var Karnatakplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •মুখবন্ধ"+
" •বিদার "+
" •বিজাপুর"+
" •বাদামি"+
" •মহাকুটা "+
" •পাট্টাডাকাল"+
" •আইহোল"+
" •হাম্পি "+
" •কারওয়ার"+
" •গোকর্ণ"+
" •উদিপি "+
" •ম্যাঙ্গালোর"+
" •চিকমাগালুর"+
" •বেলুড় "+
" •হ্যলিবিড"+
" •কোডাগু"+
" •শ্রীরঙ্গাপট্টনম "+
" •মাইসোর"+
" •ব্যাঙ্গালোর",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
" •Prelude"+
" •Bidar "+
" •Bijapur"+
" •Badami"+
" •Mahakuta "+
" •Pattadakal"+
" •Aihole"+
" •Hampi "+
" •Karwar"+
" •Gokarna"+
" •Udipi "+
" •Mangalore"+
" •Chikmagalur"+
" •Belur "+
" •Halebid"+
" •Kodagu"+
" •Srirangapatnam "+
" •Mysore"+
" •Bangalore",
karnatakintrobengali : "মুখবন্ধঃ-বিচিত্র ভৌগলিক পরিবেশের আশীর্বাদধন্য বিস্তার, আর তাকে বেষ্টন করে থাকা বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের সংস্কৃতি, নিয়মকানুন, রীতিনীতির মিশ্রণ নিয়ে কর্ণাটক জ্বলজ্বল করছে এক সুন্দর ভারত ভূখণ্ড হিসাবে। এখানকার রাজপ্রাসাদ, সমুদ্রসৈকত, সংরক্ষিত বনাঞ্চল, পুরানো সংস্কৃতির ধ্বংসাবশেষ ও কাল্পনিক উপাখ্যানের ছবির মতো সুন্দর সুন্দর গ্রাম, কর্ণাটককে করেছে আকর্ষণের এক কেন্দ্রবিন্দু। এই রাজ্যের স্নায়ুকেন্দ্র হচ্ছে ভারতের সিলিকন রাজধানী ও বিশ্বজনীন শহর ব্যাঙ্গালোর। দুনিয়ার সাথে তাল মেলাতে সেখানে সময় তার নিষ্ঠুর দুরন্ত গতিতে ধাবমান। তবুও সেখানকার মানুষ কখনও কখনও অব্যাহতি চায় গভীর অরণ্যের নিস্তব্ধতায় বা আলিঙ্গন করে বিশাল বাহু বিস্তৃত বিস্তীর্ণ সমুদ্রের জলরাশিকে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা রুচিসম্মত ছোট ছোট জনপদ, কফি ও বিভিন্ন রকমের মশলার আবাদি ক্ষেত দিয়ে জনজীবনকে আবর্তিত করে রাখা পরিবেশ, মাইসোরের রাজকীয় আড়ম্বর, মর্কট, বাঘ এবং এশিয়ার সবচেয়ে বেশি হাতি সমৃদ্ধ বনাঞ্চল ও নিরন্তর চিত্ত বিমোহিত করা সৌন্দর্যের রঙিন ছবি পর্যটকের মন ভরিয়ে দেয়। বিরামচিহ্নের মত নির্দিষ্ট পরিমাপে রয়েছে স্পন্দনশীল জনপদ, যা একে অপরের পরিপূরক, ও যা মিলে মিশে তৈরি করেছে এক দৃঢ় সামাজিক বন্ধন। ক্রমান্বয়িক উচ্চতার সমতলভূমি হটাৎ করে উঠে গেছে অবাক করা কুহেলী আচ্ছন্ন পাহাড়ি উচ্চতায়, আর সেখান থেকেই উদাসীনভাবে বাধাবন্ধহীন উচ্ছ্বাসে নেমে আসা শ্বেতশুভ্র সলিলধারা তৈরি করেছে এক ক্ষীণতনু প্রবাহিণী, যা সেই সমস্ত জায়গার ওপর দিয়ে বহমান যেখানে সময় স্তব্ধ হয়ে গেছে। তবু যদি মনে হয় এগুলোও জীবনের প্রতিদিনের মূলধারা, তবে রয়েছে শান্ত সাংস্কৃতিক ছিটমহল হাম্পি, যেখানে দোলনায় বসে স্বাদ নেওয়া যেতে পারে নুড়ি পাথর আকীর্ণ সভ্যতার ভগ্নাবশেষ ও নেশা ধরিয়ে দেওয়া সূর্যাস্তের, অনুভব করা যেতে পারে স্বর্গীয় বেলাভূমি গোকর্ণের লাবণ্য বা পরখ করা যেতে পারে উত্তর কর্ণাটকে বিদারের অত্যাশ্চর্য ইসলামী ধ্বংসাবশেষের শেষ স্মৃতিটুকু। কর্ণাটকের ইতিহাস, বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রাজত্বের এক এলোমেলো ইতিহাস ও অনেক দক্ষতাসম্পন্ন রাজা এখানকার ইতিহাসের সঙ্গে জড়িত। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতের প্রথম মহান রাজা চন্দ্রগুপ্ত ময়ূরা যখন তাঁর শেষ জীবনে জৈনধর্মে দীক্ষিত হন, তখন তিনি এখানেই থেকে যান। ষষ্ঠ থেকে চতুর্দশ শতাব্দী অব্দি কর্ণাটকে বিভিন্ন রাজবংশের রাজারা রাজত্ব করেন, যেমন চালুক্য, চোলা, গঙ্গ, হৈসল ইত্যাদি। ওনারা কলা ও শিল্প নৈপুণ্যের মাধ্যমে তাঁদের স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গেছেন, যার দ্রষ্টব্যর মধ্যে রয়েছে বহু অত্যাশ্চর্য গুহা ও মন্দির। ১৩২৭ সালে মহম্মদ তুঘলকের সেনাবাহিনী হেলিবিডের রাজাকে পরাজিত করেন। ১৩৪৭ সালে হাসান গঙ্গ নামে তুঘলকের এক পার্শি সেনানায়ক বিদ্রোহ করে বাহমানি রাজত্বের প্রতিষ্ঠা করেন যা কিছুকাল পরে দাক্ষিণাত্যের পাঁচ সুলতানী রাজত্বে বিভক্ত হয়ে যায়। এদিকে হাম্পির হিন্দু রাজা ১৫৫০ সালে খ্যাতির শীর্ষে চলে যান। কিন্তু ১৫৬৫ সালে দাক্ষিণাত্যের রাজাদের মিলিত প্রচেষ্টায় তাঁর পতন হয়। পরবর্তীকালে মাইসোরের হিন্দু ওয়েডোর রাজবংশ খ্যাতিলাভ করে ও তাঁরা অবিসম্বাদিত রাজা হিসাবেই তাঁদের রাজত্ব দক্ষিণ ভারতের বিশাল অংশে ছড়িয়ে পড়ে। ১৭৬১ সালে হায়দার আলি তাঁদের পরাজিত করেন। ফরাসিদের সাহায্য নিয়ে হায়দার আলি ও তাঁর ছেলে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে তাঁদের রাজধানী স্থাপন করেন। ১৭৯৯ সালে টিপু সুলতান ব্রিটিশদের কাছে হেরে যান ও ওয়েডার রাজারা আবার ক্ষমতায় আসেন। টিপু সুলতানের পরাজয়ই কিন্তু দাক্ষিণাত্যে ব্রিটিশ রাজত্বের শুরু হওয়ার নিশান উড়িয়েছিল ও পরবর্তীকালে তা পুরো দক্ষিণ ভারতে সম্প্রসারিত হয়।। মাইসোর ১৯৪৭ সাল পর্যন্ত ওয়েডার রাজাদের অধীনে ছিল। স্বাধীনতার পর তৎকালীন মহারাজা মাইসোরের প্রথম গভর্নর হ’ন। ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে ও কানাড়িভাষী মানুষজনদের নিয়ে তৈরি হয় মাইসোর রাজ্য। ১৯৭২ সালে এই রাজ্যের নতুন নাম হয় কর্ণাটক যার রাজধানী তৈরি হয় ব্যাঙ্গালোরে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
karnatakintroenglish : "Intro:-Karnataka is shining as a beautiful Indian territory with the blessings of diverse geographical environment, and a mixture of different cultures, rules and customs of the various states that surround it. Beautiful palaces, beaches, protected forests, ruins of old cultures and picturesque tales of mythical legends have made Karnataka a focal point of attraction. The nerve center of this state is Bangalore, the Silicon Capital of India and the cosmopolitan city. Time to keep pace with the world is running at its cruel pace. Yet the people there sometimes want to escape in the stillness of the deep forest or embrace the enormous expanse of the vast ocean. Scattered around with stylish small towns, surrounded by cultivated fields of coffee and a variety of spices, the grandeur of Mysore, simian, the tiger and the most elephant-rich forests of Asia and the ever-captivating colourful beauty filled the emotion of a treveller. Like punctuation mark at a regular interval, there are vibrating settlements, which is complement to each other, and which combine to form a strong social bond. The plains of gradual elevation have suddenly risen to the astonishing foggy hilly heights, and from there the whirlpool descending in an indifferent attitude has created a faint stream, flowing over all the places where time has stopped. Yet if these seem to be the mainstream of everyday life, then there is the quiet cultural enclave of Hampi, where one can sit on a cradle and taste the ruins of a pebble-covered civilization and an inebriated sunset, feel the exquisiteness of the blissful beach of Gokarna or the last memory of the stunning Islamic ruins of northernmost Karntaka. The history of Karnataka is a random history of different religions, cultures and kingdoms and many skilled kings are involved with the history here. When the first great king of India, Chandragupta Mayura, converted to Jainism in his last life in the third century BC, he remained here. From the 6th to the 14th century, Karnataka was ruled by kings of different dynasties, such as Chalukya, Chola, Ganga, Haisal, etc. They have left their long-lasting mark on art and craftsmanship, including many stunning caves and temples. In 1327, Muhammad Tughlaq's army defeated the King of Helibid. In 1347, Hasan Ganga, a Persian general of Tughlaq, revolted and established the Bahmani kingdom which was later divided into five sultanate kingdoms of the Deccan. Meanwhile, the Hindu king of Hampi rose to prominence in 1550. But in 1565 he fell due to the combined efforts of the kings of the Deccan. Later the Hindu Weader dynasty of Mysore gained prominence and as their undisputed king, their kingdom spread over a large part of South India. Haider Ali defeated them in 1761 AD. With the help of the French, Haider Ali and his son Tipu Sultan established their capital at Srirangapatna. In 1799, Tipu Sultan lost to the British and the Weader kings returned to power. The defeat of Tipu Sultan, however, raised the bar for the beginning of British rule in the Deccan and later spread to the whole of South India. Mysore was under the Weader kings until 1947. The then Maharaja became the first governor of Mysore after independence. The state of Mysore was formed in 1956 on the basis of language and Kannada speaking people. The state was renamed Karnataka in 1972 with Bangalore as its capital. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+ "Go To Page Menu",
photokarnatakintro : ""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bidarbengali : "বিদারঃ-বিদারকে বলা হয় ফিসফিসিয়ে কথা বলা মনুমেন্টের শহর। কর্ণাটকের উত্তরতম প্রান্তে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ ফুট উচ্চতায়, মঞ্জিরা নদীর উপত্যকা সম্বলিত এক উচ্চ মালভূমিতে অবস্থিত বিদার সত্যি সত্যিই একটা হীরকখণ্ড, যা তার অত্যাশ্চর্য ইসলামী ধ্বংসাবশেষের শেষ স্মৃতিটুকু দিয়ে প্রমাণ করে দেয়। মধ্যযুগীয় বিদার তার জমকালো স্থাপত্য, শিক্ষার বৈভব, বিস্ময়কর সাংস্কৃতিক উৎকর্ষ এবং একটা রাজধানী শহর হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। প্রথম থেকেই এই জায়গা বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল ছিল। বিদারের ইতিহাস যেমন হৃদয়বিদীর্ণ করা বহু উত্থানপতন, বিশ্বাসঘাতকতা ও রক্তক্ষয়ী হানাহানির কাহিনীর সাথে জড়িত, তেমন এখানেই ছিল সুশাসন, শিল্প, স্থাপত্য, ও সাহিত্য বিকাশের এক হৃদয়গ্রাহী কাহিনী। বিদার শহরের আশেপাশের বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং স্থানগুলো, ইতিহাসের বিভিন্ন সময়কালে তৈরি হয়েছে ও তা কাকতিয়া, তুঘলক, বাহামানি, বারিদ শাহী, আদিল শাহী, মোগল এবং নিজাম রাজত্বের সাথে যুক্ত। স্থাপত্যগুলো বহু কারুশিল্পের এক সংমিশ্রণ যার মধ্যে তুর্কী, পার্শি ও হিন্দু কারুশিল্প উল্লেখযোগ্য। বিদারের স্মৃতিস্তম্ভগুলোর কিছু নকশা ও আলঙ্কারিক নিদর্শন এখনও ভারতে অনন্য। বিদারের সবথেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান বিদার কেল্লা বা দুর্গ। বিদার দুর্গটা ভারতের অন্যতম দুর্ভেদ্য দুর্গ হিসাবে বিবেচিত হয়। মূল দুর্গ কমপ্লেক্সে রাজবাড়ি, বিভিন্ন মহল আর মসজিদ রয়েছে। শহরের সুরক্ষার জন্যে দুটো পৃথক নগর দুর্গ ছিল। বিদার নগর দুর্গের পরিকল্পনা পঞ্চভুজাকৃতি। নগর দুর্গে প্রবেশের জন্যে পাঁচটা প্রবেশপথ আছে। রাজবাড়িতে প্রবেশের জন্যে নগর দুর্গের সাথে আর একটা দুর্গ রয়েছে যা প্রধান দুর্গ বলে বিবেচিত। এই দুর্গ অত্যন্ত জটিল পদ্ধতিতে তৈরি ও খুব শক্তিশালী। বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার ও স্থপতিরা এর নকশা ও নির্মাণ কার্যে নিযুক্ত ছিলেন। প্রধান দুর্গের প্রবেশদ্বারের নাম গুম্বজ দরওয়াজা যা রাজবাড়িতে প্রবেশ করার মূল দরজা ছিল। এই দরজা পাহারা দেবার জন্যে তিন হাজার সৈন্য মোতায়েন থাকতো। গগন মহল বাহামানী রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং বারিদ শাহী শাসকরা সংযোজন করেছিলেন। এতে দুটো কাছারি আছে। প্রাসাদের মূল বিল্ডিং ছিল সুলতান এবং তার হারেমের ব্যবহারের জন্য। তখত মহল হচ্ছে রাজাদের বাস করার প্রাসাদ, তর্কশ মহল, বারিদ শাহী সুলতানের তুর্কি বৌ-এর জন্যে তৈরি হয়েছিল, রঙিন মহল, শাহী মালবাখ বা রাজকীয় রান্নাঘর, শাহী হামাম বা রাজকীয় স্নানঘর, বাহমানি সমাধি, চৌবারা বা ওয়াচ টাওয়ার ইত্যাদি দর্শনীয় স্থাপত্যের তালিকার মধ্যে পড়ে। এ ছাড়াও বিদারে ঝারাণী নরসিংহ নামে এক হিন্দু ধর্মস্থান ও নানক ঝিরা সাহেব নামে এক শিখ তীর্থস্থান রয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bidarenglish : "Bidar:-Bidar is called the city of whispered monuments. Bidar, situated on the northernmost tip of Karnataka, at an altitude of 2,200 feet above sea level, on a plateau in the valley of the Manjira River, is truly a diamond, as evidenced by the last remnants of its stunning Islamic ruins. Medieval Bidar was widely known as capital city for its magnificent architecture, the glory of education, its marvelous cultural excellence. From the very beginning this place was a meeting place of different cultures. Just as the history of Bidar is intertwined with many heartbreaking stories of ups and downs, betrayals and bloodshed, so too was the story of good governance, art, architecture, and literary development. The various historical monuments and places around the city of Bidar have been built during different periods of history and are associated with the kingdoms of Kakatiya, Tughlaq, Bahamani, Barid Shahi, Adil Shahi, Mughal and Nizam. Architecture is a combination of many handicrafts, notably Turkish, Persian and Hindu handicrafts. Some of the designs and decorative patterns of the Bidar monuments are still unique in India. The most important place of interest in Bidar is Bidar Fort. Bidar Fort is considered as one of the most impregnable forts in India. The main fort complex has palaces, various Mahals and mosques. There were two separate city forts to protect the city. The plan of Bidar city fort is pentagonal. There are five entrances to the city fort. To enter the palace there is another fort along with the city fort which is considered to be the main fort. This fort is built in a very complex way and is very strong. Engineers and architects from different countries were engaged in its design and construction work. The entrance to the main fort is called Gumbaj Darwaza which was the main entrance to the palace. Three thousand soldiers were stationed to guard this gate. Gagan Mahal was built by the Bahamani kings and added by the Barid Shahi rulers. It has two chambers. The main building of the palace was for the use of the Sultan and his harem. Takht Mahal is the palace where kings live, Tarkash Mahal, built for the Turkish bride of Barid Shahi Sultan, Rangin Mahal, Shahi Malbach or Royal Kitchen, Shahi Hammam or Royal Bath, Bahmani Tomb, Chaubara or Watch Tower etc. Apart from this, there is a Hindu shrine called Jharani Narsingh in Bidar and a Sikh shrine called Nanak Jhira Saheb. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobidar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bijapurbengali : "বিজাপুরঃ-বিজাপুরকে, খোলা আকাশের নীচে একটা মিউজিয়াম বলা যেতে পারে। এ শহর শুধুই নির্দেশ করে দাক্ষিণাত্যের মধ্যযুগীয় ইতিহাস ও সেরা স্থাপত্যের প্রতিফলনে তৈরি হওয়া মসজিদ, সমাধি মন্দির, রাজপ্রাসাদ ও দুর্গের দিকে। একাদশ দ্বাদশ শতাব্দীতে এই শহরের পত্তন করেন চালুক্যরা। তাঁরা এখানে বহু রাজকীয় মনুমেন্ট তৈরি করেন ও এলাকাটার নাম দেন বিজয়পুর। তার পর শাসনক্ষমতা প্রায় একশো বছর যাদবদের হাতে যায় ও শেষে বাহমানি সুলতানদের হাতে। ভেঙে যাওয়া বাহমানি রাজত্বে, বিজাপুরের সুলতান আদিল শাহের আমলটাকেই বিজাপুরের স্বর্ণযুগ বলা হয়। বর্তমানের ধূলামলিন জনপদ ৬০০ বছরের পুরোনো দাক্ষিণাত্যের ইসলামি রাজত্বের মহিমান্বিত করা ইতিহাস বর্ণনা করে। এই রাজবংশের সুলতানদের শাসনের অধীনে শহরটার বিস্ময়কর স্থাপত্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, যার মধ্যে অনেকগুলো আজও ভাল অবস্থায় রয়েছে। তার মধ্যে গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকের স্থাপত্যমুকুটের সেরা মণি। এই গম্বুজ ভারতের বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম (রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকা প্রথম)। এটা আদিল শাহ ও তাঁর পরিবারের একটা সমাধিক্ষেত্র। জামা মসজিদ ও ইব্রাহিম রোজা মানুষকে আকর্ষণ করে তার স্থাপত্যের সৌন্দর্যের জন্যে। মালিক-ই-ময়দানে রয়েছে মধ্যযুগের সর্ববৃহৎ কামান। অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে গগন মহল, উপরি বুর্জ, চাঁদ বাউড়ি এবং এলাকার অসংখ্য উদ্যান। বিজাপুর একটি মুসলিম অধ্যুষিত জায়গা হলেও এটা শিবলিঙ্গ সম্বন্ধীয় শিবতত্ত্বের কেন্দ্র। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লিঙ্গায়ত সিদ্ধেশ্বরী উৎসব অনুষ্ঠিত হয় ও তা চলে আট দিন ধরে। ইতিহাস-দক্ষিণ ভারতের চালুক্য রাজবংশের শাসকরা দশম ও একাদশ শতাব্দীর মধ্যে বিজাপুরের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই সময়ে জায়গাটাকে বিজয়পুরা বলা হতো। চালুক্যদের পর স্থানীয় যাদব শাসকরা প্রায় এক শতাব্দী ধরে এই জায়গা শাসন করেছিলেন। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ত্রয়োদশ শতাব্দীর শেষদিকে বিজাপুর দখল করেন। খিলজি দীর্ঘদিন বিজাপুরে ধরে রাখতে পারেননি এবং ১৩৪৭ সালে জায়গাটা বাহামানি সাম্রাজ্যের অংশে পরিণত হয়। বাহমানি সুলতানদের মতান্তরের কারণে সেই রাজত্ব টুকরো টুকরো হয়ে পাঁচ ভাগে বিভক্ত হয়ে যায় ও বিজাপুর আদিল শাহ সুলতানদের হাতে আসে। ১৪৮৮ সালে বিজাপুর তৈরি করার প্রথম কারিগর ইউসুফ আদিল শাহ। পরবর্তীকালে আদিল শাহ, তাঁর রাজবংশের ভিত্তি স্থাপন করে বিজাপুরকে তাঁর রাজ্যের রাজধানী করেন। আদিল শাহরা ১৬৮৬ সাল পর্যন্ত বিজাপুর শাসন করেছিলেন। পরে মোগল শাসক আওরঙ্গজেব তাদের পরাজিত করে। এর পরে বিজাপুর মারাঠাদের হাতে যায় এবং পরবর্তীকালে ব্রিটিশদের হাতে চলে যায়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bijapurenglish : "Bijapur:-Bijapur can be called a museum under the open sky. The city only points to mosques, mausoleums, palaces and forts, all of which reflect the medieval history and finest architecture of the Deccan. The city was founded by the Chalukyas in the 11th and 12th centuries. They built many royal monuments here and named the area Vijaypur. After that the power passed to the Yadavs for about a hundred years and finally to the Bahmani sultans. In the divided Bahmani kingdom, the reign of Sultan Adil Shah of Bijapur is called the Golden Age of Bijapur. The present dusty town describes the glorious history of the 600-year-old Islamic kingdom of the Deccan. Under the rule of the sultans of this dynasty, the city's magnificent architecture flourished, many of which are still in good condition today. The round dome is the best jewel of Karnataka's architectural crown. The dome is the largest in India and the second largest in the world (St. Peter's Basilica I in Rome is the first). It is a cemetery of Adil Shah and his family. Jama Masjid and Ibrahim Roza attract people for the beauty of its architecture. Malik-i-Maidan has the largest cannon of the Middle Ages. Other attractions include Gagan Mahal, Upper Burj, Chand Bauri and numerous parks in the area. Although Bijapur is a Muslim inhabited place, it is the center of Shiva philosophy of Shivlinga. The Lingayat Siddheswari festival is held here in January and February and lasts for eight days.History:-Bijapur was founded by the rulers of the Chalukya dynasty of South India between the tenth and eleventh centuries. At that time the place was called Vijayapura. After the Chalukyas, the local Yadav rulers ruled the place for about a century. Sultan Alauddin Khilji of Delhi captured Bijapur in the late thirteenth century. Khilji could not hold Bijapur for a long time and in 1347 the place became part of the Bahamani Empire. Due to the difference of the Bahmani sultans, the kingdom was divided into five parts and Bijapur fell into the hands of Adil Shah sultans. Yusuf Adil Shah was the first artisan to build Bijapur in 1488 AD. Later, Adil Shah laid the foundation of his dynasty and made Bijapur the capital of his kingdom. Adil Shah ruled Bijapur till 1686 AD. Later the Mughal ruler Aurangzeb defeated them. Bijapur then passed into the hands of the Marathas and later into the hands of the British. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+ "Go To Page Menu",
photobijapur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
badamibengali : "বাদামীঃ-চালুক্যদের দ্বারা প্রতিষ্ঠিত বাদামি, ভারতের এমন এক গন্তব্যস্থল যা মুহূর্তের মধ্যে একজনের হৃদয় চুরি করে নিতে পারে। হৃদয়ে আবেগ সৃষ্টিকারী পাহাড় ঘেরা সৌন্দর্য, মন্দির ও ফোর্টের অসাধারণ স্থাপত্য, বিশ্বজুড়ে ভ্রমণার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এই শহরটাকে দেশের অন্যান্য প্রাচীন গন্তব্যস্থলের সাথে তুলনা করা যেতেই পারে, কিন্তু এর সৌন্দর্যের গীতিনাট্য একজন পাষাণ হৃদয়ের মনেও দাগ কেটে দেবে তা একপ্রকার নিশ্চিত। একসময় এটাই ছিল চালুক্য রাজাদের রাজধানী। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর মধ্যে চালুক্য রাজারা তাদের রাজধানী আইহোল থেকে বাদামিতে নিয়ে আসেন, যেখানে পাট্টাডিকালে ছিল তাঁদের একটা কৃত্রিম রাজধানী। ক্ষমতার এই স্থানান্তর বাদামীকে উপহার দেয় অনন্যসুন্দর মন্দিরের সমারোহ যার মধ্যে রয়েছে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে পাথর খোদাই করে তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একগুচ্ছ গুহামন্দির। আর বাদামীতে মানুষের বেড়াতে আসার মূল আকর্ষণ এটাই। বিশাল পাহাড়ের পাথর খোদাই করে তৈরি গুহা মন্দিরগুলো চালুক্য স্থাপত্য শৈলীর সর্বোত্তম উদাহরণ। এর প্রতিটা পাথর, শিল্পকলা ও স্থাপত্য এখনও চালুক্যদের অবদানের জয়গান গেয়ে যায়। বাদামিতে চারটে গুহা মন্দির রয়েছে এবং প্রতিটা গুহায় হিন্দু অথবা জৈন ধর্মের পৌরাণিক ঘটনাবলী ও ধর্মীয় শিক্ষা চিত্রিত করা হয়েছে। চারটে গুহার মধ্যে প্রথম গুহা মন্দির প্রাচীনতম ও তাতে ভগবান শিবের বিভিন্ন ঘটনা খোদাই করা আছে। দ্বিতীয় গুহা মন্দির সম্পূর্ণরূপে একটা উপাসনাস্থল ও তা ভগবান বিষ্ণুর নামে উৎসর্গীকৃত। তৃতীয় গুহা মন্দিরের ভেতরে ভগবান বিষ্ণুকে নরসিংহের খোদাই করা অবতার হিসাবে দেখানো হয়েছে এবং ফ্রেসকোর মাধ্যমে শিবপার্বতীর বিবাহ চিত্রিত করা আছে। আর চতুর্থ গুহা মন্দির পুরোটাই জৈন ধর্মের নামে উৎসর্গ করা আছে। গুহায় তীর্থঙ্কর পরেশনাথের মূর্তি রয়েছে এবং মহাবীরকে উপবেশিত অবস্থায় দেখানো হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আছে ভূতনাথ মন্দির, যা তৈরি হয়েছে দ্রাবিড় এবং জৈন স্টাইলের স্থাপত্যের মাধ্যমে, আর জটিল খোদাই এবং পাথরের ভাস্কর্যের মিশ্রণে। তাই এই মন্দিরগুলোকে যথেষ্ট জমকালো দেখায়। ভেঙে যাওয়া নিম্ন শিবালয়, উচ্চ শিবালয় ও বাদামির মিউজিয়ামও যথেষ্ট আকর্ষণীয়। মিউজিয়ামে বহু স্থাপত্য, চিত্রাঙ্কন ও ফটোগ্রাফির সমন্বয় সাধন করা হয়েছে, ফলে তা বেশ মনোগ্রাহী। কিন্তু মিউজিয়ামে ছবি তোলা নিষেধ। পার্শ্ববর্তী পাহাড় ও অগস্ত্য লেকের ধারের ছোট্ট উপত্যকার মাঝখানে অবস্থিত ভূতনাথ মন্দির, বাদামিতে সূর্যাস্ত দর্শনের এক নিখুঁত স্থান। ভারতের অন্যতম রোমান্টিক সূর্যাস্তে অগস্ত্য লেক যেন শিবের জটা থেকে খসে পড়া এক হীরকখণ্ড। পড়ন্ত সূর্যের স্বর্ণরশ্মি পড়ে ভূতনাথ মন্দিরের মুখে, অগস্ত্য লেকের বুকে। চুপিসারে সন্ধ্যা নামে। ধীরে ধীরে সবাই ঘরমুখো। ফিরে আসে রঙিন স্বপ্নের উড়ান থেকে একেবারে বাদামির ধূলামলিন রাজপথে। শেষ হয় বাদামি ভ্রমণ। ৫৪০ সাল থেকে ৭৫৭ সাল পর্যন্ত বাদামী, তামিলনাডুর কাঞ্চিপূরম থেকে গুজরাটের নর্মদা নদী পর্যন্ত এক বিশাল এলাকার রাজত্বের সাক্ষী ছিল। পরবর্তীকালে তা রাষ্ট্রকূট রাজত্বের হাতে চলে যায় ও তারও পরে অন্যান্য রাজারা রাজত্ব করেন, আর বাদামীকে তাঁরা নিজেদের মত করে অলঙ্কৃত করে তোলেন। কিন্তু চালুক্য রাজাদের আমলে শিল্পীদের দ্বারা তৈরি ভাস্কর্যের পরম্পরা, যার মধ্যে পাথর খোদাই করে দ্রাবিড় সংস্কৃতির গুহা মন্দির হ’ল, শিল্প নৈপুণ্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ। বাদামীর পূর্ণবিকাশের সময়ে আইহোল, পাট্টাডিকাল ও মহাকূটা নতুন নতুন মন্দির স্থাপত্য পরিকল্পনার গবেষণাগার ছিল। এখন বাদামী সমেত পুরো এলাকাটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
