচ্ছে। একটু ভুল হলেই পা ভেঙ্গে বা মুচকে যাবে। আরও অসুবিধে করছে ওপর থেকে ছুটে আসা নালাগুলো। ওগুলো পেরুনো অসম্ভব হয়ে যাচ্ছে। এইভাবে ঘন্টাদুয়েক চলার পর একটা লুজ বোল্ডার সাজানো পাহাড়ের নীচে এসে দাঁড়ালাম। ওরই ডানদিকে রয়েছে একটা নালা। পুরো নালাটাই ধ্বসা তবে জল নেই। আগে ওটাই ছিল বেসক্যাম্প যাবার রাস্তা। বর্তমানে নালাটা এত ভয়াবহ হয়ে গেছে যে ওখান দিয়ে উঠলে যে কোন মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আমরা এই লুজ বোল্ডারের ঢাল ধরেই উঠবো। সবাই নিজেদের অবস্থান মোটামুটি ৩০০ কোণে রাখলাম, যাতে ওপরে কারুর পায়ের চাপে কোন পাথর গড়ালে নীচের লোকের গায়ে না পড়ে। এইভাবে প্রায় ৭০০ ঢাল বেয়ে ওপরে উঠছি। ঘণ্টা দুয়েক চলার পর একটা মোটামুটি সমতল জায়গা দেখে লাঞ্চ করা হল। রকফলের সাংঘাতিক এই রাস্তাটা পেরিয়ে ওপরে ওঠার জন্যে রাম সিং তাগাদা দিতে লাগলো। আমরাও চললাম। এবার যে রাস্তা ধরল তা ঐ নালাটার ওপরের অংশ। ওটাও ধ্বসা পাহাড় কিন্তু নীচের মত এতটা ভয়াবহ নয়। কোন রকমে ব্যালেন্স করতে করতে চলে এলাম নালাটার ওপরে। একটু পূর্বদিকে ঘুরে আবার একটা চড়াই শুরু হল। ইতিমধ্যে বৃষ্টি এসে গেছে। আরও মিনিট ৩০ চলার পর একটা সমতল জায়গায় এলাম। প্রচুর ক্যার্ন বা নির্দেশক লাগানো আছে। মানে ঠিক রাস্তায় এসেছি। এখান থেকে আরও ১০০ ফুট ওপরে উঠে শুরু হল বোল্ডার মার্চ। মিনিট ৩০ চলার পর একটা ফাঁকা জায়গায় এলাম। শুধু পাথর আর পাথর, কোনো বড় বোল্ডার নেই। রাস্তার মাঝখানে শুরু হল ব্লিজার্ড। প্রায় ৭০ কিলোমিটার গতিবেগে চলেছে ঝড় সঙ্গে তুষার। চোখে, মুখে, নাকে, গলায়, হাতে লাগছে যেন চাবুক মারছে। পাঁচ ফুট দুরের জিনিস দেখা যাচ্ছে না। প্রত্যেকেই ঠাণ্ডা হতে শুরু করেছি। রাম ভাইয়া ও আমরা সবাই মিলে হাত ধরাধরি করে চলতে থাকলাম। চলার গতি যত শ্লথ হচ্ছে, ঠাণ্ডা তত কামড়ে ধরছে। সবাই তখন চিন্তা করছি, ব্লিজার্ড যদি না থামে, তবে সবাই মরবো। ঠাণ্ডায় জমে যাব। রাজু ভীম আর দীনেশ দৌড়ে দৌড়ে কোথায় যেন চলে গেল। আমরা ভাবলাম ওরা পালিয়ে গেল। ওদের সম্বন্ধে এ বদনাম তো আছেই। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। সমস্ত শক্তি দিয়ে ওরা দুটো টেন্ট লাগিয়ে ফেলেছে। আমাদের সারা শরীর বরফে ঢেকে গেছে। সমস্ত জামাকাপড় জুতো ভিজে গেছে। ঠকঠক করে সবাই কাঁপছি। সবাই মিলে ঢুকে গেলাম টেন্টে। চরচর করে চেন টেনে দিতেই জীবন ফিরে এলো। সবাই একে একে শুকনো জামা কাপড় পড়ে নিলাম। বাইরে সাঁ সাঁ শব্দ করে ব্লিজার্ড চলছেই। টেন্টের ওপর বরফ পড়ে টেন্ট নেমে আসছে। ভেতর থেকে ঠেলে ঠেলে বরফ সরানোর চেষ্টা চলছে। মনে হচ্ছে ব্লিজার্ড তার শিকার হারিয়ে তর্জন গর্জন করছে। বাবুজী টেন্ট খুলিয়ে। রাজু চা নিয়ে এসেছে এই ঝড়ের মধ্যে। এক কেটলি প্রাণ। মনটা ভরে গেল আনন্দে। শুধুমাত্র চায়ের জন্যে নয়, আনন্দ এই জন্যে যে আমরা রাজুর ভালবাসা আদায় করতে পেরেছি। সেলাম, রাজু সেলাম। সেলাম তোমার হৃদয়কে, সেলাম তোমার ভাবনাকে, সেলাম তোমার আনুগত্যকে। মাত্র ২০০টাকার বিনিময়ে তুমি যা করলে, তা এক অভূতপূর্ব ব্যাপার। ঘণ্টা চারেক ঝড় হলো। প্রায় দেড় ফুট বরফ পড়ে গেছে। তাপমাত্রা মাইনাস ৭০ সেন্টিগ্রেড। টেন্ট ঢুকে গেছে বরফের মধ্যে। বিকেল সাতটার সময় বাইরে এলাম। তখনও ঠিক সন্ধ্যে হয়নি। দেখি পার্বতী ১ দাড়িয়ে আছে প্রেমিকার মত। ঠিক মাথার ওপরে একটা তারা ফুটে আছে। যেন হাসছে। খুব রাগ হলো। তোমায় যারা ভালবাসে তাদের কষ্ট দিয়ে হাসছো। কি নিষ্ঠুর তুমি। তাকাবোই না তোমার দিকে। আইস অ্যাক্স দিয়ে বরফ পরিষ্কার করা হল। কিন্তু রাগ রাখতে পারলাম না। অবাক নয়নে ঐ হাসির দিকে চেয়ে রইলাম। কি সুন্দর তার যৌবনময়ী রূপ, এক রহস্যের বেড়াজালে নিজেকে লুকিয়ে রেখেছে। এক হাল্কা আলোয় রহস্যময়ী নতুন নতুন স্বপ্ন তৈরি করছে আর আমি সেই স্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছি। গোধূলির ছায়ামাখা অন্ধকার