var BurdwanEastitems =
{
menusystembengali :
" "+
"এই পাতার জায়গাসমূহঃ-"+
"মেনু দেখতে ক্লিক করুন"+
" •দরিয়াপুরের-ডোকরা"+
" •চোংদার-রাজবাড়ি "+
" •আমাদপুর"+
" •দেবীপুর"+
" •বাঘনাপাড়া "+
" •নতুনগ্রাম"+
" •সাতদেউল"+
" •সিঙ্ঘি-মুল্টি "+
" •বর্ধমান"+
" •বৈদ্যপুর"+
" •নতুনগ্রামের-নতুনত্ব "+
" •বর্ধমানের-ডোকরা"+
" •মানিকদিহি"+
" •শ্রীবাটি ",
menusystemenglish :
" "+
"Places in This Page:-"+
"Click To See Menu"+
" •Dariapur"+
" •Chongdar-Rajbari "+
" •Amadpur"+
" •Debipur"+
" •Baghnapara "+
" •Natungram"+
" •Satdeul"+
" •Singhi-Moolti "+
" •Burdwan"+
" •Baidyapur"+
" •New-Natungram "+
" •Burdwan-Dokra"+
" •Manikdihi"+
" •Sribatiদরিয়াপুরের ডোকরা শিল্পঃ-দরিয়াপুর গুসকরা থেকে মাত্র পাঁচ কি.মি. দূরে অবস্থিত। এই গ্রামের শিল্পীরা উড়িষ্যা থেকে প্রায় দেড়শো বছর আগে এখানে চলে আসেন। ডোকরা মূলত অবিভক্ত মধ্যপ্রদেশের তফশিলী উপজাতিদের একটা বহু প্রাচীন শিল্প। ডোকরা লস্ট ওয়াক্স ঢালাই পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতিতে সাতটা দীর্ঘ ধাপ রয়েছে। প্রথমে বাড়ির মহিলারা এমনভাবে মাটি তৈরি করেন যাতে কোন ছোট ছোট নুড়ি পাথর না থাকে। তারপর জল দিয়ে তা মেখে কাদার তাল তৈরি করা হয়। সেই কাদা দিয়ে মোটামুটি একটা অবয়ব তৈরি করা হয় ও রোদে শুকিয়ে নেওয়া হয়। তারপর মোম ও আলকাতরা জাতীয় কিছু দিয়ে সেই আকৃতি তৈরি করা হয়। মোম খুব নরম বলে তার সঙ্গে রজন জাতীয় কিছু মিশিয়ে শক্ত করা হয় যাতে আকৃতি নষ্ট না হয়ে যায়। এরপর আকৃতিকে আরো খানিকটা সূক্ষ্ম করার জন্যে রজন ও সর্ষের তেল দিয়ে কাজ করা হয়। এসব করতে গিয়ে অনেক সময় ইলাস্টিক সুতোর ব্যবহার করা হয়। এবার পুরো আকৃতিটাতে কাদার একটা পুরু প্রলেপ দেওয়া হয় ও মাথায় একটা ফুটো করে দেওয়া হয়। তারপর ধাতুর চূর্ণ ভিতরে দেওয়া হয়। এটা হবার পর আবার আবার কাদার প্রলেপ দিয়ে তা রোদে শুকিয়ে আগুনে পোড়াতে দেওয়া হয়। ধাতু গলে শিল্পীর তৈরি ছাঁচের মূর্তি তৈরি হয়। ঠাণ্ডা হলে মাটি ভেঙ্গে মূর্তি বার করা হয়। বড় মূর্তি হলে গলিত ধাতু দেওয়া হয়। বর্তমানে এখানে একটা কো-অপারেটিভ সোসাইটি তৈরি হয়েছে যেখানে গ্রামের সবার তৈরি জিনিস বিক্রি করা হয়। ফলে গ্রামের সব লোকই উপকৃত হ’ন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
dariapurenglish : "Dokra industry in Dariapur:-Dariapur is only 5 km from Guskara. The artists of this village migrated here from Orissa about one hundred and fifty years ago. Dokra is a very ancient art of the Scheduled Tribes of undivided Madhya Pradesh. Dokra works in Lost Wax casting method. This method has seven long steps. At first the women of the house prepared the soil in such a way that there were no small pebbles. Then mud is made by mixing it with water. The mud is used to make a rough shape and is dried in the sun. Then that shape is made with something like wax and tar. The wax is said to be very soft and is hardened by mixing something resinous with it so that the shape is not lost. It is then worked with resin and mustard oil to make the shape a little more delicate. Elastic yarn is often used to do this. This time the whole shape is covered with a thick layer of mud and a hole is made in the head. The metal powder is then given inside. Once this is done, it is again covered with mud, dried in the sun, and burned. The metal is melted down to make a sculpture made by the artist. When it is cold, the soil is broken and the idol is removed. If the statue is large, molten metal is given. At present a co-operative society has been formed here where items made by everyone in the village are sold. As a result, everyone in the village gets benefits. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodariapur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
chongdarrajbaribengali : "চোংদার জমিদার বাড়ি ও ঠাকুরদালানঃ-বর্তমান পূর্ব বর্ধমান জেলার এক অত্যন্ত প্রাচীন জনপদ গুসকরা। একদিকে দামোদর, অন্যদিকে অজয়। এই দুই নদ ঘিরে রেখেছে এই জনপদকে। বিশে ডাকাতের অত্যাচার কিংবা চোংদার জমিদার বংশ, শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইসব প্রাচীন কথা-কাহিনী, কিংবদন্তী ও অনেক ইতিহাস। মঙ্গলকাব্যেও এখানকার মানুষজনের পরিচয় পাওয়া যায়। বর্ধমানের রাজাই হোক বা সাঁওতালদের পরিবার, এখানে সবই আছে নিজ নিজ মহিমায়। শোনা যায়, ব্রিটিশ জমানায় বিখ্যাত ঘোষ বংশ তাদের আধিপত্য বিস্তার করেছিল এই এলাকায়। তাই গুসকরার আগের নাম ঘোষঘারা। গুসকরার পাশ দিয়ে বয়ে যেত অজয়ের শাখা নদী কুনুর, যা এখন প্রায় অবলুপ্ত। গুসকরার পাশেই গোপভূম অঞ্চলে ছিল রাজা সদগোপের বাস। মুসলিমরা ক্ষমতায় এলেও তাঁরা পিছিয়ে পড়েননি। স্ব-মহিমায় নিজেদেরকে রক্ষা করছিলেন। এখানকার মানুষজনের বিশ্বাস, রাজা আদিশূর নাকি, উত্তরপ্রদেশের কনৌজ থেকে আসা পাঁচজন ব্রাহ্মণ, এবং পাঁচজন কায়স্থ পরিবারের খাওয়া-পরার দায়িত্ব নিয়েছিলেন। গুসকরা প্রচুর ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থেকেছে। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এই জনপদকেও ছুঁয়ে গেছিল। সেই সময়ই বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসেন চোংদার রাজবংশ। মূলত তৎকালীন ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির কাজে সহায়তা করার জন্যেই তাঁদের ডাকা হয়েছিল। ধীরে ধীরে এই চোংদার বাড়ির লোকেরাই হয়ে ওঠেন এই অঞ্চলের জমিদার। গুসকরায় এখনও ওনাদের বাড়িটা বর্তমান, কিন্তু পরিচর্যার অভাবে তা ভগ্নপ্রায়। তবে এই রাজবাড়ির মধ্যেই রয়েছে মোটামুটি সংস্কার করা একটা ঠাকুরদালান, যেখানে নিয়ম করে প্রতি বছর দুর্গাপুজো ও কালীপুজো হয়। শোনা যায়, গুসকরার জমিদার চতুর্ভুজ চোংদারের হাত ধরেই এই পুজো শুরু হয়েছিল। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
chongdarrajbarienglish : "Chondar Zamindar Bari and Thakurdalan:-Guskara is a very ancient town in present day East Burdwan district. Damodar is flowing on one side and Ajay on the other. These two rivers surround this town. Outraging of Bise decoit or the fable of Chongdar kingdom, these ancient tales, legends and many histories are scattered all over the city. The identity of the people here is also found in Mangalkavya. Whether it is the king of Burdwan or the family of Santals, everything is here in its own glory. It is said that the famous Ghosh dynasty of the British era dominated the area. So Guskara's previous name was Ghoshghara. The river Kunur, a tributary of the Ajay, used to flow along the Guskara, which is now almost extinct. King Sadagop lived in the Gopbhum area next to Guskara. When the Muslims came to power, they did not back downand but defended themselves with full vigour. The people here believe that King Adishur, invited five Brahmins from Kannauj in Uttar Pradesh, and five Kayastha families and took charge of the food and clothing for all of them. The Guskara have witnessed many historical movements. The Santal insurgence of 1855 also touched this town. At that time the Chongdar dynasty came from Chittagong, Bangladesh. They were originally called upon to assist in the work of the then British East India Company. Gradually the people of this Chongdar house became the landlords of this region. Their house is still in Guskara, but it is in a state of disrepair due to lack of maintenance. However, in this palace there is a renovated grand hall, where Durga Puja and Kali Puja are performed every year without fail. It is said that this Puja had started by the initiative of Chaturbhuj Chongdar, the then landlord of Guskara. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photochongdarrajbari :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
amadpurbengali : "ঐতিহ্যশালী আমাদপুরঃ-ধূসর আকাশের গায়ে মসি-বর্ণ ছায়া পরিলেখের পরিসরে, দাঁড়িয়ে রয়েছে একজোড়া সিংহ, যাদের চক্ষু উন্মীলিত রয়েছে স্বর্গাভিমুখে, আর রক্ত হিম করা গর্জনরত মুখমণ্ডল, মনে হচ্ছে সীমা লঙ্ঘনকারী আগন্তুককে যুদ্ধে আহ্বান করছে। এককালের অপার মহিমা ও ধনসম্পদের বৈভবের স্মৃতি আঁকড়ে রয়েছে সেই অট্টালিকার সম্মুখভাগ, যা কালের প্রবাহে পরিত্যক্ত হয়ে আত্মসমর্পণ করেছে প্রকৃতির কাছে। সেই সময়কার অহংকারী প্রবেশপথের পিলারে, রয়েছে গোবরের ঘুটে, বাড়ির উঠানে আগাছার ভিড়, যা ঐ ঐতিহ্যশালী অট্টালিকার প্রতি চরম অবহেলার এক করুণ চিত্র তুলে ধরেছে। তা সত্যেও আমরা কিন্তু সম্মুখভাগের ঐতিহ্যশালী অলংকরণ দেখে, চোখ বন্ধ রাখতে পারিনি। সুন্দর গোল গোল পিলারের বারান্দা, সমৃদ্ধ হয়ে আছে তাকে জড়িয়ে থাকা খড়খড়ির জানালার সমন্বয়ে, বাঘের মুখ দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যাবার রাস্তা, ও বিভিন্ন নক্সা করা কারুশিল্পের গুণে, মুখার্জী বংশের তৈরি বাঘবাড়ি আজও হয়ে আছে আমাদপুরের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। হাওড়া বর্ধমান মেন লাইনে মেমারির থেকে তিন কি.মি. দূরে একটা ছোট্ট গ্রাম হচ্ছে আমাদপুর। গ্রামটা ছোট্ট হলেও তার টেরাকোটার স্থাপত্য অনেক উন্নত গ্রামকেও হার মানাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ধরনের মন্দির যদিও আশ্চর্য কিছু নয়, তবুও এখানে মন্দির ও জমিদারবাড়ির এক সুন্দর মিশ্রণ রয়েছে, যা পুরানো হয়ে গেলেও তার অনুভব এখনও বর্তমান। গ্রামে রয়েছে অনেক সুন্দর সুন্দর অট্টালিকা যার বেশিরভাগই কালের প্রবাহে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। অট্টালিকাগুলো মুখার্জী, চৌধুরী, নন্দী ও অন্যান্য পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। এর মধ্যে চৌধুরীরাই এখনও এখানে থাকেন ও বাকীরা সবাই অন্য জায়গায় বসবাস করছেন। এনাদের পূর্বপুরুষ কৃষ্ণ রাম সেন শর্মা মুঘলদের কাছ থেকে চৌধুরী উপাধি লাভ করেন। মন্দির কমপ্লেক্সের কাছেই অবস্থিত বৈঠকখানা, যেখান বয়স্ক মানুষজন বিকেলবেলা গল্প করেন। আমাদপুরে রয়েছে সুন্দর এক দোলমঞ্চ ও চারটে শিব মন্দির। চারটে মন্দিরের মধ্যে তিনটে আটচালা ও একটা অষ্টভূজী। দোল, দুর্গাপুজো, কালীপুজো, রথ ইত্যাদি অনুষ্ঠান এখানে বেশ জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। মন্দির কমপ্লেক্সের কাছেই রয়েছে বিশাল জলাশয় ও আমবাগান। কাছেই রয়েছে নর্মদেশ্বর আশ্রম। একটা বটগাছ এই আশ্রমকে ঘিরে আছে, যা প্রায় হাজার বছরের পুরানো বলে স্থানীয় মানুষজন বিশ্বাস করেন। প্রাচীনত্বের সংখ্যা সম্বন্ধে সন্দেহ থাকলেও, ডালপালা ও ঝুরি দেখে বোঝা যায় যে গাছটা বেশ পুরোনো। চৌধুরীদের আনন্দময়ী মন্দিরটা নতুন হলেও দেখতে বেশ সুন্দর। পথেই পড়বে রাধামাধব মন্দির। এটাও চৌধুরীদের তৈরি ও তাঁদের কুল দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত। দেখা যাবে প্রায় ক্ষয়প্রাপ্ত মুখার্জীদের বাঘ-বাড়ি। একদম মাথায় দুটো সিংহের মূর্তি আছে, যার মাঝখানে রয়েছে একটা ঘড়ি ও সাহেবি আদলের কুলমর্যাদা সম্পন্ন চিহ্ন। সুন্দর স্টাকৌ কাজ করা এই বাড়ি দেখতে খুব সুন্দর ও যথেষ্ট ঐতিহ্যবাহী। পরের স্টপ নাথ পরিবারের অষ্টাদশ শতাব্দীর শিব মন্দির। রয়েছে সুন্দর টেরাকোটা কাজ সমৃদ্ধ তিনটে ধনুকাকৃতি প্রবেশদ্বার। তার থেকে একটু দূরেই, বড় কালী বাড়ি মন্দিরের সামনে রয়েছে, পঞ্চানন তলার ভাঙা টেরাকোটার মন্দির ও নন্দী পরিবারের ছোট্ট আটচালা শিব মন্দির। রয়েছে ব্যানার্জী পরিবারের ১৭৩০ সালের দারুণ সুন্দর কাজ করা আটচালা টেরাকোটা মন্দির। আমাদপুরের মূল উৎসব হচ্ছে কালী পুজো। একদিনের ভ্রমণে আমাদপুর কিন্তু বেশ ভালো লাগবে। গ্রামের মানুষজন খুব ভালো ও মিশুকে। আমাদের গাইড ছিলেন রাজু আইচ। বড় অমায়িক ও খুব শান্ত ছেলে। তার জন্যেই আমরা বাঘবাড়ির ভিতরে দুর্গা দালান দেখতে পেয়েছি। যাতায়াতঃ- হাওড়া-বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশনে নেমে টোটো নিয়ে আমাদপুর। এখানে অটো চলে না। থাকা খাওয়াঃ- আমাদপুর যদিও একদিনের ভ্রমণ, তবুও কেউ যদি থাকতে চান তো আমাদপুরে চৌধুরী বাড়িতে একটা হোমস্টে আছে। ব্রেকফাস্ট নিয়ে দু’জনের আড়াই হাজার টাকা দিনপ্রতি। লাঞ্চ ও ডিনার পাওয়া যাবে অতিরিক্ত অঙ্কের বিনিময়ে। তাছাড়া মেমারি স্টেশনের কাছে কিছু খাওয়ার জায়গা আছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
