var Nadiaplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •বল্লালঢিপি"+
" •কৃষ্ণনগর "+
" •রানাঘাট"+
" •শান্তিপুর"+
" •উলা-বীরনগর "+
" •হালিশহর"+
" •কাঁচরাপাড়া"+
" •পালপাড়া "+
" •গোরভাঙ্গা",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Ballaldhipi"+
" •Krishnanagar "+
" •Ranaghat"+
" •Shantipur"+
" •Ula-Birnagar "+
" •Halisahar"+
" •Kanchrapara"+
" •Palpara "+
" •Gorbhanga",
ballaldhibibengali : "বল্লাল ঢিপি, বল্লাল সেনের স্তুপঃ-মায়াপুরের কাছে বামুনপুকুর গ্রামে কয়েক শতাব্দী ধরে ৩০ফুট উচ্চতার ও প্রায় ১৩০০ স্কোয়ার ফিটের বেশী একটা ঢিপি দাঁড়িয়ে ছিল। স্থানীয় বাসিন্দারা এটাকে বল্লাল ঢিবি বলে। দ্বাদশ শতাব্দীতে সেন বংশের রাজত্বকালে বল্লাল সেনের নামে এর নাম হয় বল্লাল ঢিপি। ১৯৭০ সালের শেষভাগে এই ঢিপি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের নজরে আসে। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ ১৯৮০ সালের প্রথমদিকে খোঁড়াখুঁড়ি শুরু করে। কাজটা দুটো পর্বে করা হয় ১৯৮২-৮৩ ও ১৯৮৮-৮৯ সালে। খননকার্য করার পর বিশাল ইটের কাঠামো পাওয়া যায় যাতে দেওয়াল ঘেরা বিশাল এক উঠোন রয়েছে। রয়েছে স্টাকৌ কাজ, টেরাকোটার কাজ, পাথরের কাজ, তামার বাসন ও অন্যান্য জিনিস। কাঠামোর প্রকৃতি দেখে অনেকে মনে করেন যে ওপরের অংশ আগের কোন কাঠামোর ওপর করা হয়েছে। ঐতিহাসিকরা মনে করেন যে ওপরের অংশ দ্বাদশ শতাব্দীতে তৈরি করা হয় কিন্তু নীচের কাঠামো সম্ভবত অষ্টম বা নবম শতাব্দীতে তৈরি হয়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে পুরানো কাঠামোর ওপর নতুন কাঠামো বানানো হয়েছে যা দ্বাদশ শতাব্দীর মন্দির চত্বর। ঐতিহাসিকরা মত পোষণ করেন যে এটা সেন বংশের নিশ্চিহ্ন হয়ে যাওয়া রাজধানী বিজাপুর। বিজাপুর, বল্লাল সেনের বাবা বিজয় সেনের তৈরি যা তৎকালীন আধুনিক শহর ও এক মহানগরী ছিল। দেবপাড়ায় একটা ফলক পাওয়া যায় যা থেকে, এটা যে বিজয় সেনের তা জানা যায়। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের রাজকবির লেখা এবং বল্লাল সেন ও লক্ষণ সেনের লেখা অদ্ভতসাগরের কিছু অংশ এই দাবীর যথার্থতা প্রমাণ করে। জায়গাটা শক্ত টেরাকোটা ইটের এবং মেঝে চুন ও বালি দিয়ে তৈরি। এখানকার টালি ও ইটের কাজের অদ্ভুত এক সাদৃশ্য দেখা যায় বিহারের বিক্রমশীলা ও বাংলাদেশের রাজশাহীর সোমপুর বিহারে। এই সুন্দর নগরদুর্গের ধ্বংসের কারণ জানা যায়নি। ভাঙা মূর্তি ও ছবি দেখে ঐতিহাসিকরা মনে করেন এতে মানুষের হাত আছে যদিও প্রাকৃতিক দুর্যোগের কথাও উড়িয়ে দেননি। জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। কয়েকটা সিঁড়ি পেরলেই ঢিবির মাথায় ওঠা যায়। বাঁদিকে কিছু ছোট কাঠামো আছে কিন্তু ডানদিকে রয়েছে বিশাল কাঠামো ও তাতে স্টাকৌ কাজ করা কুমিরের মাথা দেখা যায়। দেওয়ালের নীচের দিকে হওয়ার সুবাদে তা একটা জল নির্গমনের ব্যবস্থা বলে মনে করা হয়। অন্যান্য অনেক জিনিসই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে রাখা আছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ballaldhibienglish : "Ballal Dhibi:-In the village of Bamunpukur, near Mayapur, a mound 30 feet high and over 1300 square feet had stood for centuries. The locals call it Ballal Dhibi. During the reign of the Sen dynasty in the twelfth century, it was named after Ballal Sen. The mound came to the notice of the Archaeological Survey of India in the late 1970's. Archaeological excavations in India began in the early 1980's. The work was done in two phases in 1982-83 and 1988-89. After the excavation, a huge brick structure was found with a huge courtyard surrounded by walls. There are also stucco work, terracotta work, stone work, copper utensils and other things. Looking at the nature of the structure, many people think that the upper part has been made on some previous structure. Historians believe that the upper part was made in the twelfth century but the lower structure was probably made in the eighth or ninth century. Archaeologists believe that new structures have been erected on top of the old structure, which is the twelfth-century temple area. Historians believe that it was Bijapur, the extinct capital of the Sen dynasty. Bijapur, built by Ballal Sen's father Vijay Sen, was a modern city and a metropolis at that time. A plaque was found at Devpara from which it was known that it belonged to Vijay Sen. Some of the writings of Ballal Sen's son Lakshman Sen's royal writer and Ballal Sen and Lakshman Sen's Adbhutsagar book prove the validity of this claim. The place is made of hard terracotta bricks and the floor is made of lime and sand. There is a strange resemblance between tile and brick work in Vikramshila of Bihar and Sompur Bihar of Rajshahi in Bangladesh. The cause of the destruction of this beautiful fort was not known. Seeing the broken statues and pictures, historians think that it was deliberately destroyed, but they do not rule out natural disasters. The place is very nicely maintained by ASI. After climbing a few steps, you can reach the top of the mound. On the left there are some small structures but, on the right, there is a huge structure with crocodile head. Due its position on the lower part of the wall, it is considered to be a drainage system. Many other things are kept in the Ashutosh Museum of Calcutta University. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoballaldhibi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
