var Jalpaiguriplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •মূর্তি"+
" •সামসিং"+
" •গজলডোবা",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Murti"+
" •Samsing"+
" •Gajaldoba ",
murtibengali : "মূর্তিঃ-মূর্তি, নেওরা উপত্যকা জাতীয় উদ্যান থেকে প্রবাহিত হওয়া একটা নদীর নাম। স্থান হিসেবে মূর্তি চাপড়ামারী অভয়ারণ্য এবং গোরুমারা জাতীয় উদ্যানের মধ্যে একই নদীর পাশে অবস্থিত। মূর্তি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ডুয়ার্সে বিখ্যাত। মূর্তিতে থেকে গোরুমারা অভয়ারণ্যের অভ্যন্তর পরিদর্শন করা যায়। নদীর ওপারে একটু হাঁটা দূরত্বে ডুয়ার্সের পাঞ্জোরা নদী। শীতের মরসুমে মূর্তি এবং পাঞ্জোরা নদীর তীরে প্রচুর পিকনিক হয়। ডুয়ার্স অঞ্চলের বনভূমিতে অবস্থিত মূর্তি একটা অত্যন্ত সুন্দর জায়গা। মূর্তি নদীর ঝিকিমিকি স্রোত এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মূর্তির মনোরম প্রাকৃতিক দৃশ্য এই জায়গাকে উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান করে তুলেছে। মূর্তিতে থেকে মূর্তি নদীতে স্নান করা এক অন্য অভিজ্ঞতা যা পর্যটকদের বহুদিন মনে থাকবে। মূর্তির স্রোত বেশি হলেও জলের গভীরতা কম ফলে নদীতে স্নান বেশ নিরাপদ। ঝালং, বিন্দু, জলঢাকা, সামসিং, প্যারেন, সামসিং, সুনতালেখোলা এবং মৌচুকি ইত্যাদি মূর্তি নদী উপত্যকার কাছাকাছি এবং চমৎকার দর্শনীয় স্থান বলে, পর্যটকরা মুর্তিতে থাকার সময় এই জায়গাগুলো ঘুরে নেন। মূর্তি নদীর তীরও একটা অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা যেখানে পর্যটকরা মানসিক শান্তি পেতে পারেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও "+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
murtienglish : "Murti:-Murti is the name of a river flowing from the Neora Valley National Park. The site is located next to the same river between the Chapramari Sanctuary and Gorumara National Park. Murti is famous in Duars for its captivating natural beauty. The interior of the Gorumara Sanctuary can be visited from Murti. The Panjora River in Duars is a short walk to the other side of the river. In the winter season there are lots of picnics on the banks of the Murti and Panjora rivers. Murti is a very beautiful place located in the forest of Duars region. The glistening currents of the Murti River make this place even more attractive. The scenic beauty of Murti has made this place one of the most scenic places in North Bengal. Dipping in the river from staying at Murti is a different experience that tourists will remember for a long time. The flow of Murti is bit turbulent but as the river is not deep, it is safe to bath. Jhalong, Bindu, Jaldhaka, Samsing, Paren, Samsing, Suntalekhola and Mouchuki are near the river valley and are said to be excellent places of interest from Murti. Tourists visit these places while staying at Murti. The bank of the Murti River is also a very peaceful place where tourists can find peace of mind. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomurti : ""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
