var Bangladeshitems = { menusystembengali : " "+ "এই পাতার জায়গাসমূহঃ-
"+ "মেনু দেখতে ক্লিক করুন"+ " •আদিনাথ"+ " •আগৈলঝোরা "+ " •চট্টগ্রাম"+ " •ঢাকা"+ " •রাঙামাটি "+ " •সীতাকুণ্ড
", menusystemenglish : " "+ "Places in This Page:-
"+ "Click To See Menu"+ " •Adinath"+ " •Agoiljhora "+ " •Chittagong"+ " •Dhaka"+ " •Rangamati "+ " •Sitakund
", adinathbengali : "আদিনাথঃ-কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে, সমুদ্রতল থেকে প্রায় ২৮০ ফুট উঁচুতে আদিনাথ মন্দিরের অবস্থান। মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত মন্দিরে উঠতে গেলে, ৬৯ টা সিঁড়ি ভেঙে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ। এই মহেশের নামানুসারে মহেশখালি। আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বৎসর পূর্বে ত্রেতাযুগে। এর একটা ঐতিহাসিক সত্যতা রয়েছে যা হিন্দু ধর্মগ্রন্থ, রামায়ণ, পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়। ত্রেতাযুগে রাম-রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্যে, দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেন। মহাদেব সেসময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে, তার অভীষ্ট সাধনে বর দান করেন। শর্ত দেন, শিবরূপী উর্ধমুখী শিবলিঙ্গ কে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয়, তবে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভীষ্ট সাধন হবে না। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্য গমন করেন, তবে পথিমধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালির মৈনাক পর্বতে থামতে বাধ্য হন। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন। শ্রী শ্রী আদিনাথ এর আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। এলাকাবাসীর মতানুসারে, এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মোহাম্মদ শিকদার নামে একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে। তিনি লক্ষ্য করেন তার একটা গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে দেয়। এ ঘটনায় তিনি রাখালের উপর সন্দিহান হ’ন। রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে, রাত্রি বেলায় গোয়ালঘরে গাভীটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে। সে দেখতে পায় গাভীটা গোয়ালঘর থেকে বেরিয়ে একটা কালো পাথরের উপর দাঁড়ায়, এবং তার স্তন থেকে আপনা আপনি ঐ পাথরে দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলে গাভীটা পুনরায় গোয়ালঘরে চলে যায়। রাখাল বিষয়টা নূর মোহাম্মদ শিকদার কে জানালে, তিনি গুরুত্ব না দিয়ে গাভীটাকে বড় মহেশখালি নামক স্থানে সরিয়ে রাখেন। একদিন শিকদার স্বপ্নাদেশ পান, গাভীটাকে সরিয়ে রাখলেও তার দুধ দেওয়া বন্ধ হবে না। বরং সেখানে তাকে একটা মন্দির নির্মাণ, ও হিন্দু জমিদারদের পুজোদানের বিষয়ে বলতে হবে। স্বপ্নানুসারে শিকদার সেখানে একটা মন্দির নির্মাণ করেন। মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে, আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা, মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত। মৈনাক শিখরেই আদিনাথ মন্দিরের পাশে অষ্টভুজারূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে। জনশ্রুতি রয়েছে নূর মোহাম্মদ শিকদারই অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পান। পরবর্তীকালে নাগা সন্ন্যাসী নামক একজন সাধক, ১৬১২ সালে নেপালের ষ্টেট মন্দির থেকে অষ্টভুজাকে চুরি করে আনার সময় ধরা পড়ে যান ও জেলবন্দী হয়ে বিচারের সম্মুখীন হন। বিচারের পূর্ব রাত্রিতে সন্ন্যাসী যোগমায়াবলে মহাদেবের কৃপা সান্নিধ্য লাভ করেন। মহাদেব অভয় বাণী প্রদান করেন এবং বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে ইচ্ছামোতাবেক উত্তর দিতে বলেন। পরের দিন বিচারকালে, বিচারক প্রথমে নেপালের রাজার নিকট মূর্তির রং জানতে চাইলে, রাজা কষ্টি পাথরের মূর্তি কালো রং বলে বর্ণনা দেন। একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে, তিনি বলেন মূর্তির রং সাদা। মূর্তি সকলের সম্মুখে উন্মোচন করলে দেখা যায়, তার রং সাদা, এবং বিচারক সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা করেন। রাজা প্রকৃত ঘটনা জানতে উদগ্রীব হলে, সন্ন্যাসী তাকে বিস্তারিতভাবে সব ঘটনা বলেন। পরবর্তীতকালে, রাজা যথাযথ মর্যাদার সহিত, মৈনাক শিখরে শ্রী শ্রী আদিনাথ এর পাশে মন্দির নির্মাণ করে অষ্টভুজাকে প্রতিষ্ঠা করেন। মন্দির কমিটির তত্ত্বাবধায়কের মতে, এখনও নেপাল সরকার মাঝে মধ্যে মন্দিরে যথাসাধ্য অনুদান দিয়ে থাকেন। মূল আদিনাথ ও অষ্টভুজা মন্দিরের পাশেই, ভৈরব ও রাধাগোবিন্দের মন্দির রয়েছে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", adinathenglish : "Adinath:-Adinath temple is located at an altitude of 280 feet above sea level, at Thakurtala village of Gorakghata union in Maheshkhali sub district of Cox Bazar district. To reach the temple which was built on the top of the Mainak hill, one has to climb 69 steps. Adinath's other name is Mahesh. Maheshkhali is named after this Mahesh. Adinath was founded a few thousand years ago in the Tretayuga. It has a mythological truth which is known from the Hindu scriptures, Ramayana, Puranas and the descriptions of mythologists. The