var Midnapureastplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •ক্ষীরাই"+
" •তমলুক "+
" •মহিষাদল"+
" •ময়নাগড়"+
" •আলঙ্গিরী "+
" •বাসুদেবপুর"+
" •চাঁদপুর"+
" •এগরা "+
" •পাঁচরোল"+
" •পাথরা",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Khirai"+
" •Tamluk "+
" •Mahisadal"+
" •Maynagarh"+
" •Alangiri "+
" •Basudebpur"+
" •Chandpur"+
" •Egra "+
" •Panchrol"+
" •Pathra",
khiraibengali : "ফুলের গ্রাম ক্ষীরাইঃ-পাঁশকুড়ার ঠিক পরের স্টেশন ক্ষীরাই। মাঝে একটা হল্ট স্টেশন আছে বটে তবে তাতে অনেক ট্রেনই দাঁড়ায় না। আমরা ৩১ ডিসেম্বর সকাল ১০:২৫ মিনিটের মেদিনীপুর লোকালে চেপে বেলা সাড়ে বারোটা নাগাদ পৌঁছলাম ক্ষীরাই স্টেশনে। ভারি সুন্দর ফাঁকা, পরিচ্ছন্ন রেল স্টেশন। ব্রিজ পার হয়ে ডাউন লাইনের প্ল্যাটফর্মে চলে এলাম। সেখান থেকে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম কাঁসাই নদীর ব্রিজের কাছে। সামনেই রয়েছে বিশাল ফুলের ক্ষেত। পুরোটা দেখতে গেলে একদিনে হবে না। বহু রকমের ফুলের চাষ হচ্ছে। চাষিরা মাঠে কাজ করছে। কেউ ফুল তুলছে, কেউ গাছের পরিচর্যা করছে। পুরো এলাকাটায় যেন কমলা, সবুজ, হলুদ ও নানা রঙের গালচে পেতে রেখেছে। কমন ফুল ছাড়া খুব বেশি ফুলের নাম আমি জানি না তাই সবার নাম বলতে পারবো না, তবে তাদের বিভিন্ন রঙ ও গড়ন যে সবাইকে আকৃষ্ট করবেই এটা কিছু না ভেবেই বলা যেতে পারে। ব্রিজ পেরিয়ে নদীর উল্টো দিকে আর এক চমক অপেক্ষা করছিল। এখানে ফুলের শেষ নেই। যতদূর দেখা যায় শুধু ফুল আর ফুল। মাঝে মাঝে বাঁধাকপি, ফুলকপি আর বেগুনের চাষও আছে, তবে তা নামমাত্র। ছবি তুলে, গ্রামের কিছু মানুষের সঙ্গে আলাপ করে একটা টোটো ধরে চলে এলাম পাঁশকুড়া। ভাড়া ১৫০ টাকা। টোটো নিয়ে আসার কারণ এই বিশাল প্রান্তরের বর্ণময় ফুলের বিস্তৃতি উপভোগ করা। আর পাঁশকুড়া থেকে হাওড়া ফেরার অনেক বেশি ট্রেন পাওয়া যায়। গোটা এলাকাটায় একটা চায়ের দোকানও দেখিনি। তাই খাবার ও জল নিয়ে যাওয়াই ভালো। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
khiraienglish : "Khirai:-Khirai is the next station of Panskura. Sometimes there is a halt station but not many trains stop there. We hit the Medinipur local at 10:25 am on 31st December and reached Khirai station around 12:30 pm. The rail station is very beautiful empty and clean. We crossed the bridge and reached the down line platform. From there we walked along the railway line to the bridge of Kansai River. There is a huge flower field in front. If you want to see the whole area at one go, it is not possible. Many kinds of flowers are being cultivated. Farmers are working in the field. Someone is picking flowers; someone is tending the trees. The whole area seems to be getting orange, green, yellow and various colored rugs. I don't know the names of most of the flowers except the common ones so I can't name all of them, but it can be said without thinking that their different colors and shapes will attract everyone. Across the bridge, on the other side of the river, another surprise was waiting. There is no end to the flowers here. Just flowers and flowers as far as can be seen. Sometimes cabbage, cauliflower and brinjal are also cultivated, but only nominally. After taking pictures, talking to some people in the village, I grabbed a Toto and left. Rent 150 rupees. The reason for bringing Toto is to enjoy the colorful flowers of this vast field. As there are many more trains available from Panshkura to Howrah. I didn't even see a tea shop in the whole area. So, it is better to take food and water. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokhirai :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
tamlukbengali : "তমলুক এক বহু পুরানো জীবিত বন্দরঃ-নগরপূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর হচ্ছে তমলুক। তমলুক নামটা এসেছে পুরানো শহর তাম্রলিপ্ত থেকে যদিও এ নিয়ে অনেক মতবিরোধ আছে। বর্তমান তমলুক শহর বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এই শহর বিখ্যাত হয়ে আছে তার ইতিহাসে। এই এলাকায় রয়েছে একটা নিজস্ব ইথিনিক মিশ্রণ যা তৈরি হয়েছে পূর্ব ও পশ্চিম থেকে ক্রমান্বয়ে বহিরাক্রমণ ও বহিরাগতদের প্রবেশে। ক্ষতবিক্ষত শহরটা আরও রক্তাক্ত হয় উত্তরভারত থেকে আক্রমণের সময়। এখানকার ইতিহাস স্বদেশী, বৌদ্ধ, জৈন, হিন্দু ও ইসলামী সংস্কৃতির এক জটিল মিশ্রণ যা তৈরি হয়েছে রাজনৈতিকভাবে, ব্যক্তিগত জয়, ব্যবসা, ভ্রমণ ও বহিরাগতদের মাধ্যমে। ফা হিয়েনের বঙ্গ সফরের সময় তিনি বহু জায়গায় অনেক স্তুপা ও বৌদ্ধ সন্ন্যাসী দেখতে পান। তমলুক বা তাম্রলিপ্তে তিনি দুবছর অতিবাহিত করেন ও ২২টা বৌদ্ধ মন্দির দেখেন যেখানে বহু সন্ন্যাসী থাকতো। যেহেতু বাংলাদেশ (অবিভক্ত) মগধের