var MPplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •মুখবন্ধ"+
" •অমরকন্টক "+
" •ইসলামনগর"+
" •উদয়গিরি-গুহা"+
" •বিদিশা "+
" •সাঁচি"+
" •ভীমবেটকা"+
" •ভোজপুর "+
" •ভূপাল"+
" •উজ্জয়িনী"+
" •ইন্দোর "+
" •মাণ্ডু"+
" •মহেশ্বর"+
" •ওংকারেশ্বর "+
" •পাঁচমারি"+
" •ভেদাঘাট"+
" •জব্বলপুর "+
" •বান্ধবগড়"+
" •রাণে-ফলস"+
" •খাজুরাহো "+
" •অরছা"+
" •গোয়ালিয়র",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Prelude"+
" •Amarkantak "+
" •Islamnagar"+
" •Udaigiri-Caves"+
" •Bidisha "+
" •Sanchi"+
" •Bhimbetka"+
" •Bhojpur "+
" •Bhopal"+
" •Ujjain"+
" •Indore "+
" •Mandu"+
" •Maheshwar"+
" •Omkareshwar "+
" •Panchmari"+
" •Vedaghat"+
" •Jabalpur "+
" •Bandhabgarh"+
" •Rane-Falls"+
" •Khajuraho "+
" •Orchha"+
" •Gwalior",
mpintrobengali : "মুখবন্ধঃ-অন্যান্য পড়শির মত মধ্যপ্রদেশ কিন্তু সেইভাবে প্রচারের আলোকে আসেনি। বরং সে তার অনুভবী সৃষ্টির চিরন্তন সত্যে পরিপূর্ণ ও তা শুনতে পায় তারা, যারা অনেক বেশি ও সুন্দর কিছু পেতে চায়। অন্যান্য প্রদেশের তুলনায় ব্যাঘ্র প্রকল্পের জাতীয় উদ্যানে বাঘ দেখতে পাওয়া এখানে অনেক সহজ। রয়েছে বিশ্ববিখ্যাত মানের মন্দির ভাস্কর্যের খাজুরাহের মন্দির, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাসাদের ধ্বংসস্তূপ, পর্বতচূড়ায় রাজকীয় দুর্গ, পুরোনো বুদ্ধস্তুপ ও ভারতের সর্ববৃহৎ ও সবচেয়ে ক্ষুদ্রাকার মসজিদ। নিরুদ্বেগ পর্যটকদের জন্যে রয়েছে বেশ আনন্দদায়ক অরছা ও ওংকারেশ্বেরের স্বাদ। কিন্তু তার থেকেও বেশী অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যাবে যদি ছত্তিসগড়ের আদিবাসী এলাকায় গিয়ে পদচারণা করা যায়। যদিও ছত্রিসগড় ২০০০ সালে মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে অন্য রাজ্য হয়ে গেছে ও তার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা।ইতিহাসঃ–কার্যত ভারতীয় ইতিহাসের সমস্ত পর্যায় একটা অঞ্চলের ওপর ছাপ ফেলে গেছে যার নাম মালোয়া যেখানে রয়েছে দশ হাজার বছরের পুরানো ভীমভেটকা ও পাঁচমারির পাথরের পেন্টিং। সেখানকার মানুষজন বলেন এই সংস্কৃতির পরম্পরা প্রস্তর যুগের শেষ থেকে লিপিবদ্ধ। ইতিহাসের শুরু খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ময়ূরা রাজত্বের বৌদ্ধ সম্রাট অশোকের আমলে তৈরি হয়েছে বিখ্যাত সাঁচি স্তূপ। পরবর্তীকালে হান দস্যুরা তছনছ করার আগে অব্দি সুঙ্গাস ও গুপ্ত সাম্রাজ্যের সম্রাট চন্দ্রগুপ্ত-২ (৩৮২ থেকে ৪০১) উজ্জয়িনী থেকে রাজত্ব করতেন। তিনি উদয়গিরি সৃষ্টি করেন। প্রায় ১০০০ বছর আগে পারমারারা রাজত্ব করেন দক্ষিণপশ্চিম মধ্যপ্রদেশে যাদের মধ্যে প্রায় অর্ধশতক রাজত্ব করা রাজা ভোজ উল্লেখযোগ্য। ইনি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বিখ্যাত ভোজপুর, মাণ্ডুর চমকপ্রদ ফোর্ট ও কিছু ঐতিহাসিকদের মতে ভূপাল তৈরি করেন। চাণ্ডেলারা মূলত মধ্য ভারতে রাজত্ব করেন নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত। রাজবংশের রাজধানী খাজুরাহো থেকে মাহোবাতে স্থানান্তকরণের আগেই খাজুরাহের ৮৫টা মন্দিরের কামভাস্কর্যের খোদাই এনাদেরই হাতের কাজে প্রাণবন্ত হয়েছে। দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীতে এই অঞ্চলে অবিরাম হিন্দু ও মুসলমান শাসকদের সংঘর্ষ চলে ও মাণ্ডুতে কিছু নিষ্পত্তিমূলক সংঘর্ষের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। ১৬৮১ থেকে ১৭০৭ সাল অব্দি টানা ২৭ বছর যুদ্ধের পর মোঘলরা মারাঠিদের দ্বারা বিতাড়িত হয়। ভারতের ইতিহাসে এটা সবথেকে দীর্ঘ যুদ্ধ। ব্রিটিশরা এখানে আসার আগে অব্দি মারাঠিরা এই অঞ্চল রাজত্ব করে প্রায় এক শতকেরও বেশী। গোয়ালিয়রের সিন্ধিয়া মহারাজারা ব্রিটিশদের সঙ্গে ভালই সখ্যতা বজায় রাখতেন। ১৯৫৬ সালের রাজ্য সংযুক্তিকরণ আইন অনুযায়ী আগের অনেক ছোট ছোট রাজ্য এক হয়ে মধ্যপ্রদেশ তৈরি হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mpintroenglish : "Introduction:-Madhya Pradesh like other neighbors but did not come in the light of propaganda in that way. Rather it is filled with the eternal truth of his sensory creation and hears it by those who want to get something much and beautiful. It is much easier to see tigers in the National Park of the Tiger Project here than in other provinces. There are world-famous temple sculptures in Khajuraho, ruins of scattered palaces, royal forts on mountain tops, old Buddha stupas and the largest and smallest mosque in India. For the care free tourists, there is a very pleasant taste of Orchha and Omkareshwar. But you can get a taste of more adventure if you can go to the tribal areas of Chhattisgarh and walk. However, Chhattisgarh became another state out of Madhya Pradesh in 2000 and its culture is completely different.History:-Virtually all stages of Indian history have left an impression on a region called Malwa with ten thousand year old Bhimavetka and Panchmari stone paintings. People there say that the traditions of this culture date back to the end of the Stone Age. The famous Sanchi Stupa was built during the reign of Ashoka, the Buddhist emperor of the Mayura kingdom, in the third century BC is called the start of the history. Chandragupta II (372 to 401), emperor of the Sungas and Gupta empires, ruled from Ujjain before the Han robbers later sabotaged it. He created Udayagiri. The Parmars ruled in southwestern Madhya Pradesh about 1000 years ago, most notably Raja Bhoj, who ruled for almost half a century. He built the now famous Bhojpur, the dazzling fort of Mandu and Bhopal according to some historians. The Chandelas ruled mainly in central India from the ninth to the thirteenth centuries. Before the relocation of the dynasty's capital from Khajuraho to Mahoba, the carvings of the 85 temples of Khajuraho were enlivened by their work. During the twelfth to sixteenth centuries, there were constant clashes between Hindu and Muslim rulers in the region, and there is evidence of some decisive clashes in Mandu. The Mughals were driven out by the Marathas after 26 years of continuous war from 1681 to 1707. This is the longest war in the history of India. The Marathis ruled the region for more than a century before the British came here. The Scindia Maharajas of Gwalior maintained good relations with the British. According to the State Merger Act of 1956, Madhya Pradesh was formed by uniting many small states. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photompintro :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
amarkantakbengali : "অমরকন্টকঃ-অমরকন্টক প্রায় ১০০০ মিটার উচ্চতায় অবস্থিত একটা অন্যতম হিন্দু তীর্থস্থান যাকে অনেকে তীর্থরাজও বলে থাকেন। জায়গাটা তিনটে পর্বতমালা দিয়ে ঘেরা, বিন্ধ্য, সাতপুরা ও মাইকাল। চতুর্দিকে পাহাড় ও জঙ্গলের ঘেরাটোপ থাকার ফলে অমরকন্টক পরিবেশের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত। প্রকৃতিপ্রেমিক ও পরিবেশবিদরা এই জায়গা সম্বন্ধে অনেক প্রচার করেন। এখান থেকেই সৃষ্টি হয়েছে ভারতের দুই বৃহৎ নদী, নর্মদা ও সোন। ১৮৭৩-৭৪ সালে ব্রিটিশ সার্ভেয়ার বেগলার অমরকন্টক সম্পর্কে বলেন যে অমরকন্টক সর্বদাই তীর্থযাত্রীদের ভিড়ে থিকথিক করে কারণ এঁদের কেউ এখান থেকে তীর্থভূমি পুরী যান বা পুরী থেকে এখানে আসেন। ভারতের দীর্ঘ নদীগুলোর মধ্যে নর্মদা নদী পঞ্চম ও ভারতের পাঁচটা পবিত্র নদীর একটা। নর্মদার নাম হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ, রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। যেহেতু নদীটা দীর্ঘ পথ পরিক্রমা করে, তাই এটা মধ্য ভারতের জীবন সঞ্জীবনী। সেখান থেকে তা পশ্চিমমুখী প্রবাহে চলে গেছে আরব সাগরে। লৌকিক বিশ্বাস অনুযায়ী নর্মদা তৈরি হয়েছে নর্মদা মন্দিরের জলাশয় থেকে। কিন্তু বেগলারের মতে নর্মদার আসল উৎস একটা ছোট নদী থেকে যার নাম সাবিত্রী নালা। মন্দিরের জলাশয় থেকে জল কাছেই সাবিত্রী নালায় মিলিত হয়ে নর্মদা সৃষ্টি হয়েছে। সাবিত্রী নালা থেকে অনেক বেশি জল নির্গত হয় ও তার অবস্থান মালভূমির ওপরে। বেগলার সাহেব যাই বলুন না কেন লক্ষকোটি মানুষের বিশ্বাস ও চোখে দেখা নর্মদার অবস্থান দেখে কিন্তু মন্দিরের জলাশয় বা উদগম থেকে নির্গত হচ্ছে বলে যে কোনও মানুষের মনে হবে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