amadpurenglish : "Traditional Amadpur:-In the shadows on the gray sky, standing a pair of lions, whose eyes are open towards heaven, and blood-stained roaring faces, seem to be calling the trespassing stranger to a battle. The front of the building, which has been abandoned in the course of time and surrendered to nature, holds the memory of the immense glory and riches of the past. On the pillars of the aristocrat entrance of that time, there is a pile of dung, a crowd of weeds in the backyard, which paints a sad picture of the extreme neglect of that traditional building. In fact, we could not keep our eyes closed when we saw the traditional ornaments on the front. The verandah of the beautiful round pillars, with its enormous windows with sliding opener, the passage through which the rainwater flows through the tiger's mouth, and the various designs made by the Mukherjee dynasty, is still one of the attractions of Amadpur. Howrah Burdwan Main Line is 3 km from Memari. Amadpur is a small village far away. Although the village is small, its terracotta architecture will outperform many developed villages. In fact this type of temple is not surprising in Gangetic West Bengal, there is a beautiful mix of temples and Rajbari here, which is old but its feel is still present. The village has many beautiful buildings, most of which have been eroded with the passage of time. The buildings are the private property of Mukherjee, Chowdhury, Nandi and other families. The Chowdhuris still live here and the rest are living elsewhere. Their ancestor Krishna Ram Sen Sharma received the title of Chowdhury from the Mughals. There is a parlour near the temple complex, where the elderly char and gossip in the afternoon. Amadpur has a beautiful Dolmancha and four Shiva temples. Of the four temples, three are Atchala and one is octagonal. Dol, Durgapuja, Kalipujo, Rath etc. ceremonies are held here with great pomp. There are huge ponds and mango orchards near the temple complex. Nearby is the Narmadeshwar Ashram. A banyan tree surrounds the monastery, which locals believe is about a thousand years old. Although the number of antiquities is doubtful, the stalks and twigs indicate that the tree is quite old. The Anandamoyee temple of Chowdhury family is new but quite beautiful to look at. Radhamadhava temple will fall on theRadhamadhava temple will be on the way. It is also made by the Chowdhury family and established the idol of their legacycal deity. Mukherjee's tiger-house can be seen almost destroyed. At the very head is a statue of two lions, in the middle of which is a watch and a aristocrat symbol of British style. There are stucco works around the house which looks beautiful and enough traditional. The next stop is the eighteenth century Shiva temple of the Nath family. There are three arched entrances rich in beautiful terracotta work. A little further on, in front of the big Kali Bari temple, is the broken terracotta temple on the Panchanantala and the small Atchala Shiva temple of the Nandi family. There is a beautifully carved Atchala Terracotta Temple of Banerjee family made in the year 1730. The main festival of Amadpur is Kali Puja. A day trip to Amadpur is quite good. The people of the village are very good and friendly. Our guide was Raju Iach. He is a very friendly and calm boy. For him only, we got to see Durga Dalan inside Baghbari. Travel:-Howrah-Burdwan main line train to the Memari station and take Toto to Amadpur. Auto doesn't run here. Staying: Although Amadpur is a day trip, if anyone wants to stay, there is a homestay at Chowdhury's house in Amadpur. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoamadpur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
debipurbengali : "দেবীপুরের প্রত্নতাত্ত্বিক সম্পদঃ-হাওড়া বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশনের কিছুটা আগে, ও বৈঁচি স্টেশনের ঠিক পরেই, দেবীপুর ছোট্ট একটা কম জানা গ্রাম। এই গ্রাম গর্ব করে তার বিখ্যাত টেরাকোটা কাজ সম্পন্ন লক্ষ্মীজনার্দন মন্দিরের জন্যে। মন্দিরের উচ্চতা প্রায় ষাট ফুট ও পাঁচিল দিয়ে ঘেরা। যদিও পাঁচিলের অবস্থা খুব ভালো নয় ও যে কোনও সময় ভেঙ্গে পড়তে পারে। খানিকটা ভেঙ্গেও গেছে। মন্দিরটা যাবার রাস্তা একটি ধনুকাকৃতি প্রবেশদ্বারের ভিতর দিয়ে। মন্দিরটা রেখ দেউল স্থাপত্যশৈলীতে ও ওড়িশার নির্মাণকৌশলে তৈরি। উঁচু চূড়া বিশিষ্ট মন্দিরে রয়েছে আনুভূমিক কিছু রেখার মতো কাজ তাই এর নাম রেখ দেউল। যেমন রয়েছে ওড়িশার লিঙ্গরাজ মন্দিরে। সামনের দিকটা একটা দোচালা মণ্ডপ আকারের, যা এদেশের মন্দির গঠনের একটা বৈশিষ্ট্য ও সব মিলিয়ে বাংলা ও ওড়িশার এক মিলিত ম্যাট্রিক্সে তৈরি হয়েছে এই সুন্দর স্থাপত্য। এটা তো গেল প্রথম দর্শনের অনুভূতি। একটু এগিয়ে এলে দেখা যাবে অত্যন্ত নিপুণ স্থাপত্যশৈলীর টেরাকোটার কাজ সমৃদ্ধ সম্মুখভাগ, যা সত্যি সত্যিই মনের মধ্যে দাগ কেটে দেবে। মনুষ্য জীবনের ভক্তি, কল্পনা, পৌরাণিক কাহিনী ও দেবদেবীর মূর্তি সম্বলিত এই মন্দির সবার ভালো লাগবে। ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা দ্বারা সংরক্ষিত না হলেও, সিংহ পরিবারের ব্যক্তিগত ট্রাস্ট অত্যন্ত যত্ন সহকারে মন্দিরের দেখভাল করে থাকেন। পরিবারের হিসেব অনুযায়ী ১৮৩৩ সালে নরোত্তম সিংহ মন্দির তৈরির জন্য জমিটা কেনেন, তৎকালীন বর্ধমানের দেওয়ান বনবিহারী কাপুরের কাছ থেকে। ১৮৪০ সালে মন্দিরের কাজ শুরু হয় ও তা শেষ হয় ১৮৪৪ সালে। লক্ষ্মীজনার্দন মন্দিরে রয়েছে সিংহ পরিবারের কুল দেবতার বিগ্রহ। প্রতিদিন সকাল-সন্ধ্যায় পুজো হয়। ভাগ্যক্রমে আমরা সকালের পুজো দেখতে পেয়েছি। তবে পথিমধ্যে অবস্থিত শিবতলার কাছে আরও একটা অবাক অপেক্ষা করছে। দুটো আটচালা শিব মন্দির সহ একটা দোলমঞ্চ। দোলমঞ্চটা রয়েছে দুটো শিব মন্দিরের ঠিক মাঝখানে। এখানেও রয়েছে সুন্দর টেরাকোটার কাজ তবে লাল রঙ করার ফলে তার জৌলুস হারিয়ে গেছে। দোলমঞ্চের গেটটা আসল দরজা নয়, দরজার মতো দেখতে। বর্তমানে গেটে একটা পাথরের ফলক লাগিয়ে দিয়েছে যা সংস্কারের নামে মঞ্চের সৌন্দর্য নষ্ট করেছে। আরও নষ্ট হয়েছে সামনে একটা দোকান তৈরি হওয়ায়। বেকারত্বের যুগে হয়ত বলার কিছু থাকে না, তবুও দোকানটা মন্দির কমপ্লেক্স ছেড়ে করলে ভালো হতো। মন্দিরটা তৈরি হয় ১৮৩৬ সালে। এখান থেকে খানিকটা হেঁটে পৌঁছানো যায় লক্ষ্মী জনার্দন মন্দিরে। যাতায়াতঃ- হাওড়া–বর্ধমান মেন লাইনে দেবীপুর রেল স্টেশন। সেখান থেকে বাস বা গাড়ি করে শিবতলা। খাওয়াঃ- কাছেই রসুলপুর স্টেশন। সেখানে রয়েছে মালঞ্চ নেচার পার্ক। ৪৫ একর জমির ওপর গড়ে ওঠা পার্কের মজা নিতে লাগবে মাত্র 30 টাকা জনপ্রতি। সুন্দর একটা পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যান্টিনে খুব ভালো খাওয়ার ব্যবস্থাও রয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
debipurenglish : "Archaeological Resources of Debipur:-Debipur is a little known small village just before the Memari Station on the Howrah-Burdwan Main Line, and just after the Bainchi railway station. This village is proud of its famous terracotta work for the Lakshmijanardan temple. The height of the temple is about sixty feet and surrounded by a wall. But the condition of the wall is not very good and can crumple up at any time. Now it is dilapidated. The entrance to the temple is through an arched entrance. The temple is built in Rekh Deul style of Orissa architecture. There are some horizontal lines in the temple with high peaks, hence the name Rekh Deul. Such lines are seen at the Lingaraj temple in Orissa. The front side is in the shape of a Dochala Mandapa, which is a feature of the temple structure of Bengal and all in all, this beautiful architecture has been built on a combined matrix of Bengal and Orissa. It was the feeling at first sight. A little further on, you will see the rich facade of terracotta work of extremely masterful architectural style, which will really, put inkling in the mind. Everyone will love this temple with its terracotta works o devotion to human life, imagination, mythology and idols of gods and goddesses. Although not preserved by the Archaeological Survey of India, the temple is guarded by the Singh family's private trust. According to family accounts, Narottam Singh bought the land in 1833 for the construction of the temple from Banavihari Kapoor, the then Dewan of Burdwan. Work on the temple began in 1840 and was completed in 1844. The Lakshmijanardana temple has idols of the Singha Family’s legacial deity. Puja is performed every morning and evening. Luckily we got to see the morning puja. But another surprise awaits near Shivtala on the way. There is an integration of two Atchala Shiva temple and a Dolmancha. The Dolmancha is in the middle of two Shiva temples. There is also beautiful terracotta work here but its splendor has been lost as a result of painting it red. The gate of the Dolmancha is not the real door, it looks like a door. At present a stone slab has been installed at the gate which has ruined the beauty of the stage in the name of renovation. Further damaged the beauty is the construction of a shop in front. There may be nothing to say in the era of unemployment, but it would have been better if the shop had left the temple complex.The temple was built in 1836. From here you can reach Lakshmi Janardhan Temple on foot. Transportation: Reach Debipur Railway Station by train on Howrah-Burdwan Main Line. From there take bus or car to Shivtala. Eating:-Rasulpur station is nearby. There is a park named Malcha Nature Park. Built on 45 acres of land, the park will cost only 30 rupees per person to enter. There is also a very good dining system in a nice clean and tidy canteen. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photodebipur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
