var Swiss =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •মুখবন্ধ"+
" •জেনেভা "+
" •লুজান"+
" •নিঁয়"+
" •লেক-জেনেভা "+
" •ভেভে"+
" •রসার-দি-নয়"+
" •জুরিখ "+
" •বার্ণ"+
" •বাসেল"+
" •রাইন-ফলস "+
" •লুসার্ন"+
" •জুংফ্রাউ"+
" •গ্রিন্ডেলওয়াল্ড "+
" •জারম্যাট "+
" •ইন্টারলেকেন",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Prelude"+
" •Geneva "+
" •Lausanne"+
" •Nyon"+
" •Lake-Geneva "+
" •Vevey"+
" •Rocher-de-Naye"+
" •Zurich "+
" •Bern"+
" •Basel"+
" •Rhein-Falls "+
" •Lucerne"+
" •Juncfrau"+
" •Grindelwald "+
" •Zermatt "+
" •Interlaken",
rocherdenayebengali : "রসার দি নয়:-২০২২ সালের আগস্ট মাসের ৩ তারিখে আমি আর রাজু চললাম সাতাদু পাস ট্রেকিং-এ। রাজু অফিস থেকে ফিরে গাড়ি নিয়ে চললো মনথ্রু হয়ে হাট ডে খা অব্দি। দারুণ সুন্দর সবুজ পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চলেছে। মাঝে মাঝে জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লেক জেনেভা ও তার দুপাড়ের সৌন্দর্য। পুরো রাস্তাটাই মূলত চড়াই। নীল আকাশ, সবুজ জঙ্গল, নীল জলের লেক আর তার মধ্যে বুটিকের মতো ফুটে থাকা ছোট ছোট ঘরবাড়ি যেন ঝুলন সাজিয়ে বসে আছে। প্রকৃতি যেন মুক্তহস্তে তার সব রূপ ঢেলে দিয়েছে এই সুইজারল্যান্ডে। এখানে যা দেখি তাই যেন ভাল লাগে। আমাদের ট্রেকে আর এক সঙ্গী আছে। তার নাম লুকা। লুকা আদতে ইটালির মানুষ, সুইজারল্যান্ডে এসেছে চাকরি করতে। আমাদের গাড়ি থামল হাট ডে খাতে। সেখানে লুকা তার গাড়ি নিয়ে এলো। দুটো গাড়ি পার্ক করার পর আমরা চললাম কগ রেল স্টেশনে। রাজু তিনটে টিকিট কেটে নিলো রসার দি নয় অব্দি। স্টেশনটা একটা ঢালের মধ্যে একচিলতে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে ট্রেন এলো। মাত্র দুটো প্যাসেঞ্জার কামরা আর ট্রেনের সামনে একটা মাল রাখার খোলা কোচ। সেখানেই সবাই মালপত্র রেখেছে। ট্রেন নির্দিষ্ট সময়ের পর চলতে শুরু করলো, আর প্রকৃতি তার অবগুণ্ঠন সরিয়ে নিলো। আবহাওয়া আমাদের সাথেই আছে, তাই আস্বাদন করতে লাগলাম প্রকৃতি রং, রূপ রস। এক সময় কগ রেল অনেক টানেল জঙ্গল পাহাড়ের চড়াই ভেঙে পৌঁছে গেল রসার দি নয় রেল স্টেশনে। ছবির মতো স্টেশন আর চতুর্দিকে রয়েছে পাহাড়ের ঘেরাটোপ। রয়েছে একটা সুন্দর হোটেল ও রেস্তরাঁ। একটু ওপরেই রয়েছে রসার দি নয় টপ। এখান থেকে লেক জেনেভার অপূর্ব দৃশ্য দেখা যায় সঙ্গে থাকে সূর্যোদয়ে রঙের খেলা, যা লেকের জলে তৈরি করে ঐন্দ্রজালিক রহস্যে ঘেরা এক উপলব্ধি। আর দেখা যায় আইগার, মঁ ব্লাঁর মতো দৈত্যাকার ম্যাসিফের সাথে জেনেভার বিখ্যাত জেট ডিউ ফোয়ারা। আমরা অবশ্য সেসব দেখি পরের সপ্তাহে, যখন ফ্যামিলি ট্রিপ করতে আসি। আমরা তিনজনে নীচের দিকে নামতে শুরু করলাম। আমরা যাব সাতাদু পাসে। সেটা রসার দি নয় থেকে একটু নীচে। পুরো রাস্তাটা নুড়ি পাথরে ভর্তি। আমি প্রিয়ঙ্কার ওয়াকিং স্টিকটা নিয়েছি, আর তাই স্কিড করার থেকে রেহাই পাচ্ছি। রাজু আর লুকা কোন স্টিক নেয়নি। মিনিট পঁয়তাল্লিশ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের অভীষ্ট লক্ষে। একটা পরিত্যক্ত বাড়ি আছে। সামনে রয়েছে একটুকরো ঘাসের জমি। ফুট দশেক নীচে সম্ভবত টয়লেট। বাড়ির মালিককে সেলাম জানাই এরকম একটা জায়গা মনোনীত করেছে হোটেল বা থাকার জন্যে। আমরা ঐ ঘাসের জমিতেই তাঁবু ফেললাম। তিনটে তাঁবু পড়ল তিনজনের। পরে অন্য এক টিমও তাদের তাঁবু টাঙালো কিছুটা দূরে। আমরা সবাই মিলে প্রিয়ঙ্কার পাঠানো চা আর স্যান্ডউইচ খেলাম। আস্তে আস্তে পৃথিবীর একচ্ছত্র অধিপতি পশ্চিমদিগন্তে অস্ত গেলেন আর শুরু হলো প্রকৃতির হোলি খেলা। রঙের বাহার আর লেকের জলে তার প্রতিফলন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করলো। আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছি আর সৃষ্টিকর্তাকে কুর্ণিশ করছি। ফটো তোলা শেষ হলো। এবার নামল অন্ধকার। আজ সন্ধেবেলা উঠল কাস্তের মতো একফালি বাঁকা চাঁদ। প্রকৃতির সাথে প্রেয়সী চাঁদের রোমান্স দেখতে দেখতে একসময় প্রকৃতির বুকে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। শুরু হল গ্যালাক্সির ছবি তোলা সাথে রইল লেকে ধারে আলোকিত শহর। কোটি কোটি তারা বিন্দুর মতো ফুটে আছে গাড় নীল নভোমণ্ডলে। কত ক্ষুদ্র আমরা তা বোঝা যায় প্রকৃতির অসীম ব্যাপ্তির মধ্যে। রাত বারোটা নাগাদ আমরা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি লেকের ওপর একটুকরো কুহেলির চাদর কে যেন বিছিয়ে দিয়ে গেছে। লেকের জল তার সাথে লুকোচুরি খেলছে। চা খেয়ে তাঁবু গোছানোর কাজ শুরু হল। লুকা হাঁটাপথে নীচের দিকে হাট ডে খাতে চলে গেল। আমরা তাঁবু গুছিয়ে চড়াই পথে চললাম রসার দি নয় রেল স্টেশনে। রাজু পরের সপ্তাহে এখানেই ফ্যামিলি ট্রিপ করবে বলে একটা রুম বুক করে নিলো। মানে পরের সপ্তাহে আমরা এমন সুন্দর জায়গাটা আবার দেখতে পাব। ট্রেন সময়মত এলো। আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই বাড়ি ফিরে এলাম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rocherdenayeenglish : "Rocher De Naye:-On 3rd August, 2022 Raju and me went to Sautodoz Pass trekking. Raju returned from the office and drove to Haut De Caux through Montreux. The car drives through the beautiful green environment. Sometimes the beauty of Lake Geneva and its shores can be seen through the openings in the forest. The whole road is basically uphill. Blue sky, green forest, blue water of the lake and small houses like boutiques set in a manner that looked like a Hindu festival ‘JHULAN’. Nature has ungrudgingly dispensed all its beauty in Switzerland. I like whatever I see here. We have another companion on the trek. His name is Luca. Luca is originally from Italy, and came to Switzerland for earning. Our car stopped at Haut De Caux. Luca also reached there with his car. After parking two cars we walked to Cog railway station. Raju bought three tickets to Rocher De Naye. The station stands on a platform projecting into a slope. After a while, the train came. Only two coaches are there for passengers, and an open baggage coach at the front of the train. Everyone kept their luggage there. The train started moving after schedule stoppage time, and Nature unveiled its beauty. The weather is favouring us, so we started to enjoy the elegance, hues and essence of Nature. Cog Rail reached Rocher De Naye ascending through many tunnels uphill and jungle. The railway station is picturesque and surrounded by hills. There is a nice hotel and restaurant. A little higher is Rocher De Naye Top. From here there is a magnificent view of Lake Geneva, accompanied by the colourcast at sunrise, which creates a sense of magical mystery in the waters of the lake. Also, the giant massifs of the Eiger, Mont Blanc and Geneva's famous Jet d’Eau Fountain can be seen from here. We would, however, see them next week, when we come on a family trip. The three of us started trekking down. We will go to Sautodoz Pass. It is a little below Rocher De Naye. The whole track is filled with gravel. I took Priyanka's walking stick, and thus avoid skidding. Raju and Luka took no stick. After forty-five minutes of walking, we reached our destination. There is an abandoned house. There are some grassy lands aside. Ten feet below the house is probably the toilet. Salute to the owner of the house for nominating such a place for hotel or stay. We pitched our tent on that grassy land. Three tents pitched for three persons. Later another team pitched their tent a little further. We all ate tea and sandwiches sent by Priyanka. Slowly the autocratic monarch of the earth perambulated to the western horizon and astounding dispersion of colour in the Nature began. The stream of colours and its reflection in the water of the lake created a heavenly atmosphere. We all look amazingly and praise the Demiurge. We finished taking photo. Darkness covered the whole area. Today in the evening, the crescent moon rose like a sickle. To witness the romance of the beloved moon with the Nature, the frozen darkness once descended on the bosom of the Nature. We all Started photographing the galaxy and the lighted towns beside lake. Billions of stars dot in the deep blue sky. How insignificant we are can be understood in the vastness of Nature. By midnight we ate and fell asleep. We Woke up with the chirping of birds in the morning. When I got up, I saw that someone had spread a piece of mist sheet over the lake. The lake water is playing hide and seek game with her. After tea, we unpitched our tents. Luca trekked down through the walkway towards Haut De Caux. We packed our tents and headed uphill to Rocher De Naye Railway Station. Raju booked a room as he would have a family trip here next week. It means that next week we will see such a beautiful place again. The train arrived on time. We returned home the same way we came. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photorocherdenaye :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
zurichbengali : "জুরিখঃ-সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত, আকর্ষণীয় নদী এবং হ্রদের মিলনমেলা সমৃদ্ধ জুরিখ, বিশ্বের সবচেয়ে সুন্দর বাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম। সুইজারল্যান্ডের বৃহত্তম এবং ধনী মহানগরী, মধ্য ইউরোপের অন্যতম প্রগতিশীল গন্তব্যস্থল হিসাবে আবির্ভূত হয়েছে। ঐতিহাসিক কেন্দ্রের বেশিরভাগ অংশ, সর্পিল গলি এবং লম্বা গির্জার চূড়া এখনও অক্ষত রাখার সাথে সাথে, জুরিখ সমসাময়িক প্রবণতাগুলোকেও গ্রহণ করেছে। পুরোনো কারখানাগুলোকে সাংস্কৃতিক কেন্দ্র, রেস্তোরাঁ এবং সৃজনশীল হোটেলে রূপান্তরিত করেছে।স্বাভাবিকভাবেই, পুনরুজ্জীবিত জুরিখের লেকসাইড শহরটা, ক্যান্টনের সবথেকে আকর্ষণীয় কেন্দ্রস্থল, যেখানে ফুটপাতের ধারেই রয়েছে চমৎকার যাদুঘর, রেস্তোরাঁ, বার, গ্যালারি এবং ফ্যাশনের জিনিশপত্রের দোকান। তবে কোনও এক মেঘমুক্ত দিনে সুইজারল্যান্ডের আর্থিক রাজধানী ছাড়িয়ে এই ক্যান্টনের আরও একটু গভীরে যাওয়া যায়, তবে আল্পস পর্বতকে কাছ থেকে পাওয়া যাবে। লেকের ধারে দুর্গ ও মধ্যযুগীয় পুরনো শহর ঘুরতে ভাল লাগবে। সাংস্কৃতিক হটস্পট উইন্টারথারে ঘুরলে, কিছু সুন্দর গ্যালারী এবং ইউরোপের শীর্ষস্থানীয় ফটোগ্রাফি জাদুঘর দেখা যাবে।ইতিহাসঃ-ইউরোপের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে গর্ব করা জুরিখ, দ্বিতীয় থেকে চতুর্থ শতাব্দীতে তুরিকাম নামে এক রোমান ক্যাম্প ছিল। জার্মান উপজাতিরা পঞ্চম শতাব্দীতে এখানকার দখল নেয়। ১৩৩৬ সালে, সমৃদ্ধ শহরে একটা ছোটখাটো বিপ্লব ঘটে ও অভিজাতদের বিতাড়িত করে কারিগর এবং ব্যবসায়ীরা ক্ষমতা দখল করে। এরা ১৩টা সমবায় সঙ্ঘ বা গিল্ড তৈরি করে, যা দীর্ঘদিন ধরে শহরের ভাগ্যকে নির্ধারণ করতো। কয়েকটা আজও বিদ্যমান। ১৩৫১ সালে, জুরিখ সুইস কনফেডারেশনে যোগদান করে এবং ষোড়শ শতাব্দীর প্রথম দিকে সংস্কারের একটা গুরুত্বপূর্ণ ক্যান্টন হয়ে ওঠে। পরবর্তী শতাব্দীতে, জুরিখ টেক্সটাইল এবং ব্যাঙ্কিং-এ সমৃদ্ধ হয়ে ওঠে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের নিরপেক্ষতার কারণে, জুরিখ যুদ্ধকালীন এবং শান্তি উভয় সময়েই পৃথিবীর অন্যতম প্রধান ব্যক্তিত্বদের আকৃষ্ট করেছিল। যেমন আইরিশ নভেলিষ্ট জেমস জয়েস এবং রাশিয়ান বিপ্লবী ও রাজনৈতিক তাত্ত্বিক ভ্লাদিমির লেনিন এখানে এসেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতার পরিপ্রেক্ষিতে, জুরিখে একটা আন্দোলন শুরু হয় যার নাম ডাডা আন্দোলন। তৎকালীন শিল্পীরা আধুনিক পুঁজিবাদী সমাজের যুক্তি ও নান্দনিকতাকে প্রত্যাখ্যান করেন। তাদের রচনার ছত্রে ছত্রে পুঁজিবাদী সমাজব্যবস্থার অর্থহীনতা, অযৌক্তিকতা এবং বুর্জোয়া সংস্কৃতির ব্যর্থতার লেখনী রয়েছে। ১৯২৩ সালে আন্দোলন বন্ধ হয়ে যায়, কিন্তু এর চেতনা জর্জ গ্রোজ, হ্যান্স আর্প এবং ম্যাক্স আর্নস্টের কাজের মাধ্যমে বেঁচে ছিল। জুরিখের পোস্টার কালেকশন মিউজিয়ামে ডাডা আন্দোলনের অনেক পোস্টার সংগৃহীত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ব্যাঙ্কিং গোপনীয়তা আইনের সুযোগ নিয়ে, জুরিখের ব্যাঙ্কগুলো নাৎসি পার্টির সেনাদের চুরি ও লুঠ করা সোনা ও অন্যান্য মূল্যবান জিনিশ ব্যাঙ্কে রাখতে সাহায্য করেছিল। নব্বইয়ের দশক পর্যন্ত যুদ্ধের সময় ব্যাঙ্কগুলোর ভূমিকা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ১৯৯৮ সালে দুটো বৃহত্তম সুইস ব্যাংক, ক্রেডিট সুইস গ্রুপ এবং ইউ বি এস এজি, আন্তর্জাতিক ইহুদি সংস্থাকে দু বিলিয়ন সুইস ফ্রাঙ্ক দিতে বাধ্য হয়েছিল।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জুরিখের বিমানবন্দর সুইজারল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ওঠে। এটা শহরের ও দেশের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে সাহায্য করেছিল। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, টেক্সটাইল শিল্প সম্পূর্ণরূপে তার গুরুত্ব হারিয়ে ফেলে, এবং মেশিনের উৎপাদন প্রধান হয়ে ওঠে। একই সময়ে, পরিষেবা শিল্পে, বিশেষ করে ব্যাঙ্কিং এবং বীমা কোম্পানিগুলো গুরুত্ব পেয়েছিল। জুরিখের আর্থিক উন্নয়নের ফলে তারা জুরিখ এবং বার্নের সদর দপ্তরে অবস্থিত ন্যাশনাল ব্যাংক অফ সুইজারল্যান্ডের সিদ্ধান্ত, জুরিখে তার পরিচালনা পর্ষদ স্থাপন করে। ব্যাঙ্কিংয়ে সম্পূর্ণ গোপনীয়তার প্রবর্তন এবং ১৯৬৮ সালে লন্ডন গোল্ড এক্সচেঞ্জ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জুরিখের ব্যাঙ্কগুলো অবিলম্বে জুরিখ গোল্ড পুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। এই পুল সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাঙ্কগুলো দ্বারা প্রতিষ্ঠিত একটা সোনার ব্যবসায়িক সংস্থা, যা জুরিখকে বিশ্বব্যাপী সোনার ব্যবসার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য স্থানগুলোর মধ্যে জায়গা করে নিতে সাহায্য করেছিল।জুরিখের উন্নয়নের মুকুটে ঊনবিংশ শতাব্দীতে উন্নত পরিবহন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুইজারল্যান্ডের প্রথম রেললাইনগুলোর মধ্যে একটা ছিল জুরিখকে, পার্শ্ববর্তী শহর, ব্যাডেনের সাথে ১৮৪৭ সালে যোগ করা। ১৮৮২ সালে জুরিখ-মিলান ট্রান্স-আল্পাইন রেললাইন খোলা হয় যা সম্ভব হয়েছিল ষোল কিলোমিটার টানেল তৈরি করার মাধ্যমে।১৮৩৩ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ও তার রক্ষণাবেক্ষণ করতো ক্যান্টন। ১৮৫৫ সালে সুইস ফেডারেল ইন্সটিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ জুরিখ হল ইউরোপের প্রথম ইউনিভার্সিটি যেখানে ছাত্রী ভর্তি হতে পারতো। জুরিখ তার নাগরিকদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ীদের একটা দীর্ঘ তালিকা নিয়ে গর্ব করে, বিশেষ করে ১৯০১ সালে পদার্থবিদ্যায় উইলহেম কনরাড রন্টজেন, ১৯২১ সালে অ্যালবার্ট আইনস্টাইন, ১৯৪৫ সালে উলফগ্যাং পাওলি, ১৯৯১ সালে রসায়নে রিচার্ড আর্নস্ট, এবং ১৯৯৬ সালে মেডিসিনে রলফ জিঙ্কারনাগেলের নাম উল্লেখযোগ্য। জুরিখের বিখ্যাত লেখকদের মধ্যে রয়েছে গটফ্রাইড কেলার, কনরাড ফার্ডিনান্ড মেয়ার এবং ম্যাক্স ফ্রিশ।নব্বই দশকের গোড়ার দিকে জুরিখ রক্ষণশীল শাসন থেকে সোশ্যাল ডেমোক্র্যাট শাসনে পরিবর্তিত হওয়ায় শহরের চেহারা বদলে যায়। এর আগে জুরিখ তার প্রটেস্ট্যান্ট কাজের নৈতিকতা, সম্পদ, এবং নেশার সমস্যার জন্য পরিচিত ছিল। ১৯৯৫ সালে জুরিখে লেটেন ড্রাগ সুপারমার্কেট ভেঙে দেওয়া হয়। ড্রাগ আসক্তরা চলে যায়নি, তবে তাদের এবং শহরের ওষুধের দোকানগুলোতে খুব সতর্ক পাহারা ছিল। বার এবং ক্লাব পরিচালনাকারী আইন শিথিল করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আধিক্যের জন্যে সক্রিয় সমর্থন দেওয়ার ফলে, ধূসর লেকসাইড শহরটা মধ্য ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে।১৯৯০ সাল থেকে আজ অব্দি জুরিখ বাম দলগুলোর একটা জোট দ্বারা পরিচালিত, যারা উন্নয়ন তৈরির প্রচেষ্টা গ্রহণ করেছে, এমনকি এই শহরটা আজও সুইজারল্যান্ডের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে অবস্থান করে চলেছে। সুইস ফেডারেল ইন্সটিটিউট অফ টেকনোলজি এবং ইউনিভার্সিটি অফ জুরিখ দুটোই পরিবেশ বিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। স্থানীয় উন্নয়ন নীতি গ্রহণের ফলে জুরিখ এখন অত্যন্ত উচ্চভিলাসী, পরিবেশগত দিক দিয়ে বাস্তবিকভাবে খুবই রমণীয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
zurichenglish : "Zurch:-Culturally vibrant, interspersed with fascinating rivers and lakes, Zurich is one of the world's most liveable cities. Switzerland's largest and wealthiest metropolis has emerged as one of Central Europe's most progressive destinations. With much of the historic centre, spiral streets and tall church spires still intact, Zurich has also embraced contemporary trends, by Converted old factories into cultural centres, restaurants and creative hotels.Naturally, the revitalized lakeside city of Zürich is the canton's most attractive hub, lined with fine museums, restaurants, bars, galleries and fashion boutiques. On a cloudless day if one can venture a little deeper into the canton, beyond Switzerland's financial capital, the Alps can be found very close. Lakeside castles and medieval old towns are worth a visit. A visit to the cultural hotspot Winterthur offers some beautiful galleries and one of Europe's leading photography museums.History:-Zurich, boasting the most liveable city in Europe, was home to a Roman camp called Turicum from the 2nd to 4th centuries. Germanic tribes occupied the area in the 5th century. In 1336, a minor revolution broke out in the prosperous city, and artisans and merchants seized power, ousting the aristocracy. They formed 13 cooperative societies or guilds, which for a long time determined the fate of the city. A few still exist today. In 1351, Zurich joined the Swiss Confederation and became an important canton of the Reformation in the early 16th century. In the following century, Zurich prospered in textiles and banking. Due to Switzerland's neutrality during the First and Second World Wars, Zurich attracted some of the world's most prominent figures in both wartime and peacetime. For example, Irish novelist James Joyce and Russian revolutionary and political theorist Vladimir Lenin came here. In the wake of the horrors of World War I, a movement called the Dada movement began in Zurich. Artists of the time rejected the logic and aesthetics of modern capitalist society. Their writings cover the meaninglessness of capitalist society, the absurdity and the failure of bourgeois culture. The movement died out in 1923, but its spirit lived on through the works of George Grosz, Hans Arp and Max Ernst. The Poster Collection Museum in Zurich has a large collection of posters from the Dada movement. During World War II, taking advantage of the Banking Secrecy Act, banks in Zurich helped Nazi Party soldiers to bank stolen gold and other valuables. The role of banks during the war was not made public until the 1990s. In 1998 the two largest Swiss banks, Credit Suisse Group and UBS AG, were forced to pay two billion Swiss francs to the International Jewish Organization.After World War II, Zurich Airport became Switzerland's main international airport. It's the city that helped to strengthen the economic position of the country. In the second half of the 20th century, the textile industry completely lost its importance, and machine production became predominant. At the same time, the service industry, especially banking and insurance companies, gained importance. The financial development of Zurich led to the decision of the National Bank of Switzerland, headquartered in Zurich and Bern, to establish its board of directors in Zurich. Complete banking secrecy was introduced and the London Gold Exchange was temporarily closed in 1968. The Zurich banks immediately decided to establish the Zurich Gold Pool. The pool was a gold trading company established by Switzerland's largest banks, which helped make Zurich one of the most important trading centres for the global gold trade.Improved transportation played an important role in the development of Zurich in the 19th century. One of the first railway lines in Switzerland was to connect Zurich with the neighbouring city of Baden in Germany in 1847. In 1882 the Zurich-Milan Trans-Alpine railway opened, which made possible by the construction of sixteen kilometres of tunnels.The University of Zurich was founded in 1833 and maintained by the canton. The Swiss Federal Institute of Technology was established in 1855. The University of Zurich was the first university in Europe where female students could be admitted. Zurich boasts a long list of Nobel Prize winners among its citizens, notably Wilhelm Konrad Röntgen in 1901, Albert Einstein in 1921, Wolfgang Pauli in 1945 in Physics, Richard Ernst in Chemistry in 1991, and Rolf Zinkernagel in Medicine in 1996. Famous writers from Zurich include Gottfried Keller, Konrad Ferdinand Meyer and Max Frisch.The face of the city changed as Zurich transitioned from conservative to Social Democrat rule in the early 1990s. Earlier Zurich was known for its Protestant work ethic, wealth, and drug problems. In 1995, Latten’s drug supermarket in Zurich was demolished. The drug addicts didn't go away, but they and the town's drug stores were under heavy vigilance. With relaxed laws governing bars and clubs and active support for a plethora of cultural activities, the gray lakeside town has transformed into one of Central Europe's most popular tourist destination.Since 1990, Zurich has been governed by a coalition of leftist parties that have embraced development efforts, even as the city continues to be Switzerland's economic centre. The Swiss Federal Institute of Technology and the University of Zurich are both leading universities in environmental sciences. As a result of local development policies, Zurich is now very luxurious and environmentally friendly. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photozurich :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
lucernebengali : "সেন্ট্রাল সুইজারল্যান্ডঃ-সেন্ট্রাল সুইজারল্যান্ড এক সবুজ পাহাড়ি, শান্ত ও অতীব দৃষ্টিনন্দন অঞ্চল যা গোটা দেশের রাজনৈতিক, ভৌগলিক ও আধ্যাত্মিক কেন্দ্রস্থল। এখানকার নায়ক, অন্যতম সাহসী মানুষ, উইলিয়াম টেল, হ্যাবসবার্গ শাসনের বিরুদ্ধে এক গণআন্দোলন শুরু করেছিলেন ও ১২৯১ সালে সাক্ষরিত কনফোডেরাটিও হেলভেটিকার দলিলে তার প্রমাণ আছে। এই অঞ্চলের কেন্দ্রবিন্দু হলো লুসার্ন হ্রদ। সকালের ঠাণ্ডা কুয়াশায় এই হ্রদ রহস্যময় আবার গোধূলির আধো আলোয় তা গলানো সোনা। লুসার্নের স্বপ্নময় শহরটা পুরোনো দিনের আকর্ষণের জন্যে যথেষ্ট ছোট, কিন্তু শিল্পকর্ম, মিউজিয়াম, দোকানপাট ও সুন্দর হোটেলের নিরিখে যথেষ্ট বড়। এখান থেকে ক্রুজে করে ওয়েগিস বা ব্রুনেনের মতো সুন্দর জায়গার লেক-সাইড হোটেলে যাওয়া যায়, মাউন্ট পিলাটাস ও মাউন্ট রিগি ট্রেকিং করা যায়, বা উদ্দেশ্যহীন ভাবে সাজানো লাবণ্যের মাধুর্য অনুভব করতে হলে মাউন্ট তিতলিসের নীচে অবস্থিত এঞ্জেলবার্গে যাওয়া যেতে পারে। পায়ে হেঁটে অঞ্চলটা ঘুরে দেখার জন্যে অজস্র হাইকিং ট্রেল সহ পর্বতঘেরা প্রকৃতি রয়েছে। ট্রেন বা কেবল কারে করে চলে যাওয়া যায় পাহাড়ের চূড়ায়, যেখান থেকে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় আর সাথে নৌভ্রমণ তো আছেই। যেহেতু এই জায়গা সেন্ট্রাল বা মধ্য সুইজারল্যান্ড তাই এখান থেকে অনেক জায়গা দিনে দিনেই ঘুরে নেওয়া যায় যেমন বাসেল, বার্ন, জুরিখ, বার্নিস ওবারল্যাণ্ড ইত্যাদি। এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় ৩,৬০০ মিটার।লুসার্নঃ-বিভিন্ন মশলার সমন্বয়ে যেমন একটা সুস্বাদু খাবার তৈরি হয়, তেমনই পর্বতের আঁচল ঘেঁষা একটা কোবাল্ট রঙের হ্রদ, খুব সুন্দরভাবে সংরক্ষিত মধ্যযুগীয় জনপদ, আচ্ছাদিত সেতু, ঝকঝকে বাজার, আইসক্রিম রঙের বাড়ি ও লেকের ধার দিয়ে অজস্র ট্রেকিং ট্রেল, লুসার্নকে তৈরি করেছে এক আকর্ষণীয় জনপদে। লেক লুসার্ন দ্বারা পরিবেষ্টিত, একটা চিত্তাকর্ষক পাহাড়ি পরিবেশের মধ্যে, সেন্ট্রাল সুইজারল্যান্ডের প্রবেশদ্বার লুসার্ন যেন, নৈসর্গিক দৃশ্যের পটভূমিতে খোদাই করা এক অত্যুজ্জ্বল চিত্রাঙ্কন। দোকানপাট, আরামদায়ক হোটেল, সুস্বাদু খাবারের রেস্তোরা, লেকের ধারের অসাধারণ বিন্যাস, আর পাহাড়ের রানী রিগি, পিলাটাস ও স্ট্যানসারহর্নের মতো কাছাকাছি পর্যটনস্থানের জন্যে লুসার্ন অনেক ভ্রমণার্থীরই একটা অন্যতম পছন্দের জায়গা। গ্যাবল পেইন্ট আর্টওয়ার্ক করা সম্পূর্ণ আচ্ছাদিত মধ্যযুগীয় চ্যাপেল ব্রিজ, লুসার্ন জনপদের মূল কেন্দ্র ও ইউরোপের প্রাচীনতম আচ্ছাদিত সেতুগুলোর মধ্যে অন্যতম। শহরের আরও একটা ল্যান্ডমার্ক হলো দেওয়াল ঘেরা একটা পুরনো জনপদ মুসেগম্যওয়ার, যেখানে অনেক টাওয়ারের মধ্যে একটা টাওয়ার সযত্নে রক্ষিত হয়েছে সেই মধ্যযুগীয় আমল থেকে। ফ্রেস্কো পেন্টিং দিয়ে সজ্জিত ঐতিহাসিক বাড়িগুলো যেমন ছবির মতো শহরের স্কোয়ারে সারিবদ্ধ রয়েছে, তেমনই রয়েছে সাজানো গাড়িমুক্ত ওয়েনমার্কট স্কোয়ারের দোকানপাট। লুসার্ন একটা স্কোয়ার এবং গির্জার শহর। সপ্তদশ শতকের জেসুইট গির্জাকে, সুইজারল্যান্ডের প্রথম থিয়েটারের স্টেজের মতো বারোক স্থাপত্যের পবিত্র অট্টালিকা, এবং হফকির্চের টুইন টাওয়ারকে, শহরের দৃশ্য বিন্যাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। ১৭৯২ সালে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের উত্থানের সময়, টিউলিরিস প্রাসাদ আক্রমণকালে, নিহত সুইস রক্ষীদের বীরত্বপূর্ণ মৃত্যুর স্মরণে, একটা পাথরের মধ্যে খোদাই করা মৃত সিংহের চিত্রটা, সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটা। লুসার্ন শহরের আর একটা চমক হচ্ছে, সুন্দরভাবে রক্ষিত ১১২ মিটার-দীর্ঘ বোরবাকি প্যানোরামা যা বিশ্বের কয়েকটা বিশাল বৃত্তাকার চিত্রগুলোর মধ্যে একটা। লুসার্নে ঐতিহ্য ও আধুনিকতা হাত ধরাধরি করে চলে, কারণ শহরটা উদ্ভাবনী নকশার জন্যে খ্যাতি অর্জন করেছে। আবার লুসার্নকে বলা হয় সিটি অফ ফেস্টিভ্যাল, কারণ এখানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