খুব কাছাকাছি ছিল, এটা ধরে নেওয়া হয় যে, বুদ্ধদেব বাংলাদেশের কিছু অংশ ভ্রমণ করেন যার মধ্যে বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ের নাম উল্লেখযোগ্য। বুদ্ধদেবের পদাঙ্ক অনুসরণ করে সম্রাট অশোক সেই সমস্ত জায়গায় বিভিন্ন বৌদ্ধ মঠ, স্তুপা ও বিহারা তৈরি করেন। বগুরায় তাই বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। তমলুক আবার এই ব্যাপক বিস্তৃত বৌদ্ধধর্মের ঐতিহাসিক পরিবর্তনেরও একটা প্রত্যক্ষ সাক্ষী। এক সময় বৌদ্ধদের বিখ্যাত তান্ত্রিক দেবী তারা বা উগ্রতারা, যিনি পূজিত হতেন তমলুকের বৌদ্ধ বিহারায়, তিনিই বর্তমানে পূজিত হ’ন হিন্দু দেবী বর্গাভীমা কালী নামে। বর্তমানে যে জায়গায় মন্দির রয়েছে সেটি আগে একটি বৌদ্ধ বিহারা ছিল। তমলুক আগে দক্ষিণবঙ্গ ও পূর্ব ভারতের বৌদ্ধ শিক্ষা ও ধর্মের একটি পীঠস্থান ছিল যা বর্তমানে একটি সনাতন শক্তিপীঠে পরিণত হয়েছে। বৌদ্ধ ও হিন্দু ধর্মের পুরোনো পীঠস্থান তমলুক আবার পর্তুগীজদের আমলে খ্রিষ্টান ধর্মের উত্থানও দেখে। প্রথমে পর্তুগীজরা নিজেরা খ্রিষ্টান ছিল। এরা স্থানীয় মহিলাদের সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে তাদের বংশধরদের স্বদেশী খ্রিষ্টান তৈরি করে। তারপর স্থানীয় মানুষদের ধর্মান্তরিত করতে থাকে ও ফলে খ্রিষ্টান ধর্মের উত্তরণ হতে থাকে। তমলুকে প্রথম চার্চ তৈরি হয় ১৬৩৫ সালে। তমলুকে দর্শনীয় স্থানগুলোর মধ্যে ১১৫০ বছরের পুরানো বর্গাভীমা কালী মন্দির, তমলুক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা, ১৫৩৪ সালের চৈতন্য মহাপ্রভুর মন্দির, পুরানো রাজবাড়ি ও সংলগ্ন রাধামাধব মন্দির, রূপনারায়ণ নদী, মাতঙ্গিনী হাজরার মনুমেন্ট, ১৮৫২ সালের হ্যামিলটন স্কুল, রক্ষিত বাড়ি (১৯০২ সালে সংস্থাপিত অনুশীলন সমিতির গোপন আস্তানা) ইত্যাদি উল্লেখযোগ্য। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
tamlukenglish : "Tamluk:-Tamluk is the district headquarters of East Midnapore. The name Tamluk comes from the old city of Tamralipta, although there is much controversy. The present city of Tamluk is situated on the banks of the river Rupnarayan near the Bay of Bengal. This city has become famous in its history. The area has its own ethnic mix that has been created for the gradual invasion and entry of outsiders from east and west. The wounded city became even bloodier during the invasion from northern India. The history here is a complex blend of native, Buddhist, Jain, Hindu and Islamic cultures created politically, through personal conquests, business, travel and foreigners. During Fa Hien's visit to Bengal, he saw many stupas and Buddhist monks in many places. He spent two years in Tamluk or Tamralipta and saw 22 Buddhist temples where many monks lived. Since Bangladesh was very close to (undivided) Magadha, it is assumed that Buddha visited some parts of Bangladesh, most notably Mahasthangarh in Bogra district of present-day Bangladesh. Following in the footsteps of Buddha, Emperor Ashoka built various Buddhist monasteries, stupas and monasteries in those places. That is why Buddhist architecture is found in Bogra. Tamluk is also a direct witness to this vast historical change in Buddhism. The famous Buddhist Tantric goddess Tara or Ugratara, who was once worshiped at a Buddhist monastery in Tamluk, is now worshiped as the Hindu goddess Bargabhima Kali. The site where the temple now stands was formerly a Buddhist monastery. Tamluk was formerly a center of Buddhist learning and religion in South Bengal and East India and is now a traditional powerhouse. Tamluk, the old seat of Buddhism and Hinduism, also saw the rise of Christianity during the Portuguese period. At first the Portuguese themselves were Christians. They marry local women and make their descendants indigenous Christians. Then the local people started converting and as a result the conversion to Christianity started. The first church in Tamil Nadu was built in 1635. Places of interest in Tamluk include the 1150-year-old Bargabhima Kali Temple, the Tamluk Archaeological Museum, the Chaitanya Mahaprabhu Temple of 1534, the old Rajbari and the adjoining Radhamadhab Temple, the Rupnarayan River, the monument of Matangini Hazra, Hamilton school of 1852, Rakshit House (Established in 1902 was the place of meeting of the revolutionary organisation Anushilon Samiti), etc. are significant. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
phototamluk :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