baghnaparabengali : "বাঘনাপাড়ার চড়ক-গাজনঃ-এপ্রিল মাসের মাঝামাঝি, বাংলা বছর শেষ হয় আর একটা নতুন বছর শুরু হয়। কথায় আছে, বাঙালির বার মাসে তের পার্বণ। অর্থাৎ মাসে একটার বেশি উৎসব বাঙালি পালন করে, তা ছোট বড় যাই হোক না কেন। আর এই শুরুটা হয় এক অসম্ভব রকমের বিচিত্র অনুষ্ঠান দিয়ে। একদম ঠিক করে বলতে গেলে এটা বাংলা নববর্ষের প্রাক অনুষ্ঠান বা বর্ষ-বরণ অনুষ্ঠান যা, হয় চৈত্র সংক্রান্তিতে আর তা শুরু হয় বাঙালির সবচেয়ে প্রিয় ভগবান বা আপনজন দেবাদিদেব মহাদেবকে দিয়ে। প্রলয়ের দেবতা মহাদেব। বহু পুরাণ, মঙ্গলকাব্য ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে, শিব অথবা মহাদেবের উল্লেখ পাওয়া যায়। তিনি দেবাদিদেব অর্থাৎ সকল দেবতার আরাধ্য তিনি। কৈলাস পর্বতে তার অধিষ্ঠান। তিনি ত্রিশূলধারী, ব্যাঘ্রচর্ম পরিহিত মহাযোগী। কিন্তু বাঙালি সমাজের কাছে তিনি যেন আপনজন। নানা রূপে এবং নানা ভাবে তিনি বাঙালি গৃহে বিরাজমান। ছোটো ছোটো মেয়েরা ভাবে শিবের মত বর চাই, বিবাহযোগ্যা কন্যার মায়েরা ভাবে জামাই যেন হয় শিবের মত হয়, আবার সদ্য যৌবনে পা দেওয়া ছেলেদের উৎসাহ শিবের বোহেমিয়ান চালচলন এবং বেশভূষাতে। সাধক কুলের কাছেও তিনি সমাদৃত কারণ তিনি নিজেই ত্যাগ এবং সাধনার প্রতিমূর্তি। অপর দিকে তিনি অল্পতেই সন্তুষ্ট, সামান্য জল বেলপাতা দিয়েই তার সাধনাতে সিদ্ধিলাভ করা যায়। তবে কৃচ্ছ সাধন মার্গও আছে, যেমন চড়ক কিংবা গাজন। চৈত্র মাসের সংক্রান্তির দিন চড়ক উৎসব হয়। যদিও এর প্রস্তুতি চলে প্রায় পুরো চৈত্র মাস ধরে। গ্রামের পুরুষরা দল গঠন করে এক মাস ধরে সন্ন্যাস ব্রত পালন করে। এই সময় তারা আমিষ বর্জন করে, শুধু মাত্র ভিক্ষালব্ধ চাল ও সবজি দিয়ে বানানো হবিষ্যি গ্রহণ করে। এই অনুষ্ঠান নিয়ে হাজারো লোককথা আছে যার একটা হচ্ছে শিব ঠাকুরের বিয়ে। একই মাসে রয়েছে নীল পুজো। আসলে চড়ক, গাজন, নীলপুজো মূলত: গ্রামবাংলায় অনুষ্ঠিত হয়, ও বাঙালি সংস্কৃতিতে এর একটা শক্তিশালী অস্তিত্ব রয়েছে। অনুষ্ঠানের মূল বিষয় চড়কের একটা ২৫-৩০ ফুট লম্বা খাড়া গাছ। এটা কদম গাছের মূল কাণ্ড ব্যবহার করে প্রস্তুত করা হয় ও সারা বছর জলে ডুবিয়ে রাখা হয়। চৈত্র মাসের শেষ দিনে এটাকে জল থেকে বের করা হয়। এই অনুষ্ঠানে প্রধানত হিন্দু লোকেরা অংশ নেয়। যদিও অন্য ধর্মের মানুষজনও এতে অংশগ্রহণ করেন কারণ, এটাকে বাঙালিরা ধর্মীয় গোঁড়ামির জাল থেকে মুক্ত করে সবার উৎসবে পরিণত করেছে। তবে তা হিন্দুদের দ্বারা পরিচালিত একটা অন্যতম গুরুত্বপূর্ণ লোকচর্চা। চরক ভগবানকে, শিবের প্রতিনিধি হিসাবে পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই উপাসনা করার মাধ্যমে কেউ অসহনীয় রোগ থেকে মুক্তি পেতে পারে বা একটা সন্তানের জন্ম দিতে পারে বা যে কোনও ইচ্ছা পূরণ করতে পারে। পুজোটা একজন গুরু সন্ন্যাসী দ্বারা পরিচালিত হয়। কুমিরের উপাসনা, আগুনে চলা, ছুরিতে ঝাঁপ, শিবের বিবাহ ইত্যাদি গুরুত্বপূর্ণ অংশ হ'ল এই অনুষ্ঠানের মূল সূচি। ভক্তরা বিশ্বাস করেন যে কেউ যদি বিনা দ্বিধা ছাড়াই এই বিপদজনক কাজ সম্পন্ন করতে পারে তবে ভগবান শিব তাকে স্বর্গে বেঁচে থাকার আশ্বাস দেন। এটার নাম পাট নাচনী উৎসব, যেখানে তারা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন করে। ১৮৬৫ সালে ব্রিটিশ সরকার এই আচার নিষিদ্ধ করেছিল তবুও এটা এখনও গ্রামাঞ্চলে যথেষ্ট প্রচলিত রয়েছে। এই চড়ক উৎসব সূচনার সময়কাল সেভাবে জানা যায় না, কিন্তু এই উৎসব মোটেই হিন্দু ধর্মের নয়। এই উৎসব প্রকৃতপক্ষে বৌদ্ধ উৎসবের রূপান্তরিত রূপ। কেউ কেউ বিশ্বাস করেন যে এটা বৌদ্ধ রীতি অনুযায়ী ঈশ্বরের উপাসনা করার একটা বিকৃত রূপ, এবং বেশিরভাগ বিশেষজ্ঞ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা একটা তান্ত্রিক সাধনার উপর ভিত্তি করে ঈশ্বরের উপাসনা। বাংলায় যখন বৌদ্ধ ধর্মের প্রভাব ম্লান হয়ে আসছে তখন তাদের একটা অংশ হিন্দু ধর্মের সাথে মিশে যায়। এর ফলে বৌদ্ধদের বহু তন্ত্রমন্ত্র, আচার এবং দেব দেবী হিন্দু ধর্মে ঢুকে পরে। শিবের গাজন বা চড়ক আসলে বৌদ্ধ দেবতা ধর্ম ঠাকুরের পুজো, অনেক ক্ষেত্রে একে ধর্ম ঠাকুরের গাজনও বলা হয়। পরবর্তীকালে এই ধর্ম ঠাকুর এবং শিব মিলে মিশে এক হয়ে যায়। এই উৎসবের উদ্দেশ্য কৃষি দেবতারূপী শিবের আবাহন। কৃচ্ছ সাধনের মাধ্যমে ভগবান শিবকে সন্তুষ্ট করে কৃষির সমৃদ্ধি এই উৎসবের লক্ষ্য। ১৪৮৫ সালে, সুন্দরানন্দ ঠাকুর বাংলাদেশে এই পূজা শুরু করেছিলেন। তবে এটা ছিল সমাজের নিম্ন বর্ণের দ্বারা সম্পাদিত একটা পুজো এবং এটা হিন্দু ভক্তদের একটা স্থানীয় লোক সংস্কৃতি। সুতরাং আচার অনুষ্ঠানের জন্যে কোনও ব্রাহ্মণের দরকার নেই। প্রাচীন বাংলার ইতিহাসে এটাই একমাত্র পূজা যেখানে লোকেরা তাদের লিঙ্গ এবং ধর্ম নির্বিশেষে মিলিত হতো। এই পুজো থেকে বাংলার প্রাচীন লোককাহিনী আঁকা সম্ভব হবে বলে সুন্দরানন্দ ঠাকুর মনে করতেন, কারণ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে দেবদেবীরা যেভাবে বাংলার ঐতিহ্যকে ঘিরে ফেলছিল, তাতে বাঙালির সংস্কৃতি, দেবদেবী এবং নিজস্ব অস্তিত্ব হারিয়ে যাচ্ছিল। ছোটবেলায় স্কুলের পাঠ্যে, গল্পের বইয়ে এবং বড়দের মুখে বহুবার এই চড়কের কথা ঘুরে ফিরে এসেছে। চৈত্র মাসে বাড়িতে বাড়িতে ঢাক বাজিয়ে লাল কাপড় পরিহিত চড়ক সন্ন্যাসীদের ভিক্ষা করতেও দেখেছি। এই উৎসবের প্রকৃত রূপ কয়েক জায়গায় চাক্ষুষও করেছি, তবে বাঘনাপাড়ায় কখনও যাওয়া হয়ে ওঠেনি, যা চড়ক উৎসবের জন্য প্রসিদ্ধ। আমার মামার বাড়ি ও আত্মীয় স্বজন কাছাকাছিই থাকে, তবুও বাঘনাপাড়ার চড়ক-গাজন দেখা হয়ে ওঠেনি। আমাদের সবার প্রিয় বন্ধু সৌরভের প্রচেষ্টায় জনা দশেককে একত্রিত করে প্রোগ্রামটা করা গেল। আমাদের একটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে WETAS নামে কিন্তু সেই গ্রুপের সদস্যরা শুধু সৌরভের কথাই শোনে বা সৌরভ প্রোগ্রাম করলে যায়, অন্য কেউ করলে যায় না। এতে গ্রুপের উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে বলে আমার মনে হয়। এটা আমার ক্ষোভ নয় বাস্তব অনুভব। আমি নিজেও অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু তাতে সাড়া মেলেনি। যাই হোক, একটা গাড়ি করে চললাম বাঘনাপাড়ায়। রাস্তায় একটা হোটেলে লাঞ্চ করে প্রায় বেলা চারটে নাগাদ পৌঁছলাম বাঘনাপাড়ার কৃষ্ণদেবপুর হাই স্কুলের সামনে। মারাত্মক ভিড় আর পুলিস পাহারা রয়েছে। প্রথমেই চোখে পড়ল আড়াই প্যাচের বিখ্যাত জিলিপির দোকান। তারপর একই লাইনে অজস্র খাবারের ও বিভিন্ন সামগ্রীর দোকান। আমাদের উত্তরপাড়ার দোলের মেলার মতো। স্কুলের মাঠে পৌঁছে দেখলাম অজস্র দোকান। তালপাতার পাখা, বাঁশের ঝুড়ি, ঝাঁটা, কুলো, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা, আইসক্রিম, ঝালমুড়ি, চাউমিন, বাদাম-ভাজা, লুচি-তরকারি, মিষ্টি, দৈনন্দিন প্রয়োজনের সামগ্রী, সরবত ও বহু রকমের তেলেভাজার দোকান। গরম গরম তেলেভাজা ও মুড়ি সহযোগে বহু মানুষ তার স্বাদ আস্বাদনও করছে। গ্রামের লোকজন ছাড়া কলকাতা থেকেও কিছু মানুষ এই উৎসব দেখতে এসেছেন। লাল পোশাক পরিহিত একদল ছেলে মহাদেবের জয়গান করতে করতে মাঠে প্রবেশ করলো। বোঝা গেল যে এরাই চড়ক সন্ন্যাসী। এদের প্রত্যেকের হাতেই কয়েকটা করে লোহার সুতীক্ষ্ণ শিক রয়েছে। বহু মানুষ চড়ক গাছটাকে প্রণাম করছে আর প্রণামী দিচ্ছে। একটা সময় গাছটাকে পুজো করে দাঁড় করানো হলো আর শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল পর্ব। সৌরভ একজন গাজনের সঙের ছবি তুললো। আরও কিছুক্ষণ পরে শুরু হলো চড়কের আসল রীতি নীতি। একজন তান্ত্রিক গোছের লোক ও কয়েকজন জোয়ান মধ্য বয়স্ক লোক মিলে শুরু করলো পুজো ও উপাচার। পুজোর শেষে অপেক্ষাকৃত অল্প বয়স্ক সন্ন্যাসীদের জিভ ও ঠোঁট লোহার শিক দিয়ে বিদ্ধ করা হলো, কারো কারো গায়ে লোহার বড় হুক ফুটিয়ে দড়ি দিয়ে অ্যাংকর করা হলো। এরপর উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে মূল সন্ন্যাসীদের চড়ক গাছে ঝুলিয়ে ঘোরানো শুরু হলো। ছোট ছোট বাচ্চারা এই বীভৎসতা দেখে কেঁদে ফেলল। তবুও তাদেরকে ঐ সন্ন্যাসীদের হাতেই তুলে দেওয়া হলো আশীর্বাদ নেবার জন্যে। লোকগীতি, নাটক, গান ও বহু রকমের গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান তখনও বাকি ও তা চলবে মাঝরাত অব্দি। তখন প্রায় সন্ধ্যা হয় হয়, আমরা ধীরে ধীরে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। নাগরিক জীবনের ছোঁয়ায় এই উৎসবের জৌলুস এখন অনেকটাই ম্লান, তবু এই উৎসবে রয়েছে আন্তরিকতা এবং গ্রামীণ সংস্কৃতির প্রতি এক অদ্ভুত টান। সুন্দরানন্দ ঠাকুরের মতো আমরাও চাই এই সংস্কৃতি যেন অটুট থাকে ও আমরা যেন ভিনদেশীয় হিন্দি সংস্কৃতির করাল গ্রাসে তলিয়ে না যাই। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
baghnaparaenglish: "Charak, Gajan of Baghnapara:-In the middle of April, the Bengali year ends and a new year begin. As the saying goes, Bengali has thirteen festivals in twelve months. In other words, Bengalis celebrate more than one festival a month, no matter how big or small. And it starts with an impossibly diverse event. To be precise, it is a pre-Bengali New Year or New Year's celebration, which is related to Chaitra Sankranti and it starts with the most beloved deity or relative of Bengali, Lord Shiva or Mahadev. Mahadev, is the god of cataclysm. Many Puranas, Mangalkavas and other religious texts mention Shiva or Mahadev. He is Devadidev, that is, he is the worshipped by all gods. His abode on Mount Kailash. He is a trident wielding, tiger-skin clad great ascetic. But he seems to be a relative of the Bengali society. In many ways and in many form he exists in Bengali homes. Little girls want a groom like Shiva, mothers of married girls want a son-in-law like Shiva, and boys who have just entered youth are encouraged by Shiva's bohemian demeanor and costumes. He is also revered by the worshipper clan because he himself is the epitome of renunciation and persuit. On the other hand, he is satisfied with minuscule; his pursuit can be achieved with a little water and a few wood apple leaves. However, there are also austerity methods, such as Charak or Gajan. Charak festival is celebrated on the last day of Bengali month Chaitra. But its preparation lasts for almost the entire month of Chaitra. The men of the village formed a group and observed the vows of asceticism for a month. During this time they abstain from meat, taking only rice and vegetables which they get by begging. There are thousands of folk tales about this event, one of which is the marriage of Shiva. There is Nil Puja in the same month. In fact, Charak, Gajan, Nilpuja are mainly held in rural Bengal, and have a strong presence in Bengali culture. The main theme of the program is a 25-30 feet tall steep tree called Charak. It is prepared using the stems of the Kadam tree and is submerged in water all year round. It is taken out of the water on the last day of the month of Chaitra. The event is mainly attended by Hindus. Although people of other religions also participate in it, because the Bengalis have freed it from the trap of religious orthodoxy and turned it into a festival for all. However, it is one of the most important folk practices conducted by Hindus. Charak God is worshiped as a representative of Shiva. It is believed that by doing this worship one can get rid of the unbearable disease or give birth to a child or fulfill any desire. The Puja is conducted by a sage monk. Crocodile worship, walking on fire, jumping on knives, Shiva's wedding, etc. are the important parts of the main schedule of this ceremony. Devotees believe that if one can accomplish this dangerous task without hesitation, Lord Shiva assures him of survival in heaven. It is called the Pat Nachuni Festival, where they perform dangerous and risky work. The practice was banned by the British government in 1865, but it is still widely practiced in rural areas. The date of the beginning of this Charak festival is not known in that way, but this festival is not Hindu at all. This festival is actually a modified form of a Buddhist festival. Some believe that it is a distorted form of worship according to Buddhist rites, and most experts have concluded that it is a form of worship based on Tantric practices. When the influence of Buddhism in Bengal was fading, a part of them merged with Hinduism. As a result, many Buddhist pishogue, rituals and deities were converted to Hinduism. Shiva's Gajan or Charak is actually a worship of the Buddhist deity Dharma Thakur, in many cases