krishnanagarbengali : "শিল্পসংস্কৃতির অহঙ্কার, কৃষ্ণনগরঃ-কৃষ্ণনগরকে একটা হেরিটেজ শহর বলা যায়। এখানকার হাতের কাজ ও মাটির তৈরি জিনিসের কদর সারা বিশ্বব্যাপী। আগে চূর্ণী নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগরের নাম ছিল রেওয়া। ১৬০৬ সালে ভবানন্দ মজুমদার নদীয়ার রাজপরিবারের গোড়াপত্তন করেন। রাতারাতি এই গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে যায়। পরবর্তীকালে নদীয়ারাজ রাঘবের পুত্র মহারাজা রুদ্র নাম পরিবর্তন করে কৃষ্ণনগর নাম রাখেন, কারণ রেওয়া গ্রামে অনেক গোপ বাস করতেন ও মহাসমারোহে শ্রীকৃষ্ণের পুজো করতেন। সপ্তদশ শতাব্দীর শুরু থেকেই কৃষ্ণনগর একটা রাজনৈতিক নাভিগোলক ছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানিকে সিরাজদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেন ফলে বাংলার ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়ে গেছে। তারও আগে ভবানন্দ মজুমদার যশোরের রাজা প্রতাপাদিত্যকে দমন করার জন্য সেনাপতি মানসিংহকে সাহায্য করেন। সেই মানসিংহের দয়াতেই তাঁর ১৪টি পরগনা প্রাপ্ত হওয়ার ফলে তিনি কৃষ্ণনগরে রাজবংশ প্রতিষ্ঠা করেন। কৃষ্ণনগরের সবথেকে জনপ্রিয় রাজবাড়ির ভেতরে বিশাল পূজামণ্ডপ। গেট খোলা থাকার ফলে আমরা তার কিছুটা দেখতে পাই গেটের গার্ডের প্রশ্নের অজস্র যদি, কিন্তু, তাহলে.. ইত্যাদি উত্তরের পরে। পশ্চিমবঙ্গে এত বড় দালান আর নেই। রাজবাড়িতে লর্ড ক্লাইভের দেওয়া কামান ও জাহাঙ্গীরের দেওয়া দুটো ডঙ্কা আছে। পুরোপুরি দেখতে গেলে দোল, দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর সময় আসতে হবে যখন তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গেটের সামনেটা চারমিনারের মতন ও ইন্দোমুসলিম স্থাপত্যে তৈরি যদিও এখন তা অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র বাংলায় দেওয়ালীতে কালীপূজার প্রচলন করেন। ১৩০ বছরের পুরানো রোমান ক্যাথলিক চার্চও দেখার মতো। সবুজের ঘেরাটোপে থাকা রোমান স্থাপত্যে তৈরি অনন্যসুন্দর এই চার্চ পূর্বভারতে সর্বোত্তম। ১৮৮৬-৮৮তে তৈরি চার্চ ১৮৯৭-এর ভূমিকম্পে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু ১৮৯৯ সালে তা পুনর্নির্মাণ করা হয়। রয়েছে একটা রূপালী গম্বুজ ও টাওয়ার। কাছেই রয়েছে আর একটা চার্চ। সেটি প্রটেস্টান্ট চার্চ যা তৈরি হয় ১৮৪০-৪৩ সালে। চার্চে একটা টাওয়ার আছে। ১৮৪৬ সালের কৃষ্ণনগর কলেজও দেখার মতো। ১৮৪৭ সালের ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ১৮৬৪ সালে তৈরি হয় কৃষ্ণনগর পৌরসভা ও ১৮৪৬ সালে তৈরি হয় কৃষ্ণনগর গভঃ কলেজ। মাত্র তিন কি.মি. দূরের ঘূর্ণি বিখ্যাত তার মাটির ভাস্কর্যের জন্যে। গোটা এলাকাটাকে পুতুলপট্টি বলে ও পুরো এলাকার অনেক মানুষই মাটির কাজে অত্যন্ত পটু। এখানকার অনেক শিল্পীই ফ্রান্স ও ইটালি থেকে শিল্পকলা শিখেছেন ও বংশানুক্রমে বহু প্রতিভার সৃষ্টি হয়েছে। কার্তিক চন্দ্র পালের মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ওয়াশিংটন ডিসি ও মস্কোয় সম্মানিত হয়েছে যা উদ্বোধন করেন বিল ক্লিনটন ও মিখায়েল গর্ভাচভ। কৃষ্ণনগরের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বরা হলেন দ্বিজেন্দ্রলাল রায়, রামতনু লাহিড়ী, বিজয়লাল চট্টোপাধ্যায়, জগদানন্দ রায়, বাঘাযতীন, সৌমিত্র মুখোপাধ্যায় প্রমুখ। কৃষ্ণনগর ঘুরতে যাওয়া যেন ইতিহাসের পুরানো পাতা নতুন করে উল্টানো আর অনুভব করা যায় এক ব্যতিক্রমী কার্যক্রম। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
krishnanagarenglish : "Krishnanagar:-Krishnanagar can be called a heritage city. Handicrafts and earthenware are respected all over the world. Rewa was earlier the name of Krishnanagar situated on the banks of river Churni. In 1606, Bhavananda Majumdar founded the royal family of Nadia. Overnight this village became a very important place. Later, Maharaja Rudra, son of Nadiaraj Raghab, changed his name to Krishnanagar because many Gopas lived in Rewa village and worshiped Lord Krishna with great devotion. Krishnanagar has been a political navigator since the beginning of the seventeenth century. At the Battle of Palashi in 1757, King Krishnachandra of Nadia supported the British East India Company in its war against Sirajudaulla, leaving a scandalous chapter in the history of Bengal. Earlier, Bhavananda Majumdar helped General Mansingh to subdue Raja Pratapaditya of Jessore. He established Krishnanagar kingdom by virtue of receiving 14 parganas at the mercy of Mansingh. A huge puja mandapa inside is the most popular palace of Krishnanagar. As a result of the gate being open, we get to see some of it if after answering guard's numerous questions of but, then, if…... There is no such big Dalan in West Bengal. The palace has a cannon given by Lord Clive and two drums given by Jahangir. If you want to see the whole, you have to come to Dol, Durgapuja or Jagadhatri Puja when it is open to the public. The front of the gate resembles a Charminar and is built of Indo-Muslim architecture, though it is now crumbling due to carelessness and neglect. King Krishnachandra introduced Kali Puja on Diwali in Bengal. Also worth visiting is the 130-year-old Roman Catholic Church. Surrounded by greenery, this unique church, built with Roman architecture, is one of the finest in East India. The church, built in 1886-88, was almost destroyed by an earthquake in 1897, but was rebuilt in 1899. There is a silver dome and tower. There is another church nearby. It was the Protestant Church that was founded in 1840-43. The church has a tower. Krishnanagar College of 1846 is also worth a visit. Debendranath Tagore established the Brahma Mandir in 1847. Krishnanagar Municipality was formed in 1846 and Krishnanagar Govt. College was formed in 1846. Only three km. form Krishnanagar railway station, Ghurni is famous for its earthen sculptures. The whole area is called Putulpatti and many people in the whole area are very good at pottery. Many of the artists here have learned art from France and Italy and many talents have been created from generation to generation. Statues of Mahatma Gandhi and Rabindranath Tagore by Kartik Chandra Pal have been honored in Washington DC and Moscow, inaugurated by Bill Clinton and Mikhail Gorbachev. One of the famous personalities of Krishnanagar is Dwijendralal Roy, Ramtanu Lahiri, Vijaylal Chattopadhyay, Jagdananda Roy, Baghajatin, Soumitra Mukherjee and others. Visiting Krishnanagar is like turning an old page of history and it is an exceptional activity. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokrishnanagar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ranaghatbengali : "কলকাতার কাছেই রানাঘাটঃ-নদীয়া জেলার চূর্ণি নদীর তীরে মহকুমা শহর রানাঘাট। এর নামকরণ নিয়ে অনেক গল্প চালু আছে। কেউ বলেন কুখ্যাত ডাকাত রানার নামে এ জায়গার নামকরণ এই রকম হয়েছে। তিনি আবার কালি মায়ের পূজা দিয়ে, তাঁর আর্শীবাদধন্য হয়ে ডাকাতি করতে যেতেন। আবার কেউ বলেন নদীয়ার রাজার স্ত্রীর ঘাটের নাম অর্থাৎ রাণীর ঘাট থেকে এই জায়গার নাম রানাঘাট হয়েছে। এখানকার বাসিন্দাদের একটা বড় অংশ হিন্দু যারা ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে এসেছেন। রাখি মজুমদার (গুলজার), সোমা বিশ্বাস, জয় গোস্বামী এঁরা এখান থেকেই উন্নতি লাভ করেন। এখানে কিছু বিখ্যাত জমিদার বংশ ছিল যাঁদের নাম পালচৌধুরী, দেচৌধুরী ও মল্লিক। ২৫০ বছর আগে কৃষ্ণ পাটনির তৈরি পালচৌধুরীদের প্রাসাদোপম মার্বেল বসানো বসতবাড়ি রয়েছে রানাঘাটের ঘটকপাড়ায় যার ঐতিহাসিক গুরুত্ব অনেক। কৃষ্ণ পাটনি একজন গরীব ঘরের ছেলে ছিলেন। কিন্তু তাঁর সৎ ও ধার্মিক চরিত্রের ফলে তিনি একদিন বাংলার বিখ্যাত ব্যবসাদার হয়ে ওঠেন। নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র পাল তাঁকে পালচৌধুরী খেতাব দেন। তিনি তাঁর বংশধরদের জন্য স্কটল্যান্ডের স্থাপত্যে ৩০০ ঘরের বাড়ি তৈরি করেন। তাঁর তৈরি বাড়ি, মন্দির ও বাগান যার কিছু কিছু এখনও অম্লান রয়েছে। নাচঘর, সিংহদ্বার, অট্টালিকা ও ঠাকুরদালান এখনও ভগ্ন অবস্থাতেও টিকে আছে। ভদ্রাসন এলাকায় দুটো শিবমন্দির রয়েছে। মন্দিরটা খুব সুন্দর পোড়ামাটির কাজে সমৃদ্ধ ছিল কিন্তু কালের প্রবাহে ও খানিকটা সংস্কারকদের বিবেচনার অভাবে তার ঐতিহ্য কিছুটা ম্লান হয়ে গেছে। বড়বাজার এলাকায় রয়েছে মদনমোহন ও ছোটবাজারে রয়েছে রাধাবল্লভের মন্দির। রানাঘাট স্টেশন থেকে তিন কি.মি. দূরে বেগোপাড়ায় রয়েছে একটা সুন্দর গির্জা। তে-হট্টের মালিয়াপোতার কিছু খৃষ্টান পরিবার ১৯৩৫ সালে এখানে বসবাস শুরু করেন ও তাঁদের একটা মাটির তৈরি গির্জা ছিল। ১৯৫২ সালে গির্জাটা পাকা দালানের হয়। ১৯৮৪ সালে মেক্সিকোর গোয়াদালপি শহরের মাদার মারিয়ার গির্জার আদলে এটা তৈরি করা হয়। স্টেশনের কাছে সিদ্ধেশ্বরীতলার রানা ডাকাতের সিদ্ধেশ্বরী কালী মন্দির বিখ্যাত। এই মন্দির প্রায় ১৫০ বছরের পুরোনো। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ranaghatenglish : "Ranaghat:-Ranaghat is a subdivisional town on the banks of Churni river in Nadia district. There are many stories about its naming. Some say the place was named after the infamous robber Runner. He went to rob by taking the blessing of Goddess Kali. Some say that the name of the ghat of the queen of Nadia is Ranaghat or Ranirghat. The majority of the inhabitants are Hindus who came from the then East Pakistan or present-day Bangladesh during the Indo-Pakistan war of 1971. Rakhi Majumdar (Gulzar), Soma Biswas, Joy Goswami, they all get upliftment from here. There were some famous zamindar dynasties named Palchowdhury, Dechowdhury and Mallick. The marble palace of the Palchowdhuri in Ghatakpara of Ranaghat was built 250 years ago by Krishna Patni and has a great historical significance. Krishna Patni was the son of a poor family. But as a result of his honesty and pious character, he one day became a famous businessman of Bengal. King Krishnachandra Pal of Nadia gave him the title of Palchowdhury. He built 300-room house in Scottish architecture for his descendants. His houses, temples and gardens, some of which are still standing with glory. Dance halls, front gate, house and Thakurdalan are still in a dilapidated condition. There are two Shiva temples in Bhadrasan area. The temple was rich in beautiful terracotta work but its tradition has faded with the passage of time and lack of attention of some reformers. There is a temple of Madan Mohan in Barabazar area and a temple of Radhaballav in Chhota Bazar. Three km from Ranaghat station, there is a beautiful church in Begopara. Some Christian families from Maliapota in Tehatta started living here in 1935 and had an earthen church. The church was built with brick in 1952. It was rebuilt in 1984 in the style of Mother Maria Church in Guadalajara, Mexico. Siddheswari Kali Mandir of Rana decoit of Siddheswaritala near the railway station is famous. This temple is about 150 years old. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoranaghat :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