lucerneenglish : "Central Switzerland:-Central Switzerland is a green hilly, peaceful and scenic region which is the political, geographical and spiritual centre of the entire country. The hero here, one of the bravest men, William Tell, started a mass movement against Habsburg rule and is evidenced in the document of the Confoederatio Helvetica signed in 1291. The centrepiece of this region is Lake Lucerne. The lake is mysterious in the mist of a cold morning and molten gold in the low light of twilight. The dreamy city of Lucerne is small enough for old-fashioned charm, but big enough for art, museums, shops and fine hotels. From here one can go by cruise to scenic lakeside hotels like Weggis or Brunnen, trek Mount Pilatus and Mount Rigi, or head to Engelberg at the foot of Mount Titlis for a taste of aimless beauty. The area is surrounded by mountainous nature with numerous hiking trails to explore on foot. A train or cable car takes you to the top of the mountain, from where you can enjoy beautiful views and there are also boat trips. As this place is central Switzerland, many places can be visited in a day like Basel, Bern, Zurich, Bernese Oberland etc. The height of the highest peak here is about 3,600 meters.Lucerne:-Just as a combination of spices makes a delicious food, a cobalt-coloured lake nestled in the mountains, a beautifully preserved medieval town, covered bridges, sparkling markets, ice-cream-coloured houses and numerous trekking trails along the lake make Lucerne an attractive town. Surrounded by Lake Lucerne, in an impressive mountain setting, Lucerne, the gateway to central Switzerland, is a vivid painting carved into the backdrop of the scenic landscape. Lucerne is a popular tourist destination for its shops, cosy hotels, delicious restaurants, stunning lakeside setting, and nearby tourist attractions such as Rigi, Pilatus, and Stanserhorn. The fully covered medieval Chapel Bridge, with gable paint artwork, is the centrepiece of the town of Lucerne and one of the oldest covered bridges in Europe. Another landmark of the city is the old walled town of Museggmauer, where one of the many towers has been carefully preserved since the medieval period. Historic houses adorned with fresco paintings line the picturesque town square, as do the shops of the car-free Weinmarkt Square. Lucerne is a city of squares and churches. The 17th-century Jesuit church, the sacred edifice of Baroque architecture as Switzerland's first theatre stage, and the twin towers of the Hofkirche are considered an integral part of the city's landscape. One of Switzerland's most famous monuments is the dead lion carved in stone, commemorating the heroic deaths of the Swiss Guards who fell during the storming of the Tuileries Palace, Paris in 1792, when the monarchy fell and the republic rose in France. Another wonder of the city of Lucerne is the beautifully preserved 112-meter-tall Bourbaki Panorama, one of the world's few large circular images. Tradition and modernity go hand in hand in Lucerne, as the city is renowned for innovative design. Lucerne is also known as the City of Festivals, as various cultural events are organized here throughout the year. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photolucerne : ""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
baselbengali : "বাসেলঃ-বাসেলকে মিউজিয়ামের নগরী বললে ভুল বলা হবে না। কারণ, শুধুমাত্র এখানেই রয়েছে চল্লিশটা জাদুঘরের অধিবাস যা সংস্কৃতি অনুরাগীদের আকর্ষণ করে। শুধুমাত্র মিউজিয়ামই নয়, এখানকার পুরনো নগরী, আধুনিক স্থাপত্য ও রাইন নদীর তীরে তৈরি শহরটা বিশ্রামের জন্যেও একটা সুন্দর অবস্থান। বাসেল হলো সুইজারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় শহর ও সুইজারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী। শহরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে বিশাল বাজার, সমৃদ্ধভাবে সজ্জিত লাল বেলে পাথরের টাউন হল এবং প্রয়াত রোমানস্কিউ-গাথিক স্থাপত্যে তৈরি সুদৃশ্য ক্যাথেড্রাল। পুরোনো শহরের মধ্যে দিয়ে হাঁটার সময় দেখা যায় বুটিকের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরোনো দোকানপাট, প্রাচীন বইয়ের দোকানের সাথে নানা রকমের আধুনিক সামগ্রীর দোকান। বাসেল একই সাথে ঐতিহ্য-সচেতন এবং মুক্তমনা। ওয়ার্ণার হার্জগ, ম্যারিও বোট্টা, রজার দিনের ও রিচার্ড মেয়রের মতো বিখ্যাত স্থপতিদের দ্বারা পরিকল্পনা করা বেশ কয়েকটা আধুনিক বিল্ডিংয়ের সমন্বয়ে তৈরি হওয়া বাসেল এক অবশ্য দর্শনীয় জায়গা। আন্তর্জাতিকভাবে পরিচিত জাদুঘর, যেমন বাসেল আর্ট মিউজিয়াম, জিন টিংগুলের নামে উৎসর্গ করা লৌহ ভাস্কর্যের মিউজিয়াম, ফন্ডেশন বেইলার এবং মিউজিয়াম অফ কালচার অনেক দর্শককে আকর্ষণ করে, যেমন আকর্ষণ করে বেশ কয়েকটা গ্যালারী এবং থিয়েটার। সিম্ফনি অর্কেস্ট্রা এবং চেম্বার অর্কেস্ট্রার পাশাপাশি আন্তর্জাতিক প্রযোজনা সমন্বিত মিউজিক্যাল থিয়েটারের আবাসস্থলও এই বাসেল। বাসেল থিয়েটার এবং অডিটোরিয়ামের মঞ্চে ক্লাসিক্যাল এবং সমসাময়িক প্রযোজনার বহু কিছু দেখানো হয়। আগস্টের কাছে অগাস্টা রাউরিকার ওপেন এয়ার মিউজিয়ামে পুরোনো রোমান ধ্বংসাবশেষের চিত্তাকর্ষক অনেক কিছু খুঁজে পাওয়া যায়, যা অতীতে এই অঞ্চলে রোমানদের ব্যস্ত জীবনের সাক্ষ্য বহন করে। বাসেল অঞ্চলের মনোমুগ্ধকর গ্রামাঞ্চলে বসন্তকালে চেরি ফুল ফোটে যা ফুলের প্রদর্শনীর মতো লাগে। জার্মানি এবং ফ্রান্স, ব্ল্যাক ফরেস্ট এবং ভোজেস পর্বতমালা সীমান্ত শহর বাসেল থেকে খুবই কাছে। বাসেলের মানুষের কাছে রাইন বাসেলের প্রতীক, যদিও তা সরকারীভাবে স্বীকৃত নয়। গ্রীষ্মকালে সূর্য উপাসক, পথচারী, ছাত্র, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই রাইন নদীর তীরে জড়ো হয়। নদীতে একটা ডুব দিয়ে কেউ পুণ্যার্জন করে বা কেউ মনোরম ফেরি ভ্রমণের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করে। বাসেল একটা সবুজ শহর। বোটানিক্যাল গার্ডেন, বেশ কয়েকটা পার্ক, চিড়িয়াখানা এবং রাইন নদীর তীরের সৌন্দর্যের প্রেক্ষাপটে এটা একটা শান্ত বিশ্রামস্থল। বাৎসরিক ফাসনাখ্ট বাসেলের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। ঠিক ভোর চারটেয় শহরের সমস্ত আলো নিভে যায় এবং শহরের রাস্তা দিয়ে একটা বর্ণাঢ্য ও জমকালো শোভাযাত্রা শুরু হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
baselenglish : "Basel:-It will not be wrong to say that Basel is a city of museums. Because, it alone is home to forty museums that attract culture lovers. Not only the museums, the old town, modern architecture, and the city built on the banks of the Rhine are also a beautiful place to relax. Basel is Switzerland's oldest university city and the cultural capital Switzerland. The city's historical landmarks include the grand bazaar, the richly decorated red sandstone town hall, and the beautiful cathedral in late Romanesque-Gothic architecture. While walking through the old town, one can see old shops scattered like boutiques, antique bookstores, along with a variety of modern goods shops. Basel is simultaneously tradition-conscious and open-minded. Consisting of several modern buildings designed by famous architects such as Werner Herzog, Mario Botta, Roger Day and Richard Mayer, Basel is a must-see place. Internationally known museums, such as the Basel Art Museum, the Iron Sculpture Museum dedicated to Jean Tinguely, the Fondation Beyeler and the Museum of Culture attract many visitors, as do several galleries and theatres. Basel is also home to symphony orchestras and chamber orchestras as well as musical theatre featuring international productions. A variety of classical and contemporary productions are staged at the Basel Theatre and Auditorium. The impressive open-air museum of the ancient Roman ruins of Augusta Raurica, near Augusta, bears witness to the busy life of the Romans in this region in the past. The charming countryside of the Basel region is filled with cherry blossoms in spring that look like a flower show. The border between Germany and France, the Black Forest and the Vosges Mountains is close to the city of Basel. To the people of Basel, the Rhine is the symbol of Basel, although it is not officially recognized. During the summer sun worshipers, pedestrians, students, businessmen and common people all gather on the banks of the Rhine. One recuperates with a dip in the river or one indulges in a scenic ferry ride. Basel is a green city. It is a tranquil retreat surrounded by botanical gardens, several parks, a zoo, and the beauty of the banks of the Rhine. The annual Fasnacht is the most important festival for the people of Basel. At exactly four o'clock in the morning all the lights of the city go out and a colourful and magnificent procession begins through the streets of the city. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobasel :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
bernbengali : "বার্ণঃ-বার্ণ নিজেই বার্নের উজ্জ্বল পতাকা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ-তালিকাভুক্ত ওল্ড টাউন, শান্ত ও ছবির মতো সুন্দর শহর, দূষণমুক্ত হাওয়া, এটা বিশ্বাস করা কঠিন যে বার্ণ সুইজারল্যান্ডের রাজধানী। ১৪০৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কাঠের তৈরি শহরটা একেবারে ধ্বংস হয়ে যায় ও পরবর্তীকালে বৈশিষ্ট্যসূচক ধূসর সবুজ বেলেপাথরে পুনঃনির্মিত করা হয় যার কেন্দ্রস্থলে রয়েছে এক নান্দনিক আনন্দ ও যেখানে দেখা যায় ছ কিমি আচ্ছাদিত আর্কেড, দোকানপাট, বার এবং ষোড়শ শতাব্দীর চমৎকার ফোয়ারা সজ্জিত লোকমূর্তি। আশেপাশের পাহাড়গুলো ও আরে নদীর বাঁকে একটুকরো জমির মধ্যে সাজানো লাল ছাদের বাড়িগুলো সমানভাবে মনোমুগ্ধকর চিত্র উপস্থাপন করে। সংক্ষেপে, বার্ণ, রাস্তার প্রতিটি বাঁকে তার সৌন্দর্য দিয়ে পর্যটককে প্রলুব্ধ করে ও অবাক করে দেয়। ৩২৮ ফুট উঁচু গাথিক ক্যাথেড্রাল সুইজারল্যান্ডের সর্বোচ্চ ও প্রভাবশালী ল্যান্ডমার্ক। এছাড়াও উল্লেখযোগ্য হল ১৪০৬ সালের সিটি হল, ১৪৯৪ সালের নাইডেগ চার্চ, ১৮৫১ সালের ফেডারেল প্রাসাদ, সুইস ফেডারেল পার্লামেন্ট, সেই সাথে ফেডারেল সরকারের প্রশাসনিক ও নির্বাহী কার্যালয়গুলোও আছে। বিখ্যাত ক্লক টাওয়ার, একটা ষোড়শ শতাব্দীর ঘড়ি এবং যান্ত্রিক পুতুল যা প্রতি ঘণ্টার সময়, শব্দের মাধ্যমে নির্দেশ করে। কেজ টাওয়ার হলো পুরোনো দেয়ালের দুটো অবশিষ্ট টাওয়ার যা মধ্যযুগে শহরকে সুরক্ষিত রাখতো। আশেপাশের নগরগুলো বেশিরভাগ আধুনিকীকরণ হলেও, ওল্ড বার্ণ এখনও সেই সময়কাল থেকে অক্ষত রয়েছে। এসব ঐতিহ্যকে ধরে রাখার জন্যে ওল্ড বার্ণকে ১৯৮৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত করা হয়েছিল।সুইজারল্যান্ডের মধ্য পশ্চিম অংশে বার্ণ শহর, দেশের রাজধানী এবং একটা ক্যান্টন। জার্মান জাহরিঙ্গেন রাজবংশের বিলুপ্তির পর ১২১৮ সালে, বার্ণ একটা মুক্ত সাম্রাজ্যবাদী শহর হয়ে ওঠে। ধীরে ধীরে এটা আশেপাশের অঞ্চল অধিগ্রহণ করে তার ক্ষমতা প্রসারিত করে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ১৩৫৩ সালে বার্ণ সুইস কনফেডারেশনে প্রবেশ করে, ও শীঘ্রই নেতৃত্ব দিতে শুরু করে। ১৫২৮ সালে বার্ণ রোমান ক্যাথলিক এবং সংস্কারকদের মধ্যে একটা বড় বিতর্কের বিষয় ছিল ও পরবর্তীকালে প্রোটেস্ট্যান্ট মতবাদের দ্বারা পরিচালিত হয় যা আজও অব্যাহত। অষ্টাদশ শতাব্দীতে বার্ণ ৫২টা অঞ্চল শাসন করতো এবং ক্ষমতা মূলত অভিজাতদের হাতে সীমাবদ্ধ ছিল। ১৭৯৮ সালে ফরাসিদের আক্রমণে বার্ণের অভিজাত সরকারের পুরো ব্যবস্থা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ১৮১৫ সালে তা আংশিকভাবে পুনরুজ্জীবিত হলেও ১৮৩১ সালে তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বার্ণ ১৮৪৮ সালে সুইস কনফেডারেশনের রাজনৈতিক রাজধানী হয়ে ওঠে।১৮৩৪ সালে বার্ণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৫২৮ সালে প্রতিষ্ঠিত থিওলজিক্যাল স্কুলকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। ১৫২৮ সালের সিটি অ্যান্ড ইউনিভার্সিটি লাইব্রেরিতে অনেক দুর্লভ পাণ্ডুলিপি এবং বই রয়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তরের মতো ১৮৯৫ সালের সুইস ন্যাশনাল লাইব্রেরিও রয়েছে এই বার্নেই। ১৮৭৯ সালে খোলে ফাইন আর্ট মিউজিয়াম। সুইস চিত্রশিল্পী পল ক্লির কাজের বৃহত্তম সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে যার পরিমাণ প্রায় দু হাজার চিত্র।