it is also called Gajan of Dharma Thakur. Later, this religion was merged with Dharma Thakur and Shiva. The purpose of this festival is to invoke the agricultural deity Shiva. The goal of this festival is the prosperity of agriculture by satisfying Lord Shiva through austerities. In 1485, Sundarananda Thakur started this Puja in Bangladesh. But it was a Puja, performed by the lower castes of the society and it was a local folk culture of Hindu devotees. So there is no need for a Brahmin to perform rituals. This is the only Puja in the history of ancient Bengal where people met regardless of their gender and religion. Sundarananda Thakur thought that it would be possible to draw the ancient folklore of Bengal from this Puja, because the way the gods and goddesses from different parts of India surrounded the Bengali tradition, the Bengali culture, gods and goddesses were losing their existence. In my childhood, I have witnessed many times in school textbooks, story books and in the fabula of adults, the word has come back repeatedly to haunt me. In the month of Chaitra, I also saw Charak monks wearing red clothes playing drums at home and begging. I have seen the real form of this festival in a few places, but I have never been to Baghnapara, which is famous for the Charak festival. My uncle's house and relatives live nearby, but I haven't seen Charak-Gajan of Baghnapara. Thanks to the efforts of our dear friend Sourav; the program was made possible by bringing ten people together. We have a WhatsApp group called WETAS but the members of that group can only listen to Saurabh or participate programs organized by Saurabh, all else are outcast. The way the participants are thinking, the very purpose of the group is being disrupted. It is not my anger but the genuine feeling. I have done many programs myself, but the respond if poor. Anyway, we drove to Baghnapara. After lunch at a hotel on the road, we reached in front of Krishnadevpur High School in Baghnapara around 4 pm. There are deadly crowds and police guards. At first I saw the famous Jilipi shop of two and a turns. Then saw shops of lot of food and different items on the same line. Like our Uttarpara Dol Mela. When I reached the school grounds, I saw many shops. Palm leaf hand fan, bamboo basket, broom, Kulo, various kinds of children's toys, ice cream, Jhalmuri, Chowmin, fried nuts, Luchi and curry, sweets, daily necessities, syrup and many kinds of fry shops. Many people are also eating hot fries and Muri. Apart from the villagers, some people from Kolkata have also come to witness the festival. A group of boys dressed in red entered the field with chanting of Mahadev. It was understood that these were the Charak monks. Each of them has a few sharp iron rods in their hands. Many people are bowing to the Charak tree and paying reverential offer. At one time the tree was worshiped and made to stand and the main episode of the ceremony began. Sourav took a picture with a joker. After a while, the real ritual policy of Charak started. A Tantric man and a few young middle-aged men started worshiping and customs. At the end of the Puja, the tongues and lips of the relatively young monks were pierced with iron rods, and some were anchored with large iron hooks. Then, with the sound from the lips women and conch, the main monks started rotating around the Charak tied with the ropes hanging from the Charak. The little children cried when they saw this horror. Yet they were handed over to those monks for blessings. Folk songs, dramas, songs and many kinds of rural cultural programs are still left and it will continue till midnight. It was almost evening when we slowly set off for Kolkata. The splendor of the festival is now faded in the touch of civic life, yet the festival has a strange attraction of warmth and rural culture. Like Sundarananda Thakur, we also want this culture to remain intact and we should not be immersed in the rodent bites of foreign Hindi culture. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobaghnapara :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
natungrambengali : "নতুনগ্রামের নতুনকিছুঃ-নতুনগ্রামের জনপ্রিয় নাম পুতুলগ্রাম যা ইথিনিক পুতুলের জন্যে বিখ্যাত। পুতুলের হাই কনট্রাস্ট রঙ, মিশরের পিরামিডের আদলে অদ্ভুত ডিজাইন, ও ইথিনিক গঠনশৈলীতে পুতুলকে দিয়েছে এক নতুন মাত্রা, যার মধ্যে কাঠের পেঁচা অত্যন্ত জনপ্রিয়। এই গ্রামের মানুষজনরা সূত্রধর বলে পরিচিত। যারা তৈরি করেন তাদের বলে ভাস্কর আর যারা তার গল্প বলেন তাদের বলে সূত্রধর। নতুনগ্রামের কাঠের পেঁচা তৈরির শিল্প বাংলার হস্তশিল্পে এক উজ্জ্বল চিত্র। পেঁচা ছাড়াও ঐতিহ্যবাহী কাঠের রাধা-কৃষ্ণ, রাজা-রাণীর পুতুলও নতুনগ্রামে তৈরি হয়। গ্রাম্য পরিবেশে শিল্পীর ছোঁয়ায় নতুনগ্রাম হয়ে উঠেছে, অন্য ধরনের পর্যটকদের এক নতুন ঠিকানা। পুতুলের সুন্দর রঙ, সূক্ষ্ম হাতের কাজ ও নিজেদের জীবনদর্শনে সিক্ত ঐতিহ্যবাহী রচনাশৈলী, এই হল নতুনগ্রামের বিরাশিটা পরিবারের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়। পুতুলগুলো কাঠের অখণ্ড এক টুকরো থেকে তৈরি। পুতুলের আকৃতির মাপে, একটা গোলাকার আকৃতির কাঠের গুঁড়ি থেকে এক খণ্ড বড় কাঠ কাটা হয়, ও তারপর সেটাকে বাটালি দিয়ে খোদাই করা হয়। পুরুষ মানুষেরা সাধারণত খোদাইয়ের কাজ করেন ও তা রঙ করে সম্পূর্ণ করেন বাড়ীর মহিলারা। জীবন নির্বাহে নতুনগ্রামের নারী-পুরুষের এই আশ্চর্য শিল্পীসুলভ সাহচর্য অবশ্যই দাম্পত্য জীবনদর্শনেরও এক নতুন দিগন্ত। পশ্চিমবঙ্গ সরকার ও ইউনেস্কোর মিলিত সহযোগিতায়, এখানে গ্রাম বাংলার হস্তশিল্পের একটা কেন্দ্রস্থল তৈরি হয়েছে। একেবারে নতুন হওয়ার ফলে, এখনও সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে পর্যটকদের জন্য কয়েকটা ঘর তৈরি হয়েছে যা স্থান অনুযায়ী যথেষ্ট উচ্চ মানের। আরও উৎসাহী পর্যটকদের দেখার মধ্যে রয়েছে গ্রামের সুন্দর সবুজ পরিবেশ, লাল মাটির রাস্তা, কাঠিয়া বাবার আশ্রম, গোপীনাথের মন্দির, ভাগীরথী নদী ইত্যাদি। আর দোল, রাস, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী ও পৌষ পার্বণে গেলে পাওয়া যাবে সুন্দর সুন্দর রঙিন মেলা। হাওড়া থেকে এখানে যেতে গেলে ট্রেনে করে নামতে হয় অগ্রদ্বীপ স্টেশনে। অগ্রদ্বীপ বিখ্যাত হয়ে আছে গোবিন্দ ঘোষের পৌরাণিক পটভূমিকায়। তিনিই শুরু করেন অগ্রদ্বীপ মেলা। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সময় এখানেই প্রথম প্রেস তৈরি করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। নতুনগ্রামের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি কাঠিয়া বাবা, তাঁর আশ্রম থেকে নিরলস ভাবে অহিংসা, শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করে যাচ্ছেন। একদিনের ভ্রমণে নতুনগ্রাম মানুষকে দেবে এক নতুন প্রাণ। যাওয়াঃ- হাওড়া-কাটোয়া রেলপথে অগ্রদ্বীপ স্টেশন। সেখান থেকে অটো বা ভ্যানোয় নতুনগ্রাম। খাওয়া থাকাঃ- নতুনগ্রামে বিজয় সূত্রধরকে (+৯১ ৭৮৭২২১৪৭৩৬) আগাম জানিয়ে রাখলে খাওয়া ও থাকার ব্যবস্থা হয়ে যাবে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
natungramenglish : "Something new in Natungram:-Popular name of Natungram is Putulgram which is famous for ethnic dolls. The high contrast color of the dolls, the strange design like that of the Egyptian pyramids, and the ethnic structure have given the dolls a new dimension, of which the wooden owl is extremely popular. The people of this village are known as Sutradhar. Those who create are called sculptors and those who tell his stories are called Sutradhar. The art of making wooden owls in Natungram is a brilliant image in the handicrafts of Bengal. Apart from owls, traditional wooden dolls of Radha-Krishna and Raja-Rani are also made in Natungram. With the artist's touch in the rural environment, Natungram has become a new destination for uncommon types of tourists. The beautiful color of the dolls, the delicate handicrafts and the traditional style of artwork soaked in their own philosophy of life, are the most characteristic features of the eighty two families of Natungram. The dolls are made of a single piece of wood. In the shape of a doll, a large piece of wood is cut from a round wooden log, and then it is carved with a burin. The men usually do the carving and the women of the house complete it by painting. This wonderful artistic association of men and women of Natungram in the implementation of life is certainly a new horizon in the philosophy conjugal life. In collaboration with the Government of West Bengal and UNESCO, a center of handicrafts in rural Bengal has been established here. As a result of being completely new, the full plan has not yet been implemented. However, few houses have been built for tourists which are of high quality in comparison to the location. For more enthusiastic tourists, there are beautiful green environment of the village, red pebbled roads, Kathia Baba's Ashram, Gopinath temple, Bhagirathi River etc. And if you go to Dol, Ras, Guru Purnima, Janmashtami and Poush Parvan, you will find beautiful colorful fairs. If you want to go here from Howrah by train, you have to get off at Agradwip station. Agradwip has become famous for its mythological background of Govinda Ghosh. He started the Agradwip Mela. Ganga Kishore Bhattacharya made the first press here during the movement against the British. Kathia Baba, a highly respected man from Natungram, has been relentlessly preaching non-violence, peace and harmony from his ashram.Natungram will give a new life to the people in one day trip. Getting there:-From Howrah station take train to Agradwip Station on Howrah-Katwa Railway route. From there take auto or vanno to Natungram. Staying to eataries:-If you inform Vijay Sutradhar (Mob: +91 7872214736) in advance, arrangements will be made for eating and staying. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonatungram :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
satdeulbengali : "দেউলিয়া গ্রামের সাত দেউলঃ-বর্ধমান জেলার দেউলিয়া গ্রামে সাত দেউলের অবস্থান। ইটের তৈরি এই মন্দির উড়িষ্যার রেখ দেউল স্থাপত্যশৈলীতে তৈরি। মন্দিরটার ভীত পঞ্চরত্ন আলেখ্যে তৈরি। এর বিশেষত্ব হচ্ছে চতুর্দিকে বিশাল বেঁকানো সুউচ্চ টাওয়ার ও প্রবেশদ্বারে রয়েছে ধনুকাকৃতি গেট। প্রবেশদ্বারের ওপরে, বাইরের দেওয়ালে রয়েছে সুন্দর স্টাকৌ কারুকার্যখচিত জানলা। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন, এটা দশম শতাব্দীর তৈরি একটা কাঠামো ও তা জৈনদের মন্দির। বর্তমানে এই মন্দিরের দেখভাল করেন ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা। দেউল সংলগ্ন মাঠে রয়েছে সুন্দর এক ফুলের বাগান যা পর্যটকদের মনোরঞ্জন করে। মসাগ্রাম স্টেশন থেকে টোটো নিয়ে গেলে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে খুব সুন্দর লাগে। একদিনের ট্যুরে সাত দেউল ও দেউলিয়া গ্রামের পরিবেশ খুব ভালো লাগবে। যাতায়াতঃ– হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মসাগ্রাম স্টেশন। সেখান থেকে একটা টোটো নিয়ে সাত দেউল। খাওয়া থাকাঃ– এখানে থাকা খাওয়ার কোনও ব্যবস্থা নেই। মসাগ্রামে সাধারণ খাওয়ার ব্যবস্থা আছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
