var Jhargramplaces = { menusystembengali : " "+ "এই পাতার জায়গাসমূহঃ-
"+ "মেনু দেখতে ক্লিক করুন"+ " •মুখবন্ধ"+ " •চিল্কিগড়-রাজবাড়ি "+ " •ডাঙ্গিকুসুম"+ " •গড়রাসিনি-পাহাড়"+ " •ঘাঘরা "+ " •ঝাড়গ্রাম-রাজবাড়ি"+ " •কাঁকড়াঝোড়"+ " •কনকদুর্গা-মন্দির "+ " •খোয়াবগাঁ"+ " •খাঁদারাণী-লেক"+ " •আদিবাসী-জাদুঘর "+ " •লালগড়-রাজবাড়ি "+ " •রামগড়-রাজবাড়ি
", menusystemenglish : " "+ "Places in This Page:-
"+ "Click To See Menu"+ " •Intro"+ " •Chilkigarh "+ " •Dangikusum"+ " •Garrasini"+ " •Ghagra "+ " •Jhargram-Rajbari"+ " •Kakrajhore"+ " •Kanakdurga-Temple "+ " •Khoabgaon"+ " •Khandarani-Lake"+ " •Tribal-Museum"+ " •Lalgarh-Rajbari "+ " •Ramgarh-Rajbari
", jhargramintrobengali : "মুখবন্ধঃ-দলমা পাহাড়ের নীচে এই অরণ্য যেন সৌন্দর্যের আঁতুড়ঘর। সুন্দর নৈসর্গিক শোভার মাঝে সরল মানুষজন। চোখে পড়ে কানাইসোল পাহাড়ের ঢালে পূর্ণিমার চাঁদ, মকর সংক্রান্তিতে এলাকা জুড়ে চলে টুসুর উৎসব। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলকে সাজাতে ঈশ্বর এতটুকু কার্পণ্য করেননি। লাল কাঁকুড়ে পথঘাটের সঙ্গে মিশে রয়েছে মহুয়ার মাতাল করা সৌরভ। ঝাড়গ্রাম থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরের বেলপাহাড়ি ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। দলমা পাহাড়ের নীচে, শাল, মহুয়া, পিয়াল, সোনাঝুরি, শিরিষ, ইউক্যালিপটাস, সবই মিলবে বেলপাহাড়ির জঙ্গলে। আদিম অরণ্যের মনোমুগ্ধকর শোভায় ভরপুর এই স্থান সপ্তাহান্তের ভ্রমণের জন্য যেমন আদর্শ, তেমনই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যেও রয়েছে রোমাঞ্চের হাতছানি। এখানকার সহজ সরল মানুষের জীবনযাত্রা, আদিবাসী মানুষ জনের গ্রাম, পাহাড়, ঝর্ণা আর জঙ্গল মিলিয়ে মানুষ হারিয়ে যায় কোন এক কল্পনালোকে। এক সময় এই বেলপাহাড়িই ছিল সন্ত্রাসের লীলাভূমি ছিল আর এখন এই জনপদ হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। বিভিন্ন ক্ষমতালোভী রাজনৈতিক দলের অনৈতিক সমর্থনপুষ্ট মাওবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই জঙ্গলমহল। পরবর্তীকালে জামবনীর জঙ্গলে মাওবাদী শীর্ষনেতা কিষেনজীর মৃত্যুতে জঙ্গলমহলে কিছুটা শান্তি আসে। যতদূর জানা যায় ১৭৯৯ খ্রিস্টাব্দে ইংরেজ শাসকদের হাত ধরেই পরিচিত হয় বেলপাহাড়ি। এলাকার আদিম রণজাতিদের শাসন করার নামে তাদের অত্যাচার করেছিল রক্তপিপাশু ইংরেজরা। পরবর্তীকালে ইংরেজ শাসকদের হাত ধরেই কাঁকড়াঝোড়, ঘাগড়া, গড়রাসিনির মতো এক একটা এলাকা পরিচিত হয় বহির্জগতের সামনে। ষাটের দশক থেকে বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, ঘাগড়া, গড়রাসিনি, লালজল এলাকায় পর্যটকদের আনাগোনা শুরু হয়। মূলত ওই সময় হাওয়া বদলের জন্যেই বাঙালির একটা অংশ পুজোর সময় অথবা শীতের দিকে বেলপাহাড়ি বেড়াতে আসতেন। তখন উপযুক্ত যানবাহনও ছিল না। ঝাড়গ্রাম থেকে একটা জীপ গাড়ি করে যেতে হতো কাঁকড়াঝোড়। কুলাবেদা থেকে পাকদণ্ডীর পাথুরে রাস্তা পেরিয়ে পৌঁছতে হ’ত কাঁকড়াঝোড়। তারপর মেঠো লাল রাস্তা ধরে ছিল গড়রাসিনির পাহাড় যাবার রাস্তা। গড়রাসিনি পাহাড়ের শেষ মাথা অব্দি যেতে, আট কিলোমিটার পথ হাটতে হতো। বৈচিত্র্যে ভরা কুয়াশায় মোড়া শালের জঙ্গলের সম্মোহণী ক্ষমতা প্রকৃতিপ্রেমিকদের আকর্ষণ করতো। সকালে গায়ে চাদর মুড়ি দিয়ে খেজুর রসের গেলাসে চুমুক, ডুলুং নদীর ধার ধরে ঘুলে বেড়ানো, আর সঙ্গে আদিবাসী লোকসঙ্গীত মনে এনে দেবে এক অন্য সুখানুভূতি। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", jhargramintroenglish : "Introduction:-Forest at the foot of Dalma hill is like a sanctuary of beauty. Simple people here live in the immeasurable beauty of nature. The full moon on the slopes of Kanaisol hill and the festival of Tusu are celebrated all over the area on the occasion of winter of solstice. God has not been minimum stingy in decorating this indigenous region. The red pebble roadways and the aroma of Mahua are giving charm of beauty here. Belpahari, some thirty-five km from Jhargram, is one of the tourist centers of Jhargram district. At the foot of Dalma hill, Shal, Mahua, Pial, Sonajhuri, Shirish, Eucalyptus etc; all the trees will be found in the forest of Belpahari. This place is full of enchanting beauty of the primitive forest and is ideal place for weekend trips as well as adventure. Viewing the simple life of the people here, the villages of the indigenous people, the mountains, the springs hugging the jungle, viewer get lost in a fantasy. Once upon a time, this Belpahari was a breeding ground for terror and now this town is calling tourists. This Jangalmahal became a paradise for the Maoists with the unethical support of various power hankerings political parties. Later, after the death of Maoist leader Kishenji, in the Jambani forest, brought some peace to the area. As far as it is known, Belpahari was known to the outer world by the British rulers in 1799 AD. In the name of ruling, the bloodthirsty British outraged the primitive tribes of the area. Later, with the help of the same rulers, areas like Kankrajhor, Ghagra and Gararasini became known to the outside world. From the sixties onwards, tourists started flocking to Belkahari's Kankrajhor, Ghagra, Gararasini and Laljal areas. At that time, a part of the Bengalis used to come to Belpahari during Durga puja festival or winter for a change. There were no suitable vehicles then. Tourists had to go by jeep from Jhargram. They had to cross the rocky ascending road from Kulaveda to Kakrajhore. Then along the red graveled road to the hills of Gararasini. To reach the end of the Garasini hill, one had to walk eight kilometers. Nature lovers were fascinated by the mesmerizing power of the forest of Shal wrapped with the mist making diversity. In the morning, wrapped around with Shal and taking a sip of a glass of date tree juice, walk along the banks of the Dulung River, and indigenous folk music will remind you of different pleasure. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photojhargramintro : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", chilkigarhbengali : "চিল্কিগড় রাজবাড়িঃ- ঝাড়গ্রাম শহর থেকে তের কিমি দূরে চিল্কিগড় রাজবাড়ী। প্রধানরাস্তার উপরেই রাজবাড়ী প্রবেশের বড় তোরণদ্বার। রাজবাড়ি চত্তর বেশ বড়। একটা অশ্বত্থ গাছ এখনো প্রাচীনত্বের সাক্ষী হয়ে রয়েছে। রাজবাড়ী ও তার বাঁ দিকে পর পর তিনটে পুরোনো মন্দির রয়েছে। রাজা গোপীনাথ সিংহ আজ থেকে প্রায় তিনশো বছর আগে চিল্কিগড়ে এই রাজবাড়ী নির্মাণ করেন। কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁর জামাতা জগন্নাথ দেও চিল্কিগড়ের সিংহাসনে বসেন। ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই চিল্কিগড় রাজবাড়ী। জরাজীর্ণ কলেবর নিয়ে এখনো দাঁড়িয়ে আছে প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়ী। মূল প্রাসাদে রাজবাড়ীর বংশধরেরা বসবাস করেন, সেখানে দর্শনার্থীদের ঢুকতে দেয় না। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্যশৈলীতে তৈরি দোতলা এই রাজবাড়ির দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলা রীতির শিল্পকলার ছাপ লক্ষণীয়। চত্বরের ভেতরে থাকা মন্দির তিনটেও জীর্ণকায়। এর মধ্যে সবথেকে বড় নবরত্ন মন্দিরটা রাধাকৃষ্ণের কালাচাঁদ মন্দির। মন্দিরটা একটা পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরটা ধবল রাজপরিবারের। প্রধান ফটকের পাশের মন্দিরটা শিবালয় ও বেশ উঁচু প্ল্যাটফর্মের ওপর অবস্থিত। মূল গর্ভগৃহে একমাত্র পূজার সময় প্রবেশ করা যায়। আরও একটা ভগ্নপ্রায় মন্দির আছে। সেটা পঞ্চরত্ন দুর্গা মন্দির। এটার অবস্থা একেবারেই করুণ। কালাচাঁদ মন্দিরে এখনো নিয়মিত পুজো-অর্চনা হয়ে থাকে। মূল রাজবাড়ীর পাশেই রাখা আছে একটা রথের কাঠামো। অনতিদূরে রয়েছে কাছারিবাড়ি। গোটা রাজবাড়ী উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তবে রাজবাড়ীর বিরাট সাজসজ্জা, জৌলুসের ছাপ এখন ম্রিয়মাণ। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", chilkigarenglish : "Chilkigarh Rajbari:-Chilkigarh Rajbari is thirteen km away from Jhargram city. The main gateway to the palace is on the main road. Rajbari area is quite big. A banian tree still bears witness to antiquity. The palace and to its left are three successive old temples. Raja Gopinath Singh built this palace at Chilkigarh about three hundred years ago. But after his death his son-in-law Jagannath Deo ascended the throne of Chilkigarh. This Chilkigarh palace is a witness to many historical events. The three hundred years old dilapidated palace stands erected with a lot of sulks for human negligence, which once has a jealous radiant beauty. The descendants of the royal family live in the main palace, which do not allow visitors to enter. The walls of this two-storied palace built in the combined architectural style of the Mughals and the British and have a striking resemblance to the styles of Bengali art. The three temples inside the courtyard are also dilapidated. The largest of these is nine pinnacle Kalachand temple of Radhakrishna idol. The temple is surrounded by a wall. The property is of the Dhabal royal family. The temple next to the main gate is Shivalaya stands on a very high platform. The main sanctum sanctorum can be entered only during worship. There is another ruined temple. That is Nine pinnacle Durga temple. Its condition is absolutely miserable. The Kalachand temple is still regularly worshiped. There is a chariot structure next to the main palace. Court building is not far away. The whole palace is surrounded by high walls. However, the grand decoration of the palace, the impression of splendor is now wistful. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photochilkigarh : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", dangikusumbengali : "ডাঙ্গিকুসুমঃ-ঝাড়গ্রাম থেকে পনের কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডুলুং নদী। নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দিরের অবস্থান। প্রায় সাড়ে চারশো বছরের ইতিহাসের সাক্ষী এই মন্দির। ইতিহাস বলে, চিলকিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ ১৩৪৮ খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেন। স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতের কাঁকন দিয়ে তিনি দেবীর মূর্তি তৈরি করান। কারুকার্য খোদাই করা এই স্বর্ণ মুদ্রিত দুর্গা মায়ের মূর্তি থেকেই এই জায়গার নাম দেওয়া হয় কনকদুর্গা মন্দির। দেবী এখানে অশ্বারোহিনী চতুর্ভুজা। অষ্টধাতুর এই মূর্তি ঘিরেই জমে ওঠে দুর্গাপুজো। শহুরে কোলাহল থেকে বহু দূরে কনকদুর্গার অবস্থান।। প্রাচীন রীতিতে ব্যতিক্রমী আড়ম্বরহীন পুজো হয় এই মন্দিরে। স্থানীয়রা বলেন, আগে নাকি এখানে নরবলি হত। দেবীর নির্দেশে তা বন্ধ হয়ে যায়। তবে আজও পাঁঠাবলি হয়। অষ্টমীর রাতে মন্দিরের পাশে গভীর জঙ্গলের মধ্যে নিশা পুজোয় অংশ নেন শুধুমাত্র রাজপরিবারের সদস্যরাই। স্থানীয়দের বিশ্বাস, নবমীর ভোগ রান্না করেন স্বয়ং দুর্গা নিজে। আরও এক লোককথা অনুযায়ী, দেবী মায়ের স্বপ্নাদেশে পেয়ে, রাজা এই মন্দির নির্মাণ করেছিলেন তাঁর পূজার্চনার জন্যে। তারপর স্থানীয় ব্যক্তিরা ডুলুং নদীর ধারে অবস্থিত এক জঙ্গলের মধ্যে একটা দেবীমূর্তি খুঁজে পান। এরপর থেকেই এই মন্দিরে মা দুর্গার পুজো শুরু হয়। এই স্বর্ণমুদ্রিত মূর্তি দেখেই এই মন্দিরের নাম দেওয়া হয় কনকদুর্গা মন্দির। গাছগাছালিতে ভরা এই মন্দিরের সৌন্দর্য ও অসাধারণ। পাশেই রয়েছে ডুলুং নদী। সেখানে ঘুরলে ভালো লাগবে। নৌভ্রমণ করলে আরো আনন্দ পাওয়া যাবে। তবে হনুমানের বেশ উৎপাত আছে তাই খাবার জিনিস প্রকাশ্যে বের না কারই ভালো। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", dangikusumenglish : "Dangikusum:-Dangikusum with the hills and springs near the Jharkhand border is like a picture drawn on a canvas. This is a new tourist destination. For adventure tourists one has to climb up and down the rocks in the jungle to reach the Dhangikusum waterfall in the Belpahari block. The lisp of spring water and the twittering of birds will get anyone’s mind lost in the jungle. In the afternoon, Dhangikusum became the magical beauty with the setting sun in the lap of the mountains. Before 2015 one has to climb the hills to come here. At present a meadow road has been built. The locals call the spring Hudhudi. The villagers here have a beautiful handicraft of stones. There was a time when the sound of hammers and axes could be heard as soon as you enter the village. But for Corona it has been stopped them to some extent. Once you enter the village you will see lots of children waiting for you to guide your destination. The debate is over who will be the guide and the tourist have to solve it. Approximately five to seven guides will follow a single tourist. They will tell you story, show you the stone artworks, will choose the best artwork for you and many more. At the end they ask for little money to eat biscuits or lozenges. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photodangikusum : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", garhrasinibengali : "গড়রাসিনি পাহাড়ঃ- চারিদিকে কেবল সবুজ আর সবুজ। কিছু পাহাড়, কিছু টিলা, ক্রমাগত ঝি-ঝির ডাক, অচেনা পাখির কলতান, আকাশ যেন মিশে গেছে সবুজ পাহাড়ের সঙ্গে। প্রকৃতি তার এক অপরূপ সম্ভার সাজিয়ে রেখেছে ঝাড়গ্রাম জেলার পশ্চিমাংশে জঙ্গল খণ্ডে। সর্পিল পাহাড়ি পথ ধরে যেতে হবে গড়রাসিনির আঙিনায়। পাহাড়ের পাদদেশে অরণ্যের মাঝে এক ধর্মীয় আশ্রম। তার চূড়ায় মন্দির। সেখানেই সিদ্ধি লাভ করেছিলেন সন্ন্যাসী সত্যানন্দ মহারাজ। এই পাহাড়ের চূড়ায় ওঠা খুব একটা পরিশ্রমসাধ্য নয়, তবে সব কষ্ট লাঘব হয়ে যায় যখন ওপর থেকে সমগ্র জঙ্গলমহলের দৃশ্য পরখ করা হয়। পর্বত চূড়ার নিচেই আছে বাঘের গুহা। একদা বহুকাল পূর্বে স্বামী জগদানন্দজী মহারাজ এখানে এসে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। পাহাড়ের পাদদেশে আছে তাঁর স্থাপিত ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", garhrasinienglish : "Garhrasini:-Just green and green all around. Some hills, some hillocks, the constant chirping of grigs, the twittering of unfamiliar birds, the sky seemed to merge with the green hills. Nature has arranged one of its unique resources in the jungle section in the western part of Jhargram district. You have to take a spiral mountain path to the courtyard of Gararasini. A religious architecture is there in the middle of the forest at the foot of the hill. The temple situated at its peak of the hill. Sannyasi Satyananda Maharaj attained fruition there. Climbing to the top of this hill is not a very arduous task, but all the hardships are alleviated when the view of the entire jungle encompassing landscape is viewed from above. Just below the hill top there is a tiger cave. Long time ago, Swami Jagdanandaji Maharaj came here and achieved austerities and attained fruition. At the foot of the hill his Brahmarshi Satyananda Sannyasa Ashram is situated. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photogarhrasini : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", ghagrabengali : "ঘাঘরাঃ-বেলপাহাড়ি থেকে লাল মোরামের পথ পৌঁছে দেয় স্বপ্নপুরী ঘাঘরায়। ন-কিমি পথ। জিপে কিংবা হেঁটে যাওয়া যেতে পারে। সংক্ষিপ্ত রাস্তায় সময় লাগে মিনিট চল্লিশ। শাল, পিয়াল, ইউক্যালিপটাসের বনবাসর ভেদ করে পায়ে চলা পথ। পাহাড়ে ঘেরা চার পাশ। চার দিকে সবুজ শালের সমারোহ। আর মাঝে বিস্তীর্ণ ব্ল্যাক স্টোনের অজস্র গহ্বর ভেদ করে সাপের ফণার মতো ফুঁসছে জলরাশি। ইতিউতি মাথা উঁচিয়ে আছে টিলা। জলের আঘাতে এখানকার পাথরগুলোর আকৃতি কলসি বা গাগরির মতো। স্থানীয় ভাষায় তাকে বলে ‘গাগরা’। সেখান থেকেই ঘাঘরা নামের জন্ম। বহু কাল ধরেই এই ঘাঘরা স্থানীয় উপজাতি ও অনুন্নত সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান। ঘাঘরার মাঝ দিয়ে বয়ে যায় তারাফেনি। অদূরে তারাফেনি ব্যারেজ। কংসাবতীর জল বন্দি হয়েছে দশটা লকগেটের বাঁধে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", ghagraenglish : "Ghagra:-From Belpahari, the path to red laterite road reaches dreamy Ghaghara. Nine-kilometer-long path, can be reached by jeep or on foot. The shortest road takes forty minutes’ walk. The walking road goes through the thick forest of Shal, Pial and eucalyptus. All sides surrounded by mountains. Everywhere there is an exhibition of green Shal. And sometimes the spring water is flowing like a snake's hood through the innumerable holes of the vast black stone hills. Here and there the mounds have raised their head. The stones here are shaped like jugs or jars due to the impact of water. In the local language he is called 'Gagra'. From there the name Ghagra was originated. For a long time, Ghagra have been a sacred place for the people of the local tribes and underdeveloped communities. Tarafeni River flows through the middle of the Ghagra. Tarafeni Barrage is at a short distance. The water of Kangsavati River has been trapped under ten lock gates. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photoghagra : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", jhargramrajbaribengali : "ঝাড়গ্রাম রাজবাড়িঃ-ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাস খুঁজতে গেলে অবশ্য সেই মুঘল যুগে পিছিয়ে যেতে হবে। ১৫৭০ সাল নাগাদ দিল্লির সম্রাট আকবরের নির্দেশে বাংলায় আসেন রাজপুতানার বীর যোদ্ধা সর্বেশ্বর সিং চৌহান। ঝাড়গ্রাম অঞ্চলে তখন শাসন করতেন মল্ল রাজারা। তাঁদের রাজ্য ছিল জঙ্গলে ভর্তি। রাজ্যের নাম ছিল ঝাড়িখণ্ড। সর্বেশ্বর সিং চৌহান পদাতিক আর অশ্বারোহী বাহিনী নিয়ে মল্ল রাজাকে উচ্ছেদ করে মল্লদেব উপাধি ধারণ করলেন, আর প্রতিষ্ঠা করলেন নতুন রাজবংশের। রাজধানী হল ঝাড়গ্রাম। তারপর চার শতাব্দী ধরে তাঁর বংশের ১৮ জন রাজা এখানে রাজত্ব করেছেন। এই বংশের শেষ রাজা নরসিংহ মল্লদেব। এই রাজবাড়িতে এখনও থাকেন তাঁর উত্তরসূরী শিবেন্দ্রবিজয় মল্লদেব, জয়দীপ মল্লদেব ও তাঁদের পরিবার। ঝাড়গ্রাম রাজবাড়িকে বহুবার দেখা গেছে বাংলা রুপোলী পর্দায়। বাঘবন্দি খেলা, সন্ন্যাসী রাজা ইত্যাদির শুটিং এখানেই হয়। পর্যটকদের কাছে ঝাড়গ্রাম শহরের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থান এই প্রাসাদ। হিন্দু ধর্মমতে সমস্ত উৎসব যেমন দুর্গাপুজো, দোল, রথযাত্রা, জন্মাষ্টমী এখনও এখানে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। শাল, মহুল, পিয়ালের মধ্যে দিয়ে চলতে চলতে আমাদের টোটো ড্রাইভার জঙ্গলাকীর্ণ উঁচু প্রাচীর ঘেরা অতীতের ধূসর স্মৃতি মাখা ভাঙা বিশাল ইমারত দেখিয়ে, আমাদের পুরোনো রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখালেন। রাজবাড়ির মূল ফটক প্রায় ত্রিশ ফুট ও এখান থেকেই রাজবাড়ির চৌহদ্দিতে প্রবেশ করতে হয়। সামনেই রয়েছে সাজানো ফুলের বাগান। পেছনে পূর্বমুখী বিশাল ঘিয়ে রঙের রাজবাড়িটা অপূর্ব কারুকার্যখচিত। ঢুকতেই বাঁদিকে রয়েছে অতিথিশালা। স্থানীয় লোককথা অনুযায়ী একসময় মূলত পাইক, চুয়াড় সম্প্রদায়ের বাস ছিল জঙ্গলাকীর্ণ ঝাড়গ্রামে। দস্যুবৃত্তিই ছিল তাদের প্রধান জীবিকা। কথিত আছে, শ্রীক্ষেত্র থেকে একদল পুণ্যার্থী ফিরে আসার সময়, সেই দলের সাবিত্রী নামে এক কন্যাকে তারা হরণ করে। ক্রমে তার রূপে মুগ্ধ এক দস্যুপুত্র সাবিত্রীকে পেতে চাইলে দৈব প্রেরিত এক খড়গের সাহায্যে তিনি আত্মরক্ষা করেন। তার পরবর্তী সময়ে দস্যুদের হটিয়ে আজকের মল্লদেব রাজপরিবার দখল নেয় ঝাড়গ্রামের। তখন স্বয়ং রাজা সাবিত্রীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের দিন সাবিত্রী নিরাভরণ হয়ে শাল, পিয়ালের বনের দিকে ছুটে চললেন। সেই সময় হঠাৎ আসা এক ঝড়ে সাবিত্রী তলিয়ে যান বালির মধ্যে। রাজা তাঁকে অনুসরণ করে ধরতে গেলে সংজ্ঞা হারান। সম্বিত ফিরলে দেখেন তাঁর হাতে সাবিত্রীর কেশগুচ্ছ ধরা। পরে স্বপ্নাদেশে রাজা মানবীদেবী সাবিত্রীর বিগ্রহহীন মন্দির স্থাপন করেন। সেখানে রাখা আছে দৈব খড়গ আর সাবিত্রীর কেশগুচ্ছ। মন্দিরটা পাঁচটা গোলাকৃতি খিলান গাঁথনিযুক্ত ও চারপাশে বারান্দা রয়েছে। সম্পূর্ণ বেলেপাথরের ব্লক দিয়ে তৈরি এই মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট। এই মন্দিরে প্রতিদিন পুজো হয়। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", jhargramrajbarienglish : "Jhargram Rajbari:-If we want to find the history of Jhargram Rajbari, we have to go back to that Mughal era. By 1570, Sarveshwar Singh Chauhan, a valiant warrior of Rajputana, came to Bengal on the orders of Emperor Akbar of Delhi. The Malla kings ruled the Jhargram region at that time. Their place was filled with jungles. The name of the state was Jharikhand. Sarveshwar Singh Chauhan ousted Malla Raja with infantry and cavalry, took the title of Malladev, and established a new dynasty. The capital was named Jhargram. Then for four centuries sixteen kings of his dynasty ruled here. The last king of this dynasty was Narsingh Malladev. His successors Shivendra Vijay Malladev, Joydeep Malladev and their families still live in this palace. The Jhargram palace has been seen many times on the Bengali cinema. The shooting of Baghbandi, Sannyasi Raja etc. is done here. The palace is one of the most popular tourist attractions in Jhargram. Maintaining the rituals of Hinduism, all the festivals like Durga puja, Dol yatra, Rath yatra, Janmashtami are still celebrated here in grand style. While going through the Shal, Mahul, Pial forest, our Toto driver showed us the ruins of the old palace, a huge building with gray memories of the past surrounded by a high wall. The main gate of the new palace is about thirty feet high and from here one has to enter the ambit of the palace. There is a decorated flower garden in front. The huge butter colored palace facing east is beautifully decorated. There is a guest house on the left of the entrance. According to local folklore, the Pike and Chuar communities once lived in the forested Jhargram. Banditry was their main livelihood. It is said that when a group of devotees returned from Srikshetra, they abducted a girl named Savitri from that group. Fascinated with the beauty of Savitri, the son of a robber wanted to get her, but she defended herself with the help of a sword sent by God. In his later years, the present Malladev royal family took possession of Jhargram by removing the bandits. Then king himself proposed marriage to Savitri. On the day of the wedding, undressed Savitri ran towards the forest of Shal and Pial. At that time Savitri sank in the sand in a sudden storm. When the king followed him, he lost consciousness. When consciousness returned, he saw he is holding the hairs of Savitri in his hand. Later, in a dream, King set up an idol-free temple of human God Savitri. In the temple there is a heavenly sword and Savitri's hair. The temple has five round arches and a Verandah around it. The height of this temple is about fifty feet and made of complete sandstone blocks. Daily worship is done in this temple. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photojhargramrajbari : ""+ " "+ " "+ " "+ ""+ "", kakrajhorebengali : "কাকড়াঝোড়ঃ-বেলপাহাড়ি থেকে আরও দশ কিমি দূরে তামাজুড়ি ও ভোলাবেদা। সেখান থেকে আঠারো কিমি হেঁটে বা সাইকেলে বা জিপে চলে যাওয়া যায় জঙ্গলের অন্দরে, কাঁকড়াঝোড়ে। পথ বন্ধুর, চড়াই উতরাই আছে, দুপাশে গহন অরণ্য। এ পথে মানুষজনের দেখা খুব একটা মেলে না, এই পথে গা ছমছমে নির্জনতাই বড় প্রাপ্তি। বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তা ধরেই কিছুটা এগিয়ে গেলে পড়বে চাকাডোবা। সেখান থেকে বামদিকে ঘুরে গেলেই প্রায় পাকদণ্ডির মত রাস্তা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় কাঁকড়াঝোরে। এই রাস্তায় চারমূর্তি সিনেমার শুটিং হয়েছিল। রাস্তায় পড়বে ছুরিমারা, ময়ূরঝরণা, কেটকিঝরণার মতো ছোট ছোট ছবির মতো গ্রাম। ঝাড়গ্রামের অরণ্যে ট্রেকিং-এর স্বর্গ। কাঁকড়া শব্দের অর্থ পাহাড়। ঝোড় শব্দের অর্থ অরণ্য। ন-হাজার হেক্টর এলাকা জুড়ে রয়েছে এই ঘন অরণ্য। রয়েছে কুসুম, শাল, সেগুন, মহুয়া, আকাশমণি গাছের গা ঘেঁষাঘেঁষি করা বন্ধুত্ব। এখানে কাজু বাদাম, কফি ও কমলালেবুর চাষও হয়। থাকার জন্য ছিল বন দফতরের পর্যটক আবাস তবে তা মাওবাদীদের বোমায় উড়ে গেছে। বর্তমানে পর্যটক আবাস তৈরি হলেও তা পুলিশ ক্যাম্পের আওতাধীন। এ ছাড়া রয়েছে অতি সাধারণ মানের বেসরকারি মাহাতো লজ। দোতলা অ্যটাচবাথ মাটির বাড়ি। বর্তমানে তা একটু পরিমার্জিত করেছেন কলকাতার একটা সংস্থা তবে মূল কাঠামো অক্ষত রেখে। মাহাতো লজের মালিক বা মালকিন কেউই বেঁচে নেই। বড় ভাল মানুষ ছিলেন। তখন আমাদের মতো ট্যুরিস্টদের, যারা দশ বারো কিমি হেঁটে কাঁকড়াঝোড় পৌঁছতেন তাদের ভগবান ছিলেন। পুরোনো মানুষজনের মনে থাকতে পারে চারমূর্তি সিনেমার মাহাতোদাকে। যাকে দেখে চিন্ময় রায় অজ্ঞান হয়ে গেছিলেন। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", kakrajhoreenglish : "Kakrajhore:-Tamajuri and Bholaveda are ten km away from Belpahari. From there one can walk eighteen km or go by cycle or jeep into the jungle, to Kakrajhore. The way is craggy, up and down and forested. In this way, people are rare only creepy solitude is the only thing to get. Chakadoba will fall if one goes a little further along the road from Banshpahari. From there, one can turn left and cross the road almost like a twine to reach Kankrajhore. This is where the shooting of the Bengali movie Charmurti took place. There are small picturesque villages like Churimara, Mayurjharna, Ketkijharna on the way. This forest is the trekking paradise of Jhargram. The Kakra means hills. The word Jhor means forest. This dense forest covers an area of nine thousand hectares. There is a hugging friendship of Kusum, Shal, Teak, Mahua and Akashmani trees. Cashew nuts, coffee and oranges are also cultivated here. For accommodation there was a bunglow of the forest department, but it was bombed by the Maoists. Now, there is a tourist accommodation, but that is under the control of the police camp. In addition, there is a very ordinary private accommodation like Mahato Lodge. A two storied attached bath house. At present it has been slightly modified by a company of Calcutta, but leaving the original structure intact. Neither the owner nor the mistress of the Mahato Lodge survived. They were good people. They were God to the tourists like us, who used to walk ten or twelve km to reach Kankrajhor. Elderly people may remember Mahatoda, a hero of Charmurti movie. The film Event was, Chinmoy Roy fainted after Seeing Mahatoda. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photokakrajhore : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", kanakdurgabengali : "কনকদুর্গা মন্দিরঃ- ঝাড়গ্রাম থেকে পনের কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডুলুং নদী। নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দিরের অবস্থান। প্রায় সাড়ে চারশো বছরের ইতিহাসের সাক্ষী এই মন্দির। ইতিহাস বলে, চিলকিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ ১৩৪৮ খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেন। স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতের কাঁকন দিয়ে তিনি দেবীর মূর্তি তৈরি করান। কারুকার্য খোদাই করা এই স্বর্ণ মুদ্রিত দুর্গা মায়ের মূর্তি থেকেই এই জায়গার নাম দেওয়া হয় কনকদুর্গা মন্দির। দেবী এখানে অশ্বারোহিনী চতুর্ভুজা। অষ্টধাতুর এই মূর্তি ঘিরেই জমে ওঠে দুর্গাপুজো। শহুরে কোলাহল থেকে বহু দূরে কনকদুর্গার অবস্থান।। প্রাচীন রীতিতে ব্যতিক্রমী আড়ম্বরহীন পুজো হয় এই মন্দিরে। স্থানীয়রা বলেন, আগে নাকি এখানে নরবলি হত। দেবীর নির্দেশে তা বন্ধ হয়ে যায়। তবে আজও পাঁঠাবলি হয়। অষ্টমীর রাতে মন্দিরের পাশে গভীর জঙ্গলের মধ্যে নিশা পুজোয় অংশ নেন শুধুমাত্র রাজপরিবারের সদস্যরাই। স্থানীয়দের বিশ্বাস, নবমীর ভোগ রান্না করেন স্বয়ং দুর্গা নিজে। আরও এক লোককথা অনুযায়ী, দেবী মায়ের স্বপ্নাদেশে পেয়ে, রাজা এই মন্দির নির্মাণ করেছিলেন তাঁর পূজার্চনার জন্যে। তারপর স্থানীয় ব্যক্তিরা ডুলুং নদীর ধারে অবস্থিত এক জঙ্গলের মধ্যে একটা দেবীমূর্তি খুঁজে পান। এরপর থেকেই এই মন্দিরে মা দুর্গার পুজো শুরু হয়। এই স্বর্ণমুদ্রিত মূর্তি দেখেই এই মন্দিরের নাম দেওয়া হয় কনকদুর্গা মন্দির। গাছগাছালিতে ভরা এই মন্দিরের সৌন্দর্য ও অসাধারণ। পাশেই রয়েছে ডুলুং নদী। সেখানে ঘুরলে ভালো লাগবে। নৌভ্রমণ করলে আরো আনন্দ পাওয়া যাবে। তবে হনুমানের বেশ উৎপাত আছে তাই খাবার জিনিস প্রকাশ্যে বের না কারই ভালো। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", kanakdurgaenglish : "Kanakadurga Temple:-Dulung river which is fifteen kilometers away from Jhargram is full of natural beauty. The location of the Kanak Durga temple is in the deep forest on the banks of the river. This temple has witnessed a history of about four hundred and fifty years. According to history, the temple was built in 1348 AD by Gopinath Singh, the feudal lord of Chilkigarh. After receiving a dream order, he made an idol of the goddess with his wife's bracelet. The place is named Kanakadurga temple after the gold engraved idol of Goddess Durga. The goddess here is the equestrian and four handed. Durga puja is celebrated here with this eight-metal idol. The location of Kanakdurga is far away from the urban noise. In this temple, exceptional ancient style of worship is performed. The locals said that human sacrifices were done here in the past. But it is closed at the direction of the goddess. Instead, even today there are goat sacrifices. On the night of Ashtami, only members of the royal family took part in the Nisha Puja in the deep forest next to the temple. According to the locals, Durga herself cooked the bestowed for Navami. According to folklore, the king built this temple for her worship after receiving a dream from the mother goddess Durga. The locals then found an idol in a forest on the banks of the River Dulung. From then on, the worship of mother Durga started in this temple. This temple is named as Kanakadurga Temple after seeing this gold engraved idol. The beauty of this temple in the midst of dense forest is extraordinary. Dulung river is situated next. It would be nice to go there. More pleasure can be found by sailing on a boat. However, hanuman is a big trouble. So, it is better not open foods publicly. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photokanakdurga : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", khandaranilakebengali : "খাঁদারাণী লেকঃ-গড়রাসিনি পাহাড়ের পূর্বদিকে পড়বে খাঁদারানি ড্যাম। গড়রাসিনি পাহাড় চূড়ার ওপর থেকেই লেক দেখতে পাওয়া যায়। তবে তার আসল শোভা দেখতে হলে আসতে হবে লেকের ধারে। এই বাঁধের পান্না সবুজ জল আর পারিপার্শ্বিক সবুজ অরণ্যের নৈসর্গিক দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবেই। পাহাড়, লেকের জলে নৌকো করে মাছ ধরা, নৃত্যের ছন্দময় তালে মহিলাদের কাঠ কেটে মাথায় করে নিয়ে যাওয়া, দূরে ঢেউ খেলানো পাহাড় দিগন্তে মিসে যায় শুধু রেখে যায় তার স্মৃতি। লাল মোরামের রাস্তা চলে গেছে ড্যামের বুক চিরে। এখানে অনুমতি সাপেক্ষে ক্যাম্প করাও যেতে পারে। এছাড়াও এখান থেকেই ঘুরে দেখা যায় দুরাসিনি বাঁধ, গুপ্তমণি মন্দির, কেটকী ঝরণা এমনকি লালজল পাহাড় ও গুহাও। এ ছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী গ্রাম, সরল মানুষজন, তাদের সংস্কৃতি ইত্যদি দেখতে গেলে এসব জায়গায় থাকতে হবে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", khandaranilakeenglish : "Khandrani Lake:-Khandrani Dam is on the east side of Gararasini hill. The lake can be seen from the top of Gararasini hill. But if one wants to see its real beauty, he has to come to the shore of the lake. The emerald green water of this dam and the natural view of the surrounding green forest will mesmerize anyone. Mountains, fisherman’s boating in the lake, women carrying wood on their heads in the rhythm of dance, the wavy mountains disappearing in the horizon leaving only its memory is a story that etched in the mind forever. The red laterite road has gone through the dam. Camping can also be done here subject to permission. Durasini dam, Guptamani temple, Ketki waterfall and even Laljal hills and Caves can be visited from here. Apart from this, if you want to see the scattered aboriginal villages, simple people, their culture, etc. you have to stay in these places. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photokhandaranilake : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", tribalmuseumbengali : "আদিবাসী জাদুঘর:-পাহাড় আর ঝাড়গ্রাম, বাংলার আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে যেন এক আত্মীয়তার সম্পর্ক। কিন্তু ঝাড়গ্রামে যা পর্যটকদের আকর্ষণ করে তা হল আদিবাসী ছোঁয়া। কেউ যদি সপ্তাহান্তে উপজাতীয় জীবনযাপন করতে আগ্রহী হয়ে থাকেন তবে তিনি ঝাড়গ্রাম ইকোট্যুরিজম কেন্দ্রে যেতে পারেন। এটা ঝাড়গ্রাম প্যালেস ক্যাম্পাসের বাইরে প্রায় দু কিমি দূরে অবস্থিত। রাজ্য মহাসড়কের ওপরেই অবস্থিত, এই সুন্দর বনভূমি সবাইকে প্রকৃতির অকৃত্রিম সত্ত্বা অনুভব করতে স্বাগত জানায়। এই কমপ্লেক্সে রয়েছে আদিবাসী জাদুঘর যা জেলার আদিবাসী সংস্কৃতির প্রদর্শন। সপ্তাহান্তে এখানে উপজাতীয় লোক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং দর্শনার্থীরা অভ্যন্তরীণ রেস্তোরাঁয় খাবার খেতে পারেন।
ঝাড়গ্রামে শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকার রয়েছে। মুণ্ডা, সাঁওতাল, লোধা, ভূমিজ এবং সবরসহ বিভিন্ন উপজাতির বাসস্থান এই জায়গাটা, উপহার দেয় স্পন্দনশীল ও উপভোগ্য উপজাতীয় নৃত্যের। কিছু আদিবাসী নৃত্য হল ছাউ, ঝুমুর, পান্তানৃত্য, রণপা এবং কিছু বিখ্যাত গান হল টুসু, ভাদু ইত্যাদি। রাজ্য পর্যটন বিভাগ ঝাড়গ্রামের আদিবাসী জাদুঘরের মাধ্যমে উপজাতীয় জীবনের এক ঝলক তুলে ধরেছেন। এটা ট্রাইবাল ইনটারপ্রিটেশন সেন্টার কাম মিউজিয়াম নামে পরিচিত। স্থানীয় জীবন এবং সংস্কৃতির বিভিন্ন চিত্র দেখতে গেলে, ঝাড়গ্রামের জাদুঘর একটা অবশ্য দর্শনীয় ঠিকানা। ঝাড়গ্রামে বিভিন্ন মেলা এবং অনুষ্ঠান উদযাপিত হয়। বিখ্যাত মেলা হল ঝাড়গ্রাম মেলা, যুব উৎসব, শ্রাবণী মেলা, বৈশাখী মেলা ইত্যাদি।
"+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", tribalmuseumenglish : "Tribal Museum:-Hills and Jhargram, a kind of kinship with the indigenous community of Bengal. But what attracts tourists to Jhargram is the tribal sensation. If one is interested in tribal life on weekends, can go to Jhargram Ecotourism Center. It is located about two km outside the Jhargram Palace campus. Located just above the state highway, this beautiful forest welcomes everyone to feel the diverse essence of nature. The complex houses the Indigenous Museum which showcases the aboriginal culture of the district. On the weekends tribal folk cultural activities are held here and visitors can dine at the indoor restaurant.
Jhargram which has a rich heritage of art and culture. This place is a home to various tribes including Munda, Santal, Lodha, Bhumij and Sabar, giving the souvenir of vibrant and enjoyable tribal dances. Some tribal dances are Chau, Jhumur, Pantanritya, Ranpa and some famous songs are Tusu, Vadu etc. The State Tourism Department has given a glimpse of tribal life through the aboriginal Museum in Jhargram. It is known as the Tribal Interpretation Center cum Museum. The Museum in Jhargram is a must see if you want to see different images of local life and culture. Various fairs and ceremonies are celebrated in Jhargram. Famous fairs are Jhargram Mela, Youth Festival, Sraboni Mela, Baishakhi Mela etc.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", phototribalmuseum : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", khoabgaonbengali : "খোয়াবগাঁঃ-কেউ যদি চায়, এই আশ্চর্যজনক স্বপ্নময় পৃথিবীতে হারিয়ে যেতে, সে পারে তবে তাকে যেতে হবে অভিভূত করা খোয়াবগাঁয়ে যেখানে স্বপ্ন সবসময় সত্যি হয়। ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কাজুবাদাম আর আকাশমণির জঙ্গলের ভিতরে দিয়ে পৌঁছে যাওয়া যায় স্বপ্নের গ্রাম লালবাজারে। সাহিত্যিক শিবাজি বন্দ্যোপাধ্যায় লালবাজারের নাম দিয়েছেন খোয়াবগাঁ। খোয়াবগাঁ যেন পট আর আলপনার ক্যানভাসে রূপকথার একটা বই। জঙ্গলের ভেতর দিয়ে পায়ে পায়ে শালপাতা মেখে পৌঁছে যাওয়া যায় এই রূপসী গ্রামে। ক্ষুধার কঠিন কাহিনী, দারিদ্র্যের সঙ্গে দৈনন্দিন সংগ্রাম আর সমাজের চরম অবহেলা গ্রামের মানুষের জীবনকে প্রতিনিয়ত ব্যাহত করছিল। যন্ত্র এবং যান্ত্রিকতার নিয়মের জটিল বন্ধন থেকে গ্রামটা বহু আলোকবর্ষ দূরে থাকলেও, কলকাতার চলচ্চিত্র একাডেমী নামে এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই গ্রামে একটা নতুন প্রচেষ্টা চালাচ্ছে। খোলা আকাশের নীচে চাষের জমির পাশে বসে চলেছে নতুন নতুন শৈল্পিক সম্ভারের উন্মোচন যার পরিসর সম্পূর্ণ গ্রামীণ। এখানে প্রতিটা ঘরের দেওয়াল মানবমুখী শৈল্পিক ছোঁয়ায় পূর্ণ, যেখানে গ্রামীণ আকাঙ্ক্ষা এবং শহুরে স্বপ্ন একে অপরের পরিপূরক। এখানে নীরবতা কোনোভাবেই রোমান্টিক নয়, বরং প্রভাবিতের প্রতিধ্বনি। তাই শিল্প সামাজিক উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্যের পথে রঙিনভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে খোয়াবগাঁ। পুরো গ্রামটা আসলে ক্যানভাসের মতো। এই সফলতার পেছনে পিছনে কি আছে?