badamienglish : "Badami:-Badami, founded by the Chalukyas, is a destination in India that can instantly steal one's heart. The beauty surrounding the heart-wrenching mountains, the magnificent architecture of the temples and forts, attracts the attention of travelers from all over the world. The city can be compared to other ancient destinations in the country, but the lyric of its beauty is sure to leave a mark on the emotion of a pitiless heart. At one time it was the capital of the Chalukya kings. Between the 6th and 7th centuries, the Chalukya kings moved their capital from Aihole to Badami, where they had an artificial capital at Pattadikal. This transfer of power gave Badami the gift of a uniquely beautiful temple, which includes a very important group of cave carvings built in the 6th and 7th centuries. And this is the main attraction of people visiting Badami. Cave temples carved out of huge mountain stones are the best example of Chalukya architectural style. Every stone, art and architecture of it still hails the contribution of the Chalukyas. There are four cave temples in Badami and each cave depicts Hindu or Jain mythological events and religious teachings. The first of the four caves are the oldest cave temple and has various engraved carvings of Lord Shiva in it. The second cave temple is entirely a place of worship and is dedicated to Lord Vishnu. Inside the third cave temple, Lord Vishnu is depicted as a carved incarnation of Narasimha, and the marriage of Shiva Parvati is depicted through a fresco. And the fourth cave temple is entirely dedicated in the name of Jainism. There is a statue of Tirthankara Pareshnath in the cave and Mahavira is shown sitting. On the other side stands the Bhootnath Temple, built with Dravidian and Jain style architecture, and a mixture of intricate carvings and stone sculptures. So, these temples look quite gorgeous. The broken lower Shivalaya, the higher Shivalaya and the Badami Museum are also quite interesting. The museum combines a lot of architecture, painting and photography, making it quite captivating. But it is forbidden to take pictures in the museum. Bhootnath Temple, situated in the middle of a small valley on the shores of Agastya Lake and the surrounding hills, is a perfect place to watch the sunset in Badami. It is one of India's most romantic sunset point where, Agastya Lake looks like a diamond falling from Shiva's braid. The golden rays of the setting sun fall on the face of Bhootnath temple, on the chest of Agastya Lake. Slowly evening comes. Gradually everyone went home. As if we came back from the flight of colorful dreams to the absolutely dusty highway of Badami. The Badami tour ends. From 540 to 757 AD, Badami witnessed the rule of a vast area from Kanchipuram in Tamil Nadu to the Narmada River in Gujarat. Later it passed into the hands of the Rashtrakuta kingdom and after that other king also ruled, and they decorated Badami as their own. But the tradition of sculpture made by artists during the reign of the Chalukya kings, including the cave temple of Dravidian culture carved out of stone, is one of the finest examples of artistic craftsmanship. At the time of Badami's full development, Aihole, Pattadikal and Mahakuta were laboratories for the architectural planning of new temples. Now the whole area, including Badami, is marked as a World Heritage Site. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobadami :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
mahakutabengali : "মহাকূটাঃ-পাহাড় দ্বারা বেষ্টিত একটা মনোরম গ্রামের নাম মহাকূটা। মহাকূটা একসময় শৈব ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ও হিন্দুদের অন্যতম উপাসনাস্থল ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে চালুক্য রাজবংশের প্রথম রাজা, প্রথম পুলকেশী এখানকার মন্দিরগুলো তৈরি করেন। মন্দিরগুলো তৈরির সময়কাল ও যে স্থাপত্যশৈলীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে তা আইহোলের মন্দিরগুলির সাথে তুলনা করা যেতে পারে। কমপ্লেক্সের দুটো উল্লেখযোগ্য শিলালিপিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো তৈরি হয় ৫৯৫ থেকে ৬০২ সালের মধ্যে। শিলালিপি লেখা হয় কন্নড় লিপির উপর ভিত্তি করে সংস্কৃত ভাষায়। মহাকূটা শব্দের অর্থ মহান সমষ্টি, কারণ এখানে একই কমপ্লেক্সে রয়েছে অনেক শিব মন্দির। মহাকুটা ঐতিহাসিকদের কাছে একটা উল্লেখযোগ্য স্থান, বিশেষত মন্দিরে আবিষ্কৃত দুটো মূল শিলালিপির কারণে। পিলার ও বারান্দায় দু রকম শিলালিপিগুলিতে চালুক্য রাজবংশের ইতিহাস চিত্রিত হয়েছে। পিলার শিলালিপি ধর্মবিজয়স্তম্ভ নামেও পরিচিত। এই শিলালিপিতে চালুক্যদের সাফল্য এবং তাদের সামরিক অভিযানের বিবরণ দেওয়া হয়েছে। বারান্দা শিলালিপি, যা বিনাপোতি শিলালিপি নামে পরিচিত, এটা মন্দিরের বারান্দায় লিপিবদ্ধ আছে ও তাতে তাদের পারিবারিক ইতিহাস বিবৃত করা আছে। মহাকুটা মন্দিরের গ্রুপ দেখলে মনে হবে আইহোল স্থাপত্য শৈলীর মন্দিরগুলোর একটা ক্লোন। মন্দিরের কাছে বিষ্ণু পুষ্করিণী নামে একটা প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া পুকুরও রয়েছে। সেখানে পু্ণ্যার্থীরা স্নান করে পুজো দেন। মন্দিরগুলো দ্রাবিড়িয়ান এবং উত্তর ভারতীয় নাগারা স্থাপত্যশৈলীতে তৈরি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mahakutaenglish : "Mahakuta:-Mahakuta is a picturesque village surrounded by hills. Mahakuta was once an important center of Shaivism and a place of worship for Hindus. The first king of the Chalukya dynasty, Pulakeshi I, built the temples here in the 6th or 7th century AD. The period of construction of the temples and the architectural style on which they are built can be compared with the temples of Aihole. According to the information found in two notable inscriptions of the complex, these were made between 595 and 602. The inscription is written in Sanskrit based on Kannada script. The word Mahakuta means great aggregate, as there are many Shiva temples in the same complex. Mahakuta is a significant place for historians, especially because of the two original inscriptions discovered in the temple. The history of the Chalukya dynasty is depicted in two types of inscriptions on pillars and verandas. Pillar inscriptions are also known as Dharmavijayastambha. This inscription details the success of the Chalukyas and their military campaigns. The verandah inscription, also known as the Binapoti inscription, is inscribed on the verandah of the temple and contains their family history. Looking at the group of Mahakuta temples, it looks like a clone of Aihole architectural style temples. There is also a naturally made pond called Vishnu Pushkarini near the temple. There the devotees bathe and worship. The temples are built in Dravidian and North Indian Nagara architecture. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+ "Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomahakuta :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
pattadakalbengali : "পাট্টাডাকালঃ-পাট্টাডাকাল এমন একটা জায়গা যেখানে রাজারা যেতেন তাঁদের উত্তরাধিকারীদের রাজত্ব দান করতে। ফলে পাট্টাডাকালকে আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেকের গন্তব্যস্থল বলা হতো আর সেই কারণেই নামটা পাট্টাডাকাল হয়েছে। পাট্টাডার অর্থ রাজ্যাভিষেক ও কাল বা কাল্লুর মানে পাথর। পাট্টাডাকালে রয়েছে বেশ কিছু মন্দিরের সংগ্রহ যা উত্তর ও দক্ষিণ ভারতীয় স্থাপত্য রীতিতে তৈরি। এখানকার স্থাপত্য ও সূক্ষ্ম খোদাই এতটাই সুন্দর যে তা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছে। আইহোল আর পাট্টাডাকালের মধ্যে দূরত্ব মাত্র ১৬ কিমি। মালাপ্রভা নদী আইহোল এবং পাট্টাডাকাল উভয় জায়গা দিয়েই প্রবাহিত আর এই দু জায়গারই পুরানো ইতিহাসের সুখদুঃখের একটি নীরব সাক্ষী। অগণিত পর্যটক এই স্থানে চিত্তাকর্ষক মন্দির দেখতে আসেন, সে তার ধর্মে বিশ্বাস থাক আর নাই থাক। পাট্টাডিকাল ১৯৮৭ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। এখানকার বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে জৈন মন্দির, বিরূপাক্ষ মন্দির, কদাসিদ্ধেশ্বর মন্দির, সঙ্গমেশ্বর মন্দির, চন্দ্রশেখর মন্দির, মল্লিকার্জুন মন্দির, গালাগানাথা মন্দির, কাশী বিশ্বেশ্বর মন্দির, জাম্বুলিঙ্গেশ্বর মন্দির, পাপানাথ মন্দির ইত্যাদি। মন্দির স্থাপত্য ও চমৎকার শৈলী এইসব মন্দিরের বৈশিষ্ট্য। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে খোদাই করা বহু দেবদেবীর মূর্তি। অন্দমহলের স্তম্ভ ও দেওয়াল সুন্দরভাবে সাজানো এবং প্যানেলে বিভিন্ন পৌরাণিক কাহিনীর বিভিন্ন পর্ব সূক্ষ্ম কাজের মাধ্যমে দেখানো হয়েছে। মন্দিরে রামায়ণ, মহাভারত, ভাগবত, পঞ্চতন্ত্র ইত্যাদি থেকে বিভিন্ন পর্বের বর্ণনা রয়েছে সুন্দর খোদাইয়ের মাধ্যমে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
pattadakalenglish : "Pattadakal:-Pattadakal is a place where kings used to go to give the kingdom to their heirs. As a result, Pattadakal was officially called the destination of coronation and hence the name Pattadakal. Pattadar means coronation and Kal or Kallur means stone. Pattadakal has a collection of several temples built in the style of North and South Indian architecture. The architecture and fine carvings here are so beautiful that they have been reverberating among the people for centuries. The distance between Aihole and Pattadakal is only 16 km. The Malaprabha River flows through both Aihole and Pattadakal, a silent witness to the joys and sorrows of ancient history. Countless tourists come here to see the fascinating temples, whether they believe in the religion or not. Pattadikal was recognized as a World Heritage Site in 1987. Among the famous temples here are Jain Temple, Birupaksha Temple, Kadasiddheshwar Temple, Sangameshwar Temple, Chandrasekhar Temple, Mallikarjun Temple, Galaganatha Temple, Kashi Visvesvara Temple, Jambulingeshwar Temple, Papanath Temple etc. Temple architecture and excellent style are the features of these temples. There are many carved idols of gods and goddesses on the outer wall of the temple. The pillars and walls inside the temple are beautifully arranged and the various episodes of various myths are shown on the panel through fine work. The temple has various episodes from Ramayana, Mahabharata, Bhagbat, Panchatantra etc. through beautiful carvings. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+ "Go To Page Menu",
photopattadakal :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
aiholebengali : "আইহোলঃ-আইহোল, ভারতীয় স্থাপত্যের সূতিকাগার নামে পরিচিত। আইহোলের পুরনো নাম ছিল আয়াভোল বা আর্যপুরা। এটা ছিল চালুক্য সাম্রাজ্যের প্রথম রাজধানী যেখানে তাঁরা ষষ্ঠ শতাব্দীতে অসংখ্য মন্দির নির্মাণ করেন। মন্দিরের কাজ এতই সুন্দর যে আইহোলকে বলা হয়, ভগবানের পছন্দ করা মন্দিরের সংগ্রহ। চালুক্য সাম্রাজ্যের বিখ্যাত রাজা দ্বিতীয় পুলকেশী, দক্ষিণ ভারতের এক অন্যতম শক্তিশালী রাজা, যিনি ৬১০ থেকে ৬৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত আইহোলে রাজত্ব করেন। তিনি একজন বৈষ্ণব ছিলেন। আইহোলে অনেক শিলালিপি পাওয়া গেছে, কিন্তু এখানকার মেগুটি মন্দিরে পাওয়া শিলালিপিই আইহোল শিলালিপি নামে পরিচিত। এই শিলালিপি ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও চালুক্য রাজত্বের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। রবিকৃতি, দ্বিতীয় পুলকেশীর রাজ দরবারের কবি ছিলেন, যিনি তখনকার রাজা ও সমাজ সম্পর্কিত অনেক কিছু শিলালিপিতে লিখেছিলেন। শিলালিপি লেখা হয় কন্নড় লিপির উপর ভিত্তি করে সংস্কৃত ভাষায়। দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধে হর্ষবর্ধনের পরাজয় এবং পল্লবদের সাথে যুদ্ধে চালুক্যের বিজয় সম্পর্কেও উল্লেখ রয়েছে। এছাড়াও দ্বিতীয় পুলকেশী দ্বারা আইহোল থেকে বাদামিতে রাজধানী স্থানান্তরের উল্লেখও আছে। আইহোল সম্পর্কে একটা কিংবদন্তি আছে যে ঋষি পরশুরাম তার বাবার হত্যাকারীকে হত্যা করে হাত ও অস্ত্র ধোয়ার জন্য নদীতে আসেন। ফলে নদীর জলের রং লাল হয়ে যায়। একজন মহিলা এটা দেখে চিৎকার করে আয়িয়ো হোল বলে চিৎকার করে, যার মানে, কত রক্ত। পরবর্তীকালে তারই অপভ্রংশ হতে হতে জায়গাটা আইহোল নামে পরিচিতি লাভ করে। আইহোলে চালুক্য রাজাদের দ্বারা নির্মিত মন্দিরের কয়েকটা গ্রুপ আছে। যেমন মল্লিকার্জুন, ট্রিমবাকেশ্বর, কুন্তু চিক্কি, জ্যোতির্লিঙ্গ ইত্যাদি। মন্দির কারিগরি, প্রাচীন হিন্দু স্থাপত্যের উপর ভিত্তি করেই তৈরি হয়। শিল্পীরা পাথর কেটে বিভিন্ন আকার দিয়ে তা মন্দির নির্মাণকার্যে ব্যবহার করতেন। যেমন পাথর কেটে ধনুকাকৃতি আকার বানিয়ে তা দিয়ে মন্দিরের প্রবেশদ্বার তৈরি হতো, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সামাজিক ঘটনাবলি, যুদ্ধ ইত্যাদি। উত্তর ভারতীয় মন্দিরশৈলীর এই কারিগরি, চালুক্যরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল। চালুক্যদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আরেকটা প্রাচীন মন্দিরশৈলী ছিল, যার নাম ডেকান বা দাক্ষিণাত্যের শিল্পশৈলী। সমস্ত শৈলীরই বিভিন্ন গঠন ও তৈরি করার নিয়ম রয়েছে। এই সব শৈলী একত্রিত করে চালুক্য শৈলী নামে এক নতুন ও আধুনিক শিল্পশৈলী তৈরি হয়। এখানে হিন্দু ও জৈনদের ১২৫টা মন্দির আছে। আইহোল গ্রামটা এখনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত হয়নি, তবে এটা আরকিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার তত্ত্বাবধানে আছে। অনেক পর্যটক মন্দির পরিদর্শন এবং মন্দিরে প্রতিষ্ঠিত বিভিন্ন দেবদেবী দেখতে এখানে আসেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