mahisadalbengali : "মহিষাদল-এক ঐতিহ্যঃ-কলকাতার থেকে রেলপথে ১২০ কি.মি. দক্ষিণপশ্চিমে মহিষাদল, পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার একটা প্রশাসনিক বিভাগ। মহিষাদল রাজবাড়ি একটা বিশাল এলাকা ছড়িয়ে অবস্থান করছে। রাজবাড়ির দুটো মূল ভাগ। একটা নতুন রাজবাড়ি বা ফুলবাগ ও অপরটি পুরানো রাজবাড়ি। সাথে রয়েছে একটা কাছারি, একটা ঘাট, বিশাল নবরত্ন মন্দির। বহুদিন ধরে এই সুন্দর কারুশিল্প অযত্নে অবহেলায় পড়ে ছিল। বর্তমানে সংস্কার করে এখানে একটা টুরিস্ট স্পট করা হয়েছে। এই রাজবাড়ির ইতিহাস বেশ বড় ও আকর্ষণীয়। এই এলাকায় প্রথম যিনি বসতি স্থাপন করেন তিনি হলেন তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য বীর নারায়ণ রায়চৌধুরি। বর্তমানে জায়গাটার নাম গেঁওখালি। গেঁওখালির পুরানো নাম ছিল জীবনখালি। ষোড়শ শতাব্দীতে বীর নারায়ণের বংশধর কল্যাণ রায় চৌধুরী যখন জমিদার ছিলেন তখন দিল্লীর সম্রাটের খাজনা বাকি পড়ে যায়। সম্রাট আকবর তাঁকে বাতিল করে উত্তরপ্রদেশের জনার্দন উপাধ্যায়কে জমিদার করে। জনার্দন তখন জোয়ান ছেলে ও তার পদবি হয় রাজা। পরবর্তী চার পুরুষ ধরে উপাধ্যায়রা রাজা হয়েই জমিদারি সামলান। কিন্তু ১৮০৪ সালে উপাধ্যায় বংশের শেষ রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যান। তাঁর কোনও পুরুষ উত্তরাধিকারী না থাকায়, জমিদারি তাঁর মেয়ের সন্তান রাজা গুরুপ্রসাদ গার্গের হাতে চলে যায়। গার্গরা, স্বাধীনতার পর জমিদারি প্রথা না ওঠা পর্যন্ত ক্ষমতা ধরে রাখেন ও প্রচুর সমাজকল্যাণমূলক কাজ করেন। মহিষাদলের মূল রাজবাড়ির নাম ফুলবাগ ও তা তৈরি হয় ১৯০০ সালে। এটা একটা গেস্ট হাউস হিসাবে তৈরি করা হয়। এর স্থাপত্য মিশ্র ধরণের যা ক্লাসিক্যাল, ঔপনিবেশিক ও মধ্য ভারতীয় রীতিতে তৈরি। রাজবাড়িটা দেখতে খুব সুন্দর লাগে সামনে থাকা বিশাল এক সবুজ খোলা বাগানের জন্যে। রাজবাড়ির শেষ আবাসিক ছিলেন সম্ভবত মহারাণী কালিয়ার দেবী। বর্তমানে রাজ পরিবারের সবাই কলকাতায় থাকেলেও এই পৈত্রিক ভিটের সাথে তাঁদের সম্পর্ক রয়েছে। বহুদিন ধরে পড়ে থাকার জন্যে রাজবাড়ি অনেকাংশেই ক্ষয়প্রাপ্ত হয়েছে তবে সংস্কার করার জন্যে খানিকটা ঐতিহ্য ফিরে পাওয়া গেছে। একতলায় তৈরি হয়েছে এক মিউজিয়াম যেখানে অস্ত্রশস্ত্র, পুরানো আসবাবপত্র, বেলজিয়াম কাঁচের বিভিন্ন আয়না, রাজাদের শিকার করা জন্তু জানোয়ারের মমি ও বহু চিঠিপত্র যার মধ্যে পরিবারের প্রধানের নামে ল্যান্সডাউনের লেখা রাজা উপাধির চিঠি বিশেষ উল্লেখযোগ্য। বেশ কিছু পুরানো ছবিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গার্গরা সঙ্গীত ও গীতবাদ্যের বড় সমজদার ছিলেন যার মধ্যে ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক উল্লেখযোগ্য। ফুলবাগের আশেপাশেও অনেক দেখার জিনিস রয়েছে। রাজবাড়ির পেছনদিকে রয়েছে জলবাংলো ও লালকুঠি সাথে লক্ষ্মীনারায়ণ, সিংহবাহিনী ও শিব ঠাকুর সম্মিলিত এক কুল দেবতার মন্দির। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। কাছেই রয়েছে ১৮৫৭ সালের মহিষাদল প্যালেস তবে তা এখন পরিত্যক্ত অবস্থায়। এটা একটা চমকপ্রদ দোতলা বড় বাড়ি, যেখানে সুন্দর সুন্দর ধনুকাকৃতি জানালা রয়েছে। এক জলাশয়ের সামনে রয়েছে কাছারি আর সুন্দর গোপালজীউ নবরত্ন মন্দির। মন্দিরটা পুরানো স্থাপত্যে সাজানো তবে তা টেরাকোটার নয়। প্রবেশদ্বারের মাথায় রয়েছে বাংলায় লেখা এক সূচনা পত্রের ফলক। যাতায়াতঃ- ট্রেনে হাওড়া থেকে মেচেদা। মেচেদা – তমলুক - মহিষাদল – বাস অথবা হাওড়া মহিষাদল ট্রেন। নামতে হবে সতীশ সামন্ত হল্ট স্টেশনে। একটু নিচু স্টেশন। বয়স্কদের অসুবিধা হতে পারে। সেদিক থেকে মহিষাদল স্টেশন ভালো। তবে মহিষাদল থেকে রাজবাড়ির দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mahisadalenglish : "Mahisadal:-120 km southwest by rail from Kolkata, Mahishadal is an administrative division of Haldia subdivision of East Midnapore. Mahishadal Rajbari is spread over a huge area. It has two main parts of the palace. A new palace or Phulbagh and another old palace. There is also a Kachari, a ghat, a huge Navaratna temple. For a long time, this beautiful craft was neglected. At present it is a tourist spot and has been renovated. The history of this palace is quite big and interesting. The first person to settle in this area was Bir Narayan Roychowdhury, a member of the Tamralipta royal family. At present the name of the place is Geonkhali. The old name of Geonkhali was Jibankhali. In the sixteenth century, when Kalyan Roy Chowdhury, a descendant of Bir Narayan, was a zamindar, the rent of the emperor of Delhi fell due. Emperor Akbar dismissed him and made Janardhan Upadhyay of Uttar Pradesh the zamindar. Janardhan was then young son and his surname was Raja. For the next four generation, the Upadhyayas became kings and managed the zamindari. But in 1804, the last king of the Upadhyaya dynasty, Anandalal Upadhyaya died. As