samsingbengali : "সামসিং-ডুয়ার্স মানেই বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী আর বনাঞ্চল, ফুল আর পাখির কাকলি, চোখ জুড়ানো নৈসর্গিক শোভা আর সীমাহীন নির্জনতা। বাংলা ভুটান সীমান্তে এমনই এক অল্প পরিচিত জনপদ সামসিং। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার সামসিং একটা ছোট পাহাড়ি গ্রাম। এই জায়গা চা বাগানের দৃশ্যাবলী, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে সুপরিচিত এবং এর ফলে সারা বছর প্রচুর পর্যটক এখানে আসেন। রৌদ্রোজ্জ্বল দিনে ভুটানের তুষারাবৃত পাহাড়গুলো এখান থেকে পরিষ্কার দেখা যায়। চা ও কমলালেবু চাষ করাই এখানকার মানুষের প্রধান জীবিকা। সামসিং থেকে দেড় কিমি দূরে অবস্থিত মূর্তি নদী। প্রায় ৩০০০ ফুট উচ্চতায় এলে দেখা মিলবে অপূর্ব সুন্দর এই উপত্যকার। পাইনের বদলে শাল, শিমুলের বিশাল বৃক্ষরাজির দখলে থাকা সামসিং-এ প্রচুর কমলালেবু গাছ আর নানা পাখির দেখা মেলে। সামসিং-এ দেখতে পাওয়া যায় কমলালেবুর বাগান। শীতে এখানে একটা কমলালেবুর ফেস্টিভ্যালও হয়। সামসিং দুটো ভাগে বিভক্ত। সামসিং বস্তি, যার মধ্যে রয়েছে খাসমহল, ফোরি এবং সামসিংয়ের চা বাগান। সামসিং টি এস্টেট জলপাইগুড়ি জেলা প্রশাসনের অধীনে এবং সামসিং বস্তি, সুন্দর বস্তি, খাসমহল ও ফোরি গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের আওতাধীন। এর তিনটে বিভাগও রয়েছে যেমন শীর্ষ রেখা, নিম্ন রেখা এবং ইওং টং বিভাগ। একসময় সামসিংয়ের চা এস্টেটের মালিক ছিল ব্রিটিশ সংস্থাগুলো। তারা শীর্ষ রেখাটাকে কুর্তি লাইন, নিউ স্কুল লাইন, গুম্বা লাইন, কমল ভবন লাইন, এমবিপি লাইন, এসবি লাইন মুন্সি লাইন এবং জংশন লাইনে বিভক্ত করেছিল। যেখানে প্রতি লাইন একটা করে ছোট নদী দ্বারা ভিভক্ত করা হয়েছে। এখানকার লোকেরা খুব শান্তিপ্রিয়। এমনকি গোর্খাল্যান্ডের দাবিতে হিংসাত্মক কর্মকাণ্ডে এখনও অবধি সক্রিয়ভাবে অংশ নেয়নি। এখানে চা বাগানের শ্রমিক হিসাবে যারা কাজ করেন তারা রাঙ্গেলি, সিকিম এবং মধেসিয়া ইত্যাদি অঞ্চলের বাসিন্দা। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও "+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
samsingenglish : "Samsing:-Duars means Mountain Rivers and forests flowing over large boulders, flower and bird tweet, eye-catching natural beauty and boundless solitude. Samsing is one such little known village on the border of Bengal and Bhutan. Samsing is a small hilly village in Jalpaiguri district in the Indian state of West Bengal. The place is well known for its tea garden scenery, hills and natural beauty and as a result a lot of tourists come here throughout the year. Bhutan's snow-capped mountains are clearly visible on sunny days. Cultivation of tea and oranges is the main livelihood of the people here. Murti River is one and a half km away from Samsing. At an altitude of about 3000 feet, one can see this beautiful valley. Occupied by Shals instead of pine, the huge trees of Shimul, Samsing has lots of orange trees and birds. Orange orchards can be seen in Samsung. There is also an orange festival arranged here in winter. Samsung is divided into two parts. Samsung slums, which include Khasmahal, Fori and Samsung's tea gardens. Samsung Tea Estate is under Jalpaiguri District Administration and Samsung Slum, Sundar Slum, Khasmahal and Fori is under Gorkhaland Regional Administration. It also has three sections such as top line, bottom line and Yong Tong section. At one time Samsung's tea estate was owned by British companies. They divided the top line into Kurti Line, New School Line, Gumba Line, Kamal Bhavan Line, MBP Line, SB Line, Munshi Line and Junction Line, where each line is divided by a small river. The people here are very peaceful. Even in Gorkhaland movement, the people here did not take active part in the violent activities. The tea garden workers here are from Rangeli, Sikkim and Madhes. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosamsing : ""+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