নামছে দিগ্বলয়ে। আকাশের গায়ে মসিরেখা টেনে এঁকে বেঁকে দুলে দুলে চলেছে মেঘের বলাকা। দিনের শেষে দিনমণি শেষ চুম্বনখানি দিয়ে গেলেন রুক্ষ ধরিত্রীর বুকে। দিগন্তের অন্তিম সীমানায় এঁকে দিলেন কুমকুমের আলপনা। জ্বলজ্বল করে জ্বলে উঠলো সন্ধ্যাতারা। শিখরে শিখরে লাগলো রঙের ছোঁয়া। কি গো টেন্টে চলো। ঠাণ্ডা লাগছে। টুলটুলের সঙ্গে সঙ্গে আমরাও টেন্টে ঢুকে পড়লাম। এই ব্লিজার্ডটা আমাদের একটা ভাল ধাক্কা দিয়েছে। বরং কিছুটা শিক্ষা দিয়েছে। সামনে রয়েছে একটা সাংঘাতিক এলাকা। বেশীর ভাগ এলাকাতেই টেন্ট লাগানোর মত জায়গা নেই। ঝড় উঠলে সবার বিপদ নিশ্চিত। রাতের খাবার এলো তাড়াতাড়ি। আগামীকাল আমরা পিন পার্বতী পাস পেরুবো। পরের দিন সকাল ছটায় বেরোতে হবে। রাত আটটার মধ্যে ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mantalaibasecampenglish : "Manatalai to Parbati Base Camp:-3 September 2002-But the next day it was 8 am to go out. It started raining. The started walking in the rain. Our destination was to go to Base Camp. The whole area was full of collapsed hills and boulders. It is very difficult to walk. Everybody have to be very careful. A little mistake will break or sprain the leg. The drains running from above made walking more difficult. They are becoming impossible to pass. After walking like this situation for a couple of hours, we came to the bottom of a hill covered with loose boulders. To its right was a canal. The whole drain was filled with collapsed hills, but there was no water. Earlier that was the road to the base camp. At present, the canal has become so dangerous that crossing it could be dangerous at any moment. We would climb this loose boulder slope. Everyone kept their position at an angle of approximately 300, so that no stone would fall on the person below if someone slipped. In this way climbing up about 700 slopes. After walking for a couple of hours we saw a fairly flat place and had lunch. Ram Singh began to struggle to cross this dangerous road of Rockfall. We also went with him. The road that he took now is the upper part of that canal. It is also a landslide area, but not as terrible as the below one. Somehow, like balance walking, we came to the top of the stream. Turned a little east and again started an uphill. It had already rained. After walking for another 30 minutes, we came to a flat place. A lot of cairns or pointers are attached. We mean we are in right position on the path. From here another 100 feet ascend boulder march began. After walking for 30 minutes, we came to an empty place. Just rocks and rocks, no big boulders. The blizzard started in the middle of the path. The storm and snow are moving at a speed of about 70 km per hour. Eyes, mouth, nose, throat, hands feel like whipping. We can't see things of five feet away. Everyone started getting cold. Ram Bhaiya and we all kept walking holding hands. The slower the pace, the more biting the cold. Everyone is thinking, if the blizzard doesn't stop, then everyone will die. We will freeze in the cold. Raju, Bheem, and Dinesh started running. We thought they ran away. There is a slander rumour about them. But my guess was completely wrong. With all their strength, they pitched two tents. Our whole body was covered with snow. All clothes and shoes were wet. Everyone was trembling in cold. We