he had no male heir, the zamindari passed to his daughter Raja Guruprasad Garg. The Gargs held power until independence, and did a lot of social work. The original palace of Mahishadal was named Fulbagh and it was built in 1900. It was built as a guest house. Its architecture is a mixture of classical, colonial and Central Indian styles. The palace looks very beautiful because of the huge green open garden in front. The last resident of the palace was probably Maharani Kalia Devi. Although all the members of the royal family now live in Calcutta, they have a relationship with this palace. The palace has largely fallen into disrepair due to its long-standing condition, but a restore a bit of the tradition after repairing is done. There is a museum on the ground floor where weapons, old furniture, various mirrors of Belgian glass, mummies of animals hunted by kings and many letters including Lansdowne's inscription to the name of the head of the family. Several old pictures are also quite important. Gargs was a great connoisseur of music and lyrics, most notably Indian classical music. There are many things to see in the vicinity of Phulbagh. At the back of the palace is the Jalbanglo and Lalkuthi along with the temple of one of the deities of Laxminarayan, Singhabahini and Shiva. Public access is prohibited here. Nearby is the Mahishadal Palace of 1857, but it is now abandoned. It is a dazzling two-story large house with beautiful arched windows. In front of a pond there is a beautiful Kachari and Gopaljiu Navaratna temple. The temple is decorated with old architecture but not terracotta. At the head of the entrance is a plaque of an introductory letter written in Bengali.Travel: - Train from Howrah to Mecheda. Mecheda-Tamluk-Mahishadal - Bus or Howrah Mahishadal train. You have to get off at Satish Samanta Halt Station. Slightly lower station. Adults may have difficulty. From there Mahishadal station is good. However, the distance from Mahishadal to Rajbari is three and a half kilometers. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomahisadal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
moynagarhbengali : "পুরোনো ঐতিহ্য ময়নাগড়ঃ-কাঁসাই নদীর পশ্চিম পাড়ে কেলেঘাই নদীর মিলনস্থলের কাছে ময়নাগড়ে রয়েছে একটা অত্যন্ত উন্নতমানের সামাজিক ও সাংস্কৃতিক হেরিটেজ যা বর্তমানে প্রায় অন্ধকারাচ্ছন্ন। মধ্যযুগীয় লিখন ও প্রবহমান লোককথা থেকে স্পষ্টভাবে বোঝা যায় ময়নাগড়ের অতীত মহিমা ও চমৎকারিত্ব, যার নৃতাত্ত্বিক সূচনা শুরু হয়েছিল প্রায় হাজার বছর আগে। পুরোনো তাম্রলিপ্ত বন্দরের কাছেই অবস্থিত এই শক্তপোক্ত কাঠামো সত্যি সত্যিই খুব চিত্তাকর্ষক ও অতুলনীয়। কাঠামোটা দুটি সমকেন্দ্রিক চওড়া পরিখা (কালিদহ ও মাকড়দহ) ও অনুচ্চ পাহাড়ের মতো ঢিবি দিয়ে ঘেরা। দেখে মনে হয় দ্বীপের মধ্যে দ্বীপ। আগে এই গভীর জলাশয়ে কুমির ছিল ও চতুর্দিকের জঙ্গলে ছিল বন্য জন্তু জানোয়ার। আর ছিল বিভিন্ন স্ট্র্যাটিজিক পয়েন্টে সদা প্রস্তুত কামান। ফোর্টটা রাঢ় বাংলার সুবিদিত মহাকাব্য ধর্মমঙ্গল খ্যাত দশম শতাব্দীর বিখ্যাত মহাবলী রাজা লাউসেনের স্মৃতিবিজড়িত। পাল বংশের পতনের পর ময়নাগড় পরিত্যক্ত হয়ে যায় ও পরবর্তীকালে উৎকল সাম্রাজ্যের কবলে চলে যায়। ওড়িশার রাজা কপিলেন্দ্রদেবের একজন সেনানায়ক কালিন্দীরাম পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকে (১৪৩৪-৩৫) পাথরঘাটা নদীর পশ্চিমপাড়ে অবস্থিত বালিসীতাগড় থেকে জলৌতি দণ্ডপাট শাসন করতেন। প্রায় ১৩০ বছর বাদে বালিসীতাগড় পরিত্যক্ত হয়ে যায়। কালিন্দীরামের বংশধররা তাদের প্রশাসন পরিচালনার জন্যে ১৫৬১-৬২ সালে তাঁদের রাজধানী বালিসীতাগড় থেকে ময়নাগড়ে স্থানান্তরিত করেন ও স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। ওড়িশার শেষ স্বাধীন রাজা মুকুন্দ হরিচন্দন এঁদের সামরিক শৌর্য ও সঙ্গীত দক্ষতার জন্য বাহুবলীন্দ্র উপাধিতে সম্মানিত করেন। ১৫৬১ থেকে ১৭৭৩ সাল অব্দি বাহুবলীন্দ্রদের স্বর্ণযুগ ছিল। পরিখা বেষ্টিত দ্বীপের অভ্যন্তরে রয়েছে হিন্দু (বৈষ্ণব, শৈব ও শাক্ত), বৌদ্ধ, মহান্ত সমাধিক্ষেত্র ও মুসলিমদের মাজার মানিকপীড় ইত্যাদি যেখানে বিভিন্ন ধর্মের ঈশ্বরের স্তুতিগান অত্যন্ত আন্তরিকভাবে প্রতিধ্বনিত হয়। ঘন সবুজের মধ্যে ডুবে থাকা মনোরম পরিবেশে স্থির জল দিয়ে ঘেরা এই দ্বীপকে মনে হয় এক সপ্নপুরী। দেখার মধ্যে রাধা কৃষ্ণ মন্দির, লোকেশ্বর শিব মন্দির, ধর্ম ঠাকুরের থান, মহান্ত সমাধি মন্দির মানিকপীড়ের দরগা (মহিলা প্রবেশ নিষেধ), রাসমঞ্চ ইত্যাদি। আর রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যাতায়াতঃ ট্রেনে হাওড়া থেকে পাঁশকুড়া। তারপর বাস বা গাড়িতে ময়নাগড় বা গড়ময়না (ভাড়া-১০০০ টাকা) অথবা ট্রেনে হাওড়া থেকে তমলুক। তারপর বাস বা গাড়িতে ময়নাগড় বা গড়ময়না (ভাড়া-১০০০ টাকা)। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