shantipurbengali : "শান্তিপুর, পুরোনো ঐতিহ্যঃ-শান্তিপুরের ইতিহাস হাজার বছরের পুরানো কিন্তু গঙ্গার দিক পরিবর্তন ও কালের আক্রমণে তার বেশিরভাগই আজ লুপ্ত হলেও ঐতিহ্যটা রয়েই গেছে। শান্তিপুর নামকরণ হয়েছে সম্ভবত শান্তমুনি থেকে বা এখানে শান্তিপ্রিয় মানুষের বাস ছিল বলে। তবে এর কোন যথার্থ প্রমাণ নেই। শান্তিপুর বিখ্যাত তার রাস ও দোল উৎসবের জন্যে যা শুরু হয়েছিল অদ্বৈতাচার্যের নাতি মথুরেশ গোস্বামীর সময় থেকে। মথুরেশ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই শহরের মূল দেবতা হচ্ছে বড় গোসাই (গোস্বামী) পরিবারের রাধারমণ ও মধ্যম গোসাই (মথুরেশ গোস্বামীর বংশধর) পরিবারের গোকুলচাঁদ। দেবতার বিগ্রহে প্রথমে একটামাত্র কৃষ্ণের প্রতিমূর্তি ছিল যার নাম ‘দোল গোবিন্দ’ ও প্রতিষ্ঠা করেছিলেন উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন। যশোরের রাজা যখন উড়িষ্যা আক্রমণ করেন তখন এই বিগ্রহকে নিয়ে তাঁর রাজধানীতে ফিরে যান। মোঘল আমলে সম্রাট আকবর ও তার সেনাপতি মান সিং যশোর দখল করে। তখন যশোরের রাজা ছিলেন প্রতাপাদিত্য। মন্দিরের পুরোহিত সেই বিগ্রহ রক্ষা করার জন্যে তাঁর গুরু মথুরেশ গোস্বামীকে দিয়ে দেন। মথুরেশ গোস্বামী গোটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে সেই বিগ্রহ নিয়ে তাঁর পিতৃপুরুষের ভিটে শান্তিপুরে চলে আসেন। এখানে তিনি একটা নতুন মন্দিরে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। রাধার মূর্তি পরে প্রতিষ্ঠা করা হয় ও নামকরণ করা হয় রাধারমণ। এই বিগ্রহ অদ্বৈতাচার্য নিজে পুজো করতেন ও নাম দিয়েছিলেন মদন গোপাল। পরবর্তীকালে অদ্বৈতাচার্যের দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্র বাবার পদ্ধতিতেই পুজো করতেন। এ ছাড়া শান্তিপুরে আরও অনেক পুরানো মন্দির ও বিগ্রহ রয়েছে যা রাধা ও কৃষ্ণের নামে উৎসর্গীকৃত। জনপদের সবথেকে জনপ্রিয় উৎসব রাসযাত্রার দিনে, ড্রাম, কীর্তন ও অন্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক বিশাল শোভাযাত্রা হয়। তখন কৃষ্ণের প্রতিটা সিংহাসন ও বেলজিয়াম কাঁচের প্রদীপদানি জ্বলজ্বল করতে থাকে। এইরকম শোভাযাত্রা ঐতিহাসিক ও পৌরাণিক ঐতিহ্যের এক সুন্দর নিদর্শন। রাসযাত্রার দিনে একজন তরুণীকে দামী জামাকাপড় ও গয়না পরিয়ে রাধারূপে পুজো করা হয়। এরপর তাকে ফুল দিয়ে সাজানো একটা বিলাসবহুল সিংহাসনে বসিয়ে সারা শহর ঘোরানো হয়, সাধারণ মানুষের প্রার্থনা ও পুজো নেবার জন্যে। মেয়েটাকে বলা হয় রাইরাজা। রাই, রাধার অপর এক নাম। এখানে কালী পুজোর একটা স্বতন্ত্র পদ্ধতি রয়েছে। এখানে কালীকে বলা হয় পটেশ্বরী অর্থাৎ একটা কাপড়ের ওপর বিগ্রহের মূর্তি আঁকা হয়। রাস উৎসবের সময় এই মূর্তিটা তিনদিন পুজো হয়। দ্বিতীয় দিনের পুজোয় একটা ছাগল বলি দেওয়া হয়।। এর পর তা দিয়ে উৎসবের অনেক খাদ্য প্রস্তুত হয় ও পুজো শেষ না হওয়া অব্দি তা বিলি করা হয়। এখানকার বিখ্যাত কৃষ্ণ মন্দিরগুলো হল বড় গোসাই, পাগলা গোসাই, মধ্যম গোসাই বা গোকুলচাঁদ, মদনগোপাল, শ্যামচাঁদ, চকফেরা, অতবনী, বাঁশবনি ইত্যাদি। পটেশ্বরী মন্দির প্রায় ২০০ বছরের পুরানো ও প্রামাণিক পরিবারের ট্রাস্ট এটা পরিচালনা করে। প্রামাণিকদের চোদ্দ পুরুষ এখানে বাস করেন। এখন অবশ্য অনেকেই কলকাতা চলে গেছেন। পরিবারের বিশেষ নামের মধ্যে শুভময় প্রামাণিকের নাম উল্লেখযোগ্য। প্রামাণিক বাড়ি শান্তিপুরে একটা অন্যতম পুরানো বাড়ি। শুধু হিন্দুই নয় মুসলিমদের জন্যে শান্তিপুরের রামনগর পাড়ায় রয়েছে তোপখানা মসজিদ। আওরঙ্গজেবের রাজত্বকালের শেষভাগে স্থানীয় ফৌজদার গাজী মহম্মদ খাঁ’র তৈরি ১৬৯৫ সালের সুদৃশ্য মসজিদও দেখার মতো। মসজিদে আটটা ছোট মিনার ও একটা বড় গম্বুজ রয়েছে। পাশেই রয়েছে ইয়ার খাঁ ও তাঁর পুত্রের সমাধি। শান্তিপুরের সূত্রাগারে বৃহস্পতিবারের কাপড়ের হাটও দেখার মতো। তবে বেশিরভাগ কাপড়ই আসে কাছেই ফুলিয়া বলে একটা জায়গা থেকে। ফুলিয়ায় বাংলাদেশের টাঙ্গাইল থেকে আগত তাঁতশিল্পীদের টাঙ্গাইল শাড়ি বুননের কাজও দেখতে ভালো লাগবে। ফুলিয়ায় শাড়ির দাম কলকাতার থেকে অনেক সস্তা। শান্তিপুর অনেক প্রতিভার জন্মস্থান বা কর্মস্থান। সেই সমস্ত প্রতিভাসম্পন্ন মাণিক্যের কয়েকজন হলেন স্যার আজিজুল হক, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, কবি মহম্মদ মোজাম্মেল হক (একজন অ্যাডভোকেট ও কূটনীতিবিদ। দরিদ্র মুসলিমদের জন্যে জমি সংক্রান্ত ব্যাপারে কাজ করার সুবাদে তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম নেতাদের সাথে পরিচিত ছিলেন), চলচ্চিত্র শিল্পী মিঠুন চক্রবর্তী (চলচ্চিত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত ও সমাজ কর্মী), দুর্গাচরণ মুখার্জী, কবি কৃত্তিবাস ওঝা (ফুলিয়ায় জন্ম), কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কবি প্রভাস রায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় (বিখ্যাত রেডিও ঘোষক, ১৯৭২ সালে জয়বাংলা সিনেমার অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব), স্বাধীনতা সংগ্রামী সুধাময় প্রামাণিক ইত্যাদি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
shantipurenglish : "Shantipur:-The history of Shantipur is thousands of years old but most of it is lost today due to the change of direction of the Ganges and the invasion of time, but the tradition remains. Shantipur is probably named after Shantamuni or because peace-loving people lived here. However, there is no conclusive evidence. Shantipur is famous for its Ras and Dol festival which started from the time of Advaitacharya's grandson Mathuresh Goswami. Mathuresh Goswami was a very close associate of Chaitanya Mahaprabhu. The main deities of this city are Radharaman of Bara Gosai (Goswami) family and Gokulchand of Madhyam Gosai (descendant of Mathuresh Goswami). At first there was only one image of Krishna in the idol of the deity which was named 'Dol Govinda' and was established by King Indradyumna of Orissa. When the king of Jessore invaded Orissa, he took the idol back to his capital. During the Mughal period, Emperor Akbar and his general Man Singh captured Jessore. At that time Pratapaditya was the king of Jessore. The priest of the temple gave the idol to his teacher Mathuresh Goswami to save it. Mathuresh Goswami, realizing the importance of the whole incident, moved to Shantipur with his idol. Here he set up the idol in a new temple. The idol of Radha was later erected and named Radharaman. This idol was worshiped by Advaitacharya himself and was named Madan Gopal. Later, Krishna, the second son of Advaitacharya, worshiped in the manner of his father. Apart from this, there are many other old temples and idols in Shantipur which are dedicated to Radha and