satdeulenglish : "Sat Deul of Deulia village:-Location of Sat Deul in Deulia village of Burdwan district. This brick temple is built in the Deul architectural style of Orissa. The foundation of this temple is in the style of Pancharatna. It is characterized by a huge curved high tower and an arched gate at the entrance. Above the entrance, there is beautiful stucco carved windows on the outer wall. Archaeologists believe it was a 10th century structure and a Jain temple. The temple is currently maintained by the Archaeological Survey of India. There is a beautiful flower garden in the field adjacent to Deul which entertains the tourists. When you take Toto from Masagram station, it is very beautiful to see the natural scenery surrounded by greenery. The environment of Sat Deul and Deulia villages is very good and a day tour. Transportation: Reach Masagram Station from Howrah on Howrah-Burdwan Chord Line. Take a Toto to Sat Deul. Eating: There is no provision for eating at Sat Deul. In Masagram there are some ordinary food stalls. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosatdeul :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
singhimooltibengali : "সিঙ্ঘি-মুল্টিঃ-সোনালী ধানক্ষেত, সবুজ সব্জিক্ষেত, পুরানো মন্দির, বটগাছের পৌরাণিক কাহিনী, ব্রাহ্মণী নদী আর খুব ছোট্ট অল্প পরিচিত একটা গ্রাম, এই নিয়েই সুখে রয়েছে হাওড়া-কাটোয়া রেলপথে, পাটুলি রেল স্টেশন থেকে মাত্র পনের কি.মি. দূরে অবস্থিত সিঙ্ঘি গ্রামের মানুষজন। পথে পড়বে খড়দত্তপাড়া, হাঁপানিয়া, গৌড়ডাঙা, মুল্টি ইত্যাদি সুন্দর সুন্দর গ্রাম। গ্রামটা ছোট্ট হলেও, এখানেই জন্মগ্রহণ করেন মহাভারতের বাংলা রচয়িতা, শ্রদ্ধেয় শ্রী কাশীরাম দাস। ভালো লাগবে বুড়ো শিবতলার নবরত্ন আদলে তৈরি শিব মন্দির, ক্ষেত্রপালের বহু পুরোনো বটগাছ। এখানকার সরল সাধারণ মানুষজন এইসব মন্দির ও পৌরাণিক দ্রষ্টব্যগুলিকে অত্যন্ত শ্রদ্ধা করেন ও ভ্রমণার্থীদের সাহায্য করে আনন্দ পান। টোটো ড্রাইভার তুফান দাসের সঙ্গে ঘুরলে দারুণ আনন্দ পাওয়া যায়। সিঙ্ঘি গ্রামের কাছেই একটা দারুণ হোমস্টে তৈরি করেছেন সম্রাট ব্যানার্জী (মোঃ-+৯১ ৭০৪৪৭৯১৪৩৬)। আধুনিক আদব-কায়দায় অভ্যস্ত কলকাতার পণ্ডিত মানুষ হলেও, মনটা গ্রামের মানুষের মতই সরল ও সাদাসিধে. তা ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারা যায়। উনি পরিবেশ সম্বন্ধে অত্যন্ত সচেতন ও যথেষ্ট কড়া। দু-একদিন এখানে থেকে কাছাকাছি গ্রাম মুল্টি, মুসারু (সাপের গ্রাম), পরসণ্ডা, যোগার্দা, শ্রীবাটির টেরাকোটার কাজ বা নতুনগ্রামের কাঠের পুতুল দেখতে খুব ভালো লাগবে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
singhimooltienglish : "Singhi-Multi:-Golden paddy fields, green vegetable fields, old temples, myths of banyan trees, Brahmani river and a very little known village Singhi only 15 km. from Patuli rail station on Howrah-katwa rail route, the people of which are happy with this. On the way there will be beautiful villages like Kharadattapara, Hanpania, Gaurdanga, Multi etc. Although the village is small, the revered Sri Kashiram Das, the Bengali author of the Mahabharata, was born here. Everybody would like the Shiva temple built in the form of nine pinnacle in old Shivtala, many old banyan trees of Kshetrapal. The common people here revere these temples and mythological sites and enjoy helping the tourists. It is a great pleasure to hang out with Toto driver Tufan Das. Samrat Banerjee (Mob 91 6044691436) has built a wonderful home stay near Singhi village. Although he is a learned man of Calcutta and accustomed to modern manners, his mind is as simple and straightforward as that of the village man. It can be understood only by talking to him. He is very conscious about the environment and strict enough. A day or two from here, it would be nice to see the nearby village of Multi, Musaru (snake village), Parsanda, Yogarda, the terracotta work of Sribati or the wooden dolls of Natungram. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photosinghimoolti :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
burdwanbengali : "বর্ধমান -তিনশো বছরের রাজত্বঃ-দামোদরের তীরে অবস্থিত বর্ধমান একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। বর্ধমান শহর জেলার সদর দপ্তর। বর্ধমান নামকরণ হয়েছে চব্বিশতম জৈন সন্ন্যাসী, তীর্থঙ্কর মহাবীর বর্ধমানের নামে। মুঘল রাজত্বে এখানকার নাম ছিল শরিফাবাদ। ১৬৫৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশ অনুসারে, লাহোরের এক হিন্দু পরিবারের ব্যবসাদার সঙ্গম রাই, বর্ধমানে তাঁর জমিদারি স্থাপন করেন ও ১৯৫৫ সাল অব্দি রাজত্ব করেন। প্রস্তর যুগের অনেক ধরণের রেলিক্স এই জেলার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এবং সিংভূম, পুরুলিয়া, ধানবাদ ও বাঁকুড়া জেলায় আবিষ্কৃত পাথরের অস্ত্র ও রেলিক্সের সাথে তাদের অদ্ভুত মিল আছে। এটা প্রমাণ করে যে পুরো এলাকাটা একই সাংস্কৃতিক বন্ধনীতে ছিল। বর্ধমানের নাম যেহেতু জৈন তীর্থঙ্করের নামে হয়েছে, তাই এই এলাকায় একসময় জৈনদের প্রভাব ছিল বলে মনে করা হয়। ধানবাদের পরেশনাথ পাহাড় জৈনদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা বর্তমানে বর্ধমান জেলার সীমানার খুব কাছাকাছি। তাই এটা খুবই যুক্তিসঙ্গত যে ধর্মপ্রচারের সময় মহাবীর এই জেলার কিছু অংশে পদচারণা করেছেন। এখানকার আদি বাসিন্দারা তথাকথিত নিচু বর্ণের বাউড়ি সম্প্রদায়ের, যথেষ্ট অসৌহার্দ্যমূলক, এবং দুর্ধর্ষ প্রকৃতির। কুকুর তাদের সর্বক্ষণের একটা সাথী। এটা শোনা যায় যে এখানকার অমার্জিত মানুষজন, মহাবীরকে অপমান করে, এমনকি তাঁর ওপর হামলা করে কুকুর লেলিয়ে দেয়। গুপ্ত যুগে সেনা রাজাদের সময়ে বর্ধমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীকালে মোঘল আমলে বর্ধমান একটা প্রধান প্রশাসনিক কেন্দ্র হয়ে গেছিল। শের আফগান বর্ধমানের এক জায়গীরদার ছিলেন। তাঁর স্ত্রী নুরজাহানকে হারেমে রাখার জন্যে জাহাঙ্গীর, কুতুবুদ্দীনকে বর্ধমানের সুবেদার করে পাঠায়। বর্তমান রেল স্টেশনের কাছে কোন একটা জায়গায় তারা যুদ্ধ করতে করতে মারা যায়। তাদের দুটো সমাধি পাশাপাশি রাখা আছে যা পুরানো ইতিহাসের সাক্ষী ও খুব অপরিশীলিত ভাবে মনে করিয়ে দেয়, সুখলাভের জন্যে মানুষের লোভ কোন স্তরে নামতে পারে। এটা আবার সেই বর্ধমান যা পীর বাহারামের মতো বুদ্ধিজীবী ও আধ্যাত্মিক মানুষকে জায়গা দিয়েছে, যখন আকবরের আমলে তিনি আবুল ফজল ও ফৈজির চক্রান্তে দিল্লী ত্যাগ করেন। হিন্দু পরমাত্মা জয়পাল, পীর বাহারামের কাছাকাছি আসেন ও উভয়েই নিজস্ব ধর্মের কাজ নিয়ে থাকতেন। বর্তমানে পীর বাহারাম ও জয়পালকে সব ধর্মের লোকই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বর্ধমানে একটা বড় আমবাগান আছে যাকে সতীর মাঠ বলে। আগে এখানে বহু আত্মোৎসর্গকারী বিবাহিতা মহিলা সতীদাহ প্রথার কারণে স্বামীর চিতার আগুনে পুড়ে মারা যেতেন। পরে সতীদাহ প্রথা বেআইনি হয়ে যায়। ৭০২৪ স্কোয়ার কি.মি. এলাকা জুড়ে বর্ধমান জেলার অবস্থান অজয় ও হুগলী নদীর বেষ্টনীতে। উত্তরে বিহারের দুমকা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলা, পূর্বে নদীয়া, দক্ষিণে হুগলী ও বাঁকুড়া এবং পশ্চিমে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা। জেলার উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকের প্রাকৃতিক সীমারেখা মূলত নদী দিয়ে তৈরি ও তারা দীর্ঘ সময় ধরেই অপরিবর্তিত রয়েছে। এখানকার মূল দর্শনীয় স্থানগুলো হলোঃ- কার্জন গেট বা বিজয় তোরণঃ– বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতাব ১৯০৩ সালে এই রাজকীয় তোরণদ্বার তৈরি করেন, লর্ড কার্জনের সম্মানার্থে। এটা তৈরি হয় ইটালিয়ান ভাস্কর্যে। আগে এই গেটের নাম ছিল স্টার অফ ইণ্ডিয়া যার নক্সা তৈরি করেন A F Hugh ও শহরের মানুষজনকে তা দান করেন। কারুকার্যমন্ডিত গেটের পিলারের দুদিকে সিংহের মূর্তি ও মাথায় তিনটে পরীর প্রতিকৃতি রয়েছে। ১০৮ শিব মন্দিরঃ– ১৭৮৯ সালে রানী বিষ্ণুকুমারী সমান্তরাল রেখায় ১০৮ শিব মন্দির তৈরি করার হুকুম দেন। মন্দিরগুলো বাংলার বৈশিষ্ট্যসূচক কাদামাটির কুটিরের আদলে তৈরি ও একচূড়ার। শের আফগানের সমাধিঃ–বর্ধমানের শেষ আফগান জায়গীরদার, শের আফগানের সমাধি রয়েছে রাজবাটীর কাছে। শের আফগান নুরজাহানকে বিয়ে করেন। স্ত্রী নুরজাহানকে হারেমে রাখার সিদ্ধান্তের প্রতিবাদে, তিনি মোঘল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তা নিয়ন্ত্রণে আনার জন্যে জাহাঙ্গীর কুতুবদ্দীনকে বাংলার জায়গীরদার করে পাঠায়। ১৬১০ সালের যুদ্ধে দুজনেই মারা যায় ও তাদের পীর বাহারামের মাঠে কবর দেওয়া হয়।বিজয় বাহারঃ-রমনা বাগানের উত্তর-পশ্চিমে রয়েছে মহারাজা বিজয় চাঁদের স্মৃতিসৌধ। এখানকার পরিবেশ ঠাণ্ডা ও শান্তিপূর্ণ। এখানে অনেকগুলো সুন্দর কারুকার্যমন্ডিত মন্দির আছে। গোলাপবাগঃ–গোলাপবাগ বর্ধমানের এক অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। এটা রাজা বিজয় চাঁদ মহতাব তৈরি করেন ১৮৮৪ সালে। বিখ্যাত উদ্ভিদ তত্ববিদ ডালটন হুকার প্রায় ১২৮ রকমের উদ্ভিদের তালিকা তৈরি করেন। এখানে আম, কাজু, ইউক্যালিপটাস, জাম ও শিমুল গাছ রয়েছে। বর্ধমান মহাবিদ্যালয় এই কমপ্লেক্সে ছাত্রদের ক্লাস নেয়। হাওয়া মহলঃ-গোলাপবাগের হাওয়ামহল বর্ধমানের সবচেয়ে আকর্ষণীয় পর্যটক স্থান। রাজবাটীঃ–রাজবাটী বা মহতাব মঞ্জিল রাজা মহতাব চন্দ্র বাহাদুর তৈরি করেন ১৮৫১ সালে। পুরো স্থাপত্যশিল্প একটা অসাধারণ দৃষ্টিনন্দন সৃষ্টি। বর্তমানে এই অট্টালিকা বর্ধমান মহাবিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়। কাছেই রয়েছে মহারাজ উদয় চাঁদ গার্লস কলেজ ও সেটেলমেন্ট অফিস। সর্বমঙ্গলা মন্দিরঃ–মন্দিরটা সর্বমঙ্গলা রোডে অবস্থিত। সর্বমঙ্গলা আসলে দুর্গারই এক রূপ। মহামূল্য কষ্টিপাথর দিয়ে তৈরি বিগ্রহের ১৮টা হাত আছে। রাজা কীর্তি চাঁদ দেবীর প্রতিষ্ঠা করেন ১৭৪০ সালে। বর্তমান মন্দিরটা তৈরি করেন রাজা মহতাব চাঁদ। এর বৈশিষ্ট্যপূর্ণ স্থাপত্য তিনটে স্তরে তৈরি। দ্বিতীয় স্তরে চারটে রথ আছে যেখানে তৃতীয় স্তরে আছে পাঁচটা। ১৮টা হাতের প্রত্যেকটাতেই অস্ত্র রয়েছে যার বিভিন্ন সামাজিক অর্থ রয়েছে। দুর্গাপুজো ও পয়লা বৈশাখে মন্দিরে খুব ভিড় হয়। কংকালেশ্বরী কালীবাড়িঃ– কঙ্কালেশ্বরী কালীবাড়ির বিগ্রহ, ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন। দেবী চামুণ্ডা মহামূল্য পাথরে তৈরি ও আটটা হাত রয়েছে। ১৯২৩ সালে বিধ্বংসী বন্যার পর বিগ্রহটা দামোদরের চর থেকে পাওয়া গেছে। এই পাথরের খোদাইয়ে মানুষের শরীরের পেশি ও শিরার সুন্দর কাজ রয়েছে। বিগ্রহের কলাশিল্প এখানেই। বিগ্রহটা কাঞ্চননগরের মন্দিরে রাখা আছে। নবরত্ন মন্দিরটা তৈরি হয় ১৭০০ সালে ও কঙ্কালেশ্বরী দেবীর মূর্তিটা তান্ত্রিক ধরণের। এইরকম মূর্তি সারা ভারতে দ্বিতীয় নেই।পীর বাহারামঃ–বাহারাম একজন পার্সি সুলতান যিনি রাস্তার ধারে তৃষ্ণার্ত মানুষকে জল খাওয়াতেন। তাঁর গুরুর আদেশে বারো বছর ধরে তিনি এই কাজ করেন ও সুফি পীর হিসাবে উন্নীত হ’ন। পীর বাহারামে তাঁকে সাক্কা নামে ডাকা হতো। দিল্লীর সুলতান আকবর এইসব দেখে খুব অনুপ্রাণিত হ’ন ও তাঁকে পুরাতন চকে প্রতিষ্ঠিত করেন। পবিত্র মাজারটা সোনার চাদর দিয়ে মোড়া।কৃষ্ণসায়েরঃ-১৬৯১ সালে বর্ধমানের রাজা তেত্রিশ একরের কৃষ্ণসায়ের তৈরি করেন। আগে লেকের ধারে বড় তীর ছিল এখন তা বহুভাগে বিভক্ত। বর্তমানে কৃষ্ণসায়ের একটা জনপ্রিয় বিনোদন পার্ক, যেখানে বোটিং ও পিকনিক করা যায়। দোলের সময় এখানে রাজ্য নৃত্য উৎসব হয় ও পয়লা জানুয়ারি থেকে দশ দিনের জন্যে বাংলার হস্তশিল্পের প্রদর্শনী হয়। সেই সময় কলা ও ফুলের প্রদর্শনী, কবিতা ও গল্প পড়া এবং লোকসঙ্গীতের প্রতিযোগিতা হয়। শিখ গুরুদোয়ারাঃ–এটা মনে করা হয় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক, ষোড়শ শতাব্দীতে শ্যামবাজারের গড়গড়া ঘাটে কিছুকাল কাটান। এটা সেই জায়গা, যেখানে গুরু নানক চরণকমল নামে গুরুদোয়ারা তৈরি হয়।বর্ধমানেশ্বরঃ–বর্ধমানেশ্বর দ্বাদশ শতাব্দীতে তৈরি ভগবান শিবের এক বিশাল মূর্তি যা গোটা রাজ্যে দেখা যায় না। ১৯৭৩ সালে প্রত্নতাত্ত্বিকরা এটা আবিষ্কার করেন আলমগঞ্জের ভিখারিবাগানে। শিবরাত্রির দিন এখানে খুব ভিড় হয়।সংস্কৃতি লোকমঞ্চঃ–সংস্কৃতি লোকমঞ্চ প্রায় এক একর জমির ওপর নির্মিত যার অডিটোরিয়ামে ১,৪০০ আসন আছে। ১৯৯৩ সালে এর উদ্বোধন হয় ও এটা বর্ধমানের সংস্কৃতির ওপর চলচ্চিত্র প্রদর্শনীর কেন্দ্র। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির আমলে এখানে বারুদ রাখার হতো। কাছেই একটা দুশো বছরের পুরোনো কবরস্থান আছে।নবাব বাড়ী খোজা আনোয়ার বার্থঃ–খোজা আনোয়ার বার্থের নবাব বাড়ি বর্ধমানের দক্ষিণদিকে অবস্থিত ও প্রায় তিনশো বছরের পুরোনো। অট্টালিকাটা বড় পাঁচিল দিয়ে ঘেরা ও ইন্দো-সিরিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি। ভেতরে একটা গভীর পুকুর আছে যার মাঝখানে রয়েছে হাওয়ামহল। ইমারতের মাঝখানে সৈয়দ আবুল কাশেম ও সৈয়দ খোজা আনোয়ার, দুই মোঘল সেনাপতির কবর আছে। কমলাকান্ত কালীবাড়িঃ–বিখ্যাত কবি ও কালীভক্ত কমলাকান্তের কালী মন্দির। রানীসায়েরঃ–শহরের ঠিক মাঝখানে একটা বিখ্যাত ও বিশাল লেক যা খনন করেন ব্রজকিশোরী।জিমা মসজিদঃ–জিমা মসজিদ তৈরি করেন ঔরঙ্গজেবের নাতি আজিম-উস-সান, যিনি সপ্তদশ শতাব্দীর শেষভাগে বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত হন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