moynagarhenglish : "Maynagarh:-Moynagarh, near the confluence of the Keleghai River on the west bank of the Kansai River, has a highly developed social and cultural heritage which is now almost obscured. From the medieval writings and flowing folklore, it is clear that the past glory and splendor of Moynagarh, whose ethnographic origins began almost a thousand years ago. Located near the old Tamralipta or presently Tamluk port, this fortified structure is truly impressive and incomparable. The structure is surrounded by two concentric wide moats (Kalidaha and Makardaha) and low hill-like mounds. It looks like an island within an island. There used to be crocodiles in this deep pond and there were wild animals in the surrounding forest. And there were cannons always ready at different strategic points. The fort is associated with the memory of the famous tenth century Mahabali king Lausen, known as the well-known epic Dharmamangal of present western part of Bengal. After the fall of the Pal dynasty, Moynagarh was abandoned and later come under the Utkal Empire. Kalindiram, a general of Kapilendradev, king of Orissa, ruled from Balisitagarh on the west bank of the river Patharghata in the early fifteenth century (1434-35). After about 130 years, Balisitagarh was abandoned. The descendants of Kalindiram moved their capital from Balisitagarh to Moynagarh in 1561-62 to run their administration and settled there permanently. Mukunda Harichandan, the last independent king of Orissa, honoured them with the title of Bahubalindra for their military competence and musical skill. From 1561 to 1773 there was a golden age of Bahubalindras. Inside the moat-enclosed island are the Hindu (Vaishnava, Shaivite and Shakti), Buddhist, Mahanta cemeteries and Muslim shrines, etc., where the hymns of the gods of different religions resound very earnestly. Surrounded by stagnant water in a picturesque environment enclosed by lush greenery, this island feels like a dreamland. Visits include Radha Krishna Temple, Lokeshwar Shiva Temple, Dharma Thakur's Than, Mahanta Samadhi Temple, Manikpeer's Dargah (no entry for women), Rasmancha etc. And there is extraordinary natural beauty. How to reach:- Travel by train from Howrah to Panskura. Then by bus or car to Moynagarh or Garhmayona (fare - Rs. 1000) or by train from Howrah to Tamluk. Then by bus or car to Moynagarh or Garhmayona (fare - Rs. 1000). "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomoynagarh :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
alangiribengali : "আলঙ্গিরীঃ-এগরার ৬ কি.মি. দক্ষিণপশ্চিমে রয়েছে আলঙ্গিরী গ্রাম। এখানে রাধা গোকুলানন্দর মন্দির আছে। আর একটা বৈষ্ণব মঠ আছে। মন্দিরের সামনে সুন্দর বাগান রয়েছে। ইটের মন্দিরটা একরত্ন ও অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকেই তৈরি করেন নরহরি করমহাপাত্ররা। মন্দিরের গঠনশৈলী রেখ টাওয়ার ঢঙের একটা বড় আটচালা, ও টেরাকোটার পদ্মের কাজে সমৃদ্ধ। কাছেই রয়েছে একটা শিব মন্দির। মন্দিরটা ভৈরবনাথ নামে পরিচিত। মন্দিরটা দেউল ধরণের ও সাধারণ ইটের মন্দির। এটা তৈরি হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে। এটা নাকি আগে বিষ্ণু মন্দির ছিল। এখানকার রঘুনাথ জীউ মন্দিরটাও উল্লেখযোগ্য পুরাকীর্তির নিদর্শন। নবরত্ন মন্দিরটি ১৮১০ সালে তৈরি করেন দাসেরা। একটা বড় ইটের তৈরি মন্দির যা সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ। রঘুনাথজীর অষ্টকোণী রাসমঞ্চটাও বেশ সুন্দর। ঊনবিংশ শতাব্দীতে দাশেদের তৈরি ইটের রাসমঞ্চের আট দিকেই টেরাকোটার কাজ রয়েছে। সবুজের ছোঁয়ায় গ্রামটাও দেখতে ভালো লাগবে। বড় গাড়ী অবশ্য মন্দিরের সরু রাস্তা দিয়ে যাওয়া মুশকিল। পুরো গ্রামটা লাল মাটির রাস্তা ও সবুজ গাছের ঘেরাটোপের মধ্যে রয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