battle of Rama and Ravana in the Tretayuga is found in the scriptures. Ravana prays to Lord Shiva for victory with Ram in the battle of Lanka. Shiva was meditating on mount Kailasa at that time. Satisfied with the worship of Ravana, he bestowed the boon for his desired endeavor. The condition is that the Shivling must be carried from Kailash to Lanka and cannot be placed anywhere in the path. If it is kept anywhere in the route, then Lord Shiva will take position in that place and Ravana's goal will not be achieved. Under the conditions, Ravana carried the Shivling and proceeded towards Lanka, but on the way he was forced to stop at the Mainak mountain, the present Maheshkhali to perform natural activities. Conditionally, Ravana failed to lift the Shivling again and Mahadev took up position at this Mainak peak. There is a local rumor about the discovery of Sri Sri Adinath. According to locals, the shrine was discovered and honored by a well-to-do Muslim named Nur Mohammad Sikder. He noticed that one of his cows suddenly stopped milking. In this case, he is suspicious of the shepherd. The shepherd, in search of the cause, arranges for the cow to be guarded in the barn at night. He saw the cow come out of the barn and stand on a black stone, and milk began to flow automatically from her udder into that stone. After milking, the cow goes back to the barn. When the shepherd informed Nur Mohammad Sikder about the matter, he ignored it and kept the cow in a place called Bara Maheshkhali. One day Sikdar gets a dream order, even if the cow is removed, her milking will not stop. Instead, he should talk about building a temple there, and inform the Hindu landlords about worshiping the idol. As per order, Sikdar built a temple there. According to the chief priest of the temple, the Adinath temple is the only temple established by a Muslim. On the summit of Mainak, next to the Adinath temple, there is another temple of goddess Durga, the idol of which is shaped octagonal. It is rumored that Nur Mohammad Sikder received the dream order to bring the octagon Durga idol from Nepal and establish it here. Later, a saint named Naga Sannyasi was caught stealing octagon idol from the state temple of Nepal in 1812 and was imprisoned. On the night before the trial, the monk attained the grace of Lord Shiva through yoga. Shiva delivered the message of having courage and asked the judge to answer as he wished. During the trial on the next day, when the judge first asked the king of Nepal about the color of the idol, the king described the touchstone idol as black. When the same question was put to the monk, he said the color of the statue was white. When the statue is unveiled, its color is white, and the judge pronounces the verdict in favor of the monk. When the king was anxious to know the facts, the monk told him all the facts in detail. Later, the king, with due dignity, built a temple next to Sri Sri Adinath on the summit of Mainak and established the octagon idol of Goddess Durga. According to the caretaker of the temple committee, the Nepalese government still occasionally donates as much as possible to the temple. Next to the original Adinath and Durga temple, there are temples of Bhairab and Radhagobindo. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photoadinath : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", barisalbengali : "বরিশালের আগৈলঝোরাঃ-বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা প্রধান শহর। এটা বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোঘল আমলে স্থাপিত লবণচৌকি বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে। ১৮০১ সালে বরিশালে, তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে, এর গুরুত্ব ব্যাপক বেড়ে যায়। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটা মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটা নদীবন্দর আছে যেটা দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে, আগে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু হয়েছে ‘আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল’। কেউ কেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে, লবনচৌকি বন্দরে, ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো । পরবর্তীকালে বরিসল্ট শব্দটা পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।