aiholeenglish : "Aihole:-Aihole is known as the birthplace of Indian architecture. The old name of Aihole was Ayavol or Aryapura. It was the first capital of the Chalukya Empire where they built numerous temples in the sixth century. The work of the temples are so beautiful that it is called Aihole, a collection of temples chosen by God. Pulkeshi II, the famous king of the Chalukya Empire, is one of the most powerful kings of South India, who ruled in Aihole from 610 to 642 AD. He was a Vaishnava. Many inscriptions have been found in Aihole, but the inscription found in the Meguti temple here is known as Aihole inscription. This inscription is an important discovery in the history of India and bears witness to many historical events of the Chalukya kingdom. Rabikriti II was a poet of the royal court of Pulkeshi, who wrote many inscriptions on the king and society at that time. The inscription is written in Sanskrit based on Kannada script. The defeat of Harshavardhana in the battle with the second Pulkeshi and the victory of the Chalukyas in the battle with the Pallavas are also mentioned. There is also mention of the transfer of the capital from Aihole to Badami by the second Pulkeshi. There is a legend about Aihole that sage Parasurama killed his father's killer and came to the river to wash his hands and arms. As a result, the color of the river water turns red. A woman sees it and shouts Iyo Hole, which means, how much blood. The place later became known as Aihole due to its contortion. There are several groups of temples built by the Chalukya kings in Aihole. Such as Mallikarjun, Trimbakeshwar, Kuntu Chikki, Jyotirlinga etc. The temple is technically based on ancient Hindu architecture. Artists cut stones and used them in various shapes to build temples. For example, the entrance of the temple was made by cutting stones and making bow-shaped figures, idols of various gods and goddesses, social events, wars etc. Chalukyas inherited this technique of the temple style from North Indian temple style. Another ancient temple style inherited by the Chalukyas was the Deccan or Deccan style of art. All styles have different rules of composition and creation. By combining all these styles, a new and modern style of art called Chalukya style was created. There are 125 temples of Hindus and Jains here. The village of Aihole has not yet been listed as a UNESCO World Heritage Site, but is under the supervision of the Archaeological Survey of India. Many tourists come here to visit the temple and see the various deities established in the temple. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+ "Go To Page Menu",
photoaihole :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
hampibengali : "হাম্পিঃ-কবির কল্পনার মতো মনোমুগ্ধকর জনশূন্য ধ্বংসাবশেষের এক অপার্থিব ভূদৃশ্য, যা মানুষকে সম্মোহিত করে দেবে সেই মুহূর্তে, যে মুহূর্তে সে একবার চোখ মেলে চাইবে। মাইলের পর মাইল ঢেউ খেলানো এই বিস্তৃত ভূখণ্ডের বিশাল বিশাল পাথরের চাঁই যেন এক নিয়মের বন্ধনে দাঁড়িয়ে রয়েছে। সবুজ রঙের পাম, কলাগাছের সারি আর ধানক্ষেতের পরিপ্রেক্ষিত, বিবর্ণ রঙের এই অঞ্চলে এনে দিয়েছে প্রাণ সঞ্চারণের এক নতুন মাত্রা। আসমানি রঙের আকাশে ভেসে বেড়ানো ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ আর আঁকা বাঁকা পথে তিরতিরে জলধারা নিয়ে পাথরের বুক ভেঙে চলা ছোট নদী, তৈরি করেছে এক সম্মোহনী পরিমণ্ডল। হ্যাঁ, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এটাই সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি, যা ষোড়শ শতাব্দীর বিজয়নগরের ঐশ্বর্য, সমৃদ্ধি ও বীরত্বগাথার দলিল ধরে রেখেছে। যেখানে বিষন্নভাবে ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, বা প্রকৃতির খামখেয়ালী বিচলনে অবাক হয়ে যায়, অথবা লক্ষ লক্ষ বছর আগে তৈরি হওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ক্ষয়ের ফলে তৈরি হওয়া অসম্ভব সুন্দর ভূদৃশ্যে মুগ্ধ হয়। কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হওয়া এ যুগের হাম্পি আজও সমান ভাবে মনোমুগ্ধকর ও সেদিনের মতোই মনোগ্রাহী। হাজার হাজার ভ্রমণার্থী ও তীর্থযাত্রী এই স্থানের টানে প্রতি বছর এখানে বেড়াতে আসেন। প্রকৃতির খেয়ালে বিশালাকার সব আইভরি ব্রাউন প্রস্তরখণ্ড দ্বারা নির্মিত দিগন্তবিস্তৃত পর্বতমালা হাম্পির চারপাশে রচনা করেছে এক অভূতপূর্ব দৃশ্যপট। এখানকার পাহাড়ি উপত্যকা জুড়ে ইতস্তত ছড়িয়ে আছে প্রায় পাঁচশোটার বেশি সৌধ। সীমাহীন দর্শনীয় তালিকার মধ্যে রয়েছে মন্দিরের অপরূপ সৌন্দর্য, রাজপ্রাসাদের গর্ভগৃহ, কৃত্রিম সরোবরের অবশেষ, প্রাচীন বিপণীকেন্দ্র, রাস্তাঘাট, রাজোদ্যান, যজ্ঞাগার, রাজমঞ্চ, চৈত্য ও কোষাগারের ভগ্নস্তূপ ইত্যাদি। আর ঠিক সেই কারণেই, হাম্পি একদিকে যেমন ভ্রমণপিপাশুদের কাছে অনাবিল আনন্দের ভাণ্ডার, তেমনই তীর্থযাত্রীদের হৃদয়েও স্বর্গসুখ প্রাপ্তির সঞ্চার ঘটায়। ঐতিহাসিক এই স্থানটার প্রতিটি কোণায় লুকিয়ে আছে বহু অনাবিষ্কৃত বিস্ময় ও অজানা ইতিহাসের পদধ্বনি। তবে সত্যিই যদি অনুভবী চোখ দিয়ে হাম্পিকে পরখ করা যায় তবে মনে হবে, হাম্পির ভগ্নস্তূপ যেন নিজেকে পর্যটকদের কাছে উন্মোচনের থেকে বিস্ময়কর রহস্যের আড়ালেই ঢাকা রাখতেই বেশী পছন্দ করে। ১৩৩৬ সালে তেলেগু রাজকুমার হরিহরাইয়্যা হাম্পিতে বিজয়নগরের নতুন রাজধানী তৈরি করেন। পরের দুশো বছরে এটা পরিণত হয় ভারতের ইতিহাসে সবথেকে বড় হিন্দু সাম্রাজ্যে। ষোড়শ শতাব্দীতে হাম্পি সমৃদ্ধশালী হয়ে প্রায় পাঁচ লক্ষ মানুষের একটা মহানগরী হয়ে যায় ও সেখানে তৈরি হয় ব্যস্ত বাজার যা আন্তর্জাতিক ব্যবসার এক অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। তখন এখানে মূল্যবান পাথর, সোনা, কৃতদাস, কৃতদাসী, জন্তুজানোয়ার ও অন্যান্য ব্যবহারিক সামগ্রীর লেনদেন হতো। এ সবই এক লহমায় নষ্ট হয়ে যায় যখন ১৫৬৫ সালে দাক্ষিণাত্যের সুলতানরা এক হয়ে বিজয়নগর আক্রমণ করে ও তা পুরোপুরি ধ্বংস করে হাম্পিকে মৃত্যুশয্যায় শায়িত করে দেয়। হাম্পি আর প্রাণ ফিরে পায়নি। আজও হাম্পি দখলের লড়াই চলছে স্থানীয় মানুষ ও স্থাপত্যের সংরক্ষণবাদীদের সঙ্গে। ২০০০ সালে সরকার সমস্ত পুরানো ধ্বংসাবশেষকে সংরক্ষিত স্মৃতিচিহ্ন হিসাবে ঘোষণা করে ও স্থানীয়দের এগুলোর থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তা কার্যকর করা মুস্কিল হয়ে যাচ্ছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
hampienglish : "Hampi:-An unearthly landscape of desolate ruins as captivating as the poet's imagination, which will mesmerize one at the moment, the moment he opened his eyes. The huge boulders of this vast terrain, undulating for miles and miles, seem to stand in the bond of one rule. The green palms, the rows of banana trees and the perspective of the paddy fields have brought a new dimension of life to this region of faded colors. A mesmerizing atmosphere has been created by the fickle white clouds floating in the blue sky and the small river breaking the rocky trunk with the water flowing along the crooked path. Yes, on the banks of the river Tungabhadra is the World Heritage Site of Hampi, which holds the testament to the richness, prosperity and heroism of sixteenth century Vijayanagar. Where people sunk in the melancholy wanderings, or marvel at nature's whimsical wanderings, or fascinated by the impossibly beautiful landscapes created by volcanic eruptions and erosions of millions of years ago. But the ruins of this era of Hampi are still as captivating today as they were then. Thousands of travelers and pilgrims flock to this place every year. Hampi has an unprecedented landscape created by a wide range of mountains made of all the giant ivory brown boulders in nature. There are more than five hundred monuments scattered across the hilly valley. The boundless sights include the magnificent beauty of temples, the sanctum sanctorum of palaces, the remains of artificial lakes, the ancient shopping malls, the streets, the royal gardens, the shrine, the royal stage, the chaitya and the ruins of the treasury. And it is for this reason that Hampi, on the one hand, is a source of indescribable joy to travelers, and on the other, a source of heavenly bliss in the hearts of pilgrims. Hidden in every corner of this historic place there are many unexplored wonders and footsteps of unknown history. However, if Hampi can be really examined with the naked eye, it would seem that Hampi's ruins would be more likely to hide itself than to reveal to the tourists. In 1336, the Telugu prince Hariharaiya established the new capital of Vijayanagar at Hampi. Over the next two hundred years it became the largest Hindu empire in the history of India. In the sixteenth century, Hampi prospered and became a metropolis of about half a million people, creating a bustling market that was one of the focal points of international trade. At that time precious stones, gold, slaves, women-slaves, animals and other practical goods were traded here. All this was ruined in one go when the sultans of the Deccan united and attacked Vijayanagar in 1565, destroying it completely and putting Hampi to death. Hampi never came back. The battle for possession of Hampi continues today with local people and conservationists. In 2000, the government declared all the old ruins as protected monuments and locals were instructed to stay away from them. Although it is becoming difficult to implement. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohampi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
karwarbengali : "কারোয়ারঃ-আরব সাগরের ফেনায়িত নীল জলের মৃদুমন্দ ঢেউয়ের তালে তালে প্রক্ষালিত হওয়া বিস্তীর্ণ সোনালী বীচ, নীল আকাশে ভেসে থাকা ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ, উড়ন্ত শঙ্খচিলের খেলা, শান্ত পরিবেশ আর পান্না সবুজ বৃক্ষরাজি, কারওয়ারকে করে তুলেছে একটি নিখুঁত ভ্রমণ ঠিকানা। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, উঁচুনিচু পাহাড়ি বিন্যাস, ঘন জঙ্গলের ঘেরাটোপ, রহস্যময় উপত্যকা, পশ্চিম ঘাট পর্বতমালা, আরব সাগর, কালী নদী এবং পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে একটা বন্দর, এই হচ্ছে তার বেষ্টনী। ফলে শিল্পের সাথে প্রকৃতির এক নিখুঁত সমন্বয় গড়ে উঠেছে এই শহরে। ১৬৯৮ সালে রাজা সোনদে দ্বারা নির্মিত ২০০ ফুট লম্বা সদাশিবগড় দুর্গ একটি অনুচ্চ পাহাড়ের উপর অবস্থিত। এই দুর্গ প্রথমে পর্তুগীজ, তারপর মারাঠি ও শেষে ব্রিটিশদের দখলে আসে। ঐতিহাসিক দুর্গটা সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সদাশিবগড় ছাড়াও এখানে ১৮৬০ সালে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত অয়েস্টার লাইট হাউস, একটা দুর্গা মন্দির, উজ্জ্বল স্থাপত্যের জন্য পরিচিত সেজেশ্বর মন্দির, অনন্য সুন্দর অষ্টভুজাকৃতি গির্জা, তিনশো বছরের পুরনো ভেঙ্কটরাম মন্দির এবং নাগনাথ মন্দির, পর্যটকদের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে দেয়। কারোয়ার উপকূল বরাবর সাতটা দ্বীপের (দেববাগ, কুরুমগাড, সদাশিবগাড, আঞ্জিদেব, মাদলিমগাড, সন্ন্যাসী ও দেবগাড) মধ্যে সবচেয়ে মোহময়ী দেববাগ। আঞ্জিদেব দ্বীপ একটা প্রাইভেট দ্বীপ যা শুধুমাত্র বুকিং করা ভ্রমনার্থীদের জন্যেই সংরক্ষিত ও সাধারণের প্রবেশ নিষেধ। ভারতের মহান দার্শনিক, চিন্তাবিদ ও নোবেল জয়ী কবি, শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের (প্রথম ভারতীয় ICS যিনি বিচারক হিসাবে কারোয়ারে পোস্টিং ছিলেন) সাথে ১৮৮২ সালে ও পরবর্তীকালে বিবাহের পর স্ত্রী মৃণালিনী দেবীর সাথে ১৮৮৩ সালে কারোয়ারে কয়েক মাস ছিলেন। জানা যায় তাঁর প্রথম নাটক, প্রকৃতির প্রতিশোধ, এখানকার পরিপ্রেক্ষিতেই লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এখানে একটা নির্জন বীচও আছে। এখানে বসবাসকারী বেশীরভাগ মানুষ মাছ ধরা এবং কৃষি কার্যে নিয়োজিত। কারোয়ার নামটা এসেছে নিকটবর্তী গ্রাম কাদেওয়াদ থেকে যা কোঙ্কনি শব্দ কাদে এবং ওয়াদ এর সমন্বয়। পরবর্তীকালে অপভ্রংশের ফলে তা কারোয়ার হিসাবে উচ্চারিত হয়। ১৭০০ সালে এই শহর মারাঠা শাসনের অধীনে ছিল। ব্রিটিশ শাসনে, 1862 সালে কারোয়ার বোম্বে প্রেসিডেন্সির একটি অংশ হয়ে ওঠে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