alangirienglish : "Alangiri:-8 km southwest from Egra is the Alangiri village. There is a temple of Radha Gokulananda here. There is another Vaishnava monastery. There is a beautiful garden in front of the temple. The brick temple was built by the Narhari Karamahapatras in the Ekratna style in the early 18th century. The structure of the temple is a large Atchala in the style of Rekh Tower, and is rich in terracotta lotus work. There is a Shiva temple nearby. The temple is known as Bhairabnath. The temple is of Deul type and made of ordinary brick. It was created in the early nineteenth century. It was a Vishnu temple long ago. The Raghunath Jiu temple is also a significant antiquity. The Navaratna temple was built by the Das family in 1810. A large brick temple rich in beautiful terracotta work. Raghunathji's octagonal stage is also very beautiful. There are terracotta works on all eight sides of the nineteenth century brick Ras Mancha made by Das family. It would be nice to see the village with the touch of green. Large vehicles, however, are difficult to pass through the narrow streets of the temple. The whole village is surrounded by red dirt roads and green trees. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"ভিডিও"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoalangiri :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
basudebpurbengali : "বাসুদেবপুরঃ-কাঁথির দক্ষিণে অবস্থিত এই গ্রাম বিখ্যাত তার পুরানো ঐতিহ্যের জন্য। এখানে একটা ইটের তৈরি জগন্নাথ মন্দির আছে। মন্দিরটা কে তৈরি করেন তা জানা না গেলেও এটা যে অষ্টাদশ শতাব্দীর শেষভাগে তৈরি তা জানা গেছে। মন্দিরটা নবরত্ন রেখ দেউল ধরণের ও স্টাকৌ কাজ করা আছে। কাছেই রয়েছে আটচালা রামচন্দ্র মন্দির। এটাও অষ্টাদশ শতাব্দীর শেষভাগে তৈরি ও ধনুকাকৃতি প্রবেশদ্বার রয়েছে। গ্রামে ঢুকতেই রয়েছে একটা দেউল ধরণের শিব মন্দির। গ্রামের মানুষজন অত্যন্ত সহৃদয় ও অতিথিপরায়ণ। মন্দিরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। জরুরী ভিত্তিতে সংস্কার করা দরকার না হলে আর কিছুদিনের মধ্যেই প্রকৃতির গর্ভে বিলীন হয়ে যাবে। মন্দিরের একটা কমিটি আছে যাঁরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন, যাতে সরকারের কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায়। এঁদের মধ্যে দুর্গাদাস রায় অন্যতম। ১৯৪০ সালের হরিপ্রিয়া ইন্সটিটিউশন এখানকার অন্যতম বিখ্যাত স্কুল। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
basudebpurenglish : "Basudebpur:-Located south of Kanthi, this village is famous for its old tradition. There is a brick Jagannath temple here. Although it is not known who built the temple, it is known that it was built in the late eighteenth century. The temple is of Navaratna Rekh Deul type and stucco work. Nearby is the Atchala Ramchandra Temple. It also has an arched entrance made in the late eighteenth century. There is a Deul type Shiva temple at the entrance of the village. The people of the village are very kind and hospitable. The condition of the temples is very deplorable. If not reform on an urgent basis, it will disappear in the womb of nature in a coming day. The temple has a committee that is working hard to get some help from the government. Durgadas Roy is one of them. The Haripriya Institution of 1940 is one of the famous schools here. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobasudebpur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
chandpurbengali : "চাঁদপুরঃ-চাঁদপুর একটা নতুন ভ্রমণ গন্তব্যস্থল। এখনও অব্দি এটা দীঘা, মন্দারমণি বেড়ানো টুরিস্টদের হাতে পড়েনি তাই গণ্ডগোল, চিৎকার, ব্যবসায়ীদের পসরা সাজিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা এসব এই জায়গায় নেই। এখানকার বীচ পরিষ্কার, পরিবেশ নির্মল ও মানুষজন সরল। সকালবেলা ঘুম ভাঙবে পাখির কলতানে আর সন্ধ্যাবেলা হাসনুহানার গন্ধ ছুটে বেড়াবে সমগ্র চরাচরে। একজনের সাপ্তাহিক ভ্রমণের জন্যে চাঁদপুর অত্যন্ত আনন্দদায়ক। সবথেকে ভালো লাগবে চাঁদনী রাতের রোমাঞ্চ ও রহস্যের জাল বুনে যাওয়া সমুদ্রের জলতরঙ্গ। মনে হবে রুপালী ঢেউয়ের সাথী সোনালী সৈকত যেন হাতছানি দিয়ে ডাকছে। ঝিকমিক করা তারার সমাবেশে ঘেরা কালো আকাশ যেন অসীম সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়। গতানুগতিক জীবনের জাল ছিঁড়ে বেরিয়ে প্রাণ খুলে অনুভব করা যায় সমুদ্র সৈকতে প্রিয়ার হাত ধরে হেঁটে চলার রোমাঞ্চ বা কোথাও বসে দুদণ্ড কথা বলার আনন্দ। হয়তো তারই মধ্যে আস্তে আস্তে পৃথিবীর একচ্ছত্র অধিপতি অস্ত যাবেন আর পশ্চিম দিগন্তে রেখে যাবেন কুমকুমের আলপনা। গোধুলীবেলা বা সন্ধ্যালোকে ঠাণ্ডা হাওয়া মনের মধ্যে দোলা লাগাবে আর কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা। দুপুরের আহার হোক বা রাতের ডিনার বাপিদার হাতের রান্না খেলে মন ভরে যাবেই। চাইলে গাছ থেকে পেড়ে খাওয়া ডাবের জল একটু বেশি মিষ্টি মনে হবে। যোগাযোগ:- জয়দীপ চক্রবর্তী +৯১ ৮৩৩৪৮৬৫৪২৩ What’s App-এ আছেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