ঢাকা থেকে বাসে বরিশাল। বাস চলেছে দারুণ গতিতে। বাসে চলতে বড় বাজে লাগে। মনোমুগ্ধকর দৃশ্যগুলো দ্রুতগতিতে পেছনে ছুটতে থাকে, দৃশ্যপট ঘনঘন পাল্টে যায়। বৈচিত্র্যময় আনন্দ আস্বাদনের আগেই সৌন্দর্যের চলমান চিত্রগুলো ঠেলে একটা আর একটাকে সরিয়ে দিয়ে, হুড়মুড় করে এসে হাজির হয়ে পড়ে। সবাই আপন শ্রেষ্ঠত্ব প্রকাশে ব্যস্ত। নদীতে জেলেদের নৌকোগুলো যেন ঝুলনযাত্রার মত সাজানো দৃশ্য। বর্ষণসিক্ত আকাশে নীলের ছোঁয়া লেগেছে, রোদ্দুরে সোনার রং ধরেছে, আকাশের পেঁজা মেঘ কাশকুল হয়ে ফুটে উঠেছে ধরণীতে। এ যেন এক অজানা রহস্যের হাতছানি। সবুজ ধানের ক্ষেত, বিস্তীর্ণ জলাভূমি আর ছোট বড় নদী ও ব্রিজ পেরিয়ে চলে এলাম পদ্মা নদীর তীরে। প্রথম দর্শনেই স্তম্ভিত। এত বড় নদী আমি এর আগে কখনও দেখিনি। প্রায় আট কি.মি. চওড়া। এপার ওপার প্রায় দেখা যায় না। বাস কিছুক্ষণ লাইনে থেকে উঠে পড়ল বিশাল এক বার্জে। আরও তিরিশ চল্লিশটা গাড়ীও তাতে উঠল। এবার পদ্মা নদীর ওপর দিয়ে চলতে লাগল। প্রাণভরে দেখে নিচ্ছি পদ্মা মাকে। একটু রুষ্ট হলেই প্রলয় বেধে যাবে। ভাবছিলাম, পৃথিবীতে তো কত নদী আছে - মিসিসিপি, ভলগা, রাইন, নীল, টেমস আরও কত শত। তাদের অনেকের সৌন্দর্য, প্রাণপ্রাচুর্য, গভীরতা মানুষকে মুগ্ধ করেছে। কত সাহিত্য কত কাব্য হয়েছে এইসব নদী নিয়ে। কত শত কলকারখানা, গির্জা, প্রাসাদ গড়ে উঠেছে এদের তীরে। কিন্তু গঙ্গা আর পদ্মানদীর মতো কি শত-সহস্র বছর ধরে লক্ষ-কোটি মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, পুজো-পার্বণ বা জন্ম-মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে ? বোধহয় না। টিমের কিছু মেম্বার গেল ভাত আর ইলিশের ঝোল খেতে, আর বাকীরা উপভোগ করতে লাগলাম নৌবিহারের মজা। প্রায় মিনিট চল্লিশ বাদে পৌঁছলাম নদীর ওপারে বরিশাল ডিভিশনে। রাস্তা খুব সুন্দর আর তার থেকে সুন্দর চতুর্দিকের প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ এভিনিউ দিয়ে চলেছি। প্রাণভরে দেখে নিচ্ছি গ্রাম বাংলার রূপ, রস, গন্ধ আর অনুভব করছি তার হৃদয় উজাড় করা নৈর্ব্যক্তিক প্রশান্তি। ঘন্টাখানেক বাদে রাখালবাবু নেমে গেলেন ফরিদপুরে। এটা ওনার জন্মস্থান। সবাই ওনার মঙ্গলকামনা করে চললাম গৌরনদীর দিকে। বিকেল পাঁচটায় পৌঁছলাম গৌরনদী স্টপেজে। সঙ্গে সঙ্গেই দুটো অটো নিয়ে চললাম আগৈলঝোরা নামে একটা জায়গায়। রাস্তা খুবই খারাপ। অর্থাৎ বড় বড় রাস্তাগুলোর দেখভাল সরকার করে, আর গ্রাম বাংলার জন্যে লবডঙ্কা। আমাদের দেশের রাজনীতিতেও প্রায় তাই, তা সে পরিবর্তন হোক বা না হোক। আগৈলঝোরা গিয়ে শুনি থাকার জায়গা নেই। গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গেল, শুধু আমরা কোথায় থাকব তার ব্যবস্থা করার জন্যে। গোটা ব্যাপারটা দেখে আমি মুগ্ধ। মুগ্ধ শুধু সার্কিট হাউসের মত একটা বাড়ীতে আমাদের থাকার ব্যবস্থা করার জন্যে নয়, মুগ্ধ এই কারণে যে আজও মানুষের সঙ্গে মানুষের অনায়াস যোগসূত্রটা এখানে বর্তমান যা বেশিরভাগ জায়গাতেই ঝাপসা হতে হতে মুছে গেছে। কি হিন্দু কি মুসলমান এদেশে সবাই অতিথিপরায়ণ। সবাই বলে ‘আজ আমাগো বাড়িতে দুইটা ভাত খাইয়া যান’। আমাদের মত কিছু লো-প্রোফাইল মানুষের জন্যে এরকম একটা এলাহি ব্যবস্থা কল্পনাও করতে পারিনি। রাতে অনেক মানুষের সঙ্গে পরিচয় হল। বিভিন্ন গল্প হল। রাত নটা নাগাদ শেফালি সরকার নামে এক ভদ্রমহিলা আমাদের সঙ্গে দেখা করতে এলেন। উনি এখানকার হিন্দুদের একটা স্তম্ভ। এবারে ইলেকশনে জিতেছেন। ভারতে থাকাকালীন বাম রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন। বর্তমানে বাংলাদেশের নাগরিক। বললেন এই উগ্র মুসলিম মৌলবাদ এমন শক্তিশালী, যে ধর্মনিরপেক্ষ একটা সরকারও তার হাতের পুতুল হয়ে যেতে পারে। আর এরাই কম শিক্ষিত, নিষ্কলুষ, উদার ও পর্বত-হৃদয় মানুষগুলোকে ধর্মের অবগুণ্ঠনের আড়ালে অমানুষ বানাচ্ছে। রক্তের বন্যা দেখে এরা পৈশাচিক জল্লাদের হাসি হাসে। এদেরকে কিছু রাজনৈতিক দল মদত দেয়, আমাদের দেশের মতই। শেফালি দিদির লড়াইও তারই বিরুদ্ধে। রাতে ভালো ভালো খাবার এলো। সবাই খুব মজা করে খেল। দিদিও আমাদের সঙ্গে খেলেন। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", barisalenglish : "Agailjhora of Barisal:-Barisal is a major city in the southern part of Bangladesh. It belongs to the Barisal division as well as the district and divisional headquarters. The city was built during the Mughal period on the banks of the river Kirtankhola, taking account of the port of Labanchowki. When the headquarters of the then Bakerganj district was established in Barisal in the year 1801, its importance was immensely increased. Greater Barisal is a major source of food grain production in the country. Barisal has a river port which is one of the oldest, second largest and most important in the country. There are various differences about the naming of Barisal. According to a legend, very large shal trees used to grow here, and the origin of the name Barisal is due to this big shal tree. Keeping in mind the difficulty of traveling to Barisal, which is full of canal, ponds and wetlands, people used to say ‘Aite shaal Jaite shaal, its name is Barisal’. Some claim that Barisal was named after the love story of Portuguese couple Berry and Shelley. According to another legend, at the port of Labanchowki, the Nawabs of Dhaka had large salt mines and outposts. The English and Portuguese merchants used to call these as big salt pans or locally Borosalt. Again, many people thought that the grains of salt here were big, so it was called Barisalt. Later the word Barisalt was changed to Barisal.