all entered the tent together. After pulling the chain, life came back. We all put on dry clothes one by one. The blizzard was raging outside. Snow was falling on the tent and the tent was coming down. Attempts were being made to remove the ice by pushing from the inside. It seemed that blizzard lost its prey and roaring. Babuji open the tent. Raju came to offer tea in this storm. A kettle of life. My heart was filled with joy. Not only for the tea, but the joy that we have earned Raju's love. Greetings, Raju greetings. Salute to your heart, salute to your thoughts, salute to your loyalty. What you have done for only Rupees 200 per day is an unprecedented thing. There was a storm for four hours. About a foot and a half of snow covered the area. The temperature was minus 70 centigrade. The tent went came down into the snow. We came out at seven o'clock in the afternoon. It was not yet evening. We see Parvati 1 was standing like a lover. There is a star right above the head. as if she was laughing, I got very angry. You laugh at the pain of those who love you, how cruel you are, I would not look at you. The ice was cleared with an ice axe. But I could not hold my anger. I looked at that smile with surprised eyes. How beautiful was her youthful form, hiding herself in a veil of mystery. In the mysterious light she was creating new dreams, and I got mesmerised into them. Darkness covered with the shadow of twilight descends on the sky. Clouds are swaying in a zigzag way on the sky like stork. At the end of the day, Sun gave the last kiss to the heart of rugged earth. The horizon painted with red colour. The evening stars excelled brightly. A touch of colour painted on the peaks. Tultul said, feeling cold, let's go to the tent. We all entered the tent. This blizzard gave us a good push. Rather, it had given some education. There is a deadly area ahead. In most areas there was no place to pitch tents. Everyone would be in danger when a storm started. Our dinner came quickly. Tomorrow we will pass Pin Parvati Pass. We have to leave at six in the next morning. We fell asleep by eight o'clock. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomantalaibasecamp :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
basecampftmcampbengali : "পার্বতী বেস ক্যাম্প থেকে ৫০০০ মিটারের ক্যাম্পঃ-৪ সেপ্টম্বর ২০০২-ঠিক সময়েই চলা শুরু হল। প্রথমেই বোল্ডার জোন। পাথরের ওপর বরফ পড়ে জায়গাটা চলার অযোগ্য করে ফেলেছে। বাধ্য হয়েই একটা অনামা গ্লেসিয়ার ধরে চলা শুরু করলাম। প্রায় এক কিলোমিটার চলার পর আবার শুরু হল বোল্ডার মার্চ। একটা ছোট জলধারা ধরে ওপরে উঠতে লাগলাম। বেশ কিছুক্ষণ চলার পর তিন চার কিমি লম্বা সমতল জায়গায় পৌঁছলাম। আকাশ মেঘলা। দুরে দেখা যাচ্ছে পিন পার্বতী গ্লেসিয়ার। রুক্ষ পাহাড়ের এক সাংঘাতিক হাতছানি। নিশানা দেখা যাচ্ছে। আমাদের কনট্যুরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এবার ঠিক করতে হবে কোন রাস্তা দিয়ে যাব। শুধু ক্রিভার্সের অবস্থান অনুযায়ী রুট পরিবর্তন হবে। রাজু খানিকটা বাঁ দিকে গিয়ে দেখে এসে বলল যে গোটা গ্লেসিয়ারটা ফেটে চৌচির। তাহলে ডানদিক দিয়েই যেতে হবে। বাঁদিক দিয়ে চলার সুবিধা হল, গ্লেসিয়ারে ওঠার রাস্তার ঢালটা কম, কিন্তু গ্লেসিয়ার মার্চটা বেশি। আর ডানদিকের রাস্তার সুবিধা হলো, গ্লেসিয়ার মার্চ অপেক্ষাকৃত কম কিন্তু ওঠার রাস্তাটা খুব খাড়া তার ওপর শেষের দিকে কিছু রটন রক আছে। আমরা ডানদিকের রাস্তাটাই ধরলাম। শুরু হল চড়াই ভাঙা। কিছুক্ষণ বাদে রোদ উঠল। পুরো দুনিয়াটা যেন ঝকঝক করে উঠল। গ্লেসিয়ারগুলো থেকে তীব্র আলোকচ্ছটা চোখ ঝলসে দিচ্ছে। সবাই গগলস পড়ে নিলাম। কিন্তু চলতে ইচ্ছে করছে না। বেশ কিছুটা চলার পর বললাম, আজ এখানে থাকব। সবাই থেমে গেল। একটা দিন পেছিয়ে গেলাম। ঘড়িতে তখন বেলা সাড়ে এগারটা। দিনভর সবাই মিলে আনন্দ করলাম। এই জায়গাটা উচ্চতা ১৬.