var Kolkataplaces = { menusystembengali : " "+ "এই পাতার জায়গাসমূহঃ-
"+ "মেনু দেখতে ক্লিক করুন"+ " •কোনিয়্যাক"+ " •পূজো-পরিক্রমা
", menusystemenglish : " "+ "Places in This Page:-
"+ "Click To See Menu"+ " •Konyak"+ " •Puja-Parikrama
", kenyakbengali : "নাগাল্যান্ডের শিরশ্ছেদকারী কোনিয়্যাক উপজাতিদের কিছু কথাঃ-উত্তর-পূর্ব ভারতের নাগাল্যাণ্ডের ‘মন’ জেলা ও বার্মার সাগাইং ডিভিশনে কোনিয়্যাক উপজাতিদের বাস। একসময় এরা কুখ্যাত ছিল বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে শিরশ্ছেদ করার জন্যে। আর তাই তারা প্রায় বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সভ্য সমাজের প্রভাব থেকে বিচ্ছিন্ন ছিল। ১৯৫০ সালের মাঝামাঝি ব্রিটিশরা এদেরকে শান্তিতে থাকতে উৎসাহিত করে ও পরবর্তীকালে এরা খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হয়। গায়ে উল্কি আঁকার কলা মূলত এদের সংস্কৃতির একটা অঙ্গ হিসেবে বিবেচিত ও শিরশ্ছেদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই রীতি উপজাতি সমাজে একটা পদমর্যাদার ব্যাপারও বটে। একজন যোদ্ধা একটা মুণ্ডু শিকার করার পর, তার মুখে উল্কি আঁকার পুরস্কার দেওয়া হয়। এতে তার সৌন্দর্য বাড়ে ও অন্য মানুষজনের থেকে তার স্বাতন্ত্র্য বজায় থাকে। একজন পুরুষমানুষের গায়ে উল্কির অর্থ সে তার বাল্য অবস্থা থেকে যৌবনে পদার্পণ করলো ও যুদ্ধে যাবার অবস্থাটা হচ্ছে বড় হওয়া। মহিলাদের জন্য উল্কি জীবনের বিভিন্ন চক্রের সংজ্ঞা। যেমন বিয়ে হওয়া, প্রথম সন্তান হওয়া ইত্যাদি। কোনিয়্যাক পুরুষমানুষের মুখে উল্কি একটা স্বতন্ত্র সাংস্কৃতিক প্রথা ও তা শুধুমাত্র কোনিয়্যাক সংস্কৃতিতেই বিদ্যমান। অন্যান্য অনেক ধরনের উল্কি পুরুষ ও মহিলাদের গায়ে থাকে যা কোনিয়্যাক সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী রীতি বা লোকাচার হিসাবে চিহ্নিত। তবে এই সংস্কৃতি প্রায় ধ্বংসের মুখে ও তাই সময় হয়ে গেছে ও প্রয়োজনও পড়েছে এটার প্রামাণ্য চিত্রের কিছু তথ্য ধরে রাখার আর তাই শিরশ্ছেদকারী কোনিয়্যাক সম্প্রদায়ের অন্যতম বংশধর শ্রীমতী এইচ ফিজিন কোনিয়্যাক তাঁর গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন এক নিখুঁত চিত্র। ইনি সিয়ং গ্রামে ৮মার্চ ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে তাঁর ছোটবেলা কেটেছে তাঁর চতুর্দিকে ঘিরে থাকা উল্কি আঁকা মানুষজনের মধ্যে। ফায়ার প্লেসে, চতুর্দিকে ঘিরে থাকা উল্কি আঁকা মানুষজনের মধ্যে, আফিমের হুঁকোয় টান দেওয়া উল্কি আঁকা দাদুর কোলে বসে গল্প শোনার প্রতিচ্ছবি জীবনের অনুভবের অন্য আর এক দিক। তিনি ও তাঁর আর এক বোন চার বছর বয়সে শহরের বোর্ডিং স্কুলে চলে যান যেখানে তাঁর জীবনধারা একেবারে বদলে যায়। যখন তিনি অন্য নাগা শিশুদের সঙ্গে মিলিত হ’ন তখন তিনি সাংঘাতিকভাবে ধাক্কা খেলেন এই দেখে যে একজন নাগা শিশুরও উল্কি নেই। বুঝতে পারেন কোনিয়্যাক শিরশ্ছেদকারী উল্কির স্বতন্ত্রতা। এই ঔৎসুক্য তাঁকে ক্রমে শিরশ্ছেদকারী কোনিয়্যাক উপজাতিদের সংস্কৃতির প্রতি গবেষণার ব্যাপারে মনোনিবেশ করতে সাহায্য করে। তিনি অবশ্য তাঁর সংস্কৃতির ব্যাপারে যথেষ্ট গর্বিত ছিলেন ও এখনও আছেন। তিনি এই ব্যাপারে একটা বই লিখেছেন যার নাম “The Last of the Tattooed Headhunters: The Konyaks”। এই গবেষণায় তিনি সহায়তা পেয়েছেন নেদারল্যান্ডের ভিন্ন ধরনের বিখ্যাত ফটোগ্রাফার পিটার বসের। বর্তমানে UNESCO এই ধরনের Intangible Heritage-এর ব্যাপারেও মনোনিবেশ করেছে। সমস্ত তথ্য কলকাতার যাদুঘরের Sculpture Gallery-তে প্রদর্শিত হয়েছে ২০১৫ সালের ৬-১৩ সেপ্টেম্বর। এই সমস্ত কিছুর কৃতিত্ব আমার অনুজ বন্ধুবর সৌরভ দত্ত গুপ্তের, কারণ সে আমায় খবর না দিলে এরকম একটা অসাধারণ প্রদর্শনী অধরা থেকে যেত। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", kenyakenglish : "Konyaks:-The Konyak tribes live in the Mon district of Nagaland in northeastern India and in the Sagaing division of Burma. At one time they were notorious for attacking and beheading people. And so, they were isolated from the influence of civilized society until about the middle of the twentieth century. The British encouraged them to live in peace in the middle of the year 1950 and later converted to Christianity. The art of tattooing is considered a part of their culture and is closely related to beheadings. This practice is also a matter of status in the tribal society. After a warrior hunts a head, he is rewarded for drawing a tattoo on his face. It enhances her beauty and maintains her uniqueness from other people. Tattooing on a man's body means that he entered his youth from childhood and going to war is to grow up. Tattoos for women define different cycles of life. Such as getting married, having first child etc. Tattooing on the face of Konyak men is a distinct cultural practice and exists only in Konyak culture. There are many other types of tattoos on men and women that are identified with the various traditional customs or folklore of the Konyak culture. However, this culture is on the verge of extinction and so it is time to retain some of its authentic imagery and so Mrs. H. Physin Konyak, one of the descendants of the beheaded Konyak community, has come up with a perfect picture through her research. She was born on March 8, 1980, in the village of Seong. She describes how she spent her childhood among the tattooed people around him. In the fireplace, surrounded by tattooed people, sitting on the lap of a tattooed grandfather drawn on an opium hook, listening to the story is another reflection of the feeling of life. At the age of four, he and another sister moved to a town boarding school, where her lifestyle changed dramatically. When she met other Naga children, she was shocked to see that not a single Naga child has a tattoo. She then Understood the uniqueness of Konyak beheading tattoos. This curiosity gradually helped her to concentrate on research into the culture of the decapitated Konyak tribes. She was, however, quite proud of her culture and still is. She authored a book, The Last of the Tattooed Headhunters: The Konyaks. He was assisted in this research by Peter Boss, a famous Dutch photographer of a different type. Currently, UNESCO is also focusing on such Intangible Heritage. All information was displayed at the Sculpture Gallery of the Kolkata Museum, September 6-13, 2015. The credit for all this goes to my youngest friend Sourav Dutta Gupta, because if he had not informed me, such an extraordinary exhibition would have been elusive. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photokenyak : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", pujaparikramabengali : "পুজো পরিক্রমাঃ-দুর্গাপুজো হল এক হিন্দু উৎসব যা অনিষ্টকর মহিষাসুরের বিরুদ্ধে শ্রদ্ধেয় যোদ্ধা দেবী দুর্গার জয়কে মান্যতা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই উৎসব নারী শক্তির পুজো হিসাবে পরিচিত ও মহিলাদের সম্মান করার এক উৎসব। এটা বিশ্বাস করা হয় যে এই সময় দেবী পৃথিবীতে আসেন। দুর্গাপুজো একটা অত্যন্ত সামাজিক উৎসব এবং বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে তার নাটকীয়তা ও জনপ্রিয়তা প্রকাশ পায়। শারদীয়া দুর্গাপুজোকে অকালবোধন বলা হয়। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়ে তাদের পুজো করার যথাযথ সময় নয়। অকালের পুজো বলে তাই এই পুজোর নাম হয় অকালবোধন। রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পুজো করা হয়েছিল। রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পুজো করেছিলেন। রামও রাবণকে বধ করার জন্যে স্বয়ং দুর্গার বোধন ও পুজো করেছিলেন।