burdwanenglish : "Burdwan, the kingdom of three hundred years:–Burdwan is an important communication center on the banks of the Damodar. Burdwan city is the district headquarter. Burdwan is named after the twenty fourth Jain monk, Tirthankar Mahavira Burdwan. The name of this place was Sharifabad in the Mughal Empire. In 1657, by order of the Mughal Emperor Aurangzeb, Sangam Rai, a businessman from a Hindu family in Lahore, established his manor in Burdwan and ruled till 1955. Many types of stone age relics have been found in different parts of the district and they have strange similarities with the stone weapons and relics discovered in Singbhum, Purulia, Dhanbad and Bankura districts. This proves that the whole area was in the same cultural bracket. Since Burdwan is named after the Jain Tirthankara, it is believed that the area was once under the influence of the Jains. Pareshnath hill in Dhanbad is a very important pilgrimage site for the Jains, which is now very close to the border of Burdwan district. So it is very reasonable that Mahavira walked in some parts of this district while preaching. The original inhabitants here are of the so called lower caste Bauri community, quite unfriendly, and of a brutal in nature. The dog is their constant companion. It is heard that the rude people here, insulted Mahabir, even attacked him by letting the dogs loose. Burdwan played an important role during the Gupta period. Later, during the Mughal period, Burdwan became a major administrative center. Sher Afghan was an assistant administrator of Burdwan. To confine his floozy wife Nurjahan in Harem, Jahangir sent Qutbuddin as an Administrator of Burdwan. They died fighting in a place near the current railway station. They have two tombs side by side which bear witness to the old history and remind us the very rowdy way that human greed can go down only for personal happiness. It is again Burdwan that has given place to intellectuals and spiritual people like Pir Baharam, when he left Delhi during the reign of Akbar under the conspiracy of Abul Fazl and Faizi. Hindu holy person Jaipal came close to Pir Baharam and both of them used to carry out their own religious activities. At present, people of all religions remember Pir Baharam and Jaipal with deep reverence. There is a large mango orchard in Burdwan called Sati's field. Earlier, many self-sacrificing married women used to die in the fire of their husband's funeral due to the practice of Satidaha. Later the practice of Satidah became illegal. The location of Burdwan district across the area is in the confines of Ajay and Hooghly rivers is about 7024 sq. Km. Dumka, Birbhum and Murshidabad districts of Bihar are in the north, Nadia in the east, Hughli and Bankura in the south and Dhanbad district of Jharkhand in the west. The natural boundaries of the north, east and south of the district are mainly formed by rivers and they have remained unchanged for a long time. The main places of interest here are:-Curzon Gate or Victory Arch:-Maharaja Vijay Chand Mahtab of Burdwan built this royal archway in 1903, in honor of Lord Curzon. It is made in Italian sculpture. Earlier, the gate was named Star of India which was designed by A F Hugh and donated to the people of the city. The pillars of the ornate gate have statues of lions on both sides and portraits of three fairies on their heads.108 Shiva Temple:-In 1789, Queen Vishnukumari ordered the construction of 108 Shiva temples in parallel lines. The temples are modeled on the typical earthen cottages of Bengal and have single pinnacle.Tomb of Sher Afghan:-The last Afghan assistant administrator of Burdwan, the tomb of Sher Afghan is near Rajbati. Sher Afghan married Nurjahan. In protest of the decision to keep his wife Nurjahan in a harem, he declared rebellion against the Mughal emperor Jahangir. To bring it under control, Jahangir sent Qutbuddin as the administrator of Bengal. Both died in the battle of 1610 and were buried in the field of Pir Baharam.Vijay Bahar:-To the north-west of Ramna Bagan is the memorial of Maharaja Vijay Chand. The atmosphere here is cool and peaceful. There are many beautifully decorated temples here.Golapbagh:-Golapbagh is one of the most popular tourist destinations in Burdwan. It was built by King Vijay Chand Mahtab in 1884. The famous botanist Dalton Hooker compiled a list of about 128 species of plants. There are mango, cashew, eucalyptus, blackberry and Shimul trees. Burdwan College takes classes of students in this complex.Hawa Mahal:-Hawa Mahal in Golapbagh is the most attractive tourist destination in Burdwan.Rajbati:-Rajbati or Mahtab Manzil was built by Raja Mahtab Chandra Bahadur in 1851. The whole architecture is an extraordinary sight. At present this building is the administrative office of Burdwan College. Nearby is the Maharaja Uday Chand Girls College and Settlement Office.Sarvamangala Temple:-The temple is located on Sarvamangala Road. Sarvamangala is actually a form of Durga. The idol made of precious stone has 18 hands. King Kirti established Chand established Devi in 1740. The present temple was built by King Mahtab Chand. Its characteristic architecture is made up of three levels. There are four chariots in the second level and five in the third level. Each of the 18 arms has a weapon with different social meanings. Durgapuja and Bengali new year are very crowded in the temple.Kankaleshwari Kalibari:-The idol of Kankaleshwari Kalibari is a wonderful example of sculpture. Goddess Chamunda is made of precious stones and has eight arms. The idol was found in Damodar bank after the devastating floods of 1923. The carvings of these stones have beautiful work on the muscles and veins of the human body. The art of idols lies with the new pattern. The idol is kept in the temple of Kanchannagar. The Navaratna temple was built in 1700 and the idol of Goddess Kankaleshwari is of Tantric type. Such an idol is second to none in India.Pir Baharam:-Baharam was a Persian sultan who used to give water to thirsty people by the side of the road. He did this for twelve years at the behest of his teacher and he was promoted to Sufi saint. In Pir Baharam he was called Sakka. Sultan Akbar of Delhi was very much inspired by this and established him in the Old Chowk. The holy shrine is covered with a gold sheet.Krishnasayer:-In 1691, the king of Burdwan built a thirty-three acre Krishnasayer lake. Earlier there was a big embankment on the shore of the lake but now it is divided into many parts. Currently, Krishnasayer is a popular amusement park where boating and picnics can be done. During the Dol, a state dance festival is held here and Bengali handicrafts are exhibited for ten days from January 1st. At that time there were art and flower exhibitions, poetry and story reading and folk music competitions organised.Sikh Gurudwaras:-It is believed that Guru Nanak, the founder of Sikhism, spent some time in the sixteenth century at Gargara Ghat in Shyambazar. This is the place where Gurudwaras named after Guru Nanak Charankamal is built.Burdwaneshwar:- Burdwaneshwar is a huge idol of Lord Shiva made in the 12th century which is not seen in the whole Burdwan. Archaeologists discovered it in 1993 at the Bhikharibagan in Alamganj. Shivaratri is very crowded here.Sanskriti Lokmancha:-Sanskriti Lokmancha is built on an acre of land with an auditorium of 1,400 seats. It was inaugurated in 1993 and is a film exhibition center on the culture of Burdwan. Ammunition was to be kept here during the East India Company reign. Nearby is a two hundred year old cemetery.Nawab Bari Khoja Anwar Birth:-The Nawab Bari of Khoja Anwar Barth is located in the south of Burdwan and is about three hundred years old. The building is surrounded by large walls and built in Indo-Syrian architectural style. Inside, there is a deep pond with Hawa Mahal in the middle. In the middle of the building are the graves of two Mughal generals, Syed Abul Kashem and Syed Khoja Anwar.Kamalakanta Kalibari:-This Kali temple is for famous poet and devotee Kamalakanta.Ranisayer:-A famous and huge lake in the middle of the city which was dug by Brajkishori.Jima Mosque:-The Jima Mosque was built by Aurangzeb's grandson Azim-us-San, who was appointed administrator of Bengal in the late seventeenth century. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoburdwan :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