কদিন আগেও এই গ্রাম অন্যান্য অনেক গ্রামের মতোই প্রতিদিন একটু একটু করে গাছপালা বিহীন মরুভূমির রূপ নিচ্ছিল। কারণ গ্রামের মানুষের একমাত্র জীবিকা ছিল গাছ কেটে কাঠ বিক্রি করে জীবন নির্বাহ করা। কিন্তু গ্রামের চিত্র বদলাতে শুরু করে যখন কলকাতা থেকে কয়েকজন শিল্পী এখানে এসেছিলেন। তারা গ্রামবাসীদের সচেতন করার চেষ্টা করেন যে জঙ্গল না বাঁচলে তারা বাঁচবেন না এবং মানুষকে উৎসাহিত অন্য কিছু করার জন্যে। কিন্তু কি করবে ? গ্রামে শিক্ষার সুযোগ নেই, এমনকি সরকারি জটিলতায় এনাদের আদিবাসী সার্টিফিকেটও নেই। তা সত্যেও তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গাছ কাটা বন্ধ করে শ্রমিক, ছুতোর বা অন্য কোন কাজে নিযুক্ত হয়ে যান। এখানে তেরটা লোধা সবর পরিবার বাস করেন। শিশু ও ছোটরা পড়াশুনা ও আঁকার কাজ করে, আর বড়রা চাষবাস ও অন্যান্য শ্রমিকের কাজ করেন। কলকাতার চালচিত্র একাডেমী ও ললিতকলা একাডেমীর সহায়তায় গ্রামজুড়ে তৈরি হয়েছে শিল্পকলার এক মহোৎসব। গ্রামবাসীরা ছবি আঁকতে শিখেছে। সারা গ্রাম জুড়ে যে স্বপ্ন তৈরি হচ্ছিল তা বাস্তবায়িত হয়েছে। ছোট ছেলেমেয়েরা বাঁশের তৈরি বিভিন্ন মুখোশ তৈরির কৌশল শিখেছে এবং এর নাম দিয়েছে কাটুমকুটুম। একটা সাক্ষরতা অভিযানও সফল হয়েছে। ভেষজ রঞ্জনবিদ্যা শেখার পাশাপাশি অন্যান্য হাতের কাজের কৌশলও শিখেছে গ্রামের ছেলেমেয়েরা। আজ সব বাড়ির দেওয়াল পুরাণ থেকে বাস্তব জীবনের চিত্রকলায় পরিপূর্ণ। আর তার বেশিরভাগই করেছে গ্রামের মানুষ। পটচিত্র, আলপনা ও নানারকম বিষয় নিয়ে সেসব কর্মশালা হচ্ছে তাতে শিশুদের অংশগ্রহণই বেশি। সম্প্রতি একটা থ্রিডি চিত্রের কর্মশালায় যোগ দেন মার্কিন শিল্পী ট্রেসি। গ্রামের শিশুদের উৎসাহ দেখে উচ্ছ্বসিত ট্রেসিও। গ্রামটা ভ্রমণপিপাশু বাঙালির কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই হারিয়ে যেতে আসছেন কাজুবাদাম আর আকাশমণির জঙ্গলের ভেতর। ইচ্ছে হলে আপনিও কিছুদিন কাটিয়ে আসতে পারেন। বাংলার লোকজীবন আর ছবি যদি আপনাকে আকর্ষণ করে, তবে এই গ্রামের হাতছানি আপনি এড়াতে পারবেন না।
"+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", khoabgaonenglish : "Khoyabgaon:-If anyone wants to get drowned in this amazing dream world, he can, but he has to go to the overwhelmed Khoyabgaon where dreams always come true. Just five kilometers away from Jhargram railway station, one can reach the dream village Lalbazar through the jungle of cashews and acacia. Literary Shivaji Bandyopadhyay named Lalbazar as Khoyabgaon. With pot and painting on canvas Khoyabgaon is like a book of fairy tales. This beautiful village can be reached by treading the Shal leaves through the jungle. Tough stories of hunger, daily struggles with poverty and extreme neglect of society, constantly disrupting the lives of the villagers. Although the village is many light years away from the instrumentation and mechanics and its intricate the rules, a cultural organization called the Film Academy of Kolkata is making a new effort in the village. Under the open sky, sitting next to the farmland, new artistic resources are being unveiled, the range of which is completely rural. Here the walls of every house are full of anthropomorphic artistic touches, where rural aspirations and urban dreams complement each other. The silence here is in no way romantic, but an echo of inspiration. Therefore, Khoyabgaon is becoming colorful and self-sufficient in the path of industrial, social development and natural balance. The whole village is like a canvas. What is behind this success?
Even a few days ago, this village, like many other villages, was gradually taking the form of a desert without the trees. Because the only livelihood of the villagers was to cut down trees and sell wood to make a living. But the image of the village began to change when a few artists from Kolkata came here. They try to make the villagers aware that, if the jungle does not survive, they will not survive and to encourage people to do something else. But what to do? They do not have access to education in the villages, nor do they have aboriginal certificates due to government complications. Despite the fact that they are determined to stop cutting down trees and become workers, carpenters or involved in any other work. Thirteen Lodha Sabar families live here. Children and young people study and draw, and adults work in farming and labourers. With the help of Kolkata's Chalchitra Academy and Lalit Kala Academy, an art festival has been organized in the village. The villagers have learned to draw. The dream that was being created all over the village has come true. Young children have learned the technique of making various masks made of bamboo and named it Katumkutum. A literacy campaign has also been successful. Apart from learning herbal dyeing, the children of the village also learned other handicraft techniques. Today the walls of all the houses are full of paintings from mythology to real life episodes. And most of it has been done by the people of the village. The participation of children is more in those workshops on painting, floor drawing and various other subjects. American artist Tracy recently attended a 3D painting workshop. Tracy was overwhelmed by the enthusiasm of the village children. The village is becoming increasingly popular among the nomadic Bengalis. Many are getting lost in the forest of cashews and acacia. If you want, you can also spend some time. If the folk life and pictures of Bengal attract you, you will not be able to avoid this village.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photokhoabgaon : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ ""+ "", lalgarhbengali : "লালগড় রাজবাড়িঃ-অশান্তির জঙ্গলমহল এখন অতীত। তৈরি করা এই অশান্তির পেছনে যারা ছিল, আজ তাদেরই শান্তিরক্ষক হিসেবে কাজ করতে হবে। লাল-মাটির লালগড়ের চারপাশে এখন সবুজের শ্যামলীলা। বন্ধ-অবরোধ ও খুন-সন্ত্রাসের দুঃস্বপ্নের মেঘ কেটে গিয়ে গত বেশ কয়েক বছর ধরে এলাকা শান্ত। মানুষ তৈরি করা অশান্তি চাইছে না। তাই লালগড়ের সার্বিক ছবিটা অনেকটাই বদলে গেছে। ছবি বদলালেও প্রশাসন এখনও লালগড়কে পর্যটন বান্ধব করতে পারেনি। তা সত্যেও কিছু পর্যটক সবসময়ই এই ধরনের স্থানে আসে। এখানে এলেই এখানকার সম্পন্ন ইতিহাসের কথাও স্বাভাবিকভাবে সামনে আসবে। ইতিহাসবিদরা জানান, কংসাবতী নদীর তীরে এই জনপদের ইতিহাস সুপ্রাচীন। কিন্তু মন্দিরময় লালগড়ের কথা অনেকেরই হয়তো অজানা। ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের, প্রাচীন মন্দির ও রাজপ্রাসাদগুলো সংস্কারের অভাবে ধ্বংসের পথে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুপম স্থাপত্যগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, এলাকার পুরনো ঐতিহ্য। একাধিক সংগঠন ও ব্যক্তিরা লালগড়ের স্থাপত্যগুলো সংস্কারের জন্যে, সরকারের কাছে বেশ কয়েকবার দরবার করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। এই প্রাচীন দ্রষ্টব্যগুলোকে কেন্দ্র করে লালগড়ে পর্যটনশিল্প গড়ে তোলা যেত। রাজ্য পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা বলেন, স্বত্বাধিকারীরা যদি সরকারের কাছে আবেদন করেন, তা হলে নিয়ম মেনে সরকার অধিগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে যথাযথ সংস্কারও হবে। এলাকার বাসিন্দারা অবশ্য বলছেন, সরকার নিজে থেকেই এগিয়ে আসুক।