সুইস ফেডারেল রাজধানী হওয়ার পাশাপাশি, বার্ণ আন্তর্জাতিক ডাক, টেলিগ্রাফ, রেলওয়ে এবং কপিরাইট ইউনিয়নের সদর দপ্তর। এই শিল্পের মধ্যে রয়েছে প্রিন্টিং পণ্য, চকলেট, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক, ও ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরি করা। এছাড়াও এটা কৃষি পণ্যের বাজার এবং একটা ব্যস্ত রেল জংশন। এ ছাড়া রয়েছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানকার মানুষজন প্রধানত জার্মানভাষী ও প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bernenglish : "Bern:-Bern itself is the luminous ideogram Bern. The old town is UNESCO World Heritage site, quiet and picturesque, pollution-free air, it's hard to believe that Bern is the capital of Switzerland. After a fire broke in 1405, the wooded city was destroyed were subsequently rebuilt with Gray-green sandstone, with a centre that is an aesthetic delight and where one can see six kilometres of fine arcade, shops, bars and 16th century folk art decorated with sculptures and fountain. The hills aside and the coulombic red rooftop houses in the Aare River’s bend create an equally evocative image. In short, Bern seduces and delights the tourists with its beauty in every bend of the metropolis. 328 feet high Gothic Cathedral is Switzerland's most influential landmark. There are also multiple noteworthy items are City Hall of 1406, Nydegg Church of 1494, Federal Palace of 1851, Swiss Federal Parliament, and administrative offices of Federal Government. The famous clock tower, a clock of 16th century and mechanical doll that tells the time every hour by sound. Cage Tower are two towers of a big wall which protected the city at medieval period. Most of the neighbouring cities modernised, but this medieval city is still intact from that period. Old Bern was named a UNESCO World site in 1983 for its preservation of timeless traditions.The city of Bern is in situated in the central western part of Switzerland, the country's capital and a canton. After the dissolution of the German Zähringen dynasty in 1218, Bern became a free imperial city. Gradually it expanded its power by acquiring surrounding territories and became an independent state. Bern entered the Swiss Confederation in 1353, and soon began to lead it.Bern, in 1528, was the subject of a major debate between Roman Catholics and the Reformers and was later governed by Protestant doctrines that continued still now. By the 18th century, Bern ruled 52 territories and power was largely confined to the elite. In 1798, the French invasion wiped out the entire system of Bern's aristocratic government. It was partially revived in 1815 but completely destroyed in 1831. Bern became the political capital of the Swiss Confederation in 1848.The University of Bern was founded in 1834 and the theological school founded in 1528, was incorporated with the university. The City and University Libraries of 1528, contain many rare manuscripts and books. The Swiss National Library of 1895 is also located in this Bern like the headquarters of the Swiss National Bank. Fine Art Museum opened in 1879. The museum has the largest collection of Swiss painter Paul Klee's works, total to around 2,000 paintings.In addition to being the Swiss federal capital, Bern is the headquarters of the International Post, Telegraph, Railway and Copyright Union. These industries include manufacturing of printing products, chocolate, machinery, electrical equipment, chemical and pharmaceutical products. It is also a market of agricultural produce and a busy railway junction. Apart from this there is an international airport. The people here are mainly German and religiously Protestant. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobern :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
genevabengali : "জেনেভাঃ-জেনেভা, প্রাণোচ্ছল রাজহাঁসের মতো অ্যালপাইন হ্রদে ঘুরে বেড়ানো একটা বিরল পাখি। জেনেভা একটা সুন্দর, মসৃণ এবং বিশ্বজনীন শহর। জুরিখের পরে সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে রয়েছে বিলাসবহুল হোটেল, বুটিকের মতো স্থানে স্থানে রেস্তোরাঁ, চকলেট ও জুয়েলার্সে পরিপূর্ণ দোকানপাট। এখানকার বাসিন্দাদের চল্লিশ শতাংশ সুইজারল্যান্ডের বাইরের মানুষজন, আর তাই এখানে বিশ্বের প্রায় সব ভাষায় কথা শোনা যায়। বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ, আন্তর্জাতিক রেড ক্রস, জাতিসংঘ এবং বিশ্বব্যাংক ইত্যাদি মিলিয়ে প্রায় ২০০টা আন্তর্জাতিক সংস্থা এখানে তাদের অফিস তৈরি করেছে। এখানকার প্রধান শিল্প হল ব্যাঙ্কিং, সরকারি ও বেসরকারি প্রশাসন, প্রযুক্তি এবং পর্যটন। জেনেভা গর্ব করে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সংস্কৃতিবান শহরগুলোর মধ্যে একটা হিসেবে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ঐতিহাসিক এবং স্থাপত্যের জাঁকজমকের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। পাশাপাশি, আল্পসের একটা প্রধান প্রবেশদ্বার হিসেবে শহরটা সারা বছর বহু অ্যডভেঞ্চারিস্ট দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে। খ্রিস্টপূর্ব ৫৮ সালে জেনেভা একটা রোমান বসতি ছিল। কিন্তু মধ্যযুগে জেনেভা ইউরোপের কেন্দ্রস্থলে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য শহরে পরিণত হয়। কৌশলগত অবস্থানের কারণে, শহরটাকে কব্জা করা বিভিন্ন রাজত্বের একটা প্রধান লক্ষ্য ছিল এবং তা বহুবার ক্ষমতার হাত বদলের মধ্যে দিয়ে চলতে থাকে। অবশেষে ১৫৩৫ সালে জেনেভা নিজেকে একটা স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৬০২ সালে জেনেভার জনগণ ডিউক অফ স্যাভয়ের আক্রমণ প্রতিরোধ করলে চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয় আর সেই শহর রক্ষার প্রতিরোধ উদযাপন আজও অনুষ্ঠিত হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
genevaenglish : "Geneva:-Geneva is a rare bird that roams in the alpine lakes like a lively swan. It is a Beautiful, glossy and cosmopolitan city. It is the Switzerland's second largest city after Zürich and is the home to luxury hotels, restaurants in places like boutique, chocolate and jewellery shops. Forty percent of its residents are from outside of Switzerland, and almost every language in the world is spoken here. Around 200 international organizations including World Trade Organization, World Health Organization, International Red Cross, United Nations and World Bank etc. have made their office here. Major industries here are banking, public and private administration, technology and tourism. Geneva boasts of being one of the most beautiful and cultured cities in the world, with a unique combination of natural beauty and historical and architectural splendour. As a major gateway to the Alps, the city is thronged by many adventurers throughout the year. Geneva was a Roman settlement in 58 BC. But during the Middle Ages, Geneva became an important trading city in the heart of Europe. Because of its strategic location, capturing the city was a major goal of various kingdoms and it continued to change hands several times. Finally in 1535 Geneva established itself as an independent republic. Final independence was achieved in 1602 when the people of Geneva resisted an attack by the Duke of Savoy and the city's defence is still celebrated today. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogeneva :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
grindelwaldbengali : "গ্রিন্ডেলওয়াল্ডঃ-বার্নিজ ওবারল্যান্ডে গ্রিন্ডেলওয়াল্ডের আইগার গ্রামটা সবুজের মধ্যে খচিত হওয়া একটা গ্রাম যার চারপাশে রয়েছে আইগার পর্বতশৃঙ্গের উত্তরগাত্র ও ওয়েটারহর্নের এক অভিভূত করা মঞ্চসজ্জা। এই পাহাড়ের দৃশ্যের সাথে অসংখ্য পর্যবেক্ষণ কেন্দ্র এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের এলাকা, গ্রিন্ডেলওয়াল্ডকে সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বজনীন ছুটির আবাসস্থল, ভ্রমণ গন্তব্যের পীঠস্থান এবং জুংফ্রাউ অঞ্চলের বৃহত্তম স্কি রিসর্টে পরিণত করেছে। গ্রিন্ডেলওয়াল্ড অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে তার প্রথম অতিথিদের, মূলত ইংরেজদের, আকর্ষণ করেছিল তার দুর্দান্ত দৃশ্যের পটভূমিকায় যা একসময় হিমবাহের বেসিন পর্যন্ত পৌঁছেছিল। অ্যালপাইন অ্যাডভেঞ্চারের প্রকৃত অগ্রগতি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ঘটেছিল এবং স্থানীয় পর্বত গাইডরা ইংরেজ পর্যটকদের সাথে এই অঞ্চলের শিখরে আরোহণ করতো। অ্যালপাইন পর্বতগুলোর মধ্যে সবচেয়ে কঠিন আইগার পর্বতশৃঙ্গ প্রথম আরোহণ সংঘটিত হয়েছিল ১৮৫৮ সালে এবং উত্তরগাত্র আরোহণ হয়েছিল ১৯৩৮ সালে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে রাস্তা এবং রেলপথ নির্মাণের ফলে গ্রিন্ডেলওয়াল্ডকে আরও বেশি সহজগম্য করে তুলেছিল, যার ফলস্বরূপ তখন থেকে এখানে শীতকালীন পর্যটনের সূচনাও হয়। ১৯০৮ সালে আল্পসের প্রথম কেবলওয়ে ওয়েটারহর্নে নির্মিত হয়েছিল যা গ্রিন্ডেলওয়াল্ডের মধ্যেই পড়ে। ১৯১২ সালে এখান থেকে একটা রেলপথ ক্লাইন শেইডেগ হয়ে জুংফ্রাউ পর্যন্ত পৌঁছেছিল ফলে আজও ইউরোপের শীর্ষে রয়েছে ইউরোপের সর্বোচ্চ এই রেলওয়ে স্টেশন এবং স্থায়ী তুষার ও বরফের মধ্যে জুংফ্রাউ হয়ে গেছে একটা বিশ্ব-বিখ্যাত ভ্রমণ গন্তব্য। ফার্স্ট এবং ক্লেইন স্কিডেগ-ম্যানলিচেন-ওয়েনজেনের দুটো স্কি অঞ্চলে ২,৫০০ মিটার উচ্চতায় প্রায় ত্রিশটা লিফট সহ ১৬০ কিলোমিটার রাস্তায় যাওয়া যায়। মুরেনের কাছে শিলথর্ন, জুংফ্রাউ অঞ্চলেরই একটা অংশ যেখানে স্কি করা যায় ও ২,৯৭০ মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তবে এই অঞ্চলের সবচেয়ে দর্শনীয় স্থান নিঃসন্দেহে ওয়েনজেনের কাছে লাউবারহর্নের দৃশ্য, যা বিশ্বকাপ অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যে জনপ্রিয়। এখানে সাতটা চার-হাজার মিটার চূড়ার সাথে পুরো হিমবাহ জুড়ে থাকা রাজকীয় দৃশ্য সহ আশি কিলোমিটার শীতকালীন হাঁটার পথ রয়েছে। রয়েছে ষাট কিমি টবোগান রান, যার মধ্যে আল্পস পর্বতের ফাউলহর্ন থেকে পনের কিমি দীর্ঘতম টোবোগান রান বিখ্যাত। এসব ছাড়াও গ্রিন্ডেলওয়াল্ডে আরও অনেক শীতকালীন খেলার ব্যবস্থা রয়েছে। গ্রিন্ডেলওয়াল্ডের চারপাশে প্রায় তিনশো কিমি গ্রীষ্মকালীন হাঁটার পথ রয়েছে। গ্রিন্ডেলওয়াল্ড-ফাস্ট থেকে বাচল্পসি হয়ে ফাউলহর্ন মাউন্টেন হোটেল এবং তারপর শ্চয়নীজ প্ল্যাটি পর্যন্ত হাই অলটিচিউড ট্রেকিং এই অঞ্চলের সবচেয়ে সুন্দর হাইকিংগুলোর মধ্যে একটা। ম্যানলিচেন থেকে সহজ পাহাড়ি হাঁটাপথে, আইগার, মঞ্চ এবং জুংফ্রাউ, এই তিনটে বিশ্ব-বিখ্যাত পর্বতমালার চমৎকার দৃশ্যের মধ্যে দিয়ে ক্লাইন স্কিডেগ পর্যন্ত যাওয়া যায়। পাহাড় সজীব হয় গরুর গলায় বাঁধা ঘণ্টার সুরেলা রিনরিনে আওয়াজে। নির্জন পাহাড়ের ঢালে সেই সুরেলা শব্দ কানে গেলে হাঁটার কষ্ট ও জীবনে চলার পথে মানসিক পীড়ন মুহূর্তে উবে যাবেই তা একপ্রকার নিশ্চিত। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
grindelwaldenglish : "Grindelwald:-The Eiger village of Grindelwald in the Bernese Oberland is a village surrounded by greenery, surrounded by the northern slopes of the Eiger and an striking backdrop of the Wetterhorn. With these mountain views, along with numerous observatories and adventure sports areas, make Grindelwald one of Switzerland's most popular and cosmopolitan holiday resorts, the heart of travel destinations and the largest ski resort in the Jungfrau region. Grindelwald attracted its first guests, mainly Englishmen, from the end of the eighteenth century, against the backdrop of its magnificent scenery that once reached down to the glacial basin. The real development of alpine adventure took place in the mid-nineteenth century, when local mountain guides accompanied English tourists to the region's peaks. The Eiger, the most difficult of the Alpine mountains, was first climbed in 1858 and the North face in 1938. The construction of roads and railways in the late 19th century made Grindelwald more accessible, leading to the development of winter tourism. In 1908 the first cableway in the Alps was built at Wetterhorn, which lies within Grindelwald. In 1912, a railway reached Jungfrau via Klein Scheidegg, making it the highest railway station in Europe today, and Jungfrau has become a world-famous tourist destination in its permanent snow and ice. The two ski areas of Fürst and Kleine Scheidegg-Mannlichen-Wengen are accessible by 160 kilometres of roads with around thirty lifts at an altitude of 2,500 metre. The Schilthorn, near Murren, is part of the Jungfrau ski area and extends to an altitude of 2,971 meters. But the region's most spectacular sight is undoubtedly the view of the Lauberhorn near Wengen, popular for World Cup adventure sports. There are eighty kilometres of winter walks with majestic views across the glacier with seven four-thousand-meter peaks. There are sixty kilometres of toboggan runs, of which, fifteen kilometres from Foulhorn in the Alps is the longest and famous toboggan run. Apart from these, Grindelwald has many other winter sports activities. There is around three hundred kilometres of summer walks surround Grindelwald. The high-altitude trek from Grindelwald-First via Bachalpsee to the Fowlhorn Mountain Hotel and then to Schynige Platte is one of the most beautiful hikes in the region. An easy hill walk from Mannlichen leads to Kleine Skideg, with spectacular views of the Eiger, Monch and Jungfrau, three world-famous mountains. The hills come alive with the melodious tinkling of cow bells. If you hear that melodious sound on the slopes of a lonely hill, it is certain that the pain of walking and the mental anguish on the way of life will disappear. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogrindelwald :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