We started for Barisal by bus from Dhaka. The bus is moving at a great speed. The bus journey is boaring as the mesmerizing scenes quickly run backwards. Before tasting the variety of pleasures, the moving images of beauty are pushed by another beauty, appearing in a hurry. Every scene is busy expressing their superiority. The view of the fishermen's boats on the river is like a decorated festival. The rain-soaked sky has a touch of blue, the sun has turned golden, and the white clouds of the sky have blossomed like catkins of the earth. This is like some unknown mysteries. We crossed green paddy fields, vast wetlands and small and big rivers and bridges and came to the banks of Padma River. I was stunned at first sight. Such a big river I have never seen before which is About eight km wide. One embankment from another is almost invisible. The bus got up on a huge barge. Thirty or forty more cars and buses got into it. The barge started moving on the river Padma. I am watching Padma mother from my heart. If she gets a little angry, you will be doomed. I was wondering how many rivers there are in the world - Mississippi, Volga, Rhine, Nile, Tames and hundreds more. The beauty, richness and depth of many of them have fascinated people. How much literature has been written about these rivers. Hundreds of factories, churches and palaces have been built on their shores. But like the Ganges and the Padma have millions of people been involved in happiness-sorrow, joy-pain, Puja, rituals or birth-death for hundreds of thousands of years? Probably not. Some members of the team went to eat rice and hilsa soup, and the rest began to enjoy the fun of navigating. About forty minutes later we reached the Barisal division on the other side of the river. The road is very beautiful and the natural beauty of the surroundings is stunning. It seemed to me that the bus is running along Green Avenues. I was eternally involved in pursuing the beauty, the smell, the colour of the Nature. After an hour or so, Rakhalbabu went down to Faridpur. This is his birthplace. Everyone wished him and walked towards Gauranadi. We reached Gournadi stop at five in the afternoon. We immediately took two autos to a place called Agailjhora. The road is very bad. That is, the government takes care of the big roads, and nothing for rural Bengal. It is almost the same in the politics of our country also, whether there is any change in power or not. After reaching Agailjhora we heard that there is no place to stay. Many people from the village gathered, just to arrange a place to stay at Agailjhora. I'm fascinated by the whole thing. Fascinated not only to arrange our stay in a house like a circuit house, but also fascinated by the fact that even today the graceful human connection with people is present here, which has been blurred in most places. Everyone in this country is hospitable, be the person Hindu or Muslim. Everyone says, 'Have a lunch at our house today.' For some low-profile people like us, I could not have imagined such huge arrangement. We met many people at night and gossiped there. At nine o'clock at night a lady named Shefali Sarkar came to meet us. She is a pillar of the Hindus here. This time she has won the election. While in India, he was attracted to leftist politics, but currently she is a citizen of Bangladesh. She said that this radical Muslim fundamentalism is so strong here, that even a secular government can become a puppet in its hand. And these are the ones who are making less educated, innocent, generous and mountain-hearted people to inhuman under the pretext of religion. Seeing the flood of blood, they laugh like executioners. They are supported by some political parties, just like our country. Shefali Didi's fight is also against them. Good food came at night. Everyone had a lot of fun with good food. Didi also took food with us with us.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photobarisal: ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", chattogrambengali : "চট্টগ্রামঃ-চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের উপাদান যেমন, পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা এই শহর প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। ঢাকার পর, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শহরটা বঙ্গোপসাগরের নিকট অবস্থিত, এবং এই শহরে বহু বাংলাদেশি কোম্পানির সদরদপ্তর রয়েছে। এটা এশিয়ায় সপ্তম, এবং বিশ্বের দশম ক্রমবর্ধমান দ্রুততম শহর। চট্টগ্রাম দক্ষিণ এশিয়ায় পঞ্চম বৃহৎ অর্থনীতির শহর। এই শহরের অর্থনীতি, আর কলকাতা শহরের অর্থনীতি প্রায় সমান। মধ্যযুগের বিখ্যাত পরিব্রাজক সিজার ফ্রেডরিকম, ইবনে বতুতা এবং ফেই শিনের মতো অনেকে চট্টগ্রাম ভ্রমণ করেন। আরাকানি, মুঘল, নবাবি ও ব্রিটিশ পর্যায়ক্রমে, বিংশ শতাব্দি পর্যন্ত চট্টগ্রাম শাসন করেছিল। ভারত বিভাজনের পর, বর্তমানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এবং অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম বৃহৎ মহানগরী এলাকা, যেখানে প্রায় ৬৫ লক্ষ মানুষের বসবাস। পাহাড়-পর্বত এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য চট্টগ্রামের অনন্য বৈশিষ্ট্য। জাহাজপথে মাল আনা নেয়ার অন্যতম কেন্দ্র কর্ণফুলি নদী। শহরের রাস্তা ও আশপাশের স্থানগুলো পরিষ্কার রাখার ক্ষেত্রে, চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য শহর থেকে অনেক এগিয়ে। শহরের অধিবাসীদের চাটগাঁইয়া বলা হয়। চট্টগ্রামের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের মতো বিভিন্ন মোড়ে, বিদেশীদের প্রায়ই ভিক্ষুকদের উপদ্রবের সম্মুখীন হতে হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষুকরা এখানে আসে, কারণ চট্টগ্রামের মানুষরা দেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে অধিক আবেগপ্রবণ ও দানশীল। এখানকার পুরোনো অংশে বেশ কয়েকটা ঐতিহাসিক মসজিদ ও সমাধিস্থল রয়েছে। ১৬৬৬ সালে মোঘলরা চট্টগ্রাম অধিকার করার পর, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নির্মিত হয়। এটা একসময় বড় পাহাড়ের চূড়ার রূপ নিয়েছিল। সাবেক পর্তুগিজ উপনিবেশ পাথরঘাটায় অবস্থিত। বর্তমানে পর্তুগিজ ব্যবসায়ীদের উত্তরপুরুষরা বসবাস করছেন যারা স্থানীয়ভাবে ফিরিঙ্গি নামেও পরিচিত। এই এলাকায় রোমান ক্যাথলিক ডায়োসিস সহ বেশ কয়েকটা গির্জা রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী যাজকদের আবাসও চট্টগ্রামে অবস্থিত। শহরের সবচেয়ে ব্যস্ততম অংশ হলো স্টেশন রোড, নিউ মার্কেট মোড়, স্ট্র্যান্ড রোড, আগ্রাবাদ, জিইসি মোড়, নিজাম রোড, অক্সিজেন মোড় ইত্যাদি। পর্তুগীজ শাসন থেকে শুরু করে সব রকম শাসনই দেখেছে বাংলাদেশ। সিপাহী বিপ্লবও চট্টগ্রামের একটা অন্যতম ঐতিহাসিক ঘটনা। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", chattogramenglish : "Chittagong:-Chittagong is known as the second largest city, port city, and commercial capital of Bangladesh. Surrounded by the natural beauty such as mountains, seas and valleys, this city is famous as the queen of the East. After Dhaka, Chittagong is the most important city in Bangladesh. Apart from being the largest port of the country, there are various business establishments here. The city is located near the Bay of Bengal, and is a home to many Bangladeshi companies. It is the seventh fastest growing city in Asia, and the tenth in the world. Chittagong is the fifth largest economy in South Asia. The economy of this city is almost the same as the economy of Kolkata. Many famous medieval travelers like Caesar Frederickom, Ibn Battuta and Fei Shin traveled to Chittagong. Chittagong was ruled by Arakanese, Mughals, Nawabs and British in turn till the twentieth century. After the partition with India, it has now become the largest port and economic center of Bangladesh. Chittagong is a large metropolitan area with a population of about 65 lakhs. Mountains and green landscapes are the unique features of Chittagong. The Karnafuli River is one of the centers for bringing goods by sea. Chittagong is far ahead of other cities in Bangladesh in terms of cleanliness. The inhabitants of the town are called Chatgainya. At various intersections, such as the central railway station in Chittagong, foreigners are often harassed by beggars. Beggars come here from different parts of Bangladesh, because the people of Chittagong are more passionate and generous than the people of other parts of the country. There are several historical mosques and tombs in the old part of the city. After the Mughal conquest of Chittagong in 1666, the Andarkilla Shahi Jame Mosque was built. It once took the form of the top of a large mountain. The former Portuguese colony is located at Patharghata, where the dependents of Portuguese merchants are currently living. They are locally known as Firingi. There are several churches in the area, including the Roman Catholic Diocese. The abode of Buddhist priests is also located in Chittagong. The busiest part of the city is Station Road, New Market Junction, Strand Road, Agrabad, GEC Junction, Nizam Road, Oxygen Junction etc. Bangladesh has seen all kinds of regimes starting from Portuguese rule. The sepoy mutiny is also one of the historical events of Chittagong. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photochattagram : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", dhakabengali : "ঢাকাঃ-ঢাকা বাংলাদেশের ঢাকা বিভাগ এর এক প্রধান শহর ও রাজধানী। এটা একটা মেগাসিটি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর। মহানগর এলাকার জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ। এটা বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। মুঘল সাম্রাজ্যের সময় ঢাকা একটি বিশ্বজনীন শহর হিসেবে আবির্ভূত হয়। এটাকে মসজিদের শহর বলা হয়। ইসলামী স্থাপত্য ও বুড়িগঙ্গার নদীপ্রবাহের কারণে, ঢাকা প্রাচ্যের ভেনিস হিসেবেও পরিচিত। ঢাকা বিশ্বের রিকশা রাজধানী নামেও পরিচিত, কারণ এই শহরের রাস্তায় প্রায় পাঁচ লক্ষ রিকশা চলাচল করে। যদিও ঢাকাকে কংক্রিটের জঙ্গল হিসেবে আখ্যায়িত করা হয়, তবে এখানে বাগান ও উদ্যানসহ অনেক বনায়ন রয়েছে। বর্তমানে ঢাকা, দিল্লির পরেই, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় জনবহুল শহর এবং অর্থনৈতিক দিকে থেকে মুম্বাই এবং করাচির মতোই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণ থেকে এটা মনে করা হয় করা হয় যে, কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সুবে বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে রাজধানীর নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এই নাম বজায় ছিল। এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা-বিহার-উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। সুবে বাংলায় তখন চলছিল মোঘল-বিরোধী স্বাধীন বারো ভূইঁয়াদের রাজত্ব। বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ সাল পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ১৬০৮ সালে ইসলাম খান চিশতীকে, রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। তিনি ১৬১০ সালে বাংলার ভৌগলিক অবস্থান বিবেচনা করে, রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। সুবেদার ইসলাম খান চিশতী দায়িত্ব নেবার মাত্র পাঁচ বছরের মধ্যে বারো ভূঁইয়ার পতন ঘটে ও বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে, পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে আসে। ১৬১০ সালে ঢাকা সুবে বাংলার রাজধানী হলেও, তা বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ সালে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ সালে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় নিয়ে করেন। বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ সালে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তখন ঢাকায় নায়েবে নাজিমদের শাসন শুরু হয়, যা চলেছিল ১৭৯৩ সালে ব্রিটিশ শাসন শুরু হবার আগে পর্যন্ত। ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচিত করলে ঢাকার গুরুত্ব কমতে থাকে। দীর্ঘকাল পর ১৯০৫ সালে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়।