লালগড় ব্লক সদরে রয়েছে সাহসরায় রাজাদের প্রাসাদ। দোতলা রাজপ্রাসাদটা এখন ভাঙাচোরা। রাজ পরিবারের কয়েক শরিক ভাগাভাগি করে বাস করেন। প্রাসাদের জরাজীর্ণ অবস্থায়, নিজের অংশে থাকার ঝুঁকি নেননি, রাজ পরিবারের সদস্য দর্পনারায়ণ সাহসরায়। শেষ রাজা বিজয়নারায়ণ সাহসরায়ের পৌত্র দর্পনারায়ণবাবু কিছুটা দূরে মাটির বাড়িতে থাকেন। রাজ পরিবারের প্রাচীন মন্দিরগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন দর্পনারায়ণবাবু নিজেই। এর মধ্যে আনুমানিক সাড়ে তিনশো বছরের পুরনো রাধামোহন জিউয়ের মন্দিরটা বিষ্ণুপুরী জোড়বাংলা শৈলীর। প্রাচীন স্থাপত্যের বিস্ময়কর সৃষ্টি লালগড়ের এই মন্দিরের গর্ভগৃহ প্রাকৃতিক ভাবেই বাতানুকূল। কুলদেবী সর্বমঙ্গলা দেবী সহ, বিবিধ দেবদেবীর নিত্যপুজো হয়। ওই মন্দির প্রাঙ্গণেই সর্বমঙ্গলার আদি দোতলা দালান মন্দিরেরও বেহাল অবস্থা। পরিত্যক্ত ওই মন্দিরগাত্রে পোড়া মাটির অনুপম কারুকার্য দেখে বিস্মিত হতে হয়। ভগ্নদশার জন্যে, বেশ কয়েক বছর আগে, সর্বমঙ্গলা দেবীর বিগ্রহ সরিয়ে নিয়ে যাওয়া হয়, রাধামোহন জিউ মন্দিরের গর্ভগৃহে। লালগড়ে রাধামোহন জিউয়ের রথযাত্রা আজও নজর কাড়ে। রাজ পরিবারের দেওয়ালি দুর্গামন্দিরও তিনশো বছরের পুরনো। মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে চুন ও সুরকির দুর্গামূর্তি খোদাই করা বলেই, সম্ভবত দেওয়ালি দুর্গামন্দির নাম হয়েছে। আনুমানিক ১৭১২ খ্রিস্টাব্দে লালগড়ের অন্যতম রাজা স্বরূপনারায়ণ সাহসরায় রাজপ্রাসাদের পশ্চিম দিকে দেওয়ালি দুর্গা মন্দির নির্মাণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষকরা বলেন, জোড় বাংলা মন্দির বিষ্ণুপুরের মল্লভূমের মন্দিরের আদলে তৈরি। একটা দোতলা দালান মন্দির এই এলাকায় রয়েছে, যা বাংলায় বিশেষ দেখা যায় না। এ ছাড়া লালগড়ের অন্য মন্দিরগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও ইউরোপীয় প্রভাবও দেখা যায়। সে কারণে এগুলো আরও গুরুত্বপূর্ণ। ইউরোপীয় প্রভাব বিশেষ করে দেখা যায় কালাচাঁদ মন্দিরের টেরাকোটার কাজে বন্দুকধারী টুপি পরা সেপাইয়ের মূর্তি।
লালগড় রাজবাড়ির ইতিহাস ও বর্তমানঃ-রামগড় ও লালগড় দু রাজ্যের উৎপত্তির ইতিহাস একই। মধ্যপ্রদেশের এটোয়া জেলা থেকে ব্রহ্মভাট সম্প্রদায়ের কয়েকজন, শ্রীক্ষেত্র বা পুরী থেকে ফেরার পথে, আর এটোয়াতে ফিরে না গিয়ে, জঙ্গলবেষ্টিত কাঁসাই নদীর অববাহিকাতে কোনো এক অজ্ঞাত কারণে থেকে যান, ও এখানেই বসবাস করতে থাকেন। ব্রহ্মভাট সম্প্রদায়ের সামাজিক পেশা ছিল রাজার দূত হিসাবে কাজ করা। এরা জাতিতে ব্রাহ্মণ। এদের মধ্যে দু ভাই গুণচন্দ্র ও উদয়চন্দ্র, মেদিনীপুরের রাজার দূত হিসাবে, রাজপ্রাসাদে রাজ্যের উত্তরাধিকারী জন্ম নিয়েছে, এই খবর ইংরেজ শাসকের কাছে নিয়ে গিয়েছিলেন। সেসময় কেবলমাত্র বৈধ সন্তানই রাজ্যের উত্তরাধিকার পাবে, না হয় ইংরেজরা সেই রাজ্য অধিগ্রহণ করে নেবে, এমনই আইন করেছিল। তাই উত্তরাধিকারীর নাম লিপিবদ্ধ করানো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই আনন্দ সংবাদ বহন করার জন্যে, মেদিনীপুরের রাজা দুই ভাইকে দুটো এলাকা উপহার হিসাবে দেন। তাদেরকে এই দু জায়গার খাজনা আদায়ের ক্ষমতাও প্রদান করেন। দুই ভাই, দুটো বিশাল এলাকার জায়গীর পেয়ে, রাজার মতো বিত্তবান হয়ে ওঠে। ১৭৪০ থেকে ১৭৫০ সালের মধ্যে কোন এক সময়ে, মারাঠা লুন্ঠনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে, আলীবর্দি খান, দুই ভাইয়ের জায়গীর প্রাপ্ত এলাকাতে শিবির স্থাপন করেন। এলাকা ছিল ঘন জঙ্গলাকীর্ণ, ফলে বাঘ ইত্যাদি জন্তুর বাস ছিল। জঙ্গলের একটা বাঘ হটাত নরখাদক হয়ে ওঠে। বাঘটা প্রতিনিয়ত আলীবর্দি খানের সৈন্য শিবিরে হানা দিতে থাকে। সৈন্যদের বন্য জন্তুর সাথে লড়াই করার অভিজ্ঞতা ছিল না, ফলে তারা বাঘটাকে কিছুতেই বাগে আনতে পারছিল না। নবাব, স্থানীয় জায়গীর গুণচন্দ্র ও উদয়চন্দ্র, এই দুই ভাইকে, বাঘকে শায়েস্তা করার ভার দেন। দুই ভাই, কয়েকদিনের মধ্যে বাঘকে হত্যা করে, নবাবের শিবিরকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করেন। নবাব তাদের কাজে খুশি হয়ে, বড় ভাই গুণচন্দ্রকে সিংহ সাহস রায় ও উদয়চন্দ্রকে সাহস রায় রাজ উপাধি দিয়ে, ঐ দুই জায়গার রাজা ঘোষণা করেন। উদয়চন্দ্র সাহস রায়, রামগড় নামক স্থানে রাজধানী স্থাপন করে রাজত্ব চালান। উদয়চন্দ্র সাহস রায় অপুত্রক অবস্থায় মারা গেলে, লালগড়ের রাজা গুণচন্দ্র সিংহ সাহস রায়ের কনিষ্ঠ পুত্র, লক্ষণচন্দ্রকে রামগড়ের রাজা করা হয়। ১৭৯৪ সালে রাজা রসিকনারায়ণ ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেন যা ইতিহাসে চুয়াড় বিদ্রোহ নামে খ্যাত। ইংরেজরা বিদ্রোহ দমন করে রাজার উপর নতুন শর্ত আরোপ করে, ও রাজা তা মেনে নিতে বাধ্য হয়।
লালগড়ের ইতিহাস এখান থেকে একটু আলাদা। লালগড়ের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে, রামগড়ের রাজা রসিকনারায়ণ সিংহ সাহস রায়ের পৌত্র, গঙ্গানারায়ণ সিংহ সাহস রায় লালগড়ের রাজা হন। গঙ্গানারায়ণ যখন মারা যান, তখন তার পুত্র একবারে শিশু। ব্রিটিশ সরকারের আইন অনুসারে তাই লালগড় রাজ্য বহুদিন কোর্ট অফ অর্ডারের তত্বাবধানে থাকে। পরে রাজকুমার সতীশনারায়ণ সাবালক হলে, লালগড়ের রাজা হন। এরপর রাজা হন যোগেন্দ্রনারায়ণ। এনার চার পুত্র। বিজয়নারায়ণ, বিনয়কুমার, বিমলকুমার, বরেন্দ্রকুমার। রাজপরিবার বংশের রাজার প্রথম পুত্র বা যুবরাজের উপাধি হয় নারায়ণ সিংহ সাহস রায়, বাকীদের উপাধি হয় কুমার সাহস রায়। প্রশান্তকুমার সাহস রায়ের পুত্রের নাম ভার্গবকুমার সাহস রায়। রাজবাড়ীর বংশধরদের বক্তব্য, লালগড়ের বর্তমান ভগ্ন দশার জন্য রাজা যোগেন্দ্রনারায়ণই দায়ী। রাজা যোগেন্দ্রনারায়ণ ছিলেন শেষ রাজা। এরপর ভারত স্বাধীন হয়। রাজত্ব চলে যায়। তাঁর একাধিক পুত্র। যেটুকু রাজপরিবারের হাতে থাকে তা নিয়ে শুরু হয় শরিকি বিবাদ। রাজা যোগেন্দ্রনারায়ণের দ্বিতীয় পুত্র বিনয়কুমার প্রথমে আলাদা হয়ে যান। পুরনো প্রাসাদের সামনেই অন্য অট্টালিকা বানিয়ে বাস করতে থাকেন। তিনি অনেক সোনা, রুপো ও দামী আসবাবপত্র জোর করে নতুন ভবনে নিয়ে যান। রাজা যোগেন্দ্রনারায়ণের প্রথম পুত্র বিজয়নারায়ণের তিন পুত্র। প্রথম পৃথ্বীশনারায়ণ, দ্বিতীয় প্রদ্যোতকুমার, তৃতীয় প্রদোষকুমার। পৃথ্বীশনারায়ণের পুত্র দর্পনারায়ণ, লালগড়ের বর্তমান প্রতীকী রাজা। এরা এখন মূল প্রাসাদে থাকেন না, অন্য এক ভবনে থাকেন। প্রদোষকুমারের পুত্রের নাম কিশোরকুমার।
রাজবাড়ির বর্তমান সদস্যরা, পারিবারিক ভাগবাটোয়ারাতে জর্জরিত। প্রত্যেকেই তার নিজেরটা বুঝে নিতে চান। কেউ ভবন বা মন্দির সংরক্ষণের দিকে মনোযোগী নয়। রাজপ্রাসাদের সামনেই তিনটে মন্দির ছিল। একটা দুর্গা মন্দির, দ্বিতীয়টা শিব মন্দির ও তৃতীয়টা শনি মন্দির। মাঝখানের মন্দির আজ আর নেই, শরিকরা কেউ ভেঙ্গে দোকান তৈরি করেছে। এ ছাড়াও কিছুটা দূরে আরও দুটো মন্দির রয়েছে। রাধাগোবিন্দের জোড়বাংলা মন্দির ও সর্বমঙ্গলা মন্দির। ১৯৭৩ সালে পৃথ্বীশনারায়ণ এটা সংস্কার করেন। তাই মন্দিরের অবস্থা একটু ভালো। এখনো পুজো হয়। পাশেই সর্বমঙ্গলার মন্দিরটাও খুবই সুন্দর, কিন্তু পরিচর্যার অভাবে তা অচিরেই ভেঙ্গে পড়বে। লালগড় হারাবে আরও একটা পুরনো সম্পদ। কিছুটা দূরে একটা বিশাল ঝিল রয়েছে। আগে ঝিলের মাঝখানে ছিল হাওয়া মহল। আজ আর নেই, সেসব বহু আগেই ভেঙ্গে গেছে, শুধু মহলের বুনিয়াদটা জেগে আছে ঝিলের মাঝে।
লালগড়ের লোককথাঃ-লালগড় নিয়ে কিছু স্থানীয় কাহিনীও আছে। লালগড়ে রাজবাড়ী নাকি আগে এখানে ছিল না, মন্দিরও এখানে ছিল না। এসব ছিল কিছুটা দূরে কংসাবতীর তীরে শাঁখাকুলিয়া গ্রামে। কংসাবতী নদীর তীরে ছোট্ট গ্রাম শাঁখাকুলিয়া, গ্রামের আদি নাম নয়। একটা দৈব ঘটনার স্মরণে নাম পরিবর্তিত হয়ে, নতুন নাম হয় শাঁখাকুলিয়া। কাহিনী এইরকম যে, কাঁসাই নদীর কুল বরাবর রাস্তা দিয়ে এক জন শাঁখারি যাচ্ছিলেন। সে সময় এক কন্যা তার স্বর্ণচাঁপা হাত বাড়িয়ে দিয়ে বলেন, আমি রাজকুমারী, আপনি আমায় শাঁখা পরিয়ে দিন। আর প্রাসাদে গিয়ে বলুন, রাজকুমারী নতুন শাঁখা পরেছেন, তার দাম এখান থেকেই নিয়ে যেতে বলেছেন। যা দাম তত মূল্যের মুদ্রা কুলুঙ্গিতে রাখা আছে। মহারাজ ও সভাসদ শাঁখারির কথা শুনে তাজ্জব হয়ে যান। রাজা বলেন, আপনি প্রলাপ বকছেন নাকি? শাঁখারি হাত জোড় করে বলে, মহারাজ আমি সত্যি বলছি। তা শুনে মহারাজ হুঙ্কার দিয়ে বলেন, আমার কোনো কন্যা সন্তানই নেই, তাই তার বিবাহের প্রশ্নই আসে না, আর আপনি কিনা সমানে মিথ্যে বলে চলেছেন যে, রাজকন্যার হাতে আপনি নিজের হাতে শাঁখা পরিয়ে এসেছেন। শাঁখারি ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, মহারাজ রাজকুমারী এখনো হয়তো তার সহচরীদের সাথে নদীর ঘাটে আছেন। আপনার বিশ্বাস না হলে চলুন। মহারাজ বলেন, তাই চলুন। সভাসদ সহ রাজা শাঁখারিকে নিয়ে নদীর ঘাটে যান।
সেখানে গিয়ে দেখেন প্রশান্ত বেগে কংসাবতীর স্বচ্ছ সলিল বয়ে চলেছে, শুনশান নদী ঘাট, কেউ কোথাও নেই। মহারাজ পেয়াদাকে হুকুম দেন, মিথ্যেবাদী শাঁখারিকে বন্দী করতে। হঠাৎ রাজার চোখে পড়ে নদীর জলে দুটো স্বর্ণচাঁপা হাত। তাতে উজ্জ্বল সোনার কাঁকনের উপর শ্বেতশুভ্র শাঁখা। রাজা ও অন্য সকলে সেদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকেন। দেখতে দেখতে হাত দুটো নদী জলে নিমজ্জিত হয়ে মিলিয়ে যায়। রাজা শাঁখারিকে মুক্তি দিয়ে, সত্বর প্রাসাদে ফিরে আসেন। এসে প্রাসাদ কক্ষের কুলুঙ্গিতে সেই মুদ্রা খুঁজে বেড়ান। একটা কুলুঙ্গিতে দেখতে পান শাঁখার মূল্য বাবদ স্বর্ণমুদ্রা রাখা আছে। এই অলৌকিক ঘটনাতে রাজা বিস্মিত হয়ে যান। রাজা শুনতে পান অপূর্ব সুললিত বামাকন্ঠ রাজাকে উদ্দেশ্য করে বলছেন, আমি দেবী চণ্ডী। আমিই তোমার কন্যারূপে শাঁখারির কাছ থেকে শাঁখা পরেছি। শাঁখারি সত্যি কথাই বলেছে। রাজা মা, মা, বলে চিৎকার করে ওঠেন। পরিজন ও রক্ষীগণ দৌড়ে আসেন। এসে দেখে রাজা জ্ঞান হারিয়েছেন। পরদিন রাজার জ্ঞান ফিরলে দেবীর আসন পেতে নিত্যপূজার সূচনা করেন। এখানেই ছিল রাজ গুণচন্দ্র সিংহ সাহস রায়ের রাজপ্রাসাদ। যিনি পরে নতুন স্থানে প্রাসাদ নির্মাণ করে, লালগড় নাম দিয়ে, সেখান থেকেই রাজ্য পরিচালনা করতে থাকেন। বর্তমান রাজপ্রাসাদের সামনের মন্দির তিনি নতুন করে বানিয়ে এখানে দেবীর যে পুজো শুরু করেছিলেন, তা আজও চলছে। শরৎকালে ধূমধাম করে দেবীর আরাধনা হয়। সকলেই অংশ গ্রহণ করে। এখানকার আরও একটা লোককথা আছে।