karwarenglish : "Karwar:-The vast golden beach washed away by the gentle waves of the foamy blue waters of the Arabian Sea, the raptured white clouds floating in the blue sky, the game of flying seagulls, the serene atmosphere and the emerald green trees, make Karwar a perfect travel destination. It is surrounded by enchanting landscapes, rugged mountain ranges, dense jungles, mysterious valleys, the Western Ghats, the Arabian Sea, the Kali River and a port to the east, west, north and south. As a result, a perfect combination of nature and industry has developed in this city. The 200 feet long Sadashivgarh fort, built by King Sonde in 1698, is situated on a low hill. The fort was first occupied by the Portuguese, then by the Marathi and finally by the British. The historic fort attracts tourists from all over the world. Apart from Sadashivgarh, the Oyster Light House built by the East India Company in 1680, a Durga temple, the Sejeshwar temple known for its magnificent architecture, the uniquely beautiful octagonal church, the three-hundred-year-old Venkataram temple and the Nagnath temple, give an ever-lasting impression to the tourists. Devbagh is the most enchanting of the seven islands (Devbagh, Kurumgad, Sadashivgad, Anjidev, Madlimgad, Sannyasi and Devgad) along the coast of Karwar. Anjidev Island is a private island which is reserved for booked travelers only and public access is prohibited. Revered Rabindranath Tagore, the great Indian philosopher, thinker and Nobel laureate poet, spent a few months in Karwar with his elder brother Satyendranath Tagore (the first Indian ICS who was posted as judge in Karwar) in 1882 and later in 1883 after married with his wife Mrinalini Devi. It is known that his first drama, Revenge of Nature, was written in the context of Karwar. There is also a secluded beach named after Rabindranath Tagore. Most of the people living here are engaged in fishing and agriculture. The name Karwar comes from the nearby village Kadewad which is a combination of the Konkani word Kade and Wad. Later, as a result of contortion, it was pronounced as Karwar. In 1700, the city was under Maratha rule. Under British rule, Carver became a part of the Bombay Presidency in 1862. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokarwar :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
gokarnabengali : "গোকর্ণঃ-গোকর্ণ প্রাথমিকভাবে একটা মন্দির শহর। এখানকার আরাধ্য দেবতা ভগবান শিব, যিনি মহাবালেশ্বর নামেও পরিচিত। গোকর্ণের প্রধান তিনটে মন্দিরের নাম মহাবালেশ্বর, ভেঙ্কটারমন ও গণপতি মন্দির। এর মধ্যে মহাবালেশ্বর মন্দিরে বেশি দর্শনার্থী আসেন কারণ সেখানে আছে শক্তির প্রতীকরূপী শিবলিঙ্গ। গোকর্ণ, হিন্দুদের সাতটা গুরুত্বপূর্ণ তীর্থস্থানের একটা হিসাবে খ্যাত। একসময় এই জনপদ আঘানশিনি নদীর তীরে একটা সমুদ্র সৈকত ছিল। ভৌগলিক পরিবর্তনের কারণে এখন এটা আর শুধুমাত্র তীর্থস্থান নয়, এখানে বহু পর্যটক আসেন প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে। এখানকার স্থানীয় মানুষজন মাছ ধরা ছাড়া সমুদ্রসৈকতে খুব একটা যেতেন না। অঞ্চলটাকে পর্যটন আলোকে আনেন প্রধানত ইউরোপিয়ান ভ্রমনার্থীরাই, যাঁরা এখানে প্রথম কোস্টাল ট্রেকিং, অ্যাডভেঞ্চার, রক ক্লাইম্বিং, সমুদ্রসৈকতে তাঁবু টাঙিয়ে থাকা ইত্যাদি শুরু করেন। তখন থেকে কিছু স্থানীয় উদ্যমী যুবক রেস্টুরেন্ট ও একদম সাধারণ মাপের হোমস্টে তৈরি করেন। এখন এখানে কিছু দামি হোটেল হলেও হোমস্টেতেই বেশি পর্যটক থাকেন। তবে শুধু বিদেশী নয়, ভারতের অনেক পর্যটকদের কাছে, প্রিয় সমুদ্র সৈকতের মধ্যে একটা নিয়মিত মনোনয়ন গোকর্ণ। গোকর্ণের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। একদিকে আরব সাগরের নীল জল ও অন্যদিকে পশ্চিমঘাট পর্বতমালার সবুজ বনাঞ্চল। এখানকার বিখ্যাত বীচগুলোর মধ্যে রয়েছে ওম বীচ, কুডলে বীচ, হাফ মুন বীচ, প্যারাডাইস বীচ ও বেলেকান। ওম বীচ ও কুডলে বীচ ছাড়া বাকী সব বীচই পায়ে হেঁটে ঘুরতে হয়। তবে একটা নৌকা সফর আছে যাতে ষোল জন যাত্রী সফর করতে পারে। ভাড়া জনপ্রতি তিনশো টাকা। কিন্তু পুরো নৌকো ভর্তি না হলে ছাড়ে না ফলে সময় নষ্ট হয়। এখান থেকে গাড়ি নিয়ে মনোমুগ্ধকর জগ ওয়াটারফল দেখে নেওয়া যেতে পারে। এখানকার মানুষজন খুব মিসুখে ও তাঁদের সাথে গল্প করলে শোনা যাবে শুধুই পুরাণের কাহিনী। ধর্মপ্রাণ মানুষজন যেন এর বাইরে ভাবতেই পারেন না। হোটেলের মালিক আমাদের বহু পুরাণকথা শোনালেন যা যুক্তিবাদীর কানে অবিশ্বাস্যই লাগবে, তবু গল্প হিসাবে সময় কাটানোর ভালো রসদ। এনারা বিশ্বাস করেন যে ভগবান শিব এখানে একটি গরুর কান থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই এই জায়গার নাম গোকর্ণ। আসলে গোকর্ণের নামকরণ হওয়ার সম্ভাব্য কারণ, এখানে দুটো নদী গঙ্গাবলি ও আগানসিনি, সমুদ্রের সঙ্গমে একটা গরুর কানের মতো আকার সৃষ্টি করেছে। এখানকার সমস্ত গল্পই শিব, ব্রহ্মা, রাবণ, গণেশ ইত্যাদি বিভিন্ন পৌরাণিক চরিত্রের কাহিনী অবলম্বনে এবং তা অজস্র ভাগে বিভক্ত ও পরস্পরবিরোধী। পরস্পরবিরোধীতা হয়তবা পৌরাণিক কাহিনীর চরিত্রগুলো, বক্তার সঠিকভাবে মনে না থাকার কারণেও হতে পারে। দারিদ্র্যতার মাঝেও এখানকার মানুষ এসব নিয়েই বেশ সুখে আছেন। গোকর্ণ একসময় সোধে ও বিজয়নগর রাজ্যের অংশ ছিল। কিন্তু গোয়া সহ গোটা কোঙ্কন অঞ্চল যখন পর্তুগীজরা দখল করে তখন এই অঞ্চলও তাদের শাসনের অংশ হয়ে ওঠে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gokarnaenglish : "Gokarna:-Gokarna is primarily a temple town. The deity worshiped here is Lord Shiva, also known as Mahabaleshwar. The three main temples of Gokarna are Mahabaleshwar, Venkataraman and Ganapati temples. Most of the visitors come to the Mahabaleshwar temple because there is a Shivling, a symbol of vigor. Gokarna is known as one of the seven important pilgrimage sites of the Hindus. Once upon a time there was a beach on the banks of the river Aghanshini. Due to the geographical changes, it is no longer just a place of pilgrimage, many tourists come here for the attraction of natural beauty. The locals did not go to the beach very often except for fishing. The region was brought to the forefront of tourism by mainly European travelers who were the first to start coastal trekking, adventure, rock climbing, camping on the beach and so on. Since then, some local enterprising young people have set up restaurants and homestays of ordinary standard. Now there are some expensive hotels here but most of the tourists stay at the homestay. Gokarna is one of the regular selections among the favourite beaches, not just for foreigners, but also for many tourists of India. The scenery of Gokarna is very beautiful. The blue waters of the Arabian Sea on one side and the green forests of the Western Ghats on the other. Famous beaches include Om Beach, Cudley Beach, Half Moon Beach, Paradise Beach and Belekan. All the beaches except Om Beach and Kudle Beach have to be visited on foot. However, there is a boat tour where sixteen passengers can travel. The rent is three hundred rupees per person. But it starts only if the boat is filled. From here you can take a drive to see the enchanting jug waterfall. The people here are very affable and if you talk to them, you can only hear the story of Puranas. As if religious people can't think outside of it. The hotel owner told us a lot of myths that would seem unbelievable to the rationalist, but it is a good way to spend time as a story. They believe that Lord Shiva appeared here from the ear of a cow, hence the name Gokarna. In fact, it is possible that Gokarna got its name from the fact that two rivers, Gangabali and Agansini, form a cow's ear at the confluence of the seas. All the stories here are based on the stories of different mythological characters like Shiva, Brahma, Ravana, Ganesha etc. and it is divided into so many partitions and self-contradictory. The contradictions might be due to the fact that the characters in the mythology was not properly remembered by the speaker. Despite the poverty, the people here are quite happy with all this. Gokarna was once a part of the kingdom of Sodha and Vijayanagar. But when the Portuguese occupied the entire Konkan region, including Goa, this region also became part of their rule. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogokarna :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
udipibengali : "উদিপিঃ-উদিপি একটা উপকূলবর্তী জনপদ। এই আধা শহরটাতে রয়েছে সুন্দর বীচ, ঘন সবুজের ঘেরাটোপে লুকিয়ে থাকা সরণী, সারি দেওয়া মন্দিরের অনুক্রম ও দারুণ আকর্ষণী ক্ষমতা। তাই কর্ণাটক ভ্রমণে উদিপি এক অবশ্য দর্শনীয় ঠিকানা। এখানকার বীচ, অন্যান্য উপকূলবর্তী জনপদের থেকে কম জনাকীর্ণ ও অপেক্ষাকৃত নির্মল। উদিপির বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণমন্দির ও অনন্তেশ্বর মন্দির, সঙ্গে আছে এক মনাস্ট্রি যা সবই প্রতিস্থাপন করেন হিন্দু সাধু মাধবচারিয়া, আর প্রায় হাজার বছরের পুরানো বলে মনে করা হয়। মন্দিরের স্থাপত্য কেরালার মন্দির স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি। মন্দিরের গর্ভগৃহ বেশ কয়েকটা স্তরের দেওয়াল দিয়ে ঘেরা ফলে সহজে মন্দিরে প্রবেশ করা যায় না। তবে হিন্দু মন্দিরের সবথেকে বড় শত্রু ক্যামেরা। তাই ছবি তোলা একেবারেই নিষেধ। এখানকার ইতিহাস ও কল্পকথা মিলে মিসে একাকার হয়ে গেছে। লোককথা অনুযায়ী মাধবচারিয়া তাঁর স্বর্গীয় ক্ষমতা প্রয়োগ করে একটা জাহাজকে ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে রক্ষা করেন। সেই জাহাজের ক্যাপ্টেন দ্বারকা থেকে একটা কৃষ্ণের এক মূর্তি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। জাহাজের ক্যাপ্টেন কৃতজ্ঞতা বোধ স্বরূপ সেই কৃষ্ণের মূর্তিটা তার ত্রাণকর্তার হাতে তুলে দেন। মাধবচারিয়া সেই মূর্তি প্রতিষ্ঠা করে এক মন্দিরে রাখেন যা কৃষ্ণ মন্দির নামে খ্যাত। উদিপির আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হচ্ছে অনন্তেশ্বর মন্দির। এটাও প্রায় এক হাজার বছর আগে তৈরি বলে মনে করা হয়। এটাকে অনেকে মঞ্জুলা ক্ষেত্রও বলে থাকেন। এখানকার সুন্দর সুন্দর বীচগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে মালপে বীচ। মালপে বীচ সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় ও বিখ্যাত তার অসাধারণ সূর্যাস্তের জন্যে। এখান থেকেই যাওয়া যায়, প্রাকৃতিক সৌন্দর্যে শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করা সেন্ট মেরিজ দ্বীপে। সেখানে রয়েছে আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হওয়া খুব সুন্দর রক ফরমেসান। সাগরের নীল জলের মধ্যে কালো কালো পাথরগুলো যেন পৃথিবী সৃষ্টির ইতিহাস বলতে চায়। দরকার শুধু মন দিয়ে শোনার। গোটা দ্বীপটা এক ফটোজিনিক সেটিং হয়ে বসে আছে, শুধু একটা শব্দেই পাওয়া যাবে জীবনের এক অনন্য ডিজিটাল সঞ্চয়। এই দ্বীপকে মালপের সঙ্গে যুক্ত করেন বিখ্যাত পর্তুগীজ অভিযাত্রী, ভাস্কো-ডা-গামা। বর্তমানে নৌকো পরিসেবা রয়েছে যা যাওয়া আসার জন্যে জনপ্রতি ৩০০ টাকার বিনিময়ে পাওয়া যায়। সেন্ট মেরিজ দ্বীপে যাবার সব থেকে ভালো সময় বিকেলবেলা যখন সূর্যাস্তের ছবি মন ভরিয়ে দেবে। আর একটা বীচের নাম কাপু বীচ যেখানে ভ্রমণার্থীরা কম যান কিন্তু সেখানকার লাইটহাউস থেকে সূর্যাস্ত এক মনে রাখার বিষয় হয়ে থাকবে। উদিপির রেস্টুরেন্ট ভুবন বিখ্যাত বিশেষতঃ ইডলি, ধোসা ইত্যাদি দক্ষিনী খাবারের জন্যে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