amarkantakenglish : "Amarkantak:-Amarkantak is one of the Hindu pilgrimage sites located at an altitude of about 1000 meters which is also called Tirtharaj by many people. The place is surrounded by three mountains, Vindhya, Satpura and Maikal. Amarkantak is closely associated with the environment as it is surrounded by hills and forests. Nature lovers and environmentalists spread a lot about this place. From here two great rivers of India, Narmada and Son have been created. In 1873 and 1874, the British surveyor Beglar said about Amarkantak that, Amarkantak is always crowded with pilgrims because some of them go to the pilgrimage site Puri or come here from Puri. The Narmada is the fifth longest river and one of the five sacred rivers in India. The name Narmada is found in the Hindu scriptures Purana, Ramayana and Mahabharata. As the river travels a long way, it is the lifeblood of Central India. From there it flows westward into the Arabian Sea. According to folklore, Narmada was created from the reservoir of Narmada temple. But according to Beglar, the real source of Narmada is from a small river called Savitri Nala. The Narmada is formed by joining the Savitri canal near the water from the reservoir of the temple. Much more water is discharged from Savitri Nala and its location is above the plateau. No matter what Mr. Beglar says, seeing the faith of millions of people and the position of Narmada seen by the eyes, one would think that it is emanating from the water body of the temple. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoamarkantak :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
islamnagarbengali : "ইসলামনগরঃ-রাজপুতদের দ্বারা তৈরি ভূপালের ১১ কি.মি. উত্তরে দুর্গ দিয়ে ঘেরা ভূপালের প্রথম রাজধানীর নাম ছিল জগদীশপুর। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মহম্মদ খান এটা দখল করার পর জায়গার নামকরণ করেন ইসলামনগর। ঘেরা দেওয়ালের মধ্যে দুটো গ্রাম আছে যাদের মধ্যে দুটো প্রাসাদ রয়েছে চমন মহল ও রানী মহল। অষ্টাদশ শতাব্দীর চমন মহল ঐতিহ্যবাহী ভারতীয় ও ইসলামিক স্থাপত্যশিল্পের সংশ্লেষণ যেখানে বাংলার চালাঘরের আদলের গঠনকৌশল দেখা যায়। মূল আকর্ষণ মুঘল গার্ডেন। এখানে হামাম ও কাপড় পরিবর্তন করার ঘর রয়েছে। কাছেই রয়েছে ঊনবিংশ শতাব্দীর ধূলামলিন রানী মহল যেখানে কলাম লাগানো দেওয়ানী-আম ছিল। স্ট্যাণ্ড এইটের বাইরে রয়েছে বিশাল লোহার সিন্দুক যা সম্ভবতঃ হাতিখানা থেকে নিয়ে আসা হয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
islamnagarenglish : "Islamnagar:-11 km north of Bhopal, surrounded by forts made by Rajputs was the first capital of Bhopal named as Jagadishpur. It was renamed Islamnagar by Mohammad Khan in the early 18th century after its capture. There are two villages within the enclosed wall in which there are two palaces Chaman Mahal and Rani Mahal. Chaman Mahal is a synthesis of traditional Indian and Islamic architecture of the eighteenth century where the similar architecture of Bengal Chala is seen. The main attraction is the Mughal Garden. There are baths and dress changing rooms. Nearby is the dusty Rani Mahal of the nineteenth century where the column-planted Dewani-Aam is located. Outside the stand eight is a huge iron chest that was probably brought from the elephant enclosure. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoislamnagar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
udaigiricavesbengali : "উদয়গিরি গুহাঃ-বিদিশা থেকে পাঁচ কি.মি. উত্তরপশ্চিমে গুপ্ত সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত-২ এর আমলে (৩৮২-৪০১) একটা পাহাড় কেটে কুড়িটা গুহামন্দির তৈরি করা হয়েছিল। বেশিরভাগ গুহাই হিন্দুদের শুধুমাত্র গুহা-১ ও গুহা-২০ জৈনদের এবং দুর্ভাগ্যজনকভাবে গুহা-২০ বন্ধ তার বিপজ্জনক ছাদের জন্য। গুহা-4 এ রয়েছে ত্রিনয়ন মুখ সমেত শিবলিঙ্গের মূর্তি। গুহা-৫ এ রয়েছে দারুণ সুন্দর খোদাইয়ের কাজ, বিষ্ণুর শুকর অবতারের মূর্তি যার ওপরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। গুহা-৭ এর সিলিঙে রয়েছে পদ্মফুলের কাজ যা চন্দ্রগুপ্ত-২ এর ব্যক্তিগত ব্যবহারের জন্য। পাহাড়ের ওপরে রয়েছে ষষ্ঠ শতাব্দীর গুপ্ত মন্দির যা সূর্য ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। গুহা-১ এর কাছেই দেওয়ালে খোদাই করা রয়েছে নৃসিংহ বিষ্ণুর মূর্তি। এদিক ওদিক ঘোরা গেলেও বেশিরভাগ গুহাই বাইরে থেকে দেখতে হয় কারণ তা লোহার গেট দিয়ে বন্ধ করা আছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
udaigiricavesenglish : "Udaygiri Cave:-Five km northwest of Bidisha, twenty cave temples were built on a hill in the during the reign of Chandragupta II of the Gupta Empire (362 to 401). Most of the cave are of Hindus are only Guha 1 and Guha 20 are of Jains and unfortunately Guha 20 is closed due to its dangerous roof. Cave 4 has a statue of Shivling with Trinyan face. Cave 5 has beautiful carvings, a statue of the pig incarnation of Vishnu with many idols of gods and goddesses. There is a lotus flower work on the ceiling of Cave 6 which is for the personal use of Chandragupta 2. On top of the hill is a sixth century Gupta temple dedicated to the Sun God. There is a statue of Narsingh Vishnu carved on the wall near Cave 1. Most of the caves have to be seen from the outside because they are closed by iron gates. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoudaigiricaves :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bidishabengali : "বিদিশাঃ-সাঁচীর আট কি.মি. উত্তরপূর্বে খ্রীষ্টপূর্ব পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে বিদিশা একটা ছোট কিন্তু সমৃদ্ধশালী নগর ও বাণিজ্যিক জনপদ ছিল। বর্তমানে উদয়গিরি গুহায় যাবার পথে এটা একটা ঘুরে বেড়ানো বা টি ব্রেকের জায়গা। সাদা রঙ করা বা সুন্দর চিত্রাঙ্কনের কিছু কিছু অট্টালিকায় এখনও কাঠের ব্যালকনি রয়েছে, যেখান থেকে বাজার দেখা যায়। বাজারে ঘোড়ায় টানা গাড়ী ও সাইকেল রিক্সার সাথে আধুনিক স্কুটার একইসঙ্গে চলে। জনপদে কিছু রঙবেরঙের সুন্দর মন্দির রয়েছে। জনপদ ছাড়িয়ে রেললাইন পেরিয়ে রয়েছে এক ধূলামলিন জেলা মিউজিয়াম যেখানে কিছু সুন্দর ভাস্কর্যের নমুনা রয়েছে, যা স্থানীয় জায়গা থেকেই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে তিন মিটার উঁচু দ্বিতীয় শতাব্দীর কুবের ইয়াকসার (ভগবানের খাজাঞ্চিবাবু) মূর্তি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bidishaenglish : "Bidisa:-Eight km Northeast of Sanchi, Bidisa was a small but prosperous city and commercial town in the 5th and 6th centuries BC. It is now a hiking or tea break on the way to Udayagiri Cave. Some of the white-painted or beautifully painted buildings still have wooden balconies overlooking the market. Modern scooters run parallel to horse-drawn carriages and bicycle rickshaws in the market. There are some beautiful temples of different colors in the village. Across the railway line from the town is a dusty district museum with some beautiful sculptural specimens, collected from local places. The most beautiful of these is the 3-meter-high 2nd century statue of Kubera Yaksar (Treasurer of God). "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobidisha :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