লালগড়ের উপাখ্যান হিসেবে, একটা বিশাল তলোয়ার সহ একজন যোদ্ধা একদিনে ১১,০০০ মারাঠা লুণ্ঠনকারীকে হত্যা করেছিল। লালগড়ের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে, শতাব্দী প্রাচীন অষ্টমী পুজোতে যখন রাজবাড়িতে রাজ পরিবারের বংশধরদের দ্বারা, দেবী দুর্গার সাথে তলোয়ার পুজো করা হয়। ১৭৪১ থেকে ১৭৫১ সালের মধ্যে মারাঠা লুণ্ঠনকারীরা যখন লালগড়ে আক্রমণ করেছিল, তখন কোন এক অজানা যোদ্ধা, একাই ১১,০০০ বর্গিকে হত্যা করেছিল। যাওয়ার আগে, তিনি তলোয়ারটা পেছনে রেখেছিলেন। সেই থেকে অস্ত্র রাজ পরিবারের শক্তির প্রতীক হয়ে উঠেছে। ৩০০ বছর ধরে প্রতি বছর অষ্টমীতে দুর্গা প্রতিমার সাথে তলোয়ার পুজোও হয়ে থাকে। রাজপরিবারের মানুষজন তলোয়ারকে খুব সম্মান করেন। তাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে, তাদের পারিবারিক দেবতা রাধামোহন জিউ, যোদ্ধার রূপ ধারণ করেছিলেন এবং বর্গিদের হাত থেকে রাজপরিবারকে রক্ষা করেছিলেন।
"+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", lalgarhenglish : "Lalgarh Rajbari:-The unrest of Junglemahal is now a thing of the past. Those who were behind this created chaos, today they have to work as peacekeepers. The red-soil Lalgarh is surrounded by green foliage. The area has been quiet for the past several years, with the nightmarish cloud of blockades, murders, and terror has lifted. People don't want chaos. So, the overall picture of Lalgarh has changed a lot. Despite changing the picture, the administration has not yet made Lalgarh tourist friendly. Yet it is the fact, that some tourists always visit such places. When someone comes here, the history of the place will naturally come to the fore. Historians said that the history of this town on the banks of the river Kansavati is ancient. But many may not know about temple-nested Lalgarh. Ancient temples, and royal palaces, in Lalgarh block of Jhargram subdivision of West Midnipur district are on the verge of destruction, due to lack of renovation. According to local residents, it is an extreme urgency to restore and maintain the unique architecture. The old tradition of the area is associated with the temple. Several organizations and individuals, have approached the government several times to renovate the structures of Lalgarh, but to no result. Tourism industry could be developed in Lalgarh based on these ancient monuments. Officials of the state archaeology department said that, if the owners apply to the government, then the government can acquire them as per the rules. In that case, there will be proper reforms. Residents of the area, however, say that the government should come forward on its own.
Sahasarai Rajas Palace is located in Lalgarh block headquarters. The two-storied palace is now in ruins. A few members of the royal family live in shared accommodation. In the dilapidated state of the palace, Darpanarayan Sahasaraya, a member of the royal family, did not risk to stay in his own part. Darpanarayan Babu, the grandson of the last king Vijayanarayana Sahasaraya, lives in a mud house some distance away. Darpanarayanbabu himself is in charge of the maintenance of the ancient temples of the royal family. Among them, the approximately 350-year-old Radhamohan Jiu temple is of the Bishnupur Jorbangla style. A wonderful creation of ancient architecture, the sanctum sanctorum of this temple in Lalgarh is naturally airconditioned. Various deities including family God Sarvamangala are worshiped daily. The original two-storied building of Sarvamangala Devi in the temple premises, is also in a bad condition. One has to be amazed to see the unique craftsmanship of the burnt clay in the abandoned temple. For the ruination, several years ago, the idol of Sarvamangala Devi was moved to the sanctum sanctorum of the Radhamohan Jiu temple. Radhamohan Jiu's Rath Yatra at Lalgarh still attracts attention. The Diwali Durga Mandir of the royal family is also three hundred years old. Dewali Durga Mandi is probably named after Durga idol carved in lime and surquidy on the sanctum wall of the temple. Around 1712 AD, one of the kings of Lalgarh, Swarupnarayan Sahasaraya, built the Dewali Durga temple on the west side of the palace. According to Calcutta University history researchers, Jhorbangla Temple is modelled after Mallabhum temple in Bishnupur. A two-storied Dalan temple is located in this area, which is rare in Bengal. Apart from this, other temples of Lalgarh also show European influence here and there. That is why they are more important. European influence is particularly visible in the terracotta work of the Kalachand temple, with the figure of a military wearing a gunner's cap.
History and Present situation of Lalgarh Rajbari:-Both Ramgarh and Lalgarh states have the origin of same history. A few Brahmabhats from the Etawah district of Uttar Pradesh, on their way back from Srikshetra or Puri, instead of returning to Etawah, they stopped for unknown reasons in the forested basin of Kansai river, and continued to live here. The social occupation of the Brahmabhata community was to act as the ambassador of the king. They are Brahmins by caste. Two of these brothers, Gunachandra and Udayachandra, as envoys of the king of Midnapore, carried the news to the English ruler, that the heir to the kingdom had been born in the palace. At that time only legitimate children would inherit the kingdom, or the British would take over the monarchy, the law said. So, it was very important to record the name of the heir. The king of Medinipur gifted, two brothers, to two areas to carry this happy news. He also gave them the power to collect taxes from these two places. The two brothers, having acquired two large estates, became as wealthy as kings. Sometime between 1740 and 1750, Alivardi Khan, in order to resist the Maratha marauders, camped in the area held by the two brothers. The area was densely forested, thus home to wild animals like tigers. A jungle tiger suddenly becomes a cannibal. The tiger constantly attacked Alivardi Khan's army camp. The soldiers had no experience in fighting wild animals, so they could not control the tiger. The Nawab delegated two Landlord brothers Gunachandra and Udayachandra, with the task of taming the tiger. The two brothers, killing the tiger within a few days, saved the Nawab's camp from tiger attack. The Nawab, pleased with their work, declared his elder brother Gunachandra the king of the two places, giving the title of Sinha Sahas Ray and Udayachandra the title of Sahas Ray Raj. Udayachandra Sahas Ray established the capital at Ramgarh and ruled the kingdom. When Udayachandra Sahas Ray died childless, Lakshman Chandra, the youngest son of Gunachandra Singh Sahas Ray, king of Lalgarh, was made king of Ramgarh. In 1794, Raja Rasiknarayan joined the revolt against the British, which is known in history as the Chuar Rebellion. The British subdue the rebellion and imposed new conditions on the king, which the king was forced to accept.