chandpurenglish : "Chandpur:-Chandpur is a new travel destination. So far, it has not fallen into the hands of tourists visiting Digha, Mandarmani, so there are no problems, shouts, traders stalls around the whole area. The beach here is clean, the environment is clean and the people are simple. In the morning you will wake up by the chirping of birds and in the evening the sweet smell of Hasnuhana will spread all over the place. Chandpur is very pleasant for one's weekly trip. The best is the moonlit night thrills and mysteries of the weaved sea make a sweet melodies of romance. It would seem that the silvery wave and the golden beach, is calling. The black sky surrounded by the gathering of twinkling stars seemed to vanish into the infinite sea. You can feel the thrill of walking on the beach holding loved one’s hand or the pleasure of talking while sitting somewhere. Maybe the autocratic monarch of the world will slowly go to sleep emitting the colourful essence in the sky of the western horizon. At dusk or twilight, the cold air will give peace to mind and can pass for hours. Whether it is lunch or dinner, the mind will be filled with Bapida's palatable food. If you want, the coconut water from the tree will feel a little bit sweeter. Contact: - Joydeep Chakraborty is at 91 833465423 What’s App "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photochandpur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
egrabengali : "এগরাঃ-এগরা আগে একটা রূপসী গ্রাম ছিল। আম, জাম, কাঁঠাল, বট, হিজল অশ্বত্থের ভিড়ে মেঠো পথ কোথায় যেন হারিয়ে যেত। কিন্তু তা আজ আর নেই। আজ এগরা এক আধা শহর। এখানে জমিদার কৃষ্ণচন্দ্র মিত্র একটা বড় পুকুর খনন করেন আর তার নামও রাখেন নিজের নামেই, কৃষ্ণসাগর। এগরার কাছে নেগুয়া মহকুমায় ম্যাজিস্ট্রেট হয়ে একসময় বঙ্কিমচন্দ্র এসেছিলেন। হাটনগর শিব মন্দির এখানকার বিশেষ দ্রষ্টব্য স্থান। দেউল ধরণের ইটের তৈরি এই মন্দির সপ্তদশ শতাব্দীতে তৈরি করেন মহাপাত্ররা। সপ্তরথী রেখ দেউল স্থাপত্যে তৈরি ও মন্দিরের ভেতর পাল যুগের অনেক স্থাপত্যের নিদর্শন রয়েছে। কাছেই রয়েছে সপ্তদশ শতাব্দীর রাসমঞ্চ। এটাও সপ্তদশ শতাব্দীতে মহাপাত্রদের তৈরি ইটের রাসমঞ্চ। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
egraenglish : "Egra:-Previously Egra was a beautiful village. In the crowd of Ashwattha Mango, blackberry, jackfruit, banyan, Hijal, the sweet medow path would get lost somewhere. But it is no more today. Today, Egra is a half city. Here Zamindar Krishnachandra Mitra dug a big pond and named it after himself, Krishnasagar. Bankimchandra once came to Agra as a magistrate in Neguya subdivision. Hatnagar Shiva Temple is a special place of interest here. This temple is made of Deul type bricks and was built by the Mahapatras in the seventeenth century. Saptarathi Rekh Deul is built in architecture and inside the temple there are many architectural patterns of Pal period. Nearby is the seventeenth-century Rasmancha. It is also a brick stage made by the Mahapatra family in the seventeenth century. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoegra :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
panchrollbengali : "পাঁচরোলঃ-পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে ২৫ কি.মি. উত্তরে রয়েছে পাঁচরোল গ্রাম। এখানে রয়েছে বিখ্যাত ষড়ভুজা গৌরাঙ্গ মন্দির। পুরীর মন্দিরের মতো এখানেও মিথুন মূর্তি রয়েছে। মন্দিরের মূর্তি কাঠের তৈরি। কৃষ্ণ, বলরাম ও গৌরাঙ্গদেব বা চৈতন্যদেবের সংমিলনে তৈরি হয়েছে ষড়বাহু। ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে দালান ধরণের ষড়ভুজা মন্দিরটা তৈরি করেন মহাপাত্ররা। রয়েছে বৃন্দাবন জীউ মন্দির। ১৯০৯ সালের তৈরি বৃহৎ মন্দিরটা দালান ধরণের ও টেরাকোটা ও স্টাকৌ কাজে সমৃদ্ধ। ঊনবিংশ শতাব্দীতে মহাপাত্রদের তৈরি দালান ধরণের বিশাল মদনমোহন মন্দিরও দেখার মতো। প্রবেশদ্বারের মাথায় টেরাকোটা ও স্টাকৌ কাজ রয়েছে। কাছেই রাধা বিনোদের মন্দিরটাও বেশ খ্যাতি লাভ করেছে। দালান ধরণের মন্দিরটা ১৮১৬ সালে তৈরি করেন মহাপাত্ররা। মন্দির ইটের দালানযুক্ত রেখ কাঠামোতে তৈরি এবং নাটমন্দির ও স্টাকৌ কাজ সমৃদ্ধ। পাঁচরোল যাওয়ার রাস্তায় পড়বে সুন্দর সুন্দর গ্রাম। লালমাটির রাস্তা ধানক্ষেতের বুক চিরে চলে গেছে। মাঝে মধ্যেই পড়বে ছোট ছোট জঙ্গল আর গ্রামের মহিলা ও শিশুদের সরল কৌতূহলী দৃষ্টি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