পায়ে হেঁটে ঘুরে নিলাম মুজিবর রহমানের মিউজিয়াম। ওনার বাড়ীটাই এখন মিউজিয়াম হয়েছে। আমাদের দেশের মহাত্মা গান্ধীর মত উনিও বাংলাদেশের জাতির পিতা। স্মৃতিসৌধ দেখলাম। মুসলিম নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির ছবি স্মৃতিসৌধে রাখা নিষেধ। তাই মুজিবর রহমনের মত এত বড় মাপের মানুষেরও ছবি নেই। এই নিয়ম আমি মন থেকে মানতে পারিনি। এটা ধর্মান্ধতা। পরের দিন সকালবেলা কমলবাবুর দমদমানিতে বিছানা থেকে উঠে পড়লাম। সাতটার মধ্যে সবাই রেডি হয়ে নিলাম। আজ আমাদের ঢাকা সাইট সিন করার প্রোগ্রাম। জানিনা এই জ্যাম জটে কতটা হবে। প্রথমেই গেলাম ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির দেখতে। তারপর বিভিন্ন স্মৃতিসৌধ দেখে এলাম রমনা কালীবাড়ি ও আনন্দমরী আশ্রমে। সেখানকার লোকেরা অনেক ঘটনা বলল। ১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির অত্যাচার ও মন্দির জালিয়ে দেওয়ার সাথে সাথে খুন জখম ধর্ষণ ইত্যাদি। সামনে নাকি কোনও আই বি ডিপার্টমেন্টের লোক আমাদের কথাবার্তা নোট করছেন। এটা কানুবাবু বললেন। আগে উনি বড় সরকারী প্রোফাইল ছিলেন তাই আমরাও ওসব আলোচনা বন্ধ করে দিলাম। ইউনিভারসিটি, কবি নজরুল ইসলামের সমাধি, স্টার মস্ক, পার্লামেন্ট হাউস, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, লালবাগ ফোর্ট ইত্যাদি দেখে চলে এলাম রামকৃষ্ণ মিশনে। সামনেই দুর্গাপুজো তাই প্রস্তুতি চলছে। ভারতীয় বলে মিশনের মহারাজ আমাদের খুব খাতির করলেন। লাঞ্চের অনুরোধ করলেন। আমরা পাঁচ জন, নিরামিষ ভাত, ডাল, তরকারি সহযোগে বিনা পয়সায় ভালই খেলাম। শেষ বেলায় এক বিশাল শপিং মলের কাছে হাজির হলাম। এত বড় শপিং মল আমি কোনোদিন দেখিনি। সাততলা মলে কি নেই। এক এক তলায় এক একটা জিনিসের সার আর লিফট, চলন্ত সিডি, সেন্ট্রাল এয়ারকন্ডিশানিং সব মিলিয়ে এলাহি ব্যাপার। খুব মজা করলাম। শেষ তলায় দেখি বিরাট খাবার মল। সব ঘুরে চলে এলাম হোটেলে।
"+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", dhakaenglish : "Dhaka:-Chittagong is known as the second largest city, port city, and commercial capital of Bangladesh. Surrounded by the natural beauty such as mountains, seas and valleys, this city is famous as the queen of the East. After Dhaka, Chittagong is the most important city in Bangladesh. Apart from being the largest port of the country, there are various business establishments here. The city is located near the Bay of Bengal, and is a home to many Bangladeshi companies. It is the seventh fastest growing city in Asia, and the tenth in the world. Chittagong is the fifth largest economy in South Asia. The economy of this city is almost the same as the economy of Kolkata. Many famous medieval travelers like Caesar Frederickom, Ibn Battuta and Fei Shin traveled to Chittagong. Chittagong was ruled by Arakanese, Mughals, Nawabs and British in turn till the twentieth century. After the partition with India, it has now become the largest port and economic center of Bangladesh. Chittagong is a large metropolitan area with a population of about 65 lakhs. Mountains and green landscapes are the unique features of Chittagong. The Karnafuli River is one of the centers for bringing goods by sea. Chittagong is far ahead of other cities in Bangladesh in terms of cleanliness. The inhabitants of the town are called Chatgainya. At various intersections, such as the central railway station in Chittagong, foreigners are often harassed by beggars. Beggars come here from different parts of Bangladesh, because the people of Chittagong are more passionate and generous than the people of other parts of the country. There are several historical mosques and tombs in the old part of the city. After the Mughal conquest of Chittagong in 1666, the Andarkilla Shahi Jame Mosque was built. It once took the form of the top of a large mountain. The former Portuguese colony is located at Patharghata, where the dependents of Portuguese merchants are currently living. They are locally known as Firingi. There are several churches in the area, including the Roman Catholic Diocese. The abode of Buddhist priests is also located in Chittagong. The busiest part of the city is Station Road, New Market Junction, Strand Road, Agrabad, GEC Junction, Nizam Road, Oxygen Junction etc. Bangladesh has seen all kinds of regimes starting from Portuguese rule. The sepoy mutiny is also one of the historical events of Chittagong.
We walked around the museum of Mujibur Rahman. His house is now a museum. Like Mahatma Gandhi of our country, he is also the father of the nation of Bangladesh. I saw the memorial. According to Muslim law, it is forbidden to keep a picture of a person in a memorial. That is why there is no picture of such a big man like Mujibur Rahman. I could not agree with this rule from the heart. It is bigotry. The next morning I got out of bed at Kamalbabu's urging. By seven o'clock everyone was ready. Today is our Dhaka site scene program. We don't know how much this jam will be tangled. First we went to see the famous Dhakeswari temple in Dhaka. Then we saw various monuments at Ramna Kalibari and Anandamayee Ashram. The people there told many stories. In 1971, the Pakistani military tortured and burned the temple, as well as murder, rape and so on. A person in the front was from IB department is noting our conversation. That's what Kanubabu, our liaison said. He used to have a big government profile, so we stopped that discussion. We visited the University, the tomb of the poet Nazrul Islam, the Star Mosque, the Parliament House, the High Court, the Supreme Court, Lalbagh Fort, etc. and went to the Ramakrishna Mission. Durgapuja is ahead so preparations are underway. The chief of the Mission took great care of us as we are Indians and requested for lunch. The five of us ate well with vegetarian rice, pulses, and curry for free. We then proceed towards a huge shopping mall. I have never seen such a big shopping mall. What is not in the seven-storey mall? Elevators, moving stairs, central air conditioning and everything we need for our consumption. I had a lot of fun. On the top floor I saw a huge food stall. After visiting everything we came back to hotel.