baidyapurbengali : "বৈদ্যপুর-আমার জন্মভূমিঃ-বৈদ্যপুর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা সাব-ডিভিশনের অন্তর্গত একটা ছোট্ট মিষ্টি গ্রাম। গ্রামটা ছোট্ট হলেও, তার সুন্দর ঐতিহ্যপূর্ণ পুরোনো টেরাকোটার কাজ সমৃদ্ধ বেশ কিছু মন্দিরের জন্যে খুবই গর্বিত। কালের তীব্র আক্রমণ ও মানুষের চূড়ান্ত উদাসীনতা এই দুইয়ের মিলিত সমীকরণে বেশিরভাগ টেরাকোটার কাজই আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং বাকি মন্দিরগুলোও ধ্বংসপ্রাপ্তির মুখে। তবু এখনও যা দেখা যায় তা সত্যি সত্যিই বিস্ময়কর। মূল মন্দিরগুলির বিবরণ নীচে দেওয়া হ’ল।জোড়া দেউল:-১৫৫০ সালে শুভানন্দ পালের তৈরি জোড়া দেউল, যা বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা দ্বারা সংরক্ষিত। দেউলের সদরের বহির্ভাগে রয়েছে ইটের কাজ। বড় মন্দিরটা পূর্বমুখী ও ছোটটা উত্তরমুখী। দুটো মন্দিরই একটা রাস্তা দিয়ে সংযুক্ত। মন্দিরের দেওয়াল সূক্ষ্ম টেরাকোটার কাজে অলংকৃত যেখানে সামাজিক চিত্র ও হিন্দু মহাকাব্যের বিভিন্ন কাহিনী রয়েছে।জোড়া শিব মন্দির:-বাংলার স্বতন্ত্র মন্দির স্থাপত্যশিল্প, নবরত্ন ও আটচালার এক সুন্দর মিশ্রণ পাওয়া যায় এই মন্দিরগুলোতে। বড় মন্দিরটা নবরত্ন ও ছোটটা আটচালা। দুটো মন্দিরই সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ও জরুরি ভিত্তিতে সংস্কার দরকার।বুড়ে শিব মন্দির:-মন্দিরটা সবথেকে বেশী অবহেলিত। সুন্দর টেরাকোটার কাজ সমৃদ্ধ দেওয়াল বর্তমানে সিমেন্টের প্লাস্টার করা সাধারণ দেওয়ালে পরিণত হয়েছে কিন্তু সামান্য কিছু কাজ যা এখনও রয়ে গেছে যেখানে রামায়ণ ও কৃষ্ণলীলার কাহিনী বিবৃত তা আজও অম্লান।রাজরাজেশ্বর মন্দির:-জমিদার বাড়ীর ভেতরে ছোট্ট কিন্তু বৈদ্যপুরের অন্যতম প্রধান বিষ্ণু বা নারায়ণ মন্দির। মন্দিরের বিগ্রহ নারায়ণ শিলা। একটা দুর্লভ ধরনের পাথরের তৈরি যেখানে সাতটা গর্তের মধ্যে সাতটা খাজকাটা চক্র রয়েছে যার নাম রাজ রাজেশ্বর চক্র। এ ছাড়াও রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির, কৃষ্ণ মন্দির, রাসমঞ্চ ও অজস্র পুরানো রাজবাড়ি।সর্বোপরি এই গ্রামের প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা রয়েছে কারণ এই মিষ্টি গ্রামে আমি বড় হয়েছি। আমার শৈশব কেটেছে এখানকার আমগাছ-জামগাছ, নিমতলা-বেলতলা, তালপুকুর-ঠাকুরপুকুর, রথতলা-রাসতলা, দোল, রাস, জগদ্ধাত্রী পুজো ইত্যাদির রস আস্বাদনে। সঙ্গে রয়েছে আমার অনেক ভাই-দাদা যাদের সঙ্গে ভালবাসার মোড়কে ছোটবেলার সুখ, দুঃখ, কান্না, হাঁসি, দুষ্টুমি ইত্যাদির স্মৃতিমধুর ইতিহাস। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
baidyapurenglish: "Baidyapur, my Birthplace:- Baidyapur is a small sweet village in Kalna sub-division of Burdwan district in West Bengal. Though the village is small, it is very proud of its beautiful tradition of several temples rich in old terracotta works. Most of the terracotta works have been destroyed today and the rest of the temples are on the verge of destruction. Yet what is still seen is truly wonderful. Details of the original temples are given below.Jora Deul:-Jora Deul was made by Subhananda Pal in 1550, which is now preserved by the Archaeological Survey of India. There is brick work on the outside of the Deul Sadar. The big temple faces east and the small one faces north. The two temples are connected by a road. The walls of the temple are adorned with fine terracotta work where there are various images of social figures and Hindu epics.Jora Shiva Mandir:-These temples have a beautiful blend of architecture of Nine pinnacle and Atchala, the unique temples architecture of Bengal. The big temple is Navaratna and the small one is Atchala. Both temples are rich in beautiful terracotta work, but their condition is very bad and needs urgent renovation.Old Shiva Temple:-The temple is the most neglected. The wall, rich in beautiful terracotta work, has now become a cemented plastered wall, but little remains that still tell the story of Ramayana and Krishnalila.Rajarajeshwar Temple:-Inside the landlord’s house is a small but one of the main Vishnu or Narayan temples in Baidyapur. The idol of the temple is Narayan Shila. Made of a rare type of stone where there are seven chakras in seven holes called Raj Rajeshwar Chakra. Besides, there are Vrindavan Chandra Temple, Krishna Temple, Rasmancha and many old palaces.Above all I have a personal weakness towards this village because I grew up in this sweet village. I spent my childhood roaming through the mango, peach, neem, wood apple tree, Talpukur, Thakurpukur, Rathtla, Rastala, Dol, Ras Jagadhatri Puja etc. I have many brothers and with whom I have a memorable history of childhood happiness, sorrow, tears, laughter, mischief, etc. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photobaidyapur :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
natungramagainbengali : "নতুনগ্রামের নতুনত্বঃ-নতুনগ্রামের কাঠের পেঁচা তৈরির ভাস্কর্য বাংলার হস্তশিল্পে এক উজ্জ্বল চিত্র। পেঁচা ছাড়াও ঐতিহ্যবাহী কাঠের রাধা-কৃষ্ণ, রাজা-রাণীর পুতুলও নতুনগ্রামে তৈরি হয়| গ্রাম্য পরিবেশে ও শিল্পীর ছোঁয়ায় নতুনগ্রাম হয়ে উঠেছে অন্য ধরনের পর্যটকদের এক নতুন ঠিকানা। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ-শেষে এখানকার শিল্পীরা একটা সুন্দর অনুষ্ঠান করেন। পুতুলের সুন্দর রঙ, সূক্ষ্ম হাতের কাজ ও নিজেদের জীবনদর্শনে সিক্ত ঐতিহ্যবাহী রচনাশৈলী, এই হল নতুনগ্রামের বিরাশিটা পরিবারের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়। পুতুলগুলো কাঠের অখণ্ড এক টুকরো থেকে তৈরি| পুতুলের আকৃতির মাপে একটা গোলাকার আকৃতির কাঠের গুঁড়ি থেকে এক খণ্ড বড় কাঠ কাটা হয় ও তারপর সেটাকে বাটালি দিয়ে খোদাই করা হয়। পুরুষ মানুষেরা সাধারণত খোদাইয়ের কাজ করেন ও তা রঙ করে সম্পূর্ণ করেন বাড়ীর মহিলারা। জীবন-নির্বাহে নতুনগ্রামের নারী-পুরুষের এই আশ্চর্য শিল্পীসুলভ সাহচর্য অবশ্যই দাম্পত্য জীবনদর্শনেরও এক নতুন দিগন্ত| পশ্চিমবঙ্গ সরকার ও ইউনেস্কোর মিলিত সহযোগিতায়, এখানে একটা গ্রাম বাংলার হস্তশিল্পের একটা কেন্দ্রস্থল তৈরি করার পরিকল্পনা নিয়েছে। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
natungramagainenglish : "Innovation at Natungram:-The carving of making wooden owl in Natungram is a bright image in Bengali handicrafts. Apart from owls, traditional wooden dolls of Radha-Krishna and Raja-Rani are also made in Natungram. With the rural environment and the artist's touch, Natungram has become a new destination for different types of tourists Every year on the second weekend of March, the artists here perform a beautiful show. The beautiful color of the dolls, the delicate handicrafts and the traditional style of design, soaked in their own philosophy of life are the hallmarks of the eighty two family of Natungram. The dolls are made of a single piece of wood. A large piece of wood is cut from a round shaped wooden log in the shape of a doll and then it is carved with a burin. The men usually do the carving and the women of the house complete it by painting. This wonderful artistic association of men and women of Natungram in the implementation of life is certainly a new horizon of conjugal life philosophy. In collaboration with the Government of West Bengal and UNESCO, the village here is planned to be a hub for Bengali handicrafts. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photonatungramagain :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
burdwandokrabengali : "বর্ধমানের ডোকরাঃ-পেতলের ধাতব কারুশিল্পগুলো ভারতের মধ্য প্রদেশ, ওড়িশা, বাংলা এবং অন্ধ্র প্রদেশের উপজাতি বেল্টগুলোর অন্তর্গত, যা ডোকরা নামে পরিচিত। ডোকরার নিদর্শনগুলো পেতল থেকে তৈরি করা হয় আর প্রত্যেকটা নিদর্শন অনন্য, কারণ প্রতিটি হাতের কাজ নতুন একটা ছাঁচ থেকে তৈরি হয়। নিদর্শন তৈরি হয়ে গেলে ছাঁচ ভেঙে সেই নিদর্শনকে বার করতে হয়। ফলে একটা ছাঁচ দিয়ে একটার বেশি নিদর্শন করা সম্ভব নয়। আর তাই প্রত্যেকটা ডোকরার সামগ্রী বিশ্বে অনন্য। ডোকরার কাজে কোনও জয়েন্ট নেই। এটা সামগ্রিকভাবে এক টুকরোতে আসে। ডোকরার ঢালাই, ধাতব ঢালাইয়ের সবথেকে পুরানো প্রক্রিয়া। এটাকে মোমের হারানো প্রযুক্তি বলা হয় কারণ মোমই এই কাজের প্রথম জিনিস। নকশা এবং সজ্জার সমস্ত উন্নত বিবরণ সহ একটা কাদামাটির কেন্দ্রে, মোম দিয়ে নিদর্শনটার একটা ছাঁচ তৈরি করা হয়। কাদামাটি শুকিয়ে গেলে এই ছাঁচের ভেতর গলা পেতলের তরল ঢালা হয়। সেখানে নকশার ধাতব কাঠামোটা থেকে যায় আর মোম গলে বেরিয়ে আসে। ডোকরা সম্পূর্ণভাবে একটা হস্তশিল্প আর তাই আকারগুলো নিখুঁত নয়, এবং প্রত্যেকটা সামগ্রী মেশিনে তৈরি সামগ্রীগুলোর মতো একই রকম হয় না। এই ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর ডোকরা শিল্পকলা ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
burdwandokraenglish : "Dokra of Burdwan:-The brass metal handicrafts belong to the tribal belts of Madhya Pradesh, Orissa, Bengal and Andhra Pradesh in India, known as Dokra. The Dokra patterns are made of brass and each pattern is unique, as each hand work is made from a new mold. When the pattern is made, the pattern has to be broken and the pattern has to be removed. As a result, it is not possible to make more than one pattern with one mold. And so every Dokra content is unique in the world. There is no joint in Dokra work. It comes in one piece overall. Docker casting is the oldest process of metal casting. This is called lost wax technology because wax is the first thing to do Dokra work. In the center of clay with all the advanced details of the design and decoration, a pattern is made with wax. When the clay dries, brass liquid is poured into the mold. There the metal structure of the design remains and the wax melts out. Dokra is entirely a handicraft and therefore the shapes are not perfect, and not every material is the same as machine-made materials. The beauty of a house is enhanced by decorating with this traditional and captivating Dokra art. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photoburdwandokra :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