gajaldobabengali : "গজলডোবাঃ-গজলডোবা, জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের ওদলাবাড়ির কাছে একটা ছোট্ট গ্রাম। হিমালয়ের পাদদেশের দক্ষিণে এবং পশ্চিমে মহানন্দা আর পূর্বে তিস্তা নদীর মধ্যে এর অবস্থান। এটা সেচের উদ্দেশ্যে নির্মিত প্রথম জলাধারের জন্যে বিখ্যাত, যা তিস্তা ব্যারেজের সাথে নির্মিত হয়েছিল। গজলডোবা বৈকুণ্ঠপুর বনাঞ্চল দ্বারা বেষ্টিত, যেখানে ভগবান কৃষ্ণ সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। রাধার সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক থাকলেও, শ্রীকৃষ্ণ সমাজের চাপে রানী রুম্কিণীকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। এই সমাজের চাপেই তিনি ১৬,১০৮ জন মহিলাকে তাঁদের স্বামী হিসাবে স্বীকৃতি দেন। পরবর্তীকালে তিনি ও তাঁর স্ত্রী রানী রুম্কিণী, লুকোনোর জন্য বৈকুণ্ঠপুর বনাঞ্চলকে বেছে নিয়েছিলেন। সেই কারণে ইসকন, উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম কৃষ্ণ কেন্দ্রের স্থান হিসেবে, নিকটবর্তী শিলিগুড়িকে বেছে নিয়েছে। গজলডোবাকে একটা আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সরকার এখানে একটা মেগা পর্যটন প্রকল্প চালু করেছে। তিস্তা নদীতে সেচের উদ্দেশ্যে বাঁধ নির্মাণের পর, গজলডোবা জলের পরিযায়ী পাখিদের জন্যে একটা আশীর্বাদ হয়ে উঠেছে। এটা ফুলবাড়ি খালের ধার বরাবর অবস্থিত এবং জলাশয় ঐ এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। জলাধারটা বৈকুণ্ঠপুরের ঘন অরণ্য দিয়ে ঘেরা। শীতকালে, লাদাখ এবং মধ্য এশিয়া থেকে প্রচুর জলের পাখি এখানে আসে। একটা বাইনাকুলার দিয়ে যদি লক্ষ করা যায় তবে অবসর সময় বেশ কেটে যাবে। দেখা পাওয়া যাবে ছোট ডুবুরি, বড় খোঁপাডুবুরি, মরাল, মেটে রাজহাঁস, পাতি সরালী, চখাচখি, পাতি চখাচখি, বালিহাঁস, বামুনিয়া হাঁস, পাতারি হাঁস, সিঁথিহাঁস, মেটে হাঁস, বন্যহংস, পানকৌড়ি, কানা বক, ধূসর বক, বেগুনি বক, উত্তুরে টিটি, নদী টিটি, ধূসর টিটি, জিরিয়া, ইত্যাদি। তিস্তা নদীর ধারে স্থানীয় জেলেদের সাথে একটা হাতেটানা নৌকোয় নিস্তব্দ পরিবেশে যাত্রা করার সময় পাওয়া যাবে পাখির কিচিরমিচির শব্দ, উপভোগ করা যেতে পারে প্রবাহমান নদীর কলকল শব্দ, আর দৃশ্যমান হবে কিছু পরিযায়ী পাখি। গজলডোবা শুধুমাত্র পাখি পর্যবেক্ষকদের জন্যে বিখ্যাত তাই নয়, এখানকার নিরিবিলি পরিবেশে যারা ছুটি উপভোগ করতে চান তাঁদের জন্যেও এটা একটা স্বর্গ। গজলডোবা ব্যারেজকে জলপাইগুড়িতে তিস্তা নদীর তীরে একটা অনাবিষ্কৃত গন্তব্যস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের বিস্ময়কর সৌন্দর্যের প্রেক্ষাপটে এবং বৈকুণ্ঠপুর বনের চারপাশের প্রকৃতির মাঝে এটা একটা চমৎকার জায়গা যেখানে সত্যি সত্যিই মনে শান্তি পাওয়া যাবে। গজলডোবা একটা লুক্কায়িত রত্ন যা সমস্ত শহুরে কোলাহল থেকে মুক্ত হয়ে নিজেকে প্রকাশ করেছে একই সঙ্গে তুষার ঢাকা পাহাড়ের দৃশ্য, পরিযায়ী পাখির স্বর্গ, অকলুষিত জঙ্গলের প্রেক্ষাপটে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও "+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