sanchibengali : "সাঁচীঃ-ভূপাল থেকে ৪৬ কি.মি. উত্তরপূর্বে সমতল থেকে উঠে যাওয়া একটা গোলাকার পর্বতের মাথায় রয়েছে ভারতের সবচেয়ে পুরানো বৌদ্ধ কাঠামো সাঁচি স্তুপা। খৃষ্টপূর্ব 262 সালে কলিঙ্গ (বর্তমান উড়িষ্যা) যুদ্ধের বিভীষিকা ও নিষ্ঠুরতায় অনুতপ্ত হয়ে ময়ূরার রাজা অশোক বৌদ্ধধর্মের প্রতি অনুরক্ত হন। সেই মর্মপীড়ার প্রায়শ্চিত্ত করার জন্য শান্তির প্রতীক হিসাবে তিনি তাঁর স্ত্রীর জন্মস্থানে এক বিশাল স্তুপা তৈরি করেন। এই গম্বুজাকৃতি সৌধ ব্যবহৃত হয় ধর্মীয় রেলিক হিসাবে। অন্যান্য ধর্মের সৌধ বর্তমান থাকলেও এটা এই অঞ্চলের প্রথম বৌদ্ধ সৌধ। পরবর্তীকালে হিন্দুধর্ম ক্রমে ক্রমে বৌদ্ধধর্মকে আত্মভূত করে নিলে, এই জায়গা ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও মানুষ ভুলে যায়। ১৮১৮ সালে একজন ব্রিটিশ সেনা অফিসার এটা আবিষ্কার করেন। ১৬ মিটার উঁচু ও ৩৭ মিটার ব্যাসের স্তুপাকে ঘিরে একটা দেওয়াল রয়েছে। রয়েছে সুন্দর খোদাই করা টোরানা (প্রবেশদ্বার) যা সাঁচির বিখ্যাত কারুশিল্প। স্তুপার চারটে গেট তৈরি হয় খৃষ্টপূর্ব ৩৫ সালে কিন্তু আবিষ্কার করার সময় তা ভাঙা অবস্থায় দেখা যায়। সেগুলোকে নতুন করে পুনস্থাপন করা হয়। পিলার ও তিনটে ধনুকাকৃতি কাঠামোর ওপর খোদাই করা দৃশ্যের মধ্যে মূলতঃ জাতকের গল্প ও বুদ্ধের জীবনী নিয়ে তৈরি। বুদ্ধ কলাশিল্পে বুদ্ধকে বর্ণনা করা হয়েছে চিহ্নের দ্বারা। পদ্মফুল তাঁর জন্ম, বোধিবৃক্ষ তাঁর ধর্মীয় অন্তর্জ্ঞান, চাকা হচ্ছে তাঁর শিক্ষা এবং পদচিহ্ন ও সিংহাসন তাঁর উপস্থিতি। স্তুপাও বুদ্ধদেবের চিহ্ন। উত্তরদিকের প্রবেশপথে একটা ভাঙা চাকার ওপরে রয়েছে সবথেকে সুন্দরভাবে সংরক্ষিত টোরানা। চিত্রের মধ্যে রয়েছে বুদ্ধদেবকে এক বাঁদর এক পাত্র মধু দিচ্ছে যা বোধিবৃক্ষ বলে চিহ্নিত। অন্য একটা প্যানেলে রয়েছে শ্রাবস্তীর (উত্তরপ্রদেশের একটা জায়গা) অলৌকিক ঘটনা। বুদ্ধদেব বোধিবৃক্ষের রূপে একটা রাস্তা দিয়ে আকাশে উঠছেন। হাতির খোদাইয়ের ওপর আলম্ব করা গেটের উভয়ধারে ইয়াকসিদের (একটা স্পিরিট যা রমণীর আকারে প্রকাশ করা হয়) খোদাই রয়েছে। পূর্ব দিকের প্রবেশদ্বারে রয়েছে সাঁচির সবথেকে সুন্দর কারুশিল্প। একটা পিলার যা হাতির আলম্বে রয়েছে, তাতে বুদ্ধের নির্বাণের ছবি প্রদর্শিত হয়েছে। অন্য একটা দেখাচ্ছে সন্তানসম্ভবা বুদ্ধদেবের মা মায়াদেবী স্বপ্ন দেখছেন, একটা হাতি চাঁদের ওপর দাঁড়িয়ে আছে। মাঝের কাঠামোর সামনের দিকে রয়েছে মহা প্রস্থান যেখানে বুদ্ধকে চিহ্নিত করা হয়েছে আরোহীবিহীন ঘোড়া হিসেবে, যিনি আনুষ্ঠানিকভাবে ইন্দ্রিয়পরবশ জীবন পরিত্যাগ করছেন ও ধর্মীয় অন্তর্জ্ঞানে প্রবেশ করছেন। দুটো সিংহের পেছন পেছন বসে থাকা, সবথেকে পুরানো দক্ষিণ দিকের প্রবেশপথকে নির্দেশ করে, ও এটাই ভারতের রাষ্ট্রীয় প্রতীক যা প্রত্যেকটি ভারতীয় ব্যাঙ্ক নোটে দেখা যায়। এই প্রবেশদ্বার বুদ্ধের জন্মের চিত্র, ও অন্য আর এক জীবন ত্যাগের চিত্রের সাথে, বুদ্ধ ধর্মবলাম্বী অশোকের জীবনচরিত বর্ণনা করা আছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
sanchienglish : "Sanchi:-48 km northeast of Bhopal, Sanchi Stupa, the oldest Buddhist structure in India, is located on the top of a circular mountain rising from the plains. In 262 BC, repenting of the horrors and cruelty of the battle of Kalinga (present-day Orissa), King Ashoka of Mayura converted to Buddhism. To atone for that anguish, he built a huge stupa at his wife's birthplace as a symbol of peace. This dome-shaped monument is used as a religious relic. Although monuments of other religions are present, it is the first Buddhist monument in the region. Later, as Hinduism gradually assimilated Buddhism, the place began to erode and people forgot about it. It was discovered in 1818 by a British army officer. There is a wall surrounding the stupa which is 16 meters high and 37 meters in diameter. There is a beautiful carved torana (entrance) which is the famous craft of Sanchi. The four gates of the stupa were built in 35 BC, but when discovered, they were found broken. They are restored anew. The scenes on the carved pillars and three arched structures are mainly based on the story of Jatak and the biography of Buddha. In Buddha art, the Buddha is described by symbols. The lotus is his birth, the Bodhisattva is his religious intuition, the wheel is his teaching and his footprints and throne are his presence. The stupa is also a symbol of Buddha. The most beautifully preserved Torana is on a broken wheel at the northern entrance. In the picture there is a monkey giving Buddha a pot of honey which is marked as Bodhi tree. Another panel has the miracle of Sravasti (a place in Uttar Pradesh). Buddha is ascending to the sky through a road in the form of a Bodhi tree. There are carvings of Yaksis (a spirit that is expressed in the form of a woman) on both sides of the gate, which is supported by an elephant carving. At the eastern entrance are the most beautiful handicrafts of Sanchi. A pillar which is in support of an elephant, depicts the Buddha's Nirvana. Another shows Mayadevi, the mother of the child-bearing Buddha, dreaming, an elephant standing on the moon. At the front of the middle structure is the great exit where the Buddha is identified as the riderless horse, who is formally renouncing sensual life and entering into religious intuition. Sitting behind two lions, pointing to the oldest southern entrance, is the state emblem of India that appears on every Indian banknote. This entrance is accompanied by a picture of the birth of the Buddha, and another image of the sacrifice of life, with a biography of the Buddhist follower Ashoka. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosanchi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bhimbetkabengali : "ভীমবেটকাঃ-ভূপালের ৪৬ কি.মি. দক্ষিণে খাড়া উঁচু পাহাড়ের ওপর ৭০০ পাথরের গুহা সম্বলিত শাল ও সেগুন গাছের জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা ভীমবেটকা মধ্যপ্রদেশের এক সন্মোহিত করা জায়গা। এর মধ্যে প্রায় ৫০০টা তে পৃথিবীর সবথেকে পুরানো প্রাগৈতিহাসিক পেন্টিং রয়েছে। প্রাকৃতিকভাবে তৈরি লাল ও সাদা রঙের কালি আঁকা এই পেন্টিং আজও সমোজ্জ্বলতায় বর্তমান। অবশ্যই এর রক্ষণাবেক্ষণেরও তারিফ করতে হবে। আবার কোনও কোনও গুহায় একই পাথরের ওপর বিভিন্ন সময়ের পেন্টিং একই উজ্জ্বলতায় রয়ে গেছে। পাথরে পাথরে ছলকে পড়া প্রতিমূর্তি ও দৃশ্যের পেন্টিঙের সম্পূর্ণ স্বরগ্রাম বুনো মোষ, গন্ডার, ভালুক ও বাঘের প্রতিমূর্তির থেকে শিকার, অভিমন্ত্রণ অনুষ্ঠান, শিশুর জন্ম, প্রাদেশিক নৃত্য, পান করা, ধর্মীয় অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া অব্দি বিস্তৃত। সবথেকে পুরানো পোন্টিংগুলো লাল রঙের বিশাল জন্তুজানোয়ারের যা থেকে মনে করা হয় এগুলো প্রাচীন প্রস্তর যুগের ও প্রায় ১২,০০০ বছরের পুরানো। আনুক্রমিক কাল অনুযায়ী শিকারের অস্ত্রশস্ত্র, মালোয়ার সমতলে চাষিদের সঙ্গে ব্যবসা ও তারও পরবর্তীকালে ভগবান পুজোর ধর্মীয় দৃশ্য বর্ণনা করে। সবথেকে আধুনিক হচ্ছে স্থূল জ্যামিতিক চিত্র সম্ভবত মধ্যযুগীয়। পাথরের গুহাগুলো খুঁজে পাওয়া খুবই সহজ। ১৫টা সহজগম্য গুহাগুলোতে নম্বর করা আছে, দিকনির্দেশ দেওয়া আছে ও পাকা রাস্তা করা আছে। চিড়িয়াখানা গুহায় (4 নং গুহা) জন্তুজানোয়ারের পেন্টিঙের জন্যে বিখ্যাত। ১৫ নং গুহায় রয়েছে চমৎকার বুনো মোষ একটা প্রাণীকে আক্রমণ করছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bhimbetkaenglish : "Bhimbetka:-48 km south of Bhopal, Bhimbetka is a mesmerizing place in Madhya Pradesh, nestled in a Shal and teak forest with 700 stone caves on the top of a steep hill. About 500 of them contain the world's oldest prehistoric paintings. This painting, painted in natural red and white ink, is still in its infancy today. Of course, its maintenance should be appreciated. In some caves, paintings of different periods on the same stone have remained in the same brilliance. The entire range of paintings and scenes depicted on the rocks range from wild buffalo, rhinoceros, bear and tiger to hunting, invitations, births, provincial dances, drinking, religious ceremonies and funerals. The oldest paintings are of a huge red animal that is thought to be from the Stone Age and about 12,000 years old. According to the chronological order, hunting weapons, trade with the peasants in the plains of Malwa, and later the religious scene of Puja of God are described. The most modern being the rough geometric figure is probably medieval. Rock caves are very easy to find. The 15 accessible caves are numbered, given directions, and paved. The Zoo Cave (Cave No. 4) is famous for its animal paintings. In cave 15 there is a beautiful wild buffalo attacking an animal. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobhimbetka :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bhojpurbengali : "ভোজপুরঃ-ভূপালের প্রতিষ্ঠাতা রাজা ভোজের (১০১০-১০৫৩) বসত বাড়ি ছিল ভোজপুর। তাঁর প্রজাদের জলকষ্ট থেকে রক্ষা করার জন্য তিনি ভূপালে 400 স্কোয়ার কি.