var Chandigarhplaces =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
"•চণ্ডীগড়",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" Chandigarh",
chandigarhbengali : "চণ্ডীগড়ঃ-এই শহরের বয়স অর্ধ শতাব্দীর কিছুটা বেশি। রাজ্য গড়ার পর রাজধানী শহরের অভাব দেখা দিতে ১৯৫০ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিবালিক পাহাড়ের পাদদেশে রাজধানী শহর স্থাপন করা হবে। পিয়েরি জিনার্ট, ম্যাক্সওয়েল ফ্রাই, করবু ও জেইন ডুয়ের সঙ্গে ভারতীয় স্থপতিদের মেলবন্ধনে তৈরি হয়েছে অত্যাধুনিক শহর চণ্ডীগড়। পরবর্তীকালে এ শহর হরিয়ানা রাজ্যের রাজধানীর দায়িত্ব পেয়েছে। বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের রাজধানীর ভূমিকা নিরলসভাবে পালন করে চলেছে কেন্দ্রশাসিত ঝকঝকে চণ্ডীগড় শহর। সমুদ্রতট থেকে ৩৮৩ মিটার উঁচুতে অবস্থিত এই শহরের বিস্তৃতি প্রায় ১১৪ বর্গ কিলোমিটার। শহরকে ভাগ করা হয়েছে মোট ৪৭টা সেক্টরে। প্রত্যেক সেক্টরই স্বয়ংসম্পূর্ণ। প্রায় পাঁচ লক্ষ মানুষের বাস এই শহরে। এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার জন্য রয়েছে সরকারি বাস, অটো ও টোটো। শহরের প্রাণকেন্দ্র সেক্টর ১৭। এই সেক্টরকে বাণিজ্যকেন্দ্রও বলা চলে। শপিং সেন্টার, প্যারেড গ্রাউন্ড, সরকারি অফিস, বাস টার্মিনাস, জেলা আদালত সবেরই অবস্থান এখানে। রাতের বেলা এই সেক্টর সেজে ওঠে ঝলমলে আলোতে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি সম্মান প্রাপ্ত এই শহরে দ্রুত গতি ও ধীর গতির গাড়ি যাতায়াতের রাস্তা আলাদা আলাদা। সমগ্র শহরেই রয়েছে ফুল গাছ ও ঘাসের বাগান। দর্শনীয় স্থানগুলোঃ-রক গার্ডেনঃ-শহরের জঞ্জাল ও শিবালিক পাহাড়ের পাথর মিলিয়ে তৈরি করা এই রক গার্ডেন। এখানেই রয়েছে মিউজিয়াম, মুক্তাঙ্গন থিয়েটার, কৃত্রিম জলপ্রপাত, দরবার হল ও প্যাভিলিয়ন।শুকনা লেকঃ-কলকাতার রবীন্দ্র সরোবরের লেকের মতো এই লেকের চরিত্র। শহরবাসীরা সকাল সন্ধে হাঁটার জন্য আসেন এখানেই। বোটিং, রোয়িং, স্কেলিং, সেইলিং মত পরিসেবার ব্যবস্থাও আছে এখানে। ভ্রমণার্থীদের জন্যে বড় স্টিমারও চলে পুরো লোকটা ঘুরিয়ে দেখানোর জন্যে।চণ্ডীদেবীর মন্দিরঃ-এই দেবীর নাম অনুসারেই শহরের নাম। লোকাল বাসে করেই মন্দিরে যাওয়া যায়। সেক্রেটারিয়েট, হাইকোর্ট, বিধানসভাঃ-লে মাডুলোর শৈলীতে গ্রানাইট পাথর ও কংক্রিট ব্যবহারে জ্যামিতিক আকারে গড়ে তোলা হয়েছে এই তিন বাড়ি। পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যেরই জনপ্রতিনিধি, ২২ বিচারক ও সরকারি কর্মচারীরা কাজ করেন একই বিল্ডিংগুলোতে। সাধারণ দর্শকদের জন্যে সকালবেলা সেক্রেটারিয়েট ভবনের ছাদে উঠে সমগ্র শহরকে দেখে নেওয়ার সুযোগ পাওয়া যায়। আধ ঘণ্টা অন্তর বিধানসভা ঘুরে দেখার অনুমতি মেলে রিসেপশন থেকে। অত্যাধুনিক হাইকোর্টও দেখার মতো।ওপেন হ্যান্ডঃ-সেক্টর ওয়ানে, হাইকোর্টের পাশেই রয়েছে বিশালাকার মুক্ত হস্ত। ১৪ মিটার উঁচু ইস্পাতের তৈরি এই হাত হাওয়ার সঙ্গে ঘুরতে থাকে।মিউজিয়াম ও আর্ট গ্যালারিঃ-সেক্টর দশেই পাশাপাশি অবস্থান করছে মিউজিয়াম ও আর্ট গ্যালারি। রাজস্থানি, কাংড়া ও মুঘল মিনিয়েচার ছবি, মডার্ন আর্টের নিদর্শন দেখতে পাওয়া যায় গ্যালারিতে। সংগ্রহশালায় রয়েছে গান্ধার যুগের নানান ভাস্কর্য, টেরাকোটার কাজ, ফসিল প্রভৃতি। সোমবার বাদে অন্যান্য দিন খোলা থাকে সংগ্রহশালা। কাছেই ইভোলিউশন অফ লাইফ মিউজিয়ামে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে বর্তমান সভ্যতার মধ্যেকার বিবর্তনের নানান ইতিহাস জানার সুযোগ রয়েছে।পাঞ্জাব বিশ্ববিদ্যালযঃ-চণ্ডীগড়ের আরও এক দর্শনীয় স্থান সেক্টর ১৪তে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা এই ক্যাম্পাসের কোথাও খুব নিচু আবার কোথাও উঁচু। একাধিক পার্ক ও জলাশয়ে ভরা এই চত্বরে অবস্থিত গান্ধী ভবনটা সত্যিই দেখার মতো। এখানকার স্টুডেন্টস ভবন, লাইব্রেরি ও ফাইন আর্ট মিউজিয়ামটাও বেশ চিত্তাকর্ষক।জাকির গোলাপ বাগঃ-এটা এশিয়ার বৃহত্তম গোলাপ ফুলের বাগান। ২৭ একর জমির ওপর ছড়িয়ে থাকা এই বাগানে গোলাপ গাছের সংখ্যা প্রায় ৫০ হাজার। ১৬০০ রকমের গোলাপ ফোটে এই গাছগুলোতে। অদ্ভুত এই বাগানে ঘুরতে ঘুরতে গোলাপের রকমভেদ দেখা যায় ও পাগল করা গন্ধে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