Krishna. On the day of Rasyatra, the most popular festival of the town, there is a huge procession with drums, Kirtan and other ceremonies. Then every throne of Krishna and the Belgian glass lantern began to shine. Such a procession is a beautiful example of historical and mythological tradition. On the day of the procession, a young woman is worshiped as Radha wearing expensive clothes and jewelry. He was then seated on a luxurious throne decorated with flowers and taken around the city for prayers and worship of the common people. The girl is called Rairaja. Rai is another name of Radha. There is a unique method of Kali puja here. Here Kali is called Pateshwari i.e., the idol is painted on a cloth. This idol is worshiped for three days during Ras festival. A goat is sacrificed in the second day's puja. After that many festive food is prepared with it and it is distributed till the end of the puja. The famous Krishna temples here are Bara Gosai, Pagla Gosai, Madhyam Gosai or Gokulchand, Madangopal, Shyamchand, Chakfera, Atbani, Banshbani etc. The Pateshwari Temple is managed by a 200-year-old and a Pramanik family trust. Fourteen descendants of Pramanik’s live here. Now, of course, many have moved to Calcutta. Among the special names of the family, the name of Shubhamaya Pramanik is significant. Pramanik Bari is one of the oldest houses in Shantipur. Not only Hindus but also Muslims There is an Topkhana mosque in Ramnagar Para of Shantipur. The beautiful mosque built in 1695 by the local military Gazi Mohammad Khan towards the end of Aurangzeb's reign is also worth visiting. The mosque has eight small minarets and a large dome. Next to it is the tomb of Yar Khan and his son. Thursday's cloth market at Shantipur Sutragar is also worth visiting. However, most of the clothes come from a place called Phulia nearby. It would also be interesting to see the work of Tangail sari weavers from Tangail in Bangladesh. The price of sari in Phulia is much cheaper than in Kolkata. Shantipur is the birthplace or workplace of many talents. Some of those talented gems include Sir Azizul Haque, Pandit Laxmikant Maitra, Poet Mohammad Mozammel Haque (an advocate and diplomat. He was known to many national and international Muslim leaders for his work on land issues for poor Muslims), and filmmaker Mithun Chakraborty (National Award-winning film and social worker), Durgacharan Mukherjee, Poet Krittibas Ojha (born in Phulia), Poet Karunanidhan Bandyopadhyay, Poet Prabhas Roy, Devdulal Bandyopadhyay (Famous Radio Announcer, Joybangla Cinema Actor in 1972 and Padma Shri Award winning personality), Freedom Fighter Sudhamoy Pramanik etc. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoshantipur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
ulabirnagarbengali : "উলা বীরনগর, ভুলে যাওয়া অট্টালিকা ও মন্দিরঃ-বাংলার সমতলভূমির মধ্যে পাথরের যোগান সবসময়ই কম ছিল। সুতরাং না থামা স্থাপত্যশিল্প অন্য কোন মাধ্যমের সাহায্য নিয়েছে আর তা হল কাদামাটি যা পুড়িয়ে পোড়ামাটি তৈরি করা হতো। এটা মন্দির স্থাপত্যের নতুন উপাদান। এই উপাদানে তৈরি মন্দির অবশ্যই মন্দির স্থাপত্যের নতুন উন্নয়ন ও স্বতন্ত্র গড়নের। উঁচু চূড়াবিশিষ্ট নয়, কিন্তু সাধারণ বসতবাড়ির বাঁকানো ছাদের গড়ন শীঘ্রই বাংলার মন্দির স্থাপত্যের এক অপরিহার্য অংশ হয়ে গেল। বাংলার কিছু কিছু পুরোনো ইটের মন্দির এই ধরনের ছাদের তৈরি হয়েছিল ও তাদের নাম হলো বাংলামন্দির। পরে এই স্থাপত্যের আরও অনেক মন্দির সুনির্মিত হলো দুটো বাংলামন্দির জোড়া দিয়ে যার নাম হয় জোড়াবাংলা স্থাপত্যশৈলী। কিন্তু হাতে গোনা কয়েকটা বাংলামন্দির ও জোড়াবাংলা মন্দির টিকে রয়েছে যা এখনও দেখা যায়। যেতে হবে উলা বীরনগরের মিত্রমুস্তাফিদের পারিবারিক মন্দিরে যা পশ্চিমবঙ্গে জোড়াবাংলা মন্দিরের এক প্রকৃষ্ট উদাহরণ। বীরনগরের ইতিহাস অষ্টাদশ শতাব্দীর শেষভাগের যখন জায়গাটাকে লোকে উলা বলে জানতো। সেই সময় স্থানীয় জমিদার রামেশ্বর মিত্র খ্যাতির আলোকে আসেন যখন তিনি রাজস্ব আদায়কারী ও হিসাবরক্ষক হিসাবে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ ও নবাব মুর্শিদ কুলি খানের রাজদরবারে নিযুক্ত হ’ন। আস্তে আস্তে এই পরিবার রামেশ্বর মিত্রর দৌলতে অভিজাত খেতাব ‘মুস্তাফি’ পান খোদ মোঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে যা পরবর্তীকালে তাঁদের বংশানুক্রমিক পদমর্যাদা হিসাবে ব্যবহৃত হয়। মিত্র-মুস্তাফিরা শীঘ্রই বড় বড় অট্টালিকা ও মন্দির স্থাপন করতে শুরু করেন ফলে গ্রাম্য উলা ছোট হলেও বর্ধিষ্ণু জনপদে পরিণত হয়। হুগলী নদীর গতিপথ পরিবর্তন হওয়ার সাথে সাথে উলা তার শ্রী হারায়। উলার পতনের আরও অগ্রগতি হয় যখন মিত্রমুস্তাফি পরিবার তাঁদের বাসস্থান হুগলীর সুখারিয়া ও শ্রীপুরে নিয়ে আসেন। উলার সোনালী দিনগুলো একেবারে শেষ হয়ে গেল ১৮৫৭ সালের মহামারীর প্রাদুর্ভাবে। উলার স্বর্ণালী দিনগুলির গল্প সম্পূর্ণ হয় না যদি মহাদেব মুখার্জীর দুঃসাহসিক কাজের কথা না বলা হয়, যিনি অষ্টাদশ শতাব্দীতে কুখ্যাত ডাকাত বৈদ্যনাথ ও বিশ্বনাথকে পরাজিত করেন। এই বীরত্বের কাজের জন্য উলার নাম হয় বীরনগর। কিছু মন্দির ছাড়া উলায় মিত্রমুস্তাফি ও মুখার্জীদের অট্টালিকা ও অন্যান্য সবই ধূলিসাৎ হয়ে গেছে। দৃষ্টি আকর্ষক জোড়াবাংলা মন্দির পুরানো দিনের দ্যুতিময় ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ধনুকাকৃতি একটা গেটের ভেতর দিয়ে প্রথমেই পাওয়া যাবে মিত্রমুস্তাফির বাড়ী। ডানহাতে পড়বে চণ্ডীমণ্ডপ যেখানে আজও দুর্গাপুজো হয়। আগে চণ্ডীমণ্ডপের ছাদ কাঠের ছিল কিন্তু বর্তমানে টিনের সীট লাগিয়ে ছাওয়া হয়েছে। তবে কাঠের ওপর কিছু সুন্দর কাজ আজও রয়ে গেছে। খানিকটা গিয়েই দেখা যাবে জোড়াবাংলা মন্দির যেখানে তিনটে ধনুকাকৃতি প্রবেশদ্বার আছে ও সামনের দিকে অনেক টেরাকোটার প্যানেল আছে যার মধ্যে কৃষ্ণলীলা, রামায়ণ, দেবদেবীর মূর্তি ও সামাজিক জীবনের ছবি উল্লেখযোগ্য। বীরনগরে একটা বারো মন্দির এলাকা রয়েছে যার নাম দ্বাদশ শিবমন্দির। এলাকায় অনেক ভাঙা মন্দিরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বীরনগর বিখ্যাত লেখক রাজশেখর বসুর (পরশুরাম) জন্মস্থান কিন্তু এখন তার কোনও অস্তিত্ব নেই। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ulabirnagarenglish : "Ula Birnagar:-The supply of stone in the plains of Bengal was always low. So, the non-stop architecture has taken the help of other medium and that is the clay which was burnt to make terracotta. It is a new element of temple architecture. The temple built on this material is of course a new development and unique structure of the temple architecture. Not with high pinnacles, but the curved roof structure of ordinary houses soon became an integral part of Bengal temple architecture. Some of the oldest brick temples in Bengal were built with this type of roof and their name is Bangla Mandir. Later many more temples of this architecture were built with the addition of two Bangla temples which is called Jorabangla architectural style. But only a handful of Bangla temples and Jorabangla temples survive which can still be seen. We have to go to the family temple of Mitra Mustafid in Ula Birnagar which is a perfect example of Jorabangla temple in West Bengal. The history of Birnagar dates back to the late eighteenth century when the place was known as Ula. Rameshwar Mitra, a local zamindar, came to prominence when he was appointed as a revenue collector and accountant at the royal court of Subedar Shaista Khan under Nawab Murshid Quli Khan of Bengal. Gradually, the family received the aristocratic title of 'Mustafi' from the Mughal emperor Aurangzeb himself, which was later used as their hereditary rank. The Mitra-Mustafis soon began to erect large buildings and temples, so that the rural Ula, though small, became a thriving town. Ula loses her glory as the course of the Hooghly River changes. The fall of Ula was further advanced when the Mitra Mustafi family moved their residence to Sukharia and Sreepur in Hughli. The golden days of Ular came to an end with the outbreak of the Epidemic of 1857. The story of Ular's golden days is not complete without the adventures of Mahadev Mukherjee, who defeated the notorious robbers Vaidyanatha and Bishwanath in the eighteenth century. Ular's name is Birnagar for this heroic deed. Except for a few temples, the palaces of Mitra Mustafi and Mukherjee in Ula and everything else have become dusty. The eye-catching Jorabangla temple still stands as a silent witness to the glorious tradition of the old days. Mitra Mustafi's house can be found first through an arched gate. Chandimandap will be on the right-hand side where Durga Puja is still held. Earlier the roof of Chandimandap was made of wood but now it is covered with tin sheet. However, some beautiful work on wood still remains today. After a short walk you can see the Jorabangla temple with three arched entrances and many terracotta panels at the front which include Krishnalila, Ramayana, idols of gods and goddesses and pictures of social life. There is an area of twelve temples in Birnagar called Twelfth Shiva Temple. Many broken temples are also scattered in the area. Birnagar is the birthplace of the famous writer Rajshekhar Basu (Parashuram) but now it does not exist. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoulabirnagar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
halisaharbengali : "হালিশহর, আগের হাভেলী শহরঃ-কলকাতা থেকে ৪১ কি.মি. দূরে অবস্থিত হালিশহর উত্তর চব্বিশ পরগণা জেলার একটি অত্যন্ত সাধারণ জনপদ। বর্তমানে এটা অত্যন্ত ব্যস্ত, পরিকল্পনাহীন ও জনাকীর্ণ শিল্প শহর হলেও হালিশহরের ইতিহাস মোঘল যুগের আগে থেকে বিদ্যমান। হালিশহরের উৎপত্তি ইসলামিক শব্দ হাভেলীশহর থেকে। আগে এখানে অনেক হাভেলী ছিল যা বহুদিন আগেই ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু বিশ্ময়করভাবে একটা ছোট মন্দির কমপ্লেক্স কয়েক শতাব্দীর মানুষের অবহেলার পর আজও বেঁচে আছে। হালিশহর বিখ্যাত ধর্মীয় সংস্কারক রামপ্রসাদ সেনের জন্মস্থান। তাঁর কালী মন্দির আজও রয়েছে যদিও তা নতুনভাবে তৈরি হয়েছে। মন্দির কমপ্লেক্সে চারটে মন্দির আছে তার মধ্যে দুটো পশ্চিমবঙ্গ প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে রয়েছে ও জাতীয় গুরুত্বের মর্যাদা পেয়েছে কিন্তু দুঃখজনকভাবে তা অত্যন্ত অনাকাঙ্খিতভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। চতুর্দিকে আগাছা ও গাছগাছড়া হওয়ার ফলে তা প্রায় প্রবেশের অযোগ্য হয়ে গেছে। গেটের বাঁদিকে রয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় নন্দকিশোর মন্দির। ১৭৪৩ সালে এটা তৈরি করেন জমিদার মদনগোপাল রায়। মন্দিরের সামনের পুরো দিকটা সূক্ষ্ম ও সুন্দর টেরাকোটার প্যানেল দিয়ে শোভিত। প্রবেশদ্বারের ওপর রয়েছে রামায়ণের প্যানেলে দুটো সৈন্যদলের মাঝে একটা গরুদার প্যানেল। আরও অনেক চিত্তাকর্ষক প্যানেল রয়েছে যার মধ্যে নন্দী ষাঁড়ের ওপর বহুমস্তক শিব রয়েছে। নীচের প্যানেলে যুদ্ধ, ঘোড়া সমেত রাজদরবার, রথ ও পাল্কির প্যানেল রয়েছে। নন্দকিশোর মন্দিরের উল্টোদিকে একই রকম কাঠামো রয়েছে কিন্তু অল্প টেরাকোটার কাজ রয়েছে। ভীতের ওপরও টেরাকোটার কাজ রয়েছে। কিছুটা দূরেই রয়েছে রামপ্রসাদের সেনের (১৭২৩-৭৫) জন্মভিটা। রামপ্রসাদ সেন বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গ করা রামপ্রসাদের কবিতা ও গান এখনও বাংলায় যথেষ্ট জনপ্রিয়। হালিশহরের এই জায়গা সবথেকে বেশি জনপ্রিয় ও দূর দূরান্তের বহু ভক্ত এখানে আসেন। সমতল ছাদের মন্দিরটা নতুন করে আধুনিক রীতিতে তৈরি করা হয়েছে। এই কমপ্লেক্সে আরও অনেক কাঠামো রয়েছে কিন্তু ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