৫০০ফুট। আমরা নাম দিয়েছিলাম ৫০০০ মিটারের ক্যাম্প। সূর্য অস্ত যায়। তুহিন শিখরে লাল আভার ছোঁয়া লাগে। দিগন্তে আবীরের আলপনা। চুপিসারে সন্ধ্যা নামে ধরিত্রীর বুকে। রাতের দিকে শুরু হল তুষারপাত। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
basecampftmcampenglish : "Parbati Base Camp to 5000 Meter Camp:-4 September 2002-Our movement started on time. First was the Boulder Zone. Snow fell on the rocks made the place impassable. Forced, we started walking along an unnamed glacier. After about a kilometre, the boulder march started again. We started climbing up a small stream. After walking for quite some time, we reached a flat place about 3 to 4 km long. The sky was cloudy. The Pin Parvati Glacier can be seen at a distance. A fatal welcome of the rugged mountains. The target is visible. Matched with our contour map exactly. Now we have to decide which way to go. Only the route will change according to the location of the crevasses. Raju went a little further and saw that the entire glacier had broken. Then we have to go through the right side. The advantage of going left is that the slope of the glacier is low but distance is much, and on the right, the glacier is less, but the march is steeper with some rotten rock at the end. We took the road on the right. The started ascending again. After a while the sun rose. The whole world sparkled. The intense light from the glaciers burns the eyes. Everyone took the goggles. But I did not want to continue. After walking for a while, I said, I will stay here today. Everyone stopped. I missed a day. It was half past eleven on the clock. We all rejoiced together throughout the day. This place has an altitude of 16,500 feet. We named the 5000m camp. The sun goes down. There is a touch of red at the peak. The dreamy colour set on the horizon. Evening came quietly on the heart of the earth. It started snowing at night. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobasecampftmcamp :
""+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ftmcampnistibengali : "৫০০০ মিটারের ক্যাম্প থেকে নিস্তিঃ-৫ সেপ্টম্বর ২০০২-পরের দিন রোদ এলো সকাল সাতটায়। বেরুলাম সাড়ে সাতটায়। ভীষণ ঠাণ্ডা। আটটার মধ্যে আকাশ ঢেকে গেল মেঘে। সবসময় ভাবছি গতকাল আবহাওয়া ভাল ছিল, কিন্তু আমার জন্যেই পাস পেরোনো হল না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। চলার গতি ভালই। পুরো রাস্তাটাই মোরেন জোন। একেবারে ওপরে ক্যার্ন দেখা যাচ্ছে। ঠিক তারই নীচে রটন রক ব্যান্ডটা রয়েছে। মনে হচ্ছে খুলে পড়ে যাবে। খুব সাবধানে এই রক ব্যান্ডটা পার হয়ে পৌঁছে গেলাম গ্লেসিয়ার পয়েন্টে। এবার নিশানা দেখে রকি রিজ ধরে হাটা শুরু হল। ঠিক জায়গা নির্বাচন করে শুরু হল গ্লেসিয়ার মার্চ। প্রথমেই একটু চড়াই ভাঙার পর দেখি পুরো গ্লেসিয়ারটাই একটা সমতলভূমির মতন। চতুর্দিক ক্রিভার্সে ভর্তি। রাম ভাইয়া চতুর্দিক দেখেশুনে পা দিচ্ছে। একটু পেছন ফিরে দেখলাম পার্বতী সাউথ রিজের শৃঙ্গগুলো। রয়েছে