zermattbengali : "জারম্যাটঃ-ট্যাস থেকে ট্রেন ছাড়া মাত্র দেখা যায় সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে জানলার দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে চলে আসে জারম্যাট। বাতায়নের কাঁচের ভেতর দিয়ে হঠাৎ করে দেখা যায় গগনচুম্বী ম্যাটারহর্ণের সেই আকাঙ্ক্ষিত চিত্র, যার জন্যে জারম্যাট বিখ্যাত, আর সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে। যে সমস্ত পর্বতারোহী বা অভিযাত্রী, ট্রেকিং বা পর্বতারোহণে ভারতবর্ষে এসেছেন, তাঁরা বুঝতে পারবেন যে আল্পসের এই পর্বতশৃঙ্গ ভারতের গঙ্গোত্রী গ্লেসিয়ারে অবস্থিত ভয়ঙ্কর শিবলিঙ্গের অনুরূপ। তাই ম্যাটারহর্ণকে আল্পসের শিবলিঙ্গ বলে। দেখতে একরকম হলেও উচ্চতার নিরিখে হিমালয়ের শিবলিঙ্গ আল্পসের শিবলিঙ্গের থেকে প্রায় দু হাজার মিটার বেশি উঁচু ও পর্বতারোহণও অনেক বেশি দুরূহ। ব্রিটিশ পর্বতারোহী এডওয়ার্ড হুইম্পার ১৮৬৫ সালে প্রথম আরোহণ করেন। ১৮৮১ সালে থিওডোর রুজভেল্ট ও ১৮৯৪ সালে উইনস্টন চার্চিল এই পর্বতশৃঙ্গ আরোহণ করেন। জারম্যাট জনপদ ম্যাটারহর্নের পাদদেশে অবস্থিত। শহরের পর্যটন উন্নয়ন পৃথিবীর অন্যতম বিখ্যাত এই পর্বতশৃঙ্গের সঙ্গে অভেদ্যভাবে জড়িত। তাই এখানে খুব আরামদায়ক হোটেল, রেস্তোরা ও দোকানপাট রয়েছে। এখানকার বেশিরভাগ জায়গাই গাড়ি মুক্ত অঞ্চল ফলে এখানে পাহাড়ি অঞ্চলের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তার সবকিছুই বর্তমান। আর এই বৈশিষ্ট্যের জন্যেই পর্যটনক্ষেত্রে এখানে তৈরি হয়েছে এক সীমাহীন সম্ভাবনা। শীতকালে এখানকার তুষারাবৃত অঞ্চল হয়ে ওঠে স্কি খেলার স্বর্গরাজ্য, যার মধ্যে সুনেগা-রথর্ন, গর্নারগ্রাট-স্টকহর্ন, শোয়ার্জসি এবং ম্যাটারহর্ণ বিখ্যাত। এমনকি অভিজ্ঞ গাইডের সাহায্য নিয়ে ম্যাটারহর্ণ গ্লেসিয়ার দিয়ে ইটালির স্কি অঞ্চলে যাওয়াও সম্ভব। এ ছাড়াও এখানে প্যারাগ্লাইডিং ও স্নো ট্রেকিং করার জন্যে বহু মানুষজন এখানে আসেন। আবার গ্রীষ্মকালে এখানে সাইকেল চালানো, হাঁটা, ট্রেকিং ও উচ্চ অ্যালপাইন পদচারণার মতো আকর্ষণীয় অ্যাডভেঞ্চারের কার্যকলাপ চলে। গগনচুম্বী সাড়ে চার হাজার মিটারের পর্বতশৃঙ্গ আরোহণ করার জন্যেও অনেকে এখানে আসেন। স্ফটিক স্বচ্ছ জলের লেক, জঙ্গলের ঘেরাটোপে থাকা ছোট ছোট গ্রাম আর প্রকৃতির সাথে মিশে থাকা বেশ কিছু জন্তু জানোয়ারের দেখাও মেলে এই জায়গায়। যারা পর্বতারোহণে সক্ষম নন, তাঁদের জন্যে রয়েছে জারম্যাটের চতুর্দিকে প্রায় চারশো কিমি হাঁটাপথ। বৃদ্ধ, শিশু বা অন্য মানুষজন, যারা কোন কষ্ট না করে সমস্ত আনন্দ নিতে চান তার ব্যবস্থাও এখানে আছে। উঠে পড়তে হবে কগ রেলে যা উঠে যাচ্ছে জারম্যাট থেকে ৩০৮৯ মিটার উচ্চতায় অবস্থিত গর্নারগ্রাট অব্দি। সেখান থেকে দেখা যাবে ম্যাটারহর্ণ শৃঙ্গ ও তার গ্লেসিয়ার এবং মঁ রোসা ম্যাসিফের চমকপ্রদ দৃশ্য। কেবিলকারে করে জারম্যাট থেকে পৌঁছে যাওয়া যায় ইউরোপের সবচেয়ে উঁচু ৩৮৮৩ মিটার উচ্চতায় অবস্থিত ক্লেন ম্যাটারহর্নে। সেখান থেকে দেখা যায় সুইস, ফ্রেঞ্চ ও ইটালিয়ান আল্পসের মনোমুগ্ধকর দৃশ্যাবলী ও বুটে একফোঁটা জল না লাগিয়েও স্বাদ পাওয়া যায় দৈত্যাকার ম্যাটারহর্ণের সান্নিধ্য। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
zermattenglish : "Zermatt:-When the train started from Tasch rail station, everyone can be seen looking at the window with their cameras ready. Zermatt comes slowly. Through the glass of the window, suddenly came the coveted sight of the towering Matterhorn for which Zermatt is famous, and everyone became elated. Any mountaineer or adventurer who has visited India for trekking or mountaineering will understand that this peak in the Alps resembles the formidable Shivling located on the Gangotri Glacier in India. Hence the Matterhorn is called the Shivalinga of the Alps. Although it looks same, but in terms of height, the Shivling of the Himalayas is about two thousand meters higher than the Shivling of the Alps and the climbing is also much more difficult. British mountaineer Edward Whymper made the first ascent in 1865. Theodore Roosevelt in 1881 and Winston Churchill in 1894 climbed this peak. The town of Zermatt is located at the foot of mighty Matterhorn. The city's tourism development is inextricably linked with one of the world's most famous peaks. So, there are very comfortable hotels, restaurants and shops here. Most of the places here are car-free zones, so it has all the characteristics that a hilly area should have. And for this feature, an unlimited potential has been created in the field of tourism. In winter it is a skiing paradise through its snow-covered regions, famous among which are Sunnegga-Rothorn, Gornergrat-Stockhorn, Schwarzsee and Matterhorn. It is even possible to visit Italy's ski regions via the Matterhorn Glacier with the help of an experienced guide. Apart from this, many people come here for paragliding and snow trekking. Again, during summer there are interesting adventure activities like cycling, walking, trekking and high alpine trekking. Many people also come here to climb the towering 4,500-meter peak. Crystal clear water lakes, small villages surrounded by jungles and many animals and beasts in harmony with nature can also be seen in this place. For those who are not able to climb, there are about 400 kilometres of hiking trails around Zermatt. Elderly, children or other people, who want to enjoy all the pleasures without any trouble are also catered for here. Climb the cog railway that goes up from Zermatt to Gornergrat at an altitude of 3089 meters. From there you can see stunning views of the Matterhorn peak and its glaciers and the Monte Rosa massif. The Klein Matterhorn, Europe's highest peak at 3883 meters, can be reached by cable car from Zermatt. From there you can see the breath-taking scenery of the Swiss, French and Italian Alps and savour the proximity of the giant Matterhorn without receiving a drop of water on your boots. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photozermatt :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
interlakenbengali : "ইন্টারলেকেন:-সুইজারল্যান্ড হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাডভেঞ্চার-স্পোর্টস সেন্টার এবং ইন্টারলেকেন হল এর ব্যস্ততম কেন্দ্র। ব্যতিক্রমী কিছু নৈসর্গিক ফুনিকুলার এবং কগ রেল যাত্রা এখানকার সৌন্দর্যে একটা নতুন মাত্রা যোগ করেছে যা বহিরাগত ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে। পর্বত এবং উপত্যকার মধ্যে ঐন্দ্রজালিক অনুভবের অভিজ্ঞতা নেওয়া, অস্পর্শিত প্রাকৃতিক পরিবেশ, স্ফটিক স্বচ্ছ জল, তুষারাচ্ছাদিত পর্বতচূড়া ও অতুলনীয় চিত্তবিনোদনের জন্যে অঙ্গীকারবদ্ধ নিরালা রোমান্টিক জায়গাগুলো, একটা মানসিক আনন্দের অনুভূতি প্রদান করে। ইন্টারলেকেনের অবস্থান বার্নিজ ওবারল্যান্ড ও অ্যালুভিয়াল সমভূমির থুন এবং ব্রিয়েঞ্জ লেকের মাঝে। এখানকার অবকাশ যাপনের জায়গাগুলো তিনটে বিস্তীর্ণ বিশাল পর্বত, আইগার, মঞ্চ এবং জুংফ্রাউ দ্বারা ঘেরা যেখানে ট্রেকিং থেকে পর্বতারোহণ, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে প্রকৃতি পর্যবেক্ষণ, ও বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস থেকে রঙিন উৎসব সংগঠিত হয়। উনবিংশ শতাব্দীর শুরু থেকেই বার্নিজ ওবারল্যান্ডের ইন্টারলেকেন চিত্তাকর্ষক পর্বতশৃঙ্গের দৃশ্যের জন্যে বিখ্যাত হয়ে উঠেছে। বিখ্যাত জার্মান কবি জোহান উলফগ্যাং ভন গোয়েথে এবং মিউজিক কম্পোজার ফেলিক্স মেন্ডেলসোহন এই পাহাড়ে ভ্রমণ করেছিলেন। পর্যটন গন্তব্য হিসেবে ইন্টারলেকেনের সাফল্য আরও বৃদ্ধি পায় ১৮৯০ সালে বার্নিজ ওবারল্যান্ড রেলওয়ে ও ১৯১২ সালে জুংফ্রাউ রেলওয়ের পরিসমাপ্তির মধ্যে দিয়ে। অবকাশ যাপনের গন্তব্যস্থল হিসেবে ইন্টারলেকেন আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে, কারণ এখান থেকেই শুরু করা যায় অগণিত ভ্রমণ। পঁতাল্লিশটারও বেশি পাহাড়ি রেলপথ, কেবল কার, চেয়ার লিফট এবং স্কি লিফটগুলো দুশো কিলোমিটার অব্দি সুন্দর দৃশ্যাবলীর ঘন নেটওয়ার্কের মধ্যে অবস্থিত। আনন্দ পাওয়া যাবে থুন এবং ব্রিয়েঞ্জ লেকের জলে চলাচল করা ঐতিহাসিক প্যাডেল স্টিমার সহ জাহাজ ভ্রমণ করলে। শীতকালের ভ্রমণার্থীরা ইন্টারলেকেনের কেন্দ্রীয় অবস্থান থেকে প্রতিদিন জুংফ্রাউ টপ স্কি অঞ্চলের মুরেন, শিলথর্ণ, ক্লেইন শেইডেগ, ম্যানলিচেন এবং ফার্স্টের মতো জায়গায় বা বিটেনবার্গ ও অ্যাক্সালপ-ব্রিয়ঞ্জে পরিবার-ভিত্তিক স্কি অঞ্চলের মধ্যে থেকে তাদের পছন্দসই জায়গা বেছে নেওয়ার সুযোগ পায়। ক্রস-কান্ট্রি স্কিয়ার এবং টোবোগান রাইডারদের জন্যেও ভালো ব্যবস্থা আছে। সাথে আছে ইন্টারলেকেন, বিটেনবার্গ, অ্যাক্সালপ-ব্রিয়েঞ্জ, হ্যাবকার্ণ, ওয়াইল্ডার্সউইল এবং জুংফ্রাউ অঞ্চলের প্রায় ২২০ কিলোমিটারেরও বেশি শীতকালীন হাঁটাপথ বা স্নো ট্রেকিং-এর ব্যবস্থা। ইন্টারলেকেনে ছুটি কাটানোর জন্যে থাকা অতিথিরা, স্কি-অঞ্চল মুরেন, শিলথর্ণ, ক্লেইন শেইডেগ, ম্যানলিচেন ও ফার্স্টে যাওয়ার জন্যে ইন্টারলেকেন থেকে প্রতিদিন চলা স্কি বাসের সুবিধাও পায়। ইন্টারলেকেন ইস্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে জুংফ্রাউ অঞ্চলের ট্রেনগুলো গ্রিন্ডেলওয়াল্ড এবং লাউটারব্রুনেনের দিকের রেলপথের সাথে মুরেনের সংযোগ করে এবং সেখান থেকে শিলথর্ণ এবং সেইসাথে ক্লাইন স্কিডেগ হয়ে জুংফ্রাউ পর্যন্ত যায়। ইন্টারলেকেন গোল্ডেন পাস প্যানোরামা রুটে অবস্থিত, যা মন্ট্রেক্স থেকে জেনেভা হ্রদ থেকে জিসার্ডের বিলাসবহুল ছুটির রিসর্ট ও সেখান থেকে ব্রুনিগ পাস পেরিয়ে লুসার্নে পৌঁছয়। ইন্টারলেকেন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বিটেনবার্গ-নিডারহর্ণে অবস্থিত একটা দক্ষিণ-মুখী ঢাল, প্যারাগ্লাইডারদের স্বর্গ। হাইকারদের জন্যে হাইকিং রুটের একটা বিস্তৃত নেটওয়ার্কও এখানে রয়েছে। এছাড়াও নিডারহর্ণে আইবেক্স, কৃষ্ণসার হরিণ, ম্যারমাট ইত্যাদি প্রাণী দেখা যায়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
interlakenenglish : "Interlaken:-Switzerland is the world's second largest adventure-sports centre and Interlaken is its busiest. Some of the exceptional scenic funicular and cog rail journeys add a new dimension to the beauty of the place which attracts the exotic travellers in particular. Experiencing the magical feeling between mountains and valleys, pristine natural environment, crystal clear water, snow-capped mountain peaks and unique romantic places that promise unparalleled entertainment, offers a sense of emotional bliss. Interlaken is located between the Bernese Oberland and alluvial plains between Thun and Lake Brienz. The vacation spots here are surrounded by three vast mountains, the Eiger, the Monch and the Jungfrau where everything from trekking to mountaineering, adventure sports to nature watching, and a variety of water sports to colourful festivals are organised. Since the early 19th century, Interlaken in the Bernese Oberland has been famous for its impressive mountain views. Famous German poet Johann Wolfgang von Goethe and music composer Felix Mendelssohn visited this mountain. Interlaken's success as a tourist destination was further enhanced by the completion of the Bernese Oberland Railway in 1890 and the Jungfrau Railway in 1912. Interlaken has gained international importance as a holiday destination, as it is the starting point for countless excursions. Over forty-five mountain railways, cable cars, chair lifts and ski lifts are located within a dense network of over two hundred kilometres of beautiful scenery. Pleasure can be found on cruises with historic paddle steamers plying the waters of Lake Thun and Brienz. Winter travellers can choose from the central location of Interlaken every day in the Jungfrau top ski areas such as Murren, Schilthorn, Klein Scheidegg, Mannlichen and Fürst, or the family-oriented ski areas of Beatenberg and Axalp-Brienz. There is also good provision for cross-country skiers and toboggan riders. There are also over 220 kilometres of winter walking or snow trekking in the Interlaken, Beatenberg, Axalp-Brienz, Habkern, Wilderswil and Jungfrau regions. Guests staying in Interlaken also benefit from a daily ski bus from Interlaken to the ski-areas Murren, Schilthorn, Kleine Scheidegg, Mannlichen and Fürst. Trains from Interlaken East railway station to the Jungfrau region connect Murren with the railway towards Grindelwald and Lauterbrunnen, and from there via Schilthorn as well as Klein Scheidegg to Jungfrau. Interlaken is located on the Golden Pass Panorama Route, which runs from Montreux to Lake Geneva to the luxury holiday resort of Gstaad and over the Brunig Pass to Lucerne. A south-facing slope in Beatenberg-Niederhorn, just ten kilometres from Interlaken, is a paraglider's paradise. There is also an extensive network of hiking routes for hikers. Animals like ibex, black deer, marmot etc. are also seen in the Niederhorn. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photointerlaken :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