halisaharenglish : "Halisahar:-Halisahar is only 41 km from Kolkata. is a very common town in the North 24 Pargana district. Although it is now a very busy, unplanned and crowded industrial city, the history of Halishahar dates back to pre-Mughal times. Halishahar originates from the Islamic word Havelisahahr. There used to be a lot of mansions here which had become ruined a long time ago. But miraculously a small temple complex still survives today after centuries of human neglect. Halishahar is the birthplace of the famous religious reformer Ramprasad Sen. His Kali temple still exists even though it has been rebuilt. There are four temples in the temple complex. It is almost inaccessible due to weeds and trees all around. To the left of the gate is the most interesting Nandakishore temple here. It was built in 1743 by Madangopal Roy, a zamindar. The whole front of the temple is adorned with fine and beautiful terracotta panels. At the entrance there is a Garuda panel between the two Ramayana panel of armies. There are many more impressive panels including the multi-headed Shiva on the Nandi bull. The lower panel consists of panels of war, royal court with horses, chariots and palanquins. Opposite the Nandakishore temple there are similar structures but few terracotta works. There is also terracotta work on the walls. Some distance away is the birthplace of Ramprasad Sen (1723-75). Ramprasad Sen is one of the important personalities of the devotional movement in Bengal. Ramprasad's poems and songs dedicated to Goddess Kali are still very popular in Bengal. This place of Halishahar is the most popular and many devotees from far and wide come here. The flat-roofed temple of Ramprasad has been rebuilt in a modern style. There are many more structures in this complex but photography is strictly prohibited. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohalisahar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
kanchraparabengali : "কাঁচরাপাড়ার শ্রীকৃষ্ণ জীউ মন্দিরঃ-কাঁচরাপাড়ায় রয়েছে বিশাল রথতলা মন্দির যা শ্রীকৃষ্ণ জীউ মন্দির নামেই জনপ্রিয়। মন্দিরটা ১৭৮৫ সালে তৈরি করেন নিমাই চরণ মল্লিক ও গৌড় চরণ মল্লিক। বিশাল কমপ্লেক্সের ওপর দাঁড়িয়ে থাকা মন্দির দুটো দেওয়াল দিয়ে ঘেরা। মন্দির ছাড়া এত বড় কমপ্লেক্সে আর অন্য কোনও কাঠামো নেই। আটচালা মন্দিরের উচ্চতা প্রায় ৬০ ফুট ও সামনের দিকে টেরাকোটার কাজ ও পদ্মফুলের কাজ রয়েছে। নীচের দিকে টেরাকোটা ও মার্বেল উভয়ের কাজই রয়েছে। মার্বেলের কাজ পরে করা হয়েছে। মন্দিরের বাইরে রয়েছে সুন্দর দোলমঞ্চ কিন্তু বেড়া দেওয়ার ফলে এটা একেবারেই যাওয়া যায় না। রথযাত্রা এখানকার মূল উৎসব রথ ও সেইসময় গেটের সামনেই থাকা রথ পরিক্রমা করে।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
kanchraparaenglish : "Kachrapara:-There is a huge Rathtala temple in Kanchrapara which is popularly known as Sri Krishna Jiu Mandir. The temple was built in 1785 by Nimai Charan Mallick and Gaur Charan Mallick. The temple standing on a huge complex is surrounded by two walls. Apart from the temple, there is no other structure in such a large complex. The Atchala temple is about 60 feet high and has terracotta work and lotus work on the front. At the bottom are works of both terracotta and marble. Marble work was done later. There is a beautiful Dolmancha outside the temple, but it is not accessible at all due to the fence. The Rathyatra is the main festival here and the chariot kept near the gate revolves around at that time."+
"
"+
"Sound Stream: "+
""+
"ভিডিও"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokanchrapara :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
palparabengali : "পালপাড়াঃ-ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের মতে পালপাড়ায় রয়েছে একটা ইটের মন্দির, কিন্তু স্থানীয় মানুষজন এই মন্দিরকে মঠ মন্দির, কালী মন্দির এমনকি শিব মন্দিরও বলেন। সপ্তদশ শতাব্দীর মন্দিরটা অনেকদিন আগেই পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের চেষ্টায় বর্তমানে মন্দিরকে রক্ষা করা গেছে ও জাতীয় গুরুত্বের মর্যাদা পেয়েছে। ইটের তৈরি দক্ষিণমুখো চারচালা মন্দির একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে। সপ্তদশ শতাব্দীতে মন্দিরটা গন্ধর্ব রায় তৈরি করেন বলে মনে করা হয়, যদিও ভিত্তিপ্রস্তরটি নিখোঁজ হয়ে যাওয়ার ফলে নির্মাতা ও নির্মাণকার্যের সময় সম্বন্ধে সঠিক কিছু বলা সম্ভব হয়নি। মন্দিরের ভিত্তিবেদি একটা চৌকো প্ল্যাটফর্মে চারটে ঢালের ছাদের ওপর ২১ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে। সুন্দর কাজ করা ধনুকাকৃতি প্রবেশদ্বারের দুদিকে দুটো ইটের পিলার রয়েছে। পিলারের ওপর সুন্দর ও সূক্ষ্ম কাজ করা টেরাকোটা প্যানেল রয়েছে তবে কালের প্রবাহে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। রামায়ণের কিছু দৃশ্য, জ্যামিতিক আকার, ফুলের কাজ ও পদ্মফুলের কাজই শুধুমাত্র পড়ে রয়েছে। আগে পুরো মন্দিরটাই সুন্দর সুন্দর টেরাকোটা কাজ করা ছিল। চারচালা মন্দির বাংলার অন্যতম পুরানো মন্দির স্থাপত্যশিল্প ও সেই স্থাপত্যের খুব কম মন্দিরই আজ দেখা যায়। পরবর্তীকালে চারচালা আটচালায় রূপান্তরিত হয় ও বাংলার মন্দিরশিল্পে যা খুব সাধারণ। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