দুর্গা পুজোর সূচনা হয়েছিল বহু প্রাচীন কালেই। দুর্গা পুজোর শুরুর যথার্থ নথি না পাওয়া গেলেও, পুরানো সাহিত্যে দুর্গার পরিচয় আছে। অনেকেরই মতে, সম্ভবত মোঘল আমল থেকেই ধনী পরিবারগুলোতে দুর্গা পুজো শুরু হয়। ইতিহাস বলছে দেবীর পুজো সম্ভবত ১৫০০ সালের শেষ দিকে প্রথম শুরু হয়। দিনাজপুর-মালদার জমিদার, স্বপ্নাদেশের পর প্রথম পারিবারিক দুর্গা পুজো শুরু করেছিলেন। তবে এই দুর্গার রূপ ছিল অন্যরকম। লোককথা মতে আদি দুর্গার চোখ গোলাকার ও উজ্জ্বল, এবং দেবী সাদা বাঘ ও সবুজ সিংহের উপর দণ্ডায়মান। অন্য মতে, তাহেরপুরের রাজা কংসনারায়ণ বা নদীয়ার ভবানন্দ মজুমদার বাংলায় প্রথম শারদীয়া দুর্গা পুজো সংগঠিত করেন। এরপরে রাজশাহীর রাজা এবং বিভিন্ন গ্রামের হিন্দু রাজারা প্রতি বছর এই পুজো আরম্ভ করেন। আবার কলকাতায় ১৬১০ সালে বারিশার রায়চৌধুরী পরিবার প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভের সম্মানে কলকাতার শোভা বাজার রাজবাড়িতে দুর্গাপুজোর মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন এবং তাঁর জন্য বিদেশ থেকে নিকি বাঈ নামে এক নর্তকীকে আনিয়ে ছিলেন। ব্রিটিশ বাংলায় এই পুজো ক্রমশঃ বৃদ্ধি পায় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে দুর্গাপুজো স্বাধীনতার প্রতীক হিসাবে জাগ্রত হয়। ১৯১০ সালে কলকাতায় প্রথম আনুষ্ঠানিক ভাবে বারোয়ারি পুজো শুরু হয়। বাগবাজারে প্রথম সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমে। তারপর থেকে গোটা বাংলায় দুর্গা পুজোর প্রবল প্রচার হয় এবং এটা বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিতি পায়। বর্তমানে বাংলা ছাড়িয়ে এই উৎসব পারি দিয়েছে বিদেশেও।
কলকাতায় সারা রাত ধরে ঠাকুর দেখা বা ব্যাপকভাবে অনুষ্ঠিত হওয়া নাটক, নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনাগুলো উপভোগ করেন। কেউ টিভিতে কেউ বা রাস্তায় বেরিয়ে। উৎসবের একটা বড় অংশ হল খাবার এবং তা প্রায় পুরো কলকাতা জুড়ে বিভিন্ন হোটেল রেস্তোরা বা স্ট্রীট ফুডের দোকানগুলোও নতুন সাজে সজ্জিত হয়। সন্ধ্যায়, কলকাতার রাস্তাগুলো এমনভাবে মানুষের ভিড়ে ভরে যায়, যে কখনও কথনও শুধুমাত্র একটা প্রতিমা দেখার জন্যেই দু-তিন ঘণ্টা কেটে যায়। কষ্ট হলেও এতে একটা অন্য আনন্দ বা অনুভব আছে। নিজেকে খানিকটা শিশুসুলভ করে তোলে যা বছরের অন্য সময় ভাবা যায় না। ২০১৪ সালে পুজোর সময় চতুর্থী ও পঞ্চমীর দিল বন্ধুবর সৌরভ দত্তগুপ্তর দলের সাথে পুজো পরিক্রমা করতে বেরিয়েছিলাম। ঠিক ছিল চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন বেরুবো কিন্তু একটা কাজের জন্যে ষষ্ঠীর দিন বেরুতে পারিনি। ছোটবেলায় অনেকবার কলকাতার পুজো দেখেছি তবে এবার কলকাতার পুজো আমি দেখলাম অন্তত ৩০ বছর পরে। তারই অল্প কিছু ছবি সবার জন্যে রইল।
"+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", pujaparikramaenglish : "Puja Parikroma:-Durgapuja is a Hindu festival to establish peace in the society by honouring the victory of the revered warrior goddess Durga against the evil Mahishasur. This festival is known as puja of Women's Power and is a festival of respect for women. It is believed that the goddess came to earth at this time. Durgapuja is a very social festival and its drama and popularity are manifested through various activities. Shardiya Durgapuja is called untimely puja. According to Hindu scriptures, the gods sleep in the autumn. So, this is not the right time to worship them. This puja had happened Untimely, so the name of this puja is Akalabodhan. Durga was worshiped in the autumn during the battle of Rama and Ravana. To help Rama, Brahma enlightened and worshiped Durga. Rama himself worshiped and adored Durga to kill Ravana.