মি. জলাধার তৈরি করেন। পঞ্চদশ শতাব্দীতে মাণ্ডুর রাজা হোসাং শাহ জলাধারের ড্যাম বিস্ফোরণ করে ভেঙ্গে দেন কিন্তু অসাধারণ সুন্দর ভোজেশ্বর মন্দিরটা বেঁচে যায়। চৌকা গড়নের সাধারণ আলেখ্যে তৈরি প্রায় এক হাজার বছরের পুরানো হিন্দু মন্দির বাইরে থেকে দেখলে তেমন কিছু মনে হয় না, কিন্তু মন্দিরের গর্ভগৃহে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ২২ ফুটের শিবলিঙ্গ যা সুবিশাল চারটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এই মন্দিরের বিগ্রহ যথেষ্ট জাগ্রত বলে সেখানকার মানুষজন মনে করেন। আংশিক সম্পূর্ণ সিলিঙে খুব সুন্দর খোদাইয়ের কাজ রয়েছে যা বর্তমানে মৌমাছির বাসা হয়েছে। পেছনে ঘুরলে পাওয়া যাবে একটা বিশাল পাথরের ramp যা থেকে বোঝা যায় যে সেই সুবিশাল পাথরগুলো পাঁচ মিটার উঁচু প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে গেছে। এর এক দিকে অর্থাৎ বেড়ার বাইরে এক বিশাল পাথরের slope রয়েছে যা খোদাইয়ের কাজের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bhojpurenglish : "Bhojpur:-Bhojpur was the residence of King Bhoj (1010 to 1053), the founder of Bhopal. To protect his subjects from water scarcity, he made a 400 sq km reservoir at Bhopal. In the 15th century, Hosang Shah, king of Mandu, blew up the reservoir dam, but the beautiful Bhojeshwar temple survived. From the outside view of the nearly one-thousand-year-old Hindu temple, which is built in a simple design of a square, it doesn't look like much, but in the sanctum sanctorum of the temple is the world's largest 22-foot Shivling which stands on four huge pillars. The people there think that the idol of this temple is revered enough. The partially complete ceiling has beautiful carvings that are now home to bees. Turning back, you will find a huge stone ramp that shows how those huge stones were carried to a five-meter-high platform. On one side of it, that is, outside the fence, there is a huge stone slope which was made for carving work but it was not implemented. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobhojpur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bhopalbengali : "ভূপালঃ-দুটো লেক দিয়ে বিচ্ছিন্ন ভূপাল একটা পুরাদস্তুর মহানগরী। এর মধ্যে একটা লেক কৃত্রিমভাবে তৈরি ও তা ভারতের সবথেকে বড় লেক। উত্তরদিকে রয়েছে মসজিদ ও ভিড় বাজার সম্বলিত মুসলিম প্রধান পুরানো শহর। ভূপালের জনসংখ্যার ৫০ শতাংশ মুসলিম যা ভারতের সবথেকে বেশী মুসলিম ঘনত্বের শহর। আজকের বোরখাপড়া মুসলিম মহিলারাই ঊনবিংশ শতাব্দীর মহিলা শাসক ছিলেন যারা ভূপাল তৈরি করেন। উত্তরদিকে রয়েছে তিন দশক আগে ঘটে যাওয়া বিয়োগান্ত পর্বের ইতিহাসের সাক্ষী, পৃথিবীর জঘন্যতম শিল্প দুর্ঘটনা, ইউনিয়ন কার্বাইড প্ল্যান্টের গ্যাস লিক। দুটো লেকের দক্ষিণ দিকে ভূপাল, চওড়া রাস্তা, শপিং মল কমপ্লেক্স, দামী দামী দোকান, হোটেল ও রেস্তোরার সম্ভারে সমৃদ্ধ একটা আধুনিক শহর। এখানকার অন্যতম জায়গার নাম নিউ মার্কেট। ট্রেন বাস সবই এরই কাছাকাছি। স্থাপত্য–ভূপালের তৃতীয় মহিলা শাসক শাহজাহান বেগম চেয়েছিলেন পৃথিবীর সবথেকে বড় মসজিদ তৈরি করতে, তাই ১৮৭৭ সালে তিনি তাজ উল মসজিদ তৈরি করতে শুরু করেন। ১৯০১ সালে তাঁর মৃত্যুর আগে অব্দি তা অসম্পূর্ণ ছিল কারণ অর্থের বরাদ্দ অন্য জায়গায় দেওয়া হয়েছিল। ১৯৭১ সালে তা আবার শুরু হয় ও বিরাট উঠোন সমেত তা ভারতের সবথেকে বড় মসজিদ বলে বিবেচিত। বিরাট কাঠামোর মূল ফটক বিশাল দুর্গের ফটকের মতো ও দেওয়ালে বহু টেরাকোটার কাজ রয়েছে। দেওয়ালের মাথায় তিনটে জ্বলজ্বল করা পেঁয়াজ আকৃতির গম্বুজ ও সাদা গম্বুজ সমেত দুটো পিঙ্ক রঙের মিনার রয়েছে। ভোরের আজান শুনলে মন ভরে যাবে তার পারিপার্শ্বিকতা ও উৎসর্জন দেখে। আর এখানেই রয়েছে শহরের প্রাচীনতম ও পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ দহি-সৈয়দ-কি মসজিদ। আকর্ষণীয় বাজারের মধ্যে থেকে সোজা উঠে যাওয়া সোনালী চৌকো মিনারের মুকুট পরা জ্বলজ্বলে শান্ত জামা মসজিদ ১৮৩৭ তৈরি করেন ভূপালের প্রথম মহিলা শাসক কাদসিয়া বেগম। সর্দার মঞ্জিলের কাছেই দিল্লীর জামা মসজিদের আদলে তৈরি মতি মসজিদ ১৮৬০ সালে তৈরি করেন কাদসিয়া বেগমের মেয়ে ও ভূপালের দ্বিতীয় শাসক সিকন্দর জাহান বেগম। ছোট মাপের মার্বেলের সম্মুখভাগের মসজিদে দুটো গাড় লাল রঙের মিনার আছে ও সোনালী রঙের গম্বুজ রয়েছে। ভেতরে কিবলায় রয়েছে এগারোটা সাদা ধনুকাকৃতি গেট।ভূপালের এক চলন্ত বিপর্যয়ঃ-৩ ডিসেম্বর ১৯৮৪ সালের রাত ১২:০৫ মিনিটে ভূপালে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানা থেকে 40 টনের প্রাণঘাতী মিথাইল আইসোসিনেট (MIC) গ্যাস লিক করে ভূপালের আকাশে ছড়িয়ে পড়ে। স্বাভাবিক নিয়মে বাতাসে মিসে গিয়ে তৈরি করে এক নিয়ন্ত্রণহীন আতঙ্ক যেখানে একদিকে মানুষ বাঁচার তাগিদে মানুষের পায়ে পদদলিত হচ্ছে, অন্যদিকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে তারা গ্যাসের উৎসের দিকেই চলে যাচ্ছে। সরকারী হিসেবে প্রাথমিক মুহূর্তে ৩,৮২৮ মানুষের প্রাণনাশ হয় কিন্তু চলমান মৃত্যুমিছিলে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় কুড়ি হাজার। প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ হাইপারটেনসান, ডায়াবেটিস থেকে রজোনিবৃত্তি ও ত্বকের অস্বাভাবিকতার মতো বিভিন্ন রোগে ভোগে। শিশুদের বৃদ্ধি কমে অস্থিচর্মসার হয়ে পড়ে। এই প্ল্যান্ট থেকে গ্যাস লিক করার কারণ হিসাবে অপরীক্ষিত প্রযুক্তি, রক্ষণাবেক্ষণের অবহেলা ও খরচ কমানোর দর্শনের দিক নির্দেশ করে। ভারত সরকার তিন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবী করে কিন্তু পাঁচ বছর পরে ১৯৮৯ সালে আমেরিকার ইউনিয়ন কার্বাইড মাত্র ৪৭০ মিলিয়ন ডলার দেয়। কিন্তু কে ক্ষতিগ্রস্ত ও কে ক্ষতিগ্রস্ত নয় এই বিষয়ে ভারত সরকারের ঢিলেঢালা মনোভাব গোটা বিষয়টাকে সরকারী অপদার্থতার খমধ্যে নিয়ে চলে যায়। অবশ্য এই দুর্দশা দেখে ইউনিয়ন কার্বাইডের কর্মকর্তারা একটা সুপার স্পেশালিটি হসপিট্যাল তৈরি করে দেয়। অন্যান্য অনেক সংস্থাও এই দুর্দশায় সাহায্য করতে এগিয়ে আসে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bhopalenglish : "Bhopal:-Bhopal is a complete metropolis separated by two lakes. One of these lakes is artificially created and is the largest lake in India. To the north is the Muslim-majority old town with its mosque and crowded market. Muslims make up 50% of Bhopal's population, making it one of the most populous cities in India. Today's burqa-clad Muslim women were the nineteenth-century female rulers who created Bhopal. The north is witnessing the history of the tragedy that took place three decades ago, the world's worst industrial accident, the gas leak at the Union Carbide plant. To the south of the two lakes is Bhopal, a modern city rich in wide streets, shopping mall complexes, expensive shops, hotels and restaurants. One of the places here is called New Market. Train buses are all around here.Architecture:-Shahjahan Begum, the third female ruler of Bhopal, wanted to build the largest mosque in the world, so in 1877 she started building the Taj ul Masjid. Until her death in 1901, it was incomplete because the money was allocated elsewhere. It was reopened in 1971 and is considered to be the largest mosque in India with a large courtyard. The main gate of the huge structure is like the gate of a huge fort and there are many terracotta works on the wall. At the top of the wall are two pink minarets with three shining onion-shaped domes and a white dome. Listening to the morning prayer will fill your mind with its perspective and devotion. And here is the oldest mosque of the city and the smallest mosque of the world Dahi-Syed-Ki Mosque. Kadsia Begum, the first female ruler of Bhopal, built the magnificent calm Jama Masjid in 1837, crowned with a bright golden square minaret rising straight from the attractive market. The Moti Masjid, built in the style of Delhi's Jama Masjid near Sardar Manzil, was built in 1837 by Sikandar Jahan Begum, daughter of Kadsia Begum and the second ruler of Bhopal. The mosques has deep red minarets and golden dome. Inside the qibla there are eleven white arched gates.A poignant disaster in Bhopal:- At 12:05 pm on 3 December 1984, 40 tons of lethal methyl isocyanate (MIC) gas leaked from the Union Carbide chemical plant in Bhopal and spread in the skies of Bhopal. By mixing in the normal air, it creates an uncontrollable panic where on the one hand people are getting stampede in search of survival, on the other hand they are moving towards the source of gas in chaotic conditions. The official death toll rose to 3,828, but the death toll rose to about 20,000. About 120,000 people suffer from various diseases such as hypertension, diabetes, menopause and skin abnormalities. Children's growth is reduced to osteoporosis. Untested technology, maintenance negligence and cost reduction philosophy point to the cause of gas leaks from this plant. The Indian government demanded 3 billion in compensation, but five years later, in 1989, the American Union Carbide paid only 470 million. But the lax attitude of the Indian government towards who is harmed and who is not harmed, takes the whole issue to the brink of official incompetence. However, seeing this plight, the officials of Union Carbide built a super specialty hospital. Many other organizations also came forward to help in this plight. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobhopal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