কিন্নরের ঘিসুপিসু ও আরও বহু অনামা শৃঙ্গ। মন ভরে গেছে। রাজুরাও চলে এসেছে। থমকে দাঁড়ালাম একটা লন্বা চওড়া ক্রিভার্সের সামনে। প্রায় দু কিমি লম্বা হয়ে হাঁ করে আছে। লাফিয়ে পার হওয়া বেশ মুশকিল। রাম ভাইয়া একটা কম চওড়া জায়গা খুঁজছে। মিনিট কুড়ি খোঁজার পর একটা জায়গা পাওয়া গেল। এইভাবে কয়েকটা ক্রিভার্স পেরোনোর পর চলে এলাম পিন পার্বতী পাসের ২০০ ফুট নীচে। সামনেই একটা ভয়ানক ক্রিভার্স। এঁকেবেঁকে ওটা পার হয়ে রকি অ্যারেটের সামনে থামলাম। সবাই আস্তে আস্তে এসে গেল। এবার সবাই মিলে একসঙ্গে ঐ চড়াইটা উঠতে লাগলাম। পৌঁছে গেলাম পিন পার্বতী পাসের মাথায়। আমাদের অভীষ্ট লক্ষে। উচ্চতা ১৭,৭১২ ফুট বা ৫,৪০০ মিটার। ঘড়িতে তখন বেলা সাড়ে ন টা। মেঘহীন সুনীল আকাশ। চারিদিকে তুষারের শুভ্র শোভা। ধ্যানগম্ভীর হিমালয়ের বিরাট মৌনতা এক রোমাঞ্চকর রূপের সমারোহ। রুপোলী রোদের স্পর্শে চারিদিক ঝলমলে হয়ে উঠেছে। তুষারে প্রতিফলিত হচ্ছে আলোর ঝলকানি। স্বর্গীয় শোভার মাঝে হাসেন গিরিরাজ। মহামৌনী হিমালয় থেকে নেমে আনে এক ধবল রেখা। জন্ম হয় পিন নদীর। কি তার রূপ, কি তার শোভা। ভক্তি সহকারে পুজো দেওয়া হলো। নারকোল ফাটিয়ে পুজো করল রাম ভাইয়া। আমরা এই মুহূর্তে ঠিক পার্বতী ভ্যালী ও পিন ভ্যালীর বিভাজন রেখার ওপর দাঁড়িয়ে।। উত্তর দিকে পিন ভ্যালি আর দক্ষিণদিকে পার্বতী ভ্যালী। দুটো এলাকার বৈশিষ্ট্য পাস থেকে লক্ষ্য করার মত। মিনিট ৩০ কাটানোর পর নামা শুরু করলাম। ওঠাটা নিশ্চই কষ্টকর কিন্তু নামাটা আরও বেশী ঝামেলার। খুব বেশী ঢাল। পুরনো বরফ পড়ে আছে। প্রচুর ক্রিভার্স রয়েছে। আবার পুরনো পদ্ধতি। আইস অ্যাক্স দিয়ে খুঁজে খুঁজে রাস্তা বের করে চলা। ঘণ্টা দুয়েক চলার পর নেমে এলাম মোরেন জোনে। এখান থেকে পিন নদী ছোট্ট শিশুর মত এঁকে বেঁকে চলেছে। তার ধারার শক্তি বড় কম। দুরের সোনালী রকি পাহাড়গুলো, প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। বৃষ্টিচ্ছায়া অঞ্চলের পাহাড়েরও এক অদ্ভুত আকর্ষণ আছে। আমরা নেমেই চলেছি। একটা সময় পিন নদীর তীরে বসে একটু বিশ্রাম। গ্লুকোজ জল ও বিস্কুট দিয়ে কিছু খাওয়া হলো। আবার অবতরণ। নীচে দেখা যাচ্ছে পিন নদী মিশেছে অনামা গ্লেসিয়ার থেকে বেরিয়ে আসা এক নালার সঙ্গে। চলে এলাম দুই জলধারার মিলনস্থলে। নদী পার হতে হবে। জুতো খুলে স্যাকে পুরে নিলাম। জল ভীষণ ঠাণ্ডা। পা যেন কেটে নিচ্ছে। নদীর অন্যদিকে গিয়ে আবার শুরু হল চলা। বেলা আড়াইটে নাগাদ পৌঁছলাম নিস্তি। ভারি সুন্দর জায়গা। হালকা হালকা ঘাস আছে। পাস দিয়ে বয়ে চলেছে পিন নদী। নদীর দু তীরে সুউচ্চ পাহাড় এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে। সব কিছুই সুন্দর লাগছে। দিনের বাকি সময়টা উপভোগ করলাম পিন নদীর রূপ দেখে। গাড় নীল আকাশে ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। মনকে করে তুলেছে মাতাল। অসীমের কাছে সসীমের আত্মসমর্পণ। অথচ কি মধুর এই পরাজয়। পরখ করা যায় আমাদের সীমাহীন অজ্ঞানতা। পড়ন্ত সূর্যের স্বর্ণরশ্মি পড়েছে নিস্তির মুখে, পিন নদীর বুকে। পড়েছে হিমানী হিমালয়ের শিখর চুড়ায়। জগৎজোড়া আসন জুড়ে দেবাদিদেব যেন আজ সমাহিত, ধ্যানগম্ভীর। তাঁর স্বর্ণজটাজালে সোনার আলো লুকোচুরি খেলে। সূর্য অস্ত যাচ্ছে আকাশ রাঙিয়ে, আবিরের আলপনা এঁকে। লাল রং ছড়িয়েছে নীল নভোমণ্ডলে। কিছুক্ষণ বাদে ভয়ঙ্কর অন্ধকার গ্রাস করল সমগ্র চরাচরকে। পাহাড়গুলোর সিলিউট কি রকম একটা ভয়াল রূপ ধারণ করেছে। হালকা হালকা হাওয়া বইছে। এ কি কোনও অশনি সংকেত ? টেন্ট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ftmcampnistienglish : "5000 Meter Camp to Nisti:-5 September 2002-The next day the sun light came at seven in the morning. We left at half past seven. It was very cold. By eight o'clock, the sky was covered with clouds. I was always thinking, the weather was