gajaldobaenglish : "Gajaldoba:-Gajaldoba is a small village near Odlabari in Duars region of Jalpaiguri district. It, lies to the south in the foothills of the Himalayas and between the Mahananda to the west and the Teesta River to the east. It is famous for the first reservoir built for irrigation purposes, along with the Teesta Barrage. Gajaldoba is surrounded by the Baikunthapur forest, where there is a myth about Lord Krishna. Despite his love affair with Radha, Krishna was forced to marry Rani Rumkini due to societal pressure. Under the same pressure of this society, he recognized 16,108 women as their husband. Later he and his wife, Rani Rumkini, chose Baikunthapur forest to hide. That is why ISKCON has selected nearby Siliguri, as the site for the largest Krishna center in Northeastern India. Promising to make Gajaldoba an attractive tourist destination, government has launched a mega tourism project here. After the construction of irrigation dams on the Teesta River, Gajaldoba has become a boon for migratory waterfowl. It is situated along the banks of Phulbari Canal and the reservoir adds beauty to the area. The reservoir is surrounded by dense forest of Baikunthapur. A lot of water birds come here from Ladakh and Central Asia in the winter. If observed with a binocular, the free time will pass well. Can be seen Little Grebe, Great Crested Grebe, Bar-headed Goose, Greylag Goose, Lesser Whistling Duck, Ruddy Shelduck, Common Shelduck, Cotton Teal, Tufted Duck, Common Teal, Eurasian Wigeon, Spot-billed Duck, Mallard, Great Cormorant, Indian Cormorant, Little Cormorant, Indian Pond Heron, Grey Heron, Purple Heron, Northern Lapwing, River Lapwing, Grey-headed Lapwing, Little Ringed Plover, etc. Chirping of birds, the sound of the flowing river can be enjoyed along with the beauty of some migratory birds can be seen, if a hand-pulled boat ride in the serene setting along the Teesta River with a local fisherman is done. Gajaldoba is not only famous for bird watchers, but it is also a paradise for those who want to enjoy their vacation in the peaceful environment. Gajaldoba Barrage is described as an unexplored destination on the banks of River Teesta in Jalpaiguri. In the backdrop of the breathtaking beauty of the Kanchenjunga range, and the surrounding nature of the Baikunthpur forest, it is a wonderful place to truly find peace of mind. Gajaldoba is a hidden gem that has revealed itself free from all the urban noise with a milieu of snow-capped mountains, a paradise for migratory birds, and pristine forests. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photogajaldoba : ""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
""+
"",
jalpaiguriintrobengali : "মুখবন্ধঃ-জলপাইগুড়ি নামটা এসেছে বাংলা জলপাই শব্দ থেকে, যার ইংরেজি অর্থ অলিভ। একসময় শহর এবং সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণ জলপাই জন্মাতো, এমনকি ১৯০০ সালেও তা দৃশ্যমান ছিল। গুড়ি প্রত্যয়ের অর্থ স্থান। এর নাম ভগবান শিবের সাথেও যুক্ত, যিনি এই অঞ্চলের প্রধান দেবতা জল্পেশ নামেও পরিচিত। এটা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর অংশে অবস্থিত, এবং উত্তর-পূর্বে ভুটান, এবং দক্ষিণে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। অবশিষ্ট সীমানা পশ্চিমে দার্জিলিং জেলার সাথে ভাগ করেছে। জলপাইগুড়ি প্রধানত একটা গ্রামীণ জনসংখ্যা নিয়ে গঠিত, যা এর মোট জনসংখ্যার আশি শতাংশেরও বেশি। ভূমির ভূসংস্থান নদী, নির্ঝর, ও পাহাড় দ্বারা বিভক্ত, আর চা বাগান এবং বনাঞ্চল দ্বারা আবৃত। এখানে রাজবংশী, রাভা, টোটো, মেচ, সাঁওতাল, ওরাওঁ এবং অন্যান্যদের মতো বিভিন্ন ইথিনিক জাতি এবং উপজাতির একটা সুন্দর মিশ্রন রয়েছে। জেলা জুড়ে প্রবাহিত প্রধান নদীগুলো হলো তিস্তা, তোর্সা এবং জলঢাকা।