ujjainbengali : "উজ্জয়িনীঃ-প্রথমেই নিরাশকরা উজ্জয়িনী যত দেখা যাবে তত ভালো লাগবে। বাস, ট্রেন বা রাস্তায় রাস্তায় ঘুরলেও নতুন কিছু পাওয়া যায় না। কিন্তু যদি সেটা সরু সরু গলির জটিল পথরেখা ধরে নদীর ঘাটে যাওয়া যায় তবে পাওয়া যাবে পুরানো ও অনেক বেশি আধ্যাত্মিক অনুভব যার ফলে প্রচুর ব্যবসায়ী ও তীর্থযাত্রী প্রায় কয়েক শতাব্দী ধরে এখানে আসেন। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে এখানকার মন্দিরে রয়েছে এক অসম্ভব কর্মশক্তির স্পন্দন, কারণ এই জনপদ কর্কটক্রান্তি রেখার ওপর দাঁড়িয়ে থাকা হিন্দুদের সাতটা পবিত্র জনপদের একটা। এই জনপদ কুম্ভমেলার চারটে আহ্বায়ক জনপদের অন্যতম যখন লক্ষ লক্ষ মানুষ পবিত্র শিপ্রা নদীতে স্নান করেন। কুম্ভমেলা প্রতি বারো বছর অন্তর এপ্রিল-মে মাসে হয়ে থাকে ও তাকে বলে পূর্ণকুম্ভ। বারো বছরের মধ্যে ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ। অর্ধকুম্ভ সাধারণত মাঘ মাসে হয় তাই এটাকে মাঘ মেলাও বলে। ২০১৬ সালের এপ্রিল মাসে এখানে পূর্ণকুম্ভ হবে। গুপ্ত রাজারা, মাণ্ডু সুলতান, জয়পুরের মহারাজা জয় সিং, মারাঠি ও সিন্ধিয়ারা সবাই উজ্জয়িনীর ওপর খবরদারি করেছে। এই জনপদের প্রথম নাম ছিল অবন্তিকা যা একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। যখন সিন্ধিয়ারা তাদের রাজধানী গোয়ালিয়রে স্থানান্তরিত করে, তখন থেকে উজ্জয়িনীর গুরুত্ব কমে যায়। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রয়েছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। প্রাকৃতিকভাবে তৈরি এই লিঙ্গ কে বলা হয় সৃজনশীল শক্তির প্রতীক ও তা নিজের থেকেই তৈরি হয়, কোনও ধর্মীয় আচারানুষ্ঠানের মাধ্যমে পুরোহিত দ্বারা প্রতিষ্ঠিত নয়। মন্দিরটা মুসলমান রাজা আলতামিস ১২৩৫ সালে ধ্বংস করে দেয় ও ঊনবিংশ শতাব্দীতে তা সিন্ধিয়ারা পুনর্নির্মাণ করেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ujjainenglish : "Ujjain:-At the first sight Ujjain would be disappointed and as you see you will like it. There is nothing new to be found on the bus, train or on the road. But if you go to the river bank along the intricate path of the narrow alley, you will find the old and much more spiritual feeling which has resulted lot of traders and pilgrims coming here for almost a few centuries. There is no denying that there is an impossible vibration of energy in the temple here, as it is one of the seven holy cities of the Hindus standing on the Tropic of Cancer. This town is one of the four conveners of Kumbh Mela when millions of people bathe in the holy river Sipra. Kumbh Mela is held every twelve years in the month of April-May and it is called Purna Kumbh. Ardhakumbha held in every six years in between twelve years. Ardha Kumbh is usually in the month of Magh, hence it is also called Magh Mela. Purnakumbh will be here in April 2016. The Gupta kings, Mandu Sultan, Maharaja Joy Singh of Jaipur, Marathi and Scindia all took care of Ujjain. The first name of this town was Avantika which was an important trading center. The importance of Ujjain has diminished since the Scindia shifted their capital to Gwalior. The Mahakaleshwar temple in Ujjain has one of the twelfth Jyotirlingas of India. This naturally formed Linga is said to be a symbol of creative power and is self-created, not established by a priest through any religious rituals. The temple was destroyed by the Muslim king Altamis in 1235, and was rebuilt by the Scindia in the 19th century. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoujjain :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
indorebengali : "ইন্দোরঃ-ইন্দোর প্রাথমিকভাবে একটা ব্যবসাকেন্দ্র। এখানে হোলকার রাজাদের রাজত্বের সময়কার কিছু সুন্দর অট্টালিকা রয়েছে। ইন্দোর কোনও ভ্রমণার্থীর জনপদ নয় কিন্তু যাঁরা ওংকারেশ্বর, মহেশ্বর বা মান্ডু ঘুরতে যান তাঁদের জন্য একটা বিরতির জায়গা। এখানে ১৮৮৬ থেকে ১৯২১ সালের মধ্যে তৈরি হোলকার রাজত্বের লালবাগ প্যালেস একটা অত্যন্ত সুন্দর অট্টালিকা। বাকিংহাম প্যালেসের গেটের আদলে তৈরি গেট রয়েছে ও ২৮ হেক্টর বাগানের প্রবেশপথের কাছেই রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি রয়েছে। গোটা প্রাসাদে ইউরোপিয়ান স্থাপত্যশৈলীর আধিপত্য রয়েছে। রয়েছে বারৌক (ব্রিটিশ অলঙ্কারবহুল শিল্পসামগ্রী) ও রোকৌকৌ (ব্রিটিশ অলঙ্কারবহুল আসবাবপত্র) খাবার ঘর, একটা ইংরাজি লাইব্রেরী ও চামড়ার আরামকেদারা, একটা বসবার ঘর ও ছেঁড়া সোফা ও রানীর শোবার ঘর। হোলকার রাজবংশের শেষ বংশধর এই সুন্দর অট্টালিকা নির্মাণ করেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
indoreenglish : "Indore:-Indore is primarily a business center. Here are some beautiful buildings from the reign of Holkar kings. Indore is not a tourist destination but a place of rest for those who visit Onkareshwar, Maheshwar or Mandu. The Lalbagh Palace, built between 1886 and 1921, is a very beautiful building. In the 26-hector garden area there is a statue of Queen Victoria near the entrance and the gate is made in the resemblance of Buckingham Palace. The whole palace is dominated by European architecture. There are dining rooms in Baroque (British ornamental art) and Rokoukou (British ornamental furniture), an English library and leather armchairs, a sitting room and a torn sofa and queen's bedroom. The last descendants of the Holkar dynasty built this beautiful building. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoindore :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
mandubengali : "মাণ্ডু-হালকা জঙ্গলাকীর্ণ মনোরম সবুজ পরিবেশের মধ্যে কুড়ি স্কোয়ার কি.মি. মালভূমির চিত্রাঙ্কনতুল্য মাণ্ডু, ভারতে আফগান ভাস্কর্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ। পুরো এলাকাতে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্যালেস, গম্বুজ, মনুমেন্ট ও মসজিদ। কতকগুলো একদম সঙ্কীর্ণ উপত্যকার প্রান্তসীমায় আবার কতকগুলি লেকের ধারে, কিন্তু রুপমতি প্যাভেলিয়ান, যা সবথেকে রোমান্টিক, তা রয়েছে মালভূমির শেষ প্রান্তে যেখান থেকে বিশাল মালভূমির পুরোটা দেখা যায়। দশম শতাব্দীতে রাজা ভোজ মাণ্ডু সংস্থাপন করেন একটা পশ্চাদপসারণ করার নগরদুর্গ হিসেবে। এটা দিল্লীর মুসলমান শাসকরা দখল করে ১৩০৪ সালে। মোঘলরা দিল্লী দখল করে ১৪০১ সালে। মালওয়ারের আফগান গভর্নর দিলওয়ার খান মাণ্ডুতে তার ছোট্ট রাজত্ব শুরু করে ও তখন থেকে মাণ্ডুর স্বর্ণযুগের সূচনা হয়। যদিও দিলওয়ার খান মাণ্ডুতে একটা স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠা করেন কিন্তু তার ছেলে হোসাং শাহ তার রাজধানী ধর থেকে মাণ্ডুতে বদল করে, ফলে মাণ্ডু তার সর্বোচ্চ চমৎকারিত্বে প্রতিস্থাপিত হয়। ১৫২৬ সালে গুজরাটের বাহাদুর শাহ মাণ্ডু দখল করে কিন্তু ১৫৩৪ সালেই মোঘল সম্রাট হুমায়ুনের কাছে হেরে যান ও খিলজী রাজবংশের এক অফিসার, মাল্লু খানের কাছে গোটা রাজত্ব চলে যায়। বাজ বাহাদুর আরও দশ বছর দ্বন্দ্ব ও বহিরাক্রমণ দেখার পর ১৫৬১ সালে আকবরের বিশাল আগুয়ান বাহিনী দেখে তার অপরূপা সুন্দরী হিন্দু গায়িকা রূপমতিকে ফেলে পালিয়ে যায়। রূপমতি বিষ খেয়ে আত্মহত্যা করে। আকবর মাণ্ডুকে মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার পর, মাণ্ডুকে অনেক বেশী স্বাধীনতা দিয়েছিল। ১৭৩২ সালে মারাঠিরা মাণ্ডু দখল করে। মালওয়ারের রাজধানী আবার ধরে বদল করা হয় ও মাণ্ডুর ভাগ্য দ্রুত খারাপ হতে থাকে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