good yesterday but for me the pass was not crossed. I felt guilty. The pace was good. The whole road was a moraine zone. The cairn is visible at the very top. Right below that is the band of rotten rock. It seemed to fall apart. We crossed this rock band very carefully and reached Glacier Point. Looking at the target, we walked along the Rocky Ridge. By choosing the right place, the glacier march began. At first, after climbing a little slope, we saw that the whole glacier is like a plain land. Filled everywhere with crevasses. Ram Bhaiyya was walking looking around. Looking back a bit, we saw the peaks of Parvati South Ridge. There are many more unnamed peaks of Kinnar with Ghisupisu. Our mind was full of joy. Raju had also come. We stopped in front of a long wide crevasses. It is about two km long. It is quite difficult to jump over. Ram Bhaiya was looking for a less spacious place. After twenty minutes of searching, a place was found. After crossing a few crevasses in this way, we came 200 feet below the Pin Parvati Pass. A terrible crevasse lies ahead. I crawled across it and stopped in front of Rocky Arete. Everyone came slowly. Now everyone started climbing that hill together. We reached the top of Pin Parvati pass, our goal of the program. Elevation is 17,712 feet or 5,400 meters. It was half past nine on the clock. It was cloudless blue sky and snow white all around. The great silence of the meditative Himalayas is a thrilling spectacle. All around has become sparkling with the touch of silvery sun. Flashes of light reflecting off the snow. King of mountains, Himalaya, smiles in the heavenly splendour. His great silence brought down a faint line from the Himalayas. Pin river was born. What was her emblazoning, what was her beauty. Puja was offered with devotion. Ram Bhaiyya worshiped by cracking coconut. We are right now, standing on the dividing line of Parvati Valley and Pin Valley. Pin Valley to the north and Parvati Valley to the south. Features of both areas are worth noting from the pass. After spending 30 minutes, we started to descend. Going up was definitely difficult, but coming down was even more difficult. Too much slope was there. There was old ice. There were a lot of crevasses. Old method followed again. We Find a way out with an ice axe. After walked for a couple of hours, we came down to the moraine zone. From here the Pin River meanders like a small child. The power of her stream was very low. The golden Rocky Mountains in the distance, was a wonderful creation of nature. Rain shadow mountains also have a peculiar charm. We were going down. We sat on the bank of Pin River and rested a little. Ate something with glucose water and biscuits. Descending again we could see the Pin River joining a stream from the unnamed Glacier. We came to the meeting point of two streams. The river was to be crossed. We took off our shoes and kept it on our sacks. The water was very cold. The legs seemed to be chopped off. After going to the other side of the river, the movement started again. We reached Nisti by half past two. It was a very beautiful place. There was a light grass patch. Pin River flows beside us. The high mountains on both banks of the