জলপাইগুড়িতে পর্যটনের দারুণ সম্ভাবনা রয়েছে, যা এখনও পুরোপুরি ব্যবহার করা হয়নি। এখানকার নদীগুলোর বন্য স্রোত, গিরিখাতের মধ্যে দিয়ে তাদের পথ তৈরি করে, হিমালয়ের পটভূমিতে বিজনপ্রদেশে প্রসারিত। একরের পর একর বিস্তীর্ন চা বাগান, এবং রঙিন আদিবাসী জনগণ, সব মিলিয়ে ছুটির দিন, এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যে এই জেলা আদর্শ পর্যটন ক্ষেত্র করে তুলেছে। জলপাইগুড়ি একটা ছোট্ট শহর। এই শহর, উত্তরবঙ্গের কিছু শহর, এবং সেই শহরগুলোর বাণিজ্যিকীকরণের দ্বারা কমবেশি বেঁচে আছে। এর সৌন্দর্য নিহিত রয়েছে এর নির্মলতা, সবুজ উদ্যান এবং শিথিলভাবে আরামদায়ক উপায়ে সময় কাটানো, যেভাবে সেখানকার লোকেরা তাদের দৈনন্দিন জীবনযাপন করে। শহরের চেহারা এবং অনুভূতি এই সত্যকে প্রমাণ করে যে, এটা উত্তরবঙ্গের শিক্ষা ও জ্ঞাণার্জনের একটা বড় জায়গা। এখানকার মানুষজন স্বনামধন্য আইন কলেজ প্রতিষ্ঠা এবং ফার্মেসি ইনস্টিটিউট নিয়ে গর্ব করে। এই জেলার বিপুল সংখ্যক মানুষজন সুশিক্ষিত। সম্প্রতি, জলপাইগুড়ি কোর্ট, শিলিগুড়ি কোর্টকে হারিয়ে, হাইকোর্ট সার্কিট বেঞ্চ হোস্ট করার মর্যাদাপূর্ণ বিশেষাধিকার জিতেছে। যদি শিলিগুড়ি বাণিজ্যিকীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যে পরিচিত হয়, তবে উত্তরবঙ্গের সাংস্কৃতি, শিক্ষা এবং সামাজিক মানচিত্রে, জলপাইগুড়ির একটা অনন্য পরিচয় রয়েছে।জলপাইগুড়ি জেলাঃ-প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যের সাথে এই জেলা, প্রধানত চা বাগান, এবং গভীর জঙ্গলের বন্যপ্রাণী দ্বারা পরিপূর্ণ। উত্তরবঙ্গের নিম্ন হিমালয়ের পাদদেশে বাংলাদেশ, ভুটান, এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সীমান্তে, এই জেলা অবস্থিত। ডুয়ার্সের বৃহত্তর অংশ রাজ্যের জলপাইগুড়ি জেলার অন্তর্গত। অসংখ্য নদী, এবং তাদের উপনদী জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। জলপাইগুড়ি উত্তরবঙ্গের সবচেয়ে পছন্দের পর্যটন স্থানের তালিকায় নিয়ে গিয়ে, পর্যটকদের সামনে হাজির হয়েছে। জলপাইগুড়ির প্রধান আকর্ষণ হল প্রচুর সংখ্যক গুরুত্বপূর্ণ বন। গোরুমারা জাতীয় উদ্যান, এবং চাপড়ামারী বন্যপ্রাণী অভয়ারণ্যে, কিছু চমৎকার এবং বিরল প্রজাতির ফুল ও প্রাণীজগতের জীববৈচিত্র্য রয়েছে। বন্যপ্রাণী সাফারি ছাড়াও, জলপাইগুড়িতে চা পর্যটন, এবং ইথিনিক পর্যটনের একটা ভাল সুযোগ রয়েছে। শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য, এবং ধর্মীয় সম্প্রীতির জন্যে, একটা ভালো জায়গা হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি সড়ক ও রেলপথে ভালোভাবে সংযুক্ত। শিলিগুড়ি, এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর যা জলপাইগুড়ি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম রেলহেড জলপাইগুড়ি স্টেশন শহরেই রয়েছে, এবং নিউ জলপাইগুড়ি স্টেশন জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও "+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