manduenglish : "Mandu:-In the environment of light forested scenic green within twenty square km area, Mandu, a painting on the plateau, is one of the finest examples of Afghan sculpture in India. Palaces, domes, monuments and mosques are scattered all over the area. Some are on the edge of a very narrow valley and some on the shores of a lake, but the Rupmati Pavilion, which is the most romantic, is at the far end of the plateau overlooking the whole of the vast plateau. In the tenth century, King Bhoj established Mandu as a retreating fort. It was occupied by the Muslim rulers of Delhi in 1304. The Mughals captured Delhi in 1401. Dilwar Khan, the Afghan governor of Malwar, started his short reign in Mandu and from then on, the golden age of Mandu began. Although Dilwar Khan established an independent kingdom in Mandu, his son Hosang Shah shifted his capital from Dhar to Mandu, replacing Mandu in his highest splendor. Mandu was captured by Bahadur Shah of Gujarat in 1526 but lost to the Mughal Emperor Humayun in 1534 and the entire kingdom passed to Mallu Khan, an officer of the Khilji dynasty. Baz Bahadur, after witnessing another ten years of conflict and invasion, saw Akbar's huge advance force in 1561 and fled leaving his beautiful Hindu singer Rupamati behind. Roopmati committed suicide by consuming poison. After Akbar annexed Mandu to the Mughal Empire, he granted Mandu much freedom. In 1732, the Marathas occupied Mandu. The capital of Malwar was replaced to Dhar and and Mandu's fortunes deteriorated rapidly. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomandu :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
maheswarbengali : "মহেশ্বরঃ-বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশের মহেশ্বর বহুদিন ধরেই আধ্যাত্মিক কাজকর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার উল্লেখ রামায়ণ ও মহাভারতে মহিষমাটি নামে পাওয়া যায়। এখনও বহু তীর্থযাত্রী, সাধু সন্ন্যাসী এমনকি ভ্রমণার্থীও পুরানো ঘাট ও পবিত্র নর্মদা নদীর অনুভব নিতে যায়। এই জনপদ তার স্বর্ণযুগের স্বাদ পেয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, হোলকার রানী অহল্যাবাইয়ের আমলে যিনি ফোর্টের ভেতর প্রাসাদ ও অন্যান্য মনুমেন্ট তৈরি করেছিলেন। ঘাট ছাড়াও ঐতিহাসিক অট্টালিকা, মহেশ্বরের রঙিন রাস্তাঘাট, পুরানো কাঠের দরজার বাড়ি, ঝুলবারান্দা ও উজ্জ্বলভাবে রঙ করা বাড়ির বহির্দেওয়াল দেখতে খুব সুন্দর লাগে। পবিত্র নদী ছাড়াও এই শহরের অন্যতম সম্পদ হচ্ছে ষোড়শ শতাব্দীর ফোর্ট। বিশাল বিস্ময়কর দেওয়ালের এই ফোর্ট তৈরি করেন সম্রাট আকবর। যদিও মহেশ্বর প্যালেস ও বহু মন্দির যোগ হয় হোলকার রাজত্বের রানী অহল্যাবাইয়ের (১৭৬৭-১৭৯৫) আমলে। এখানকার মিউজিয়ামে রয়েছে জংধরা অস্ত্রশস্ত্র, ধূলামলিন পালঙ্ক ও কাঁচঘেরা অহল্যাবাইয়ের মূর্তি যা স্থানীয় মানুষজন মন্দিরের মত শ্রদ্ধার চোখে দেখেন। কাছেই শিব মন্দিরে রয়েছে সোনালী শিবলিঙ্গ যেখান থেকে অহল্যবাইয়ের জন্মদিনের মিছিল ও দশেরা অনুষ্ঠান শুরু হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
maheswarenglish : "Maheshwar:-Friendly and peaceful Maheshwar has been very important for spiritual activities for a long time which is mentioned in Ramayana and Mahabharata as Mahishmati. Many pilgrims, saints and even travelers still go to experience the old ghats and the holy river Narmada. The town got a taste of its golden age in the eighteenth century, during the reign of Holkar Queen Ahalyabai who built palaces and other monuments inside the fort. In addition to the ghats, the historic buildings, the colorful streets of Maheshwar, the old wooden door houses, the balconies and the brightly painted exterior walls of the house look very beautiful. Apart from the holy river, one of the assets of this city is the sixteenth century fort. Emperor Akbar built this fort with a huge marvelous wall. However, Maheshwar Palace and many temples were added during the reign of Queen Ahalyabai (1767 to 1795) of Holkar's reign. The museum has statues of rusty weapons, dusty couches and glass-enclosed Ahalyabai which are revered by the locals as temples. There is a golden Shivling in the nearby Shiva temple from where the procession of Dussehra ceremony and Ahalyabai's birthday begins. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomaheswar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
omkareshwarbengali : "ওংকারেশ্বরঃ-ওংকারেশ্বরকে মিনি বারাণসী বলে কারণ বারাণসীর মতই এখানে রয়েছে পুণ্যভূমির সাথে নদীর ঘাট। ওঁ চিহ্নের এর মতো দেখতে দ্বীপের এই পুণ্যভূমিতে প্রচুর সংখ্যক ধার্মিক মানুষজন আসেন। কাছেই তৈরি বাঁধ ওংকারেশ্বরের আদল খানিকটা বদলে দিয়েছে ঠিকই কিন্তু দ্বীপের আধ্যাত্মিক অনুভূতি একটুও কমেনি ও থাকার জন্যে এটা একটা সুন্দর জায়গা। সরু গলি দিয়ে চলতে গেলে ভ্রমণার্থীদের সাথে সাধুদের গায়ে গা লেগে যায়। গলিতে রয়েছে রঙিন দোকান যেখানে গাঁজার ছিলিম থেকে জ্যোতির্লিঙ্গের সুভিনির সবই পাওয়া যায়। মন্দিরে দিনে তিনবার পুজো হয়। গুহার মতন মন্দিরে রয়েছে নিরাকার জ্যোতির্লিঙ্গ ও এটা ভারতের অনেক পবিত্র হিন্দু মন্দিরের অন্যতম।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
omkareshwarenglish : "Omkareshwar:-Omkareshwar is called Mini Varanasi because like Varanasi, it has river ghats with holy land. A large number of religious people come to this holy land of the island which looks like OM or ওঁ. The nearby dam has changed the look of Onkareshwar a bit but the spiritual feeling of the island has not diminished even a little and it is a beautiful place to stay. As you walk along the very narrow alley, you come across the saints with the travelers as if touching body. There are colorful shops in the alley where you can find everything from Ganja chillum to jyotirlinga souvenirs. Worship is done in the temple three times a day. The cave-like temple has a formless Jyotirlinga and is one of the many sacred Hindu temples in India."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoomkareshwar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
pachmaribengali : "পাচমারিঃ-জলপ্রপাত, গুহা-মন্দির, ও সাতপুরা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল দিয়ে দিয়ে ঘেরা মধ্যপ্রদেশের একমাত্র পাহাড়ি অঞ্চল পাচমারি। মধ্য ভারতের গরম এলাকা থেকে মুক্তি পাবার এটাই একমাত্র জায়গা। ট্রেকিং বা বাঘ দেখতে জঙ্গল সাফারি না করলেও এখানে কয়েকটা দিন অলসভাবে কাটালেও ভালো লাগবে। ভ্রমণপ্রেমী ক্যাপ্টেন জে. ফোরসাইত ১৮৫৭ সালে পাচমারি আবিষ্কার করেন ও ১৮৬২ সালে ভারতের প্রথম বনদপ্তর বাইসন লজ তৈরি করেন। কিছুদিন বাদেই ব্রিটিশ সেনাবাহিনী তাদের আঞ্চলিক সদর দফতর তৈরি করে। পাচমারির জয়স্তম্ভের কাছে অনেক সুন্দর সুন্দর ঔপনিবেশিক অট্টালিকা রয়েছে যা বর্তমানে গেস্টহাউস হিসাবে ব্যবহৃত হয়।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
pachmarienglish : "Pachmari:-Pachmari is the only hilly region of Madhya Pradesh surrounded by waterfalls, cave-temples and the forest of Satpura Tiger Project. It is the only place to escape from the hotspots of Central India. Even if you don't go trekking or jungle safari to see tigers, it would be nice to spend a few days here lazily. Traveler Captain J. Forsyth discovered Pachmari in 1857 and in 1862 built the first forest office in India, the Bison Lodge. Shortly afterwards, the British army set up their regional headquarters. Near the Victory Pillar of Pachmari, there are many beautiful colonial buildings which are now used as guesthouses."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photopachmari :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