palparaenglish : "Palpara:-According to the Archaeological Survey of India, there is a brick temple at Palpara, but the locals call this temple Math Mandir, Kali Mandir and even Shiva Mandir. The seventeenth century temple has long since been abandoned, but thanks to the efforts of the Archaeological Survey of India, the temple is now preserved and has gained national significance. The brick-made south-facing Charchala temple stands on a high platform. The temple is believed to have been built by Gandharva Roy in the 17th century, although the disappearance of the foundation stone has prevented the exact date of its construction and constructor. The foundation of the temple stands on a square platform with a height of 21 meters on four sloping roofs. There are two brick pillars on either side of the beautifully arched entrance. The pillars have beautiful and finely curved terracotta panels but most of them have been lost in the course of time. Some of the scenes in the Ramayana, the geometric shapes, the flower work and the lotus flower work are left. Earlier the whole temple was made of beautiful terracotta work. Charchala Temple Architecture is one of the oldest temples in Bengal and very few temples of that architecture can be seen today. Later, Charchala was converted into Atchala, which is very common in the temple art of Bengal. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Palpara"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photopalpara :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
gorbhangabengali : "গোরভাঙাঃ-বাউল এবং ফকির গীতবাদ্য ও সংগীত অত্যন্ত সমৃদ্ধ, প্রাণবন্ত ও বাংলার জীবন্ত লোকঐতিহ্য। এই ঘুরে ঘুরে গান করে গাওয়া মানুষজন বা এক কথায় চারণকবি, বাউল বা ফকিরদের, গানের নির্যাস বা মূলমন্ত্র প্রেম, মানবতা, নিষ্ঠা, জীবন আর প্রকৃতি সম্পর্কিত। আত্মার চেতনা জাগ্রত করা ও শান্তিকে আহ্বান করা, ভারতীয় সংগীতের এক প্রাচীন ঐতিহ্য, যা অনাদিকাল থেকেই অত্যাচারিত ও নিপীড়িতদের জন্যে শান্তির এক দূত হয়ে দাঁড়িয়েছে। বাউল ও ফকিরের আধ্যাত্মিকতা এই বিশ্বাসে নিহিত রয়েছে যে, মানব দেহ, মানবতার সত্ত্বা দিয়ে আত্মাকে মূর্ত করে তোলে। তাঁরা তাদের গীতবাদ্য এবং সংগীতের মাধ্যমে চিরন্তন সত্যের সন্ধানে ঘুরে বেড়ায়। গোরভাঙ্গা গ্রাম কৃষ্ণনগর থেকে সত্তর কি.মি. দূরে প্রায় বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এখানে শতাধিক ফকিরের বাস। সরলতা, আতিথেয়তা ও অন্যান্য সংস্কৃতির গ্রহণযোগ্যতা হল গোরভাঙার ফকিরদের মূল চেতনা। গ্রামে ঢোকার সময় শোনা যাবে দো তারার টুং টাং শব্দ আর বাংলার সুফিদের দ্বারা গেয়ে যাওয়া মনমাতানো মিষ্টি সুরের গান। বাংলাদেশে কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে যেমন লালন ফকিরের পীঠস্থান, ভারতের পশ্চিমবঙ্গেও তেমনই নদীয়া জেলার গ্রাম গোরভাঙ্গা। এ এক অনন্য, অসাধারণ গ্রাম, যে গ্রামে সবাই গান গায়। জমজমাট আখড়ায় চলে প্রধানত লালন ফকিরের গানের চর্চা, পাশাপাশি চলে জালাল শা, হাসন রাজা ও আরও অনেক বাউল সাধকের লোকগান। কয়েক বছর আগেও গ্রামটা ছিল হত দরিদ্র। আর হবে নাই বা কেন ? কর্মক্ষমরা লাঙ্গল দিয়ে জমি না চষে, দোতারা দিয়ে গানের ফসল ফলান। অবশ্য এই আধুনিক যুগে, কোনও না কোনও ভাবে তাদের কথা মানুষ জেনে গেছে। এখন এই গ্রামের ফকিররা শুধু ভারতে নয়, দুনিয়া জুড়ে গান গেয়ে বেড়ান। গ্রামের সেই হতশ্রী রূপ এখন আর নেই, হয়েছে অনেক সমৃদ্ধি, অনেক পরিবর্তন। কেবল একটা ব্যাপার বদলায় নি, যেটা আগের মতই আছে, সেটা হল, ঘরে ঘরে আর আখড়ায় বসে বাউল ফকিরের গান। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gorbhangaenglish : "Gorbhanga:-Baul and Fakir lyric music is very rich, lively and living folk tradition of Bengal. These are the people who sing in while getting about or in one word the Charan poets. The essence or motto of the song of Bauls or fakirs, is related to love, humanity, devotion, life and nature. Awakening of the Soul and Calling for Peace is an ancient tradition of Indian music, which from time immemorial has been an ambassador of peace for the oppressed and downtrodden. The spirituality of Baul and Fakir is rooted in the belief that the human body embodies the soul with the essence of humanity. They wander in search of eternal truth through their lyricis and music. Gorbhanga village is 70 km from Krishnanagar. It is located at the border of Bangladesh. Hundreds of fakirs live here. Simplicity, hospitality and acceptance of others cultures is the main consciousness of the fakirs of Gorbhanga. Upon entering the village, one can hear the tinkling sound of Do Tara and the sweet melody sung by the Sufis of Bengal. Gorbhanga, a village in Nadia district, is the place of Bengal sufis like Lalon Fakir in Kushtia's Chheuria in Bangladesh. This is unique, extraordinary village, where everyone sings. Lalon Fakir's songs are mainly practiced in crowdy Akhra, along with folk songs of Jalal Shah, Hasan Raja and many other Baul devotees. Even a few years ago, the village was poor. Why not? The workers do not cultivate the land with agricola, they cultivate the song with Dotara. Of course, in this modern age, people have somehow come to know about them. Now the fakirs of this village sing not only in India but all over the world. That ugly form of the village is no more, there has been a lot of prosperity, a lot of change. The only thing that hasn't changed, and is as before, is the songs of Bauls and Fakirs sitting in the house and in the Akhra. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"