juncfraubengali : "বার্নিজ ওবারল্যান্ডঃ-ভয়ঙ্কর আইগারের নর্থফেসের ঠিক নীচে ট্রেকিং করা, সকালবেলা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশে, মুরেন গ্রামের কাঁচা রাস্তায় হাঁটা, জলের মেঘ তৈরি করা স্টাউব্বাচ জলপ্রপাতের অবাক করা সৌন্দর্যের দিকে চেয়ে থাকা, মঞ্চ, জুংফ্রাউ ও আইগার ইত্যাদির অসাধারণ সৌন্দর্য, সুইস আল্পসের বার্নিজ ওবারল্যান্ড সম্ভবত উপভোগ করার থেকেও বেশি সুন্দর যা একমাত্র স্বর্গের সঙ্গে তুলনা করা যেতে পারে। বিখ্যাত মার্কিন লেখক ও সাহিত্যিক মার্ক টোয়েন বলেছিলেন, আফিমের কোন নেশাই, এখানকার সৌন্দর্যের নেশার থেকে বেশি হতে পারে না। শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর পর্বতশ্রেণী, অকলুষিত প্রকৃতি, টলটলে হ্রদ এবং মানুষের প্রকৃত আতিথেয়তার নাম বার্নিজ ওবারল্যান্ড। বার্নিজ ওবারল্যান্ড অঞ্চলটা বছরের সব সময় দেখার মতো। অগণিত পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত মনোরম ল্যান্ডস্কেপ, আট শতাধিক হ্রদ, বিশ্ব-মানের অ্যাডভেঞ্চার স্পোর্টসের মুক্তাঞ্চল, অসাধারণ অভিজ্ঞতা, আনন্দদায়ক মুহূর্ত এবং আনন্দের অনুভূতি, জীবন্ত ঐতিহ্য এবং দৃশ্যমান রীতিনীতিতে পরিপূর্ণ বার্নিজ ওবারল্যান্ড সুইজারল্যান্ডের সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চলগুলোর মধ্যে একটা। স্কিইং এর জন্মস্থান হিসাবে, বার্নিজ ওবারল্যান্ড শুধুমাত্র সুইজারল্যান্ডের সবচেয়ে দর্শনীয় বিশ্বকাপ প্রতিযোগিতার স্থানই নয়, এখানকার পর্বতে কার্ভার, স্নোবোর্ডার এবং স্কি-ক্রস ইত্যাদি স্পোর্টস বিভিন্ন অ্যাডভেঞ্চার ফ্যানদের জন্যও আদর্শ। এই অঞ্চলে রয়েছে ৩৫০ কিলোমিটার ক্রস-কান্ট্রি স্কিইং ট্রেইল, শীতকালীন হাইকিং এবং স্নো-ট্রেকিং ট্রেইলের পাশাপাশি প্রচুর ভ্রমণের সুযোগ। আইগার, মঞ্চ ও ইউরোপের সর্বোচ্চ জুংফ্রাউয়ের মতো পর্বত থেকে চিত্তাকর্ষক এবং অনন্য দৃশ্যের অভিজ্ঞতা নেওয়া, থুন বা ব্রিয়েঞ্জ হ্রদের স্বচ্ছ জলের ঢেউয়ের দোলা উপভোগ করা, একদম বিশুদ্ধ অ্যালপাইন পরিবেশের অনুভূতি পরখ করা ও ঐতিহ্যবাহী লোক উৎসবের অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করা, বার্নিজ ওবারল্যান্ডের অভিজ্ঞতার বিবরণ অগণিত।জুংফ্রাওঃ-সুইজারল্যান্ড ভ্রমণে জুংফ্রাও সুইজারল্যান্ডের মাথায় একটা রত্নখচিত মুকুট। সুইজারল্যান্ড ঘুরতে এসে জুংফ্রাও পরিদর্শন করেনি এমন মানুষ সম্ভবত পাওয়া যায় না। এমনকি সুইজারল্যান্ড ভ্রমণ ব্যয়বহুল জেনেও যারা দু-তিন দিন এমনকি একদিনের জন্যে সুইজারল্যান্ড এলেও জুংফ্রাও অবশ্যই ঘুরে যান। জুংফ্রাও শুধু সুইজারল্যান্ডের মাথার মুকুটই নয়, এটা ইউরোপের সর্বোচ্চ স্থান। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে এই রেলপথ অজস্র মানুষকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫৪ মিটার উচ্চতার জুংফ্রাও স্টেশনে নিয়ে যাচ্ছে যা সুইস-আল্পস-জুংফ্রাও-আলেটস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিখ্যাত। তবে রেলপথ ছাড়াও এখানে রয়েছে কগ রেল যা সারা বছর ধরে কগ রেলপথ ক্লাইন স্কিডেগ থেকে জুংফ্রাউ পর্যন্ত একটা টানেলের মধ্যে দিয়ে খাড়াভাবে চলে। ফলে শীতকালে যখন বরফে পুরো এলাকা ঢেকে যায় বা আবহাওয়া খুব খারাপ হয়ে যায় তখন কগ রেলের সাহায্যে এখানে আসা যায়। ইগারগ্লেটস্চার স্টেশন থেকে সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেনটা চলে যা নির্মাণ করা শুরু হয়েছিল ১৮৯৬ সাল থেকে ও ১৯১২ সালে কাজ শেষ হয়। টানেলের মধ্যে একটা জায়গায় ট্রেন থামে ও রেলের জানলা দিয়ে আইগার পর্বতশৃঙ্গের উত্তর গাত্র ও হিমবাহের অপূর্ব দৃশ্য দেখা যায়। শীর্ষে স্পিঙ্কস নামে বরফ, তুষার এবং পাথরের তৈরি একটা উচ্চ-অ্যালপাইন আশ্চর্য মিউজিয়াম তৈরি করা হয়েছে যা সমস্ত দর্শনার্থীদের স্বাগত জানায়। এটা অবশ্য দর্শনীয় ও এক নতুন ভাবনা। এখানকার প্ল্যাটফর্ম থেকে আলেটশ হিমবাহের সুন্দর দৃশ্য দেখা যায়। জুংফ্রাউ রেলওয়ের ভি-বান প্রকল্পটা সম্পন্ন হওয়ার সাথে সাথে ২০২০ সালের ৫ ডিসেম্বর আইগার এক্সপ্রেস চালু হয় ও ফলে ইন্টারলেকেন থেকে জুংফ্রাওয়ের শীর্ষবিন্দু পর্যন্ত পৌঁছতে মাত্র দেড় ঘণ্টা সময় লাগে। আবার গ্রিন্ডেলওয়াল্ডের টার্মিনাল থেকে, একটা কেবলওয়ে ২০ মিনিটের মধ্যে সরাসরি স্টেশন এগারগ্লেটসচার স্টেশনে নিয়ে যায় ও প্রতি পাঁচ মিনিট অন্তর চলে। ফলে এখানকার সুদৃশ্য উপভোগ করার অনেক বেশি সময় পাওয়া যায়। আবার এখান থেকেই ট্রেনে করে জুংফ্রাউয়ের শীর্ষে যাওয়া যায় যা প্রতি ঘণ্টায় ঘণ্টায় চলে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
juncfrauenglish : "Bernese Oberland:-Trekking just below the north face of the formidable Eiger, in light misty mornings, walking along the unmetalled roads of Murren village, gazing at the astonishing beauty of the cloud-creating Staubbach Falls, the magnificent beauty of Monch, Jungfrau and Eiger etc., the Bernese Oberland of the Swiss Alps is probably more beautiful than one’s best experience and can only be compared to heaven. The famous American writer Mark Twain said, no opiate can be more addiction than the beauty here. Breath-taking landscapes, enchanting mountain ranges, unspoiled nature, babbling lakes and genuine hospitality of the people is what Bernese Oberland is all about. The Bernese Oberland region is worth visiting at any time of the year. The Bernese Oberland is one of the most diverse regions in Switzerland, full of picturesque landscapes surrounded by innumerable mountain peaks, more than eight hundred lakes, open spaces for world-class adventure sports, extraordinary experiences, exhilarating moments and feelings of joy, living traditions and visible customs. As the birthplace of skiing, the Bernese Oberland is not only the site of Switzerland's most spectacular World Cup competitions, but the mountain is also ideal for adventure fans with sports such as carver, snowboarder and ski-cross. The region has 350 kilometres of cross-country skiing trails, winter hiking and snow-trekking trails as well as plenty of hiking opportunities. Experiencing impressive and unique views from mountains like the Eiger, Monch and Europe's highest Jungfrau, enjoying the waves of the clear waters of Lake Thun or Brienz, experiencing the pure alpine environment and enjoying unforgettable moments at traditional folk festivals, the experiences of the Bernese Oberland are countless.Jungfrau:-In Switzerland travel, Jungfrau is a jewelled crown on the head of Switzerland. There is hardly a person who has not visited the Jungfrau while visiting Switzerland. Even knowing that traveling to Switzerland is expensive, those who come to Switzerland for two or three days or even one day must have visited Jungfrau. The Jungfrau is not only the crown of Switzerland, it is the highest point of Europe. For more than 100 years, this railway has been transporting thousands of people to the Jungfrau station at 3,454 meters above sea level, famous as a Swiss-Alps-Jungfrau-Aletsch UNESCO World Heritage Site. But in addition to the railway, there is the cog rail which year-round runs steeply through a tunnel from the cog railway Kleine Scheidegg to Jungfrau. Hence, in winter when the entire area is covered with snow or the weather becomes inclement, it can be reached here with the help of cog rail. From the Eigergletscher station, the train runs through a seven-kilometre-long tunnel that began construction in 1896 and was completed in 1912. At one point in the tunnel, the train stops and through the rail window one can see a wonderful view of the north face of the Eiger peak and the glacier. At the top is a high-alpine wonder museum made of ice, snow and rock called the Sphinx that welcomes all visitors. It is certainly spectacular and a new idea. The platform here offers a beautiful view of the Aletsch Glacier. With the completion of the Jungfrau Railway's V-Bahn project, the Eiger Express opened on December 5, 2020, making the journey from Interlaken to the top of the Jungfrau only an hour and a half. Again, from Grindelwald's terminal, a cableway runs directly to the Eggergletscher station in 20 minutes and runs every five minutes. As a result, more time is available to enjoy the beauty here. Moreover, from here you can also take the train to the top of the Jungfrau which runs every hour. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photojuncfrau :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
lausannebengali : "লুজানঃ-তিনটে পাহাড়ের ওপর নির্মিত লুজান দ্রাক্ষা ক্ষেত্র দ্বারা বেষ্টিত ও তিনটে পাহাড়ের গাত্র যেন গড়িয়ে পড়েছে লেক জেনেভা হ্রদের তীরে। লেকের অপর প্রান্ত থেকে চিত্তাকর্ষক ভাবে উঠে গেছে ফরাসি স্যাভয় আল্পস। আকর্ষণীয় পুরোনো শহরটা প্রায় গাড়ি-মুক্ত। ছোট ছোট গলির মধ্যে বুটিকের মতো ফুটে রয়েছে ক্যাফে, দোকান ও বাসস্থান যা মধ্যযুগীয় এই শহরকে তৈরি করেছে স্ট্রীট ফটোগ্রাফির এক আদর্শ জায়গা হিসেবে। লুজান হল সুইজারল্যান্ডের চতুর্থ ও লেক জেনেভার দ্বিতীয় বৃহত্তম শহর। এটা লেকের নাটকীয় দৃশ্য এবং উচ্ছ্বসিত পরিবেশের জন্যে পরিচিত। এই শহর এক গতিশীল বাণিজ্যিক শহর ও ভাউড ক্যান্টনের রাজধানী। আবার এটাই একটা বিশ্ববিদ্যালয় সমেত উচ্চ পরিলেখ সম্পন্ন খেলাধুলে ও সাংস্কৃতিক শহর। পুরনো শহরে রয়েছে ক্যাথেড্রাল, যেটা সুইজারল্যান্ডের প্রথম দিকের গাথিক স্থাপত্যের সবচেয়ে চিত্তাকর্ষক অংশ হিসেবে বিবেচনা করা হয়। লুজান হাজার বছরেরও বেশি সময় ধরে একটা ডায়োসেসান বা চার্চের নিয়ন্ত্রণাধীন শহর ছিল। তার প্রমাণ পাওয়া যাবে ক্যাথেড্রালের আশেপাশের অংশে ও আউচির সুন্দর ওয়াটারফ্রন্ট এলাকায়। শহরটা গাড়ি মুক্ত হওয়ার ফলে সুইজারল্যান্ডের একমাত্র মেট্রো এখানেই রয়েছে যা শহরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত আছে। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে আউচির বিউ-রিভেজ প্যালেস এবং হোটেল দে লঙ্গলেতের মতো গ্র্যান্ড প্যালেস হোটেল। রোমান্টিক ব্রিটিশ কবি ও বিদ্রূপাত্মক সাহিত্য রচয়িতা লর্ড বায়রন এখানে একবার ছিলেন। সংস্কৃতি প্রেমীদের জন্যেও লুজান কম কিছু অনুভবী নয়। বিউলিউ ক্যাসেলে প্রান্তিক শিল্পের সংগ্রহ, ফাউন্ডেশন দে ল'হার্মিটেজ, মিউজে দে ল'এলিসি বা ফটো মিউজিয়াম এবং আরও অনেক মিউজিয়ামের স্বাদ নেওয়া যেতে পারে। ইউরোপের সবচেয়ে বড় মিষ্টি জলের অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়াটিস এখানকার একটা সত্যিকারের জীবন্ত যাদুঘর। এখানকার থিয়েটার প্রযোজনা এবং মিউজিক সম্পাদনাও স্বাভাবিকের অনেক ওপরের দিকেই রয়েছে, আর বিশেষভাবে উল্লেখ্য লুজানের বিশ্ব-বিখ্যাত বেজার্ট ব্যালে। লুজান পৃথিবীর অলিম্পিক রাজধানী। অলিম্পিক কমিটির বাড়ি, অলিম্পিক মিউজিয়াম, অলিম্পিক গেমস সম্পর্কে বিশ্বের বৃহত্তম তথ্য কেন্দ্র রয়েছে এই লুজানে। দু লক্ষেরও কম বাসিন্দার নিবাস লুজান ইউরোপের অন্যতম সবুজ ও বিশ্বের সেরা ছোট শহরের মর্যাদা লাভ করেছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