marbelrockbengali : "ভেদাঘাট ও মার্বেল রকঃ-জব্বলপুর থেকে ২২ কি.মি. দূরে অবস্থিত এই জায়গাটাকে স্থানীয়ভাবে ভেদাঘাট বলে। এখানে নর্মদা নদীর গর্জে প্রায় ৩ কি.মি. লম্বা মার্বেলের মতো ম্যাগনেসিয়াম লাইমস্টোনের ক্লিফ রয়েছে। মার্বেলের রঙ, আলোর পরিবর্তনের সাথে সাথে পিঙ্ক থেকে কালো রঙে পরিবর্তিত হয়। চন্দ্রালোকে সন্ধ্যাবেলায় এখানকার সৌন্দর্য অত্যন্ত হৃদয়গ্রাহী ও জোৎস্নারাতে গর্জের কিয়দংশ ভেসে যায় আলোর বন্যায়। একটু চড়াইপথে কিলোমিটার খানেক হাঁটলেই পাওয়া যাবে দশম শতাব্দীর গোলাকার চৌষাট যোগিনীর মন্দির। ভারতের প্রাচীনতম চৌষাট যোগিনীর মন্দির এটাই। মন্দিরে দুর্গার চৌষট্টি অনুচর ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি গোলাকার ভাবে এক একটা ছোট ছোট ঘরের মধ্যে রাখা আছে।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
marbelrockenglish : "Vedaghat and Marble Rock:-22 km from Jabalpur, this remote place is locally called Vedaghat. Here the roar of the river Narmada about 3 km, where there are cliffs of magnesium limestone like tall marble. The color of marble changes from pink to black with the change of light. The beauty of this place is very captivating in the evening in the moonlight and some part of the gorge is washed away by the flood of light. The tenth century round Chausat Yogini temple can be found within a short walk of a little ascent. This is the oldest Chausat Yogini temple in India. In addition to the sixty-four followers of Durga in the temple, many other idols of gods and goddesses are kept in a circle in separate small rooms."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomarbelrock :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
jabalpurbengali : "জব্বলপুরঃ-জব্বলপুর মূলত কানহা ও বান্ধবগড় যাবার একটা প্রবেশদ্বার। কাছেই রয়েছে নর্মদা নদীর ওপর ভেদাঘাটে মার্বেল রক। এখানে দেখার মধ্যে রয়েছে রাণী দুর্গাবতী মিউজিয়াম ও ফোর্ট। মিউজিয়ামে দশম শতাব্দীর অনেক প্রদর্শন সামগ্রী রয়েছে।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
jabalpurenglish : "Jabalpur:-Jabalpur is basically a gateway to Kanha and Bandhavgarh. Nearby is the Marble Rock at Vedaghat on the river Narmada. Among the places to visit here are Rani Durgavati Museum and Fort. The museum has many tenth-century exhibits."+
"
"+
"Sound Stream "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photojabalpur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bandhavgarhbengali : "বান্ধবগড়ঃ-ভারতের কোনও জাতীয় উদ্যানে যদি কারুর একমাত্র উদ্দেশ্য থাকে বাঘ দেখার, তবে অন্য কোথাও যাবার দরকার নেই, সোজা বান্ধবগড়। একটা বা দুটো দিন বান্ধবগড়ে থাকলে অবশ্যই বাঘ দেখার প্রতিশ্রুতি পাওয়া যাবে। বান্ধবগড় অপেক্ষাকৃত ছোট পার্ক হলেও এখানে বাঘের ঘনত্ব ভারতে সবচেয়ে বেশি। এছাড়া রয়েছে ৪০টার বেশি লেপার্ড (যদিও কম দেখা যায়), ও সাধারণভাবে দেখা যায় হরিণ, বুনো শুয়োর ও বাঁদর। পার্কের নামকরণ হয়েছে পুরানো ফোর্টের নামে যা প্রায় আটশো মিটার উঁচু পাহাড়ি ক্লিফের ওপর অবস্থান করছে। বান্ধবগড় পার্কের কাছাকাছি গ্রামের নাম টালি। এটা পার্কের বাফার জোনে পড়ে। "+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bandhavgarhenglish : "Bandhavgarh:-If anyone has the sole purpose of seeing a tiger in any national park of India, there is no need to go anywhere else, straight come to Bandhavgarh. If you stay in Bandhabgarh for one or two days, you will definitely get the promise of seeing the tiger. Although Bandhabgarh is a relatively small park, the tiger density here is the highest in India. There are also over 40 leopards (although rarely seen), and deer, wild boar and monkeys are commonly seen. The park is named after the old fort which stands on a hill cliff about eight hundred meters high. The name of the village near Bandhabgarh National Park is Tali. It falls in the buffer zone of the park."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobandhavgarh :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
ranefallsbengali : "রাণে ফলস ও কেন ঘড়িয়াল স্যাঙ্কচুয়ারিঃ-৩০ মিটার উঁচু রাণে ওয়াটার ফলস খাজুরাহো থেকে ১৮ কি.মি. দূরে অবস্থিত। সময় বিশেষে (বর্ষা কালের পর) পতনোন্মুখ দুরন্ত গতির জলধারা যখন সবেগে পাথরের গিরিসঙ্কটে নিক্ষিপ্ত হয় তা সত্যি সত্যিই দর্শনযোগ্য। স্থানীয়ভাবে এটাকে নায়াগ্রার ছোট সংস্করণ বলে। ফলসের কাছেই রয়েছে কেন ঘড়িয়াল স্যাঙ্কচুয়ারি। সেখানে কিছু জন্তুজানোয়ার সংরক্ষণ করা হচ্ছে। কেন নদীর সৌন্দর্যও খুব ভালো লাগবে বিশেষতঃ কেন ক্যানিয়ন।"+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
ranefallsenglish : "Rane Falls and Ken Gharial Sanctuary:-30 meters high Rane Water Falls is 18 km from Khajuraho. It is really spectacular to see the fast-flowing water rushing into the rocky cliffs especially during a special time (after the rainy season). Locally it is called the smaller version of Niagara. Ken crocodile sanctuary is near the falls? Some animals are being conserved there. The beauty of Ken river looks beautiful, especially Ken canyon."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoranefalls :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
khajurahobengali : "খাজুরাহোঃ-খাজুরাহো মন্দির শিল্পকর্মের এক অন্যতম নিদর্শন। এটা তিনটে শাখায় ভাগ করা এরোটিক খোদাইকার্যের চিত্তবিমোহন করা চারুকলা যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষতঃ পশ্চিম দিকের শাখায় যেখানে রয়েছে কিছু অপূর্বসুন্দর শিল্পকলা। এখানকার মন্দিরগুলি ইন্দোআর্য্য স্থাপত্যশিল্পের এক দেদীপ্যমান উদাহরণ তবে এই সৃষ্টি খোদাইশিল্পীদের মুক্তহস্তে দান করা অলঙ্করণ যা খাজুরাহোকে বিখ্যাত করেছে। মন্দিরের বাইরের চতুর্দিকে রয়েছে পাথরের কাজের অসাধারণ চারুকলার সুরুচিসম্পন্ন বন্ধনী যা সহস্রাব্দ পুরানো দেবদেবী, যোদ্ধা, সুরকার, আসল ও অলীক জন্তুর রূপকথার কাহিনী বিবৃত করে। দুটো জিনিস এখানে বারবার আসে তা হচ্ছে নারী ও কাম। সবথেকে আকর্ষণীয় হচ্ছে মিথুন (নারী ও পুরুষের কামজ অবস্থান) যা এরোটিক হলেও মনোযোগ ভিন্নমুখী করবে না, শুধুমাত্র তার চমৎকার দক্ষতাপূর্ণ ভাস্কর্যের জন্যে। ইন্দ্রিয়সম্পৃক্ত অঙ্গসংস্থিতি সুরাসুন্দরীরা (স্বর্গের পরী), অপ্সরা (নৃত্যরতা পরী) ও নায়িকাদের (নশ্বর পরী) অর্দ্ধবাঁকানো শরীরের সামান্য ঝুঁকে পড়া অবস্থান যেন একটা নাচের ক্রীড়াপর আকৃতি যা সমতল পাথর থেকে খোদাই করে বার করা হয়েছে। একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে শরীরের মধ্যে এঁটে থাকা ভিজে কাপড়ের এক ধোপিনীর মূর্তি। ইতিহাস-লৌকিক উপাখ্যান বলে যে খাজুরাহো তৈরি করেন চন্দ্রবর্মন, যিনি চাঁদভগবানের পুত্র ছিলেন। পৃথিবীতে অবতরণ করার পর তিনি নদীতে এক স্নানরতা তরুণীকে দেখেন। তখন থেকেই নাকি খাজুরাহো তৈরি হয়। ঐতিহাসিকরা বলেন যে চাণ্ডেলা রাজত্বের রাজারা এই মন্দির তৈরি করেন। অনেক মন্দিরই লেকের ওপর থেকে তৈরি হয়। ৮৫টা মন্দিরের মধ্যে ২৫টা এখনও জীবিত রয়েছে, যা শতাব্দী প্রাচীন সৃজনশীল প্রতিভার এক অবিস্মৃত বিস্ফোরণ। ৯৫০ থেকে ১০৫০ সালের মধ্যে তৈরি মন্দিরগুলো, চাণ্ডেলার রাজারা তাঁদের রাজধানী মাহোবাতে সরিয়ে নেওয়ার পরবর্তীকালেও সক্রিয়ভাবে বিদ্যমান ছিল। খাজুরাহোর বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, মুসলিম হামলাকারীদের দ্বারা মন্দিরের অপবিত্রীকরণ বা সংস্কারদূষণ ও ধ্বংসের হাত থেকে মন্দিরকে বাঁচিয়েছে। কাছাকাছি অন্যান্য অনেক মন্দিরে মূর্তি পুজোর কারণে হামলাকারীরা ভেঙে দিয়েছে। আবার সম্ভবত বিচ্ছিন্ন হওয়ার কারণে ও আস্তে আস্তে জঙ্গল হয়ে যাওয়ার জন্যে মন্দিরগুলোও ধ্বংসের মুখে পতিত হয়েছে। ব্রিটিশ অফিসার মিঃ টি এস বার্টের পাল্কিবাহকরা তাঁকে এই ধ্বংসস্তূপে নিয়ে আসার আগে অব্দি পৃথিবীর বেশিরভাগটাই এমন সুন্দর চারুশিল্পের ব্যাপারে অনবহিত ছিল। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