jalpaiguriintroenglish : "Prelude:-The name Jalpaiguri is derived from the Bengali word Jalpai, which means olive in English. At one time large numbers of olives were grown in the city and surrounding areas, and were still visible in the 1900s. The meaning of Guri is place. Its name is also associated with Lord Shiva, who is also known as Jalpesh, the presiding deity of the region. It is located in the northern part of the state of West Bengal, and shares international borders with Bhutan to the northeast, and Bangladesh to the south. The remaining borders are shared with Darjeeling district to the west. Jalpaiguri consists of a predominantly rural population, which is more than eighty percent of its total population. The topography of the land is divided by rivers, streams, hills, and covered with tea plantations and forests. There is a beautiful mix of different ethnic groups and tribes like Rajbongshi, Rabha, Toto, Mech, Santal, Oraon and others. The major rivers flowing through the district are Teesta, Torsa and Jaldhaka. Jalpaiguri has a great potential for tourism, which is yet to be fully tapped. The wild streams of the rivers here make their way through the gorges and extend into the wilderness with the backdrop of the Himalayas. Acres of sprawling tea gardens, and colourful tribal people, make this district an ideal tourist destination for holiday and adventure lovers. Jalpaiguri is a small town. This town is surviving with the commercialization of some cities in North Bengal. Its beauty lies in its serenity, lush green gardens, and the relaxed lazy life, the way people here spend their daily lives. The look and impression of the city attest to the fact that, it is a major centre of learning and knowledge in North Bengal. People here take pride in the establishment of reputed law colleges and pharmacy institutes. A large number of people in the district are educated. Recently, Jalpaiguri Court has won the prestigious privilege of hosting the High Court Circuit Bench, defeating Siliguri Court. If Siliguri is known for commercialization and economic development, Jalpaiguri has a unique identity in the cultural, educational and social map of North Bengal.Jalpaiguri district:-With an abundance of natural beauty, this district is mainly filled with tea gardens and deep forest wildlife. The district is located in the foothills of the lower Himalayas in northern Bengal, bordering Bangladesh, Bhutan and the northeastern states of India. The greater part of the Duars belongs to the Jalpaiguri district of the state. Numerous rivers and their tributaries add to the natural beauty of the district. Jalpaiguri has appeared in the list of the most favourite tourist places of North Bengal in front of tourists. The main attraction of Jalpaiguri is the large number of important forests. In Gorumara National Park and Chaparamari Wildlife Sanctuary, there is biodiversity of some excellent and rare species of flowers and fauna. Apart from wildlife safari, Jalpaiguri has a good scope for tea tourism and ethnic tourism. Jalpaiguri is a good place for peace, natural beauty and religious harmony. Jalpaiguri is well connected by road and rail. Siliguri, the most important town in the region, is just 45 km from Jalpaiguri. The nearest railhead, Jalpaiguri Station, is in the city itself, and New Jalpaiguri Station is 40 km from the district headquarters. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"