river have created an extraordinary beauty. Everything looked beautiful. We enjoyed the rest of the day watching the Pin River. White clouds are floating in the dark blue sky, made the mind sozzled. A surrender of the finite to the infinite. But what a feeling sweet defeat. We can test our infinite ignorance here. The golden rays of the setting sun fell on Nisti's face, on the chest of Pin River and on the peaks of the Himalayas. God is on meditation. Golden light plays hide and seek game in the golden net of Shiva’s hair. The sun is setting, painting the blue sky with red powder. After a while, the terrible darkness engulfed the entire area. The silhouette of the hills has taken on a monstrous shape. A light breeze is blowing. Is this an ominous signal? We closed the tent and fell asleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoftmcampnisti :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
nistipaglanalabengali : "নিস্তি থেকে পাগলা নালাঃ-৬ সেপ্টম্বর ২০০২-পরের দিন ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা। এই মেঘলা আবহাওয়া আমাকে বেশ অবাক করেছে। স্ফীতি ভ্যালি সাধারণভাবে বৃষ্টিচ্ছায়া অঞ্চল। এখানে বৃষ্টির পরিমাণ ভীষণ কম। সেখানে মেঘলা আবহাওয়া বেশ বার্তাবহ। শুরু হল চলা। বহুদূর যেতে হবে। জায়গাটার নাম পাগলা নালা। মাঝে পড়বে চিংপট বুগিয়াল। খানিকটা সমতল জায়গা দিয়ে চলার পর পিন নদীকে ডান দিকে রেখে চললাম। নদীর পাশ দিয়ে ঘণ্টা দুয়েক হেঁটে আবার শুরু হল সেই ঢেউ-খেলানো রাস্তা। মানে পাহাড় থেকে নালা নেমে পিন নদীতে মেশার রাস্তা। কিন্তু বেশীর ভাগ নালাই শুকনো। বেলা ১২টা নাগাদ একটা বোল্ডারের নীচে টুলটুল আর দেবাশীষ খাবার তৈরি করলো। এক ঘণ্টা বাদে আবার চলা শুরু। বেশ কিছু জায়গা একেবারেই ধ্বসে গেছে। চলা খুব কঠিন। কোন রকমে সার্কাস দেখাতে দেখাতে চলা। একটা জায়গায় রক ক্লাইম্বিং করে নামলাম। টুলটুলকে রাজু হাত ধরে নামাল। দেবাশীষও পেছন পেছন এলো। চলতে চলতে চিংপট বুগিয়ালে এলাম। এখানে বুগিয়াল মানে পাথরের স্তূপ। ঘাসের চিহ্নমাত্র নেই। কোন এক সময় হয়ত ঘাসের মাঠ ছিল, সেই নামই চলে আসছে। এই চিংপট বুগিয়াল অবধি গাড়ীর রাস্তা তৈরি হচ্ছে। দূরে ভাবা পাসের রাস্তা দেখা যাচ্ছে। চললাম রাস্তা ধরে। মাঝে মাঝে অবশ্য রাস্তা ভাঙাও আছে। রাস্তার বাঁদিকের পাহাড়গুলো প্রায় সবই ধ্বসা। বিকেল ৫টার সময় পৌঁছলাম পাগলা নালার ধারে। সাংঘাতিক খরস্রোতা। সত্যিই পাগলা নালার নাম সার্থক। রাজু সবাইকে হাত ধরে পার করলো। টেন্ট লাগানো হলো। সবাই ভীষণ ক্লান্ত। অচিরেই ঘুমিয়ে পড়লাম। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
nistipaglanalaenglish : "Nisti to Pagla Nala:-6 September 2002-We woke up the next day and saw the sky was cloudy. This cloudy weather surprised me quite a bit. Spiti Valley is generally a rainfed region. The amount of rain here is very less. Cloudy weather there was very promising. We started walking. We had to go a long way. The place was called Pagla Nala. Chinpot Bugyal would be situated in between. After passing through some plain ground, we kept the river Pin on the right. After walking for a couple of hours along the river, the undulating road started again. Means the streams ran from the mountain to the valley of Pin River. But most of the drains were dry. By 12 noon, Tultul and Debashish prepared food under a boulder. After an hour we started walking again. Several places were completely destroyed. Walking was very difficult. Following Some kind of circus