"+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photodhaka : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", rangamatibengali : "রাঙামাটিঃ-চট্টগ্রাম থেকে গাড়ি যত এগুচ্ছে ততই সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছে। অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী মন উদাস করে দিচ্ছে। পৌঁছে গেলাম রাঙামাটি। অনেকগুলো ছোট ছোট জায়গায় বিভক্ত এই আদিবাসী পাহাড়ি অঞ্চলটা সবার মন কাড়বেই, সে ব্যাপারে আমি নিশ্চিত। এখানকার লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ও চাকমা উপজাতির। রাজার বাড়িটা একটা বৌদ্ধ মঠ হয়েছে। সেখানকার লামারাই বিভিন্ন মানুষের অভাব অভিযোগ শোনেন, আর প্রয়োজনীয় সমাধান দেন। অনিন্দ্যসুন্দর জায়গাটার মূল আকর্ষণ হচ্ছে চতুর্দিকের জল-জঙ্গল-পাহাড় আর ছোট ছোট দ্বীপ। নৌকায় ঘুরবো বলে মনে মনে ঠিক করে রাখলাম। ঠিক হলো আগে ট্রাইবাল মিউজিয়াম যাওয়া হবে। ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে একটু নৌবিহারের প্রস্তুতি শুরু হলো। নৌকায় উঠে মাঝি বলল যে তিন ঘণ্টা লাগবে। সে কি অসাধারণ জলবিহার। পান্না-সবুজ লেকের জলে নৌকা চলছে ঢেউ তুলে। এক স্বর্গীয় অনুভব। চলেছি ছোট ছোট আদিবাসী পাহাড়ি গ্রাম ছাড়িয়ে, ছোট ছোট দ্বীপ পেরিয়ে, সুউচ্চ পাহাড়ের পাশ দিয়ে। কোথাও কোথাও ছোট ছোট ঝর্ণা জলের অঞ্জলি দিয়ে বিলীন হচ্ছে কাপ্তাই লেকের সুবিশাল জলের মধ্যে। এশিয়ার বৃহত্তম লেক। প্রায় ঘণ্টা দেড়েক চলার পর একটা বাঁক ঘুরতেই স্তম্ভিত বিস্ময়ে দেখছি সেই অসাধারণ দৃশ্য। এক বিরাট ঝর্ণা প্রায় পাঁচশো ফুট ওপর থেকে আছরে পড়ছে এক বিশাল পাথরের গায়ে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে আর একটা ঝর্ণা। অবশেষে কাপ্তাই লেকের জলে। ঝর্ণাধারার কোনোটা ক্ষীণধারা, কোনোটা বা পূর্ণতোয়া ভরাযৌবনা, কোনোটা আবার শান্ত, পথভ্রান্ত। কাছেই একজনের কাছে থেকে একটা বাতাবী লেবু কিনে সবাইমিলে খেতে লাগলাম। এবার ফেরার পালা। সবাই ভারাক্রান্ত হৃদয়ে চেয়ে রইলাম ফেলে আসা জলপথের দিকে। সদস্যদের একজনের প্রাকৃতিক প্রয়োজনের তাগিদে, নৌকাটা থামল একটা অসাধারণ দ্বীপে। সবুজের ঘেরাটোপ থেকে যখন লেকটা ও তার চতুর্দিকের দৃশ্য পরখ করছি তখন আমরা বাকরুদ্ধ। অসাধারণ এই দ্বীপে একটা ছোট্ট হোটেল আছে। তবে সেটা শুধুমাত্র দিনের বেলা খোলা থাকে। কারণ ডাকাতি। আসলে বাংলাদেশের আর্থ-সামাজিক গড়নটায় মধ্যবিত্তের কোন অস্তিত্ব নেই। হয় খুব বড়লোক বা খুব গরীব। সামাজিক বৈষম্যের ফলে সৃষ্টি হয়েছে এই সব অসুরীয় কার্যকলাপ। তবে আমাদের মতো বিদেশী ভ্রমণার্থীদের জন্যে পুলিশী ব্যবস্থা বেশ ভালো। আমরা অবশ্য সময়ের অভাবে এই সাহায্য নিইনি। ফিরে এলাম বেলা পাঁচটায়। অনেক দেরি হয়ে গেছে। চা খেয়ে চললাম আদিবাসীদের দোকানে জিনিস কিনতে। এটা ওটা করতে করতে বেজে গেল সন্ধে ছটা। দারুণ সুন্দর লাগছে অন্ধকারের রাঙামাটি, আর তার চতুর্দিকের পাহাড়ের দৃশ্য। লেকের জল মিসমিসে কালো। ছোট ছোট আলোকবিন্দু পাহাড়কে আরও মোহময়ী করে তুলেছে। চতুর্দিকের পৃথিবী অন্ধকারময়। নিকট-দূরের অরণ্যানী অন্ধকারকে আরও ঘনীভূত করে তুলেছে। হালকা ঠাণ্ডা হাওয়া বইছে। নদীর জলের ওপর ছায়ালোকের নৃত্য উৎসব চলছে। নক্ষত্রশোভিত জ্যোতির্ময় আকাশ, দিকচক্রবাল ঘিরে চন্দ্রাতপের ন্যায় প্রকৃতির বুকে আনন্দ রজনীর আসর বসিয়েছে। মনের মধ্য ডাকাতির ভয়টাও উঁকি মারছে। রাত নটায় পৌঁছলাম একটা মাজারের কাছে। সবাই তার মনস্কামনা পূর্ণ করার জন্যে মাজারের পুকুরের কচ্ছপদের পাউরুটি খাওয়ালো। বাড়ি ফিরলাম রাত পৌনে এগারটায়। নূর মহম্মদের গাড়িই পরের দিনের জন্যে ঠিক করা হোল সীতাকুণ্ড যাবার জন্যে। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", rangamatienglish : "Rangamati:-The more you drive from Chittagong, the more beautiful the place becomes. Immaculate natural scenery is making the mind nonchalant. We reached Rangamati. I am sure that this indigenous hilly region, which is divided into many small places, will attract everyone. The people here are all Buddhists and Chakmas. The king's house has now become a Buddhist monastery. The lamas hear listen complaints of the people, and offer the necessary solutions. The main attraction of this beautiful place is the surrounding water-forest-hills and small islands. I made up my mind to go around in the boat. It was decided to go to the Tribal Museum first. After leaving the Tribal Museum, preparations for boating arrangement began. The boatman said it would take three hours. What a wonderful waterfront. The boat is rolling in the water of the emerald-green lake and everybody had a heavenly feeling. We crossed across small tribal hilly villages, small islandsand beside the high hills. Somewhere, small fountains are disappearing into the vast waters of Kaptai Lake. It is the largest lake in Asia. After moving for about an hour and a half, I was stunned to see a wonderful scene. A huge waterfall is falling from a height of about five hundred feet on a huge rock, and from there another fountain is being built and finally immerged into the waters of Kaptai Lake. Some of the fountains are weak, some are full of youth, some are calm, and some lost their way. I bought a citrus fruit from a person and started eating it together. Now it's time to return. Everyone looked at the waterway with a heavy heart. In response to the natural needs of one of our members, the boat stopped on an extraordinary scenic island. We are speechless as we explore the view of the lake and its surroundings from the green enclosure. There is a small hotel on this wonderful island. However, it is only open during the day. Because of robbery they cannot open in the night. In fact, there is no middle class in the socio-economic structure of Bangladesh. Here people are either too rich or too poor. All these demonic activities have been created as a result of social inequality. However, for foreign travelers like us, the police system is quite good. We did not take this help due to lack of time. We came back at five o'clock. It's too late. We drank tea and went to the tribal shops to buy handicrafts. Finishing purchases clock sounded six o'clock in the evening. The darken Rangamati looks very beautiful with the view of the surrounding mountains. The water of the lake is black with mist. Small scintillate of light make the mountain even more enchanting. The world around us is dark. The near-far forest has made the darkness more concentrated. Light cold wind is blowing. A dance festival of shadows on the river water is going on. The star-studded luminous sky, surrounded by horizons, has set the stage of pleasure meeting in the heart of nature. The fear of robbery is also peeking in our mind. We reached a shrine at nine o'clock at night. Everyone fed bread to the tortoise in the pond of the shrine to fulfill their desire. I returned home at half past eleven at night. Nur Mohammad's car was fixed for the next day to go to Sitakunda. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photorangamati : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", sitakundabengali : "সীতাকুণ্ডঃ-সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার উত্তরে অবস্থিত। চট্টগ্রাম নগরীর ন কি.মি. উত্তরে পঁয়ত্রিশ কি.মি. দৈর্ঘ্য বিশিষ্ট গিরিসৈকতের মিলন কেন্দ্র বারো আউলিয়ার পুণ্যভূমিতে, সীতাকুণ্ডের অবস্থান। সীতাকুণ্ড উপজেলায় দেশের প্রথম ইকোপার্ক, বিকল্প শক্তি প্রকল্প, বিশেষ করে বায়ু শক্তি এবং ভূ-তাপীয় শক্তি প্রকল্প এখানে অবস্থিত। সীতাকুণ্ড বাংলাদেশে মানব বসতির প্রাচীনতম একটা স্থান। এর ইতিহাসের বেশিরভাগ সময়, সীতাকুণ্ডের পূর্বদিকে মায়ানমারের বিভিন্ন বৌদ্ধ শাসক এবং পশ্চিমে বাংলার মুসলিম শাসকরা পর্যায়ক্রমে শাসন করেছিলেন। অষ্টম শতাব্দীর একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতের পাল বংশের শাসকরা সীতাকুণ্ড শাসন করেছিলেন। সীতাকুণ্ডের পূর্বাঞ্চলের শাসকরা আরাকান রাজ্য, ম্রাক ইউ রাজবংশ, আরাকানিয় জলদস্যু এবং পৌত্তলিক রাজ্য থেকে এসেছিলেন। পশ্চিমের শাসকরা বাংলার সুলতানি এবং সুবে বাংলা থেকে এসেছিলেন। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে পর্তুগীজ জলদস্যুরা এই অঞ্চলে শাসন করে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এই অঞ্চল ব্রিটিশ রাজের অধীনে চলে গেছিল, যারা সীতাকুণ্ডকে চট্টগ্রাম জেলার বাকী অংশের সাথে একীভূত করেছিলেন। সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়ন মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা কৃষি প্রধান এলাকা হলেও, এখানে বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙ্গা শিল্প রয়েছে। এই শিল্পের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার, বিশেষত কাজের সুরক্ষা এবং শিশুশ্রম সম্পর্কিত বিষয়ে অবহেলা করার অভিযোগ উঠেছে। এটার বিরুদ্ধে পরিবেশের ক্ষতি করারও অভিযোগ পাওয়া গেছে, বিশেষ করে মাটি দূষণের। বন নিধন, গণহারে মাছ ধরা এবং ভূগর্ভস্থ জল দূষণ, সীতাকুণ্ডের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে বিপদের মুখে ফেলে দিয়েছে। এই উপজেলা ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক ক্ষতির জন্যও খুব সংবেদনশীল। বাংলাদেশের সবচেয়ে সক্রিয় সিসমিক ফ্রন্ট লাইন সীতাকুণ্ড-টেকনাফ ফ্রন্টে এর অবস্থান। সীতাকুণ্ড বহু ইসলামী, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে ২৯২টা মসজিদ, ৫০টা মন্দির, ৩টে বৌদ্ধ মঠ, ৮টা মাজার রয়েছে। এখানকার উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর মধ্যে বারো আউলিয়া, শাহজাহানী শাহ মাজার, চন্দ্রনাথ মন্দির, বৌদ্ধ বিহার, সীতাকুণ্ড শঙ্কর মঠ, বিদর্শনরাম বিহার, হামমাদ্যর মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। "+ "Read More..."+ "
"+ "শব্দঃ প্রতিবেদনঃ  "+ "
"+ "ভিডিও
"+ "স্লাইডশোর জন্যে নীচের ছবিতে ক্লিক করুন "+ "
"+ "পেজ মেনুতে যান", sitakundaenglish : "Sitakunda:-Sitakunda is located in the north of Chittagong district, nine km of Chittagong city. Sitakunda is situated in the holy land of thirty five km in length Baro Auliya, the meeting place of a long mountain range. Sitakunda sub division is home to the country's first ecopark, alternative energy projects, especially wind power and geothermal power projects. Sitakunda is one of the oldest human settlements of Bangladesh. For most of its history, Sitakunda was ruled periodically by various Buddhist rulers of Myanmar to the east and Muslim rulers of Bengal to the west. Sitakunda was ruled by the Pala dynasty of India for a short period in the eighth century. The rulers of the eastern part of Sitakunda came from the kingdom of Arakan, the Mrakyou dynasty, the Arakanese pirates. The Western rulers came from the Sultanate of Bengal and provincial governor of Bengal. The area was ruled by Portuguese pirates in the sixteenth and seventeenth centuries. In the eighteenth and nineteenth centuries the region passed under the British Raj, who annexed Sitakunda with the rest of the Chittagong district. The economic development of Sitakunda is mainly controlled by the Dhaka-Chittagong highway and railways. Although it is a major agricultural area, it has the largest ship breaking industry in the world. The industry has been accused of neglecting workers rights, especially safety of working environment and child labour. It has also been accused of harming the environment, especially soil pollution, deforestation, mass fishing and groundwater pollution have endangered the normal ecosystem of Sitakunda. This subdivision is also very sensitive to natural disasters like earthquakes, cyclones and tidal surges. It is located on the Sitakunda-Teknaf front, the most active seismic front line in Bangladesh. Sitakunda is famous for its many Islamic, Hindu and Buddhist religious architectures. There are 292 mosques, 50 temples, 3 Buddhist monasteries and 6 shrines. Among the notable religious places here are Baro Aulia, Shahjahani Shah Mazar, Chandranath Temple, Buddhist Monastery, Sitakunda Shankar Math, Vidarshan Ram Monastery, Hammadyar Mosque. "+ "Read More..."+ "
"+ "Sound Stream:  "+ "
"+ "Video
"+ "Click any Picture for Slide Show "+ "
"+ "Go To Page Menu", photositakunda : ""+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ " "+ "", headingbengali : "বাংলাদেশ", headingenglish : "BANGLADESH", };