lausanneenglish : "Lausanne:-Built on three hills, Lausanne is surrounded by vineyards and the ridges of three hills tumble down to the shores of Lake Geneva. The French Savoy Alps rise impressively from the other side of the lake. The charming old town is almost car-free. Small alleys lined with, cafes, shops like boutiques and residences make this medieval town an ideal location for street photography. Lausanne is the fourth largest city of Switzerland and the second largest city on Lake Geneva. It is known for its dramatic view of the lake and its lively atmosphere. The city is a dynamic commercial city and the capital of the canton of Vaud. It is also a high-profile sports and cultural city with a university. The old town houses the cathedral, which is considered the most impressive piece of early Gothic architecture in Switzerland. Lausanne was a diocesan or church-controlled city for over a thousand years. Evidence of this can be found in the area around the cathedral and in the beautiful waterfront area of Ouchy. As the city is car-free, it has the only metro in Switzerland that connects different parts of the city. Places to visit include the Beau-Rivage Palace in Ouchy and grand palace hotels such as the Hotel de Langlet. The romantic British poet and satirist Lord Byron once stayed here. Lausanne is no less sensational for culture lovers. At Beaulieu Castle the marginal art collection, the Fondation de l'Hermitage, the Musée de l'elysée or the Photo Museum and many other museums can be savoured. Europe's largest freshwater aquarium, Aquatics is a true living museum here. Theatrical productions and music productions here are also far above the normal, especially the world-renowned Bézart Ballet of Lausanne. Lausanne is the Olympic capital of the world. Lausanne is home to the Olympic Committee, the Olympic Museum, and the world's largest information centre about the Olympic Games. Home to less than 200,000 inhabitants, Lausanne has earned the status of one of the greenest cities in Europe and one of the best small cities in the world. "+
"Read More..."+ "
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photolausanne :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
nyonbengali : "নিঁয়ঃ-জেনেভা এবং লুজানের মধ্যে নিঁয় একটা সুন্দর লেকসাইড শহর, যেখানে রয়েছে সুন্দর সুন্দর মিউজিয়াম ও এখানে সারা বছর অনেক উৎসব সংগঠিত হয়। আঙ্গুর ক্ষেত দ্বারা বেষ্টিত এবং জেনেভা হ্রদের প্রান্তে স্বল্প নতিমাত্রায় আকস্মিকভাবে লেক জেনেভার আঁচলে নেমে যাওয়া নিঁয়, তার দুপাশের দুই বড় প্রতিবেশীদের মাঝে একটা সুন্দর, শান্ত বিকল্প। নিঁয়, গ্রীষ্মকালে ভ্রমণার্থীদের জন্যে গ্রামাঞ্চল ঘোরা, এবং অ্যাডভেঞ্চারিস্টদের জন্যে ওয়াটার স্পোর্টের কারণে সুপরিচিত। সেল্টিক হেলভেটিয়ান এবং রোমানদের সময়কার মধ্যযুগীয় ঘটনা, বিভিন্ন খননকার্য ও দর্শনীয় স্থানগুলো থেকে, এখানকার ঘটনাবহুল ইতিহাসের পরিচয় পাওয়া যায়। ত্রয়োদশ শতাব্দী থেকে, কাউন্টি অফ স্যাভয়, রোমান ধ্বংসাবশেষের ওপরে একটা শক্তিশালী দুর্গ তৈরি করতে শুরু করে, যেখানে পাঁচটা বিশাল টাওয়ার ছিল। বর্তমানে এই দুর্গ, ওল্ড টাউনের ওপরে অবস্থিত, একটা ইতিহাস এবং চীনামাটির বাসনের মিউজিয়াম, যেখানে চীনামাটির বাসন উৎপাদন শিল্পের মূল্যবান সংগ্রহ রয়েছে। ষোড়শ শতাব্দীর পর থেকে, শহরটা বার্ন দ্বারা শাসিত হয়েছিল এবং এর একটা অনুস্মারক, বাজার চত্বরের চারপাশের তোরণগুলোতে দেখা যায়। হ্রদের ধারে পার্কল্যান্ডে একটা ছোট্ট পাহাড়ে, আমাদের বাংলার রাজবাড়ির থামের মতো দেখতে, তিনটে করিন্থিয়ান কলাম, রোমান যুগের কথা মনে করিয়ে দেয়। জুলিয়াস সিজার গল জয় করার পর, তিনি রোমান শহর ইউলিয়া ইকুয়েস্ট্রিসে উপনিবেশ স্থাপন করার সিদ্ধান্ত নেন ও নোভিওডুনাম বা নতুন ফোর্টের সাথে নগর কেন্দ্র হিসেবে যুক্ত করেন। বর্তমান নিঁয় শহরের রোমান জাদুঘরে, প্রত্নতাত্ত্বিক বস্তুগুলো থেকে, উপরোক্ত ইতিহাসের প্রমাণ পাওয়া যায়। হ্রদের ধারে নিঁয় জেলার লেক জেনেভা মিউজিয়ামে, পশ্চিম ইউরোপের বৃহত্তম জেনেভা হ্রদ সম্পর্কে অনেক কিছু জানা যায়। এখানে অ্যাকোরিয়াম, নৌকোর বড় এবং ছোট মডেল, লেকের প্রাকৃতিক ইতিহাস এবং শিপিংয়ের ইতিহাস বর্ণনা করার জন্যে একটা পুনরুদ্ধার করা স্টিমার রয়েছে। এই জেলার সবচেয়ে উঁচুতে অবস্থিত পয়েন্ট ডি নিঁয় থেকে মঁ-সালেভ এবং মঁ ব্লাঁর চমৎকার দৃশ্য দেখা যায়। এখানকার একটা বিশেষ আকর্ষণীয় স্থান হল টবলেরোন ট্রেল। এটার সাথে সুইজারল্যান্ডে তৈরি বিখ্যাত ত্রিভুজাকার টবলেরোন চকোলেটের কোনও সম্পর্ক নেই। তবে এটা অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষার একটা দীর্ঘ পথ, যেখানে ১২টা ত্রিভুজাকার দাঁতের মতো গোঁজ রয়েছে। এটাকে অনেকে ড্রাগনের দাঁত এবং পুরো পথকে প্রোমেন্টহাউস লাইন নামে অবিহিত করে, যা জুরার পাদদেশ থেকে জেনেভা হ্রদ পর্যন্ত প্রসারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুরক্ষা ব্যবস্থা কেমন ছিল, তার একটা ধারণা এখানে পাওয়া যায়। এ ছাড়াও এখানে বেশ কয়েকটা অক্ষত প্রাকৃতিক বৈশিষ্ট্যও রয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
nyonenglish : "Nyon:-Between Geneva and Lausanne, Nyon is a beautiful lakeside town with beautiful museums and many festivals organized throughout the year. Surrounded by vineyards and gently sloping down to the edge of Lake Geneva, is a beautiful, quiet alternative between its two larger neighbours. Nyon is well known for its countryside walks for summer travellers, and water sports for adventurers. Its eventful history can be traced back to the medieval events of the Celtic Helvetian and Roman periods, from various excavations and sights. From the 13th century, the County of Savoy began to build a strong castle on top of the Roman ruins, with five massive towers. Today the fort, located above the Old Town, is a history and porcelain museum, housing valuable collections of the porcelain manufacturing industry. From the 16th century onwards, the city was ruled by Bern and a reminder of this can be seen in the arcades around the market square. On a small hill in the parkland by the lake, three Corinthian columns, looking like the pillars of our Bengal palace, remind us of the Roman period. After Julius Caesar conquered Gaul, he decided to colonize the Roman city of Iulia Equestris and attach it to the Noviodunum, or New Fort, as the urban centre. Evidence of the above history can be found, from archaeological objects, in the Roman Museum of the present-day city of Nyon. At the Lake Geneva Museum in the lakeside district of Nyon, there is much to learn about Lake Geneva, the largest in Western Europe. There is an aquarium, large and small models of boats, a restored steamer to illustrate the natural history of the lake and the history of shipping. The highest point in the district, the Point de Nyon, commands a magnificent view of Mont- Mont Salève and Mont Blanc. A special attraction here is the Toblerone Trail. It has no relation with the famous Swiss made triangular Toblerone chocolate. But it's a long way of anti-tank defence, with 12 triangular teeth. Many called it as Dragon's Teeth and the whole route the Prometheus Line, which stretches from the foot of the Jura to Lake Geneva. Here's an idea of what security was like in World War II. Apart from this, there are several unspoiled natural features. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonyon :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
rheinfallbengali : "রাইনফলসঃ-তেইশ মিটার উচ্চতা ও একশো পঞ্চাশ মিটার চওড়া বজ্রধ্বনিপূর্ণ রাইনফল থেকে প্রতি সেকেন্ডে সাতশো কিউবিক মিটার জল অপসৃত হলেও তা নায়াগ্রার আকারের সাথে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এটা ঠিক, তবে এটাই আবার ইউরোপের বৃহত্তম অত্যাশ্চর্য জলপ্রপাত এটাও ঠিক। পনের হাজার বছর আগে শেষ বরফের যুগে টেকটোনিক পরিবর্তনের দ্বারা গঠিত, রাইনফল হল একটা চুরমার হয়ে যাওয়া শব্দের অনুভূতি ও প্রদর্শনী, যা প্রতি সেকেন্ডে প্রবল বেগে প্রায় সাতশো কিউবিক মিটার নির্ঝরের জল ঘূর্ণির আকারে ধাপে ধাপে আছরে পড়ে একটা বেসিনে ও মহাতরঙ্গায়িত হওয়া জলের উৎ গত ধূম ও জল চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইউরোপের সবচেয়ে বড় সমতল জলপ্রপাতটা সবচেয়ে ভাল দেখা যায় মধ্যযুগীয় জনপদ শ্লোস লাউফেন থেকে বাঁক নিয়ে নীচে নেমে যাওয়া রাস্তার থেকে, বা একটা নৌকো থেকে যা তার উপরে উঠে আসা পাথরের দিকে ধাবিত হয়। এই রাস্তার ওপরে বিভিন্ন জায়গা থেকে রাইনফলের সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই জলপ্রপাতের পুরো জলের গর্জন, কম্পন ও ধাবমানতার অভিজ্ঞতা অনুভব করতে গেলে একজনকে যেতে হবে শ্যাফহাউসেনের কাছে ও স্প্রে করা জলে সারা শরীর ভিজিয়ে তার সৌন্দর্য পরখ করতে হবে। জাহাজে করে রাইন দুর্গের কাছে বা রাইনফল বেসিনে এমনকি জলপ্রপাতের মাঝখানে অবস্থিত সেই ভয়ঙ্কর পাথরের কাছেও যাওয়া যায়। ২০১০ সাল থেকে শ্লোস লাউফেন কমপ্লেক্স রাইনফলের সাথে একটা উপরি পাওনা। এটা একটা নতুন দর্শনকেন্দ্র। এখানে শিশুদের খেলার মাঠ এবং রাইন জলপ্রপাত সম্পর্কিত একটা ইন্টারাক্টিভ প্রদর্শনী খোলা হয়েছে। নতুন অ্যাডভেঞ্চার পথের জন্যে এখানকার ডুয়াল লিফট সিস্টেম এবং চতুর্দিকের দৃশ্য অবলোকন করার জন্যে একটা উঁচু গম্বুজ বা বেলভেডের করা আছে যার ফলে রাইন জলপ্রপাতে সহজেই প্রবেশ করা যায়। রাইন জলপ্রপাতের নৌকো ভ্রমণের অভিজ্ঞতা প্রায় সমস্ত ইন্দ্রিয়ের সাথে জড়িত। আর এই ভ্রমণ নদী বরাবর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ভূদৃশ্য দেখার সুযোগ করে দেয়। সেই হিসেবে শ্যাফহাউসেনের ১ নম্বর ইয়েলো লাইন রক ক্রুজ নিঃসন্দেহে এখানকার সবথেকে বিখ্যাত ভ্রমণ নক্ষত্র। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
rheinfallenglish : "Rhein Falls:-Twenty-three meters high and one hundred and fifty meters wide thunderous Rhein Falls, which discharges seven hundred cubic meters of water per second, certainly cannot compete with the size of Niagara, but it is also the largest stunning waterfall in Europe. Formed by tectonic shifts during the last Ice Age fifteen thousand years ago, the Rhein Falls is the sensation and spectacle of a crashing sound, cascading torrents of fresh water at a whopping 700 cubic meters per second into a basin and billowing plumes of water. And the water spread all around. Europe's largest flat waterfall is best seen from the winding road down from the medieval town of Schloss Laufen, or from a boat that glides to the cliffs above it. There are many beautiful places to take beautiful photos of the Rhein Falls from various points on this road. To experience the roar, vibration and rush of this waterfall, one has to go to Schaffhausen and experience its beauty by soaking one's body in the sprayed water. Take a boat ride to the Rhine Castle or to the Schaffhausen Basin and even to the eerie rock in the middle of the falls. Since 2010, the Schloss Laufen complex is an addition to the Rhein Falls. It is a new observatory. There is a children's park and an interactive exhibition about the Rhine Falls. A dual lift system for new adventure trails and a high dome or belvedere for panoramic views allow easy access to the Rhine Falls. The Rhine Falls boat tour experience engages almost all the senses. And this trip offers the opportunity to see the most beautiful natural scenery along the river. As such, Schaffhausen's No. 1 Yellow Line Rock Cruise is undoubtedly the most famous star travel here. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photorheinfall :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
veveybengali : "ভেভেঃ-ভেভে সম্পর্কে বিশেষ কিছু আছে যা অনুভবী টুরিস্ট ছাড়া সাধারণ টুরিস্ট সত্যি সত্যিই বুঝতে পারবে না। এটা সুইজারল্যান্ডের একটা অন্যতম সুন্দর তটভূমি অঞ্চল যাকে ট্যুরিজমের ভাষায় পার্লস অফ সুইস রিভেরা বলা হয়ে থাকে। অ্যালপাইন পরিদৃশ্যের শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাথে এর অবস্থান, আরামদায়ক জলবায়ু, দ্রাক্ষাক্ষেত্র, এবং প্যাডেল-হুইল স্টিমার এই শহরটাকে লেক জেনেভার অন্যতম সুন্দর শহর হিসেবে চিহ্নিত করে। ভেভে এই অঞ্চলের অসংখ্য পর্যটনস্থলের কেন্দ্রবিন্দু। ভেভের সম্বন্ধে একটা জিনিস নিশ্চিত যে উপকূল জুড়ে আল্পস পর্বতের তরঙ্গমালার মধ্যে এর অবস্থান লেক জেনেভার অন্যান্য শহর যেমন মনট্রো, নিঁয়, লুজান ইত্যাদির থেকে অনেক ভালো। উনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে ভেভে তার প্রথম কুমারীত্বের উত্তেজনা অনুভব করে, যা আজ জাঁকজমকপূর্ণ হোটেল, সার সার পাম গাছের বুক চিরে চলে যাওয়া রাস্তা বা প্রোমোনেড, পুরনো কিন্তু দৃষ্টিনন্দন ছোট জনপদ, দুর্দান্ত মিউজিয়াম, লুক্কায়িত বেলাভূমি আর ফুলের প্রাচুর্য তৈরি করেছে এক ফুলশয্যা। তবে এসব কিছু সত্ত্বেও ভেভে একটা আধুনিক শহর ও নেসলে আন্তর্জাতিক ফুড অ্যান্ড বেভারেজ গ্রুপের সদর দফতর। এখানকার বিখ্যাত বাসিন্দা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবিদিত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন, যিনি তাঁর জীবনের শেষ পঁচিশ বছর এখানে কাটিয়েছিলেন। লেকের ধারে তাঁর নামে উৎসর্গ করা একটা স্মৃতিস্তম্ভ আছে। শীতকালে লে-প্লেইয়ার্ডের স্বল্প নতিমাত্রার ঢালে পরিবার নিয়ে স্কি করার এক আদর্শ জায়গা ভেভে। চার কিমি ও দশ কিমি দৈর্ঘ্যের তিনটে বৃত্তাকার ক্রস-কান্ট্রি স্কি ট্রেইল এখানকার বনের মধ্য দিয়েই যায়। তখন এখানকার মানুষজন স্নো ট্রেকিং করে থাকেন। কেউ কেউ লেস অ্যাভো সোনলু রুটের ফুনিকুলারে করে সোনলু গিয়ে পরের দু কিমি স্লেজ গাড়ি চড়ার মজা নিতেও যান। গ্রীষ্মকালে ভেভে ওয়াটার স্পোর্টস ছাড়াও ওয়াকিং ও সাইক্লিঙের একটা স্বর্গরাজ্য। বিভিন্ন রুটে সাইকেলে যাবার জন্যে নামমাত্র দক্ষিণাতে সাইকেল ভাড়াও পাওয়া যায়। লেক জেনেভা, লে-প্লেইয়ার্ড পাহাড়ের শ্যামলী চারণভূমি ও বন্য ড্যাফোডিল সহ অসংখ্য ফুলের সমন্বয়ে তৈরি হয় এক অত্যাশ্চর্য দৃষ্টিনন্দন দৃশ্যাবলীর পরিপ্রেক্ষিত, যা প্রত্যাখ্যান করা একপ্রকার অসম্ভব। এই দৃশ্যাবলী, কঠিন মানুষের মুখেও কবিতা এনে দেবে। ভেভে থেকে কিছু রেলপথ এখানকার বিভিন্ন সুন্দর জায়গা পর্যন্ত চলে। যেমন সাডন হয়ে মঁ পেলহা পর্যন্ত একটা ফুনিকুলার চলে। ইতিহাস সমৃদ্ধ বাষ্প চালিত ও প্রথম দিকের ইলেকট্রিক ট্রেন এখানকার রেল মিউজিয়ামের ব্লোনে থেকে চাম্বেরি অব্দি যায়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