manikdihibengali : "কাটোয়ার কাছে মানিকদিহিঃ-লকডাউনের জন্যে অনেকদিন ঘরবন্দী। মার্চ মাসে পুরুলিয়া গেছিলাম তারপর আর কোথাও যাওয়া হয়নি। এবার যাব মুর্শিদাবাদ। মাঝে টিনার কিছু কাজ আছে, তাই ও দিদার বাড়ি হয়ে যাবে। আমরাও চললাম। ২০২০ সালের ৮ ডিসেম্বর উত্তরপাড়া থেকে ট্রেনে কাটোয়া স্টেশন। বেলা সাড়ে এগারটা নাগাদ পৌঁছলাম কাটোয়া স্টেশনে। সেখান থেকে রিক্সা নিয়ে চললাম লঞ্চঘাটের দিকে। মানুষ, মোটরসাইকেল, গরু-ছাগল, বড় গাড়ি কি নেই সেই নৌকোয়। তবে উল্টো পাড়ে বল্লভপাড়ায় যেতে লাগে মাত্র দশ মিনিট। নৌকো থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে আচারিয়া বাস স্ট্যান্ড, কালিয়াগঞ্জ হয়ে মানিকদিহির গোস্বামী পাড়ায় যখন হাজির হলাম তখন বেলা একটা বেজে গেছে। খুবই সুন্দর অভ্যর্থনা পেলাম টিনার দিদার কাছ থেকে। সকালে বাড়ি থেকে স্নান করেই গেছি, তাই বেলা আড়াইটে নাগাদ খেয়ে নিয়ে একটু বিশ্রাম। তারপর দিদাকে গাইড করে চললাম বাঁধভাঙা, ঘাটুরিডাঙা হয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার এক সুন্দর পরিক্রমায়। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের প্রেক্ষাপটে, পুণ্যতোয়া গঙ্গার রূপ এক বিশেষ পাওনা। এই সবকিছুর বিনিময়ে, একটা কিনলে একটা ফ্রি গোছের, হাঁটুর ব্যথাটাও পাওনা হল। সন্ধেবেলা মুড়ি মাখা আর চা দিয়ে জলখাবার হয়ে গেল। রাতে অল্প কিছু খেয়ে দিন শেষ। ৯ ডিসেম্বর সকালে একজন বয়স্ক ভদ্রলোকের মুখে জগদ্ধাত্রীতলায়, স্টাকৌ কাজ করা তিন খিলান বিশিষ্ট একটা ভাঙা মন্দিরের দুঃখজনক কাহিনী শুনলাম। আজ থেকে প্রায় চারশো বছর আগে নবদ্বীপের এক সাধু এখানে কালীপূজা করতেন। তখন জায়গাটা ছিল জঙ্গলাকীর্ণ ও মানুষজনের বসবাসের অযোগ্য। বহু বছর বাদে সেখানে তিন খিলানওয়ালা একটা শিব মন্দির তৈরি হয়। বয়সের কারণেই হোক, বা শারীরিক অক্ষমতার কারণেই হোক, উনি পুজো করা থেকে বিরত থাকেন, ও অন্য একজন ভট্টাচার্য ব্রাহ্মণের হাতে সেই কালী পুজোর দায়িত্ব তুলে দেন। কিছুদিনের মধ্যেই তিনি প্রয়াত হন। কিন্তু ভট্টাচার্য ব্রাহ্মণ ঠিকমত পুজো না করার জন্যে তার পরিবারের প্রভূত ক্ষতি হয় ও শেষকালে তিনি মারা যান। তখন অন্য এক ব্রাহ্মণ এই শিব মন্দিরে পুজো করতে থাকেন। তবে তিনি এই গোস্বামী পাড়ার বাইরের লোক। সম্ভবত তাঁর মৃত্যুর কারণে পুজো বন্ধ হয়ে যায় ও মন্দিরটা পরিত্যক্ত হয়ে যায়। এই ঘটনার অনেক বছর বাদে, নবদ্বীপ ধামের কোন এক ধর্মীয় সংগঠন এই মন্দিরকে মেরামত ও পরিচর্যার প্রস্তাব দেয়, কিন্তু গ্রামবাসীরা তাদের স্বাধীনতায় বিঘ্ন ঘটবে এই আশঙ্কায়, তাদের প্রস্তাব নাকচ করে দেয়। সরকারী সাহায্য না পাওয়া, গ্রামোদ্যোগের অভাব, ও মানুষের অসচেতনতায়, তা আজ ভগ্নপ্রায় ও মৃত্যুমুখে পতিত। খুবই খারাপ লাগল এসব শুনে। যাই হোক সকালবেলা জলখাবার খেয়ে চললাম দক্ষিণ পাড়ার খেয়াঘাটে। তালগাছ, খেজুর-গাছ ও সর্ষেখেতের সমন্বয়ে পুরো এলাকায় এক সুন্দর পরিবেশের অবতারণা হয়েছে। চলে এলাম কাছারি বাড়ি। অসম্ভব অত্যাচার ও অমানবতার এক মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে ওই পরিত্যক্ত হানাবাড়ি। দেখতে দেখতে চলে এলাম গঙ্গার ঘাটের কাছে। সেখান থেকে নৌকো করে নতুনগ্রাম। দারুণ সুন্দর এই নৌ-ভ্রমণ। ওপাড়ে গিয়ে চিনিকল, নৌকা তৈরি ইত্যাদি দেখা হোল। গাছপালা দিয়ে ঘেরা জায়গাটা ঘুরে আবার নৌকো করে ফিরে এলাম। বিকেলবেলা টোটো নিয়ে চললাম শেরপুর হয়ে মুকামপাড়া বিলের ধারে। খুব ভালো লাগলো। এক সুন্দর জঙ্গলের পরিবেশের মধ্যে বিলটা সত্যিই সুন্দর। সন্ধ্যার সময় একটা টোটো নিয়ে ফিরে এলাম বাড়িতে। পরের দিনের গাড়ি বুক করতে ভুললাম না। সেটা অবশ্য টিনার মাসিই ব্যবস্থা করে দিয়েছিলেন। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
manikdihienglish : "Manikdihi near Katwa:-For quite a long time we are confined in the home due to lockdown. We went to Purulia in March after that nowhere else. This time we will go to Murshidabad. Tina has some work to do at her grandma’s house, so she will go via grandma’s house. We too went with her. On December 6, 2020, we started for Katwa station by train from Uttarpara. We reached Katwa station at 11:30 a.m. From there we took a rickshaw to the launch jetty. People, motorcycles, cows and goats, big cars everything is in the boat. However, it takes only ten minutes to go to Vallabhpara on the opposite bank. When we got off the boat and took a taxi and started running towards Manikdihi of Goswamipara via Achariya bus stand, Kaliaganj, and reached at one o'clock in the afternoon. We got a very nice welcome from Tina’s grandma. I took a bath from home in the morning, so I ate at half past two in the afternoon and had some rest. Then with the help of grandma’s guidance we had a beautiful walk of about five kilometers of road through Bandhbanga, Ghaturidanga. In the context of extraordinary natural beauty, the beauty of the sacred Ganga is a special gain. In exchange for all these, like buy one get one free, we also got the pain of the knee for free. In the evening, we had refreshment with Muri and tea. We took dinner at night and had a little quantity. On the morning of December 9, I heard a tragic story from an old gentleman about the dilapidated temple with three arches decorated with working on stucco work at Jagadhatritala. About four hundred years ago, a saint from Navadwip used to worship Goddess Kali here. At that time the place was forested and uninhabitable. Many years later, a Shiva temple with three arches was built there. He refrained from performing worship due to his age or physical disability, and handed over the responsibility of worship to another Brahmin having title Bhattacharya. He passed away within a few days. But Bhattacharya did not worship properly and consequently his family suffered a great loss and at the end he died. Then another Brahmin started worshiping in this Shiva temple. However, he is a man from outside Goswami Para locality. Probably due to his death the adoration was stopped and the temple was abandoned. Many years after this incident, a religious organization from Navadwip Dham offered to repair and maintain the temple, but the villagers rejected it, fearing that their freedom would be compromised. For Lack of government assistance, lack of villager’s initiative, and lack of awareness of the people, it is almost ruined and dying today. It was very bad to hear this story. Anyway, we had a breakfast in the morning and went to the ferry Ghat on the southern side. The combination of palm trees, date palms and mustard fields has created a beautiful milieu in the whole region. We went to Kachari's house. That abandoned haunted house stands as a tangible symbol of impossible oppression and inhumanity. We went to see the Ganges ferry Ghat. From there we took boat to Natungram. This is a beautiful boat trip. We reached the other side and see the sugar mill, boat making etc. We went to the place surrounded by trees and jungles and came back by boat. In the afternoon we took a Toto to Sherpur via Mukampara lake. It was a very pleasant journey. The lake is really beautiful in the backdrop of beautiful jungle. In the evening we came back home with a Toto. We did not forget to book the car for next day's tour. That, of course, was arranged by Tina's aunt. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"
"+
"Go To Page Menu",
photomanikdihi :
""+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
" "+
"",
sribatibengali : "কাটোয়ার কাছে শ্রীবাটিঃ-এক সময় গুজরাটের প্রত্যন্ত জায়গা থেকে প্রায় গোটা দেশের দূরত্ব পার করে এক চন্দ্র পরিবার, বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ায় এসে বসবাস করতে শুরু করেন। ব্যবসায়িক শ্রেণীর হওয়ার সুবাদে তারা শীঘ্রই ব্যবসা বাণিজ্যে নেমে পড়েন। তাঁদের বিশাল বজরা হুগলী নদী ও তার সহায়ক নদীতে প্রচুর পণ্যদ্রব্য দূর দূরান্তে পৌঁছে দিত। খুব কম সময়ের মধ্যেই চন্দ্র পরিবার প্রচুর রোজগার করেছিলেন, ফলে বিশাল এক প্রাসাদ ও কিছু শিবমন্দির তৈরি করতে তাঁদের কোন অসুবিধে হয়নি। কিন্তু চন্দ্র পরিবারের এই সুসময় বেশী দিন স্থায়ী হয়নি। নদীর গতিপথের ক্রমাগত পরিবর্তনের সাথে সাথে, চন্দ্র পরিবারের ব্যবসা যে গতিতে বেড়েছিল তার থেকে দ্রুত গতিতে কমতে শুরু করলো, ও পরিশেষে তা বন্ধ হয়ে যায়। পড়ে থাকা রাজপ্রাসাদ ও মন্দির, বাংলার নদী পথে বাণিজ্যের যশোদায়ক দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। দুর্ভাগ্যজনকভাবে প্রাসাদের বেশীরভাগই ধ্বংসস্তূপ বা কিয়দংশে নবনির্মিত, ও মন্দিরগুলো অনেকবার সারানোর ফলে তার পুরানো ঐতিহ্য হারিয়েছে। কিন্তু এত অবহেলা সত্যেও, অদ্ভুতভাবে তিনটে মন্দির আজও বেঁচে আছে। মন্দিরের অসাধারণ সুন্দর টেরাকোটার প্যানেল, অতীত বাংলার ঐতিহ্যশালী স্থাপত্যশিল্পের এক আশ্চর্য নিদর্শন। এই মন্দির চত্বরে তিনটে শিব মন্দির আছে। মাঝেরটা পঞ্চরত্ন ও দুদিকে দুটো দেউলের মন্দির রয়েছে। ডানদিকেরটা অষ্টভুজি ও বাঁদিকেরটা চৌকো ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই দুটো মন্দিরের বিগ্রহ কালো রঙের শিবলিঙ্গ, ও মাঝখানের মন্দিরের বিগ্রহ সাদা রঙের শিবলিঙ্গ। বাঁদিকের মন্দিরের নাম বিশ্বেশ্বর, মাঝখানের নাম ভোলানাথ ও ডানদিকের নাম চন্দনেশ্বর। দুশো বছরেরও বেশী পুরানো মন্দিরগুলোর সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের দেয়াল। দেয়ালের প্রতিটা বর্গইঞ্চি সূক্ষ্ম টেরাকোটার প্যানেলের কাজে সমৃদ্ধ যার মধ্যে নদীতে ভাসমান বজরা, ইউরোপীয় সেনা, জানালার ফাঁক দিয়ে তরোয়াল হাতে মহিলার উঁকি মারার দৃশ্য, বাদ্যযন্ত্রের সঙ্গে বাদক, তৎকালীন সমাজের দৈনন্দিন ঘটনার দৃশ্য ও আরও অনেক কিছু রয়েছে। এখানে স্টাকৌ কাজ করা ধনুকাকৃতি প্রবেশদ্বারের একটা সুন্দর দুর্গা দালানও আছে, যেখানে প্রতিবছর দুর্গাপুজো হয়। কিন্তু দুঃখজনকভাবে মনুমেন্ট অফ ন্যাশনাল ইমপটেন্স লেখা ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের কোন নীল বোর্ড এখানে নেই। শ্রীবাটি গ্রামের মানুষজনের ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ ও চন্দ্র পরিবারের কাউকে না কাউকে পাওয়া যাবেই, যিনি পরিবারের ইতিহাস ও মন্দির সম্বন্ধে কিছু বলবেন। এখানে কিছু তাঁতের কাজও হয় যাতে মহিলারাই বেশী উদ্যোগী। "+
"Read More..."+
"
"+
"শব্দঃ প্রতিবেদনঃ "+
""+
"ভিডিও"+
"স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+
"
"+
"পেজ মেনুতে যান",
sribatienglish : "Sribati near Katwa:-Once upon a time, a Chandra family came to live in Katwa, in the present day Burdwan district of West Bengal, crossing the distance of almost the whole country from a remote place of Gujarat. Being a businessman, they soon went into business. Their huge barges carried a lot of goods far and wide on the Hooghly River and its tributaries. In a very short period of time, the Chandra family made a lot of money, so they had no difficulty in building a huge palace and some Shiva temples. But this good time of Chandra family did not last long. As the course of the river continued to change, the Chandra family's business began to decline faster than it had grown, and eventually ceased to exist. The fallen palaces and temples are reminiscences of the glorious days of trade along the rivers of Bengal. Unfortunately most of the palaces are ruined or partially rebuilt, and the temples have lost their old heritage as a result of many repairs. But despite such neglect, strangely three temples still survive today. The beautiful terracotta panels of the temple are one of the wonders of the traditional architecture of Bengal in the past. There are three Shiva temples in temple terrace. There is a five pinnacles temple in the middle, and two Deul temples on either side. The right is octagonal and the left is square. The idols of these two temples are black Shivlings, and the idol in the middle is white Shivlings. The name of the temple on the left is Bishweshwar, then Bholanath and on the right is Chandaneshwar. The most interesting aspect of the temples, which are more than two hundred years old, is the outer walls. Each square inch of the wall is rich in fine terracotta panel work, including barges floating in the river, European armies, peeping of women with swords through the gaps in the windows, musician with musical instruments, scenes of everyday life in the society and much more. There is also a beautiful Durga Dalan with an arched entrance made of stucco where Durga Puja is held every year. But sadly there is no blue board here of the Archaeological Survey of India which signifies the Monument of National Impotence. The behavior of the people of Sribati village is very friendly and at least one member of the Chandra family can be found who will tell something about the family history and the temples. Some weaving work is also done here in which women are more enterprising. "+
"Read More..."+
"
"+
"Sound Stream: "+
""+
"Video"+
"Click any Picture for Slide Show "+
"