udipienglish : "Udipi:-Udipi is a coastal town. This half-town has beautiful beaches, lush greenery, hidden rows of temples, and great attractions. That is why Udipi is a must visit place in Karnataka. The beaches here are less crowded and relatively clean than other coastal towns. Among the famous temples of Udipi are the Krishna Temple and the Ananteshwar Temple, along with a monastery which was replaced by the Hindu saint Madhavcharya, and is believed to be about a thousand years old. The architecture of the temple is made according to the temple architectural style of Kerala. The sanctum sanctorum of the temple is surrounded by several levels of walls, making it difficult to enter the temple. But the biggest enemy of Hindu temples is the camera. So, taking pictures is absolutely forbidden. The history and mythology of this place have merged into one. According to folklore, Madhavcharya used his heavenly powers to save a ship from a terrible storm. The captain of that ship set sail from Dwarka with a statue of Krishna. The captain of the ship, out of gratitude, handed over the idol of Krishna to his rescuer. Madhavcharya established the idol and placed it in a temple which is known as Krishna temple. Another important religious site in Udipi is the Ananteshwar Temple. It is also believed to have been made about a thousand years ago. Many people also call it Manjula Kshetra. Malpe Beach is one of the most beautiful beaches here. Malpe Beach is unparalleled in beauty and famous for its extraordinary sunsets. From here it is possible to get to St. Mary's Island, which has been awarded the title of Excellence in Natural Beauty. There are beautiful rock formations made from volcanic lava. The black stones in the blue water of the sea seem to tell the history of the creation of the earth. All you need to do is listen. The whole island is under a photogenic setting, a unique digital store of life which can be obtained in just one click. The island was associated with Malpa by the famous Portuguese explorer, Vasco-da-Gama. At present there is a boat service which is available at a cost of Rs. 300 per person for round trip. The best time to visit St. Mary's Island is in the afternoon when pictures of the sunset would be mind-blowing. Another beach is called Kapu Beach where tourists rarely go but the sunset from the lighthouse will be a memorable one. Udipi's restaurant is world famous especially for its southern food like Idli, Dhosa etc. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+ "Go To Page Menu",
photoudipi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
mangalorebengali : "ম্যাঙ্গালোরঃ-ম্যাঙ্গালোর শহর তৈরি হয়েছে ছবির মতো সুন্দর নেত্রবতী ও গুরুপুর নদীর মোহনা এবং আরব সাগরের তীরে। এই শহর কর্ণাটকের উপকূল রেখার সবথেকে বড় শহর ও পশ্চিমতীরের সমুদ্র বরাবর বিভিন্ন জনপদ ও দ্বীপে ঘোরার এক অনন্যসুন্দর অবস্থান। একদিকে আরব সাগর ও অন্যদিকে পশ্চিমঘাট পর্বতমালা, ম্যাঙ্গালোরকে করেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ম্যাঙ্গালোরের সৌন্দর্যের হাতছানি একজন জটিল ও কঠিন মানুষও প্রত্যাখ্যান করতে পারে না আর প্রকৃতি মা খুব সহজেই তাকে নিজের কোলে বসিয়ে নেয়। এই স্পন্দনশীল শহরে রয়েছে সুন্দর সুন্দর সৈকত, পুরানো বন্দর, মহিমান্বিত করা পর্বতমালা ও ঐতিহ্যশালী স্থাপত্য। সুন্দর সুন্দর রেস্তোরাঁ, বার ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শহরকে নিয়ে গেছে এক বিশ্বজনীন স্তরে যার আন্তর্জাতিক মান সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করে। ম্যাঙ্গালোরের পাহাড়ি জনপদ ও তাকে বেষ্টন করে থাকা সরণি খানিকটা গোলকধাঁধার মতো ও বেশ রোমাঞ্চকর। কিন্তু মজার ব্যাপার হলো এই গোলকধাধাঁর মধ্যেই এখানকার সমস্ত হোটেল, রেস্তোরাঁ ও যানবাহন একই জায়গায় অবস্থিত। ষষ্ঠ শতাব্দী থেকে ম্যাঙ্গালোর আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের একটা অন্যতম পীটস্থান। হায়দার আলির রাজত্বের প্রধান বন্দর ছিল ম্যাঙ্গালোর। এখান থেকে বর্তমানে ভারি সামগ্রির বদলে মশলা, কফি, কাজু ইত্যাদি বিদেশে রপ্তানী করা হয়। কাদম্ব, রাষ্ট্রকূট, চালুক্য, বিজয়নগরের রাজারা, মোঘল, পর্তুগীজ ও ব্রিটিশ সাম্রাজ্যের সংস্কৃতি থেকে তৈরি হয়েছে এক মিশ্র সংস্কৃতি যা সেখানকার এক বৈশিষ্ট। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mangaloreenglish : "Mangalore:-The city of Mangalore is beautifully pictured at the mouths of the Netravati and Gurupur rivers and on the shores of the Arabian Sea. The city is the largest city on the coast of Karnataka and has a unique location to visit various towns and islands along the west coast. The Arabian Sea on one side and the Western Ghats on the other have made Mangalore, the center of attraction. The complexity of Mangalore's beauty cannot be denied even by a complex and difficult person and Mother Nature easily puts the person in her lap. This vibrant city has beautiful beaches, old harbor, glorious mountains and traditional architecture. Beautiful restaurants, bars and beautiful natural surroundings have taken the city to a global level with its international standards attracting people from all over the world. The hilly city of Mangalore and the streets surrounding it are a bit like a maze and quite exciting. But the funny thing is that all the hotels, restaurants and vehicles are located in the same place in this maze. Mangalore has been a hotbed of international trade since the 6th century. The main port of Haider Ali's kingdom was Mangalore. From here, instead of heavy goods, spices, coffee, cashews etc. are exported abroad. Kadamba, Rashtrakuta, Chalukya, the kings of Vijayanagar, the Mughals, the Portuguese and the British Empire have formed a mixed culture which is a feature of the place. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomangalore :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
chikmagalurbengali : "চিকমাগালুরঃ-চিকমাগালুরের অনন্যসুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, কফিগাছ সমৃদ্ধ তরঙ্গায়িত উপত্যকা ও গভীর বনাঞ্চল প্রতিটা পর্যটককে মুগ্ধ করে ও সবাই এই জনপদের প্রেমে পড়ে যায়। এই চিত্রোপম জনপদ প্রকৃতি প্রেমিক, অ্যাডভেনচারিষ্ট ও পক্ষী বিশারদদের এক অন্যতম গন্তব্যস্থল। এখানে পাওয়া যাবে সবুজ ভূদৃশ্য, মূল্যায়ানাগিরির অনুপম সৌন্দর্য, ঝিলিমিলি নদী, অস্পর্শিত অঞ্চল, রমণীয় ঝর্ণা ও সুবাসিত কফি। এখানকার বহু এলাকা আজও অনাবিষ্কৃত যা দূর থেকে দেখলে মনে হবে এক অনন্যসুন্দর নৈসর্গিক চিত্রপটের আড়ালে লুকিয়ে থাকা এক কুমারী। স্থানীয় মানুষজন মনে করেন যে চিকমাগালুরে ভারতের প্রথম কফি তৈরি হয়েছিল। স্থানীয় লোককথা অনুযায়ী, বাবু বুদান নামে এক মুসলিম ফকির, ১৬৭০ সালে ইয়েমেন থেকে কফি বীজ এনে এখানে চাষ করেছিলেন। এবং তখন থেকেই এই এলাকায় কফি চাষ শুরু হয়। পরবর্তীকালে ব্রিটিশরাও কফি চাষের বৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করেছিল। এখানে বাবা বুদানগিরি নামে একটা পাহাড়ও আছে যেখানে মন্দির ও মসজিদ একই পাহাড়ের একই গুহার মধ্যে পাশাপাশি অবস্থান করছে। অনেক অভিযাত্রী অ্যাডভেঞ্চার স্পোর্টস, শৈলারোহণ, ট্রেকিং ইত্যাদি কারণেও এখানে আসেন। চিকমাগালুর সম্বন্ধে একটা গল্প কথিত আছে। প্রাচীনকালে সাক্রাপত্ন রুকমঙ্গদারের কিংবদন্তি শাসক, তাঁর কন্যার বিবাহে চিকমাগালুর এলাকাটা যৌতুক হিসাবে দিয়েছিলেন। আর তাই এই জায়গার নাম চিকমাগালুর হয়। চিকমাগালুরের বাংলা মানে, তরুণী কন্যার জনপদ। এটা একটা প্রাচীন শহর যা একসময় অনেক সংস্কৃতির মিশ্রণের এক অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। চিকমাগালুর অনেক স্বাধীনতা সংগ্রামী, কবি ও বুদ্ধিজীবীর জন্ম দিয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
chikmagalurenglish : "Chikmagalur:-The unique scenery of Chikmagalur, the picturesque surroundings, the undulating valley and the deep forests rich in coffee plantations fascinate every tourist and everyone falls in love with this town. This picturesque town is one of the destinations for nature lovers, adventurers and ornithologists. Here you will find green landscapes, the unique beauty of Mulayanagiri, sparkling rivers, untouched areas, beautiful fountains and fragrant coffee. Many areas here are still undiscovered which, when viewed from a distance, will look like a virgin hiding behind a unique and beautiful natural landscape. The locals believe that the first coffee of India was made in Chikmagalur. According to local folklore, Babu Budan, a Muslim fakir, brought coffee seeds from Yemen in 1670 and cultivated them here. And since then, coffee cultivation has started in this area. Later the British also played a major role in the growth of coffee cultivation. There is also a hill called Baba Budangiri where the temple and the mosque are located side by side in the same cave of the same hill. Many adventurers also come here for adventure sports, rock climbing, trekking etc. There is a story told about Chikmagalur. In ancient times, Sakrapatna, the legendary ruler of Rukmangadar, gave the area of Chikmagalur as dowry for the marriage of his daughter. And so, the name of this place is Chikmagalur. Chikmagalur means in english, the town of a young daughter. It is an ancient city that was once one of the focal points of many cultures. Chikmagalur has given birth to many freedom fighters, poets and intellectuals. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photochikmagalur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
belurbengali : "বেলুড়ঃ-বেলুড়, হ্যলিবিড ও শ্রবণাবেলগোলা কর্ণাটকের এক স্বর্ণ ত্রিভুজ যা প্রকৃত অর্থে এক তীর্থযাত্রা। তবুও তা তীর্থযাত্রী ছাড়াও সমস্ত রকম পর্যটকদের জন্যেই আকর্ষণীয়। হাসান জেলায় ইগাছি নদীর তীরে অবস্থিত বেলুড় বা ভেলুর বা ভেলাপুরী, একাদশ শতাব্দীতে হৈসল রাজাদের রাজধানী ছিল ও তা চতুর্দশ শতাব্দী অব্দি দ্বিতীয় রাজধানী হিসাবে বজায় থাকে। এই শহরকে হৈসল রাজারা এতটাই সম্মান করতেন যে ভগবান বিষ্ণুর আবাসস্থলের নামে এখানকার নামকরণ করেন, পৃথিবীর বৈকুণ্ঠ ও দক্ষিণের বারাণসী। শহরটা তৈরি করতে প্রায় ১৯০ বছর সময় লেগেছিল যার মধ্যে বিভিন্ন অট্টালিকা, মন্দির, মনুমেন্ট রয়েছে, যা তাদের অভিজাত সংস্কৃতিমনস্কতার পরিচয় বহন করে। এখানকার স্থাপত্য প্রতিভা এখনও পৃথিবীর বহু মানুষকে আকর্ষণ করে। চোলাদের বিরুদ্ধে জয়ী হবার স্মারক হিসাবে ১১১৬ সালে এখানে বিখ্যাত চন্নাকেশব মন্দির প্রতিষ্ঠা করা হয়, যা তৈরি করতে প্রায় ১০০ বছর সময় লাগে। আজও অম্লান হয়ে থাকা হৈসলদের বিখ্যাত তিনটে সৃষ্টির (সোমনাথপুরা আর বেলুড়ের চন্নাকেশব মন্দির ও হ্যালিবিডের হৈসলেশ্বর মন্দির) মধ্যে এটা একটা। বেলুড়ের চন্নাকেশব মন্দিরকে শিরোনামে বলা হয় পাথরের রত্ন, যা একাদশ শতাব্দী থেকে প্রতিদ্বন্ধিহীন। সৌন্দর্যের সংক্ষিপ্তসার নামে অবিহিত এই মন্দিরে সাজিমাটি দিয়ে তৈরি প্রায় দশ হাজার সূক্ষ্ম কাজের ধারাবাহিক নিদর্শন রয়েছে, যার মধ্যে হৈসল রাজাদের জীবনযাত্রা, হিন্দু মহাকাব্য রামায়ণ মহাভারতের শ্রুতি, অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি, তৎকালীন সমাজ-জীবন ইত্যাদি, যা দেখে মনে হয় এগুলো এখনও চলমান জীবনের মতো সজীব রয়েছে। মন্দিরে প্রার্থনা এখানে সম্ভবত শেষ বিষয়, আর তা শুধুই ধর্মপ্রাণ মানুষদের জন্যে। মন্দিরে খোদাইয়ের সূক্ষ্মতা দেখতে দেখতে কখন যে খোদাই করা দেবতা অন্যমনস্কভাবে স্মিত হাস্য জীবিত মানব মানবীতে পরিণত হবে আর পর্যটক তার থেকে প্রসাদ গ্রহণ করে বসবে, সে ধর্মবিশ্বাসী হোক আর নাই হোক, তা বোঝা যাবে না। এখানকার কোন সিঁড়িই মহাশক্তিধরের কাছে পৌঁছে দেবে না, তবু ধর্মপ্রাণ মানুষ ছুটে যায় তার আশায় আর নাস্তিক বা যুক্তিবাদীরা দেখে নেয় মনুষ্য সৃষ্টির পরাকাষ্ঠা। এখানে প্রতিদিন পুজো, নিয়মিত উৎসব ও মাঝে মাঝেই শাস্ত্রীয় আচারানুষ্ঠান সংগঠিত হয়। অন্যান্য হৈসল স্থাপত্য যেমন সম্পূর্ণ, এটা কিন্তু তা নয়। মন্দিরের বাইরের কিছু অংশ সম্পূর্ণ নয় তবে ভিতরের সূক্ষ্ম ও অতুলনীয় কারুশিল্প তৎকালীন শিল্পীদের সৃজনশীলতার উজ্জ্বল নিদর্শন। এখানে প্রচুর পরিমাণে বেরিলিয়াম (Be) পাওয়া যায়। বেলুর নামটা সম্ভবত সেই কারণেই এসেছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