panchrollenglish : "Panchrol:-Panchrol is 25 km north of Ramnagar in East Midnapore. Here is the famous hexagonal Gouranga temple. Like the temple of Puri, there are idols of Gemini. The idols of the temple are made of wood. Combination Krishna, Balarama and Gaurangadev or Chaitanyadev the idol got six arms. The hexagonal temple was built in the early nineteenth century by the Mahapatras. There is Vrindavan Jiu Temple. Built in 1909, the large temple is rich in terracotta and stucco work. Also worth visiting is the huge Madan Mohan Temple like a lobby, built by the Mahapatras in 19th century. There is terracotta and stucco work at the entrance. The nearby temple of Radha Binod has also gained a lot of fame. The building type temple was built in 1816 by the Mahapatras. The temple is built on a brick lined structure and is rich in Natmandir and Stucco works. There is beautiful villages on the road to Panchrol. The red soil road has cut through the paddy fields. Occasionally there will be small jungles and simple curious glances of village women and children. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"ভিডিও"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photopanchroll :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
pathrabengali : "পাথরাঃ-কংসাবতী নদীর তীরে অবস্থিত পাখরা একটি মন্দিরময় গ্রাম। এই গ্রামে প্রায় ২০০ বছরেরও বেশি পুরোনো ৩৪টা মন্দির রয়েছে। মেদিনীপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এই স্বল্প পরিচিত গ্রামটা তাদের জন্য একটা ঐশ্বর্য, যারা পুরোনো দিনের শিল্পকলা দেখতে চান। পাথরার ইতিহাস গুপ্তযুগের যখন জায়গাটা ছিল দক্ষিণপূর্ব এশিয়ার প্রবেশদ্বার তাম্রলিপ্ত বন্দরের পিছনের দিকের একটা অংশ। অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটা হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৯৬১ সালের অক্টোবরে গ্রামে খোদাই করার সময় এক মহিমান্বিত করা বিষ্ণু লোকেশ্বরের মূর্তি পাওয়া যায় যা ইঙ্গিত দেয় যে সে সময় হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেরই প্রভাব বিকশিত হয়েছিল, ও উভয় ধর্মের অনুশীলনকারীরা পাথরাকে প্রায়শই অনুসরণ করতেন। ১৭৩২ সালে নবাব আলীবর্দি খান, বিদ্যানন্দ ঘোষালকে রত্নচক পরগনার রাজস্ব আদায়কারী হিসাবে নিয়োগ করলে গ্রামের ইতিহাসের নতুন মোড় নেমে আসে। বিদ্যানন্দ গ্রামে মন্দিরের পরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এলাকাটা হিন্দু তীর্থযাত্রীদের জন্যে প্রধান আকর্ষণ হিসাবে প্রভাবিত করেছিলেন। নবাব অবশ্য বিদ্যানন্দের কাজ দেখে খুব একটা সন্তুষ্ট হননি। তাকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জনশ্রুতি আছে যে পাথর দিয়ে বিদ্যানন্দের মাথা চূর্ণ করার জন্যে যে হাতিটা ঠিক করা হয়েছিল, সেই হাতিটা তা করতে অস্বীকার করেছিল। ঘটনাটা থেকে গ্রামের নাম পাথরা হয় বলে জানা গেছে। যখন আমরা পাথরা গিয়েছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল ও কংসাবতী নদীর তীরে পাথরা তখন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের হাতছানি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
pathraenglish : "Pathra:-Pathra is a temple village situated on the banks of river Kangsavati. There are 34 temples in this village which are more than 200 years old. This little-known village, just 10 km from Medinipur town, is a treasure for those who want to see the heritage art. The history of the Stone Age dates back to the Gupta period when the place was a part of the back of the port of Tamralipta, the gateway to Southeast Asia. From the eighth century to the twelfth century, it was an important center for Hindus, Jains and Buddhists. While excavating in the village in October 1961, a glorious statue of Vishnu Lokeshwar was found, indicating that the influence of both Hindu and Buddhist religions had developed at that time, and practitioners of both religions often followed Pathra. When Nawab Alivardi Khan appointed Vidyananda Ghoshal as the revenue collector of Ratnachak Pargana in 1732, a new turning point in the history of the village took place. Vidyananda established temple after temple in the village. The area was a major attraction for Hindu pilgrims. The Nawab, however, was not very pleased with Vidyananda's work. He was first thrown into prison and then sentenced to death. Rumor has it that the elephant that was supposed to crush Vidyananda's head with a stone refused to do so. It is learned that the name of the village is Pathra from the incident. When we went to Pathara, it was raining heavily and the Pathara on the banks of Kansavati river was one of the beauties of nature. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"