veveyenglish : "Vevey:-There is something special about Vevey that the average tourist will not really understand except the seasoned tourist. It is one of the most beautiful coastal regions in Switzerland, which is called the Pearl of the Swiss Riviera in the language of tourism. Its location, comfortable climate, vineyards, and paddle-wheel steamers mark this town as one of the most beautiful towns on Lake Geneva, with breath-taking views of the Alpine landscape. Vevey is the hub of numerous tourist spots in the region. One thing for sure about Vevey is that its location between the ridges of the Alps across the coast is much better than other towns on Lake Geneva such as Montreux, Nyon, Lausanne, etc. From the end of the 19th century, Vevey experienced the excitement of its first virginity, which today is made up of magnificent hotels, palm-lined avenues or promenades, old but charming small towns, great museums, hidden beaches and abundance of flower made a flowerbed. But despite all this, Vevey is a modern city and the headquarters of the Nestlé international food and beverage group. Its famous resident was the internationally renowned comedian Charlie Chaplin, who spent the last twenty-five years of his life here. There is a monument dedicated to him by the lake. In winter, Vevey is an ideal place to ski with the family on the lower slopes of Les Pleiades. Three circular cross-country ski trails of four kilometre and ten kilometre in length pass through the forest here. People here are doing snow trekking. Some also take the Les Avants to Sonloup route funicular to Sonloup to enjoy the next two-kilometre sled ride. In summer, Vevey is a walking and cycling paradise apart from water sports. Bicycle rentals are also available for a nominal fee to cycle various routes. Lake Geneva, the green pastures of the Les Pleiades hills, and numerous flowers including wild daffodils make for a stunning landscape that is simply impossible to refuse. These scenes will bring verse to even the toughest of people. A number of railways run from Vevey to various scenic spots. For example, a funicular run from Sudon to Mount Pelee. The historic steam-powered and early electric trains run from Blonay to Chambery at the Railway Museum here. "+
"Read More..."+ "
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photovevey :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
introbengali : "মুখবন্ধঃ-পাহাড়ের ডাক সম্ভবত সুইজারল্যান্ডের থেকে বেশি কোথাও নেই। এই সুন্দর দেশে আমাদের প্রথম পদস্পর্শ পড়ে প্রায় এক দশক আগে। অ্যালপাইন ঘাসের বিচরণ ক্ষেত্র থেকে তুষারমণ্ডিত পর্বতচূড়া পর্যন্ত একটা লাল ট্রেনে চড়ে যাওয়া, মন কেড়ে নেওয়া হরিদ বর্ণ চারণভূমিতে গরুদের ঘণ্টার টুংটাং শব্দ, আইবেক্সের বিচরণ ক্ষেত্রে জমাট হিমবাহ-ঘেরা পাথুরে চূড়ায় হাইকিঙের স্বাদ নেওয়া, স্ফটিক স্বচ্ছ হ্রদের নীল জলে সাঁতার কাটা, সবুজ বনের মধ্যে দিয়ে ন্যাশনাল পার্কে ঘুরে বেড়ানো, মানুষকে দেয় এক অনাবিল আনন্দের রসদ। সুইজারল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, শহুরে সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। সেখানকার সাদাসিধে, আপাদমস্তক সৎ, অত্যন্ত সহযোগীতাপূর্ণ মানসিকতার মানুষজন, এ দেশের এক অনন্য সম্পদ। জুরিখের একটা সেতুর ওপর দাঁড়িয়ে আল্পস পর্বতের সৌন্দর্য উপভোগ করতে করতে ভাবছিলাম ঈশ্বর সুইজারল্যান্ডকে সবকিছু দিয়েছেন। আমি মনে হয় ঠিক ভেবেছিলাম। সুইজারল্যান্ড ইউরোপের চৌমাথায় অবস্থিত। যদিও দেশটার আয়তন খুবই ছোট, কিন্তু এটা ইউরোপের তিনটে প্রধান সংস্কৃতি, জার্মান, ফ্রেঞ্চ এবং ইটালীয়ান সংস্কৃতির মিলনস্থল। এটা এমন এক দেশ যার স্থিতিশীলতা, বহু সংস্কৃতি এবং সমৃদ্ধির জন্য সারা পৃথিবীতে সুবিদিত। প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে এখন যে জায়গায় সুইজারল্যান্ড অবস্থিত, সেখানে খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বছর আগে জনবসতি ছিল। আধুনিক সুইজারল্যান্ডের বিকাশ মধ্যযুগে বেশ কয়েকটা অ্যালপাইন উপত্যকার বিভিন্ন সম্প্রদায় এবং রাজ্যগুলোর একটা কনফেডারেশন থেকে হয়েছিল। এই আদি সম্প্রদায়গুলোকে ক্যান্টন বলা হতো এবং আজও সুইজারল্যান্ডের ২৬টা প্রদেশকে ক্যান্টন নামে ডাকা হয়। সুইস ইতিহাস ইউরোপে অনন্য, কারণ সুইসদের কখনও রাজতন্ত্র ছিল না। পরিবর্তে, কনফেডারেশনের বিভিন্ন সদস্যরা রাজনৈতিক বিষয়গুলি পরিচালনা করতো। আজকের রাজনৈতিক ব্যবস্থায়, অনেক ক্ষমতা এখনও ক্যান্টনের হাতে রয়ে গেছে। ১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেসে সুইজারল্যান্ডের বর্তমান সীমানা নির্ধারণ করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪ থেকে ১৯১৮) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯ থেকে ১৯৪৫) সুইজারল্যান্ড নিরপেক্ষ ছিল বা পক্ষ নিতে অস্বীকার করেছিল। সুইজারল্যান্ডের নিরপেক্ষ অবস্থান এই দেশকে জাতিসংঘে যোগদান থেকেও বিরত রেখেছে। সুইসরা এমন একটা গণতন্ত্রে বাস করে যেখানে অন্যান্য দেশের তুলনায় গড়ে নাগরিকের প্রভাব বেশি থাকে। সুইজারল্যান্ডের কিছু অংশে পাওয়া প্রত্যক্ষ গণতন্ত্রের একটা অনন্য উদাহরণ হল ল্যান্ডসজিমাইনডা বা জনগণের সমাবেশ। নাগরিকরা গ্রীষ্মের এক রবিবারে খোলা আকাশের নিচে জড়ো হন আইন পাস এবং কর্মকর্তাদের নির্বাচন করার জন্যে। আর এই নির্বাচন হয় হাত তুলে সমর্থন জানানোর মাধ্যমে। ২০১৮ সালে অ্যাপেনজেল ক্যান্টনে এরকম একটা ল্যান্ডসজিমাইনডা সংগঠিত হয়েছিল। তবে এটাই একমাত্র ক্যান্টন নয়, ক্যান্টন লাহো গ্লেরাস প্রতি বছর মে মাসের প্রথম রবিবারে ল্যান্ডসজিমাইনডা সংগঠিত করে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
introenglish : "Prelude:-The call of the mountains is perhaps nowhere greater than in Switzerland. We first set foot in this beautiful country almost a decade ago. Riding a red train from alpine meadows to snow-capped mountain peaks, the twang of cow bells in breath-taking green pastures, relishing hiking on frozen glacier-capped rocky peaks in Ibex’s nest, swimming in the blue waters of crystal-clear lakes, roaming in the lush green forests of the National parks gives people an endless source of joy. Switzerland is a wonderful blend of urban culture with its natural beauty. The simple, honest, very cooperative people there is a unique asset of this country. Standing on a bridge in Zurich and enjoying the beauty of the Alps, I thought that God has given everything to Switzerland. I guess I was right. Switzerland is located at the crossroads of Europe. Although the country is very small in size, it is the conjoining place of three major European cultures, German, French and Italian. It is a country known all over the world for its stability, multiculturalism and prosperity. Archaeological evidence shows that what is now Switzerland was inhabited as early as 40,000 BC. Modern Switzerland developed in the Middle Ages from a confederation of various communities and states in several Alpine valleys. These early communities were called cantons, and even today all 26 provinces of Switzerland are called cantons. Swiss history is unique in Europe, as the Swiss have never had a monarchy. Instead, the various members of the confederation governed political affairs. In today's political system, much power still remains in the hands of the cantons. The present borders of Switzerland were determined at the Congress of Vienna in 1815. Switzerland remained neutral or refused to take sides in World War I (1914 to 1918) and World War II (1939 to 1945). Switzerland's neutral position also prevented the country from joining the United Nations. The Swiss live in such a democracy, where the average citizen has more influence than other countries. A unique example of direct democracy found in some parts of Switzerland is the Landsgemeinde, or assembly of the people. Citizens gathered outdoors on a summer Sunday to pass laws and elect officials. And this election is done by showing support by raising hands. In 2018, one such Landsgemeinde was organized in the canton of Appenzell. But this is not the only canton, Canton Glarus organizes the Landsgemeinde every year on the first Sunday of May. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photointro :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
lakegenevabengali : "লেক জেনেভাঃ-লেক জেনেভা পশ্চিম ইউরোপের বৃহত্তম হ্রদ, যা ফ্রেঞ্চ ভাষায় কথা বলা মানুষজনের কাছে বা ফ্রাঙ্কোফোন দেশগুলোর কাছে ল্যাক লেম্যান এবং অন্য সকলের কাছে লেক জেনেভা নামে পরিচিত। আল্পসের উত্তর দিকে অবস্থিত ৭,৯৭৫ বর্গ কিমি জুড়ে অর্ধচন্দ্রাকার লেক জেনেভা সুইজারল্যান্ড ও ফ্রান্সের এক বিভাজন রেখাও বলা যেতে পারে। সুইস ক্যান্টন অফ ভাউডের প্রাচীন দ্রাক্ষা ক্ষেত্র এবং লেকের ধারের শহরগুলো যেমন লুজান, মনথ্রু, ভেভে, নিঁয়, আইগেল ইত্যাদি ও লেকের স্ফটিক স্বচ্ছ জলে আল্পস পর্বতের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করার এক অন্যতম সেরা জায়গা এই লেক জেনেভা। গ্রীষ্মে, টাটকা হাওয়া ও প্রাকৃতিক দৃশ্যের শ্রেষ্ঠত্বের মধ্যে হাইকিং, উইন্ড-সার্ফিং, বোটিং, রোয়িং, স্কুবা ডাইভিং ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যে লেক জেনেভা প্রকৃতি প্রেমীদের কাছে এক অন্যতম নাম। আবার শীতকালে, অঞ্চলটা বিশ্বের অভিজাত স্কি খেলোয়াড়দের জন্যে একটা দামী খেলার মাঠ হয়ে ওঠে। শুধু তাই নয় লেক জেনেভার আশেপাশের জঙ্গল ও জলে রয়েছে বেশ কিছু প্রাণীর অবস্থান। সুইজারল্যান্ড সরকার তাদের সংরক্ষণের কিছু ব্যবস্থাও করেছেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় দুটো ক্রীড়া সূচি হলো সাঁতার ও ইয়ট রেসিং। এই খেলায় এখানে খুব ভিড় হয়। ইয়ট রেসিং প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা নিজেরাই উচ্চ ক্ষমতাসম্পন্ন ইয়ট তৈরি করেন। জেনেভায় যখনই যাওয়া হোক না কেন, জেনেভা থেকে মনথ্রু পর্যন্ত লেকের তীর আলিঙ্গন করা রেলযাত্রা, অতীতের রূপকথার মতো শ্যাঁতু বা দুর্গের স্বাদ নেওয়া, বিলাসবহুল ম্যানর বা সামন্ততান্ত্রিক শাসকদের জমিদারির বৈভব উপলব্ধি করা, লেকের ধারে বেলাভূমির রসাস্বাদন করা এবং ল্যাভোরের পাঁচিল ঘেরা অপূর্ব ম্যাট্রিক্সের মতো সাজানো আঙ্গুর ক্ষেতের দৃশ্য দেখাটা অপরিহার্য। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
lakegenevaenglish : "Lake Geneva:-Lake Geneva is the largest lake in Western Europe, known as Lac Leman to French speakers or Francophone countries, and Lake Geneva to everyone else. The 7,975 square km crescent-shaped Lake Geneva on the northern side of the Alps can also be said to be a dividing line between Switzerland and France. Lake Geneva is one of the best places to enjoy the breath-taking views of the Swiss Canton of Vaud's ancient vineyards and lakeside towns like Lausanne, Montreux, Vevey, Nyon, Aigle, and the crystal-clear waters of the Alps. In summer, Lake Geneva is a name for nature lovers for hiking, wind-surfing, boating, rowing, scuba diving and other adventure sports amid fresh air and scenic beauty. Again, in winter, the region becomes a valued playground for the world's elite skiers. Not only that, the forests and waters around Lake Geneva are home to several animals. The Swiss government has also made some arrangements for their conservation. Two of the most popular sporting events here are swimming and yacht racing. This time Geneva become very crowded. Participants in yacht racing competitions build their own high-powered yachts. Whenever visiting Geneva, take the lakeside train ride from Geneva to Montreux to witness the, flavour of the fairy-tale chateau or castles of yesteryear, appreciate the opulent manors or feudal lords' estates, savour the lakeside meadows and the magnificent matrix-encircled vineyards of Lavaux is essential. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"