chandigarhenglish : "Chandigarh:-This city is a little over half a century old. After the formation of the state, due to lack of capital city, it was decided in 1950 that the capital city would be established at the foot of Shivalik hill. The state-of-the-art city of Chandigarh has been created by a combination of Indian architects with Pierre Ginart, Maxwell Fry, Korbu and Jane Doe. The city later became the capital of the state of Haryana. At present, Chandigarh is relentlessly playing the role of the glorious city, the capital of the two states of Punjab and Haryana. Located at an altitude of 383 meters above sea level, the city covers an area of about 114 square kilometres. The city is divided into a total of 48 sectors. Every sector is self-sufficient. About five lakh people live in this city. There are government buses, auto and Toto to get from one sector to another. Sector 17 is the heart of the city. This sector can also be called a trading centre. Shopping centre, parade ground, government office, bus terminus, district court are all located here. At night, this sector is lit up with bright lights. The city, which is a UNESCO World Heritage City, has a wide range of high-speed and slow-moving vehicles. The whole town has flower and grass gardens. Places of interest:-Rock Garden:-This rock garden is made by mixing the rubbish of the city and the stones of Shibalik hills. There are museums, open court theatres, artificial waterfalls, court halls and pavilions.Sukhna Lake:-The character of this lake is like the lake of Rabindra Sarobar in Kolkata. The local residents come here for morning and evening walks. There are also services like boating, rowing, scaling and sailing. There is also a large steamer for travellers to visit around the whole lake.Chandidevi temple:-The name of the city after the name of this goddess. The temple can be reached by local bus.Secretariat, High Court, Legislative Assembly:-These three houses are constructed in nice geometric shape using granite stone and concrete in the style of Le Madulo. In both Punjab and Haryana, people's representatives, 22 judges and government employees work in the same buildings. In the morning, the general public has the opportunity to climb on the roof of the Secretariat building and see the whole city. Permission to visit the assembly house can be got from the reception in half hour interval. The sophisticated High Court is also worth a visit.Open Hand:-In Sector One, there is a giant free hand next to the High Court. This 14-meter-high steel hand keeps spinning with the wind.Museums and art galleries:-Museums and art galleries are located side by side in Sector 10. Rajasthani, Kangra and Mughal miniature paintings, patterns of modern art can be found in the gallery. The museum has various sculptures of Gandhara era, terracotta works, fossils etc. The museum is open on all days except Monday. Nearby, the Evolution of Life Museum has the opportunity to learn about the history of evolution from the Indus Valley Civilization to the present day.Punjab University:-Another place of interest in Chandigarh is Punjab University located in Sector 14. Scattered over the hills, this campus is either very low or high. The Gandhi Bhavan, located in this courtyard filled with multiple parks and water bodies, is really worth seeing. The Student Building, the Library and the Fine Art Museum are also quite impressive.Zakir Rose Garden:-This is the largest rose garden in Asia. The number of rose trees in this garden spread over 26 acres of land is about 50,000. 1600 varieties of roses bloom in these trees. Walking around in this strange garden, you can see the variety of roses and the experience the crazy smell is altogether different. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"