khajurahoenglish : "Khajuraho:-Khajuraho temple is one of the masterpieces of art. It is an erotic engraving of fine art divided into three branches which has been declared as a World Heritage Site. Especially in the western branch where there is some wonderful art. The temples here are a shining example of Indo-Aryan architecture, but the creators have freely donated their excellence, that made Khajuraho famous. Surrounding the temple are elaborate stone artefacts that express the fairy tales of millennia-old deities, warriors, composers, real and imaginary animals. The two things that come up again and again are women and sex. The most interesting is Gemini (the erotic position of men and women) which, though erotic, will not distract attention, only for its excellent skillful sculpture. The slightly bent position of the half-curved body of the sensual limbs of the Surasundaris (fairies of heaven), nymphs (dancing fairies) and heroines (mortal fairies) is like a sporty shape of a dance carved out of a flat rock. A classic example is the image of a laundress with a wet cloth sewn into her body.History:-Folklore says that Khajuraho was created by Chandravarman, who was the son of Moon God. After landing on the earth, he saw a young woman bathing in the river. Khajuraho has been made since then. Historians say that the temple was built by the kings of the Chandela kingdom. Many temples are built over the lake. Of the 85 temples, 25 are still alive, an unforgettable explosion of centuries-old creative intellect. The temples, built between 950 and 1050, remained active after the Chandela kings moved their capital to Mahoba. The disintegration of Khajuraho has saved the temple from being desecrated or renovated by Muslim invaders. Many other nearby temples were smashed by the attackers due to idol worship. Probably because of the isolation and the gradual forestation, the temples suffer natural destruction. Most of the world was unaware of such fine art until the palanquins of Mr. T. S. Burt, a British officer, brought him to the ruins. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokhajuraho :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
orchhabengali : "অরছাঃ-নুড়িপাথর ভর্তি বেতওয়া নদীর ধারে এই ঐতিহাসিক গ্রামে রয়েছে অবিশ্বাস্য রকমের স্থাপত্যশিল্পের প্রদর্শনী। অরছার পরিবেশ অনেক বেশী অলস ও শান্ত যা এখানে থাকার জন্য এক আদর্শ জায়গা হিসেব চিহ্নিত। ইতিহাস–অরছা, ষোড়শ শতাব্দী থেকে ১৭৮৩ সাল পর্যন্ত বুন্দেলা রাজাদের রাজধানী ছিল, যার পর বুন্দেলা রাজত্ব অরছার কাছাকাছি তিকামগড়ে আত্মগোপন করে। বীর সিং দেও রাজত্ব করেন ১৬০৫ থেকে ১৬২৭ সাল অব্দি ও তিনি ঝাঁসি ফোর্ট তৈরি করেন। সেলিমের অন্যতম বন্ধু বীর সিং আকবরের সাথে দীর্ঘ কলহে জড়িয়ে পড়েন ও রাজত্ব হারান। ১৬০৫ সালে রাজপুত্র সেলিম রাজা হ’ন জাহাঙ্গীর নামে ও বীর সিংকে রাজত্ব ফিরিয়ে দেন। অরছায় রয়েছে মধ্যযুগীয় ইসলামিক স্থাপত্যশিল্পের খমধ্যের প্রতিনিধিত্বকারী জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহল তৈরি হয় সম্রাট জাহাঙ্গীরের দর্শন উপলক্ষে। এখানে জাহাঙ্গীর মাত্র একদিন ছিলেন। অরছায় রাজমহলের ঘরগুলোর দেওয়াল ও সিলিঙে রয়েছে রাম, কৃষ্ণ ও অরছার রাজকীয় মর্যাদাসম্পন্ন মল্লযুদ্ধের, শিকার, লড়াই ও নৃত্যের পেন্টিং। অরছার আর একটি ঐতিহাসিক স্থান পালকি মহল। বীর সিং দেওয়ের ছেলে দিনমান হারদোলের পালকি মহল যিনি তাঁর ভাইয়ের বৌ এর সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের নির্দোষত্ব প্রমাণ করার জন্য ভাইয়ের বৌ এর হাতের দেওয়া বিষ জেনেশুনে খেয়ে আত্মহত্যা করেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
orchhaenglish : "Orchha:-This historic village on the banks of the river Betwa, filled with pebbles, has an incredible display of architecture. The environment of Orchha is much lazier and quieter which makes it an ideal place to stay.History:-Orchha was the capital of the Bundela kings from the sixteenth century to 1873 AD, after which the Bundela kingdom hid in Tikamgarh near Orchha. Bir Singh Deo also ruled from 1605 to 1627 and built Jhansi Fort. Bir Singh, one of Selim's friends, got into a long quarrel with Akbar and lost the kingdom. In 1605, Prince Selim became the king in the name of Jahangir, returned the kingdom to King Bir Singh. In Orchha there is one Jahangir Mahal, one of the earliest representations of medieval Islamic architecture. Jahangir Mahal was built on the occasion of the visit of Emperor Jahangir. Jahangir was here for only one day. On the walls and ceilings of the houses of the palace. In Orchha there are paintings Rama, Krishna, daring wrestling with royal dignity, hunting, fighting and dancing. Another historical place of Orchha is Palaki Mahal. Bir Singh Deo's son Dinman Hardol's built Palki Mahal who knowingly committed suicide by consuming the poison given by his brother's wife to prove his innocence in the love affair with his brother's wife. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoorchha :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
gwaliorbengali : "গোয়ালিয়রঃ-পাহাড়ের মাথায় মধ্যযুগীয় ফোর্টের জন্যে গোয়ালিয়র বিখ্যাত। সেদিক থেকে অন্যান্য অনেক চিত্তাকর্ষক দর্শনীয় স্থানের মতো গোয়ালিয়র এই অংশের অত্যন্ত পরিচিত গন্তব্যস্থল। শহরে রয়েছে এক খেয়ালী ঢঙের সিন্ধিয়াদের রাজপ্রাসাদ জয় বিলাস প্যালেস। এখানেই রয়েছে সিন্ধিয়া মিউজিয়াম ও সিন্ধিয়াদের ঐতিহাসিক রাজসিংহাসন। এনারা ভারতের অন্যতম শ্রদ্ধেয় পরিবার হিসাবে বিবেচিত। এখানে নভেম্বর ডিসেম্বর মাসে চারদিনের তানসেন বাদ্য উৎসব সংগঠিত হয় ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিল্পীরা এখানে আসেন। ইতিহাস–গোয়ালিয়রের উপাখ্যান শুরু হয় অষ্টম শতাব্দীতে যখন গোয়ালিপা নামে এক তপস্বী, সুরজকুন্ডের জল দিয়ে, রাজপুত দলনেতা, সুরজ সেনকে কুষ্ঠরোগ থেকে সারিয়ে তোলেন (গোয়ালিয়র ফোর্টে তা এখনও বর্তমান)। তপস্বী তাঁর নাম পাল্টে সুহান পাল করেন ও ভবিষ্যতবাণী করেন যে সুহানের বংশধররা ততদিন ক্ষমতায় থাকবে যতদিন তাঁদের পদবি পাল থাকবে। সুহানের পরে তাঁর ৮৩টা বংশধর তাই করেছিলেন কিন্তু ৮৪ নম্বর বংশধর তাঁর নাম পালটে করেন তেজ করণ ও স্বাভাবিকভাবেই তিনি রাজত্ব হারিয়ে ফেলেন। ১৩৯৮ সালে টোমার রাজারা ক্ষমতায় আসেন। গোয়ালিয়র ফোর্ট তখন প্রতিবেশীদের সাথে অবিচ্ছিন্নভাবে যুদ্ধবিগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ও রাজা মান সিং (১৪৮৬-১৫১৫) শেষপর্যন্ত জয়ী হন। মোঘলরা প্রায় দু শতাব্দী ধরে ক্ষমতা ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত মারাঠিরা তাদেরকে ১৭৫৪ সালে বিতাড়িত করে। পরবর্তী পঞ্চাশ বছরে ফোর্ট অনেক হাত পরিবর্তন করে যার মধ্যে ব্রিটিশদের হাতে যায় দুবার। শেষপর্যন্ত সিন্ধিয়াদের হাতে চলে আসে। ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা বিপ্লবে, মহারাজা জয়াজী রাও ব্রিটিশদের বশংবদ ছিলেন কিন্তু তাঁর সৈন্যরা বিদ্রোহী হয়ে যায় ও ১৮৫৮ সালের মাঝামাঝি ফোর্টে শেষ ঘটনা ঘটে যখন বিদ্রোহী নেতা তাঁতিয়া তোপী হেরে যান ও ঝাঁসির রাণীকে খুন করা হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gwaliorenglish : "Gwalior:-Gwalior is famous for its medieval fort at the top of the hill. From that point of view, Gwalior is one of the most popular destinations in this section. In the city there is a whimsical Sindhi palace named Joy Bilas Palace. Here is the Scindia Museum and the historical throne of Scindia. They are considered as one of the most respected families in India. A four-day Tansen Music Festival is held here in November-December and many artists from different parts of India come here.History:-Gwalior legend begins in the 8th century when an ascetic named Goalipa, with the water of Surajkund (it is still present in Gwalior Fort), cured Suraj Sen, a Rajput leader, from leprosy. The ascetic changed his name to Suhan Pal and predicted that Suhan's descendants would remain in power as long as their surname Pal remained. After Suhan, 83 of his descendants did so, but the 84th descendant changed his name to Tej Karan and naturally he lost the kingdom. The Tomar kings came to power in 1398. The fort of Gwalior then became the center of uninterrupted warfare with its neighbors and Raja Man Singh (1486 to 1515) was finally victorious. The Mughals held power for almost two centuries until the Marathas expelled them in 1754. Over the next fifty years the fort changed hands a lot, including twice in the hands of the British. Eventually it fell into the hands of Scindia. In India's first independence revolution of 1857, Maharaja Jayaji Rao was loyal to the British but his troops revolted and the last incident at the fort took place in mid-1858 when the rebel leader Tantiya Topi was defeated and the Queen of Jhansi was assassinated. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"