belurenglish : "Belur:-Belur, Halebid and Shravanabelagola is a golden triangle of Karnataka which is literally a pilgrimage. However, it is attractive to all types of tourists beside pilgrims. Belur or Velur or Velapuri, situated on the banks of the Igachhi river in Hasan district, was the capital of the Haisal kings in the eleventh century and remained the second capital till the fourteenth century. The city was so revered by the Haisal kings that it was named after the abode of Lord Vishnu, Vaikuntha of the world and Varanasi to the south. It took almost 190 years to build the city, which has a variety of buildings, temples, monuments, which bear the identity of their aristocratic culture. The architectural talent here still attracts many people from all over the world. The famous Channakeshab Temple was established here in 1116 to commemorate the victory over the Cholas, which took about 100 years to complete. It is one of the three famous creations of the Haisals that are still extinct today (the Channakeshab temple at Somnathpura and Belur and the Haisleshwar temple at Halebid). The Channakeshab temple in Belur is named after as the stone gem, which has been unrivaled since the eleventh century. The temple, known as the Summary of Beauty, contains a series of ten thousand of fine works of art, including the life of the Haisal kings, the myth of the Hindu epic Ramayana, the Mahabharata, the idols of other Hindu deities, the social life of the time, etc. which looks alive like real life. Prayer in the temple is probably the last thing here, and it is only for devout people. Seeing the subtlety of the carvings in the temple, it will not be understood when the engraved deity will turn into a living human woman with an absent-minded smile and the tourist will receive offerings from her, whether he is a believer or not. None of the stairs here will reach the superpowers, yet religious people run with that hope, and atheists or rationalists will see the culmination of human creation. Every day puja, regular festivals and occasional classical rituals are organized here. As other Haisal architecture is complete, it is not that. Some parts of the exterior of the temple are not complete but the fine and incomparable craftsmanship inside is a shining example of the creativity of the artists of that time. Beryllium (Be) is abundant here. That's probably why Belur got its name. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobelur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
halebidbengali : "হ্যালিবিডঃ-হৈলবিডু বা হ্যালিবিড হাসান জেলার একটা অত্যন্ত পুরানো শহর যা দ্বাদশ শতাব্দীতে ঐশ্বর্যশালী হৈসল রাজাদের রাজধানী ছিল। এখানেই পাওয়া যাবে হৈসল কারুশিল্পের বহু নজিরবিহীন নিদর্শন। ফলে অনেকে এই কারুশিল্পকে ভারতীয় স্থাপত্যের মণি বলে বর্ণনা করেন। সময়ের সাথে হিমায়িত হয়ে যাওয়া এই জনপদ, তার সংস্কৃতি, স্থাপত্য ও অন্যান্য রাজনৈতিক ঘটনাবলীর এক অবাক করা ছবি এঁকে দিয়ে গেছে, তাদের রেখে যাওয়া সৃজনশীল ভাবনা ও নির্মাণকুশলতার মধ্যে দিয়ে তৈরি হওয়া হৈসলেশ্বর ও কেদারেশ্বর মন্দিরের মাধ্যমে। এই মন্দিরগুলোর রাজকীয় অলঙ্করণ সম্ভবত সর্বোৎকৃষ্ট। মন্দিরের ভেতরে ও বাইরে খোদাই করা হিন্দু দেবদেবী, সাধুসন্ন্যাসী, সমাজ জীবন, জন্তুজানোয়ারের সারি, বাদ্যযন্ত্র, রামায়ণ ও মহাভারতের ঘটনা ও সুন্দর মার্বেলের অসাধারণ সূক্ষ্ম কাজের নিদর্শন পাওয়া যায়, যা তৎকালীন হৈসল রাজাদের রুচি ও সমাজ জীবনের পরিচয় দেয়। চতুর্দশ শতাব্দীতে দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজীর মিলিটারি জেনারেল মালিক কাফুর দু বার এই শহরে লুটপাট চালায় ও স্থাপত্যের ব্যাপক ক্ষতি করে, শহরটাকে পরিত্যক্ত করে দেয়। যেহেতু হ্যালিবিড কথার অর্থ পরিত্যক্ত রাজধানী তাই সেই সময় থেকে এই শহরের নাম হয় হ্যালিবিড। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
halebidenglish : "Halebid:-Hoilobidu or Halebid is a very old town in Hasan district which was the capital of the wealthy Haisal kings in the twelfth century. Here you will find many unparalleled specimens of Haisal crafts. As a result, many describe this craft as a gem of Indian architecture. The town, which has been frozen over time, paints a stunning picture of its culture, architecture and other political events, through the Haisleshwar and Kedareshwar temples, built with the creative thinking and architecture left behind. The royal ornaments of these temples are probably the finest. Inside and outside the temple are engraved with Hindu deities, saints, social life, rows of animals, musical instruments, events of Ramayana and Mahabharata, and fine marble works, which reflect the tastes and social life of the Haisal kings of that time. In the 14th century, Malik Kafur, the military general of Sultan Alauddin Khilji of Delhi, twice looted the city and caused extensive damage to its architecture, abandoning it. Since the word halebid means abandoned capital, the city has been called halebid ever since. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photohalebid :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
kogadubengali : "কোডাগুঃ-কর্ণাটকের প্রায় দক্ষিণতম প্রান্তে শাশ্বত সবুজ পাহাড়ি অঞ্চলের অন্দরমহলে লুকিয়ে থাকা এক অনন্যসুন্দর অঞ্চলের নাম কোডাগু বা কুর্গ, যেখানে পাওয়া যাবে পান্না সবুজ ভূদৃশ্য, অসংখ্য ঝোরাঝরণা, সবুজ অরণ্যের মধ্যে ডুবে থাকা ছোট ছোট চালা বাড়ি ও বিস্তীর্ণ কফি, চা ও মশলার বাগান। ভারতের চা, কফি ও মশলার উৎপাদনের একটি অন্যতম প্রধান অঞ্চল হচ্ছে কোডাগু তাই এই জায়গাকে বলা হয় ভারতের কফি কাপ। সবুজের ভূস্বর্গে বিরামচিহ্নের মতো আদিম জঙ্গলের বিস্তার, এই এলাকাকে করেছে এক জাদুমুগ্ধ করা সৌন্দর্যের প্রতীক যা মানুষের অনধিকারচর্চার ফলে আজও নষ্ট হয়ে যায়নি। রয়েছে বিশুদ্ধ বাতাস, মন উদাস করা প্রকৃতির সঙ্গীত, আর জঙ্গলি গাছের সৌরভের সাথে কফি ও মশলার সুগন্ধির এক মাতাল করা অনুভব। এখানকার মনোরম আবহাওয়া, মনোমুগ্ধকর দৃশ্য, উঁচুনিচু পাহাড়ি ঢালের বিন্যাস, সংখ্যাতীত উপত্যকা, সূর্যাস্তের রঙিন আবেদনের বর্ণনাতীত সৌন্দর্য, আর ভোরের হালকা কুহেলী মিশ্রিত প্রাকৃতিক রঙ্গমঞ্চের ঐন্দ্রজালিক আকর্ষণে, ব্রিটিশরাও এখানে প্রায় একশো বছর থেকে যায় ও ভারতের সুইজারল্যান্ড বলে বর্ণনা করে। কেউ কেউ দক্ষিণের কাশ্মীরও বলেন। বন্ধুর পর্বতমালা ও সবুজ কার্পেটপাতা বনাঞ্চল এই এলাকাকে তৈরি করেছে ট্রেকিং, পক্ষী পর্যবেক্ষণ বা খেয়ালী সর্পিল বেষ্টনীতে হেঁটে চলার এক মনোমুগ্ধকর কেন্দ্রস্থল। এখানকার অদ্বিতীয় উপজাতি সম্প্রদায় হচ্ছে কোডোভা। এদের উৎপত্তি সম্ভবত দেশান্তর হওয়া ফারসি বা আলেকজাণ্ডারের ভারত আক্রমণের সময় থেকে বসবাস করে যাওয়া সেনাবাহিনীর একাংশ ও কুর্দদের থেকে বলে মনে করা হয়। কোডাগুর মানুষজনের এক ইথিনিক পরিচয় আছে, যার মধ্যে তাদের ভাষা, প্রথা ও প্রচলিত সামাজিক রীতিনীতি ইত্যাদি রয়েছে, যা তারা উৎসাহের সঙ্গেই কয়েক শতাব্দী ধরে রক্ষা করে আসছে। এদের নামের মধ্যে বংশ বা গোষ্ঠীর নাম উল্লেখ থাকে যা দিয়ে তাদের বংশপরিচয় জানা যায়। ১৯৫৬ সালে কর্ণাটকের সাথে মিশে যাওয়ার আগে অব্দি কোডাগু একটা আলাদা রাজ্য ছিল ও এখানকার মূল শহর মাদিকেরী। তবে কোডাগুর প্রকৃত স্বাদ নিতে গেলে মাদিকেরী ছাড়াও কাক্কাবে, কারাডা, কাটাকেরি ইত্যাদি বেশ কিছু ছবির মতো ছোট ছোট জনপদ আছে যা ঘুরতে হবে। কোডাগু সত্যি সত্যিই, জটিল ও ব্যস্ত জীবনে এনে দেবে একটা স্নিগ্ধ অভ্যঞ্জন যেখান থেকে পাওয়া যাবে নতুন করে বেঁচে থাকার এক অনুভূতি। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
kogaduenglish : "Kodagu:-Kodagu or Coorg is one of the most beautiful areas hidden inside the green of the classic hills at the southernmost tip of Karnataka where you will find emerald green landscape, countless waterfall and streams, sinking small shacks in the ocean of green and vast area of the garden of coffee, tea and spices. Kodagu is one of the major tea, coffee and spice producing regions in India, hence its name is Coffee Cup of India. The proliferation of primitive jungles, like a punctuation mark in the green earth, has made the area a symbol of mesmerizing beauty that has not still been ruined by human encroachment. There is pure air, apathetic natural music, and a bibulous feeling of the fragrance of coffee and spices along with the aroma of wild plants. The beautiful climate here, the captivating scenery, the innumerable valleys, the indescribable beauty of the colorful appeal of the sunset, and the magical attraction of the natural stage mixed with the light mist of the dawn, the British have been here for almost hundred years and describe this area as Kashmir of India. Some also say Kashmir of South. Shaggier Mountains and green carpeted forests make this area a fascinating center for trekking, bird watching or walking in a whimsical spiral mountain road. The unique tribal community here is Kodova. They are thought to have originated from the emigrated Persians or part of the army that lived since the time of Alexander's invasion of India and the Kurds. The Kodagu people have an ethnic identity, including their language, customs and social convention, which they have enthusiastically defended for centuries. Their names include the name of the clan or group by which their genealogy is known. Before merging with Karnataka in 1956, Kodagu was a separate state and its capital was Madikeri. However, if you want to get a real taste of Kodagu, apart from Madikeri, there are some small towns like Kakkabe, Karada, Katakeri etc. which you have to visit. Kodagu will really bring a soothing intimacy to the complex and busy life from which one can get a feeling of living anew. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photokogadu :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
srirangapatnambengali : "শ্রীরঙ্গাপট্টনমঃ-তিনি বাঁচতেন বীরের মতো, মারাও গেছেন বীরের মতো। ১৭০০ সালের শেষভাগে পৃথিবীতে দৃষ্টি আকর্ষণকারী অল্প কিছু শহর ছিল, যা ক্ষমতালোভীদের ঈর্ষার কারণ হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে শ্রীরঙ্গাপট্টনম। তৎকালীন ভারত ভ্রমণরত ব্রিটিশ মিলিটারি লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার দিরাম শ্রীরঙ্গাপট্টনমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেছেন যে, পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী, সবথেকে উপযুক্ত ও বর্তমানে সময়ে সবথেকে সুদৃশ্য জায়গায় রাজত্ব করছেন ভূমিপুত্র টিপু সুলতান। এখানে প্রায় দেড় লক্ষ মানুষ বাস করতেন যা পৃথিবীর অন্যতম বড় শহর বলে গণ্য হতো। উচ্চাভিলাষী টিপু এই শহরের একটা অংশকে শিল্প তালুক করেছিলেন যেখান থেকে উত্তর কর্ণাটক, মাইসোর ও দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চলতো। মাইসোর থেকে মাত্র ১৬ কি.মি. দূরে কাবেরি নদীর এক দ্বীপে অবস্থিত শ্রীরঙ্গাপট্টনম, পরিচিত হয়ে আছে তার রক্তে প্লাবিত হওয়া ইতিহাসের জন্য। এই জনপদ হায়দার আলি ও টিপু সুলতানের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, যা অষ্টাদশ শতাব্দীতে কার্যত দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের রাজধানী হিসাবে গণ্য হতো। শ্রীরঙ্গাপট্টনমের গরিমা শেষ হয় ১৭৯৯ সালে, যখন ব্রিটিশরা টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও তাকে পরাজিত করার পর হত্যা করে। তবে ফোর্টের কিছু অংশ, কেল্লা, ছড়িয়ে ছিটিয়ে থাকা যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের সামগ্রী, কিছু গেট, কিছু বাড়ির ভগ্নাংশ ইত্যাদি, আজও ফোর্টকে দৃঢ়মুষ্টিতে ধরে রেখেছে, রক্তপুপাশু ক্রূরমতি ব্রিটিশ জল্লাদদের নিষ্ঠুর অট্টহাস্যের আঁতকে ওঠা ইতিহাসের প্রমাণ দেওয়ার সাক্ষী হিসাবে। শ্রীরঙ্গাপট্টনমের সবথেকে দর্শনীয় স্থান, ফুলের বাগান দিয়ে ঘেরা দরিয়া দৌলতাবাগ, যা টিপু সুলতানের গ্রীষ্মকালীন আবাস ছিল। প্যালেসের কক্ষের দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং আছে যা টিপু সুলতান ও হায়দার আলির সংস্কৃতির পরিচয় বহন করে। যুদ্ধবিদ্ধস্ত শ্রীরঙ্গাপট্টনম কালের প্রবাহে মানচিত্রের বাইরে চলে যায় ও পুরো এলাকাটা সুনসান এক বধ্যভূমি হিসাবে ইতিহাসের পাতায় বিরাজ করে। ক্ষমতা, ধনরত্ন ও ষড়যন্ত্রের আড়ালে এই যুদ্ধের শেষ শুধুমাত্র ধ্বংস দিয়ে। ১৭০০ সালে যেখানে দেড় লক্ষ মানুষ বাস করতেন, আজ সেখানে বাস করেন মাত্র কুড়ি হাজার মানুষ। বিষাদের ইতিহাস ও বিচার চাওয়া সহস্র মানুষের ফিসফিস করে বলা মর্মযন্ত্রণার এক নির্মম কাহিনী নিয়ে আমার মতো সবাই শ্রীরঙ্গাপট্টনম থেকে ফিরে আসে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