Durga puja was started in ancient times. Although no exact documents have been found for the beginning of Durga Puja, Durga is known in old literatures. According to many people, Durga Puja probably started in rich families from Mughal period. History has the proof that the worship of the goddess first began in the late 1500. The zamindar of Dinajpur-Malda started the first family Durga Puja after an order through dream. But the form of this Durga was different. According to folklore, the eyes of old Durga idol are round and bright, and the goddess is standing on a white tiger and a green lion. According to another, Raja Kangsanarayana of Taherpur or Bhavananda Majumdar of Nadia organized the first Shardiya Durga Puja in Bengal. Thereafter the king of Rajshahi and the Hindu kings of different villages started this puja every year. The first Durga Puja was organized by the Roychowdhury family of Barisha in Calcutta in 1610. After the victory at the battle of Palashi in 1757, King Navakrishnadev organized a victory celebration in honour of Lord Clive through Durga Puja at Sobha Bazar Rajbari in Calcutta and brought for him a dancer named Nikki Bai from abroad. This puja gradually increased in British Bengal and Durgapuja became a symbol of independence in the Indian independence movement. The first official public puja was started in Calcutta in 1910. The first public Durga puja in Bagbazar was started with the support of the people. Since then, Durga Puja has been very popular all over Bengal and it is known as the greatest festival of Bengal. At present, this festival has spread beyond Bengal to abroad.
People enjoy viewing idols, large-scale dramas, dances and cultural performances throughout the night in Kolkata. Someone enjoys puja through TV or someone roaming on the street. A big part of the festival is the food and so the hotels, restaurants or street food shops all over Kolkata got renovated. In the evenings, the streets of Kolkata get so crowded that it takes two to three hours just to see a single idol. It I a different kind of enjoyment or feeling although it is a hard task. Makes one bit childish which is unimaginable at other times of the year. During the puja in 2014, I went out to enjoy a puja roundup with my dear friend Sourav Dattagupta's group on 4th and 5th day of the Puja. It was programmed to go out on the 4th, 5th and 6th day but I could not go out on the 6th day for some personal engagement. I have seen Kolkata Puja many times in my childhood but this time I saw Kolkata Puja at least 30 years later. A few pictures of the puja are posted for everyone.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photopujaparikrama : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", headingbengali : "কলকাতা", headingenglish : "KOLKATA", };