act,we went to a place of rock climbing. Raju helped Tultul to came down. Debashish also followed from behind. We came to Chingpot Bugyal. Here Bugyal means heap of stones. No sign of grass. There might have been a grassy field at one time, from where the name came. Car road is being constructed till this point. Bhava pass road can be seen at a distance. We went along the road. however, the road is broken somewhere. The hills on the left side of the road are almost all collapsed. At 5 o'clock in the afternoon, we reached on the edge of Pagla Nala. Catastrophic speedy waterflow. The name of Mad Stream or Pagla Bala was indeed worthy. Raju took everyone with the hand. The tent was put up on the other side. Everyone was very tired. We soon fell asleep. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonistipaglanala :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
paglanalamudbengali : "পাগলা নালা থেকে মুদ গ্রামঃ-৭ সেপ্টম্বর ২০০২-পরের দিন সকালে রংবেরঙের পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম মুদ গ্রামে। শেষ হল অভিযান। মুদ গ্রামে আশীষ আর দেবাশীষ একটা অত্যন্ত অন্যায় বায়না করলো। তারা আজই ফিরে যাবে কাজা। কোনও গাড়ি নেই, কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে আছে যে আজ যাবেই। মুদ গ্রামের লোকজনও বারণ করলো আজ ফিরে যেতে। আর একটা ট্যুরিস্ট টিমও বারণ করলো আজ ফিরে যেতে। তার ওপর শুরু হয়েছে বৃষ্টি ও কিয়দংশে তুষারপাত হচ্ছে। গ্রুপে এসে ওদেরকে একলা ছেড়ে দেওয়াটা আমি ঠিক মনে করিনি, তাই একটা পাথর বওয়ার ট্রাক্টরের খোলা কনটেইনারে বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে চললাম কাজার দিকে। পথিমধ্যে ঠাণ্ডার কারণে টুলটুল অজ্ঞান হয়ে গেল। ট্রাক্টর থামিয়ে আমরা নেমে পড়লাম। গ্রামের লোকের সহায়তায় ওকে ঠিক করা হলো। তারপর একটা গাড়ি বুক করে চলে এলাম কাজা। তবে আমি পরে জেনেছিলাম শুধুমাত্র মদ খাবার জন্যে ওদের ফিরে আসার তাগিদ ছিল। আমি ওদের এই সিদ্ধান্তে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম, ও প্রতিজ্ঞা করেছিলাম যে যেখানেই যাই, আর কোনও গ্রুপে কোনও প্রোগ্রাম করবো না। আজও সেই প্রতিজ্ঞা বহাল রেখেছি। "+
"Read More..."+
"
"+
"শব্দ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
paglanalamudenglish : "Pagla Nala to Mud Village:-7 September 2002-The next morning we reached Mud village by seeing the colourful mountains. The expedition was over. Ashish and Debashish did a very unfair thing in Mud village. They would return just today. There is no car, but they promised to go today. The people of Mud village also forbade them to go back today. Another tourist team also forbade them to go back today. It had started raining and it is snowing intermittently. Me didn't think, it was right to leave them alone, when we came to the group, so we sat in the open container of a stone carrying tractor and started towards Kaza in a rain socked weather. On the way, Tultul fainted due to severe cold. We stopped the tractor and got down. She was fixed with the help of the villagers. Then we booked a car and came to Kaza. But I later learned that some addiction of wine was the reason to urge them to return. I was very upset with their decision and promised that I would never organise a program with any more groups, wherever I went. I still keep that promise till now. "+
"Read More..."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"