srirangapatnamenglish : "Srirangapatnam:-He lived like a hero, he died like a hero. By the end of the 1700, there were few cities in the world that attracted the attention of power-hungry people, one of them being Srirangapatna. Alexander Diram, a British military lieutenant general visiting India at the time, praised Srirangapatna. He said that son of the soil Tipu Sultan is ruling in the most prosperous, most suitable and most beautiful place in the world at present. It was home to about 1.5 lakh people, making it one of the largest cities in the world. The ambitious Tipu industrialized a part of the city from which trade was conducted with North Karnataka, Mysore and several parts of South India. Only 16 km from Mysore, Srirangapatna, located on an island in the river Kaberi, is known for its blood-soaked history. The town was the epicenter of the power of Haider Ali and Tipu Sultan, and in the eighteenth century it was practically considered the capital of most of South India. The glory of Srirangapatna ended in 1799, when the British declared war on Tipu Sultan and killed him after defeating him. However, parts of the fort, rampart, scattered war materials, gates, fragments of houses, etc., still hold the fort in its grip, as evidenced by the history of the brutal hilarity of the bloodthirsty British executioners. The most scenic spot in Srirangapatna is Daulatabag, surrounded by flower gardens, which was the summer residence of Tipu Sultan. There are beautiful paintings on the walls of the rooms of the palace which reflect the culture of Tipu Sultan and Haider Ali. The war-torn Srirangapatna goes off the map in the course of time and the whole area goes down in history as a deserted slaughterhouse. Behind power, wealth and conspiracy, this war ended only with destruction. Where one and a half lakh people lived in 1800, today only twenty thousand people live there. Whispered by thousands of departed people the history of grief and seeking justice, everyone like me came back from Srirangapatna with that heartbreaking story. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosrirangapatnam :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
mysorebengali : "মাইসোরঃ-সমুদ্রতল থেকে প্রায় ৭৭০ মিটার উচ্চতায় অবস্থিত মাইসোর, বর্ণনাতীত আড়ম্বর ও গরিমার এক আবাসস্থল। ওয়েডার রাজাদের রাজধানী মাইসোর তার প্রেমিকদের বশীভূত করে, শীতল আবহাওয়া, সমৃদ্ধশালী ঐতিহ্য, জাঁকজমকপূর্ণ প্রাসাদ, সুন্দর সুন্দর উদ্যানের বিন্যাস, চিত্তাকর্ষক অট্টালিকা, বৃক্ষছায়াশোভিত সরণি ও পবিত্র মন্দির দিয়ে। একটা প্রবাদ আছে, মাইসোরে যে আসে তাকে এই শহর খালি হাতে ফিরে যেতে দেয় না। কারণ এখানেই রয়েছে মাইসোর সিল্ক ও চন্দন কাঠের মতো মনোমুগ্ধকর সম্ভারের লোভনীয় আকর্ষণ। এখানকার অভিজাত প্রাসাদ, মহিমান্বিত মন্দির ও সুন্দর সুন্দর বাগান পর্যটকদের মনে একটা চিরস্থায়ী রঙিন ছাপ ফেলে দেয়। ভারতের সর্বশ্রেষ্ঠ রাজকীয় অট্টালিকাগুলোর মধ্যে মাইসোর প্যালেস একটা, যা ছিল ওয়েডার রাজাদের বাসভবন। এই বিমোহিত করা প্রাসাদ ১৮৯৭ সালে আগুনে পুড়ে যায়। বর্তমানে যে অট্টালিকা দেখা যায় তা হেনরি ইরউইন নামে এক ব্রিটিশ স্থপতি ৪৫ লক্ষ টাকার বিনিময়ে সংস্কার করেন ও তা ১৯১২ সালে সম্পূর্ণ হয়। ইন্দোইসলামিক গঠনশৈলীতে তৈরি প্রাসাদের অন্দরমহলের মারবেল, ক্যালিডোস্কোপের মতো কাঁচের ওপর সুন্দর নক্সা, বিভিন্ন আয়না ও দেওয়ালের জমকালো রং, তখনকার রাজাদের আভিজাত্যের প্রমাণ দেয়। খোদাই করা কাঠের দরজা, কারুকার্যশোভিত মেঝে, ও তৎকালীন মাইসোরের জীবনযাত্রা সম্বন্ধীয় বহু বিচিত্র চিত্রাঙ্কন, কক্ষের সাজসজ্জাকে আরও অনেক বেশি অলঙ্কৃত করেছে। রয়েছে বহু হস্তনির্মিত বস্তুর নিদর্শন, ভাস্কর্য ও ৭০০ অস্ত্রশস্ত্র সমৃদ্ধ বিশাল অস্ত্রাগারের এক কৌতূহলোদ্দীপক সংগ্রহ। প্রতিদিন পাঁচ মিনিট ও রবিবার ৪৫ মিনিট এই বিশাল অট্টালিকাকে প্রায় এক লক্ষ বাল্বের আলো দিয়ে আলোকিত করা হয়। মাইসোর নামটা এসেছে সম্ভবত পৌরাণিক নাম মহীশুর থেকে যেখানে দেবী চামুণ্ডী, মহিষাসুর দৈত্যকে বধ করেছিলেন। তবে এখানকার রাজকীয় ইতিহাস শুরু হয় ১৩৯৯ সালে। সেই সময় মাইসোরের ওয়েডার রাজবংশ বহু অর্থ খরচ করে মাইসোর প্রতিস্থাপিত করেন। অবশ্য ওয়েডার রাজবংশ ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময় অব্দি, তৎকালীন বিজয়নগরের রাজাদের অধীনেই ছিল। ১৫৬৫ সালে বিজয়নগরের রাজাদের পতন হওয়ার সাথে সাথে ওয়েডার রাজারা তাঁদের সার্বভৌমত্ব ঘোষণা করেন। টিপু সুলতান ও হায়দার আলির কিছুটা সময় বাদ দিলে, ১৯৪৭ সাল অব্দি তাঁরা নিরাপদেই রাজত্ব করেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
mysoreenglish : "Mysore:-Mysore, situated at an altitude of about 770 meter above sea level, is a place of indescribable grandeur and glory. Mysore, the capital of the Weader kings, captivates its fans with its cool climate, rich heritage, magnificent palaces, beautiful gardens, impressive buildings, shady streets and sacred temples. There is a saying that whoever comes to Mysore is not allowed to return to this city empty handed. Because here is the alluring attraction of Mysore silk and sandal wood. The aristocratic palaces, majestic temples and beautiful gardens leave an ever-lasting impression on the minds of the tourists. Mysore Palace is one of the largest royal palaces in India, home to the Weader kings. This charming palace was burnt down in 1897. The present building was renovated by Henry Irwin, a British architect, at a cost of 4.5 million rupees and was completed in 1912. The marble in the interior of the palace, built in the Indo-Islamic style, the beautiful designs on the glass like kaleidoscope, the attractive colors of the various mirrors and walls, testify to the aristocracy of the kings of that time. The carved wooden doors, the decorative floors, and the many varied paintings of the then way of life of Mysore added ornament to the decoration of the room. There is an intriguing collection of handicraft artifacts, sculptures and a huge arsenal of 700 weapons. This huge building is illuminated with about one lakh light bulbs for five minutes every day and 45 minutes on Sundays. The name Mysore probably comes from the mythical name Mysore where the goddess Chamundi killed the demon Mahishasur. However, the royal history of the place began in 1399. At that time the Weader dynasty of Mysore spent a lot of money to establish Mysore. However, the Weider dynasty was under the rule of the then Vijayanagara kings until the middle of the sixteenth century. With the fall of the Vijayanagara kings in 1565, the Weader kings proclaimed their sovereignty. With the exception of Tipu Sultan and Haider Ali, they ruled safely until 1947. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomysore :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
bangalorebengali : "ব্যাঙ্গালোরঃ-দক্ষিণ ভারতের বিশ্বজনীন শহর ব্যাঙ্গালোর এক সর্বোৎকৃষ্ট শহর যেখানে রয়েছে প্রচুর আধুনিক হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলের প্রাচুর্য, আর প্রকৃতির অকৃপণ দানে তৈরি হয়েছে সুন্দর এক আবহাওয়া। কিছু কৃত্রিম পার্ক ও ভিক্টোরিয়ান স্থাপত্য ছাড়া এখানে তেমন বিশেষ কিছু দেখার নেই। শহরটা ইমফরমেশন টেকনোলজির একটা কেন্দ্রবিন্দু। ভারতের অর্থনৈতিক স্তম্ভ, প্রগতিশীল মুম্বাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে এই শহরের বিকাশ এমন পর্যায়ে গেছে, যা যে কোনও মানুষকে আকৃষ্ট করবে। গত কয়েক দশকের ক্রমতরান্বিত উন্নয়ন, আজ ব্যাঙ্গালোরের মাথায় পরিয়ে দিয়েছে একটা আন্তর্জাতিক মুকুট যা যথেষ্ট খ্যাতি লাভ করেছে। তবে এই উন্নয়ন আবার সংযোজন করেছে পৃথিবীর অন্যতম অভিশাপ ট্রাফিক জ্যাম ও দূষণ। এই দুটোর বৃদ্ধি রোধ করতে সে দেশের সরকার প্রচুর গাছপালা লাগিয়েছেন, ফলে শহরের সৌম্দর্যায়নের সাথে সাথে দূষণও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এখানকার নগরায়ণ, পাশাপাশি এলাকাগুলিকে প্রভাবিত করলেও, মূল দ্রষ্টব্যগুলি কিন্তু অক্ষত আছে। ইতিহাস-ব্যাঙ্গালোরের নামকরণ হয়েছে সম্ভবত একটা পুরানো ঘটনা থেকে। যুদ্ধে হেরে যাওয়া, বিপর্যস্ত, ক্লান্ত ও ক্ষুধার্ত হৈসল রাজা ভিরা বল্লাইকে, গ্রামের একজন বুড়ি রোজ ডাল বানিয়ে খাওয়াতেন। রাজা খুশি হয়ে জায়গার নাম রাখেন বেন্ডা-কাল-উরু যা পরবর্তীকালে ব্যাঙ্গালোর হয়। আবার অনেকে বলেন বর্তমান ব্যাঙ্গালোর শহরটা ছিল কোডিগেহালি গ্রামের কাছে একটা ছোট্ট জনপদ, যেখানে রাজা কেম্পেগোডা ১৫৩৭ সালে একটা মাটির ফোর্ট তৈরি করেন ও জায়গাটার নামকরণ করেন ব্যাঙ্গালোর। তবে এই শহরটার অস্তিত্ব প্রথম গোচরে আসে নবম শতাব্দীতে, পশ্চিম গঙ্গ রাজাদের একটা পাথরের খোদাই দেখে যেখানে ভিরা গাল্লু (সাহসী সেনা) কথাটা খোদাই করা ছিল। এটা পাওয়া যায় বেগুর বলে একটা জায়গায় (বর্তমানে ব্যাঙ্গালোর-হসুর হাইওয়ে তে অবস্থিত) যেখানে ৮৯০ সালে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। ১৭৫৯ সালে মাইসোরের রাজা হায়দার আলিকে এই জায়গা দান করার আগে অব্দি এই এলাকাটা প্রায় অজ্ঞাত ছিল। ১৮০৯ সালে ব্রিটিশ আসে ও ১৮৩১ সালে তারা তাদের প্রশাসনের আঞ্চলিক সদর তৈরি করে এবং জায়গাটার নাম দেয় ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে প্রযুক্তি বিষয়ক ব্যবস্থা শুরু হয় ১৯০৫ সাল থেকে যখন রাস্তায় প্রথম বৈদ্যুতিক আলো দেওয়া হয়। ১৯৪০ সাল অব্দি এখানে ব্যক্তিগত মালিকানায় হিন্দুস্তান এয়ারোনটিক্স ছিল তবে ১৯৪২ সালে তা জাতীয়করণ হয়ে সরকারী মালিকানায় চলে যায়। আজকের আধুনিক ই-মেল সিস্টেম কিন্তু প্রথম তৈরি করেন ব্যাঙ্গালোরের অধিবাসী সাবির ভাটিয়া। তিনি অ্যাপেল কম্পুটার কোম্পানির হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। ১৯৯৬ সালে তিনি পৃথিবীতে প্রথম ISP ছাড়া ই-মেল সিস্টেম “হটমেল” আবিষ্কার করেন। অর্থাৎ পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কোন ই-মেল ব্যবহারকারী ISP ছাড়া অন্য কারুর ইনবক্সের সাথে যোগাযোগ করতে পারবে। তবে বর্তমানে “হটমেল” কিনে নিয়েছে সফটওয়্যার দৈত্য মাইক্রোসফট। ২০০৬ সালে ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু করা হয়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
bangaloreenglish : "Bangalore:-Bangalore, a cosmopolitan city in southern India, is one of the best cities in the world with a plethora of modern hotels, restaurants and shopping malls, and a beautiful climate created by nature's generous gifts. Apart from some artificial parks and Victorian architecture, there is nothing special to see here. The city is a hub of information technology. Keeping pace with progressive Mumbai, the economic pillar of India, the development of this city has reached a stage, which will attract any person. The gradual development of the last few decades, today puts an international crown on the head of Bangalore which has gained considerable fame. However, this development has added to one of the world's most cursed traffic jams and pollution. The government of the country has planted a lot of trees to stop the growth of these two, so the city is trying to control pollution along with beautification. However, the urbanization here, affected the nearby areas, but the key points remain intact.History:-Bangalore is named after an old event. An old woman from the village used to make dal every day and feed it to King Vira Ballai, who was defeated in battle, upset, tired and hungry. The king was pleased and named the place Benda-Kal-Uru which later became Bangalore. Many say that the present town of Bangalore was a small town near the village of Kodigehali, where King Kempegoda built an earthen fort in 1537 and named the place Bangalore. However, the existence of this city first came to light in the ninth century, when the kings of the West Gango saw a stone carving where the word Vira Gallu (Brave Army) was engraved. It is found in a place called Begur (now located on the Bangalore-Husur highway) where a fierce battle took place in 890. The area was almost unknown until 1759 when it was handed over to King Haider Ali of Mysore. The British came in 1809 and in 1831 they made the regional headquarters of their administration and named the place Bangalore. The technology system in Bangalore dates back to 1905 when the first electric street lights were provided. Until 1940, it was privately owned by Hindustan Aeronautics, but in 1942 it was nationalized and transferred to public ownership. Today's modern e-mail system was first created by Sabir Bhatia, a resident of Bangalore. He was a hardware engineer at Apple Computer Company. In 1996, he invented the world's first e-mail system, Hotmail, without an ISP. This means that any e-mail user from any part of the world can communicate with anyone other than the ISP's inbox. But now 'Hotmail' has been bought by the software giant Microsoft. Bangalore was renamed Bengaluru in 2006. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"