The history of Lalgarh is a little different from here. When the Raja of Lalgarh died childless, Ganganarayan Singh Sahas Ray, the grandson of Raja Rasikanarayan Singh Sahas Ray of Ramgarh became the king of Lalgarh. When Ganganarayan died, his son was only a child. The Lalgarh state was therefore under the supervision of the Court of Order for many years under the British Government Act. Later Prince Satishnarayan became Raja of Lalgarh. Then Yogendranarayan became the king. He had four sons named as Vijayanarayan, Vinayakumar, Vimalakumar, Varendrakumar. The title of the first son or prince of the royal dynasty is Narayan Singh Sahas Roy, the rest are Kumar Sahas Roy. Prashant Kumar Sahas Roy's son name is Bharagavakumar Sahas Roy. According to the descendants of Rajbari, Raja Yogendra Narayan is responsible for the current state of Lalgarh. King Yogendra Narayan was the last king. After that India became independent. The kingdom has departed by new law. He has several sons. The parcener dispute started over what was in the hands of the royal family. King Yogendranarayan's second son Vinayakumar was the first to separate. He built another building in front of the old palace and started living there. He forcibly moved a lot of gold, silver and expensive furniture to the new building. King Yogendranarayan first son Vijayanarayan has three sons the first of which is Prithvishanarayan, Pradyotkumar the second, Pradoshkumar the third. Darpanarayan, son of Prithvishanarayana, is the present symbolic king of Lalgarh. They no longer live in the main palace, but in another building. The son’s name of Pradoshkumars is Kishorekumar.
The current members of the royal family are plagued by family rifts. Everyone wants to get his own share. No one is focused on preserving buildings or temples. There were three temples in front of the palace. One is Durga temple, second is Shiva temple and third is Shani temple. The temple in the middle is no more today, the partners have demolished it and built a shop. Apart from this, there are two other temples at a little distance. Jorbangla Temple and Sarvamangala Temple of Radha Govinda. It was renovated in 1973 by Prithvishanarayan. So, the condition of the temple is a little better. Puja is still performed. The nearby Sarvamangala temple is also very beautiful, but due to lack of maintenance it will soon be dilapidated. Lalgarh will lose another old asset. Some distance away there is a huge lake. Earlier there was Hawa Mahal in the middle of the lake. That is no more today, they have been broken long ago, only the foundation of the palace is standing in the middle of the lake.
Folklore of Lalgarh:- There are also some local stories about Lalgarh. Lalgarh Rajbari was not here before, nor was the temple here. These were situated at some distance away, in the village of Shankhakulia on the banks of the Kansavati. Shankhakulia, a small village on the banks of the river Kangsavati, is not the original name of the village. In commemoration of a divine event, the name was changed to Shankhakulia. The story goes like this, a shell seller was walking along the road on the banks of Kansai River. At that time, a woman extended her golden hand and said, I am a princess, wear me with a shell. And go to the palace and tell them that the princess is wearing a new shell, asking to take her price from there. Coins of that value are kept in the niche. Maharaj and courtiers were shocked to hear shell seller's words. King said, are you delirious or not? shell seller with folded hands said, Maharaj, I am telling the truth. Hearing that, the Maharaj shouted, I have no daughter, so there is no question of her marriage, and you are telling a lie that you have come with a conch in your hand to the princess. shell seller trembled with fear and said that the princess might still be at the river with her companions. If you don't believe it, move on. Maharaj said, so let's go. Along with courtiers, Raja went to the river with shell seller.
After going there and observing the clear stream of the lonely river gorge Kansavati flowing in the pacific pace, and no one seen anywhere. Maharaja ordered the pawns to arrest the liar shell seller. Suddenly the king saw two golden hands in the water of the river. It has a white shell on a bright gold ring. The king and everyone else looked at it spellbound. The two hands are drowned in the river water. Raja freed shell seller and immediately returned to the palace. Come and find that coin in the niche of the palace room. In one of the niches, he saw a gold coin for the value of the shells. The king was amazed at this miracle. The king hears beautiful voiced woman saying to the king, I am Devi Chandi. I am your daughter wearing the conch from shell seller. shell seller spoke the truth. The king shouted - Mother, mother. The family and guards came running. The king lost consciousness. The next day, when the king regained consciousness, he started daily worship and established the seat of the goddess. Here was the palace of Raja Gunachandra Singh Sahas Ray, who later built a palace at a new place and named it Lalgarh and started ruling the state from there. He rebuilt the temple in front of the present palace and the worship of the goddess started here is still going on today. In autumn, the goddess is worshiped with huge full flamboyancy. Everyone participates. There is another folk tale here about Lalgarh.
According to the legend of Lalgarh, a warrior with a huge sword killed 11,000 Maratha marauders in one day. The people of Lalgarh eagerly await the centuries-old Ashtami Puja, when sword pooja is performed with Goddess Durga by descendants of the royal family in the palace. When Maratha marauders attacked Lalgarh between 1741 and 1751, one unknown warrior, alone, killed 11,000 Bargis. Before leaving, he left the sword behind. Since then, the weapon has become a symbol of royal power. Every year on Ashtami for 300 years, sword Puja is also performed along with Durga idol. Swords are held in high esteem by royals. Their ancestors believed that their family deity, Radha Mohan Jiu, took the form of a warrior and protected the royal family from the Bargis.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photolalgarh : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", ramgarhbengali : "রামগড় রাজবাড়িঃ-লালগড় থেকে ১২ কিলোমিটার দূরে রামগড়ে এক সময় সিংহ সাহসরায় রাজাদের রাজত্ব ছিল। রামগড় রাজাদের প্রাসাদ পরিত্যক্ত হয়ে গেছে। রামগড়ে সাহসরায় রাজাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলোর মধ্যে কালাচাঁদ জিউয়ের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। আঠারো চূড়া বিশিষ্ট টেরাকোটার মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে নানা চিত্রশিল্প। সেখানে ইউরোপীয় প্রভাবও রয়েছে। ১৮৫৬ সালের প্রথম দিকে, রামগড়ের রাজা বাহাদুর সিংহ সাহসরায়ের উদ্যোগে, স্থাপত্যের অনুপম নিদর্শন, এই মন্দির তৈরি হয়। বর্তমানে বিগ্রহ শূন্য মন্দিরের জরাজীর্ণ অবস্থা। রামগড় রাজবাড়ির ভেতরে রয়েছে রাসমন্দির। এ ছাড়া রামগড়ের বুড়ো শিবের মন্দির, শীতলা মন্দির ও ১৮৬৩ সালের রাধাকৃষ্ণ দাসরায় প্রতিষ্ঠিত রাধেশ্যাম মন্দিরও বিশেষ দ্রষ্টব্য। রামগড়ের মন্দিরগুলোতেও রয়েছে টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য। রামগড়ের অদূরে মৌজিথানে শূরবাঁধের কাছে রয়েছে বনদেবী মা মৌজির মন্দির। নেতাইয়ের কিছুটা দূরে ডাইনটিকরি গ্রামে রয়েছে মাকড়া পাথরের তৈরি প্রাচীন একটা বৌদ্ধ উপাসনালয়। স্থানীয় ইতিহাসবিদদের ধারণা, উপাসনালয়টা সাত-আটশো বছরের পুরনো। কংসাবতীর তীরঘেঁষা পূর্বমুখী উপাসনালয়, পঞ্চরথ পীঢ়া দেউল শৈলীর। মন্দিরে ওপরের ছাদ ন টা ধাপে বিভক্ত, এবং ভেতরের ছাদ লহরা পদ্ধতিতে তৈরি। মন্দিরের একটাই প্রবেশদ্বার। এখন অবশ্য কোনও দরজা নেই। তবে স্থানীয়রা বলেন, আগে লোহার গেট ছিল। মন্দির সংলগ্ন একটা পাথরে বাঁধানো শতাব্দী প্রাচীন পাতকুয়োর ভগ্নাবশেষ রয়েছে। জনশ্রুতি, মন্দিরের গর্ভগৃহ থেকে নদীর তীর পর্যন্ত একটা সুড়ঙ্গ রয়েছে। স্থানীয় গবেষকদের একাংশের দাবি, কয়েকশো বছর আগে বৌদ্ধভিক্ষুরা এখানে আহুতি দিতেন। মন্দির সংলগ্ন একটা ফাঁকা জায়গায় প্রচুর ভাঙাচোরা প্রাচীন মাটির পাত্র পাওয়া গেছিল। আহুতির জন্যে পাত্রগুলো ব্যবহৃত হতো বলে গবেষকদের দাবি। স্থানীয় জনশ্রুতি যে, অনেককাল আগে এই মন্দিরে রঙ্কিণী নামে এক রাক্ষসী থাকতো। সেই কারণে এই মন্দিরটা রঙ্কিণী মন্দির নামেও পরিচিত। এখন অবশ্য মন্দিরে কোনও বিগ্রহ নেই। আগে কি ধরনের বিগ্রহ ছিল, তা নিয়েও কোনও সুস্পষ্ট তথ্য নেই। তবে এখনই কোনও ব্যবস্থা না নিলে, যে কোনও সময় মন্দিরটা যে নদী ভাঙনে তলিয়ে যেতে পারে, তা নিশ্চিত। তবে বর্তমানে রামগড় রাজবাড়ির জমিতে তৈরি হয়েছে একটা পলিটেকনিক কলেজ। আর কলেজের গেটে সিকিউরিটি ভেতরে ঢুকতে বা ছবি তুলতে দেয় না। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", ramgarhenglish : "Ramgarh Rajbari:-Ramgarh, 12 km from Lalgarh, was once ruled by Singha Sahasaraya kings. The palace of the Ramgarh kings has been abandoned. Among the temples established by the Sahasaraya kings in Ramgarh, the temple of Kalachand Jiu is particularly notable. The terracotta temple walls with eighteen pinnacles are covered with various paintings. There are also European influences. As early as 1856, at the initiative of Raja Bahadur Singh Sahasraya of Ramgarh, this unique architectural masterpiece was built. At present, the temple is in a dilapidated condition. There is a Ras temple is inside Ramgarh Rajbari. Apart from this, the old Shiva temple of Ramgarh, Sheetala temple and Radheshyam temple established in 1863 by Radhakrishna Dasray are also worth mentioning. The temples of Ramgarh also have fine terracotta work. There is a temple of Goddess Ma Mauji near Ramgarh in Maujithan near Shurbandh. A short distance from Netai is an ancient Buddhist temple made of laterite stone in the village of Daintikori. According to local historians, the temple is seven to eight hundred years old. This, east-facing shrine is of Pancharatha Pirha Deul style, and situated on the bank of Kansavati river. The upper roof of the temple is divided into nine steps and the inner roof is made in Lahara style. There is only one entrance to the temple. Now, of course, there is no door. However, locals said that earlier there was an iron gate. Adjacent to the temple are the remains of a centuries-old rock-cut well. According to legend, there is a tunnel from the sanctum sanctorum of the temple to the river bank. Some local researchers claim that hundreds of years ago, Buddhist monks used to offer sacrifices here. A lot of broken ancient pottery was found in the vacant land adjacent to the temple. Researchers claim that the bowls were used for sacrifice. Local legend is that, long ago, a giantess called Rankini lived in this temple. That is why this temple is also known as Rankini temple. Now, however, there is no idol in the temple. There is no clear information about what kind of idols was there before. But if no action is taken now, it is certain that, the temple may sink into the river any time. Now a polytechnic college has been built on the land of Ramgarh Rajbari. And security at the college gate do not allow entry or taking pictures.. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photoramgarh : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", headingbengali : "ঝাড়গ্রাম", headingenglish : "JHARGRAM", };